মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 533

কুষ্টিয়ায় যুবকের লাশ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার একটি মাঠের থেকে গলায় রশি পেঁচানো মৃতঅবস্থায় সাগর (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রাম ইউনিয়নের বারইপাড়া কাঠালতলা এলাকার মাঠের মধ্যে একটি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পওে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। নিহত সাগর উজানগ্রাম ইউনিয়নের বারইপাড়া গ্রামের ফারুক মন্ডলের ছেলে।

নিহতের পিতা জানান, এক সন্তানের পিতা সাগর পেশায় রাজমিস্ত্রির জোগাল ছিল। সোমবার সকালে লাহিনী বটতলা এলাকায় ড্রেন নির্মাণ কাজের জোগাল দেওয়ার জন্য সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে বারইপাড়া কাঠালতলা এলাকার মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ফারুক মন্ডলের অভিযোগ প্রতিবেশী যুবক মিলনের কাছে সাগরের টাকা পাওনা ছিল। গত চার মাস আগে এ নিয়ে এলাকায় সালিশ বৈঠক হয। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মিলন ও তার সহযোগীরা এ হত্যাকান্ড ঘটিয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি (তদন্ত) আননুর জাহিদ জানান, লাশের গলায় রশি পেঁচানো ছিল। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জনকে আটক করা হয়েছে।

বরিশালে প্রশাসন-মেয়র সমঝোতা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বরিশালের প্রশাসন ও সিটি কর্পোরেশনের মেয়র জেলা এবং মহানগর আওয়ামী লীগের মধ্যে সৃষ্ট সংকটের সমাধান হতে চলেছে।

রবিবার রাতে বরিশালের বিভাগীয় কমিশনার মো: সাইফুল হাসান বাদলের আহ্বানে তার সরকারি বাসভবনে উভয় পরে মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিরাজমান পরিস্থিতি সমাধানে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া একজন রাজনৈতিক নেতা বলেন, রাত ৯ টার দিকে শুরু হওয়া সমঝোতা বৈঠক চলে রাত ১১টা পর্যন্ত।

সূত্র জানায়, সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বুধবার রাতের ঘটনার রেশ আর সামনে আগাবে না। আটক আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের বিরোধীতা করা হবে না। প্রশাসনও তাদের মনোভাব থেকে নিজেদের সংযত করবে। এছাড়া গ্রেপ্তার অভিযান বন্ধ রাখা হবে।

মহানগর আওয়ামী লীগের এক নেতা বলেন, প্রক্রিয়াগতভাবে মামলার ফয়সালা হবে। আশা করি প্রশাসনের মামলা দুটি প্রত্যাহার হবে। আর আমাদের তরফ থেকে দায়ের করা মামলার বিষয়ে আমরা বসে সিদ্ধান্ত নেব।

এদিকে এ সমঝোতা বৈঠকের পর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বরিশাল চেম্বার এবং সিটি কাউন্সিলরদের আহ্বান করা সোমবারের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

সভায় অংশ নেওয়া আরেক রাজনৈতিক নেতা বলেন, বরিশালের মঙ্গলের জন্য যা যা করা দরকার আমরা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসে তা করেছি।

বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদলের আহ্বানে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছ, মহানগর আ.লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, সহ-সভাপতি ও প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু, প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ছিলেন, ডিআইজি এস এম আখতারুজ্জামান, মহানগর পুলিশ কমিশনার মো. সাহাব উদ্দীন খান, জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার এবং র‌্যাব ৮ এর অধিনায়ক।

উল্লেখ্য, ১৮ আগস্ট বুধবার রাত ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পে ১৫ আগস্ট উপলে লাগানো ব্যানার-ফেস্টুন অপসারণ করতে যান সিটি করপোরেশনের কর্মী পরিচয়ে একদল যুবলীগ-ছাত্রলীগ নেতা। এ সময় অনুমতি ছাড়া সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেন কর্তব্যরত আনসার সদস্যরার। এক পর্যায়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান সেখানে উপস্থিত হলে তার সঙ্গে তর্কে জড়ান যুবলীগ ছাত্রলীগের কর্মীরা। এক পর্যায়ে তারা ইউএনওর বাসভবনে ঢুকে হামলার চেষ্টা চালালে আনসরার সদস্যরা গুলি করেন। এ নিয়ে রাত ২টা পর্যন্ত পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলাতেই এক নম্বর আসামি করা হয়েছে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে।

