মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 349

এক পসলা রোদ ও শিশুরা

0

শৈত প্রবাহের মধ্যে এক পসলা রোদ পেয়ে আড়মোড়া দিয়ে উঠেছিল শিশুরা। মধ্যাহ্ণ বিরতির সময় স্কিপিং করতে বিদ্যালয়ের মাঠে নেমে আসে তারা, সাথে ছিলেন শিক্ষকও। কুষ্টিয়ার খোকসার আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা।

কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ একজন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ রাজন বিশ্বাস রাজু নামে এক জনকে পুলিশ আটক করেছে।

মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার একতারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। রাজন বিশ্বাস একতারপুর গ্রামের মৃত রেজাউল বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান। কালীগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে মীর আবিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল একতারপুর এলাকায় অভিযান চালিয়ে রাজন বিশ্বাস ওরফে রাজুকে আটক করে। এ সময় তার কাছে থেকে একটি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিনসহ দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। তিনি আরও জানান, রাজন বিশ্বাস রাজু একজন পেশাদার সন্ত্রাসী। নাশকতা, মাদক, ধর্ষণসহ একাধিক মামলার এজাহার ভুক্ত আসামি তিনি। দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন।

কুষ্টিয়ার বাজারে চালের দাম বাড়ছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

দেশের দ্বিতীয় সর্ববৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার বাজারে কয়েক দফায় বাড়ছে সব ধরনের চালের দাম। গত এক সপ্তাহে খুচরা বাজারে প্রায় সব ধরনের চাল কেজি প্রতি ৫ টাকা বেড়েছে। এ নিয়ে এ মোকামে চলতি আমন মৌসুমে তিন দফায় চালের দাম বাড়ল।

খুচরা বিক্রেতারা বলছেন, মোকাম থেকে বেশি দামে চাল খরিদের কারণে তাদেরকে বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। ব্যবসায়ী ও চালকল মালিকরা বলছেন, প্রায় প্রতিদিনই বাড়ছে ধানের দাম। সে কারণে বাড়াতে হচ্ছে চালের দাম। তাই খাজানগর চালের মোকামেই দুই থেকে আড়াই টাকা বেড়েছে চালের দাম। তারা ধানের দাম বৃদ্ধির উপরেও নজরদারির দাবি তুলেছেন। বাজারের খুচরা চাল ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, নানা অজুহাতে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে চিকন চালসহ অন্যান্য চালের দাম কেজিতে বেড়েছিল ৩ টাকা পর্যন্ত। মাত্র দুই মাসের ব্যবধানে কয়েক দিন ধরে খুচরা বাজারে আবারও সব ধরনের চাল কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। চলতি আমন মৌসুম শেষে এ নিয়ে তিন দফায় কুষ্টিয়ার বাজারে চালের দাম বাড়ল। কুষ্টিয়া পৌর বাজার ঘুরে দেখা গেছে ৬২ টাকার মিনিকেট চাল এখন বিক্রি হচ্ছে ৬৭ টাকায়। কয়েকদিন আগেও ৫৬ টাকায় বিক্রি হওয়া কাজললতা চাল এখন ৬১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও মোটাচাল আটাশ কেজিতে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৪ টাকা কেজি। পৌর বাজারের কয়েকজন চাল বিক্রেতা জানান, ‘বেশি দামে মোকাম থেকে চাল কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারে চালের দাম বেড়েছে। কদিন আগে কাজললতা চাল ৫৬ টাকায় বিক্রি করেছি, সেটা এখন ৬১ টাকায় বিক্রি করতে হচ্ছে। মোকাম থেকে বস্তা প্রতি বেশি দামে চাল কিনতে হচ্ছে। সেই সাথে বহন খরচ যোগ করে কেজি প্রতি চালের দাম ৫ টাকা বেশিতে বিক্রি করতে হচ্ছে।

বাজার সূত্রে জানা গেছে, ধানের দাম বাড়ার অজুহাতে অক্টোবর মাসের শেষের দিকে চিকন চালসহ অন্যান্য চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছিল। তার এক মাস আগেও সব ধরনের চাল কেজিতে ১ থেকে ২ টাকা কোথাও ৩ টাকা বেড়েছিল। অন্যসব নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে চালের বর্ধিত দাম নাভিশ্বাস তুলেছে ভোক্তাদের। তাদের দাবি এর আগেও প্রশাসন যখন তৎপর হয়েছে, তখনই চালের দাম কমেছে কিংবা বৃদ্ধি বন্ধ হয়েছে।

