সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 303

ঝিনাইদহে গাছের ডাল পড়ে যুবকের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে গাছের ডাল কাটতে গিয়ে চাপা পড়ে আলামিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) দুপুরর পৌর এলাকার জলিলপুর নওদাগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলামিন ওই এলাকার ইসলাম হোসেনের ছেলে।

ফিরোজ আহম্মেদে জানান, আলামিন সম্পর্কে তার ভাতিজা। সে দিন মজুরের কাজ করে। সকালে পাশের বাড়ির একজনের কয়েকটি গাছ ও গাছের ডাল কাটার জন্য তাকে কাজে নেওয়া হয়। একটি পাঁকড়া (শিমুল) গাছে ডাল তার মাথায় পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

গৃহবধূ গুলিবিদ্ধ হওয়ার পাঁচ দিন পর মামলা

0
মায়ের ছবি খুজছে শিশু হুমাইয়া। উৎসুক শিশুরা তাকে ঘিরে রেখেছে। (ইনসেডে চিকিৎসাধীন গৃহবধূ রহিমা খাতুন সাগরিকা)

স্টাফ রিপোর্টার

রহস্যজনক কারণে কয়েকদিন গোপন রাখার পর বেড়িয়ে এলো গুলিবিদ্ধ গৃহবধূ ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার (গৃহবধূ) গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্বামীর পক্ষ। অবশেষে গৃহবধূর শ্বশুর আত্মগোপন থেকে ফিরে পাঁচ দিনের মাথায় এ ঘটনায় থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আত্মগোপনে রয়েছেন।

গুলিবিদ্ধ গৃহবধূর নাম রহিমা খাতুন সাগরিকা (২৩)। সে খোকসার জয়ন্তি হাজরা ইউনিয়নের উথলি গ্রামের আসলাম প্রামানিকের ছেলে হাবিব প্রামানিকের স্ত্রী। তার দু’টি সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার (২৯ মে) রাত ১১টার পর স্বামীর বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে রাস্তায় গৃহবধূ রহিমাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। স্বামীর পরিবারের লোকেরা সে রাতেই অত্যন্ত গোপনে গুলিবিদ্ধ রক্তাক্ত আহত গৃহবধূকে প্রথমে পাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রেফার্ড করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। সর্বশেষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই ২০৩ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বিছানায় সে মৃত্যুর প্রহর গুনছে। গৃহবধূ গুলিবিদ্ধ হওয়ার পর আত্মগোপনে চলেযায় স্বামী হাবিব প্রামানিক। তার ব্যক্তিগত ফোন নম্বর টিও বন্ধ রয়েছে।

এ ঘটনায় সোমবার (৩ জুন) খোকসা থানায় মামলা দায়ের করেছেন আহত গৃহবধূর শ্বশুর আসলাম প্রামানিক। আনিস নামের এক যুবককে এ মামলায় আসামী করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ তাকে আটক করে আদালতে সপর্দ করেছে। কিন্তু তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত আগ্নে অস্ত্রটি উদ্ধার করা যায়নি। তাকে রিমান্ডও চাওয়া হয়নি।

গুলিবিদ্ধ গৃহবধূ রহিমা খাতুনের বাবার বাড়ি একই উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে। তার বাবা নাম মৃত শামসুদ্দিন। কয়েক বছর আগে মাও মারা গেছেন। সে বাবা মার একমাত্র সন্তান। প্রথম দফায় বাবার জমি বিক্রি করা ৪০ লাখ টাকা নিয়ে নেয় স্বামী হাবিব। এবার আরো প্রায় ২০ লাখ টাকার সম্পত্তি বিক্রি করে না দেওয়া নিয়ে রহিমাকে গুলিকরা হয় বলে স্বজনরা দাবি করছেন।

