মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 308

সারাদেশে ‘হিট স্ট্রোকে’ ৫ জনের মৃত্যু

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশ জুড়ে তাপপ্রবাহ বেড়েছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে দেখা দিয়েছে অস্বস্তি। বৃহস্পতিবার (১৬ মে) তীব্র গরমে ‘হিট স্ট্রোকে’ সারাদেশে ৫ জন মারা গেছেন। এছাড়া বিভিন্ন স্থানে অসুস্থতার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সিলেটে হিট স্ট্রোকে শফিকুল ইসলাম (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। নগরীর জিন্দাবাজারের সিটি সেন্টার শপিং সেন্টারের সামনে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়। তিনি মৌলভীবাজারের জুড়ি উপজেলার নয়াগ্রামের বাসিন্দা আবু আহমদের ছেলে।

একই দিনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিট স্ট্রোকে মারা গেছেন দুজন। নিহতরা হলেন, উপজেলার বাঙ্গালা ইউনিয়নের রহিমপুর গ্রামের কৃষক বিষ্ণুপদ মজুমদার (৫১) ও বিনায়েকপুর গ্রামের ব্যবসায়ী ছাইদুল ইসলাম লাবলু (৫৭)। দুজনই মাঠে জমিতে ধান কাটছিলেন।

গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর হাটে দুপুর ১২টার দিকে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে রবি চন্দ্র সরকার (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, তিনি ‘হিট স্ট্রোকে’ মারা গেছেন। মৃত রবি কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামের ফনিভূষণ সরকারের ছেলে।

রাজধানীর নিউমার্কেট এলাকায় চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে বিকাল ৪টার দিকে আবু তালেব (৫৫) নামের এক আনসার সদস্য হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

তীব্র গরমে কিশোরগঞ্জের হোসেনপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে ২৫ জনকে বিদ্যালয়েই প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে। একজনকে হাসপাতালে পাঠালে পরে তাকে সুস্থ করে বাড়িতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল।

আবারও হিট অ্যালার্ট জারি, থাকতে পারে ৪৮ ঘণ্টা

0
প্রতিকী ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের ৫ বিভাগে আগামী ৪৮ ঘণ্টার জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ।

বুধবার (১৫ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময় জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

টানা দাবদাহের কারণে চলতি মে মাসের শুরুতে ও এপ্রিলের শেষে কয়েক দফায় সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। মাঝে বৃষ্টি হলে তাপমাত্রা কমলে স্বস্তিু ফেরে জনজীবনে। তবে সাময়িক সেই সময় পেরিয়ে আবার শুরু হয়েছে তাপপ্রবাহ।

এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙামাটি, কুমিল্লা, নোয়াখালী, েেফনী, কক্সবাজার, ভোলা ও পটুয়াখালীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, প্রতিবছরের মতো এবারও এপ্রিল ও মে মাসজুড়েই তাপপ্রবাহ থাকবে। এরই ধারাবাহিকতায় এই তাপপ্রবাহ। শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর মধ্যে কোথাও কোথাও বৃষ্টি হলেও তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তাপমাত্রা খুব একটা কমবে না।

হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পলালো শ্বাশুড়ি-ননদ

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধূর মরদেহ রেখে শ্বাশুড়ি ও ননদ পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ মে) দুপুর দুইটার দিকে এঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। নিহত গৃহবধূর নাম বিনা খাতুন (২২)। তিনি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মাঠপাড়া এলাকার আমিন হোসেনের স্ত্রী ও যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের বিল্লাল শেখের মেয়ে।

