মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 329

ভিজিট ব্যাগ

0

ঘড়িতে সকাল ৯টা ১৫ বেজে। চিকিৎসকরা আসেনি। কিন্তু জরুরী বিভাগের পাশে রোগীদের জন্য রাখা বেঞ্চটি ভিজিট ব্যাগে ঠাসা। এ গুলো ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের ব্যাগ। ডাক্তারদের ভিজিট করতে তারা সকালেই এসে হাজির হয়েছেন। কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছবি গুলো তোলা।

 

ছবিতে প্রতিষ্ঠা বার্ষিকী

0

বসন্তের পরন্ত বিকালে বাংলা ৫২ নিউজ ডটকম এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ঘিরে সুধিজনদের মিলন মেলা বসে ছিল। আসরে অতিথি হয়ে ছিলেন উপজেলা ও থানা প্রশানের কর্মকর্তাসহ শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কয়েকজন প্রধান শিক্ষক। শুক্রবার বিকালে খোকসার শিমুলিয়া ইউনিয়নের একটি রিসোট থেকে ছবি গুলো তোলা

খোকসায় বাংলা ৫২ নিউজ ডটকমের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকা থেকে প্রকাশিত বাংলা ৫২ নিউজ ডটকম এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, সংবাদপত্রকে সমাজের দর্পণ বলা হয়। সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালনের বাইরেও সমাজের বা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ন ভুমিকা রাখার দৃষ্টান্ত তুলে ধরেন তিনি।

প্রধান অতিথি আরও বলেন, অনলাইন সংবাদ মাধ্যম সংবাদকে দ্রæত সাধারণ মানুষের দোড়গোরায় পেঁৗঁচ্ছেদেয়।

শুক্রবার বিকালে খোকসার শিমুলিয়া ইউনিয়নের একটি রিসোটে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আন-নুর যায়েদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন মুনসী লিটন, শেখ সাইদুল ইসলাম প্রবীন, সবুর আলম চঞ্চল, হুমায়ুন কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করে বাংলা ৫২ নিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক কাজী আওলাদ হোসেন। একই মঞ্চে অতিথিরা কেক কেটে অনলাইন পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাহিদুজ্জামান শয়ন।

দেশি চিনির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বদল করা হয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে উৎপাদিত চিনির কেজিতে সর্বোচ্চ ২০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। তবে রমজানের আগে দাম বাড়ানোর এই ঘোষণা দেওয়ার প্রায় ছয় ঘণ্টা পর শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপিতে তা প্রত্যাহার করা হয়। জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান।

বৃহস্পতিবার বিএসএফআইসি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আন্তুর্জাতিক ও দেশি চিনির বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে উৎপাদিত চিনির বিক্রয়মূল্য পুনর্র্নিধারণ করা হয়েছে।

সিদ্ধান্ত বদলের ফলে আগের মতোই দেশি খোলা চিনির কেজি ১৩২ এবং প্যাকেটজাত চিনির কেজি ১৪০ টাকায় মিলবে।

রাজবাড়ীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

0

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাজারের এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারনা পুলিশের।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের রুপসা গেইট বাজারে এ ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।

নিহত শরিফ খান (৪২) একই ইউনিয়নের ধানবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে।

স্থানীয় সিদ্দিক মিয়া বলেন, রাতে গ্রামের মসজিদে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন শরিফ। রাত ১১টার দিকে মাহফিল থেকে শরিফ চলে আসেন। পরে রাত সাড়ে ১১টার দিকে রুপসা বাজারে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

অপর স্থানীয় কুদ্দুস শেখ বলেন, রাতে আমরা খবর পেলাম বাজারে কাকে যেন খুন করা হয়েছে। এরপর এসে দেখি একটি দোকানের বারান্দায় লাশ পড়ে আছে। চারপাশে প্রচুর রক্ত। গলায় কোপানোর চিহ্নও আছে। এরপর পুলিশ চলে আসে।

পুলিশ সুপার আজাদ বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাÐের রহস্য বেড় করার জন্য কাজ করছে পুলিশ।

সরকারি মিলের চিনির দাম কেজিতে বাড়লো ২০ টাকা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি মিলের চিনির প্রতিকেজি সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। যা আগের তুলনায় কেজিতে ২০ টাকা বাড়লো। একই হারে বাড়ানো হয়েছে মিলগেট রেটও।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসএফআইসি। এতে বলা হয়, আন্তর্জাতিক ও দেশীয় চিনির বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসএফআইসি কর্তৃক উৎপাদিত চিনির বিক্রয়মূল্য পুনর্র্নিধারণ করা হয়েছে।

এখন থেকে করপোরেশনের ৫০ কেজি বস্তাজাত চিনির মিলগেট বিক্রয়মূল্য ১৫০ টাকা (এক কেজি) ও ডিলার পর্যায়ে বিক্রয়মূল্য ১৫৭ টাকা (এক কেজি) নির্ধারণ করা হয়েছে।

এছাড়া করপোরেশনের এক কেজি প্যাকেটজাত চিনির মিলগেট বা করপোরেট সুপারশপ বিক্রয়মূল্য ১৫৫ টাকা। পাশাপাশি বিভিন্ন সুপারশপ, চিনি শিল্প ভবনের বেজমেন্টে ও বাজারে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা। এর আগে সবশেষ প্রতিকেজি প্যাকেট চিনির দাম ১৪০ টাকা নির্ধারণ করে সংস্থাটি।

