মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 327

খোকসায় ইউপি চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার

যাচাই করে ওয়ারেশ কায়েম সাটিফিকেট দেওয়ার কথা বলায় বর্তমান ইউপি চেয়ারম্যানের উপর সাবেক চেয়ারম্যানের ছেলে ও তার সাঙ্গপাঙ্গরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়ায় গেছে। চেয়ারম্যানকে পরিষদে প্রায় ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখে হামলা কারীরা। বন্ধ হয়ে যায় দুস্থ্য মহিলাদের ভিজিডি’র চাউল বিতরণ কার্যক্রম।

খোকসার গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতারেক হোসেনের উপর বৃহস্পতিবার দুপুরে হামলার ঘটনাটি ঘটে। রাতে ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, সকাল থেকে ইউনিয়ন পরিষদে দুস্ত মহিলাদের ভিজিডি’র চাউল বিতরণ চলছিল। এ সময় সাবেক চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা আলমগীর হোসেন আলমের ছেলে সজির ৪/৫ জনের পৃথক ওয়ারেশ কায়েমের সাটিফিকেট নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আসেন। এ নিয়ে (ওয়ারেশ কায়েম সাটিফিকেট) চেয়ারম্যান ও সজিবের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চেয়ারম্যানের উপর হামলা করা হয়। তাকে (চেয়ারম্যানকে) প্রায় এক ঘন্টা পরিষদে অবরুদ্ধ করে রাখে প্রতিপক্ষ। এ সময় আতঙ্কিত দুস্ত নারীরা দিগ-বিদিক ছুটা ছুটি শুরু করে। এক পয়ায়ে ভিজিডির চাউল বিতরণ বন্ধ রাখা হয়।

চেয়ারম্যান মোতালেব হোসেন জানান, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের ছেলে সজির ৪/৫জনের ওয়ারেশ কায়েম সাটিফিকেট নেওয়ার জন্য আসেন। আবেদন গুলোর মধ্যে কয়েকজন দুইজন হিন্দু সম্প্রদায়ের লোকদের নাম ছিল। তারা দীর্ঘ দিন এলাকায় (দেশে) নাই। এ কারণে তিনি সে গুলো যাচাই বাছাই করে রবিবারে সাটিফিকেট দেবেন বলে জানান। এ সময় সাঙ্গপাঙ্গসহ সজিব তার (চেয়ারম্যানের) উপর আক্রমন করে। তাকে পরিষদের একটি রুমে আটকে রাখে। সেখানে তিনি প্রায় এক ঘন্টা ধরে অবরুদ্ধ ছিলেন।

চেয়ারম্যান মোতারের আরও জানান, নির্বাচনে পরাজিত হওয়ার প্রতিশোধ নিতে সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন ছেলে ও লোকজন দিয়ে তার উপর হামলা করেছে। শারীরিক ভাবে চা‎িহ্ণত করেছে। তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

সাবেক চেয়ারম্যান আলমগীর হামলার ঘটনা অস্বিকার করেছেন। তিনি দাবি ওয়ারেশ কায়েক সাটিফিকেট গুলো তার নিজের পরিবারে। সাথে দুইজন হিন্দু লোকের নাম ছিল। যারা প্রায় ২০ বছর আগে গ্রাম ছেড়েগেছে। ওয়ারেশ কায়েম সাটিফিকেটের আবেদনে স্বাক্ষর করে দেওয়ার জন্য একজন মেম্বর তার ছেলে সজিবকে ডেকে নিয়েছে। এখন ছেলে ও তাকে দোষ দেওয়া হচ্ছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ জানান, বর্তমান চেয়ারম্যান সাবেক চেয়ারম্যাসেনর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকায় নিহত সাংবাদিক বৃষ্টির খোকসার বাড়িতে শোকের মাতম

