মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 339

কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে পরীক্ষার্থী যুবকের কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক নিয়োগ পরীায় শিট পরিবর্তন করার অভিযোগে সুমন (২৭) নামে এক যুবককে ৭ দিনের কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত। শিটের নিচের অংশ পূরণ না করার কারণে ৫ জনকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

শুক্রবার সকালে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজে কেন্দ্রে প্রাথমিক শিক নিয়োগ পরীার সময়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মহসীন উদ্দীন এ সাজা প্রদান করেন। রায় ঘোষণার পর অভিযুক্ত ওই যুবককে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সাজাপ্রাপ্ত ওই যুবক মিরপুর উপজেলার রামনগর রফিকুল ইসলামের ছেলে সুমন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে প্রাথমিক সহকারী শিক নিয়োগ পরীা কুষ্টিয়া কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজে একটি কেন্দ্রে ৬৩০ জন পরীার্থীর মধ্যে ৪৩৮ জন পরীা অংশ গ্রহণ করেন। এ সময়ে অভিযুক্ত ব্যক্তি ওএমআর শিট পরিবর্তন করেন। বিষয়টি দায়িত্ব থাকা পরীকের নজরে আসলে তিনি তাৎণিকভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপকে অবহিত করেন। পরে ভ্রাম্যমান আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

খোকসায় মুজিব বর্ষের উপহারের ঘরে থাকেনা বরাদ্দপ্রাপ্ত অনেকে

0
শিমুলিয় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তাঁতী পাড়া আশ্রয়ণ প্রকল্পের তালাবন্ধ ঘর গুলো বারান্দায় রাখা লাকড়ি। এটিই ৯ নাম্বর ঘর। এখনো বিদ্যুৎ সংযোগ হয়নি। (লাল বৃত্ত)

ষ্টাফ রিপোর্টার

ভূমিহীন ও গৃহহীনদের জন্য মুজিব শতবর্ষের উপহার হিসেবে তৈরী করা দৃষ্টি নন্দন জনশুন্য বাড়ি গুলো দাঁড়িয়ে আছে। বরাদ্দও দেওয়া হয়েছে। কিন্তু বরাদ্দপ্রাপ্তদের অধিকাংশরা থাকেন না এই বাড়িতে। সুবিধাভোগীদের ঘর আছে, বাড়িও আছে। অভিযোগ উঠেছে রাজনৈতিক বিবেচনায় বাড়ি গুলো বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে বেশির ভাগ সুবিধাভোগী ঘর গুলোতে সিন্দুকে মত তালা ঝুলিয়ে রেখে আগের বাড়িতে বসবাস করছেন।

জানা গেছে, খোকসা উপজেলায় মুজিব শতবর্ষ উপল দুই শতাংশ খাস জমিতে ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ক-শ্রেণি পরিবারের জন্য দুই ক বিশিষ্ট সেমি-পাকা একক গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ৪২৪টি বাড়ি নির্মান করা হয়। প্রকল্পের নীতিমালার ফাঁক ফোঁকর দিয়ে সুবিধা ভোগী বাছায়ের দায়িত্ব স্থানীয় জনপ্রতিনিধিদের কজ্বায় চলে যায়। কয়েক দফায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব প্রকল্প সুবিধাভোগীদের জমির দলিল ও বাড়ির চাবি হস্তান্তর করেন। ইতোমধ্যে কিছু ভূমিহীন ও গৃহহীন উপহারের বাড়িতে উঠেছেন। তবে ৩০ শতাংশ সুবিধা ভোগী বাড়িতে ওঠেন নি। ঘরের বারান্দায় গাদা করে রাখা হয়েছে খড়কুটো, খড়ি লাকড়ি। সন্ধা লাগলেই ফাঁকা বাড়ি গুলো সমাজ বিরোধীদের আখরায় পরিণত হয় বলে একাধিক বসবাসকারী অভিযোগ করেন।

শিমুলিয় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তাঁতী পাড়া আশ্রয়ণ প্রকল্পের তালাবন্ধ ঘর গুলো বারান্দায় রাখা লাকড়ি।

শিমুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তাঁতী পাড়া আশ্রয় প্রকল্প। এখানে ১২টি পরিবারের বসবাসের জন্য বাড়ি তৈরী করা হয়েছে। কয়েকমাস আগে সুবিধাভোগীদের কাছে এসব বাড়ির দলিল ও চাবি হস্তান্তর করা হয়। তবে শুধু মাত্র ৯ নন্বর বাড়ির বিদ্যুতের সংযোগ লাগেনি। প্রকল্পটিতে অঞ্জনা শর্মা, বৃদ্ধ শেফালী, টুকু, বিলকিস, আলামিন বসবাস করছেন। বাঁকী সুবিধাভোগীরা ঘরে তালা ঝুলিয়ে রেখে গেছে আর আসে নি।

এই প্রকল্পের সুবিধাভোগী শিবু পদ। তিনি একই ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে শ্বশুর বাড়ি বাস করেন। প্রকল্প এলাকা থেকে ৪ কিলোমিটার দূরের গ্রামে। পালে ৪টি গরু আছে। সংসার আছে। সে আশ্রয়ণে আসে কালেভদ্রে। আর এক সুবিধাভোগী জালাল। বাড়িতে জামাই মেয়ে এলে তিনি এসে এই বাড়িতে থাকেন। তারও ঘরবাড়ি সবই আছে। এই প্রকল্পের অপর সুবিধাভোগী আমেনা, আলীম, সাগর সবারই ঘরবাড়ি আছে। এ এখানে থাকেনা বলে স্থানীয়রা জানান।

খোকসা ইউনিয়নের মোড়াগাছা হ্যালিপ্যাডে একই প্রকল্পের আওতায় ৩০টি বাড়ি নির্মান করা হয়। সেগুলো প্রথম দিকে বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রকল্পের চিত্র আরো করুণ। ঘর বরাদ্দ পেয়েছে সন্ত্রাসী ও রাজনৈতিক নেতাদের লোক। তাদের বেশির ভাগেরই ঘর বাড়ি আছে। ১০টির বেশী ঘর এখনো ফাঁকা। এই বাড়ি গুলো কেন্দ্র করে সন্ধার পরে অপরাধিদের আনা গোনা বেড়ে যায়া।

শিমুলিয়া তাঁতী পাড়ারর আশ্রয়নের বসতি অঞ্জনা শর্মা বলেন, সব বাড়িতে লোক থাকলে নিরাপদে থাকা যেতো। অধিকাংশ ঘরে কেউ থাকে না। রাতে ঘর থেকে বের হতে ভয়ে গা ভাড়ি হয়ে যায়। সবাই যে যার মত ঘরে সিন্দুকের মত তারা ঝুলিয়ে গেছে তো গেছে। এদিকে ফিরে-ফুচকিও দেয় না।

শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, তার ইউনিয়নে মুজিব শতবর্ষের ঘর বরাদ্দে অনিয়ম হয়নি। ঘর পাওয়ারা অনেকেই ভাড়া বাড়িতে থাকেন। কেউ থাকেন শ্বশুর বাড়িতে। অনেকেই ঘরে যাচ্ছিল না বলেও স্বীকার করেন। তবে তিনি ও সহকারী কমিশনার (ভূমি) চাপ দেওয়ার পর কয়েকজন ঘবে উঠেছে। বাঁকীরাও ঘরে উঠবে।

সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার বলেন, এমন অভিযোগ এই প্রথম শুনলেন। তিনি সরেজমিন ঘুরে ব্যবস্থা নেবেন।

ঝিনাইদহে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। রাতেই ধর্ষণের শিকার গৃহবধূর পরিবারের প থেকে থানা পুলিশকে অবগত করা হয়েছে।

ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, বুধবার রাত ৯টার দিকে মেয়েকে নিয়ে তিনি নিজের ঘরে মোবাইল দেখছিলেন। এ সময় রিয়াজুল ও মানি নামের দুই যুবক তাকে ঘরের দরজা খুলতে বলে। এক পর্যায়ে তারা দু’জনে দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। একজন গৃহবধূর মেয়ের মুখ চেপে ধরে। অপরজন গৃহবধূকে ধর্ষণ করে। গৃহবধূর চিৎকারে তার শ্বাশুরী এগিয়ে এলে ধর্ষকরা দ্রæত পালিয়ে যায়।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি (তদন্ত) রিয়াজুল কবির জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে ভুক্তভোগীর বয়ান অনুসারে মামলা গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ভুক্তভোগী গৃহবধূ ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছে।

