মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 371

ডিসি’রা রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসি থেকে এ তথ্য জানানো হয়েছে। ৬৪ জেলার জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

ডিসিদের পাশাপাশি ইসির নিজস্ব কর্মকর্তারাও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনে আগ্রহ দেখিয়েছিলেন। এেেত্র কমিশন থেকে কর্মকর্তা বাছাই করে এ দায়িত্ব দেওয়ার দাবি তোলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দাবি আমলে নেওয়া হয়নি। ফলে আসন্ন জাতীয় নির্বাচনে ডিসিরাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় সংসদের উপ-নির্বাচন নিজস্ব কর্মকর্তা দিয়ে আয়োজন করে আসছে ইসি। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে ইসি এখনো প্রশাসনের কর্মকর্তাদের ওপরই নির্ভর করছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হলো ডিসিদের।

নির্বাচন পরিচালনার জন্য ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর নির্বাচনী এলাকার জন্য বিভাগীয় কমিশনারদের এবং অন্যান্য নির্বাচনী এলাকার জন্য জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ইউএনওদের স্ব-স্ব উপজেলার জন্য এবং কোনো কোনো েেত্র অতিরিক্ত জেলা প্রশাসক, সিটি করপোরেশনের জোনাল এক্সিকিউটিভ অফিসার, উপপরিচালক, স্থানীয় সরকার, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, উপজেলা/থানা নির্বাচন অফিসার অথবা অন্য কোনো কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও সহকারী কর্মকর্তাদের কর্মত্রেও নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনায় সহকারী রিটার্নিং কর্মকর্তারা আইন ও বিধি মোতাবেক রিটার্নিং কর্মকর্তাকে সব ধরনের সহায়তা দেবে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সংক্রান্তু একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সদ্য ঘোষিত তফসিল প্রত্যাখ্যান বিএনপির

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সদ্য ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তপসিল ঘোষনার পর এক ভার্চ্যুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রতিক্রিয়া জানান। নির্বাচনের এই আয়োজনকে ‘ভোটরঙ্গ’ আখ্যায়িত করে তিনি বলেন, জনগণ এটা বাস্তুবায়ন হতে দেবে না।

রুহুল কবির রিজভী নির্বাচন কমিশন ঘোষিত তফসিলকে একতরফা নির্বাচনের তফসিল উল্লেখ করেন। তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে অতীতের মতো আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের জন্য নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, তা আমরা চরম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রিত্বে থাকবেন, তাঁর নেতৃত্বের সরকার থাকবে আর অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে এটা ডাহা ভন্ডামি ও মেকি। জাতি মনে করছে, এর মধ্য দিয়ে সিইসি জাতির সঙ্গে মশকরা করেছেন। দেশে একটি ভীতিকর যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করে হাসিনা মার্কা একতরফা নির্বাচনের এই তথাকথিত রঙ্গ জনগণ মানে না।

তিনি বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির পে সরকার ও নির্বাচন কমিশনকে আবারও হুঁশিয়ার করে বলেন, এই অবিমৃশ্যকারিতার পরিপ্রেেিত দেশে ভয়াবহ অচলাবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে। তার পুরো দায়ভার নির্বাচন কমিশনকে বহন করতে হবে, সরকারকে বহন করতে হবে। এই সংকটের জন্য ‘আওয়ামী মাফিয়া চক্রকে’ চিরকাল দায়ী থাকতে হবে।

নির্বাচন কমিশনকে বর্তমান সরকারের মনোনীত ‘সিলেকশন কমিশন’ বলে মন্তব্য করে রিজভী বলেন, তারা জনগণের কেউ নয়। এই কমিশনকে কেউ মানে না। নির্বাচন কমিশন জলকামান, সাঁজোয়া যান নিয়ে শত শত পুলিশ–র‌্যাব ও বিজিবি বেষ্টিত ইসি ভবনে বসে ‘আওয়ামী লীগের চেতনার নিশানবরদার’ সিইসি জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করে গোটা দেশকে অন্ধকারে নিপে করল। অতীতে রকিব-হুদা কমিশনের মতোই কাজী হাবিবুল আউয়ালও দলদাসের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে গণশত্রুতে পরিণত হলো বলে মন্তব্য করেন তিনি।

১৭ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ১৭ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তপশিল ঘোষণা পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আগামী ১৭ তারিখ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। একই সময়ে মনোনয়ন প্রত্যার্শীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। আওয়ামী লীগের সভাপতি মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করবেন।

তপশিল ঘোষণার তাৎণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দীর্ঘ ৪৩ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে। আজকের দিনটি খুব আনন্দের দিন। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনের ঘোষিত তপশিলকে স্বাগত জানাই।

ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট ৭ জানুয়ারি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন।

বুধবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার করে।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

নির্বাচনকালীন সরকার কী হবে, তা নিয়ে রাজনৈতিক সমঝোতা এখনো হয়নি। বিএনপি বর্তমান সরকারের অধীন নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো সরকারের পদত্যাগের দাবিতে হরতাল, অবরোধ কর্মসূচি পালন করছে। সংঘাতময় এ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেন সিইসি।

সংবিধানের অনুচ্ছেদ ১২৩ দফা (৩) উপদফা (ক)-এর বরাতে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন সিইসি। জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আগে বিকেল পাঁচটায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠক করেন নির্বাচন কমিশনাররা। সেখানে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। এর আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।

এমন সময় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, যখন বিএনপিসহ বিরোধী দলগুলো সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দল ও জোট তফসিল ঘোষণা করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলে আসছে।

এমন পরিস্থিতিতে গত সোমবার যুক্তরাষ্ট্র তিন দলকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দেয়। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর দেওয়া চিঠি বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগও চিঠি পেয়েছে। তবে চিঠি পেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন আর সংলাপের সময় নেই।

নেশার টাকা না পেয়ে স্কুল শিক্ষকের ওপর হামলা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরে পুরাতন ধোপাঘাটা এলাকায় নেশার টাকা না পেয়ে একটি বেসরকারী স্কুলের শিক্ষকের ওপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে কথিত দুই মাদক সেবির বিরুদ্ধে। এ নিয়ে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক সাদ্দাম হোসেন।

অভিযোগের সূত্র থেকে জানা গেছে, ধোপাঘাটা পুরাতন ব্রীজ এলাকায় অবস্থিত ইউকে ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেনের কাছে প্রায়ই কাঞ্চননগর এলাকার মৃত মোহাম্মদ মোল্লার ছেলে আব্দুল মজিদ ও নাদের মালিথার ছেলে রাজু হোসেন টাকা নিয়ে আসছে। এবার তার শিক্ষকের কাছে মোটা অংকের টাকা দাবী করে। শিক্ষক টাকা দিতে অস্বীকার করেন। এ ঘটনার সূত্র ধরে মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের সামনে শিক্ষকের উপর চড়াও হয়। তাকে পিটিয়ে আহত কওে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শিক সাদ্দামকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে সদর থানায় একটি মামলা করা হয়ছে। থানায় মামলার করার পরও মজিদ ও রাজু তাকে হুমকি দিচ্ছেন বলে শিক সাদ্দাম হোসেন জানান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমারখালীতে একরাতে দুই দোকানে চুরি

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী থানামোড়স্থ সোনাবন্ধু সড়কে মাসখানেকের ব্যবধানে ফের চুরি ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিনগত রাতে দোকানের সাটার ভেঙে সুচনা বস্ত্রালয় ও সিফাত ফ্যাশন কর্ণার নামে দুই দোকানে নগদ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। দোকান দুটি থেকে প্রায় তিন লাখ ১৮ হাজার টাকা চুরি হয়েছে বলে ধারণা করাছেন ব্যবসায়ীরা।

গত ৩ অক্টোবর আজাদ বস্ত্রবিতানে একই স্টাইলে চুরির ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, চুরির ঘটনা গুলো রহস্যময়। পুলিশ বলছে, চুরির সাথে দোকানীদের পরিচিতরা জড়িত থাকতে পারে।

অপরদিকে থানা চত্বর থেকে দুইশ মিটারের মধ্যে বারবার চুরির ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন এই সড়কের কয়েক শত ব্যবসায়ীরা। তাঁরা চুরির রহস্য উদঘাটন, দোষীদের শাস্তি ও নিরাপত্তা জোরদারের দাবি জানান।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, সুচনা বস্ত্রালয়ের পিছনের লোহার গেট ও দোকানের একটি টিনের সাটার ভাঙা। সেখানে অন্যান্য ব্যবসায়ীরা ভিড় করেছে। সাদা পোশাকে কাজ করছে পুলিশ। রয়েছে সিসিটিভি ক্যামেরা।

এসময় দোকানের মালিক সিরাজুল ইসলাম বলেন, সকাল ৯ টার দিকে দোকনে এসে দেখি পিছনের গেট ও একটা সাটার ভাঙা। তালা খুলে ভিতরে গিয়ে দেখি ক্যাশের ডয়ারে থাকা প্রায় ২৮ হাজার টাকা এবং টিনের বাক্সে প্রতিদিন ৫০০ টাকা করে জমিয়ে রাখা আরো এক লাখ ৮২ হাজার টাকা নেই।

তাঁর ভাষ্য, তিনি প্রতিদিন রাতে দোকান বন্ধ করার সময় সিসিটিভি ক্যামেরা বন্ধ করে যান। তিনি থানায় অভিযোগ করবেন।

