বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 518

ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মুত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসি খাতুন (৩৫) নামের আরো এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার দুই জনের মৃত্যু হলো।

বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসি খাতুন মারা যান। তিনি হরিণাকুন্ডু উপজেলার পারমথুরাপুর গ্রামের কাওছার আলীর স্ত্রী।

নিহতের খালা মিমি খাতুন জানান, গত ৫ দিন আগে হাসির জ্বর হয়। বাড়িতে ২ দিন চিকিৎসা নিয়েছে। ২ দিন আগে আরও অসুস্থ হয়ে পড়লে একটি কিনিকে ভর্তি করা হয়। সেখানে শারিরীক অবস্থার ক্রমাবনতি হলে বুধবার দুপুরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন অর-রশিদ জানান, স্থানীয় ভাবে ডেঙ্গু আক্রান্ত ওই নারী বুধবার দুপুরে সদর হাসপাতালে ভর্তি হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ২ জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২১ জন। বর্তমানে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা স্থানীয় ভাবে আক্রান্ত হয়েছে।

খোকসায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লাসহ দেশের কয়েকটি স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির বাড়ি ও মহল্লায় হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠন ও সামাজিক সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে খোকসা বাস স্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও আওয়মী লীগ নেতা মুজাহিদুল ইসলাম বাবলু, থানা আওয়মী লীগের সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ, জিল্লুর রহমান, আব্দুল মালেক, সাহেব আলী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক মহাদেব বিশ্বাস মহন, সন্তোষ ঘোষ, হাসানু জ্জামান প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।

এ আগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে শান্তি শোভা যাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি বাস ষ্ট্যান্ডে এসে শেষ হয়।

কুমারখালীর কালীনদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

0
উৎসুক জনতার ভির

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার লালন শাহ’র মাজারের মাঠ সংলগ্ন কালীনদী থেকে ত্রিশ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা লালন শাহের মাজারের মাঠ সংলগ্ন কালীনদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে মৃতদেহটি উদ্ধার করে।

সকাল ১১ টায় এ রিপোট লেখা পর্যন্ত মৃতব্যক্তির নাম-পরিচয় সনাক্ত করা যায়নি। স্থানীয়দেও ধারনা ২-৩ দিন ধরে লাশটি নদীর পানিতে ডুবে ছিলো।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, সকালে স্থানীয়রা নদীতে মৃতদেহটি ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। লাশের নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানান।

কুমিল্লার পূজামন্ডপে কোরআন রাখা ব্যক্তি শনাক্ত

0
মন্দিরে কোরআন রাখা ব্যক্তি সনাক্ত - ছবি সংগ্রহ

দ্রোহ অনলাইন ডেস্ক

কুমিল্লার পূজামন্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তিকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। শনাক্ত ব্যক্তির নাম ইকবাল হোসেন।

বুধবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভিডিওটি আমি দেখেছি। এতে দেখা যাচ্ছে এক যুবক মসজিদ থেকে কোরআন শরিফ নিয়ে রাস্তার দিকে আসে। কিছুণ পর দেখলাম তার হাতে কোরআন শরিফ নেই। হনুমান ঠাকুরের গদা হাতে নিয়ে তিনি ঘোরাঘুরি করছেন।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, আমরা এ ঘটনার মূল সন্দেহভাজনকে শনাক্ত করেছি। তাকে গ্রেপ্তারে সর্বাত্মক শক্তি প্রয়োগ করা হচ্ছে। আশা করি শিগগিরই নাটকীয় অগ্রগতি পাওয়া যাবে।

পুলিশের আরেক কর্মকর্তা জানান, শনাক্ত ইকবাল হোসেন কোথা থেকে ওই কোরআন শরীফটি সংগ্রহ করেন সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাও বের করা হয়েছে। ইকবাল কুমিল্লা নগরীর ১৭নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর-লস্করপুকুর নুর আহম্মদ আলমের ছেলে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভিডিওতে দেখা যায়, রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৬টার মধ্যে কুমিল্লার পূজামন্ডপে কোরআন রাখা হয়। সে সময়ই সরিয়ে নেওয়া হয় হনুমানের হাতে থাকা গদা। গদা নিয়ে চলে যাওয়ার একটি সিসিটিভি ফুজে সংগ্রহ করেছে পুলিশ।

ফুটেজে দেখা গেছে, রাত দুইটা ১০ মিনিটে দারোগাবাড়ির মসজিদ থেকে কিছু একটা হাতে নিয়ে বের হচ্ছেন এক যুবক। তার গতিবিধি সন্দেহজনক। এর এক ঘণ্টা ২ মিনিট পর আরেকটা সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুমিল্লার নানুয়াদীঘি অস্থায়ী মন্ডপের উত্তর-পূর্বদিকের রাস্তায় ঘোরাফেরা করছেন ওই ব্যক্তি। তার কাঁধে ছিল হনুমানের হাতে থাকা গদা।

গত ১৩ অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়া দিঘিরপাড় পূজামন্ডপে কোরআন রাখা নিয়ে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনায় বিভিন্ন থানায় আট মামলায় ৭৯১ জনকে আসামি করা হয়ে।

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা : প্রকাশিত হলো ‘ক’ ইউনিটের ফল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের ২০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান অনুষদের (ক ইউনিট) ফল প্রকাশ হয়েছে। গত ১৭ অক্টোবর প্রথম বার অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।