রঙিন কপি, নতুন স্বপ্ন

0

ইউটিউব দেখে পুষ্টিগুনে সমৃদ্ধ রঙিন ফুলকপির পরীক্ষা মূলক আবাদ করেন কৃষক বশির আহম্মদ। রঙিন কপির অভাবনীয় ফলন পেয়েছেন তিনি। অনেক জমিতে কপির আবাদের চেষ্টা করেছিলেন। বীজ সংকটে তা পারেনি। এবার আগে থেকে বীজ সংগ্রহের চেষ্টা করছেন। অনেক কৃষক তার ক্ষেতের কপি দেখছেন। তার রঙিন ফুলকপি দেখে উদ্বুদ্ধ হচ্ছেন। মৌসূমের শুরুতে পৌষ মাসের প্রথম দিকে বাজারজাত করতে পারলে বেশী লাভ হতে পারতো। খোকসার পাতিলডাঙ্গি মাঠ থেকে ছবি গুলো তোলা।

বিদ্যুতের দাম বৃদ্ধি হবে অতীব নিষ্ঠুরতা : রিজভী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রোজার আগে বিদ্যুতের দাম বাড়ালে সাধারণ মানুষ আরও বিপদে পড়বে বলে মনে করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মধ্যে এই সিদ্ধান্ত হবে অতীব নিষ্ঠুর। সামনে রমজান মাস, তার আগেই এই দাম বৃদ্ধি হবে মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী অভিযোগ করে বলেন, আগামী মার্চ মাস থেকে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি করার কথা বলেছে সরকার। গত ৭ জানুয়ারির ডামি নির্বাচনে জনগণ ভোট না দেওয়ায় তাদের ওপর প্রতিশোধ নিতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে।

গণবিরোধী সরকার জবাবদিহির ধার ধারে না মন্তব্য করে তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি করা হলে জনসাধারণের ওপর এর বিরূপ প্রভাব পড়বে। কৃষি, শিল্প, কলকারখানা গভীর সংকটে পড়বে। এমনিতেই বাজারে দ্রব্যের মূল্য হু হু করে বাড়ছে। মানুষ প্রয়োজনীয় খাবার কিনতে হিমশিম খাচ্ছেন। তার ওপর এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর চরম আঘাত হানবে।

রিজভী আরও বলেন, দেশে ৮০ শতাংশ মানুষের আয় বাড়েনি। অনাহারে-অর্ধাহারে কোনোরকমে জীবন কাটাচ্ছেন। তার ওপর সরকার বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি করে জনগণকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। সামনে রমজান মাস, তার আগেই এই মূল্যবৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন, আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, অনিন্দ্য ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, তারিকুল আলম (তেনজিং) প্রমুখ।

রেস্তোরায় ঢুকে ম্যানেজারসহ তিনজনকে ছুরিকাঘাত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের একটি রেস্তোরার ভেতরে ঢুকে ম্যানেজারসহ তিনজনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে থানাপাড়া বাঁধ সংলগ্ন শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সেতুর নিচে অবস্থিত রিভার ভিউ ফুড কর্ণারে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহতরা হলেন রেস্তোরার ম্যানেজার তুষার (২৩), প্রধান বাবুর্চি শিমুল (২৫) ও সহকারি বাবুর্চি শুভ (২২)। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রেঁস্তোরার ম্যানেজার তুষারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

ছুরিকাঘাতে আহত রেঁস্তোরার সহকারী বাবুর্চি শুভ বলেন, আমি রেঁস্তোরার রান্না ঘরে কাজ করছিলাম। এ সময় অপরিচিত চার থেকে পাঁচজন যুবক রান্নাঘরে জোরপূর্বক ঢোকার চেষ্টা করে। আমি বাঁধা দিলে তারা বকাবকি করতে থাকে। এ সময় মালিকের মুঠোফোন নম্বর চাইলে আমি দিতে অপরাগত প্রকাশ করি। এরপর তারা ম্যানেজার তুষারের সাথে বাকবিতন্ডা করতে থাকে। এক পর্যায়ে তারা ম্যানেজারকে মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে এক যুবক ম্যানেজারকে ছুরিকাঘাত করে। এ সময় আমি ও শিমুল ঠেকাতে গেলে আমাদেরকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

রিভার ভিউ ফুড কর্ণারের মালিক আব্দুল খালেক বলেন, ঘটনার সময় আমি রেঁস্তোরায় ছিলাম না। পরে জানতে পারি আমার তিন স্ট্যাফকে ছুরিকাঘাত করেছে কে বা কারা। আমার জানা মতে তাদের সাথে কারো কোন খারাপ সম্পর্ক নেই। তবে কি কারণে তাদের উপর এভাবে হামলা সে বিষয়ে এখনো কিছু বলতে পারছি না। পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার জানান, ছুরিকাঘাতে আহত হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে দুইজন শঙ্কা মুক্ত থাকলেও একজনের অবস্থা আশঙ্কাজনক।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সোহেল রানা বলেন, জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

শিশুদের শ্রদ্ধা

0

একুশের সকালে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ব্যস্ত হয়ে উঠেছিল প্রাথমিক স্তরের শিশুরাও। তারা বাড়ি থেকে ফুল নিয়ে নিজ বিদ্যালয়ের শহীদ মিনারে হাজির হয়। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। অনেকেই নিরবে দাঁড়িয়ে ছিল শহীদ বেদির সামনে। কুষ্টিয়ার খোকসার আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছবি গুলো তোলা।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...