বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 450

খোকসার এসিল্যান্ড ইসাহাক আলী বিদায়

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার সহকারী কমিশনার (ভুমি) ইসাহাক আলীকে বদলির জনিত কারণে বিদায় জানানো হয়।

মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে ইসাহাক আলীর বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাহানা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম, খোকসা প্রেসকাব সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম, খোকসা প্রেসকাবের সহ-সভাপতি রঞ্জন ভৌমিক, রিপোর্টার্স কাবের সভাপতি মিলন খান, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিব্যর্গ।

আরো পড়ুন – কুষ্টিয়ায় পালিয়ে এসে তরুন-তরুনীর আত্মহত্যা

সহকারী কমিশনার (ভুমি) ইসাহাক আলী খোকসা উপজেলা ২ বছর ১ মাস ৪ দিন দায়িত্ব পালন করেছেন। তিনি পদোন্নতি পেয়ে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসে যোগদানের উদ্দেশ্যে বিদায় নিলেন। তার পদন্নতিজনিত বলির ফলে খোকসা ক্রীড়াঙ্গন একজন সুহৃদকে হারালো।

কুষ্টিয়ায় পালিয়ে এসে তরুন-তরুনীর আত্মহত্যা

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এক তরুন-তরুনী পালিয়ে খালার বাড়িতে এসে বিষ পান করে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সদরে উপজেলা ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়ায় ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন সাগর ইসলাম ( ১৭ ) ও বর্ষা খাতুন (১৬)।

নিহতের স্বজনরা জানান, দুই তরুন-তরুনীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের এই সম্পর্ক দুই পরিবার মেনে না নেয়ায় তারা আত্মহত্যার পথ বেছে নেয়।

নিহত তরুন সাগর ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার মির্জাপুর ইউনিয়নের শাহীন বিশ্বাসের ছেলে এবং তরুনী বর্ষা খাতুন দশম শ্রেণীর শিার্থী ও গোবিন্দপুর গ্রামের হালিম মন্ডলে মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, কাউকে কোন কিছু না জানিয়ে ওই দিন সকালে তরুন-তরুনীরা পালিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে ওঠে। দুপুরে দু’জনের বিষপানে আত্মহত্যা করার সংবাদ পাওয়া যায়।

আরো পড়ুন – সদর উদ্দিন খানকে বিদায় জানালো প্রশাসন

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর জাহিদ জানান, ঝিনাইদহ জেলা থেকে সাগর ও বর্ষা নামের তরুন-তরুনী মঙ্গলবার সকালে ঝাউদিয়া এলাকায় বৈদ্যনাথপুর গ্রামে পালিয়ে আসে। পরে দুপুর দেড়টার দিকে তারা একটি ঘরে বিষপান করে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

সদর উদ্দিন খানকে বিদায় জানালো প্রশাসন

0

স্টাফ রিপোর্টার

খোকসা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সদর উদ্দিন খান পদত্যাগের পর তাকে বিদায় জানালের প্রশাসনিক কর্মকর্তারা।

খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন। নির্বাচনী বিধিবিধানের কারণে তিনি পদত্যাগ করেছেন।

মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খানের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার, পৌর সভার মেয়র তারিকুল ইসলাম তারিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, খোকসা প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

বিদায় অনুষ্ঠানে সদর উদ্দিন খান বলেন, তিনি কখনো নীতির কাছে মাথা নত করেনি। তিনি উপজেলা কে সব সময় দুর্নীতিমুক্ত এবং সুন্দর একটি উপজেলা গড়তে চেয়েছিলেন। সে কাজটি তিনি সফল ভাবে করেছেন।

আরো পড়ুন – খোকসায় সাপের কামড়ে নববধূ ও শ্বাশুরীর মৃত্যু

চার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান ১৯৯০ সালে প্রথম বারের মতো উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন, পরে ২০০৯ সাল দ্বিতীয় বার, ২০১৪ সাল তৃতীয় বার এবং ২০১৯ সালের চতুর্থ বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

খোকসায় সাপের কামড়ে নববধূ ও শ্বাশুরীর মৃত্যু

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে সাপের কামড়ে নববধূ ও তার শ্বাশুরীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে প্রথমে নববধূ কামরুন্নাহার (১৭) ও শ্বাশুরী জয়নব বেগম (৪৮) চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান।

জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান টিপু ওই নববধূ ও তার শ্বাশুরীর সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে। তিনি জানান, সোমবার দিনগত রাতে তার ইউনিয়নের মামুদানী পুর গ্রামের গৃহকর্তা আব্দুস ছাত্তারের পরিবারের লোকেরা রাতের খাবার থেয়ে ঘুমতে যায়। রাত ২টার পর নববধূ কামরুন্নাহার তার স্বামী হাবিবুল বাহারকে জানান তার মাজায় কিসে যেনো কামড় দিয়েছে। এই সময় পাশের ঘর থেকে তার শ্বাশুরী জয়নব বেগমও স্বামী আব্দুুস ছাত্তারকে জানান তার হাতে কিসে যেনো কামড় দিলো। রাতেই শুরু হয় গ্রামের ওঝাদের অপচিকিৎসা। এক পর্যায়ে সকাল সাড়ে ৬ টার দিকে তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে ভর্তিকরে চিকিৎসাও দেওয়া হয়। কিছু সময় পর অসুস্থ্য নববধূ ও শশ্বাশুরীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর আগে নববধূ ও পরে তার শ্বাশুরী মৃত্যুবরণ করেন।

