বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 402

পুকুরে ভেসে ওঠা বিবস্ত্র নারী লাশ উদ্ধার

0

মিরপুর প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পুকুরে পানিতে ভেসে ওঠা রাজিয়া খাতুন সুমি (২৬) নামে এক গৃহবধূর বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার নজরুল ইসলাম নামের এক যুবককে পুলিশ আটক করেছে।

শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে নিজের বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজিয়া একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রকিব আলীর স্ত্রী।

এ ঘটনায় পুলিশের হাতে আটক নজরুল ইসলাম নিহতের প্রতিবেশী মৃত বাদশা প্রামাণিকের ছেলে।

নিহত গৃহবধূর স্বামী রকিব আলী জানান, রাতে পরিবারের সবাইকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এমন সময় সুমির মোবাইল ফোনে একটি কল আসে। সে কথা বলার জন্য ঘর থেকে বের হয়ে যায়। আর ফেরেননি। খোঁজাখুঁজি করে বাড়ির পাশে একটি পুকুরে তার বিবস্ত্র মরদেহ ভাসতে দেখি। এটা একটা পরিকল্পিত হত্যাকান্ড।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শুক্রবার সকালে ভাসমান অবস্থায় বিবস্ত্র নারীর মরদেহ ভাসার খবর পেয়ে পুলিশ পাঠান। পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করা হয় । এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার নজরুল ইসলাম নামে এক যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। নরীর মৃত্যুর রহস্য জানা যাবে।

নিখোঁজের ২০ দিন পর ইজিবাইক চালকের লাশ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় নিখোঁজের ২০ দিন পর একটি আমবাগানের মাটি খুড়ে ইজিবাইক চালক নাজির আহমেদ ওরফে হিরু’র লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে শহরের পূর্ব মজমপুর এলাকার টাউন হল লেনের একটি আমবাগানের মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাজির জগতি উত্তরপাড়া এলাকার বশির আহমেদের ছেলে।

নাজিরের পরিবার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ইজিবাইক নিয়ে নাজির আহমেদ হিরু কুষ্টিয়া শহরে আসেন। এর পর থেকে তিনি নিখোঁজ হন। পরিবার তাঁর সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করতে থাকে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, পুলিশ ওই ইজিবাইকচালক হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য এবং বুধবার অন্য একটি মামলায় মিরপুর থানায় আটক অপর এক আসামির দেওয়া তথ্যে নাজিরের বিষয়ে জানতে পারে পুলিশ। বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মোজাফ্ফর হোসেনের আমবাগানের মাটি খুঁড়ে নাজিরের লাশ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, কী কারণে ইজিবাইকচালক নাজিরকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

হত্যা মামলার আসামীদের সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরের আলামপুর গ্রামে যুবলীগ নেতা হানিফ হত্যার পর বাড়িঘর ভাংচুর, লুটপাট ও েেতর ফসল তছরুপ করার অভিযোগ এনে প্রতিপক্ষের বিরুদ্ধে আসামীরা সংবাদ সম্মেলন করেছে।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসকাবে এক সংবাদ সম্মেলন করেন আলামপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল মালেক।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আলামপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দর্শকদের সাথে সংঘর্ষে যুবলীগ কর্মী হানিফ নিহত হন। এ ঘটনাকে পুঁজি করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান ও ইউপি সদস্য আব্দুল মালেকসহ ৬ জনের নামে মিথ্যা মামলা করা হয়।

তিনি আরো অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা হানিফ হত্যা মামলাকে পুঁজি করে প্রতিপ আসামীদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে। সংবাদ সম্মেলনে মামলা মিথ্যা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, আমাদের মাঠের ফসল, পাকা ধান, কয়েক বিঘা জমির ড্রাগন, কলাসহ বিভিন্ন ফসল মাঠেই নষ্ট হচ্ছে। জমিতে আমাদের যেতে দেওয়া হচ্চে না। যারা মারামারিতে লিপ্ত ছিল তাদের আসামী না করে অন্যদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে রাসেল হোসেন ও সাইদুর রহমানসহ ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাপের কামড়ের সাত মাসের শিশুসহ মায়ের মৃত্যু

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ঘুমন্ত আয়েশা খাতুন (২৫) ও তার ৭ মাস বয়সী কন্যা সন্তান নুসরাত জাহানের বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে। নিহতরা সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইব্রাহীমের স্ত্রী ও মেয়ে।

কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান ঝন্টু সাপের কামড়ে মা ও মেয়ের মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাতে প্রতিদিনের মতো নিজ কে ঘুমিয়ে ছিলেন আয়েশা ও তার শিশু সন্তান। ঘুমের মধ্যে তাদের দুই জনকে বিষাক্ত সাপ কামড় দেয়। কিছু বুঝে ওঠার আগেই শিশুটির মৃত্যু হয়। অসুস্থ্য মাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে ১০টার দিকে তিনিও মারা যাযন।

