বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 423

খোকসায় মুক্তিযোদ্ধার বসতবাড়ী ও নির্মানাধীন বীর নিবাসে হামলা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে রাস্তা নির্মানকে কেন্দ্র করে বিরোধের সূত্র ধরে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িসহ নির্মানাধীন বীর নিবাসে হামলা ও ভাংচুর করা অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকালে উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ দক্ষিন পাড়ায় বীর মুক্তিযোদ্ধা আকামদ্দিন বিশ্বাসের বসতবাড়ী ও তার জন্য বরাদ্দকৃত নির্মানাধীন বীর নিবাসের জানালার গøাস ভেঙ্গে দিয়েছে হামলাকারীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

বীর মুক্তিযোদ্ধা আকামদ্দিন বিশ্বাস জানান, কোমরভোগ দক্ষিন পাড়া মোড় থেকে গড়াই নদী পর্যন্ত রাস্তা উন্নয়নের প্রকল্প নেওয়া হয়েছে। নির্মানধীন রাস্তাটির শুরুর অংশের তাদের পরিবারের জমি বেশী চলে যাচ্ছে। এ ঘটনায় তাঁর ছেলে ঝন্টু জমি মেপে রাস্তা করার প্রস্তাব দেয়। এ নিয়ে প্রকল্প চেয়ারম্যান নয়ন ও ঝন্টুর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর নয়নের সমর্থকরা তার বাড়িতে হামলাচালিয়ে একটি মোটরসাইকেল ও কয়েকটি ঘরের দরজা ভেঙ্গেছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের এক গ্রæপের নেতৃত্বে থাকা নয়নের লোকেরা শুধু তার বাড়িতে হামলা করেনি। পরিকল্পিত ভাবে প্রধানমন্ত্রীর অর্থায়নে নির্মানাধীন বীর নিবাসটিতে হামলা চালিয়েছে। তিনি এঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচারের দাবি করেন।

স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতা ও প্রকল্পটির চেয়ারম্যান নয়নের সাথে কথা বলার চেষ্টা করা হয়। তাকে পাওয়া যায়নি। তবে তার মা জোৎসনা বেগম ও স্ত্রী রলি আক্তার আহত নয়নের রক্ত মাখা জামা গেঞ্জি দেখিয়ে বলেন, সরকারী রাস্তা করতে গিয়ে নয়ন হামলার শিকার হয়েছে। এ ঘটনার ক্ষিপ্ত সমর্থকরা ওই মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়েছিল। তারা ঝন্টুকে না পেয়ে ফিরে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর উপহারের নির্মানাধীন বীর নিবাস যারা ভেঙ্গেছে তারা অত্যন্ত গরহীত কাজ করেছেন। পরিদর্শনের সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে ছিলেন। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আকামদ্দিন বিশ্বাসকে অভিযোগ করতে বলা হয়েছে।

খোকসায় গড়াই নদীতে এক কিশোর নিখোজ

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বন্ধুদের সাথে গড়াই নদীতে গোসলে নেমে রাফিক (১৩) নামের এক কিশোর নিখোজ হয়েছে।

নিখোজ রাফিক উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ খাল পাড়া গ্রামের প্রবাসী শরাফত আলীর ছেলে। স্থানীয়দের ধারনা নদী খননের ড্রেজারের বালি চাপা পরেছে ওই কিশোর। সে রমানাথপুর কলেজিয়েট স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ওয়ার্ডের মেম্বর আব্দুস সোবাহান জানান, বৃহস্পতিবার দুপুরে কিশোর রাফিক ও তার বন্ধুরা গনেষপুর এলাকায় গড়াই নদী খননের পানি প্রবাহের নালায় গোসল করতে নামে। এ পর্যায়ে ড্রেজারের পানি আর বালিরতোরে রাফিক হারিয়ে যায়। অন্যরা বাড়ি ফিরে রাফিক নিখোজ হওয়ার ঘটনা জানায়। পরে খোকসা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সন্ধ্যা পর্যন্ত নিখোজ কিশোরকে উদ্ধারে তারা অভিযান পরিচালনা করেন। রাতে এ রিপোট লেখা পর্যন্ত কিশোর রাফিকের সন্ধ্যান পাওয়া যায়নি বলেও তিনি নিশ্চিত করেন।

নদী খনন কাজের ঠিকাদারের কোন প্রতিনিধি কথা বলতে রাজি হন নি।

খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, রাতে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে। সকালে ড্রেজারের মাটি সরানো হবে। এ ছাড়া খুলনা থেকে ডুবুরীদের একটি দলকে তলব করা হয়েছে। সকালে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে।