স্বজনরা জানান, যৌতুকের টাকা চেয়ে না পেয়ে শ্বাশুড়ি শিল্পী খাতুন (৪৫) ও ননদ মুক্তা খাতুন (২৫) মিলে বিনাকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে তারা মৃতদেহটি হাসপাতালে নিয়ে আসে। গৃহবধূর মৃত্যুর খবর নিশ্চিত হয়ে অভিযেুক্তরা পালিয়ে যায়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে নন্দলালপুর গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে আমিনের সাথে বিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের টাকার জন্য বিনাকে মারধর করতো। মারধর সইতে না পেরে সে প্রায় এক বছর বাবার বাড়িতে থাকত। এসব নিয়ে একাধিক বার সালিশ বৈঠক হয়। এক পর্যায়ে এই দম্পতির কোল জুড়ে একটি ছেলে সন্তান (৭ মাস) জন্ম নেয়। এরপর ২৫ হাজার টাকা যৌতুকসহ সন্তানটিকে নিয়ে গত শুক্রবার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায় বিনা খাতুন। আর বুধবার দুপুরে শ্বাশুড়ি শিল্পী ও ননদ মুক্তা খাতুন তাকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করে এবং হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায়।

বিকালের থানায় গিয়ে দেখা যায়, থানার বারান্দায় একটি কাঠের বেঞ্চে প্যাকেটে মোড়ানো বিনার মরদেহটি রাখা আছে। থানার বাইরে স্বজনরা আহজারি করছে।

নিহত গৃহবধূর বাবা বিল্লাল শেখ বলেন, বিয়ের পর থেকে শ্বাশুড়ি শিল্পী ও ননদ মুক্তা ১০ লাখ টাকা ও একটি মোটর সাইকেলের জন্য বিনার উপর নির্যাতন করত। আমি গরিব বলে টাকা দিতে পারিনি। মেয়ে আমার নির্যাতন সইতে না পেরে প্রায় এক বছর আমার বাড়িতেই ছিল। গত শুক্রবার ২৫ হাজার টাকাসহ শ্বশুর বাড়িতে পাঠিয়েছিলাম। তবুও আজ শ্বাশুড়ি আর ননদ মিলে মেয়েকে হত্যা করে হাসপাতালে লাশ রেখে পালিয়েছে। আমি সুষ্ঠু বিচারের জন্য থানায় মামলা করব।’

বিনার শ্বশুর বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে সুনসান নিরবতা চলছিল। দরজায় তালা ঝুলছে। দরজায় পাশে ইটের দেওয়াল একটু খানি ভাঙা। ঘরের ভিতরে কয়েক টুকড়ো ওড়নার কাটা অংশ পড়ে আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, সকাল ১১ টার দিকে গৃহবধূ বিনাকে বাড়ির বাইরে বসে কাঁদতে দেখেন। তিনি বিনার কাছে কাঁদার বিষয় জিজ্ঞেস করেন। তখন বিনা তাকে বলেন, শ্বাশুড়ি – ননদ তাকে মারধর করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আর এক নারী জানান, দুপুরে ভ্যানে করে বিনাকে হাসপাতালের দিকে নিয়ে গিয়েছিল শ্বাশুড়ি আর ননদ। কিন্তু তারা আর ফিরে আসেনি।

কুমারখালী থানার উপ পরিদর্শক (এস আই) দিবাকর হলদার জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তে র রিপোর্ট হাতে আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে হাসপাতালে শ্বশুর বাড়ির কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভ্যান চুরি যাওয়া বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন এমপি

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে উপার্যনের একমাত্র অবলম্বণ ব্যাটারী চালিত ভ্যানটি চুরির পর অসহায় হয়ে পড়া বৃদ্ধ দম্পতির জন্য আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এলেন কুষ্টিয়া ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

গত শুক্রবার (১০ মে) রাতে উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের ভ্যানচালক লৎফর রহমান লতিফ (৮৪) ও মোছা. রোকেয়া খাতুন (৫৫) এর পরিবারের উপার্যনের একমাত্র অবলম্বণ ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে যায়। উপার্যনের একমাত্র উৎস্য হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে।

ওই দিশেহারা পরিবারের জীবন যাপনের করুণ কাহিনী সাপ্তাহিক দ্রোহসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ছাপা হয়। পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ মে) বিকালে এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ওই দম্পতির বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। পরিবারটির ঘুরে দাঁড়াতে ২০ হাজার নগদ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

