মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 360

বিএনপিকে আমরা কোনো প্রস্তাব দেইনি, কৃষিমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত : কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে নেওয়া উদ্যোগ প্রসঙ্গে কৃষিমন্ত্রী যা বলেছেন, সেটি তার ব্যক্তিগত মত।

সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

একজন গণমাধ্যমকর্মী জানতে চান, একটি বেসরকারি টেলিভিশনে সাাৎকারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বলেছেন, বিএনপিকে নির্বাচনে আসার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। যদি আসতো তারা, তাহলে রাতারাতি ২০ হাজার নেতাকর্মীকে ছেড়ে দেওয়া হতো। এই ব্যাপারটা বিচারের জায়গা থেকে প্রশ্নবিদ্ধ হয় কি না? জবাবে কাদের বলেন, ‘কৃষিমন্ত্রীর নামে খবরটি ইন্টারভিউতে প্রকাশ করেছে। তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটা তার ব্যক্তিগত মতামত।
‘
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কোনো দেউলিয়া দল নয়। আওয়ামী লীগ দলীয় নিয়ম-নীতি ভঙ্গ করে; গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের যে কমিটমেন্ট, সেটা বিনষ্ট করে এ ধরনের উদ্ভট প্রস্তাব বিএনপি বা আর কাউকে দেবে, এটা কখনো সঠিক হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের কোনো প্রস্তাব আমাদের সরকারও দেয়নি, আমাদের দলও দেয়নি। আমরা দলীয়ভাবে এ ধরনের প্রস্তাব দেইনি। আর বিএনপির ২০ হাজার নেতাকর্মী জেলে আছে এটাও তো আমরা স্বীকার করি না!

‘তাদের জেলে আছে কত সে হিসাবটা আমি মির্জা ফখরুলের কাছে অনেকবার চেয়েছি। তাদের জেলে কত আছে সেই তালিকাটা তারা বের করুক। এ রকম উদ্ভট ২০ হাজার, একটা সংখ্যা বলে দিলো সেটা সবাই বিশ্বাস করবে, এমন তো নয়! এটা বিশ্বাস করার তো কোনো কারণ নেই। এত লোক গ্রেপ্তারও হয়নি,’ বলেন কাদের।

তিনি বলেন, ‘আইন ভঙ্গ করে, পুলিশকে হত্যা করে যারা জেলে আছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে, কোর্টের এজলাসে হামলা করে, পুলিশ হাসপাতালে হামলা করে, প্রকাশ্য দিবালোকে একজন পুলিশকে পিটিয়ে, তার মাথা ফেটে গেছে, সেখানে পর্যন্ত তাকে পেটানো হচ্ছিল; বারবার! লাশ হয়ে যাওয়ার পরও তাকে আঘাত করা হয়েছে। এত অমানবিক, এত নিষ্ঠুরতা যারা ঘটিয়েছে তাদের তো আইনের আওতায় আসতেই হবে। এখানে নির্বাচনে কাউকে আনার জন্য অপরাধকে মা করবে এ দল আওয়ামী লীগ না।’
আপনি বলছেন যাদের আটক করা হয়েছে তাদের বিভিন্ন ঘটনার পরিপ্রেেিত, মামলার কারণে আটক করা হয়েছে কিন্তু তিনি (কৃষিমন্ত্রী) বলেছেন, সুচিন্তিতভাবে আমরা তাদের আটক করেছি; এ ব্যাপারে গণমাধ্যমকর্মী জানতে চাইলে কাদের বলেন, ‘আমি বললাম, উনার সমুদয় বক্তব্য উনার ব্যক্তিগত।’

ব্যক্তিগত বক্তব্যের কারণে দল কোনো ব্যবস্থা নেবে কি না জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দল ব্যবস্থা নেবে কি না এটা দলের ব্যাপার। কীভাবে নেবে সেটাও দলের ব্যাপার।’

