সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 298

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমলো এক সপ্তাহ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দফায দফায় আলোচনার পর শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী-আগামী ২৬ জুন থেকে স্কুল-কলেজ ও মাদরাসা খুলে দেওয়া হবে।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ছিল। সেটা কমানোর সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী-বুধবার ২৬ জুন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সব স্কুল, কলেজ ও মাদরাসায় যথারীতি ক্লাস শুরু হবে।

জানা গেছে, বছরের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা, বিভিন্ন পরীক্ষা ও মূল্যায়নের সূচি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে স্কুল এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ করা হয়।

অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটির তালিকা, বিভিন্ন পরীক্ষা ও মূল্যায়নের সূচি জানানো হয়। এটি ‘শিক্ষাপঞ্জি’ নামে পরিচিত।

চলতি বছরের শিক্ষাপঞ্জি অনুসারে এবার ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে গত ১৩ জুন, যা চলার কথা ২ জুলাই পর্যন্ত। তবে তা এক সপ্তাহ কমানোর সিদ্ধান্ত নিলো মন্ত্রণালয়।

দৈনিক সত্য খবর পত্রিকার সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলা

0
সম্পাদক হাসিবুর রহমান রিজু - ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক ও এশিয়ান টিভির কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক হাসিবুর রহমান রিজু সন্ত্রাসী হামলা গুরুতর আহত হয়েছেন। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বুধবার বিকালে সদর উপজেলার হরিপুর বাজার এলাকায় সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটায়।

হাসিবুর রহমান রিজু ভারত-বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং মাদক প্রতিরোধ ও নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি। এছাড়াও তিনি এলাকায় নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদল নেতা সন্ত্রাসী শিপন, মুরাদ ও রাজনের নেতৃত্বে কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হাসিবুর রহমান রিজুর শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। সেখানে গুরুতর আহত অবস্থায় রিজু প্রায় ৩০ মিনিট পড়েছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পত্রিকায় মাদকের বিরুদ্ধে সংবাদ পরিবেশন এবং এলাকা গত পূর্ব বিরোধের জের ধরে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সন্ত্রাসীদের হাতুড়িপেটাই রিজুর দুই পা ভেঙে গেছে। বাম হাতের কবজি ভেঙ্গে যাওয়াসহ একটি গুরুত্বপূর্ণ শিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসিবুর রহমান রিজুকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহত সাংবাদিক হাসিবুর রহমান রিজু জানান, যুবদল নেতা সন্ত্রাসী শিপন, মুরাদ ও রাজনের নেতৃত্বে কয়েজজন সন্ত্রাসী হরিপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছিল। এই নিয়ে খবর প্রকাশের জেরেই আমার ওপর এ হামলা করা হয়েছে। এসময় আমার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করেছে হামলাকারী সন্ত্রাসীরা।

এদিকে সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বুধবার রাত ৮টার দিকে বিক্ষোভ মিছিল ও কুষ্টিয়া মডেল থানায় যৌথভাবে অবস্থান কর্মসূচি পালন করে কুষ্টিয়া প্রেসক্লাব ও কুষ্টিয়ার টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। এসময় অবস্থান কর্মসূচিতে অংশ নেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন ও কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ডাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এসময় হাসিবুর রহমান রিজুর ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে পুলিশকে ৩৬ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা।

পরে থানা চত্বরে এসে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর হামলায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারে আশ্বাস দেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার (ওসি) শেখ সোহেল রানা বলেন, ইতোমধ্যে হামলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে যাচ্ছে। হামলার ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ক্লিনিকের ছাদে জ্বলে উঠলো আগুন : আতঙ্কে ছুটাছুটি

0
অগ্নিকান্ডের পর সাংবাদিকের ক্যামেরার সামনে থেকে সরেযাওয়ার চেষ্টা করছেন এক কর্মচারী।