গ্রামবাসীরা নিহত গৃহবধূর ঘরের খাটের নিচ থেকে বিষধর সাপ উদ্ধার করে। সাপের কামড়ে এক সাথে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় ভবানীপুর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহে জামায়াত শিবিরের ৯ নেতাকর্মী গ্রেফতার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মহেশপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই, নায়েবে আমীর ফকীর আহম্মেদ, জামায়াত নেতা আলী আহম্মেদ, আবু জাফর, কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতের আমীর শাহ আলম, ২ নং ওয়ার্ড আমীর আল আমীন, ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুস সামাদ, মিবির কর্মী বায়োজীদ আহম্মেদ ও সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন শিবিরের সাবেক সভাপতি ইমরান হোসেন।

ঝিনাইদহ পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া আটকের খবর নিশ্চত করে জানান, জামায়াতের বিােভ কর্মসুচি সামনে রেখে তারা নাশকতার পরিকল্পনা করছিল। এ জন্য তাদের আটক করা হয়।

ঝিনাইদহ ছাত্রলীগের ১০ নেতাকর্মী বহিষ্কার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা ছাত্রলীগসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের ১০ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।

এসব নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা সাঈদীর মৃত্যুর পর সহানুভুতি জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার রাতে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম রেজা, মহেশপুর উপজেলার মান্দারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন প্রান্তর, নাটিমা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় খান, নেপা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুশফিক হাসান, নাটিমা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্পর্শ, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের কর্মী মোবারক হোসেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মী মোস্তফা ইবনে মাসুদ, সাদমান হাবীব, এ এন তুষার ও মিরাজুল ইসলাম।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন ও সাধারণ সম্পাদক আল-ইমরান বহিস্করাদেশে সার করেন।

জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন জানান, বাংলাদেশ ছাত্রলীগ ধর্মনিরপেতায় বিশ্বাসী। মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু দন্ডপ্রাপ্ত আসামি দেলয়ার হোসেন সাঈদীকে নিয়ে তারা তাদের ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি আমাদের নজরে আসে। ছাত্রলীগের নীতি ও আদর্শ বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার কারণে তাৎণিকভাবে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাছাড়া তাদের স্থায়ী ভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।

অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ইউপি চেয়োরম্যানকে শোকজ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরনিাকুন্ডুতে মা ও শিশু সহায়তা ভাতার অনলাইন আবেদনে অতিরিক্তি টাকা আদায়ের অভিযোগে ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটশি দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে হরিণাকুন্ডু উপজলো নির্বাহী র্কমর্কতা সুস্মিতা সাহা নিজে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে তাৎনিকভাবে দৌলতপুর ইউনয়িন পরিষদের চয়োরম্যান আবুল কালামকে কারণ দর্শানোর নোটিশ দেন।

জানা গেছে, মহলিা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মা ও শিশু সহায়তা (মাতৃত্বকালীন ভাতা) কার্ডের অনলাইন আবদনে সরকার নির্ধারিতি ফি ৪০ টাকা। কিন্তু ইউপি চেয়োরম্যান আবুল কালাম আজাদের নির্দেশে পরিষদের উদ্যোক্তা ই¯্রাফিল হুসাইন আবেদনের জন্য জনপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা আদায় করছেন।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক সমালোচনা শুরু হলে খবরের সত্যতা যাচায়ে উপজলো নির্বাহী কর্মকর্তা নিজেই ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

অতিরিক্ত টাকা নেওয়ার আদেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করে চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি বলেন, কারণ দর্শানোর নোটিশের ব্যাপারে তার কিছু জানা নেই। তিনি নোটিশ পাননি।

হরিণাকুন্ডু উপজলো মহিলা বিষয়ক র্কমর্কতা মুন্সি ফিরোজা খাতুন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চেয়ারম্যানকে উপস্থিত থেকে জবাব দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, দৌলতপুর ইউনয়িন পরিষদের চেয়ারম্যানের ব্যাপারে লিখিত অভিযোগ করেন একাধিক ভুক্তভোগী। এরপর তাকে কারণ দর্শানোর জন্য চিঠি দওেয়া হয়ছে।

খোকসায় ডায়াগনস্টিকের মালিক কর্মচারীরা পালিয়ে গেলো

0

তিন প্রতিষ্ঠান মালিকে সাড়ে ৩৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের অভিযানিক দলের গাড়ি দেখে ১৫টি ডায়াগনস্টিকের মালিক কর্মচারীরা পালিয়ে গেলো। বৈধ লাইসেন্স ও জনবল না থাকায় তিন প্রতিষ্ঠান মালিক কে প্রায় সাড়ে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বেলা ১২ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে একটি দল খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে এসে স্টিকার লাগানো গাড়ি থামান। এ সময় স্বাস্থ্য কমল্পেক্সের গেটের অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের মালিক কর্মচারীরা পালিয়ে যায়। তবে এই অভিযানিক দলের সেবা ডায়াগনস্টিক, তুষার ডায়াগনষ্টিক ও চৌধরী ডায়াগনস্টিক সেন্টারের মালিককে প্রায় ৩৭,৫০০ টাকা জমিানা করে।