ঝিনাইদহে আট দিন ধরে গরু ব্যবসায়ী নিখোঁজ

0
নিখোঁজ গরুর ব্যবসায়ী বাবুল মিয়া

ঝিনাইদহ প্রতিনিধি

হাটে গরু বিক্রি করা টাকা নিয়ে আট দিনেও বাড়ি ফেরেনি ব্যবসায়ী বাবুল মিয়া (৪৪)।

নিখোঁজ ব্যবসায়ী বাবুল মিয়া ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়নপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। গৃহকর্তা নিখোঁজ থাকায় পরিবারে শোকের মাতম চলছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় ১১ ডিসেম্বর জিডি করেছেন নিখোঁজ ব্যবসায়ীর ভাই ইমরান হোসেন।

জিডি সুত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর বাবুল মিয়া অন্যদের সাথে শৈলকুপার ভাটই বাজারে গরু বিক্রি করতে যায়। গরু বিক্রির পর তিনি আর বাড়ি ফিরে আসেন নি।

সোমবার বিকালে ইমরান হোসেন জানান, ঝিনাইদহ শহরের আরাপপুরে এলাকায় বাথপুকুর গ্রামের নয়ন হোসেনকে ধারের ৭০ হাজার টাকা পরিশোধ করেন বাবুল। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। কাছে টাকা থাকার কারণে বাবুলকে কেউ অপহরণ করতে পারে বলে তিনি সন্দেহ করছেন। বাবুলের কাছে গরু বিক্রির প্রায় তিন লাখ টাকা ছিল বলে তিনি দাবী করছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, এ বিষয়ে সদর থানায় একটি জিডি হয়েছে, যার নাম্বার ৬৭৪। তিনি আরো জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ ব্যক্তির অবস্থান সনাক্ত করার চেষ্টা চলছে।

শৈশব

0

শৈশবে পরিত্যক্ত কমল পানিয়োর বতলের সিপি আর পাটকাঠি দিয়ে বানানো গাড়ি নদীর বালু চর অথবা পিচঢালা রাস্তায় চালানোর মজাই আলাদা। রবিবার পরন্ত বিকালে শিশুদেও ছবি গুলো গড়াই নদীর ওসমানপুর ঘাট থেকে তোলা।

কুষ্টিয়ার রাজিবুলের সাত স্ত্রীর সংসার

0
স্ত্রীদের সাথে রাজিবুল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার রাজিবুল ইসলাম (৩৯) নামের প্রবাস ফেরৎ এক যুবক সাত-সাত জন স্ত্রীকে এক ছাদের নিচে নিয়ে সুখে-শান্তিতে সংসার কর ছেন।

রাজিবুলের দাবি, সাত স্ত্রীর পরস্পরের মধ্যে কোন ঝগড়া-বিবাদ নেই। স্ত্রীরা মিলেমিশে থাকছেন একই বাড়িতে। রাজিবুলের ভাষ্য, মায়ের মানত পূরণ করতেই সাতটি বিয়ে করেছেন তিনি। রাজিবুলের এই সাত বিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রাজিবুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের মিয়াপাড়ার আয়নাল মন্ডলের ছেলে। তিনি ১৫ বছর লিবিয়াতে ছিলেন। দুই বছর আগে দেশে ফিরেছেন। লিবিয়াতে থাকার সময়ই ১৯৯৯ সালে তিনি প্রথম বিবাহ করেন। এরপর একে একে করেন আরও ছয়টি বিয়ে।

রাজিবুলের স্ত্রীরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার হালসা গ্রামের রুবিনা খাতুন (৩৫), একই উপজেলার গোস্বামী দুর্গাপুর এলাকার মিতা আক্তার (২৫), কিশোরগঞ্জের হেলেনা খাতুন (৩০), রাজশাহীর চাপাই এলাকার নুরুন নাহার (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর এলাকার স্বপ্না (৩০), একই উপজেলার ডম্বল পুর এলাকার বানু আক্তার (৩৫) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রিতা আক্তার (২০)।