কুষ্টিয়ায় এ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার বিভিন্ন স্থানে আলাদাভাবে বিষাক্ত এ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৫জন।

সোমবার ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শাহিন (৪৭), মিরপুর উপজেলার মশান বারুই পাড়া গ্রামের মৃত হনিফের ছেলে রতন (২১) ও ভেড়ামারা উপজেলার রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ (২৭)।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার জানান, বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্য হয়েছে। সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন রয়েছেন আরও কয়েকজন । তারা বিভিন্ন এলাকার বাসিন্দা।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত এ্যালকোহল পান করে অসুস্থ্য হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরে সোমবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামের ৩ জনের মৃত্যু হয়। তবে এবিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি বলেও জানায় ওসি।

খোকসায় মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে তদন্ত শুরু

0
অভিযুক্ত লুবনা রেজা

জাল শিক্ষাসনদ দিয়ে সরকারী প্রকল্পে চাকুরির অভিযোগ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শিক্ষাসনদ জালিয়াতি করে মহিলা অধিদপ্তরের আইজিএ প্রকল্পের প্রশিক্ষক পদে চাকুরি নেওয়া নারীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার দপ্তরে আইজিএ প্রকল্পে বিউটিফিকেশেন প্রশিক্ষক পদে নিয়োগের সময় শিক্ষাসনদ জাল করে এবং নিজের নাম পরিচয় গোপন করে রুপালী খাতুন লুবনা নাম দেখিয়ে চাকুরি নেন মোছাঃ লুবনা রেজা। ঘটনাটি ধামা চাপা দিয়ে টানা ৫ বছর ধরে প্রকল্পে কর্মরত থেকে সরকারী কোষাগার বেতন ভাতা ও প্রশিক্ষনের প্রায় ৮ লক্ষাধিক টাকা উত্তোলন করেন তিনি।

সম্প্রতি মোছাঃ লুবনা রেজার শিক্ষাসনদ জালিয়াতি করে চাকুরি নেওয়ার বিষয়টি ফাঁস হয়ে যায়। ওই শিক্ষাসনদের প্রকৃত অধিকারী রুপালী খাতুনের স্বামী এনামুল কবির বেঁকে বসেন। তিনি সাটিফিকেট জালিয়াতির ঘটনায় উপজেলা নিবাহী কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেন। ইতোমধ্যে সনদ জালিয়াতির বিষয়ে শুনানিও হয়েছে।

খোজ নিয়ে জানা গেছে, মহিলা অধিদপ্তরের আইজিএ প্রকল্পে বিউটিফিকেশন প্রশিক্ষক পদে ২০১৮ সালে একজন প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়। এর সুযোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা কমলাপুর গ্রামের মহঃ সুজন রেজার স্ত্রী লুবনা রেজাসহ তিন জনের নাম প্রকল্প পরিচালকের দপ্তরের নামের প্রস্তাব পাঠান। কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের শিক্ষা সনদ প্রয়োজন হওয়ায় বাধে বিপত্তি। এক পর্যায়ে সুজনের বাল্যবন্ধু এনামুল কবীরের স্ত্রী রুপালী খাতুনের উচ্চ মাধ্যমিক পাশের সনদ দাখিল করে মোছাঃ লুবনা রেজা হয়ে যায় রুপালী খাতুন লুবনা। দপ্তরে তিনি নিজের নাম ছাপিয়ে রুপা ম্যাডাম নামেও পরিচিত সৃষ্টি করেন।

অভিযোগকারী এনামুল কবীর বলেন, তার স্ত্রী রুপালী খাতুনকে ভুল-ভাল বুঝিয়ে বন্ধুর স্ত্রী মোছাঃ লুবনা রেজা তার সমস্ত শিক্ষা সনদ নিয়ে যায়। সেই সাটিফিকেট ব্যবহার করে লুবনা রেজা রুপালী খাতুন লুবনা হয়ে যায়। অন্যের সনদ দিয়ে ৫ বছর প্রকল্পে চাকরি করার পর অভিযোগের ভিত্তিতে ৩০ মাচ সে স্বোচ্ছায় চাকুরী থেকে অব্যহতি দিয়েছেন। এখন প্রকল্প থেকে বকেয়া পাওনা বেতন ভাতা উত্তলনে মরিয়া হয়ে উঠেছেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তার সহযোগীতা করছেন। তদন্তের দিন ওই কর্মকর্তা অভিযোগকারীকে ভয় দেখিয়েছেন বলে তিনি জানান।