গত সোমবার দুপুরে কুষ্টিয়া ডিবি পুলিশের মাধ্যমে ওই দম্পতিকে আরো ২০ হাজার টাকা সহায়তা পাঠিয়েছিল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। এছাড়াও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা ঘর মেরামতের জন্য ওই দম্পতিকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা বরাদ্দ দিয়েছেন।

গত শুক্রবার রাতে বাড়ি থেকে বৃদ্ধ দম্পতির ভ্যারটি চুরি হয়ে যায়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও ভ্যানের সন্ধান পাননি। পরদিন কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ করেন। উপার্জনের একমাত্র ভ্যানটি হারিয়ে স্ত্রী, স্বামী পরিত্যাক্তা মেয়ে, নাতিসহ চার সদস্যের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছিল।

পত্রিকায় প্রকাশিত খবর দেখে হঠাৎ তাঁদের বাড়িতে কুষ্টিয়া ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দম্পতির সাথে দেখা করতে চলে আসেন। তাদের হাতে ২০ হাজার টাকা তুলে দেন।

ভ্যানচালক লুৎফর রহমান লতিফ (৮৪) বলেন, ‘পত্রিকার খবরের পর একজন ২০ হাজার টাকা দিয়েছেন। আবার এমপি সাহেব বাড়িতে এসে আরো ২০ হাজার টাকা দিয়ে গেছে। ডিসি সাহেবও টিন দিতে চেয়েছেন। তবে ভ্যান কিনতে আরো ১৫ – ২০ হাজার টাকা দরকার।

কুষ্টিয়া ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, সংবাদপত্রে অসহায় বৃদ্ধের ভ্যান চুরির খবর দেখে তিনি খুবই মর্মাহত হয়েছেন। তাই সরেজমিন দম্পতির বাড়িতে গিয়ে নগদ ২০ হাজার টাকা উপহার প্রদান করেছেন তিনি। পরবর্তীতে আরো সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

কুমারখালীতে চেয়ারম্যান প্রার্থী মান্নান খান শোডাউন ও পথসভা

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান খান নির্বাচনী শোডাউন ও পথসভা করেছেন। কয়েক হাজার নেতা কর্মী এ শোডাউনে অংশ নেয়।

মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদ মাঠ থেকে এই শো ডাউন শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে। শো ডাউন শেষে রেল স্টেশন সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান খান কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় মান্নান খান বলেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কুমারখালীতে এমন বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশ নেওয়া এবং শোডাউনের দৃশ্য তিনি দেখেন নাই।

তিনি আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, নির্বাচনী কর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, নির্বাচনের বাঁকি দিনগুলো ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করার ও আনারস প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহবান জানান।

কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের প্রতিনিধি শেখ আলতাফ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান, চাপড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হাসান রিন্টো প্রমুখ।

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু না আত্মহত্যা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাচড়া রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, বৃদ্ধ ট্রেনের নিচে মাথা রেখে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১২টার দিকে যাত্রীবাহী ট্রেনে কাটা পরে বৃদ্ধের মৃত্যু হয়। নিহতের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে চাচড়া রেলগেটের অদূরে মাঠের মধ্যে রেল লাইনের পাশে এক বৃদ্ধ বসে ছিলেন। এ সময় একটি যত্রীবাহী ট্রেন চলে আসে। ট্রেনের চালক বেশ কিছু সময় ধরে হর্ণ বাজায় কিন্তু বৃদ্ধ চলন্ত ট্রেনের চাকার নিচে মাথা রেখে আত্মহত্যা করেন। রেল লাইনের পাশে নিহত ব্যক্তির জুতা ও পলিথিনে মোড়ানো পান পড়ে ছিল।