রাজিবুল ইসলাম জানান, আমি মা-বাবার একমাত্র ছেলে। জন্মের পর আমার একটা সমস্যা ছিল। সেজন্য আমার মা মানত করেছিলেন, ‘ছেলে বেঁচে থাকলে তাকে সাতটি বিয়ে দিবেন’। তাই মায়ের সেই মানত পূরণ করতে আমি সাতটি বিয়ে করেছি। এতে আমি, আমার পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়রা সবাই খুশি। আমার সাত বউই খুব ভালো। স্ত্রীদের পরস্পরের মধ্যে ঝগড়া-বিবাদ হয় না। সাত স্ত্রী ও ৫ সন্তান নিয়ে তিনি সুখে-শান্তিতে সংসার করছেন। সব স্ত্রীরা তাকে আদর যতœ করেন এবং খুব ভালোবাসেন। সারাদিন সবাই একসঙ্গে কাজ করেন। প্রতিদিন রাতে এক জন এক জন করে সাত জন স্ত্রীর কাছে থাকেন। এতে তার বা স্ত্রীদের কোনো সমস্যা হয় না।

তিনি আরও বলেন, আমি ১৫ বছর লিবিয়াতে ছিলাম। গত দুই বছর আগে দেশে এসেছি। বর্তমানে আমার একটি ড্রাইভিং শেখার সেন্টার আছে। এ ছাড়া কয়েকটি মাইক্রোবাস রয়েছে। আমি নিজেও ড্রাইভিং শেখায়।

জানা গেছে, ১৯৯৯ সালে রুবিনাকে বিয়ে করেন রবিজুল ইসলাম। এই স্ত্রীর দুই ছেলে রয়েছে। এরপর লিবিয়ায় থাকা অবস্থায় ২০১৪ সালে হেলেনাকে বিয়ে করেন। এ স্ত্রীর ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। করোনার সময় ২০২০ সালে নুরুন নাহারকে বিয়ে করেন। তারও এক মেয়ে আছে। ২০২২ সালে বিয়ে করেন স্বপ্নাকে। গত তিন মাসের মধ্যে তিনি বানু, রিতা এবং মিতাকে বিয়ে করেন। সবগুলো বিয়েই করেন পারিবারিকভাবে।

স্থানীয়রা জানান, রাজিবুল ইসলাম সাতটি বিয়ে করেছেন। সাত বউ নিয়ে একই বাড়িতে বসবাস করেন। সাত বউ মিলেমিশে সংসার করে। এলাকার মানুষ তাদের বাড়িতে বেড়াতে যায়। তারা ভালোই আছে।

তার স্ত্রীরা বলেন, আমরা সাত বোনের মতো। আমরা সারাদিন মিলেমিশে সংসারের কাজ করি। পারস্পরিক বোঝাপাড়া ভালো। বোনের মতো এক বাড়িতে সবাই বসবাস করি। কেউ কাউকে হিংসা করি না। কে কম কাজ করল বা বেশি করল, তা নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। আমরা জেনে শুনেই বিয়ে করেছি। আমাদের স্বামী এমন কিছু করেন না যাতে আমাদের মন খারাপ হবে। স্বামী খুবই ভালো মানুষ।

রাজিবুলের এই সাত বিয়ে প্রসঙ্গে কুষ্টিয়া আলিয়া মাদ্রাসার সাবেক উপাধ্য প্রবীণ আলেম মওলানা আব্দুল হালিম শরীফ বলেন, ইসলামী শরিয়ত অনুযায়ী ভরণপোষণ দেওয়ার সমতা রয়েছে এমন ব্যক্তি সর্বোচ্চ চার জনকে বিবাহ করে সংসার করতে পারেন। এর বেশি বিবাহ করার বিধান কোনভাবেই ইসলাম সম্মত নয়।