গুলিবিদ্ধ গৃহবধূর চাচী জেসমিন জানান, তিনদিন আগে তারা রহিমা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানতে পারে। তারপর খোজ খবর নেওয়ার চেষ্টা করেন। বার বার ফোন দেন। কিন্তু রহিমার ফোন বন্ধ পান। রবিবার সকালে রহিমার মৃত্যুর সংবাদ আসে। এরপর মেয়ের শ্বশুর বাড়িতে যান। সেখানে গিয়ে জানতে পারেন, রহিমা বেঁচে আছে। মেয়ের শ্বাশুরীর লোকদের কাছে থেকে ফোন নাম্বর নেওয়া চেষ্টা করেন। কিন্তিু তারা নম্বর না দিয়ে টালবাহানা করে। দেয়নি ঠিকানাও। তাদের পক্ষের গ্রামবাসীরা ঝামেলা পাকালে তারা ফিরে আসেন। পরে নাম্বর জোগার করে মেয়ের সাথে কথা বলেছেন। রহিমা জানিয়ে সে এখন একটু সুস্থ্য আছে। তাকে কে গুলি করঋ হয়েছে।

তাকে কে গুলি করেছে এ বিষয়ে জানতে চাইলে জেসমিন ঘাতকের নাম বলতে অপারোগতা জানান। তিনি আরও বলেন, রহিমা যেহেতু বেঁচে আছে তাই তার কাছ থেকে জানেন। সে অস্ত্রধারীকে চিনেছে।

তিরি আরও জানান, প্রায় ১০ বছর আগে পাশের উথলি গ্রামের আসলাম শেখের ছেলে হাবিবের সাথে রহিমা খাতুন ওরফে সাগরিকার বিয়ে হয়। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় মৃত্যুর আগে শামসুদ্দিন তার সিংহ ভাগ জমি বিক্রি করে প্রায় ৪০ লাখ টাকা জামাতা হাবিবকে যৌতুক হিসেবে দেয়। কিছু দিন পর গৃহবধূর বাবা (শামসুদ্দিন) মারা যায়। এর পর হাবিব বাঁকী জমি বিক্রি করে দেওয়ার জন্য রহিমার উপর চাপ দিতে থাকে। এ নিয়ে বেশ কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল।

সোমবার দুপুরে উথলি গ্রামে সরেজমি গিয়ে সর্বত্র গৃহবধূ গুলিবিদ্ধের ঘটনা নিয়ে কানাঘুষা শোনা যায়। তবে প্রভাবশালীদের ছত্রছায়া থাকা হাবিবের স্ত্রী কিভাবে গুলিবিদ্ধ হলো তা নিয়ে কেউ মুখ খুলেনা।

গুলিবিদ্ধ গৃহবধূকে উদ্ধার ও চিকিৎসার দায়িত্বে পালন করা আব্দুল আজিজের সাথে দেখা করা হয়। প্রায় ২৪ ঘন্টা পর থানা থেকে ছাড়া পেয়ে তখন সবে বাড়ি ফিরেছেন তিনি। অনেকটা স্বেচ্ছায় ঘটনা স্থলে এসে তার দেখা দৃশ্যের বর্ণনা দিলেন। তিনি জানান, রাতে গুলির ঘটনার পর তিনি সেখানে উপস্থিত হন। গৃহবধূর পিঠের বাম পাশ পাশের ক্ষত দিয়ে রক্ত ঝড়ছিল। গৃহবধূর ওড়না দিয়ে বেঁধে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। ফরিদপুর নেবার পর গৃহবধূ অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়। তবে এখন গৃহবধূ সুস্থ্য আছেন। গুলির পর গৃহবধূর স্বামী হাবিব ঘটনা স্থলে ছিল না, এমনকী ঢাকাতেও যায়নি বলে তিনি নিশ্চিত করেন।

দুপুরে হাবিবের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মায়ের বিছানায় খেলা করছিল শিশু হুমাইয়া (৫) ও নোমান (৩)। এই শিশুরা জানেনা মা কোথায়?