স্টাফ রিপোর্টার

বাড়ির মালিকের বিরুদ্ধে ক্লিনিকের ছাদে আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। আগুন আতঙ্কে সদ্যপ্রসূত শিশু ও মাদের নিয়ে পরিবারের লোকেরা ছুটাছুটি করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বুধবার রাত পৌনে ৮টার দিকে খোকসা উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় খোকসা হেলথ কেয়ার ক্লিনিকের তিন তলার ছাদে আগুন জ্বলতে দেখে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। অগ্নি সংযোগের সময় ক্লিনিকটির ভর্তি রোগীর আত্মীয় স্বজন ও কর্মচারীরা দিকবিদিক ছুটাছুটি শুরু করে। সাময়ীক ভাবে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফায়ার সাভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনা স্থলে হাজির হয়। তারা আগুন নেভাতে তিন তলার ছাদে পৌচ্ছালে সেখানে বাধা হয়ে দাড়ায় বাড়ির মালিক হাবিবুর রহমান হাবিব নিজে। দমকল কর্মীদের চাপের মুখে হাবিব নিজের ফ্লাটে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে দমকল কর্মীরা আগুন নেভায়।

খোকসা বাস স্ট্যান্ডের ১০০ মিটার পূর্বদিকে তিনতলা বাড়ির প্রথম ও দ্বিতীয় তলায় খোকসা হেল্থ কেয়ার ক্লিনিক। তিন তলায় বাড়ির মালিক হাবিব ও অপর এক ভারাটিয়া বাস করেন।

অগ্নিকান্ডের ঘটনার বর্ননা দিচ্ছেন আজিজাল সরদার

বুধবার সন্ধ্যা ৭টার দিকে শিমুলিয়ার কালিশঙ্করপুর গ্রামের আজিজাল সরদারের স্ত্রী চম্পা খাতুনের সিজার অপারেশন করা হয় এই ক্লিনিকে। তখনও প্রসূতি যন্ত্রনায় কাতরাচ্ছেন। এমন সময় আগুন জ্বলে উঠতে দেখে অসুস্থ্য স্ত্রীকে ফেলে নবজাত কন্যাকে নিয়ে ক্লিনিকের দোতলা থেকে দৌড়ে নিচে নেমে আসেন তিনি (আজিজাল)। তার মত অন্যরোগীর লোকেরাও ছুটাছুটি শুরু করেন।

অগ্নি সংযোগের ২ ঘন্টা আগে সিজার অপারেশন করা দ্বিপালী খাতুনের স্বামী শুকুর আলী একই ভাবে ঘটনার বর্ননা দিলেন। তিনি জানান, তারা সবাই আতঙ্কিত হয়ে পরেছিলেন। এমন ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি।

ক্লিনিকটির ল্যাবসহকারী ইমরান জানান, তিনি সবে কাজ শেষ করেছেন। এমন সময় ছাদে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় দুই ঘন্টা আগে সিজার অপারেশ করা দুইজন রোগীনিসহ তিনজন সিজার অপারেশনের রোগী ও তাদের পরিবারের কমপক্ষে ১৫ জন লোক ছিল। আগুনের খবর শুনে রোগীদের লোকজনের সাথে তিনি নিজেও অস্থির হয়ে উঠেছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলে বাড়ির মালিক হাবিব ছাদের দরজা আটকে তামাসা করতে থাকেন। তাদের কাছে থাকা অন্য চাবি দিয়ে ছাদের দরজা খোলা হয়।

ঘটনা স্থলে উপস্থিত ফায়ার সাভিসের গ্রæফ লিডার রওশন আলী জানান, তিন তলা ভবনের মাথায় তীব্র আগুন জ্বলতে দেখে তারা নিজেরাই অভিযান শুরু করেন। কিন্তু তিন তলার ছাদে উঠার সময় মালিক হাবিব তাদের বাঁধাদেন। ভবনের অন্য ভারাটিয়াদের সহযোগীতায় তারা ছাদের দরজার তালা খুলে আগুন নেভাতে গেলেও মালিক তাদের আবার বাঁধা দেন।

তিনি আরও জানান, ভবন মালিক নিজে পায়রার ঘর ও কিছু পুরাতন ফানিচার জড়ো করে তাতে আগুন দেন। আগুনের পাশেই এসি ছিল। এসি বিস্ফোরন হলে ভয়ানক ক্ষতি হতে পারতো। অল্পের জন্য একধিক নবজাতক ও প্রসূতির জীবন রক্ষা পেয়েছে।

