বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 424

হাসপাতালের পলেস্তারা পড়ে রোগীর স্ত্রী আহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তার খুলে পরে এক রোগীর স্ত্রী আহত হয়েছেন। আহত নারীর মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে।

রবিবার সকাল ১১ টার দিকে হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডের শীতাতপনিয়ন্ত্রিত ৩ নম্বর কেবিনে এ ঘটনা ঘটে। আহত সিমা খাতুন (৪০) হাসপাতালে ভর্তি রোগী রিপন আলী শেখের স্ত্রী। তার বাড়ি শহরতলীর চৌড়হাস আদর্শপাড়া এলাকায়। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের ছেলে প্রান্তর আলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত রিপন আলী চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। সঙ্গে তাঁর স্ত্রী ছিলেন। রবিবার হঠাৎ করে তার মাথার উপর ছাদের পলেস্তালা খুলে পড়ে। এতে তাঁর মাথা কেটে রক্ত ঝরতে থাকে। খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সিমাকে উদ্ধার করে অস্ত্রোপচার কক্ষে নেন। চিকিৎসকরা তাঁর মাথায় ছয়টি সেলাই দেন। পরে রোগী রিপন আলীকে পাশের আরেকটি কেবিনে স্থানান্তর করা হয়। ৩ নম্বর কেবিনটিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

আহত সীমা খাতুন ছেলে প্রাপ্তর বলেন, আগেই তারা ছাদের ফাটল দেখতে পেয়েছিলেন। তারা যা আশঙ্কা করেছিলেন তাই ঘটেছে। তিনি অভিযোগ করেছেন। ব্যবস্থা নেওয়া না নেওয়া বিষয়টি একান্তই প্রশাসনের।

হাসপাতালের সহকারী পরিচালক নাসির উদ্দিন বলেন, সিমা খাতুন মাথায় একটু আঘাত পেয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

আবাসিক চিকিৎসক হোসেন ঈমাম বলেন, ভনটি অতি পুরাতন। দুর্ঘটনার ঘটনা নতুন নয়। আগেও ঘটেছিল। দ্রæত পদক্ষেপ নিতে গণপূর্তে চিঠি দেওয়া হবে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, হাসপাতালে রোগীর স্বজনের আহতের ঘটনায় অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

খাবার পানির জন্য গ্রাম জুড়ে হাহাকার

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় হঠাৎ’ করে ভূগর্ভস্ত পানির স্তর নিচে নেমে যাওয়ায় কয়েকটি গ্রামে টিউবয়েলে পানি ঊঠছে না। ফলে কয়েকটি গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

উপজেলা শিমুলিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বসোয়া। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় বিলের তলার এ গ্রাম। প্রায় ৫ শতাধিক পরিবারের বাস এখানে। সব বাড়িতেই নিজস্ব টিউবয়েলও আছে। এ চলতি শুষ্ক মৌসুম শুরুর সাথে সাথে বসোয়া পশ্চিম ও উত্তর পাড়ার অধিকাংশ স্থানে ভূগর্ভস্ত পানির স্তর নিচে নেমে যায়। ফলে টিউবয়েল গুলোতে পানি ওঠা বন্ধ হয়ে যায়। প্রায় ২ সপ্তাহ ধরে এলাকার মানুষের খাবার ও নিত্যকার কাজের পানির জন্য মাঠের স্যালো পাম্পের পানির উপর নির্ভরশীল হয়ে পরে। ভুগর্ভস্ত পানির স্তর আরো নিচে নেমে যাওয়ায় এ গ্রামের বিলের জমিতে সেচ কাজের প্রায় ৩০টি স্যালো পাম্প বন্ধ হয়ে যায়। ফলে শুধু এ গ্রামটিতে নয় এ ইউনিয়নের কালীশংকর পুর, মানিকাট, জানিপুর ইউনিয়নের ইচলাট, ঈশ্বরদীসহ ৮টি গ্রাম জুড়ে খাবার পানির সংকট আরো তীব্র হয়ে উঠেছে।