ওই গৃহবধূর ৫ বছর বয়সী বড়মেয়ে হুমাইয়া জানান, সেদিন বাবা বাড়ি ফিরে মাকে মারে। এরপর তারা দুই জনই ঘর থেকে চলে যায়। আর ফেরেনি। এরপর সে ছোট চাচির ঘরে ঘুমিয়ে পরেছিল।

গুলিবৃদ্ধ গৃহবধূর চাচা সাবেক সেনা সদস্য শহিদুল ইসলাম বলেন, বাবার বাড়ির সব সম্পত্তি বিক্রি করার জন্য কয়েক বছর ধরে রহিমা খতুনের উপর হাবিব চাপ দিয়ে আসছিল। সে হয়তো জমি বিক্রি করতে রাজি না হওয়ায় তার উপর রাতের আঁধারে গুলি চালানো হয়েছে।

তিনি আরও বলেন, যে মামলা দায়ের হয়েছে সেখানে প্রকৃত অপরাধীকে আড়াল করা হয়েছে। রহিমা গুলিবিদ্ধ হওয়ার পর দুই তিনদিন ঘটনাটি গোপন রাখা হলো। তাদের খবর না দিয়ে চিকিৎসা করানোর মধ্যে দূরভিসন্ধি থাকতে পারে বলেও তিনি মনে করেন।

মামলার একমাত্র আসামীর বাবা আক্কাস শেখ জানান, রহিমার সাথে তার ধর্ম মেয়ে সম্পর্ক। বাড়িতে সমস্যা হলেই রহিমা আনিসকে ফোন দিত। আর এই ফোন দেওয়ায় তার জন্য কাল হয়েছে। ঘটনার দিন তার ছেলে আনিস বাড়িতে ছিল। পুলিশের চাপে শনিবার রাতে আনিসকে থানায় পাঠান। এর পর আর পুলিশ তাকে ছাড়েনি। অবশেষে মিথ্যা মামলায় ছেলেকে ফাঁসিয়েছে।
গৃহবধূ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের কৃত মামলার তদন্ত কর্মকর্তা থানা পুলিশের এসআই কবির হোসেনের সাথে কথা বলা হয়। তিনি জানান, মামলা তদন্তধীন আছে। এ ছাড়া ব্যবহৃত আগ্নেয়স্ত্রটি উদ্ধার হয়নি বলে স্বীকার করেন। তবে অস্ত্র উদ্ধার হতেও তো পারে বলেন মন্তব্য করে ফোনটি কেটে দেন।

থানা ভার প্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ জানান, গৃহবধূর পেছন থেকে গুলি করা হয়েছে। গুলিটি তার বাম স্তনের নিচে এসে আটকে আছে। অপারেশন করে গুলিটি আপসারণ করা যায়নি। ওই গৃহবধূ এখনো ঝিকুতে রয়েছে। মহিলার স্বামী হাবিবের অবস্থান সর্ম্পকে তিনি বলেন, হয়তো স্ত্রীর চিকিৎসায় ব্যস্ত রয়েছে। তাকে জিজ্ঞাসা বাদ করা হবে কী না এ প্রশ্ন করতেই তিনি এড়িয়ে যান।

পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর অভিযোগ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অভয়নগরে পুলিশ হেফাজতে আফরোজা বেগম (৪০) নামে এক নারী মারা গেছে বলে অভিযোগ উঠেছে। ওই নারীকে মাদকসহ আটক করা হয়েছিল বলে পুলিশ দাবি করছে।

রবিবার (২ জুন) মকালে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত আফরোজা বেগম যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের জলিল মোল্লার স্ত্রী।

মৃত আফরোজা বেগমের ছেলে মুন্না মোল্লা জানান, স্থানীয় একটি মহলের ইন্ধনে অভয়নগর থানার এসআই শিলন ও শামছু শনিবার দিনগত রাত ১২টার দিকে তাদের বাড়িতে আসে। তার মাকে গ্রেপ্তার করে। এ সময় দুই পুলিশ কর্মকর্তাসহ আরও কয়েকজন পুলিশ তার মাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারধর করে। পরে রাত ১টার দিকে থানায় নিয়ে যায়।