পরে ২০ আগস্ট এ হামলার ঘটনায় সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে গ্রেপ্তারের দাবি জানায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

এদিকে ২১ আগস্ট বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান পরিচ্ছন্নকর্মীরা। দাবি মানা না হলে তারা নগরীর ময়লা-আবর্জনা (বর্জ্য) পরিষ্কার করবেন না বলে হুমকিও দেন।

আর এ ঘটনায় সংবাদ সম্মেলনও করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি বলেন, সংঘর্ষের এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। বিচারে দোষী হলে প্রয়োজনে দলীয় পদ ছেড়ে দেব। কিন্তু দলের তি হতে দেব না।

তবে ২২ আগস্ট এ ঘটনায় সদরের ইউএনও মো. মুনিবুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা এবং কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সিটি করপোরেশন কর্মকর্তা বাবুল হালদার।

ইবির নামে ভুয়া পেজের ছড়াছড়ি, শিক্ষক -শিক্ষার্থীরা বিব্রত হচ্ছেন

0

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)র নাম অথবা লোগো ব্যবহার করে ব্যক্তিগত কোনো কাজ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোন প্রকার কার্যক্রম করা যাবে না’মর্মে নির্দেশনা থাকলেও প্রশাসনের অনুমতি ছাড়াই অর্ধশতাধিক ফেসবুক পেজ চালু রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের নামে একটি ভেরিফায়েড পেজ খুলে এসব ভুয়া পেজ বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা । একই দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন।

খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে অর্ধশতাধিক ফেসবুক পেজ চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও অন্যরা তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের পেজ অনুসন্ধান করলে বিব্রতকর অবস্থায় পড়েন তারা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল, বিভিন্ন দফতর নিয়েও একই নামে একাধিক পেজ রয়েছে।

শিার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নামে অনেক ভুঁইফোড় গ্রুপ-পেজে অনেক সময় মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন ব্যক্তির নামে কুৎসা রটনা, ব্যক্তি স্বার্থ হাসিল, অপপ্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশন, মেয়েদের বিরুদ্ধে সাইবার বুলিং এবং বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক আহসান-উল আম্বিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজ না থাকার কারণে এমন হচ্ছে। বিষয়টি বিব্রতকর। কর্তৃপ নির্দেশনা দিলে আমরা বন্ধের কাজ শুরু করবো।

উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি তিনিও ল্য করেছেন। এতো দিন কেউ দাবি করেনি। বিষয়টি নিয়ে কথাও ওঠেনি। শিার্থীরা আবেদন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাচার হওয়া তরুণীর দেশে ফেরার অপেক্ষার শেষ কোথায়

0
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি

ভারতে পাচার হওয়া বাংলাদেশি এক তরুণী দেশে ফেরার অপোয় হাওড়ার লিলুয়া হোমে চার বছর ধরে প্রহর গুনছে। ২০১৭ সালে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে ভারতে পাচার করে এক দালাল। বহু পথ ঘুরে হাত বদল হয়ে ওই তরুণীর ঠিকানা হয়েছে ‘লিলুয়া হোমে’।

তরুণীর পরিবারের অভিযোগ, সরকারি উদ্যোগের অভাবে বার বার চেষ্টা করেও তারা মেয়ে দেশে আনতে ব্যর্থ হচ্ছেন । দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কিছুটা মনোযোগ দিলেই মেয়েকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন তারা।