0
মা বিউটিকে শান্তনা দেবার চেষ্টা করছে নিহত বৃষ্টির ছোট বোন

ফেজবুকের ফেক আইডি থেকে বৃষ্টি হয়ে যায় অভিশ্রুতি বৃষ্টি

স্টাফ রিপোর্টার

সাংবাদিক মেয়ের সাথে কথা বলবেন। তাই হন্নে হয়ে নিজের ফোন খুজছেন মা বিউটি বেগম। কখনো ফোনের জন্য চিৎকার করে সারা বাড়ি মাতম করে ফিরছেন। ফোন পেলেই মেয়ে বৃষ্টি খাতুনের কাছে ঢাকায় যাবেন। ছোট মেয়ে বর্ষা মাকে শান্ত করার চেষ্টা করছেন। প্রতিবেশীরা যেনো শোকে পাথর হয়ে গেছেন।

শুক্রবার দুপুর ২টা। রাজধানী ঢাকার বেইলী রোর্ডের অগ্নিকান্ডে নিহত সাংবাদিক অভিশ্রæতি শ্বাস্ত্রী (যার আসল নাম) বৃষ্টি খাতুনের গ্রামের বাড়ি খোকসা বনগ্রাম পশ্চিম পাড়ায় সবে খবর পৌচ্ছে। তখন শোকের মাতম চলছে। নিহতের মা কে শান্তনা দেবার ভাষা হারিয়েছেন প্রতিবেশীরা। গ্রামের বাড়ি থাকেন মা বিউটি বেগম ও ছোট বোন দশম শ্রেনির ছাত্রী বর্ষা।

নিহত বৃষ্টির গ্রামের বাড়িতে ইডেন কলেজের একটি ক্রেষ্ট পাওয়া যায়। সেখানে অভিশ্রæতি বৃষ্টি নামের অস্তিত্ব পাওয়া গেছে। এ ছাড়া সমস্ত কাগজ পত্রে বৃষ্টি খাতুন নাম পাওয়া গেছে।

নিহত সাংবাদিকের বাবা শাবলুল আলম সবুজ রাজধানী ঢাকায় একটি বেসরকারী কোম্পানিতে চাকুরি করেন। দরিদ্র পিতার তিনটিই কন্যা শন্তান। বড় মেয়ে বৃষ্টি খাতুন সবার বড়। মেজো মেয়ে ঝর্ণা রাজবাড়ী সরকারী কলেজে প্রথম বর্ষের ছাত্রী। ছোট মেয়ে বর্ষা পড়ে দশম শ্রেণিতে।

নিহত বৃষ্টি ফাইল ছবি

বৃষ্টি প্রাথমিক ও মাধ্যমিকে পড়েছেন গ্রামের বিদ্যালয়ে। উচ্চ মাধ্যমিক পড়েছেন কুষ্টিয়া সরকারী কলেজে। বিসিএস ক্যাডার হওয়া স্বপ্ন নিয়ে ঢাকার ইডেন কলেজে দর্শন শাস্ত্র নিয়ে পরেছেন। উচ্চ শিক্ষা শেষ করার আগে বিসিএস কচিং নিয়ে ব্যস্ত ছিল।

নিহতের মেজ বোন ঝর্ণা জানায়, অভিশ্রæতি বৃষ্টি নামে একটি ফেজবুকের ফেক আইডি চালাতেন বৃষ্টি। এ ছাড়া সে কখনো অন্য ধর্ম গ্রহণ করেনি। তিনমাস আগে বাড়ি এসেছিল। ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য।

নিহতের ছোট বোন বর্ষা জানায়, গতকাল দুপুরে মায়ের সাথে বৃষ্টির শেষ বার মুঠো ফোনে কথা হয়। বৃষ্টি সাংবাদিকতা করলেও বাড়ি থেকে মা টাকা পাঠাতেন। বড় বোনের মৃত্যুতে তাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে।