চাল কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, ব্যবসায়ী ও মিল মালিকরা বরাবরের মতো আবার সিন্ডিকেট করে চাল মজুত রেখে দাম বাড়াচ্ছে। এতে তাদের বিপাকে পড়তে হচ্ছে। ক্রেতারা আরো বলেন, প্রশাসন চাইলে দাম বাড়ানোর প্রচেষ্টা রুখে দেওয়া সম্ভব।

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান জানান, ডিসেম্বর মাস থেকে ধানের দাম প্রতিনিয়তই বাড়ছে। প্রত্যেকটা ধানের দাাম প্রতি মণে ১৮০-২০০ টাকা বেড়েছে। মণ প্রতি মিনিকেট যে ধান কিনেছিলাম ১ হাজার ৪২০ টাকা সেই ধান কিনতে হচ্ছে ১হাজার ৬৮০ টাকায়। সরকার যখন আমন মৌসুমে চাল সংগ্রহের ঘোষণা দিলো তখন নতুন যে ধান উঠেছিল তা ৯৮০ থেকে ১ হাজার টাকা মণ কেনা হয়। সেই ধান এখন ১ হাজার ৮০ টাকা। তিনি যোগ করে বলেন, চলতি মৌসুমে চার প্রকার ধান উঠেছে। মোটা হাইব্রীড,স্বর্ণা, ধানি গোল্ড ও বিনা-৭। নভেম্বরের শেষের দিকে এই ধান উঠলেও ডিসেম্বর মাসে এসে ধানের দাম বেড়ে গেছে।

জয়নাল আবেদীন আরও বলেন, ধানের দামের বৃদ্ধির কারণে মোকাম থেকেই চালের দাম কেজিতে দুই থেকে আড়াই টাকা বেড়েছে। তিনি ধানের বাজার যে ১৮০ থেকে ২০০ টাকা বাড়লো সেদিকেও নজর দেয়ার দাবি জানান।

অন্যদিকে বাজার নিয়ন্ত্রণকারীরা বলছেন, অতিরিক্ত মুনাফা করে কেউ দাম বাড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখছেন তারা।
কুষ্টিয়া পৌর মার্কেটের তদারকিতে থাকা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান বাজারে চালের দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করে জানান, আমরা মিলগুলোর ধান ক্রয় ও মাড়াইয়ের খচরের সঙ্গে বিক্রয় মূল্যের তুলনা করে দেখছি। কেউ অতিরিক্ত মুনাফা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভারতের ইস্টবেঙ্গলে যাচ্ছে ফুটবলের পোস্টারগার্ল সানজিদা আক্তার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় দলের ফুটবলের পোস্টারগার্ল সানজিদা আক্তারের বিদেশি লিগে অভিষেক হতে যাচ্ছে। ইস্টবেঙ্গল কাবের জার্সিতে সানজিদাকে দেখা যাবে ভারতের নারী ফুটবল লিগে অংশ নিতে। এরই মধ্যে কাবটির সঙ্গে ৩ মাসের চুক্তি করেছেন এই রাইট উইঙ্গার। ভিসা পাওয়ার ওপর নির্ভর করছে কবে ভারত যাবেন তিনি।

জানা গেছে ৩ মাসে ৩ লাখ টাকায় উপমহাদেশের জনপ্রিয় কাব ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ময়মনসিংহের কলসিন্দুরের এই নারী ফুটবলার। এর আগে ভারতীয় লিগে সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার খেলেছেন। দ্বিতীয়বারের মতো ভারতের লিগ খেলতে সোমবার গোয়ায় পৌঁছেছেন সাবিনা খাতুন। সাবিনা খেলবেন ভারতীয় কাব কিকস্টার্ট এফসিতে।

আর সবকিছু ঠিক থাকলে সানজিদার প্রথমবারের মতো বিদেশি লিগে অভিষেক হবে ইস্টবেঙ্গলের জার্সিতে; যে কাবে খেলেছেন মোনেম মুন্না ও শেখ আসলামসহ বাংলাদেশের অনেক তারকা ফুটবলার। এবার কাবটির জার্সিতে বাংলাদেশের কোনো নারী ফুটবলার অভিষেক হতে যাচ্ছে।

২২ বছর বয়সী সানজিদা সর্বশেষ দেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসে খেলেছেন। এ কাবের জার্সিতে ২৯ ম্যাচে ১২ গোল করেছেন স্টাইলিস্ট এই ফুটবলার। ২০১৩ সালে জাতীয় অনূর্ধ্ব-১৪ দলের হয়ে প্রথম লাল-সবুজ জার্সি পড়েন সানজিদা। এর পর অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ খেলেছেন। জাতীয় দলে খেলছেন ২০১৬ সাল থেকে। জাতীয় দলের জার্সিতে এরই মধ্যে ২৯ ম্যাচ খেলেছেন সানজিদা।