লুবনা রেজার সাথে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি জানান, তদন্ত কর্মকর্তারা তাকে সাংবাদিকদের সাথে কথা বলতে বারুন করেছেন। তারা ছাড়া অভিযোগ কারী তার স্বামীর বন্ধু ও ব্যবসায়ীক পাটনার। অভিযোগ কারী এনামূল তার স্বামীর ৫০ লাখ টাকার ক্ষতি করেছে বলেও তিনি দাবি করেন।

দায়িত্ব প্রাপ্ত উপজেলা মাহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন বলেন, ঈদের আগেই তারা তদন্ত শুরু করেছেন। নিয়োগের প্যানেল পাঠানোর সময় পরীক্ষা নেওয়া হয়েছিল। তখন কাগজপত্র ঠিক থাকলেও এখন বুঝতে পারছেন কিছু একটা সমস্যা থাকতে পারে। তবে তদন্ত শেষ না করে বলা যাচ্ছে না। তদন্ত করে প্রকল্প পরিচালকের বরাবর নথি পাঠানো হবে।

তিনি আরো জানান, ইতোমধ্যে প্রকল্পের ট্রেনিং শেষ হয়ে গেছে। আগামী জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত শুরু করেছেন। গুরুত্ব দিয়ে তদন্তের জন্য ওই কর্মকর্তাকে আবারো বলবেন বলে জানান।

খোকসায় নববধূর রহস্য জনক মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

মেহেদীর রং মুছার আগেই রহস্য জনক ভাবে নববধূ খাদিজা (১৮) এর জীবন প্রদীপ নিভে গেলো। স্বামীর পরিবারের দাবি বাথরুমে জীনে ওই নবধূকে হত্যা করেছে।

খোকসা উপজেলা সদরের থানা পাড়ার প্রবাসী পল্লীর সোহেল মিয়া ও পাপিয়া দম্পতির দত্তক পুত্র দশম শ্রেণির ছাত্র তৌহিদ মিয়ার নববধূ খাদিজা। রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে নিজের বাসার বাথরুম থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় খাদিজাকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নববধূকে মৃতবলে ঘোষনা করেন। এ ঘটনার পর হাসপাতালে মৃতদেহ ফেলে সোহেল মিয়া ও তার দত্তক পুত্র পালিয়ে যায়।

পরিবার সূত্রে জানানো হয়, নিহত নববধূ খাদিজা পাবনা জেলার ঈশ্বরদীর ইলিয়াস মজমাদারের মেয়ে। তিন মাস আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়।

প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে তৌহিদ তার এক সহপাঠিকে নিয়ে পালিয়ে যায়। এ বিষয়টি চাপারেখে তিন মাস আগে পারিবারিক ভাবে খাদিজার সাথে বিয়ে দেওয়া হয়। কিন্তু স্বামী তৌহিদ তার আগের প্রেমিকার সাথে যোগাযোগ রক্ষা করে চলাছিল। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝামেলা লেগেই থাকত। বাথরুম থেকে খাদিজার মৃতদেহ উদ্ধারের নাটক করা হচ্ছে।

নিহত নববধূর দত্তক শ্বাশুরী পাপিয়া খানম জানান, তার ছেলে ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় খাদিজা বাথরুমে গোসল করতে ঢোকে। বিলম্ব দেখে তারা ডাকা-ডাকি করে কিন্তু ভেতর থেকে সারা না পেয়ে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তৌহিদ জানান, আগামী কাল সোমবার তাদের ঈশ্বরদী যাওয়া কথা ছিল। সারাদিন খাদিজা তার ঘরে শুয়েছিল। গোসেলে যাওয়া কথা বলে বেড়িয়ে যায়। পরে তাকে বাথরুম থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।

সোহেল মিয়া আত্ম গোপনে থেকে মোবাইল ফোনে এ প্রতিনিধিকে জানান, এটা খুব স্বাভাবিক ঘটনা। নিহত নববধূ তার ফুপাতো ভাইয়ের মেয়। মেয়েটির ঘারে জীনের আছোর ছিল। জীনেই তাকে হত্যা করে রেখে গেছে।