বাড়ির মালিক হাবিবুর রহমান হাবিরের সাথে কথা বলার চেষ্টা করা হয়। তিনি তার ফ্লাটের দরজা খোলেননি। তাবে তার বাবা ব্যবসায়ী আব্দুস ছাত্তার জানান, তার ছেলে হাবিব মাদকাশক্ত। তাকে হত্যা করার জন্য রামদা নিয়ে ঘুরে রেড়ায়। ইতোমধ্যে কয়েকদফায় পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন। পুলিশের মাধ্যমে জেল হাজতেও পাঠানো হয়েছে। ছাড়া পেলেই আবার মাদকের সাথে জড়িয়ে পরে। তিনি নিজেও ছেলের প্রতি অতিষ্ট।

খোকসা হেলথ কেয়ার ক্লিনিকের মালিক পক্ষ আবুল কালাম বলেন, মালিক তার বাসায় আগুন লাগালে তার কি করার আছে। আগামী কাল বৃহস্পতিবার থানায় অভিযোগ দিয়ে রাখবেন বলেন জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাননি। তবে ঘটনাটি খতিয়ে খেদখবেন বলে জানান।

এমপি আজিম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যা কারীদের বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে যোগদান করে এমপি কন্যা ডরিন বলেন, আমাকে এতিম করে শান্তনার দেওয়ার অভিনয় করে ফিরে গিয়ে ভাঙ্গায় বসে তারা ছবি আদান-প্রদান করেন। প্রমানের আলকেই আলোচিত খুনিদের আটক করেছে পুলিশ।

তিনি আরও বলেন, আমার বাবার নির্মম ও নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চাচাকে পুলিশ আটক করেছে। তাহলে কেন এখন বলা হচ্ছে, তাদের ফাঁসানো হচ্ছে।

বুধবার ঝিনাইদহের কালীগঞ্জের উপজেলার রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রঘনাথপুর বাজারে আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে এমপি আনার কন্যা ডরিন, এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দিন দিন ডিবির তৎপরতা কমে যাচ্ছে।

রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল প্রমুখ। মানববন্ধনে কালীগঞ্জের কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

জারুলের চারা লাগানোর মধ্যদিয়ে বিক্ষরোপনের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিফলক “মুক্তির মন্ত্র”র পাদদেশে জারুল গাছের চারা রোপনের মধ্যদিয়ে অনলাইন ভিত্তিক সংগঠনের বিক্ষরোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে খোকসা সদরে মুক্তির মন্ত্র স্মৃতিফলকের উত্তরে গাছ লাগালোর মধ্যে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আল মাছুম মূর্শেদ শান্ত।

আমরা সবাই খোকসাবাসী নামের অনলাইন প্লাটফর্ম তাদের সদস্যদের মাধ্যমে চলতি বর্ষা মৌসূমে উপজেলার ৯ ইউনিয়ন ও পৌর এলাকায় প্রায় দশ হাজার গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছে। উদ্বোধনের পর ইউনিয়ন ভিত্তিক সদস্যদের মাধ্যমে ফলদ, কাঠজাত ও ঔষধি গাছের এসব চারা পৌচ্ছে দেওয়া হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, আহসান নবাব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্্জামান লিটন প্রমুখ। কর্মসূচির সমন্বয় করেন উজ্জল রায়।

নির্বাচনি বিরোধ: প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা নির্বাচনী বিরোধের সূত্রধরে প্রকাশ্য বাজারে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র আহত হয়েছেন। এ সময় এক চায়ের দোকানিও হামলার শিকার হন।