বুধবার বিকাল ৫টার পর গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে গঠিত কোর কমিটির আহ্বায়ক এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, এখানে কোনো পাস ফেল নেই। কাউকে কোনো প্লেস দেওয়া হয়নি, শুধু নম্বর দিয়ে দেওয়া হয়েছে।

গুচ্ছ ভর্তি পরীার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ও এমআর শিট দেখার কাজ শেষ করে ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার সকালে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকের মাধ্যমে ফলাফলের অনুমোদন দেওয়া হয়েছে। ওয়েবসাইটে ফলাফল আপলোড হতে সময় লাগাতে বিকাল ৫টায় ফলাফল শিক্ষাথীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

ওএমআর শিট বাতিলের বিষয়ে অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, মাত্র ২৪ জন শিার্থীর ওএমআর বাতিল হয়েছে। এ ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে কর্তৃপক্ষ। কেবল যাদের সমস্যা কোনোভাবেই সমাধান করা যায়নি কেবল তাদের ওএমআর বাতিল বলে গণ্য হয়েছে।

মোট ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন  শিক্ষাথী বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য আবেদন করেছিলেন। গত রবিবার সারা দেশের ২৭টি কেন্দ্রে তাদের পরীা হয়। আবেদনকারীদের আনুমানিক ৯০ শতাংশ সেদিন পরীক্ষায় উপস্থিত ছিলেন বলে পরীক্ষা কমিটি জানিয়েছিল।

ঝিনাইদহে নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

0
নিহত অটো চালক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ইকরামুল ইসলাম (২৮) নামের নিখোঁজ এক ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রাকড়া গ্রামের আজিজুর রহমানের ধানতে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইকরামুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার ইসলাম মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে মাঠে কাজ করতে গেলে কয়েকজন যুবক একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের ভাই উজ্জ্বল মন্ডল বলেন, গত ১২ অক্টোবর রাত ৮টার দিকে তার ভাইয়ের সঙ্গে সর্বশেষ কথা হয়। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক স্থানে খোঁজাখুঁজি করে পাইনি ভাইকে। মাঠে লাশ পড়ে থাকার খবর পেয়ে এখানে এসে ভাইয়ের মরদেহ দেখতে পান।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়েছে। অন্য কোনো স্থানে হত্যার পর লাশটি এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্তের পর জানা যাবে।

কুমারখালীতে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতার

0
ফরহাদ আসিফ টিপু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত ছবি শেয়ার করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফরহাদ আসিফ টিপু (৫০) নামের এক সাংবাদিককে পুলিশ গ্রেফতার করেছে।

কুমারখালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান থানায় মামলাটি করেছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, জাতীয় দৈনিক যায়যায় দিনের কুমারখালী প্রতিনিধি ও বাটিকামারা গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে ফরহাদ আসিফ টিপু সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যের ফেসবুকে আইডি থেকে করা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত করা ছবি তাঁর নিজ আইডি থেকে শেয়ার করেন। এ ব্যাপারে কুমারখালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান বাদী হয়ে মঙ্গলবার কুমারখালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ (১) ও ৩১ (২) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৪। এ মামলায় মঙ্গলবার বেলা ১১ টার দিকে ফরহাদ আসিফ টিপুকে পুলিশ গ্রেফতার করে।

ঝিনাইদহে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের গান্না ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক জাকির হোসেন মন্ডল শান্তি হত্যা কান্ডে জড়িত ৮ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড, অর্থ দন্ড ও একই আসামীদের বিস্ফোরক আইনের পৃথক মামলায় ৭ বছরের করে কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার সকালে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ শওকত হোসাইন এ দন্ডাদেশ প্রদান করেন। একই সাথে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। একই আসামীদের বিরুদ্ধে দায়ের করা বিস্ফোরক আইনের অপর একটি মামলায় ৭ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা গেছে, গত ২০১০ সালের ৭ জুলাই গান্না বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন গান্না ইউনিয়ন যুবলীগের তৎকালীন যুগ্ম-আহবায়ক জাকির হোসেন মন্ডল শান্তি। পথ মধ্যে কাশিমনগর ব্রীজের ওপর সন্ত্রাসীরা তাকে ল্য বোমা হামলা চালায়। এতে সে গুরুুতর আহত হয়। ঘটনার ৩ দিন পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের শ্বশুর সিরাজুল ইসলাম মালিথা বাদি হয়ে সদর থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা ও বিস্ফোরক ধারায় দু’টি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১১ জনকে আসামী করে চার্জশিট দাখিল করে। ১৯ জন স্বাীর স্বা গ্র্রহণ ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ মামলায় রায় ঘোষণা করেন। মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকার জরিমানা করা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে দায়েরকৃত বিস্ফোরক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ৭ বছর করে কারাদন্ড দেন বিচারক।

ঝিনাইদহে শেখ রাসেলের জন্ম বার্ষিকী উদযাপন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প থেকে পুষ্পমাল্য অর্পণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন হয়।

জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবু রাসেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা।

আলোচনা সভা শেষে জন্মবার্ষিকী উপলে আয়োজিত সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দৌলতপুরে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে গাছের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর এক টার দিকে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে পুলিশ এখনো তার নাম-পরিচয় জানাতে পারেনি।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, পিপুলবাড়িয়া মাঠে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের পর এটি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...