সিফাত ফ্যাশন কর্ণারে গিয়ে দেখা যায়, মানুষের ভিড়। দোকানের একটা সাটার ভাঙা। এসময় দোকান মালিক নাজমুল হোসেন বলেন, সকালে দোকানে এসে দেখি একটা সাটার ভাঙা। সিসিটিভির পাসওয়ার্ড পরিবর্তন করেছে চোররা। তাঁর ভাষ্য, ব্যাংকে জমা রাখার জন্য রাতে তাঁর চাচা তাঁর কাছে এক লাখ ১০ হাজার টাকা রেখে গেছেন। সেই টাকা চুরি হয়েছে।

সোনালী হস্তশিল্পের প্রোপাইটর জসিম উদ্দিন বলেন, থানার খুব কাছে এবং তিনজন করে লোক রাতে পাহাড়ায় থাকে। তবুও বারবার চুরির ঘটনা ঘটছে। এতে মালামাল নিয়ে আমরা খুব আতঙ্কে আছি।

বাজার কমিটির সভাপতি কে এম আলম টমে ফোনে বলেন, চুরি নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। বিষয়টি নিয়ে নৈশ্য প্রহরী, ব্যবসায়ী ও পুলিশের সাথে বসাবসি করা হবে।

পৌরসভা পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মওলা বিশ্বাস জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনা অত্যন্ত রহস্যজনক। দোকানীরা কেউ চুরির সাথে জড়িত আছে কি না – তা তিয়ে দেখা হচ্ছে।

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের নগরবাথান বাজারে ট্রাকের ধাক্কায় রাসেল ফেরদৌস নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ফেরদৌস শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে।

প্রত্যদর্শী গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলার নয়মাইল বাজার থেকে একটি গরু বোঝাই ট্রাক নগরবাথান বাজারে পৌঁছলে ট্রাকের পিছনের একটি চাকা খুলে যায়। এ সময় ট্রাকের চাকা খুলে মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহীরা ছিটকে রাস্তার উপর পড়েন। এ সময় রাসেল ঘটনাস্থলেই নিহত হন। আহত দুইজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন ঘটনার সত্যতা শিকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংস্কার কাজ শেষ না করেই ঠিকাদার বিল তুলে নিয়েছে

0

কুমারখারী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সমাজসেবা কার্যালয়ের সংস্কার শেষ হয়নি। কিন্তু বিলের সব টাকা তুলে নিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার। জেলা সমাজসেবা কার্যালয়ের একজন উপ – পরিচালক অনিয়ম করে ঠিকাদারকে বিল তুলতে সহায়তা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলা সমাজসেবা কার্যালয় মেরামতের জন্য চলতি ২০২২- ২০২৩ অর্থবছরে পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কুষ্টিয়ার সামাদ এন্ড সন্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ভবনের চার কে থাই ফ্রেম সহ কাঁচের দরজা ও ১২ টা থাই কাঁচের জানালা, ওয়াশরুম ও অফিস করে মেঝেতে টাইলস বসানো, ভবনের দেওয়াল গুলো রঙ এবং ছাদে পলেস্তারা করার কথা। কিন্তু ঠিকাদার শুধু মাত্র তিনটি করে মেঝেতে টাইলস বসায়। বাঁকী কাজ শেষ না করে উদ্ধতন কর্মকর্তাদের সাথে যোগসাযোশে চলতি বছরের ২২ জুন বিলের সমুদয় টাকা তুলে নিয়েছে ঠিকাদার।
মঙ্গলবার সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলা সমাজসেবা কার্যালয়ের দেওয়াল গুলোর অংশবিশেষ সিমেন্ট ও বালু দিয়ে ঘষামাজা করা হয়েছে। তিনটি করে মেঝেতে টাইলস বসানো হয়েছে। দরজা – জানালা গুলো রয়েছে পুরানো সেই কাঠের। ওয়াশরুমে টাইলস নেই। দেওয়াল রয়েছে পুরানো রঙে। আর সমাজসেবা কর্মকর্তার কার্যালয় রয়েছে আগের মতোই।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, সংস্কার কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। শুধুমাত্র তিনটি কে টাইলস আর দেওয়াল ও ছাদে ঘষামাজা করে ঠিকাদার পাঁচ লাখ টাকা তুলে নিয়ে চলে গেছে। আর আসেনি। তাঁর ভাষ্য, এক থেকে দেড় লাখ টাকার কাজ হয়েছে। বিষয়টি তিনি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপ ও ইউএনও কে জানিয়েছেন।