কুমারখালীতে গুলিবিদ্ধ নৌকা সমর্থক মারা গেছেন

0

কুমারখালী প্রিতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গুলিবিদ্ধ আহত নৌকা প্রতীকের সমর্থক জিয়ার হোসেন (৪৫) চিকিৎসাধীন অনস্থায় মারা গেছে।

সোমবার বিকাল ৪টার পর ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই ঘটনায় আহত আলতাফ হোসেন চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা উপজেলার কয়া ইউনিয়নের বের কালোয়া গ্রামের মৃৃত কেঁদো শেখের ছেলে।

সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন। তিনি জানান, নৌকায় ভোট দেওয়া ও নির্বাচনে সক্রিয় অবস্থান নেওয়ায় জিয়ারকে প্রতিপরে (ট্রাক মার্কা) লোকজন গুলি করেছিল। বিকালে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহতের ছোট ভাই ইয়ারুলের সাথে মুঠো ফোনে কথা বলা হয়। তিনি জানান, ‘নৌকায় ভোট দেওয়ার অপরাধে ১২ জানুয়ারি সকালে সাবেক ইউপি সদস্য খালেক ও তার তিন ছেলে রিপন, লিটন, শিপনসহ সন্ত্রাসী বাহিনী আমার দুই ভাইকে গুলি করে। তাদের মধ্যে জিয়ার আজ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ভাই হত্যাকারেিদও বিচারের দাবি করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকিবুল ইসলাম জানান, মৃত্যুর খবর তিনি শুনেছেন। ১৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযানে অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শিল্প ও সংস্কৃতিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি সোমবার ‘শিল্পকলা পদক ২০২১ ও ২০২২’ ঘোষণা করেছে।

‘শিল্পকলা পদক ২০২১ ও ২০২২’ পাচ্ছেন মোট ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এর মধ্যে ‘শিল্পকলা পদক ২০২১’ পাচ্ছেন ৯ গুণীজন ও এক সংগঠন। অন্যদিকে ‘শিল্পকলা পদক ২০২২’ পাচ্ছেন আরও ১০ গুণীজন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২১ সালের শিল্পকলা পদক পাচ্ছেন যন্ত্রসঙ্গীতে মো. নূরুজ্জামান, নৃত্যকলায় শারমীন হোসেন, কণ্ঠসংগীতে সাদি মহম্মদ, চারুকলায় শিল্পী বীরেন সোম, নাট্যকলায় অধ্যাপক আবদুস সেলিম, লোকসংস্কৃতিতে মো. নহীর উদ্দিন, চলচ্চিত্রে ড. মতিন রহমান, আবৃত্তিতে কাজী মদিনা, যাত্রাশিল্পে এম এ মজিদ এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ।

২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন যন্ত্রসঙ্গীতে ফোয়াদ নাসের, নৃত্যকলায় সাজু আহম্মেদ, কণ্ঠসংগীতে এলেন মল্লিক, চারুকলায় অধ্যাপক অলক রায়, নাট্যকলায় খায়রুল আলম সবুজ, লোকসংস্কৃতিতে সুনীল কর্মকার, ফটোগ্রাফিতে রফিকুল ইসলাম, আবৃত্তিতে মীর বরকতে রহমান, যাত্রাশিল্পে অরুণা বিশ্বাস এবং সৃজনশীল সাংস্কৃতিক গবেষক হিসেবে ড. সফিউদ্দিন আহমদ।

শিগগির রাষ্ট্রপতির অনুমতি ও তারিখ নির্ধারণ সাপেে ‘শিল্পকলা পদক ২০২১ ও ২০২২’ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে। সম্মাননা হিসেবে পদকপ্রাপ্ত গুণীজনদের প্রত্যেককে স্বর্ণপদক, সনদপত্র এবং এক লাখ টাকার চেক হস্তান্তর করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নতুন সরকরে মন্ত্রিসভা প্রথম বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের অবহিত করেন।

বৈঠকের বরাত দিয়ে তিনি বলেন, মন্ত্রিপরিষদের প থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রী তার তরফ থেকে মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, সবচেয়ে বেশি যে বিষয়টির ওপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন তা হলো মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য। মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা নিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন। বিশেষত, আগামী রমজানে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে এবং রমজানে যেসব পণ্যের চাহিদা বাড়ে, সেগুলোর সরবরাহ পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সে ব্যাপারেও নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের প থেকে নির্বাচনী যে ইশতেহার দেওয়া হয়েছিল, সে মোতাবেক সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। ইশতেহারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়গুলো ভিত্তি করে যেন কর্মপরিকল্পনা নেওয়া হয় এবং সেই কর্মপরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন ও মনিটরিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মাহবুব হোসেন বলেন, কৃষি উৎপাদন যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে নজর রাখতে বলেছেন। কৃষিপণ্য সংরণে আরও সংরণাগার তৈরির নির্দেশনা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট জনগণ। এ চারটি স্তম্ভ¢কে ভিত্তি করে যে মন্ত্রণালয় যে অংশের সঙ্গে জড়িত সেই অনুযায়ী পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করতে নির্দেশনা দিয়েছেন।