প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম বাজারে ৭/৮ জন সন্ত্রাসী প্রকাশ্যে প্রতিপক্ষের উপর হামলা চালায়। বৈকালিন বাজারে আসা সাধারণ মানুষ দিকবিদিক ছুটা ছুটি করতে থাকে। এ হামলায় আবুল কালাম (৬০) ও তার পুত্র মিরাজ (৩৫) আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চায়ের দোকানি আজগর আলী হামলার শিকার হয়েছেন। আহতরা সবাই বনগ্রাম পশ্চিম পাড়ার বাসিন্দার। তারা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সহসভাপতির দোয়াত কমল মার্কা প্রতীকের পক্ষে ভোট করেছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আবুল কালাম জানান, তিনি মেয়ে বাড়ি থেকে দাওয়াত খেয়ে সবে বনগ্রাম বাজারের আজগার আলীর চায়ের দোকানে এসে চায়ের অর্ডার দিয়েছেন। এমন সময় বাজারের উপস্থিত বিরোধী মতের লোকদের উপর হামলা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় তিনি (কালাম) আত্মরক্ষায় চায়ের দোকানের ভিতরে পালান। কিন্তু তাতেও তিনি হামলা কারীদের হাত থেকে রক্ষা পাননি। তাকে রক্ষায় ছেলে ছুটে এলে হামলাকারীরা তার উপরে হামলা করে।

তিনি আরও জানান, সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে সমাজের নেতাদের কথামত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম খানের দোয়াত কমলমার্কার পক্ষে ভোট করেছিলেন। সে থেকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের উপর হামলা মামলা দিয়ে আসছে। নির্বাচনে বিরোধিতা করায় তাদের বাপ ছেলের উপর হামলা করা হয়েছে। তিনি মামলা করবেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অননুর যায়েদ বনগ্রামে ঝামেলা হয়েছে বলে স্বীকার করেন। তিনি আরও জানান, আহতরা অভিযোগ নিয়ে আসছেন। এ ছাড়া ঘটনা স্থলে পুলিশ রয়েছে। এবং জেলা থেকে ডিবি পুলিশও আসছে।

কবি অসীম সাহা পরপারে যাত্রা করেছেন

0
কবি অসীম সাহা - ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কবি অসীম সাহা মারা গেছেন। মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি পরপারে যাত্রা করেছেন।

খ্যাতিমান এই কবির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন কবি, ছড়াকার ও শিশুসাহিত্যিক মালেক মাহমুদ।

কবি অসীম সাহা পারকিনসন (হাতকাঁপা রোগ), কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

১৯৪৯ সালের ২০ ফেব্রæয়ারি নেত্রকোনা জেলায় তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন অসীম সাহা। তার পৈতৃক নিবাস মাদারীপুর। তার বাবা অখিল বন্ধু সাহা ছিলেন অধ্যাপক।

অসীম সাহা ১৯৬৫ সালে মাধ্যমিক পাস করেন এবং ১৯৬৭ সালে মাদারীপুর নাজিমুদ্দিন মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৬৯ সালে স্নাতক পাস করে তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৬৯ সালে অসহযোগ আন্দোলন এবং পরে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ শুরু হলে তার স্নাতকোত্তর পরীক্ষা পিছিয়ে যায় এবং তিনি ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

বাংলা সাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন অসীম সাহা। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার সারাদেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ী পশু কোরবানি দিয়েছেন।

নামাজ শেষে মুসল্লিদের অনেকেই কবরস্থানে ছুটে যান। স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রæসজল চোখে এই আনন্দের দিনে তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানান।

ঈদুল-আজহা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক অভিনন্দন জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।

এবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান ঈদ জামাতে অংশ নেন। এই জামাতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

ভোর থেকেই প্রধান জামাতে নামাজ আদায় করার জন্য মুসল্লিদের ঢল নামে। সকাল সাড়ে ৭টার আগেই জাতীয় ঈদগা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা। রাষ্ট্রপতির পরিবারের সদস্য এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে দলীয় নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

সকালে তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি গণমাধ্যমসমূহ যথাযোগ্য গুরুত্ব সহকারে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।

খেলার সময় ছাদ থেকে পরে শিশু আহত

0

স্টাফ রিপোর্টার

খেলার সময় একতলার ছাদ থেকে পরে দ্বিতীয় শ্রেণির ছাত্র গুরুতর আহত হয়েছে।

ঈদের দিন সোমবার বিকালে নিজের চাচার একতলা বাড়ির ছাদে খেলার সময় পা ফসকে পরে আহত হওয়া শিশুটির নাম শাওন। সে খোকসার শিমুলিয়া ইউনিয়নের বিলজানি গ্রামে আবুল কালামের ছেলে। শিশুটি বিলজানি দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