কালীগঞ্জ থানা ওসি আবু আজিফ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রেল লাইন থেকে মরদেহ সড়িয়ে পুলিশ জানায়। এবং তারা মৃতদেহ হেফাজতে নিয়েছেন। এখনও নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বহলা’র ফল ও দূরন্ত শৈশব

0

তখন বিকাল ৩টা ৪২মিনিটি। সবে স্কুল ছুটি হয়েছে। সবাই ক্ষুধার্ত। তবুও ঘুড়ি তৈরীর প্রকৃতিক আঠা “বহলা” ফল লাগবেই। তাই কাঁধের স্কুলব্যগ গাছের নিচে ফেলে কেউ উঠেছে মগডালে। আবার কেউ নিচেই “বহলা” ফল কুড়াতে ব্যস্ত। শিশুরা সবাই স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের বহরমপুর এলাকা থেকে রবিবার বিকালে ছবিটি ধারণ করা।

দেশের মাটিতে নোঙর করলো এমভি আবদুল্লাহ

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটিতে নোঙর করেছে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লাহ।

সোমবার (১৩ মে) বিকালে জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে। এক বার্তায় জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সকালে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। কুতুবদিয়ায় আগামী কয়েকদিন অবস্থান হবে জাহাজটির। জাহাজে করে দুবাইয়ের হারমিয়া বন্দর থেকে আনা চুনা মাটি লাইটারেজ জাহাজে খালাস করা হবে।

জানা গেছে, নিজ ভূখন্ডে ফিরে আসার আনন্দে নাবিকরাও উচ্ছ্সিত। মঙ্গলবার জাহাজটিতে যোগ দেবে নতুন ২৩ জন নাবিক। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার ৬৪ দিন পর স্বজনের সঙ্গে মিলিত হবেন নাবিকরা।

এর আগে, গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে কয়লা পরিবহন করে আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে। ১৪ এপ্রিল ভোরে মুক্তিপণ পাওয়ার পর জলদস্যুমুক্ত হয় জাহাজটি।

পরে জাহাজটি ২২ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে কয়লা খালাসের পর আরেকটি বন্দর থেকে ৫৬ হাজার টন চুনাপাথর লোড করার পরে জাহাজটি ৩০ এপ্রিল ভোরে আরব আমিরাত ত্যাগ করে।

অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদন্ড

0

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে অস্ত্র মামলায় শমসের মোল্লা (২৮) নামে এক যুবককে ১৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার ( ১৩ মে ) বিকালে রাজবাড়ীর বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন। এসময় আসামি আদালতে হাজির ছিলেন।

দন্ডপ্রাপ্ত শমশের মোল্লা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা গ্রামের মৃত সেকেন মোল্লার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৭ মে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারমল্লিকা গ্রামের শমশের মোল্লার বাড়িতে অভিযান পরিচালনা করে। ওই বসত বাড়ি থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড কার্তুজ ও একটি রামদা জব্দ করে র‌্যাব। পরে এ বিষয়ে র‌্যাব কর্মকর্তা বাদি হয়ে মামলা করে।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, আদালত দীর্ঘ শুনানী শেষে একটি সঠিক রায় দিয়েছেন। আশা করি এতে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। অভিযোগের সত্যতা পেয়ে অস্ত্র মামলায় ১০ বছর ও গুলির মামলায় সাত বছরসহ মোট সতের বছরের কারাদন্ড দিয়েছেন।

উপার্জনের একমাত্র ভ্যান হারিয়ে দিশেহারা লতিফ

0

কুমারখালী প্রতিনিধি

আমার তো ব্যাটাপুত (ছেলে) নাই। সংসারে স্বামী পরিতক্তা মেয়ে আছে। একটা নাতি ছোয়াল আছে। একটা ভ্যান ছিল স্বামী কাটকুট করে চালাতেন। ভ্যানডাও চুরি হয়া গেছে। আমার এখন চলার মত কোনো পরিস্থিতি নাই। এখন আমরা কিভাবে চলব?