তিনি আরো জানান, মাত্র ৬ মাস আগে কামরুন্নাহারের বিয়ে দিয়ে এই বাড়িতে আনা হয়। মেহেদীর রং মুছার আগেই তার জীবন প্রদীপ নিভে গেলো।

আরো পড়ুন – ঝিনাইদহে সাবেক এসপি বাবুলের মুক্তির দাবিতে মানববন্ধন

নিহত গৃহকত্রীর ছেলে জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের উদ্যোগতা মুন্নাফ হোসেন জানান, রাতে প্রায় একই সময়ে তার মা জয়নব ও ছোট ভাইয়ের স্ত্রী কামরুন্নাহারের হাতে ও মাজায় পোকায় কামড় দেওয়া কথা জানান। ভোরে তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়। সেখানে নিয়ে চিকিৎসার এক পর্যায়ে আগে নববধূ কামরন্নাহার ও পরে জয়নব বেগমের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান বলেন, সারারাত ধরে গ্রামীন চিকিৎসার পর সকালে নববধূ ও তার শ্বাশুরীকে হাসপাতালে আনা হয়। চিকিৎসা দিয়েও তাদের সুস্থ্য করার অবস্থা ছিল না। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়।

ঝিনাইদহে সাবেক এসপি বাবুলের মুক্তির দাবিতে মানববন্ধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সাবেক এসপি বাবুল আক্তারের মুক্তি ও মিতু হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে সোমবার  এ কর্মসূচীর আয়োজন করে এলাকাবাসী ও বাবুলের পরিবার।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাবুল আক্তারের পিতা আব্দুল ওয়াদুদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, কলেজ শিক হাবিবুর রহমান, শামীমুল ইসলাম শামীম প্রমূখ।

আরো পড়ুন – শোমসপুর বালিকা বিদ্যালয়ের হ্যান্ডবল দল জেলা চ্যাম্পিয়ন

বক্তারা সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আটক করা হয়েছে উল্লেখ করে দ্রæত তার মুক্তির দাবী জানান। তারা মাহমুদা খানম মিতু হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।

শোমসপুর বালিকা বিদ্যালয়ের হ্যান্ডবল দল জেলা চ্যাম্পিয়ন

0

স্টাফ রিপোর্টার

৪৯ তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় ৮-০ গোলের ব্যবধানে শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবল দল মিরপুর উপজেলা একাদশকে হারিয়ে কুষ্টিয়া জেলা চাম্পিয়ন হয়েছে।

সোমবার কুষ্টিয়া জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত জেলার ৬টি উপজেলা চাম্পিয়ন দল এ খেলায় অংশ গ্রহন করে। পর্যায়ক্রমে কুমারখালি, কুষ্টিয়া সদর, ভেড়ামারা, দৌলতপুর ও মিরপুর উপজেলার চ্যাম্পিয়ন দলকে পরাজিত করে খোকসা উপজেলার শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হ্যান্ডবল একাদশ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আরো পড়ুন – খোকসায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুজ্জামান দ্রোহ প্রতিনিধির আশা প্রকাশ করে বলেন, তার স্কুলের হ্যান্ডবল দলটি খুলনা বিভাগ চ্যাম্পিয়ন হবে।

খোকসায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

0
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভা কে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।

সম্প্রীতি সভায় সহকারী কমিশনার (ভুমি) ইসাহাক আলী, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, খোকসা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ ব্যবসায়ী নিহত

এছাড়া উপেজলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম , মন্দিরের পুরোহিত ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ ব্যবসায়ী নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-রাজবাড়ী ও কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনায় ৪ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৪জন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। দুটি ঘটনাই ঘটেছে ট্রাকের সঙ্গে। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে নিহত ব্যবসায়ীরা দৌলতপুর থেকে স্যালো ইঞ্জিন দিয়ে তৈরি যানবাহনে কুমারখালীর আলাউদ্দিন নগর আসছিলেন।