শিশুটির প্রতিবেশী মাহফুজুর রহমান জানান, বিকালে অন্য শিশুদের সাথে শাওনও তার চাচা আব্দুর রাজ্জাকের ছাদে খেলা করছিল। হঠাৎ করে শিশুটি পা ফসকে ছাদ থেকে নিচে পরে যায়। তারা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন।

জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার বিপ্লব সরকার জানান, শিশুটিকে পর্যবেক্ষনে রাখার জন্য আপাতত ভর্তি রাখা হচ্ছে। বড় সমস্যা দেখা দিলে তাকে রেফার্ড করা লাগতে পারে।

অজ্ঞান পাটির খপ্পরে পরে চার গরুব্যবসায়ী সর্বশান্ত

0

স্টাফ রিপোর্টার

কোরবানির গরু বিক্রি করে ফেরার পথে বাসে মধ্যে অজ্ঞান পাটির খপ্পরে পরে সজ্ঞা হারিয়ে ফেলা চার গরু ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ীদের থেকে প্রাায় ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে চক্রটি।

অজ্ঞান পাটির খপ্পরে পরে অসুস্থ হয়ে পরা ব্যবসায়ীরা হলেন- ইউসুপ (৫০), আলাল (৩৭), জালাল (২২) ও জিন্নাহ (৩২)। তাদের সবার বাড়ি খোকসার ওসমানপুর ইউনিয়নের কোমভোগ, আজইল ও রায়পুরে।

রবিবার রাতে পাশাপাশি গ্রামের চার ব্যবসায়ী গরু বিক্রি শেষে নারায়নগঞ্জ থেকে যাত্রীবাহী বাসে বাড়ি ফিরছিলেন। পথমধ্যে তারা শশা কিনে খেয়ে ঘুমে আচ্ছন্ন হয়ে পরেন। পরে বাসটির ড্রাইভার মুঠোফোনের মাধ্যমে অসুস্থ যাত্রীদের বাড়িতে যোগাযোগ করেন। রাত ১টার পরে অসুস্থ ব্যবসায়ীদের বাস থেকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার সকালে এ রিপোট লেখা পর্যন্ত অসুস্থ্যদের জ্ঞান ফেরেনি।

হাসপাতালের বিছানায় আলাল এখনো ভুল বকছেন। পরিবারের লোকেরা তাকে ঘিরে বসে আছেন। নিজের পোষা ও খরিদ করা ৬টি গরু নিয়ে হাটে গিয়ে ছিলেন। তিনটি গরু বিক্রির টাকা আগেই বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। বাঁকী গরু বিক্রির সাড়ে চার লাখ নিয়ে ফিরছিলেন। সে জানায়, জিন্নাহর কেনা শশা খেয়ে তার এ অবস্থা।

হাসপাতালে চিকিৎসাধীন জালালের ভাই জিল্লুর রহমান জানান, রবিবার রাত ৮টার পরেও মুঠোফোনে যোগাযোগ ছিল। তখন সে (জালাল) জানিয়েছিল তার ঘুম পাচ্ছে। এরপর আর যোগাযোগ করতে পারেননি। রাতে বাসের ড্রাইভার মুঠোফোনে তাদের বাড়িতে খবর দেন। এখনো তার ভাইয়ের জ্ঞান ফেরেনি। জালালের কাছে দুটি গরু বিক্রির প্রাড়ে চার লাখ টাকা ছিল।

ব্যবসায়ী শরিফুল ইসলাম জানান, রাত ৯টা পর্যন্ত ইউসুপের সাথে ফোনে তাদের যোগাযোগ ছিল। এর পর তার কেউ আর ফোন ধরেনি। এক পর্যায়ে রাত ১১ টার দিকে বাসের ড্রাইভার ইউসুপের ফোন রিসিভ করে তাদের বিষয়টি জানান। পরে গভীর রাতে খোকসা বাস স্ট্যান্ড বাসটি পৌছারে চার ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে তারা থানায় সাধারণ ডাইরি করতে যাবেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার বিপ্লব সরকার জানান, রোগীদের অবস্থা মোটামুটি ভালো আছে। তবে জ্ঞান ফিরতে সময় লাগবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...