রবিবার দুপুরে সরেজমিন গিয়ে গ্রামের নারী পুরুষ জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষের সাথে তাদের সমস্যার বিষয়ে কথা বলা হয়। গ্রামে মেম্বর নাসির উদ্দিন নিজেই দু’সপ্তাহ ধরে প্রতিবেশীর বাড়ির সাব মার্সিবল টিউবয়েরের পানি খাচ্ছেন। গ্রামের অর্ধেক লোকের খাবার পানির সরবরাহ করা হয় একই প্রতিবেশীর বাড়ি থেকে।

ব্যবসায়ী শুকুর সরদার তার বৈঠক খানার বাইরে একটি ট্যাপে নিয়মিত পানি সরবরাহ করে থাকেন। গ্রামের নারী পুরুষ সবাই এখান থেকে সংসারের প্রয়োজনীয় পানি নিচ্ছেন। এখানেই দেখা হয়ে যায় মধ্য বয়সী নারী আসমানী, বিলকিস, নাজমা ও মালেকার সাথে। তাদের সবার হাতেই পানির পাত্র। ইফতারির আগে খাবার পানি নিতে এসেছেন। এই টিপকলই তাদের একমাত্র ভরসা হয়েছে উঠেছে বলে তারা জানান।

গ্রামবাসীর তীব্র খাবার পানির সংকটে এগিয়ে আসা ব্যবসায়ী শুকুর সরদারের সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে তার কলেজ পরুয়া ছেলে সায়েদ জানান, সংকটের সময় গ্রামবাসীদের পাশে থাকতে পারাটা কম সৌভ্যাগ্যের বিষয় নয়।

ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বর নাসির উদ্দিন নিজেই পানির সংকটে প্রায় এক কিলোমিটার দূরে বিলে অন্যের স্যালো মেশিনের পানিতে গোসলে গিয়েছিলেন। অনেক অপেক্ষার পর তিনি এলেন। তিনি জানান, মাটির নিচের পানির স্তর দ্রæত নিচে নেমে যাওয়ায় গ্রাম জুড়ে পানির জন্য হাহাকার সৃষ্টি হয়েছে। গ্রাম বাসির পানি সংকটের কথা তিনি উপর মহলে আলোচনা করেছেন। কিন্তু সেখান থেকে কোন ভালো খবর পাওয়া যায়নি বলেও জানান। তিনি এই গ্রামে কয়েকটি আরসেনিক মুক্ত টিউবয়েল স্থাপনের মাধ্যমে গ্রামবাসীদের পানি সংকট নিরশনের দাবি জানান।

জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের স্থানীয় উপ-সহকারী প্রকৌশলী সুমন আলী বলেন, জনস্বাস্থ্যের টিউবয়েল বন্ধ হওয়ার কথা না। তবে জন স্বাস্থ্যের ক’টি টিউবয়েল এই গ্রামে আছে সে সম্পর্কে তার কাছে কোন তথ্য নেই বলে জানান। গ্রামবাসীদের খাবার পানির সংকট সম্পর্কে তিনি ভালো জানেন না।

খোকসায় জমির সীমানার পিলার নিয়ে হামলায় আহত ৮

0
সন্ত্রাসীরা এই আলমারী থেকে ১৪ লাখ টাকা নি েগেছে বলে যোগ করেন আব্দুল মজিদের স্ত্রী শির্পি খাতুন।

এক বাড়িতে লুটের অভিযোগ উঠেছে

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জমির সীমানা পিলার তুলে ফেলা কেন্দ্র করে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় ৬ জন আহত হয়েছে। এক পক্ষ বাড়িতে হামলা চালিয়ে লুটের অভিযোগ করছে।