রাতে নিহত নববধূর বাবা ইলিয়াস মজমাদার জানান, তার মেয়ে খাদিজা ৮ম শ্রেণিতে পড়া অবস্থায় ৩ মাস আগে বিয়ে হয়। তার মেয়ের কোন রোগ ছিল না। বিকালে মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে ফোনে জানানো হয়। তিনি এই হত্যাকান্ডের সুষ্ট তদন্ত ও বিচারের দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুস্মীতা সরকার জানান, নববধূকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য পুলিশকে অবহিত করা হয়েছে।

খোকসায় পুলিশ পরিচয়ে ডাকাতি

0
ডাকাতির ঘটনার বর্ননা দিচ্ছেন হামিদা খাতুন।

স্টাফ রিপের্টার

কুষ্টিয়ার খোকসায় পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে সঙ্গবদ্ধ ডাকতরা নগত অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৬ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে গেছে।

উপজেলা শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া ঘুঘু পাড়ার প্রবাসী হাফিজুল খা’র বাড়িতে বুধবার গভীর রাতে এই ডাকতির ঘটনা ঘটে। হাফিজুল খা এ গ্রামের কৃষক বিশু খা’র ছেলে। তারা তিন ভাই প্রবাসী। বর্তমানে গ্রামে রয়েছেন। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

তাপদাহ থেকে নিজেকে রক্ষায় গাছের ছায়ায় বসে ঘটনা স্থলের সরেজমিন পরিদর্শন করছেন একজন পুলিশ অফিসার।

বসন্তো রোগাক্রান্ত প্রবাসী হাফিজুল খান জানান, মধ্যরাতে শারীরিক অসুস্থা খারাপ থাকা ও কুকুরের হাক-ডাকে তিনি ঘরের বাহিরে আসে। এ সময় দুই জন মুখোষ পড়া অস্ত্রধারী তার দুই পাশ থেকে আক্রমন করে। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে গৃহকর্তৃ মা হামিদা খাতুনকে ডেকে তুলে। তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সর সদস্যদের ঘুম থেকে ডেকে তুলে উঠানে জিম্মি করে। ডাকাতরা পুলিশ পরিচয়ে বাড়ির প্রতিটি ঘরের আলমারী তল্লাসী শুরু করে। প্রায় আধাঘন্টা ধরে ডাকাতরা এ তল্লাসী অভিযান চালায়। পরে বিভিন্ন মালামাল নিয়ে বাড়ির পুর্ব দিকের মাঠ দিয়ে ডাকাতরা নির্বিঘেœ চলে যায়। ডাকাত দলে ১৫/১৬ জন সদস্য ছিল। তাদের প্রত্যেকের মুখে কালো রঙের মাক্স পরা ছিল। ডাকাতরা চলে যাওয়ার পর ৯৯৯ নম্বরে ফোন করা হলে থানা পুলিশ ঘটনা স্থলে পৌচ্ছায়।

প্রবাসীর মা হামিদা খাতুন বলেন, বেটারা থানারতেন আসার কথা কয়া (বলে) আমার ডাকে তুলে। পরে দেখি স-গোর (সবার) হাতে অস্তর। আমার সে কী গা কাঁপা। বাপ-শ্বশুরে আমলে আর এরকম দেখেন নি।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, কৃষক বিষু খা ও তার পরিবারোরের সদস্যরা খুবই নিরিহ। যারাই ডাকাতির সাখেথ জড়িত থাকা তারা লোকটির প্রতি অবিচার করেছে। আওয়ামী লীগ বা বা বিএনপি যারাই এই ঘটনাটি ঘটিয়েছে অন্যায় করেছে।

রাতে এ রিপোর্ট লেখার সময় ঘটনার আপডেট জানার জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ সাথে কথা বলা হয়। তিনি জানান, রাতে তিনি ঘটনা স্থরে গিয়েছিলেন। জড়িতদের সনাক্তে চেষ্টা চলছে। জড়িত সন্দেহে এক জনকে জিগাসাবাদের জন্য আনার কথা স্বীকার করেন। মামলা হয়নি।

খোকসায় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

0
নিহত ব্যবসায়ী মোস্তফা মোল্লা

পরিবারের দাবি পাওনা টাকার জন্য হত্যা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খেকসায় এক স্বামী পরিতক্তা নারীর বাড়ির উঠান থেকে মোস্তফা মোল্লা (৪৮) নামের ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার ভোরে উপজেলার জানিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর দশকাহুনিয়া গ্রামের স্বামী পরিতক্তা অলোকা রানী বিশ্বাস নামের এক নারীর বাড়ির উঠান থেকে ব্যাবসায়ীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ব্যবসায়ীর মৃত্যুর পর থেকে আলোকা আত্মগোপনে ছিল। একই গ্রামে তার জামাতা অপু বিশ্বাসের বাড়ি থেকে ওই নারী ও তার পুর্নিমা বিশ্বাসাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