অভিযানিক দলের প্রধান সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, ডায়াগনস্টিক সেন্টার গুলোর লাইসেন্স নেই। এ ছাড়া অদক্ষ লোকদের দিয়ে সেন্টার গুলো পরিচালনা করা সাধারণ রোগীরা প্রতারিত হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

খোকসায় মায়ের সামনে প্রথম শ্রেণির ছাত্র নিহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় স্যালো্ইঞ্জিন চালিত চলন্ত অবৈধ বাটা হাম্বারের ডালার সাথে ঝুলার সময় ছিটকে পরে মায়ের চোখের সামনে প্রথম শ্রেণির এক শিশু ছাত্র নিহত হয়েছে।

বুুধবার বিকালে উপজেলার খোকসা ইউনিয়নের হেলালপুর গ্রামে মধ্যে সড়কে গাড়ি ও নারিকেল গাছের সাথে ধাক্কা খেয়ে বিপুল মোল্লা ওরফে বিপ্লব (৯) নিহত হয়েছে। সে এ গ্রামের রুবেল মোল্লার ছেলে। স্থানীয় আল হেলাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। ঘাতক বাটাহাম্বারের চালকের ভাতিজা। দুর্ঘটনার সময় শিশুটির মা মুসলিমা খাতুন মুসলে ঘটনা স্থলে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩ টার দিকে বাটাহাম্বারের চালক হেলালপুর খালের পাশে ইট নামায়। সে গাড়ি চালিয়ে ফিরে যাওয়ার সময় বেশ কয়েকজন শিশু ওই অবৈধ গাড়ির ডালার সাথে ঝুলন খেলছিল। গাড়িটি কয়েকগজ এগিয়ে যাওয়ার পর রাস্তার পাশের একটি নারিকেল গাছের সাথে গাড়টি ধাক্কা লাগে। এসময় শিশু বিপুল মোল্লা ছিটকে পরে চাকার নিচে পৃষ্ট হয়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষানা করেন।

শিশুটির মা মুসলিমা দাবি করেন, তিনি ছেলেকে আনতে গিয়েছিল। কিন্তু তার চোখের সামনে ছেলে গাড়ির নিচে পরে পিষ্ট হয়। এ ঘটনা দেখে চালক হজরত আলী গাড়ি চালিয়ে চলে যায়। সে শিশুটিকে উদ্ধার বা চিকিৎসার জন্য হাসপাতালে নেয়নি। তিনি ওই গাড়ির চালক হযরত আলীর বিচার দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফফাত জাহান তনুজা জানান, শিশুটির মাথায় আঘাত লেগেছিল। নাক মুখ দিয়ে রক্ত ঝড়ছিল। হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

খোকসা পুলিশের এসআই আকরাম হোসেন বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনা স্থলে এসেছেন। ঘাতক বাটাহাম্বার নিয়ে চালক পালিয়ে গেছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

ইবি ছাত্রলীগের ৮ কর্মী বহিষ্কার

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে অভ্যন্তরীর বিবাদ কেন্দ্রিক দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৮ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সাথে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে চিঠি পাঠিয়েছে শাখা ছাত্রলীগ।

বহিষ্কার হওয়া ছাত্রলীগ কর্মীরা হলেন- জিয়াউর রহমান হলের ছাত্রলীগকর্মী আইন বিভাগের ২০১৮-১৯ শিাবর্ষের শামীম রেজা ও একই বিভাগের ২০২০-২১ শিাবর্ষের পারভেজ হোসেন বানাত, ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিাবর্ষের আব্দুল কাদের, ২০২০-২১ শিাবর্ষের আকিব মাসুদ অনুভব ও ২০১৮-১৯ শিাবর্ষের সাব্বির খান, শেখ রাসেল হলের ছাত্রলীগকর্মী হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিাবর্ষের আশিক কোরাইশী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগকর্মী হিসাববিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিাবর্ষের শাহাদুল্লাহ সিদ্দিকী সাইমুন ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিাবর্ষের তাসিন আজাদ।

গত রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ঘিরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই ও কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা উপস্থিত ছিলেন।

সভা শেষে তিন সংসদ সদস্য ক্যাম্পাসে অবস্থানকালেই ছাত্রলীগ কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। মিলনায়তনের সামনের আমতলা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে একজন ছুরিকাঘাতের শিকার হন। এছাড়া আরও চারজন আহন হন।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, শৃংখলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত হলে ছাত্রলীগ কখনো ছাড় দেয় না। গত রবিবারে যে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে আমরা এর তদন্ত করে তাদেরকে ইবি শাখা থেকে সাময়িক বহিষ্কার করেছি এবং স্থায়ী বহিষ্কার করতে কেন্দ্রীয় ছাত্রলীগের নিকট চিঠি দিয়েছি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...