‘যেসব প্রকল্প শেষ পর্যায়ে আছে, সেগুলো দ্রæত শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যে প্রকল্প থেকে জনগণ সরাসরি উপকার পাবে সেগুলো দ্রæত নিতে বলেছেন। নতুন প্রকল্প নেওয়ার আগে সেটি কীভাবে জনগণের কল্যাণে লাগবে, তা খুব ভালোভাবে পরীা করতে বলছেন। সরকারি ক্রয়ের েেত্র স্বচ্ছতা ও জবাবদিহির কথা বলেছেন। জানিয়ে দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথাও। সব মন্ত্রণালয়কে একই নীতি অনুসরণ করতেও বলেছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, সামাজিক নিরাপত্তার কর্মসূচি যেগুলো আছে সেগুলো যেন প্রকৃত উপকারভোগীরা পায়, তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী সরকারি শূন্যপদ পূরণের নির্দেশনা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, নারী উন্নয়ন ও নারীর মতায়নে সাফল্যের যে ধারা তৈরি হয়েছে, সেটি যেন কোনো অবস্থায়ই ব্যাহত না হয় সেদিকে নজর দিতে বলেছেন।

‘রপ্তানি বহুমুখীকরণ এবং নতুন বাজার অনুসন্ধান করে সেখানে প্রবেশে কীভাবে সহায়তা করা যায় সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন। চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং কৃষিজাত পণ্য; গার্মেন্টস শিল্পের বিকাশে যেভাবে সহায়তা দেওয়া হয়েছিল- এ তিনটি েেত্রও যেন বিশেষ উদ্যোগ নেওয়া হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সে নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।’

প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তিনির্ভর (আইসিটি) শিাকে বেশি গুরুত্ব দিতে বলেছেন জানিয়ে মাহবুব হোসেন বলেন, সেটি যেন কর্মমুখী হয়। ফিল্যান্সিং যেন আরও বাড়তে পারে, সেই নির্দেশনা দিয়েছেন। যুব সমাজকে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি নিতে বলেছেন, যেন তারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে বিরত থাকতে পারে।

প্রধানমন্ত্রী অগ্নিসন্ত্রাস ও নাশকতা সমন্বিতভাবে মোকাবিলা করার নির্দেশনা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য সংক্রান্ত বিষয়ে মানুষের যে কষ্ট হচ্ছে, সেটি লাঘবের জন্য তিনি কার্যকর পদপে নিতে নির্দেশনা দিয়েছেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনকে ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না- এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজ মন্ত্রিসভার প্রথম বৈঠক হলো। সেখানে প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। দেখেন কাল থেকে কী হয়, কাল থেকে নিশ্চয়ই কার্যক্রম দেখবেন, আমি আশা করছি।

দুর্নীতি বিষয়ে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট করে কী বলেছেন- জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে বলেছেন। সরকারি ক্রয়ের েেত্র স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বলেছেন।

অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, উনি (প্রধানমন্ত্রী) বলেন আরএমজিকে (তৈরি পোশাকশিল্পে) আমরা বিশেষ সুযোগ-সুবিধা দিয়েছিলাম বলেই এ খাতে এত ভালো করেছি। চামড়া ও পাট এ দুটি কাঁচামাল আমাদের দেশেই হয়। এ দুটিকেও গার্মেন্টসের মতো সুযোগ-সুবিধা দেওয়ার জন্য উনি বলেছেন। যেন এ তিনটি েেত্র আন্তর্জাতিক বাজারে আমরা সাফল্য অর্জন করতে পারি।

মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, আমাদের রীতি হচ্ছে- প্রথম মন্ত্রিসভা বৈঠক যখন হয় তিনি (প্রধানমন্ত্রী) তখন তার কলিগদের অফিসিয়ালি একত্রে পান। তিনি তখন তার প থেকে একটি প্রারম্ভিক বক্তব্য দেন। যেহেতু প্রথম মিটিং সে উপলে তিনি তার তরফ থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি যে বিষয়গুলোতে জোর দিয়েছেন সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