রবিবার সকালে থানায় গিয়ে দেখেন তার মা খুব অসুস্থ। পুলিশকে অনুরোধ করে তার মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা কয়েকটি টেস্ট দিলেও পুলিশ সদস্যরা সেগুলো করতে না দিয়ে ফের থানায় নিয়ে যায়। আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মায়ের মৃত্যু হয়।

মুন্না অভিযোগ করে বলেন, তাদের ঘরে থাকা ইজিবাইক বিক্রির এক লাখ ৮০ হাজার টাকা পুলিশ লুট করেছে। আরও দুই লাখ টাকা ঘুষের দাবিতে তার মাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ জানান, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া তার মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অভয়নগর সার্কেল) জাহিদুল ইসলাম দাবি করেন, মাদকসহ আটক ওই নারী হৃদরোগে অসুস্থ হয়ে মারা গেছেন।

লোহার খাঁচায় দাঁড়াতে হলো, এটা অভিশপ্ত জীবনের একটা অংশ : ড. ইউনূস

0

দ্রোহ অনলাইন ডেস্ক

‘লোহার খাঁচায় দাঁড়াতে হলো। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের কাঠগড়ায়। এটা অভিশপ্ত জীবনের একটা অংশ’ বলে মন্তব্য করলেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

দুদকের করা অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা নোবেল পুরষ্কারের কথা সবাই জানি। দুটো নোবেল পুরষ্কার দেওয়া হয়েছিল। একটা আমার নামে, আরেকটা গ্রামীণ ব্যাংকের নামে। দুটোরই মর্যাদা পুর্ণ। এটা যৌথভাবে দেওয়া হয়েছে তাও না, দুটোই ইনডিপেন্ডেন্ট। পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই যে, এক নোবেল বিজয়ীর বিরুদ্ধে আরেক নোবেল বিজয়ী মামলা করেছে, দুদকে হাজির হয়েছে। এটা আমাদের কপালে হয়েছে, এটা অভিশাপের একটা অংশ। এই অভিশাপ আমরা বহন করে যাচ্ছি।’

ড. ইউনূস বলেন, ‘এ পর্যন্ত যত অভিযোগ এসেছে আমার বিরুদ্ধে এবং আমার সহকর্মীদের বিরুদ্ধে, এটা আমার মনে কঠিনভাবে দাগ কেটেছে, কষ্ট লেগেছে কারণ আমার পরিবারকে আক্রমণ করেছে। কেন আমাদের এ অভিশাপ বহন করতে হচ্ছে, সেটা আমাদের আইনজীবী বলবেন।’

ড. ইউনূস আরও বলেন, ‘দেশের নাগরিক হিসেবে বলতে চাই, কেন কারও বিরুদ্ধে মিথ্যা মামলা হবে? আমার সহকর্মীরা তাদের জীবন দিয়ে দিয়েছে মানুষের উপকারের জন্য, তাদের কেন হেনস্তা করতে হবে। তাদেরকে লোহার খাঁচায় কেন ঢুকতে হবে।’

রবিবার শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন দুদকের করা অর্থ আত্মসাতের মামলার অভিযোগ গঠনের তারিখ আগামী ১১ জুন নির্ধারণ করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। বিবাদীপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন ও মোহাম্মদ শাহিনুর ইসলাম ড. ইউনূসসহ ১৪ আসামিকে অব্যাহতি দেওয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নামে গত ২৬ মে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি অভিযোগ দায়ের করে গ্রামীণ ব্যাংক। অভিযোগে বলা হয়, নিজের মালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস করপোরেশনকে বহুবিধ অবৈধ সুবিধা প্রদান করেছেন ড. ইউনূস।

মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শুনলো ৪’শ শিক্ষার্থী

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধাদের মুখে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শুনলো প্রায় ৪’শ শিক্ষার্থী।

নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রবিবার (২ জুন) বিকালে উপজেলার আবুল হোসেন তরুন অডিটোরিয়াম মিলনায়তনে শিক্ষার্থীদেরকে স্থানীয় পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনানো হয়।

“বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন” প্রকল্পের আওতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্পটির পরিচালক (উপসচিব) ড. মো. নুরুল আমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে বীরত্বগাথা গল্প শোনান বিএলএফ এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোকাদ্দেস হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু ও বীর মুক্তিযোদ্ধা মো. আকমল হোসেন।
অনুষ্ঠানে ৪ জন বীর মুক্তিযোদ্ধা তাঁদের যুদ্ধকালীন সময়ের নানান ঘটনার গল্প শোনান। আর শিক্ষার্থী গভীর মনোযোগ সহকারে মুক্তিযুদ্ধের গল্প শোনে।

মহান মুক্তিযুদ্ধের গল্প শোনানো শেষে নানা বিষয়ে বীর মুক্তিযোদ্ধাদের কাছে প্রশ্ন করে শিক্ষার্থীরা এবং বীর মুক্তিযোদ্ধাগণ শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন। পরে কুইজ প্রতিযোগিতা সহ বিজয়ী ১০ জনকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

কিশোরীর অঞ্জলী

0

ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান দিবসের পূজা অর্চনার প্রস্তুতু চলছিল। পূর্ণার্থীরা আসছেন নানা ফলে ডাল সাজিয়ে অঞ্জলী নিয়ে। আস্ত লোকনাথ হাতে মন্দিরে হাজির হল এক কিশোরী। তার নিজ হাতে আঁকা লোক নাথের ছবিটি ছিল তার অঞ্জলী। অভিনব অঞ্জলী মন্দিরে উপস্থিত ভক্তদের নজর কেড়েছে। তুলি দাশ নামের ওই কিশোরীর খোকসার শোমসপুর বালিকা বিদ্যালয়ে অস্টম শ্রেণিতে পড়ে। খোকসা কালীবাড়ী লোকনাথ মন্দির থেকে রবিবার দুপুরে তোলা ছবি।

 

নদী চরের ফসল ও গোবরে পোকাড়া

0

গড়াই নদীর চরের পলি মাটিতে এ বছর তেল জাতিয় ফসলের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। খোকসা খানপুর চর থেকে তিলের ছবি গুলো তোলা।

 

জেলি মিশ্রিত চিংড়ি বিক্রিঃ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুস করা চিংড়ি মাছ বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জেলি মিশ্রিত প্রায় আড়াই কেজি মাছ জব্দ করে ধ্বংস করা হয়।

শনিবার (১লা জুন) দুপুরে কুমারখালী তহবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত।

এসময় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, তহবাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাছ ব্যবসায়ীর নাম মোস্তফা কনক (৪৫)। তিনি কুমারখালী পৌর এলাকার এলাঙ্গীপাড়ার মৃত আলিমুদ্দিন ছেলে। একই অপরাধে অতীতেও তাকে জরিমানা করা হয়েছে বলে জানান স্থানীয়রা।

আদালত সুত্রে জানা গেছে, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসান মাছ ব্যবসায়ী কনকের কাছ থেকে প্রায় ৬শ গ্রাম চিংড়ি মাছ খরিদ করেন। মাছ গুলো বাড়িতে নেওয়ার পর ওই কর্মকর্তা বুঝতে পারেন তাতে মানবদেহের জন্য ক্ষতিকারক ক্যামিকেল জেলি মিশানো হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত ঘোষনা করে ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও জেলি মিশানো চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, তিনি ৪৫০ টাকা দিয়ে প্রায় ৬শ গ্রাম চিংড়ি মাছ কিনেছিলেন। বাড়ি গিয়ে তিনি দেখেন মাছে ক্ষতিকর জেলি মিশানো। পরে তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।

নো হেলমেট, নো ফুয়েল নীতির বাস্তবায়ন হচ্ছে না

0

কুমারখালী প্রতিনিধি

সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বেশকিছু সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে “নো হেলমেট নো ফুয়েল”একটি। এ ঘোষনার আলোকে ফিলিং স্টেশন গুলোতে হেলমেট ছাড়া জ্বালানী তেল বিক্রি বন্ধ করার কথা। কিন্তু থেমে নেই হেলমেট ছাড়া তেল বিক্রি। ফিলিং স্টেশনে দশ টাকা ভাড়াই মিলছে হেলমেট।

সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু ঠেকাতে সরকারের নেওয়া উদ্যোগ অনেকটাই ভেস্তে যেতে বসেছে কুমারখালীতে। ফিলিং স্টেশন গুলো থেকে আগের নিয়মেই জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে। পেট্রোল পাম্প স্টেশন গুলো থেকে অবৈধভাবে প্লাষ্টিকের বড় বড় জারে (ড্রামে) পেট্রোল বিক্রি করা হচ্ছে। তেল নেওয়ার জন্য ধারে দেওয়া হচ্ছে হেলমেট। দুই একটি পাম্পে ১০ টাকা হলেই ভাড়াই দেওয়া হচ্ছে হেলমেট।

গত শুক্রবার সন্ধ্যায় কুমারখালী পৌরসভা এলাকার মেসার্স শিপলু ফিলিং স্টেশনে সরেজমিন গিয়ে দেখা যায়, হেলমেট ছাড়াই অনেক মোটরবাইক আরোহী জ্বালানী নিতে আসছেন। ফিলিং স্টেশনের কর্মচারীরা প্রকাশ্যে হেলমেট সরবরাহ করছেন।

হেলমেট আদান-প্রদানের মাধ্যমে জ্বালানী তেল বেচাকেনা প্রসঙ্গে স্থানীয়রা জানান, পেট্রোল পাম্পের আশপাশের চায়ের দোকানীরা ১০ টাকায় হেলমেট ভাড়া দেওয়া শুরু করেছেন।

শনিবার সকালে মেসার্স শিপলু ফিলিং স্টেশনের পাশের একজন চায়ের দোকানী বলেন, কিছুদিন আমি দশ টাকায় হেলমেট ভাড়া দিয়েছিলাম। কিন্তু বর্তমানে পাম্পের কর্মচারীরাই হেলমেট সরবরাহ করছেন।

অন্যদিকে, শহরের কাজীপাড়া এলাকার গাজী ফিলিং স্টেশনের একজন কর্মচারী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, হেলমেট ভাড়া আমরা কাউকেই তেল দিচ্ছি না। কিন্তু কেউ কেউ হেলমেট ছাড়া এসে তেল দিতে বলেন, আমরা দিতে রাজি না হওয়ায় হুমকি ধামকি দেয় এবং বলে আমাদের তেল নিতে হেলমেট লাগে না, তেল দে।

এ প্রসঙ্গে কবি ও নাট্যকার লিটন আব্বাস জানান, আসলে পারিবারিক শিক্ষা ও সু-শৃঙ্খলার অভাবে ও কুসঙ্গের প্রভাবে মাধ্যমিকের গন্ডি অতিক্রম করেনি এমন কিশোরদের মোটরসাইকেল নিয়ে দ্রæত গতিতে দাপিয়ে বেড়াতে দেখা যায়।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নো হেলমেট, নো ফুয়েল – নীতি ও মোটরযানের গতিসীমার প্রণয়ন নির্দেশনা বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পেলে অবশ্যই জনস্বার্থে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমপি আনার হত্যাঃ সন্দেহভাজন সিয়াম নেপালে আটক

0
নেপালে আটক সিয়াম

দ্রোহ অনলাইন ডেস্ক

কলকাতায় নিহত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকান্ডের অন্যতম সন্দেহভাজন সিয়াম হোসেনকে নেপাল পুলিশ আটক করেছে।

বৃহস্পতিবার (৩০ মে) নেপাল পুলিশ তাকে আটক করার খবরের সত্যতা নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র।

আটক সিয়াম এমপি আজিমের লাশ গুমে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি আক্তারুজ্জামান শাহীনের সহকারী হিসেবে কাজ করতেন বলে তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা গেছে।

সূত্র বলছে, সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এর মধ্যেই বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ শুরু হয়েছে।

এছাড়া হত্যার ঘটনা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। আজ শনিবার সকালে একটি ফ্লাইটে তিনি নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...