সোমবার ভোর পৌনে ৪টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন নগরে কাছে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক স্যালো ইঞ্জিনের তৈরী যানবাহনকে (ভটভটি) পাশ কাটিয়ে যাবার সময় সেটিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ভটভটির তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলেন দৌলতপুর উপজেলার ৭ নং হোগলবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শশীধরপুর গ্রামের মৃত বারী দফাদারের ছেলে গাফফার (৩৮), আজিল প্রামানিকের ছেলে সানোয়ার ওরফে ছানু প্রামানিক (৪০), অপর জনের নাম ইনতা সর্দ্দার (৪৬)। আহত ৯ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়কের মহিষাডাঙ্গা ১১ মাইল নামক এলাকায় সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় অপর একটি ট্রাক। এখানে এনদাল (৪২) নামের ১ জন নিহত হন। নিহত এনদাল নওগার শাপাহার থানার তাতেল গ্রামের মফিজুলের ছেলে। এখানে আহত হন আরো ৬ জন, আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের সাথে কথা বলে জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর থেকে স্যালো ইঞ্জিন চালিত যানবাহন ভটভটিতে করে ব্যাপারীরা গরু কিনতে কুমারখালীর আলাউদ্দিননগর আসছিলেন। অপরদিকে নওগাঁ থেকে কয়েকজন ব্যাপারী ট্রাকের ছাদে করে পিয়াজ কেনার জন্য ওই একই এলাকায় আসছিলেন। ভোর পৌনে ৪ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন নগরে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে ভটভটিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি। এতে ভটভটির তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

ঘটনার প্রত্যদর্শী আল-আমিন নামের এক এ্যম্বুলেন্স চালক জানান, তিনি ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে আসছিলেন। আলাউদ্দিন নগরের পাশে একটি ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে একটি ট্রাকে স্যালো ইঞ্জিন চালিত ভটভটিকে চাপা ধাক্কা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ধাক্কা খেয়ে ওই ভটভটিটি গিয়ে ভ্যানের উপর আছড়ে পড়ে। এসময় ভটভটি যাত্রীরা ঘটনাস্থলেই নিহত হন। আহতদেরকে তার এ্যাম্বুলেন্সে করেই হাসপাতালে নিয়ে আসেন তিনি।

আরো পড়ুন – দলীয় নেতা-কর্মীদের মধ্যে ঐক্য অটুট রাখুন – সদর উদ্দিন খান

পুলিশ মরদেহ ৪টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। খাদে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

দলীয় নেতা-কর্মীদের মধ্যে ঐক্য অটুট রাখুন – সদর উদ্দিন খান

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত সদর উদ্দিন খান এক পথ সভায় দলীয় নেতাদের মধ্যে ঐক্য অটুট রাখতে আহবান জানান। তিনি বলেন, বিগত সময়ে নিজেদের মধ্যে কোন ভুল বোঝাবুঝি থাকলে তা ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে নৌকা প্রতীকের হয়ে কাজ করতে হবে। জামাত বিএনপি যেনো কোন ফায়দা লুটতে না পারে সে দিকেও নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে বলেন তিনি।

কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানকে বরণ করতে খোকসা উপজেলা আওয়ামী লীগ ব্যপক প্রস্তুতি গ্রহন করে। রবিবার বিকালে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলার সীমান্তবর্তী বিলজানি বাজার থেকে মনোনয়ন প্রাপ্ত নেতা সদর উদ্দিন খানকে তারা রিসিভ করেন। একই সাথে তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

দলীয় উদ্যোগে খোকসা বাসস্ট্যান্ডে এক নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভার প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ নির্বাচনে মনোনয় প্রাপ্ত সদর উদ্দিন খান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতারের সভাপতিত্বে পথসভাটি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন – ঝিনাইদহে ধর্ষন ও অপহরণ মামলার আসামী আটক

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রহিম উদ্দিন খান, আরিফুল আলম তসর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, জেলা পরিষদের সাবেক সদস্য আবদুল মজিদ মন্ডল ও মুজাহিদুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-মাসুম মোরশেদ শান্ত এবং ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

পরে মোটরসাইকেল শোভাযাত্রাসহ সদর উদ্দিন খান কুমারখালী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে সাাতে রওয়ান হন। সেখানেও একটি সংক্ষিপ্ত সভা করেন।

ঝিনাইদহে ধর্ষন ও অপহরণ মামলার আসামী আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ থেকে অপহরণ ও ধর্ষন মামলার আসামী বিপ্লব হোসেন (২২) কে আটক করেছে র‌্যাব। বিপ্লব রাজবাড়ি জেলার বানিয়াকান্দি এলাকায়।

রবিবার ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক খবর বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপ্লব বানিয়াকান্দির স্থানীয় এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই সূত্রে নাবালিকার সঙ্গে দৈহিক মেলামেশার ভিডিও ধারণ করে একাধিকবার কিশোরীকে ধর্ষন করে। গত ৫ জুলাই বিপ্লব ওই কিশোরীকে অপহরণ করে মাগুরা শহরে নিয়ে আসে। মাগুরা বাসষ্ট্যান্ডে আসার পর স্থানীয় জনতার সন্দেহ হলে বিপ্লব বিষয়টি আঁচ করতে পেরে ওই কিশোরীকে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর নানি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানায় একটি মামলা করেন। মামলা সূত্র ধরে ঝিনাইদহ র‌্যাব ছায়া তদন্ত শুর করে এবং বিপ্লবের গতিবিধি পর্যালোচনা করে শনিবার তাকে সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে আটক করে।

আরো পড়ুন – মিরপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...