আওয়ামী লীগ মতা আঁকড়ে রাখতে রক্ত ঝরাচ্ছে: রিজভী

0
সংগৃহীত ফাইল ছভি

দ্রোহ অনলাইন ডেস্ক

একতরফা নির্বাচনে আয়োজনের পর মতা আঁকড়ে রাখতে আওয়ামী লীগ রক্ত ঝরাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ময়মনসিংহের পাগলা থানার পাইথল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ডা. হারুনুর রশীদকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে।

সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, হত্যা, গুমের সংস্কৃতি তৈরি করে আওয়ামী লীগ অবৈধ মতা ধরে রাখতে চাচ্ছে। বাংলাদেশে রক্তাক্ত জনপদ ছাড়া জনগণকে তারা আর কিছুই দিতে পারেনি।

তিনি বলেন, আওয়ামী লীগের নানা এজেন্ডার মধ্যে বিএনপিসহ গণতন্ত্রকামী বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করা একটি অন্যতম এজেন্ডা। ভোটারশূন্য নির্বাচন করে তাদের ফ্যাসিবাদী চেহারা আরও হিংস্্র রূপ ধারণ করেছে।

বিএনপির এ নেতা বলেন, দেশে চরম মুদ্রাস্ফীতি, খাদ্য পণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতি এবং জনজীবনে হাহাকার আর নৈরাশ্য বজায় রাখতে অবৈধ সরকার বিরোধী দলের ওপর ক্রমাগত আক্রমণ শুরু করেছে। এর সর্বশেষ শিকার হলেন ডা. হারুনুর রশীদ। তবে এভাবে হত্যা ও নির্যাতন-নিপীড়ন চালিয়ে আওয়ামী লীগ আর টিকে থাকতে পারবে না। প্রতিটি নির্মমতা ও হত্যাকান্ডের জবাব জনগণ একদিন কড়ায় গন্ডায় আদায় করে নেবে।

বিবৃতিতে ডা. হারুনুর রশীদের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানান। তিনি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুরু হচ্ছে। বিকাল সাড়ে তিনটায় স্পিকারের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে। সংবিধানিক মতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন। নতুন সংসদের প্রথম অধিবেশন হওয়ায় সংবিধান অনুযায়ী ওইদিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টিতে জয পায় আওয়ামী লীগ। এ ছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগই নেতা। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

৯ জানুয়ারি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পরদিন ১০ জানুয়ারি শপথ নেন নবনির্বাচিত এমপিরা। আর এমপিদের শপথ প্রহণের একদিন পর বৃহস্পতিবার শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা। ওইদিন বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

গণতান্ত্রিক ধারাবাহিকতা ভারত পাশে ছিল এবং থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা রার জন্য ভারত অতীতে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ২০১৪ সালেও নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল। ভারতবর্ষ আমাদের পাশে ছিল। ২০১৮ সালের নির্বাচনকেও বিতর্কিত করার এবং সে নির্বাচন নিয়ে অনেক প্রশ্নের উত্থাপন করা হয়েছিল। ভারতবর্ষ আমাদের পাশে ছিল। এবারও গণতান্ত্রিক ধারাবাহিকতা রায় নির্বাচন অনুষ্ঠানের েেত্র ভারতের অবস্থানটা কী ছিল বা কী আছে, তা আপনারাই জানেন।

তিনি বলেন, আমার দ্বিপীয় সফর ভারত দিয়েই শুরু হবে। ভারতের প থেকে দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সময়টি দেখছি- কখন আমার জন্য এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের জন্য সুবিধাজনক হয়।

প্রণয় ভার্মার সঙ্গে আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, এটি সৌজন্য সাাৎ হলেও আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছি। বিশেষত আমরা গুরুত্বসহকারে কানেক্টিভিটি নিয়ে আলোচনা করেছি, সীমান্ত হাটগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।

ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকায় বিনিময়ের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, সেটি হলে পরে ডলারের ওপর নির্ভরশীলতা আমাদেরও কমবে, ভারতেরও কমবে। দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ করতে সেটি সহাক হবে।

ইতিমধ্যে শুরু হয়েছে এবং অল্প কিছু বাণিজ্য হয়েছে। কীভাবে আরও সম্প্রসারণ করা যায় এবং কীভাবে জনপ্রিয় করা যায় এবং সবার কাছে কীভাবে পরিচিত করা যায়, সে বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের পণ্য বহন করার বিষয়ে আলোচনা হয়েছে। এটা নিয়ে কাজ চলছে। এ সংক্রান্ত বিষয়ে অবকাঠামোগত উন্নয়ন সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। নীতিকাঠামো নিয়ে আলোচনা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...