নিহত ব্যবসায়ী মোস্তফা মোল্লা পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর কেসমত মাজাইলের ফিরোজ মোল্লার ছেলে। তিনি ইট ও কাঠের ব্যবসায়ী ছিলেন।

গ্রামবাসীরা জানায়, শনিবার রাতে চর দশকাহুনিয়া গ্রামের নতুন বসতি অলোকা রানী বিশ্বাসের সদ্য নির্মিত বাড়িতে ওঠা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান ছিল। ভোরের আলো ফোটার আগেই ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। কিছুক্ষন পরে ব্যবসাীয় মৃত্যুর খবর ছড়িয়ে পরে। পরে পুলিশ ঘটনা স্থল থেকে মৃতদেহটি উদ্ধোর করে। একই সাথে স্বামী পরীতক্তা অলোকা ও তার মেয়ে পুর্নিমাকে থানায় নিয়ে যায়।

নিহতের বাবা বৃদ্ধ ফিরোজ মোল্লা জানান, তার ছেলের সাথে ব্যবসায়ীক কারণে স্থানীয় প্রভাবশালীদের ব্যবসায়ীক বিরোধ রয়েছে। ইতোমধ্যে তার কাছেও ওই ক্ষমতাধরেরা কয়েক দফায় মোস্তাফা ও তার বড় ছেলে আমিরুলকে দেখে নেওয়ার হুমকি ধামকি দিয়েছে। তিনি মামলার প্রয়োজনে প্রভাবশালীদের নাম বলতে রাজি হননি। ওই প্রভাবশালীরা তার ছেলে ব্যবসায়ী মোস্তফা মোল্লাকে শ্বাষ রোধ করে হত্যা করে করেছে। পুলিশ হত্যার আলামত উদ্ধার করেছে বলেও তিনি দাবি করেন।

মৃত মোস্তফা মোল্লার দ্বিতীয় পুত্র গাড়ি চালক তানজিব মোল্লা বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তার বাবাকে হত্যা করা হয়েছে। মহিলা বাড়ি করার সময় তার বাবার কাছ থেকে বাঁকিতে ইট কাঠ নিয়েছিল। সে টাকা নিয়ে তাদের গ্রামের প্রভাবশালীরা হুমকী ধামকী দিয়ে আসছিল। শনিবার সন্ধায় তারাই (প্রভাবশালীদের নেতা) তার বাবাকে টাকা দেওয়ার কথা বলে ফোনে ডেকে নেন। তার পর থেকে তার বাবার ফোন বন্ধ পাওয়া যায়। গভীর রাতে বাড়িতে ফোন দিয়ে জানান, তাকে অনেক দূরে নিয়ে আসা হয়েছে। তাকে হয়তো আর জীবিত পাওয়া যাবে না। ভোরে আলো ফোটার আগেই তারা তার বাবার মৃতদেহ পরে থাকার খবর পান।

ঘটনা স্থলে উপস্থিত পুলিশের এসআই আকরাম জানান, তারা বাড়ির মালিককে পাননি। তার নামও উদ্ধার করতে পারেনি। তবে আত্মগোপনে থাকা ওই নারী ও তার মেয়েকে পুলিশের অপর একটি দল জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত ব্যবসায়ীর পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছে। অলোকা ও তার মেয়ে পুর্নিমা বিশ্বাস কে জিজ্ঞাসা বাদের জন্য থানায় আনার কথা স্বীকার করেন। তারা পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পৌরসভার আবর্জনার ভাগাড় বন্ধের দাবিতে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার

খোকসায় গড়াই নদীর তীরের জনবসতীপূর্ণ এলাকা থেকে পৌরসভার আবর্জনার ভাগাড় বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। কসায় খানা ও একাধিক ড্রেনের পয়নিষ্কাষনের বর্জ্যে নদীর পানি দূষনের প্রতিবাদও জানান তারা।