অনিয়মের সকল অভিযোগ অস্বীকার করেছেন কাজের ঠিকাদার ফয়সাল আহমেদ। তিনি বলেন, আমি এস্টিমেটের বাইরেও অতিরিক্ত কাজ করেছি। কাজ সমাপ্তির প্রত্যয়ন পেয়েছি, বিলও পেয়েছি। তাঁর ভাষ্য, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী তাঁর কাজে বাঁধা সৃষ্টি করেছে।

অভিযোগ অস্বীকার করে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ – পরিচালক আব্দুল কাদের জানান, এঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এখনই আর কথা বলতে রাজি হননি তিনি। তাঁর ভাষ্য, নিয়ম অনুযায়ী সংস্কার কাজ করা হবে।

ইউএনও বিতান কুমার মন্ডল জানান, কাজে অনিয়ম হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সঠিকভাবে সংস্কার কাজ শেষ করার বিষয়ে জেলা প্রশাসক স্যারকে অবহিত করা হয়েছে।

খোকসায় বাজারের ব্যগে মিললো নবযাতকের শরীরের অংশ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সড়কের পাশ থেকে বাজারের ব্যগের ভিতর থেকে মৃত নবযাতকের শরীরের অংশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে খোকসা-ভবানীগঞ্জন সড়কের শোমসপুর করবস্থানের পাশ থেকে মৃত নবযাতকের শরীরের অংশ উদ্ধার করা হয়।

স্থানীরা জানান, সকাল ১১ টার দিকে স্থানীয় এক টোকাই ভাঙ্গারী খোঁজার সময় বাজারের ব্যাগের ভেতরে নবযাতকের মৃতদেহ দেখতে পায়। সে ঘটনা স্থলের অদূরে করবস্থানের কর্মরত নির্মান শ্রমিকদের জানায়। এক পর্যায়ে স্থানীয় চেয়ারম্যান বদর উদ্দিন খান বিষয়টি থানা পুলিশকে জানান। পরে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে নবযাতকের সুরত হাল রিপোট তৈরী করে মৃতদেহ মর্গে পাঠায়।

ঘটনা স্থল থেকে ৫০ গজ দূরে কৃষানী রমেসা খাতুনের বাড়ি। সকালে তিনি মাঠে ধান কাটার কাছে ছিলেন। লোকমুখে খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন। তখন প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা মৃতদেহ ঘিরে ভিড় করে আছে। তিনি তাদের সরিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করেন। বাজারের ব্যাগের মধ্যে মাথা ছাড়া একটি সদ্যপ্রসূত শিশুর মৃতদেহ রয়েছে। তিনি শুনেছেন এক টোকাই ভাঙ্গারী খোজার সময় ব্যাগের মধ্যে মৃতদেহ দেখে কবর স্থানে কাজে থাকা শ্রমিক জানায়। তারা আসার আগেই পুলিশ ঘটনা স্থলে পৌচ্ছায়।

আসাদুল ও রনি ইসলাম নামের নির্মান শ্রমিকরা জানান, স্থানীয় এক টোকাই প্রথমে মৃতদেহ দেখতে পায়। সে তাদের ডেকে জানায়। এ সময় স্কুলগামী শিশুরা মৃতদেহ ঘিরে দেখছিল।

থানা পুলিশের এসআই আলমগীর হোসেন জানান, খবর পাওয়ার পর ঘটনা স্থলে পৌচ্ছে বাজারের ব্যগ থেকে মানব ভ্রুণের দেহের অংশ উদ্ধার করেছেন। ভ্রুণটির লিঙ্গ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার মাখের অংশ ছিলনা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

বুধবার হজ নিবন্ধন শুরু, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী বুধবার থেকে হজের নিবন্ধন শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় (হজ এজেন্সি) ২০২৪ সালে হজে যেতে আগ্রহী ব্যক্তিরা ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন।

সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম জানান, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। চাঁদ দেখা সাপেে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

সরকারি ব্যবস্থাপনার কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় ১ লাখ ১৭ হাজার জন। সরকারিভাবে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ প্যাকেজে খরচ ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

নিবন্ধনের জন্য হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে বলে জানান তিনি।

আগামী বছর হজ কার্যক্রমে অংশ নিতে প্রথম পর্যায়ে ৭৮৬টি এজেন্সিকে অনুমতি দিয়েছে সরকার। সোমবার প্রথম পর্যায়ে অনুমোদিত হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

শর্ত হিসেবে বলা হয়েছে, হজযাত্রীর সঙ্গে এজেন্সির লিখিত চুক্তি নিশ্চিত করতে হবে। সৌদি সরকার নির্ধারিত সংখ্যার অতিরিক্ত কাউকে পাঠানো যাবে না। এজেন্সিগুলোকে মিনা, আরাফাহ ও মুজদালিফায় প্রয়োজনীয় সংখ্যক হজকর্মী নিয়োগ করতে হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...