ঝুকি

0

সার্কাসের দৃশ্য নয়। ওরা ক্যাবল নেটঁ ওয়ার্কের কর্মী। নিচে থেকে সহকর্মীরা মই ধরে রেখেছে। প্রায় ১৮ ফুট উচুতে কোন নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ইন্টারনেট ক্যাবলের সংযোগ দিচ্ছে। বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের থেকে এই ছবিটি তোলা।

দাদুর শখ পূরণে হাতিতে চড়িয়ে নাতির বিয়ে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মৃত দাদুর শখ পূরণে হাতিতে চড়িয়ে রাজকীয় সাজে নাতিকে বিয়ে দিতে নিয়ে যাওয়া হলো।

বুধবার রাতে এ বিয়ে অনুষ্ঠিত হয়। বর পৌরসভার কুন্ডুপাড়া গ্রামের ধ্রæব অধিকারী। ব্যতিক্রমী এই বিয়ের আয়োজন দেখতে মানুষের ঢল নামে।

জানা গেছে, শহরের কুন্ডুপাড়া গ্রামের তপন অধিকারীর বাবা তার নাতি ছেলে ধ্রæব অধিকারীকে হাতিতে চড়িয়ে বিয়ে করাবেন এমন আশার কথা জানিয়ে ছিলেন। মৃত বাবার শখ পুরণে তপন অধিকারী ছেলে ধ্রæব’র বিয়েতে ৪০ হাজার টাকায় হাতি ভাড়া করেন। হাতিকে রাজকীয় সাজে সজ্জিত করেন। এবার ছেলে ধ্রæব অধিকারীকে বিয়ে করাতে পার্শ্ববর্তী এলঙ্গীপাড়া গ্রামে নিয়ে যান। হাতির পিঠে বরকে দেখতে কনের বাড়ির রাস্তার দু’ধারে শত শত মানুষ ভিড় জমায়।

বর ধ্রæব অধিকারী জানান, তার দাদুর ইচ্ছে ছিলো হাতির পিঠে চড়িয়ে নাতি ছেলেকে রাজকীয় কায়দায় বিয়ে করাবেন। দাদুর সেই ইচ্ছে পূরণের জন্য হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাওয়া। বর্তমানে হাতি ভাড়া পাওয়া খুবই কষ্টসাধ্য। অনেক খুঁজে একদিনের জন্য প্রায় ৪০ হাজার টাকায় হাতি ভাড়া করে এনেছেন বলে জানান। পরিবারের লোকজন ও এলাকাবাসী বিয়েটি চরম উপভোগ করছেন বলে উল্লেখ করেন তিনি।

শৈলকুপায় পরকীয়ার জেরে চাচাকে কুপিয়ে হত্যা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় কাকুড়াডাঙ্গা গ্রামে আপন দুই ভাই চাচাকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাকুড়াডাঙ্গা বিলের মাঠে লাল্টু মোল্লা (৩৬) কুপিয়ে হত্যা করা হয়। নিহত যুবক ১২ নং নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়াডাঙ্গা গ্রামের গ্যানো মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে লাল্টু বাজার থেকে বাড়ি ফিরছিল। সে বিলের ধারে সবুজের মাছের খামারের কাছে পৌঁছলে আপন ভাতিজারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল্টুকে মৃত ঘোষনা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এক বছর খানেক আগে পরকীয়া প্রেমের টানে লাল্টু তার বড় ভাবি রিভা’কে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। এ নিয়ে পরিবারে বিরোধ শুরু হয়। লাল্টু দীর্ঘদিন আত্মগোপন থেকে সম্প্রতি বাড়িতে ফিরে আসে। পরকীয়া প্রেম ও বিয়ের বিরোধের সূত্রধরে ভাতিজা আসাদ ও মিরাজ তাকে কুপিয়ে হত্যা করে।

শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনপির অভিযোগ ‘অসত্য ও বিভ্রান্তিকর’: রুশ রাষ্ট্রদূত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে বিএনপির অভিযোগকে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি।