উপজেলা সদরের পৌর এলাকার প্রধান বাজারসহ বিস্তৃন্ন এলাকার নিত্যকার ময়লা আবর্জনা গড়াই নদী তীরের কালীবাড়ি এলাকায় ফেলা হয়। সেখান থেকে সৃষ্টি হচ্ছে বিকট র্দুগন্ধ। গত ৪ মাস আগে সেখানেই পরিচ্ছন্ন কর্মীরা আগুন দিয়েছে। সেখান থেকে নিগত ধোঁয়া আর গন্ধে কয়েক কিলোমিটার এলাকার মানুষের জীবন দুবিষহ হয়ে উঠেছে। নদী তীরে বর্জ্যরে বিশাল স্তুপের আবর্জনা ও পলিথিনসহ নানা ধরনের অপচনশীন দ্রব্য গড়াই নদীর পানিকে দূষিত করছে।

স্থানীয়দের জানায়, রৌদ্রের প্রখরতা বা বাতাস ঘুরলে বিকট গন্ধ, ভাগাড়ের আগুনের ধুঁয়া আর ছায় ছড়িয়ে পরে হিন্দু অধ্যুষিত কালিবাড়ি পাড়ার একাংশ জুড়ে। অনেক সময় গন্ধে অতিষ্ট হয়ে ভাতের থালা রেখে উঠে যেতে হয়। নাকে কাপড় বেঁধেও টেকা দায় হয়ে যায়। এছাড়া পৌর এলাকার পয়নিস্কাষনের একাধিক ড্রেনের মুখ নদীতে নামিয়ে দেওয়ায় নদীর পনি ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে।

গতকাল শুক্রবার সকালে একাবাসীরা আর্বজনার ভাগাড় বন্ধের দাবিতে ভাগাড়ের পাশে মানববন্ধন করেন। তারা ভাগাড়ে যাবার রাস্তায় একাধিক সিমেন্টের খুটি পুতে দয়ে। এ ছাড়া তারা পরিচ্ছন্ন কর্মীদের গাড়ি ফিরিয়ে দেয়। এক পর্যায়ে ভাগার বন্ধের দাবিতে পৌর মেয়রের সাথে দেখা করেন।
পৌর সভার আবর্জনার ভাগারের জমির মালিকের ছেলে এ্যাডঃ সুদিপ্ত সিংহ অন্তু বলেন, তাদের বাড়ি সংলগ্ন তাদের জমিতে পৌরসভা আবর্জনার ভাগাড় বানিয়েছে। গন্ধ আর দূষিত ধোঁয়ায় তাদের জীবন দুবিষহ হয়ে উঠেছে। তারা অনেকবার কর্তৃপক্ষকে জানিয়েছেন কিন্তু আবর্জনা ফেলা বন্ধ হয়নি। গ্রামবাসী বাধ্য হয়ে ভাগাড়ে গাড়ি আনার রাস্তায় খুটি গেড়ে প্রতিবাদ করেছে।

তিনি আরো বলেন, প্রায় ৪ মাস আগে পরিচ্ছন্ন কর্মীরা আবর্জনার ভাগাড়ে আগুন লাগিয়ে দিয়েছে। আগুন নেভানোর উদ্যোগ নেই। প্রচন্ড তাপদাগের মধ্যে আবাসিক এলাকায় দিন-রাত আগুন জ্বলছে। ফলে অগ্নিকান্ডের বড় ক্ষেত্র তৈরী হয়েছে। এ ছাড়া ময়লার ভাগাড় শুধু নদী পারের বসবাসকারীদের জীবনকে ঝুকিপুর্ণ করে তোলেনি, গড়াই নদীর ভাটির কয়েকশ কিলোমিটার এলাকার পানি ও পরিবেশ দুষিত করছে। তিনি এই ময়লার ভাগাড় বন্ধের দাবি জানান।

 পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দুই সন্তানেরর মা মিতা রানী ঘোষ এ ময়লার ভাগাড়ের সব থেকে কাছে বাস করেন। তিনি বলেন, গন্ধ থেকে বাঁচতে সারাদিন রাত নাকে কাপড় বেঁধে রাখতে হয়। মাঝে মাঝে ভাতের থালা রেখে পালাতে হয়। আবর্জনার ধোঁয়ার গন্ধে নিশ্বাস ফেলা যায় না। তার নিজের শ্বাস কষ্ট দেখা দিয়েছে। তাই ছোট ছেলেটাকে একটু দূরে এক আত্মীয়ের বাড়িতে সারা দিন রেখে আসেন।