দু’চোখের জল ছেড়ে দিয়ে কথা গুলো বলছিলেন মোছা. রোকেয়া খাতুন (৫৫)। তিনি কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের ভ্যানচালক মো. লুৎফর রহমান লতিফের (৮৪) স্ত্রী। গত শুক্রবার রাতে তাদের সংসারের একমাত্র উপার্জনের মাধ্যম ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন এই বৃদ্ধ দম্পতি।

জানা গেছে, জাতীয় পরিচয় পত্র অনুযায়ী লুৎফর রহমান লতিফের বয়স ৮৪ বছর। বয়সের ভারে নুইয়ে পড়েছেন তিনি। এই বয়সে অন্য আট – দশজনের মতো আরাম – আয়েশে বিশ্রাম নিয়ে দিনপাত করার কথা লতিফের। কিন্তু ছেলে সন্তান না থাকায় বয়সের ভার মাথায় নিয়ে ভ্যান চালিয়ে চারজনের সংসার চালাতেন তিনি। কিন্তু গত শুক্রবার রাতের কোনো এক সময় নিজবাড়ি থেকে তার ভ্যানটি চুরি হয়েছে। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তিনি ভ্যানের সন্ধান পাননি। পরে গত শনিবার তিনি কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আরো জানা গেছে, জরাজীর্ণ চারচালা দুই কক্ষ বিশিষ্ট্য টিনশেড ঘরে স্ত্রী, স্বামী পরিত্যাক্ত, নাতিসহ চারজনের বসবাস লতিফের। ঘরের চালা ও বেড়ার টিন ছেঁড়াফাটা। নেই দরজা – জানালাও। প্রায় আট বছর আগে বিভিন্ন জনের সহযোগীতায় প্রায় ৫০ হাজার টাকা দিয়ে উপার্জনের একমাত্র ভ্যানটি ক্রয় করেছিলেন তিনি। ভ্যানটি হারিয়ে বন্ধ হয়ে গেছে আয়। খেয়ে না খেয়ে মানবেতর জীবন কাটছে তাদের।

রবিবার (১২ মে) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, চৌচালা টিনশেড ঘরের চালা ও বেড়ায় অসংখ্য ছিদ্র। একটি কক্ষে নেই দরজা – জানালা। ঘরের সামনে ভ্যানরাখার স্থান করা হয়েছে। সেখানে নেই সেই ভ্যানটি। তবে চার্জারটি পড়ে আছে। আর ঘরের বারান্দায় বসে আছেন স্বামী – স্ত্রী। তাদের চোখে – মুখে দুঃখ – দুর্দশা আর হতাশার ছাপ।

এসময় ভ্যানচালক লুৎফর রহমান লতিফ জানান, সেদিন ফজরের নামাজ পড়তে উঠে দেখি আয়ের একমাত্র উৎস্য ভ্যানটি নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যান না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

তাঁর ভাষ্য, বয়স হয়েছে। তবুও ছেলে না থাকায় ভ্যান চালিয়ে সংসার চালান তিনি। সেই ভ্যানটিও হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। খেয়ে না খেয়ে দিন যাচ্ছে তাদের। একটা ভ্যান কেনার জন্য সকলের সহযোগীতা প্রত্যাশা করেছেন তিনি।

জানতে চাইলে প্রতিবেশী মো. সাহেব আলী জানান, এলাকার সবচেয়ে গরীব ও অসহায় মানুষ লতিফ। ভ্যানটি হারিয়ে পরিবার নিয়ে খুবই অসহায় হয়ে পড়েছেন। তিনি সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করেছেন।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান দুঃখ প্রকাশ করে জানান, ভ্যানচালক লতিফ খুবই অসহায়। জীবিকার্জনের তাগিদে তিনি এই বয়সেও ভ্যান চালান। কিন্তু ভ্যানটি চুরি হওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছে পরিবারটি। তিনিও বিত্তবানদের সহযোগীতা কামনা করেছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকিবুল ইসলাম জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। ভ্যানটি উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...