বুধবার দুপুরে সেগুনবাগিচায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাাত শেষে বেরিয়ে যাওয়ার মুহুর্তে গণমাধ্যমকে তিনি বলেন, বাংলাদেশের জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচনে জয় পেয়েছে।

গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, ৭ জানুয়ারির প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের নয়, এটি ভারত, চীন ও রাশিয়ার সরকার। তাই বিএনপি এই সরকার মানে না।

এ প্রসঙ্গে আলেকজান্ডার মন্টিটস্কি বলেন, নির্বাচন বা বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়েই হস্তপে বা নাক গলায়নি রাশিয়া।

ড. হাছান মাহমুদের সঙ্গে আলোচনার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, দ্বিপীয় বাণিজ্যে টাকা-রুবলের বিনিময় নিয়ে বাংলাদেশ ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে যেকোনো সময় চুক্তি হতে পারে।

বাংলাদেশ বা পৃথিবীর কোথাও মার্কিন নিষেধাজ্ঞাকে রাশিয়া স্বীকৃতি দেয় না- এমনটা জানিয়ে মস্কোর দূত বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ভোগান্তিুতে পড়ে[ছে।

জানুয়ারিতে ডেঙ্গুতে মারা গেছেন ১৪ জন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি বছরের জানুয়ারিতে শীতের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৫ জন। এদের মধ্যে মারা গেছেন ১৪ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, ছরতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি শনাক্ত হয়েছে ঢাকার বাইরে, ৬৯৬ জন। এ সময়ে ঢাকা মহানগরীতে আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন। তবে আক্রান্তু কম হলেও মৃত্যু বেশি ঢাকায়, ৮ জন। এসময়ে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। জানুয়ারি মাসে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯২৮ ডেঙ্গুরোগী।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। এ নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১১৩ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও চলতি বছর (১ থেকে ৩১ জানুয়ারি) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্তু হয়ে হাসপাতালে ভর্তি ২০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯ জন। এছাড়া ঢাকার বাইরের ১১ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩ জন এবং ২৩ জন ঢাকার বাইরে।

২০২৩ সালে ডেঙ্গু হয়ে হাসপাতাল ভর্তি হন রেকর্ড তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরের দুই লাখ ১১ হাজার ১৭১ জন। এদের মধ্যে মারা গেছেন এক হাজার ৭০৫ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন ও ২০১৯ সালে ১৭৯ জন মারা যান।

সংরতি আসনের ৪৮টি পাচ্ছে আওয়ামী লীগ, জাপা ২টি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদের সংরতি নারি আসনে সংখ্যাগরিষ্ঠতা বিবেচনায় আওয়ামী লীগ ৫০ সংরতি আসনের মধ্যে সব মিলিয়ে পাচ্ছে ৪৮টি। আর বাকি দুটি পাবে জাতীয় পার্টি। স্বতন্ত্র ৬২ জন সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেছে।

বুধবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বারিত সংরতি নারী আসন বণ্টনের বিষয়ে মতাসীন আওয়ামী লীগ তাদের ১৪ দলীয় শরিক ও স্বতন্ত্র এমপিদের সমর্থন-সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনের (ইসি) সচিবের কাছে জমা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে একদল প্রতিনিধি ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে চিঠি হস্তান্তর করেন।

চিঠি হস্তান্তরের পর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘দ্বাদশ সংসদের সংরতি মহিলা আসনের নির্বাচনের বিষয়ে আমরা কাদের সঙ্গে জোটবদ্ধ হয়েছি, সে বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক স্বারিত পত্র নিয়ে এসেছি।’

হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের স্বতন্ত্র ৬২ জন সংসদ সদস্য সমর্থন দেবেন। সেই সমর্থনসূচক আলাদা আলাদা চিঠি তাদের স্বারসহ আওয়ামী লীগের মাধ্যমে সন্নিবেশিত করে ইসি সচিবের কাছে জমা দিয়েছি। কমিশন প্রয়োজনীয় পদপে নেবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি, ১৪ দলীয় শরিক জাসদ ১টি ও ওয়ার্কার্স পার্টি ১, স্বতন্ত্র ৬২ জন, কল্যাণ পার্টি ১টি ও জাতীয় পার্টি ১১টি আসন পেয়েছেন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংরতি ৫০ নারী আসনের মধ্যে আওয়ামী লীগ ৩৮টি, জাতীয় পার্টি ২টি ও স্বতন্ত্ররা ১০টি আসন পায়। কিন্তু স্বতন্ত্র ৬২ প্রার্থী আওয়ামী লীগকে সমর্থন দেওয়ায় আওয়ামী লীগই ৪৮টি আসন পাবে।

সংরতি নারী আসনের নির্বাচন বিধি অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংরতি মহিলা আসনে নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুুত করার বাধ্যবাধকতা আছে। তবে এবার অর্ধশতাধিক আসনে স্বতন্ত্ররা বিজয়ী হওয়ার সংরতি নারী আসনগুলো নিয়ে তুমুল আলোচনা হয়।

ঝিনাইদহে একমাসে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বছরের প্রথম মাসে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ১৩জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের বেশির ভাগই অবৈধ যানবাহনের চালক অথবা যাত্রী ছিল।

জানা গেছে, জানুয়ারি মাসের প্রথম দিন থেকে জেলার অভ্যন্তরীণ সড়কে গুলোতে ছিল মৃত্যুও মিছিল। বছরের প্রথম দিন তেতুলতলা বাজারে রুলি খাতুন নামে এক নারী মটরসাইকেল আরহী নিহত হন। একই দিন মহেশপুরের পদ্মপুকুর নামক স্থানে সড়ক দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিয়াকত হোসেন ও রিয়াদ মারা যান। পরদিন ২ জানুয়ারি সদর উপজেলার পাঁচ মাইল নামক স্থানে চাচা আলী হোসেন ও ভাতিজা মাহফুজুর রহমান নিহত হন। তারা অবৈধ স্যালো ইঞ্জিন চালিত আলমসাধুযোগে পাট কাঠি আনতে ফরিদপুর যাওয়ার পথে অজ্ঞাত যানবাহন চাপায় নিহত হন। ১৬ জানুয়ারি সদর উপজেলার হাটগোপালপুর বাজারে ইব্রাহীম নামে এক শিার্থী নিহত হন। তিনি কুষ্টিয়া থেকে আলমসাধুযোগে হাটগোপালপুরের রাইচারণী কলেজের কাছে পৌছালে একটি ট্রাক তাদের আলমসাধু পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনায় পতিত হন। ২৩ জানুয়ারি মহেশপুরের ভালাইপুরে আবুল কাশেম, আবুল কালাম ও আলমগীর হোসেন নিহত হন। সিএনজি যোগে যাওয়ার পথে বালু বোঝাই ট্রাক চাপা দিলে সিএনজির তিন যাত্রী নিহত হন। ২৮ জানুয়ারি হরিণাকুন্ডু শহরের কাচারীপাড়ায় আলমসাধু উল্টে চালক বাদশা মারা যান। ২৯ জানুয়ারি শৈলকুপার আসাননগর নামক স্থানে ট্রাক চাপায় রানা নামে এক যুবক নিহত হন। ৩০ জানুয়ারি হরিণাকুন্ডু শহরের দিকনগর গ্রামে নানার পাখিভ্যান চাপায় নাতি রিফাত ও কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে নিজের আলমসাধু উল্টে চালক আশরাফ বিশ^াস নিহত হন।

পুলিশ সুত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহত বেশির ভাগ অবৈধ যানবাহনের কারণে মারা গেছেন।

হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান জানান, আমরা সড়ক মহাসড়ক অবৈধ যানবাহন মুক্ত করতে প্রতি নিয়ত অভিযান চালাচ্ছি। নসিমন, করিমন, আলমসাধু, ভটভটি ও ইজিবাইক আটক করে জরিমানা আদায় করা হচ্ছে। তরপারও তাদের থামানো যাচ্ছে না। তিনি বলেন পুলিশের একার পে অবৈধ যানচলাচল বন্ধ করা সম্ভব নয়। জনগন যদি সচেতন না হয় তবে এই সমস্যা সহসায় সমাধান সম্ভব নয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...