লিপি হালদার বলেন, তাদের বাড়ি থেকে সামান্য দূরে কশাই খানা। পশু গুলো জবায়ের পর যথেষ্ট পরিস্কার করা হয়না। এর পর আবার বছর চারেক আগে এ ময়লার ভাগার বানানোয়। গন্ধ আর চোখ জ্বলা ধোয়ায় তাদের জীবন বিষিয়ে উঠেছে। তার এর প্রতিকার চান।

পৌর সভার মেয়র তারিকুল ইসলাম তারিক জানান, তিনি সরেজমিনে যাবেন। আবর্জনার ভাগার করার মত পৌরসভার নিজম্ব জমি নেই। পৌর তহবিল থেকে জমি কেনার টাকাও নেই। আলোচনা করে স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে।

লোকসানের ভয়ে জমি থেকে পেঁয়াজ তুলছেন না কৃষক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পেঁয়াজের ফলন না পেয়ে লোকসান ঠেকাতে অনেক কৃষক জমি থেকে পেঁয়াজ না তোলার সিদ্ধান্ত নিয়েছেন। এসব কৃষকের দাবি তারা সরকারী প্রণোদনার বীজ নিয়ে ক্ষতিগ্রস্থ্য হয়েছেন।

চলতি রবি মৌসুমে উপজেলায় প্রায় ৬৩৭৩ একর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়। সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে খরিদ এবং সরবরাহ করা নিন্মমানের পেঁয়াজ বীজ দিয়ে জমি আবাদ করে মারাত্মক ফলন বিপর্যয়ের মুখে পরেন। কৃষকদের দাবি বিঘা প্রতি গড় ১০ মন পেঁয়াজ উৎপাদন হয়েছে। ফসল ঘরে তুলতে অতিরিক্ত খরচ ও লোকসান ঠেকাতে অনেক কৃষক পেঁয়াজ না তোলার সিদ্ধান্ত নিয়েছেন।

এ ছাড়া নতুন পেঁয়াজে গাছ গজিয়ে যাওয়ায় মজুত রাখা যাচ্ছে না। তাই স্থানীয় হাট বাজারে ভালো পেঁয়াজ ১ হাজার টাকা মন দরে বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষকরা। একদিকে পেঁয়াজের উৎপাদন খরচ বেড়ে যাওয়া অন্যদিকে ফলন ও দাম কমে যাওয়ায় চরম বিপাকে পরেছে তারা।

ইতোমধ্যেই লোকসান ঠেকাতে পৌর এলাকার ছাত্তার খান ও আলম নিজের জমি থেকে পেঁয়াজ তুলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এসব জমির পেঁয়াজ হয়নি। শ্রম ব্যয় করে তোলাই বৃথা হবে। তাই গ্রামের লোকজনদের জমি থেকে পেঁয়াজ তুলে নিতে বলেছেন। কিন্তু দুই এক জন ছাড়া কেউ ফ্রিতে পেঁয়াজ নিতে আসছে না।

পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড মালিগ্রামের কৃষক ছাত্তার খান। নিজের ফার্মের একটি গরু বিক্রির দুই লাখ টাকা দিয়ে ৫ বিঘা জমি ইজারা নিয়ে রবি মৌসূমে পেঁয়াজ চাষ করেছিলেন। লেকসান ঠেকাতে সরকারী প্রণোদণার বীজে রোপণ করা এক বিঘা জমির পেঁয়াজ না তোলার সিদ্ধান্ত নিয়েছেন। ৪ বিঘা জমিতে পেঁয়াজ আবাদের জন্য কৃষি অফিস থেকে ছাত্তার খানকে ২কেজি হাইব্রিড জাতের পেঁয়াজের দানা (বীজ) ও ২০ কেজি রাসায়নিক সার দিয়েছিল। মাঠে চারা রোপণের এক সপ্তাহ পর থেকে চারা গুলোয় মড়ক দেখা দেয়। প্রতিষেধক দিয়ে মড়ক থামলেও চারার সাথে আর পেয়াজ হয়নি। যেমন চারা তেমনই রয়ে গেছে। এ গ্রামের কৃষক পোকন আলী, প্রান্তি কৃষক হুমায়ুন, আমজাদ আলী, আজাহার প্রামানিক ও মোশারফ প্রামানিক প্রণোদনার বীজ দিয়ে পৃথক পৃথক জমি আবাদ করেছিলেন। তাদের জমিতেও পেঁয়াজের ফলন হয়নি। কৃষকদের দাবি, এ বছর বাজার থেকে হাউব্রিড জাতের পেঁয়াজের দানা (বীজ) খরিদ করে তারা ক্ষতিগ্রস্থ্য হয়েছেন। সরকারী ভাবে সরবরাহ করা প্রণোদনার বীজ নিয়ে তার থেকে বেশী প্রতারিত হয়েছেন। পেঁয়াজ চাষ করে এ বছর অনেক কৃষকে পথে বসতে হবে বলে তারা মনে করেন।