নিহতের চাচা জোয়াদ আলী জানান, ঢাকায় ছোট চাকুরি করে দুই মেয়েকে বাইরে রেখে শিক্ষিত করার চেষ্টা করত বাবা সবুজ। গত ঈদেও বাড়ি এসেছিল বৃষ্টি। সবার সাথে ঈদের আনন্দ করেছে মেয়েটি। সুস্থ্য মেয়েটি নাকি পুড়ে কয়লা হয়ে গেছে।

বেতবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর আব্দুল মজিদও বুষ্টির অকাল মৃত্যুতে সমবেদনা জানা। তিনি বলেন মেয়েটি মেধাবী ছিল।

বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, ২০১৬ সালে মানবিক বিভাগ থেকে এসএসসি করেন বৃষ্টি। স্বাধীন চেতা ছিল। ছোট বেলা থেকে সে সরকারী বড় চাকুরির স্বপ্ন দেখত।

শুক্রবার নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বর্তমান মন্ত্রিসভায় আরও কয়েকজন নতুন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় তাদের শপথ হতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আরও ৭-৮ জন নতুন মুখ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর গত ১১ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ওই দিন প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন।

এর পর থেকেই আলোচনা চলছে সংরতি নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের পর মন্ত্রিসভার আকার বাড়বে। বিনা প্রতিদ্ব›িদ্ধতায় নির্বাচিত সংরতি নারী আসনের ৫০ জন সংসদ সদস্যের শপথ হয়েছে বুধবার। এরপর মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর বাইরে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। ৩৭ সদস্যের এই মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। এর মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ে বর্তমানে আলাদা মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই। এগুলোর দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে রয়েছে। আবার কয়েকটি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকলেও পূর্ণ মন্ত্রী নেই, আবার পূর্ণ মন্ত্রী থাকলেও প্রতিমন্ত্রী নেই। মন্ত্রিসভা সম্প্রসারণে এই বিষয়গুলো বিবেচনায় আসতে পারে বলে আলোচনা আছে।

সূত্রে জানা গেছে, আরও একজন পূর্ণমন্ত্রী, চারজন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী যোগ হতে পারেন। তবে কারা যুক্ত হচ্ছেন মন্ত্রিসভায়, সে বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের কেউ কিছু বলছেন না।

বিদেশিদের ওপর নির্ভর করে না বিএনপি: মঈন খান

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করে না। বিদেশি শক্তিকে জিজ্ঞাসা করে বিএনপি আন্দোলন করেনি। করলে নেতাকর্মীরা ঘরে বসে টিভি দেখে ঘুমাতো। আন্দোলন হত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপল্েয রাজধানীর শেরেবাংলা নগরে বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ড. আবদুল মঈন খান বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি করেছেন, বিভাজনের রাজনীতি করেননি। যেটা আজকে আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ দেশের মধ্যে স্বাধীনতার পরে শক্তি ও বিপরে বলে বিভেদ তৈরি করে আজীবন মতায় থেকে শাসন করতে চায়। তারা মতার লোভে বিভাজনের মাধ্যমে এই জাতিকে ধ্বংস করে দিচ্ছে।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়র আহ্বান জানিয়ে তনি বলেন, আসুন আমরা নতুন করে একসঙ্গে শান্তি নিয়তান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক হানাহানি এবং দ্ব›দ্ধ ভুলে গিয়ে বাংলাদেশের গণতন্ত্রের যে আদর্শ সেটিতে দীতি হয়ে এ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক পাটোয়ারী, অধ্য সেলিম মিয়া, নাদিম চৌধুরী প্রমুখ।

বিদ্যুতের দাম বাড়িয়ে গেজেট জারি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে খুচরা ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়ে গেজেট জারি করেছে সরকার। নির্বাহী আদেশে এ দাম বাড়ানো হয়েছে। নতুন দাম ফেব্রæয়ারি মাসের বিল থেকেই কার্যকর হবে বলে গেজেটে জানানো হয়েছে।

গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৭০ পয়সা বেড়েছে। ইউনিটপ্রতি খুচরা বিদ্যুতের দাম গড়ে ৮ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ৮ টাকা ৯৫ পয়সা হয়েছে। গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে সাড়ে ৮ শতাংশ বেড়েছে।

পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে গড়ে ৫ শতাংশ। এতে পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৬ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৭ টাকা ৪ পয়সা।

সব বিতরণ কোম্পানির ২৩০ কেভি এবং ১৩২ কেভি লাইনের জন্য পাইকারি বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৮ টাকা ৪৪ পয়সা এবং ৮ টাকা ৪৭ পয়সা। এর বাইরে ৩৩ কেভি লাইনের জন্য পিডিবির বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৭ টাকা ৬২ পয়সা, আরইবির েেত্র ৬ টাকা ২৩ পয়সা, ডিপিডিসির ৮ টাকা ৫৬ পয়সা, ডেসকো ৮ টাকা ৫৮ পয়সা, ওয়েস্টজোনের েেত্র ৭ টাকা ৪৬ পয়সা এবং নেসকোর ৭ টাকা ৪ পয়সা।

‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩’ এর ধারা ৩৪ক-তে দেওয়া মতাবলে ভর্তুকি সমন্বয়ের ল্েয বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে গেজেটে জানানো হয়।

দেশ ধ্বংসের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি : ওবায়দুল কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশ ধ্বংসের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও নির্বাচনের প্রতি তাদের কোনো আস্থা নেই। সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান অসাংবিধানিক ও অবৈধভাবে রাষ্ট্রমতা দখল করে সেনা ছাউনিতে বিএনপি প্রতিষ্ঠা করেছিল। সূচনা লগ্ন থেকেই বিএনপি অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকারের পথ রুদ্ধ করে রাজনীতি করে আসছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে গণতন্ত্র ও সুশাঃসনের কথা বেমানান।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বারিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে কথা বলা ভূতের মুখে রাম নাম ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, একুশে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় নির্বিচারে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের যারা হত্যা করেছিল; যাদের পৃষ্ঠপোষকতায় জঙ্গিগোষ্ঠী ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা চালিয়েছিল, যারা দশ ট্রাক অস্ত্র আমদানি করেছিল, যারা অগ্নিসন্ত্রাস সৃষ্টি করে শত শত নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, সেই খুনিদের দল যখন জননিরাপত্তা নিয়ে কথা বলে তখন জনগণ আরো ভীত-সন্ত্রন্ত হয়ে পড়ে।

বিবৃতিতে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রাকারী বাহিনী কর্তৃক নির্বিচারে কাউকে গ্রেপ্তার করে হয়রানির অভিযোগ ভিত্তিহীন। বিএনপির যে সকল সন্ত্রাসী ও ক্যাডাররা অগ্নিসন্ত্রাস এবং রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের উপর হামলার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করাটা কোনোভাবেই হয়রানিমূলক হতে পারে না। সন্ত্রাসীদের আইন ও বিচারের মুখোমুখি করা আইন-শৃঙ্খলা রাকারী কর্তৃপরে দায়িত্ব ও কর্তব্য।

শুক্রবার কার্যকর হবে সয়াবিন তেলের নতুন দাম

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সয়াবিন তেলের নতুন দামে আগামীকাল শুক্রবার থেকে খুচরা পর্যাযে কার্যকর হবে। সরকার নির্দ্ধারিত প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৬৩ টাকায়। প্রতি লিটার লুজ সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়। এ ছাড়া বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম পড়বে ৮০০ টাকা।

২০ ফ্রেব্রæয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক টাস্কফোর্সের সভায় সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্তু হয়। সেদিনই বলা হয়, ১ মার্চ থেকে সয়াবিন তেলের নতুন এই দর কার্যকর হবে।