পশ্চিমবঙ্গের হাওড়া জেলা সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে, ২০১৭ সালে চাকরির প্রলোভন দেখিয়ে গোপালগঞ্জের ওই তরুণীকে ভারতের বনগাঁ নিয়ে যান এক দালাল। পরে তাকে বিক্রি করে দেয়া হয় ব্যাঙ্গালুরে। ছয় মাস পর সেখান থেকে পালিয়ে আসেন ওই তরুণী। কিন্তু ট্রেন থেকে নামতেই আবার দালালদের খপ্পরে পড়েন। পরে আদালতের নির্দেশে ওই তরুণীর ঠিকানা হয় ‘লিলুয়া হোমে’।

মানবাধিকার সংস্থা ‘রাইটস যশোর’ এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, হাওড়ার লিলুয়া হোমে বাংলাদেশি অনেক নারী ও তরুণী দেশে ফেরার অপোয়। দুই দেশের উচ্চ পর্যায়ে বিষয়টি জানানো হয়েছে। আটকে থাকা নারী ও তরুণীদের নাম-ঠিকানা নিশ্চিত করার কাজ চলছে।

৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা সেপ্টেম্বরে হতে পারে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হতে পারে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা)। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। মৌখিক পরীক্ষাটি গত ১৬  ফেব্রুয়ারী থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।

সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির এক কর্মকর্তা বলেন, করোনার কারণে আটকে থাকা ৪০তম বিসিএসের মৌখিক পরীা শুরু হতে পারে আগামী মাসের মাঝামাঝি। এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছে পিএসসি। আশা করছি, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। লিখিত পরীায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে।

দিনাজপুরে বজ্রপাতে সাতজনের মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দিনাজপুরে আধাঘণ্টার ব্যবধানে পৃথক বজ্রপাতে চার কিশোরসহ সাতজনের মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে পৃথক জায়গায় বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

বিকাল সাড়ে ৩টার দিকে দিনাজপুর উপশহর এলাকার ৮ নম্বর বøকের রেলঘুন্টি সংলগ্ন নিশ্চিন্তপুরে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় সাদিকুল ইসলামের ছেলে আপন (১২), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৪), তার ফুফাতো ভাই সিদ্দিক হোসেনের ছেলে হাসান (১৩), রাজু মন্ডলের ছেলে মিম হোসেন (১২) নিহত হয়। তারা সবাই উপশহর এলাকার চকোরিয়াপাড়া মাদ্রাসার বিভিন্ন শ্রেণির ছাত্র ছিল।

এ কিছুসময় পর চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দণি বাসুদেবপুর গুড়িয়াপাড়া গ্রামে অপর বজ্রপাতের ঘটনাটি ঘটে। এ সময় মকসেদ আলীর ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৪) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২) নিহত হয়।

প্রত্যদর্শীরা জানান, ঘটনার সময় হতাহতদের কেউ মাঠে ফুটবল খেলছিল, কেউ বৃষ্টিতে ভিজছিল। আবার কেউ খেলা দেখছিল। এ ঘটনায় আহত আরও দুই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন।

চিরিরবন্দর ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মঈনুদ্দিন শাহ জানান, বৃষ্টির মধ্যে বাড়ির সামনের পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন নুর ইসলাম। আব্দুর রাজ্জাক ও আব্বাস আলী মাছ ধরা দেখছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তারা মারা যান।

অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকার জন্য এসএমএস জরুরী নয়

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার প্রথম ডোজ গ্রহনকারীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। দ্বিতীয় ডোজ নিতে আর এসএমএসের অপোয় থাকতে হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টার-এমআইএসের এক জরুরি ঘোষণায় বলা হয়েছে, ‘যারা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপো করে আছেন, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রæততম সময়ের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করুন।’

এমআইএসের পরিচালক ও এইচআইএস অ্যান্ড ই-হেলথের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, ‘দ্বিতীয় ডোজ নেওয়ার জন্যএসএমএস পাওয়ার কথা। যদি নাও পায় তাহলেও কেন্দ্রে যাবে। টিকা কার্ডটা নিয়ে গিয়ে বলতে হবে ফার্স্ট ডোজ নিয়েছি। তাহলেও টিকাদান কর্মীরা টিকা দিয়ে দেবে।

ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশে ৭ ফেব্রæয়ারী গণটিকাদান কার্যক্রম শুরু হয় ।

এ প্রতিষ্ঠানটির কাছ থেকে ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তির পর দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা পাওয়া যায়। এছাড়া ভারত সরকারের উপহার হিসেবে আরও ৩২ লাখ ডোজ টিকা পায় বাংলাদেশ।

এরপর ভারত সরকার রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশ বেকায়দায় পড়ে। ফলে টিকাদান কর্মসূচিতে প্রথম ডোজ দেওয়া ২৫ এপ্রিল থেকে বন্ধ করে দিতে হয়। এক পর্যায়ে দ্বিতীয় ডোজ টিকা দেওয়াও বন্ধ করে দেওয়া হয়।

সিনোফার্মের টিকা আসার পর দ্বিতীয় দফায় টিকাদান কার্যক্রম আবার চালু হয় গত ১৯ জুন। তবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেওয়া ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জন দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়েছিলেন।

কোভ্যাক্স সহায়তায় ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ এবং ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ, ৬ অগাস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ এবং ২১ অগাস্ট সাত লাখ ৮১ হাজার ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা দেশে এসেছে।

জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এসব টিকা আসার পর অগাস্টের প্রথম সপ্তাহে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২২ অগাস্ট পর্যন্ত ৫৮ লাখ ২৫ হাজার ২৬৩ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫১ লাখ ৯০ হাজার ৭৫৯ জন।

কুষ্টিয়ায় ৬ দিনে করোনায় ৩২ জনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ৬ দিনে ৩২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আগের সপ্তার থেকে ২ জন কমেছে। তবে আক্রান্তের হারে কিছুটা ভাটা পরেছে।

সোমবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের তুলনায় অনেকটাই কমেছে। সোমবার সকাল ৯ টা পর্যন্ত জেলা সদরের জেনারেল হাসপাতালে ১৩৩ জন রোগী চিকিৎসাধীন ছিল। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১০১ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৩২ জন।
এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৯৯ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৫৬ ভাগ।

জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৭ হাজার ৩০৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৫৯ জন। সোমবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ৭০০ জন। নতুন করে শনাক্ত হওয়া ১০২ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৪০ জন, কুমারখালী উপজেলায় ৮ জন, দৌলতপুর উপজেলায় ১৩ জন. ভেড়ামারা উপজেলায় ১৩ জন, মিরপুর উপজেলায় ২৬ জন এবং খোকসা উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮৬৫ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ১৭২৫ জন। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪০ জন।

ঝিনাইদহে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার শুড়া গ্রামের দোলোখালির মাঠের রা¯স্তার ব্রীজের পাশ্ব থেকে অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের গায়ে সাদা শার্ট ও প্যান্ট ছিল। তার বয়স আনুমানিক ৩২ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে স্থানীয় এক কৃষক মাঠে যাওয়ার সময় মৃতদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের মাথায় গুলির চিহ্ন রয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি শটগানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্ব›েদ্বর জের ধওের এই হত্যাকান্ড ঘটতে পারে।

ঝিনাইদহে রুপার গহনাসহ দুই জন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজির অধিক রুপার গহনাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে।

রবিবার রাতে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার বিওপির সামনে থেকে যমুনা ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে এই রুপা উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারীর সাথে জড়িত থাকার সন্দেহে জীবননগরের মেদেনীপুর গ্রামের সুলতানের ছেলে আনন্দ (৫০) ও মহেশপুরের তৈলটুপি গ্রামের ফজল করীমের ছেলে আব্বাস আলী (৪০) কে আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, ৬টি পলিথিন প্যাকেটে রুপার গহনা গুলো আটক ব্যক্তিদের দুই পায়ের রান ও কোমরে বাধা ছিল। অভিযানে ৬ কেজি ৬৫৮ গ্রাম রুপা ছাড়াও ১টি মোবাইল ও বাংলাদেশী নগদ ২,৪০৪/- টাকা জব্দ করা হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন বিজিবির হাবিলদার শহর আলী ।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...