কৃষক ছাত্তার খান বলেন, সরকারী ভাবে সরবরাহ করা প্রণোদনার বীজ রবি মৌসূমে রোপণের উপযোগী নয়। এই বীজের জন্য তার ক্ষতি গ্রস্থ্য হয়েছেন। সরকারী বীজে তিনি ৪ বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছিলেন। এ সব জমিতে গাছের সাথে পেঁয়াজ না থাকায় তিনি এক বিঘা জমির পেঁয়াজ তুলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এবছর সব জমি মিলে ১৫ মন পেঁয়াজ ফলাতে পারেনি। সামান্য যে পেঁয়াজ পেয়েছেন তাও আবার ঘরে রাখা যাচ্ছে না। প্রতিটি পেঁয়াজ থেকে নতুন গাছ গজাচ্ছে। এই জমি আবাদ করতে তার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। তিনি বীজ সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ কৃষকদের ক্ষতি পুরণের দাবি করেন।

এ কৃষকের স্ত্রী খুশি খাতুন জানান, তারা অন্য ফসল বপণের জন্য জমি তৈরী করবেন। তাই গ্রামের মানুষদের পেঁয়াজ তুলে নিতে বলেছেন কিন্তু কেউই জমি থেকে পেঁয়াজ তুলে নিতে আসছে না। গত বছর স্বামী স্ত্রী মিলে রাত জেগে মাঠে পেঁয়াজ পাহারা দেওয়া হয়েছে। এই কৃষাণী সহ অন্য কৃষাণীরা জানান আরো জানান, এবছর পেঁয়াজ ঘরের রাখা যাচ্ছে না। গাছ থেকে পেঁয়াজ কেটে আলাদা করার দুই দিন পরই আবার নতুন গাছ গজাতে শুরু করছে। পেঁয়াজ মজুদ রাখা যাচ্ছেনা।

উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফজলুল হক বলেন, আবহাওয়া জনিত কারণে কিছু কিছু জমিতে পেঁয়াজের ফলনে তারতম্য হয়েছে। প্রায় ১০০ জন কৃষক প্রণোদনার বীজ নিয়েছেন। সব কৃষক ক্ষতির শিকার হয়নি। এ বছর প্রতি বিঘায় প্রায় ৬০ মন ফলন হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা জানান, এখন যে পেঁয়াজা জমি থেকে তোলা হচ্ছে সেটাকে হালি পেঁয়াজ বলে। এই পেঁয়াজের জন্য কৃষি বিভাগ প্রণোদনার বীজ দেয়নি। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য প্রণোদনার বীজ দেওয়া হয়েছিল। তাদের বিঘা প্রতি ৬০ থেকে ৭০ মন ফলন হয়েছে। তিনি আরো জানান, কৃষকরা সঠিক সময়ে বীজ বপণ ও পরিচর্যা না করা ফলনে বিপর্যয় হয়েছে।

কুষ্টিয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সোমবার দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সঙ্গে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক শেষে চলমান বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রæপের সভাপতি আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আপাতত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে আমাদের দাবি মেনে না নিলে ঈদের পরে কঠোর আন্দোলনে যাব।

কুষ্টিয়া ও ঝিনাইদহের বাস মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে সৃষ্ট দ্ব›েদ্বর জেরে গত শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া-ফরিদপুর ও কুষ্টিয়া-খুলনা রুটে সরাসরি বাস চলাচল বন্ধের ঘোষণা করে কুষ্টিয়ার পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা। ধর্মঘটের কারণে ঝিনাইদহ, যশোর ও খুলনাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

পরিবহন নেতারা জানান, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাইছেন। এটা নিয়েই মনোমালিন্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মালিকেরা ঝিনাইদহের কালীগঞ্জে বৈঠক করেন। এ সময় সেখানে বাসের স্টাফদের মারধর করা হয় এবং একটি বাস ভাংচুরের ঘটনা ঘটে। এমন অবস্থায় কুষ্টিয়ার পরিবহন সংশ্লিষ্ট পাঁচটি সংগঠনের শীর্ষ নেতারা গত বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক করে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...