বৃহত্তর কুষ্টিয়া ওলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদ বলেন, ইসলামী বিধান মতে, (শর্ত সাপে)ে ভরণ-পোষণ প্রদানে সম এবং শারীরিক সমতা রয়েছে এমন কোন ব্যক্তি সর্বোচ্চ এক সাথে চার জন স্ত্রী রাখতে পারবেন বা তাদের সাথে সংসার করার অনুমতি রয়েছে। এর অধিক বিবাহ করার অনুমতি ইসলামে নেই। চতুর্থ স্ত্রী থাকাবস্থায় পরবর্তীতে যতগুলো বিবাহ করবেন সেই বিবাহগুলো কোনভাবেই বৈধ হবে না। পৃথিবীর সমস্ত আলেমকে সামনে রেখে তাদেরকে বিবাহ করলেও সেই বিয়ে কোন অবস্থাতেই বৈধ হবে না। এটা রীতিমত পাপাচার বলেই গণ্য হবে।

নিখোঁজের ছয় দিন পর স্কুল ছাত্রের অর্ধ গলিত লাশ উদ্ধার

0
নিহত শিশু শাহীন আল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর স্কুল ছাত্র শাহীন আলীর (১১) অর্ধ গলিত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা এলাকার একটি মাঠের মেহগনি বাগান থেকে তার মরদেহটি পুলিশ উদ্ধার করে।

নিহত শাহীন আলী উপজেলার প্রাগপুর ইউনিয়নের তেকালা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সানেহ আলীর ছেলে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ।

 

নিহত শাহীন আলীর মৃতদেহ ঘিরেউদসুক জনতার ভির।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সোমবার বিকালে দাদা সিরাজ শাহা’র ব্যাবহৃত ব্যাটারি চালিত ভ্যান গাড়ি নিয়ে সে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও ওই স্কুল ছাত্রকে কোথাও খুঁজে না পেয়ে পরের দিন মঙ্গলবার পরিবারের প থেকে থানায় একটি জিডি করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পুলিশ শিশুটির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে। গত ৬ দিন আগে ভ্যান গাড়িসহ শিশুটি নিখোঁজ হয়। রবিবার সকালে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশুটির পরিচয় নিশ্চিত করেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

খোকসায় ২ মাসের শিশু ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ

0
শিশু শেফার দাদা সাদা পাঞ্জাবি পরা ও নানা চাঁদর গায়ে। দু’জনে কুলাকুলি করার পর ছবিটি তোলা।

স্টাফ রিপোর্টার

ঠান্ডা জ্বরে আক্রান্ত ২ মাস বয়সী শিশু শেফাকে হাসপাতালে ভর্তি করেছেন মা। সেখান থেকে জোর করে শিশুটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দাদা। মায়ের আহাজারিতে জনতা শিশুসহ দাদাকে আটকায়। পরে হাসপাতাল ক্যাম্পাসে উপস্থিত পুলিশ শিশু নিয়ে বিবাদে জড়িয়ে পরা দুই পরিবারের মধ্যে সমযোথা করে দেয়। কিন্তু তাদের মধ্যে দূরত্ব¡ কমেনি। দাদা বাড়িতে শিশুটির নিরাপত্তা নিয়ে শঙ্কায় কথা জানালেন মা।

জানা গেছে, রবিবার বেলা পৌনে ১২টার দিকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ড থেকে ২মাস বয়সী অসুস্থ শিশু শেফাকে জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দাদা ওয়াজেদ আলী। তিনি কুমারখালী উপজেলার নন্দি গ্রামের বাসিন্দার। শিশুটির বাবা শিপন আলী ৭মাস আগে সৌদি আরবে গেছেন। শিশুটির জন্মের পর থেকে মা রতনা খাতুনের সাথে খোকসা উপজেলার সন্তোষপুরে নানা আলাল উদ্দিনের বাড়ি থাকেন। বৃহস্পতিবার শিশুটি জ্বর ঠান্ডায় আক্রান্ত হলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে শিশুটির চিকিৎসা চলছে।