সেদিনের সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘সরকার পাঁচ টাকা ছাড় দিয়েছে। এখন রমজান সামনে রেখে আপনারা নিজেরাও পাঁচ টাকা ছাড় দেন।’ সভায় উপস্থিত মিলমালিক ও তেল পরিশোধনকারীরা তা মেনে নিলে নতুন দাম নির্ধারিত হয়। তবে পবিত্র ঈদুল ফিতরের পর সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে চার নিত্যপণ্যের শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব পণ্য হলো চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর। এরপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্ক কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এনবিআর শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পর ২০ ফেব্রæয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের ওই সভা হয়। তারপর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দাম কমানোর কথা জানায়, যা ১ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা।

সয়াবিন তেল ছাড়া পাম তেল বা অন্য পণ্যের দাম কমানো হয়নি।

খোকসায় ছিনতাইকারীদের কবলে দোকান কর্মচারী

0
আহত দোকান কর্মচার আমিন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা বাজারের এক দোকান কর্মচারী ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ওই দোকান কর্মচারী।

ছিনতাইকারীদের হামলায় আহত দোকান কর্মচারীর নাম আমিন (১৬)। সে উপজেলার ওসমানপুর গ্রামের জেহের আলীর ছেলে। সে খোকসা বাজারের আল আরাবিয়া মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী।

জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে পৌর এলাকার প্রধান বাজারের একটি কাপড়ের দোকানের কর্মচারী আমিন (১৬) প্রকৃতির ডাকে সারা দিতে গড়াই নদীর তীরের কসাই খানার পেছনে যান। এসময় ছিনতাইকারী দলের তিন সদস্য তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। এক পর্যায়ে ছিনতাইকারীদের কবল থেকে পালিয়ে লোকালয়ে এসে ঘটনাটি জানায়। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের দুই হাত ও মুখের একাধিক স্থানে কেঁটে গেছে।

ঘটনা স্থলের পাশের একটি বিস্কুটের দোকানের কর্মচারী মুকুল জানান, ছিনতাইকারীর কবলে পরা আমিন তার চাচাতো ভাই। তার কারখানার পেছনেই ঘটনা ঘটেছে। খবর শোনার সাথে সাথে ছুটে গিয়েছিল। কিন্তু তার আগেই ছিনতাই কারীরা পালিয়ে যায়।

দোকান কর্মচারী আমিন জানায়, রাত ৮টার দিকে সে নদীর ধারে দাঁড়িয়ে প্র¯্রাব করছিল। এ সময় কালো কাপড়ে মুখ ঢাকা তিনজন লোক তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। দুর্বৃত্ত¡রা ৫০ হাজার টাকা নিয়ে আসার জন্য তার বাবাকে ফোন দিতে বলে। এ সময় দুর্বৃত্ত¡রা তার মাথায় পিস্তল ঠেকিয়ে হাত ও মুখে ধারালু অস্ত্র দিয়ে পোঁচায়। এ পর্যায়ে সে দুর্বৃত্ত¡দের কবল থেকে পালিয়ে লোকালয়ে আশ্রয় নেয়। সে হামলাকারীদের চেনে নি।

বড় ইফতার পার্টি না করার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন রমজান মাসে সরকারিভাবে বড় ধরনের কোনো ইফতার পার্টি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপচয় বন্ধ করতে বেসরকারি প্রতিষ্ঠানকেও এ ব্যাপারে নিরুৎসাহিত করেছেন তিনি। ইফতারের টাকা গরীব মানুষদের দান করে দেওয়ার নির্দেশনাও দিয়েছেন সরকারপ্রধান।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দিয়েছেন তিনি।

বৈঠক শেষে বিকালে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এছাড়া রমজান মাসে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার। এবারের রোজায় অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

চাঁদ দেখা সাপেে আগামী ১২ বা ১৩ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে।

রমজানে সরকারি অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ’ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। রমজানে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্র ও শনিবার।

চাঁদ দেখা সাপেে আগামী ১২ বা ১৩ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্য জরুরি ে সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

এছাড়া সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...