শিশুটির মা রতনা খাতুন জানান, শিশুটি গর্ভে থাকা অবস্থায় ৭ মাস আগে তার স্বামী শিপন আলী সৌদিতে প্রবাসে যান। শ্বশুর বাড়ির লোকদের নিগৃহের শিকার হয়ে সে বাবা বাড়ি সন্তোষপুরে চলে আসেন। সেই থেকে শ্বশুরের পরিবার তার আর খোজ নেয়নি। দুই মাস আগে সিজার অপারেশনের মাধ্যমে তিনি কন্যা সন্তান প্রসব করেন। কয়েক সপ্তাহ আগে শিশু শেফা অসুস্থ হয়ে পরে। তিনি বাবার সহযোগীতার অসুস্থ মেয়ে শেফাকে হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও জানান, রবিবার সকালে শিশুটিকে দেখতে দাদা-দাদি হাসপাতালে আসেন। কিছু সময় পর তাকে (রতনাকে) রেখে শিশুটিকে জোর করে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি ও অন্য রোগীর লোকেরা বাঁধা দিয়ে ব্যর্থ হন। তারা শিশুটিকে হাসপাতালের নিচে নামিয়ে নেন। এ সময় নিরুপায় হয়ে তিনি চিৎকার করে কান্নাকাটি শুরু করলে হাসপাতালে আসা রোগীর লোকেরা তাকে বাঁধা দেয়। পরে পুলিশ আসে। তারা দুই পক্ষের মধ্যে সমযোথা করে দিয়েছে। তবে দাা বাড়িতে শিশুর নিরাপত্তার নিয়ে তিনি খুবই চিন্তায় পরেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান জানান, তিনি শুনেছেন বাচ্চার মাকে রেখে দাদা-দাদি জোর করে শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। থানা পুলিশ এসেছিল। তার পরে এ ঘটনা নিয়ে কেউ আর আসেনি।

ঘটনা স্থলে উপস্থিত থানা পুলিশের এসআই বিল্লাল বলেন, তিনি দুই পক্ষের কথা শুনেছেন। আপাতত শিশুটি এক সপ্তাহ নানা বাড়ি থাকবে। পরে তারা দুই পরিবার স্বাভাবিক জীবন যাপন করবে।

ঝিনাইদহে শিশুদের নিউমোনিয়া প্রকোপ বেড়েছে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরসহ উপজেলা গুলোতে শিশুদের নিউমনিয়া ও অন্যান্য রোগের প্রকোপ বেড়েছে। শুধু সদর হাসপাতাল ভর্তি রয়েছে দেড়’শ শিশু। হাসপাতাল গুলোর ধারণ ক্ষমতার ৫ গুন বেশী শিশুরোগী ভর্তি রয়েছে। ফলে শিশুরোগীদের বারান্দা ও ফোরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানাগেছে, সম্প্রতি সময়ে জেলায় প্রতিটি উপজেলাতে নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বরসহ শ্বাসতন্ত্রের রোগের প্রকোপ চরম আকার ধারণ করেছে। প্রতিদিন সদর হাসপাতালে ৪০ থেকে ৫০ জন শিশু ভর্তি হচ্ছে। রোগাক্রান্ত শিশুদের শয্যা আর জনবল সংকটে বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

শনিবার বিকালে সরেজমিন ঘুরে জানা গেছে, সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপে তিল ধারণের ঠাঁই নেই। শিশুদের হাসপাতালের কগুলোর মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে শিশুরোগীদের জন্য ৪০টি শয্যা বরাদ্দ রয়েছে। কিন্তু বর্তমানে প্রায় ১৪০ জন শিশু রোগী ভর্তি রয়েছে। গত অক্টোবর মাসে সদর হাসপাতালে নিউমোনিয়ার সাথে অন্যান্য সমস্যায় ২ টি শিশুর মৃত্যু হয়েছে।

শিশু রোগীদের ৭০ শতাংশ নিউমোনিয়া, জ¦রসহ শ^াসতন্ত্রের রোগে আক্রান্ত। এ অবস্থা শুধু সদর হাসপাতানে নয়, সরকারি শিশু হাসপাতালসহ স্থানীয় প্রাইভেট হাসপাতাল গুলোতেও বেড়েছে শিশু রোগীর চাপ।

হাটগোপালপুর এলাকার এক শিশুর পিতা মশিয়ার রহমান জানান, রোগাক্রান্ত সন্তানকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু কোন বেড খালী নেই। তাই কোন উপায়ন্ত না পেয়ে অবশেষে হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা করাচ্ছেন।

সুফিয়া খাতুন নামের একজন স্টাফ নার্স জানান, হাসপাতালে কম সংখ্যক জনবল নিয়ে এত রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। তারপরও সাধ্যমত চেষ্টা করছেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের কনসালট্যান্ট (শিশু ওয়ার্ড) ডাঃ আনোয়ারুল ইসলাম জানান, শিশুদের ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচাতে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

মাগুরা মেডিকেল কলেজের সাবেক অধ্য ডাক্তার অলোক সাহা বলেন, শীত বাড়লে শিশুদের নানা ধরনের রোগ হতে পারে। সেই জন্য শিশুদেরকে সব সময় গরম কাপড় পরাতে হবে। রাতে পারলে রুম হিটার ব্যাবহার করতে হবে বা শিশুকে কাপড় দিয়ে হাত-পা ও পাথা ভাল করে ঢেকে রাখতে হবে। তাহলে শিশুরা রোগ থেকে নিরাপদে থাকবে।

বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনায় প্রধানমন্ত্রী

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

মহান বিজয় দিবস উপলে শনিবার বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা। বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস উপলে বঙ্গভবনের সবুজ লনে আয়োজিত সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা যোগ দেন।

শনিবার বেলা ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ অনুষ্ঠানে কয়েক হাজার আমন্ত্রিত অতিথির মধ্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, উপদেষ্টামন্ডলী, বিভিন্ন দেশের কূটনৈতিক, সুপ্রিম কোর্টের বিচারক, তিন বাহিনী প্রধান, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতা, শিাবিদ, ব্যবসায়ী সম্প্রদায়ের নেতা, শিল্পী, বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ গ্যাল্যান্ট্রি অ্যাওয়ার্ড প্রাপকদের পরিবার এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের পাশাপাশি সংবাদপত্রের সম্পাদক এবং সাংবাদিক নেতারাও সংবর্ধনায় যোগ দেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলে একটি কেক কাটেন। তারা আহত মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ৫২ বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন দেশ হিসেবে জন্ম নেয় বাংলাদেশ। ৩০ লাখ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন রাষ্ট্র বাংলাদেশ।

১৯৭১ সালের এইদিনে পাকিস্তানি দখলদার বাহিনী বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। নয় মাসের রক্তয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটিয়ে পূর্ব পাকিস্তান বাংলাদেশে পরিণত হয়।

সোমবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপির

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকার পতনের একদফা দাবি আদায়ের লক্ষে আগামী সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, সরকার পতনের একদফা দাবি আদায়ে আগামী সোমবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সারাদেশে হরতাল পালন করা হবে। কর্মসূচি সফল করা জন্য দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।

২৮ অক্টোবর মহাসমাবেশের পর থেকে গত দেড় মাসে একই দাবিতে বিএনপি ১১ দফায় ২২ দিন অবরোধ এবং ৩ দফায় চারদিন হরতাল কর্মসূচি পালন করে।

ডিসপ্লে

0

জাতীয় ফুল শাপলা

জাতীয় ফুল শাপলাকে বিমূর্ত করে তোলে শিক্ষার্থীরা। খোকসা উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়া অনুষ্ঠানের পর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করে। খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শনীর একাংশের ছবি।

 

অপেক্ষা

ডিসপ্লেতে অংশ নেওয়ার জন্য শীতের মিষ্টিরোদে মাথাল মাথায় কৃষকে বেশে অপেক্ষায় আছে শিশুটি। প্রদর্শনী করতে তার বিদ্যালয়ের দলটি মাঠে নামবে। খোকসা জানিপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে ছবিটি তোলা।

 

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...