শনিবার বিকাল ৫টার দিকে উপজেলা সদরের চরপাড়ার শরিকানা সম্পত্তির সীমানা নির্দ্ধারণ নিয়ে এ হামলা পাল্টা-হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে ৪ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, উপজেলা সদরের ব্যবসায়ী আব্দুল মজিদ ও তার চাচাত ভগ্নিপতি আওয়ামী লীগ নেতা সাহেব আলীর মধ্যে জমির সীমানা নির্দ্ধারণ নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে আব্দুল মজিদের ছেলেরা পৌরসভার সার্ভেয়ারের মাধ্যমে বিবাদপূর্ণ জমির সীমানা নির্দ্ধারণ করে। সীমানায় সিমেন্টর কয়েকটি ছোট খুটি পুতে রেখে যায়। বিকালে সাহেব আলীর লোকেরা সীমান পিলার গুলো তুলে ফলায় দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের সন্ত্রাসীরা আব্দুুল মজিদের বাড়িতে হামলা করে ব্যপক লুট-তরাজ ও ভাংচুর করেছে বলে অভিযোগ পপাওওয়াা গেছে।

এ হামলায় আহত সাজ্জাদ হোসেন সাকিব (২৬), জুয়েল (২৪), আমজাদ হোসেন (৫৫), রিপন (৩৫) ও রকি (৩২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার পর তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনা স্থলে সরেজমিন গিয়ে পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিল আব্দুল হামিদের সাথে কথা বলা হলে তিনি জানান, পৌরসভার সার্ভেয়ার দিয়ে সকালে জমিটির সীমানা নির্দ্ধারণ করা হয়। এ সময় তিনজন কাউন্সিলর উপস্থিত ছিলেন। তখন সাহেব আলীকে বলা হয়েছিল, দুই পক্ষই স্বস্ব বস্থানে থাকবে। কেউ প্রতিপক্ষের দখলি জমিতে আসতে পারবেন না। ঈদের পর পৌরসভায় বসে সমাধান করা হবে। কিন্তু সে কথা না শুনে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে হামলা ও লুট-তরাজের ঘটনা ঘটিয়েছে। অপরাধিদের বিচারের দাবি করেন তিনি।

অসুস্থ্য ব্যবসায়ী আব্দুল মজিদের ছেলে শরিফুল ইসলাম সুমন জানান, বিবাদ পূর্ণ প্রায় ২০ শতাশ জমির সীমানা পিলার তুলে ফেলার প্রতিবাদ করলে প্রতিপক্ষ বহিরাগত সন্ত্রাসীদের ভারা করে এনে হামলা চালিয়েছে। হামলা কারীরা তার বাড়ি থেকে প্রায় ১৪ লাখ নগদ টাকা ও ৭ ভড়ি স্বর্ণের অলংকার লুট করে নিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন। এ হামলায় ২০/২৫ জন অংশ নেয়। সন্ত্রাস দের হাতে আগ্নেয় অস্ত্র ছিল বলেও তিনি দাবি করেন। হামলাকারীদের মু গামছা দিয়ে বাঁধা ছিল বলেও তিনি জানান। তিনি এ ঘটনায় মামলা করবেন বলেও জানান।

উপজেলা আওয়ামী লীগের নেতা সাহেব আলীর সাথে মুঠো ফোনে কথা বলা হলে তিনি জানান, তাকে না জানিয়ে জমির সীমানা নির্দ্ধারণ করে খুটি পুতে দেওয়া হয়েছে। তিনি এ ঘটনার প্রতিবাদ করলে তার উপর হামলা চালানো হয়। তিনি এ বিষয়ে মামলা করবেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহামুদুল হাসান জানান, রোগীদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফর্ড করা হয়েছে। বাঁকীরা ভালো আছেন।

ঘটনা স্থলে উপস্থিত পুলিশের এসআই মোজাম্মেল এর সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কলা করা হয় কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

খোকসায় জমির সীমানার পিলার নিয়ে হামলায় আহত ৮

0
সন্ত্রাসীরা এই আলমারী থেকে ১৪ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন আব্দুল মজিদের স্ত্রী শিল্পী খাতুন।

এক বাড়িতে লুটের ঘটনার অভিযোগ উঠেছে

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জমির সীমানা পিলার তুলে ফেলা কেন্দ্র করে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় ৬ জন আহত হয়েছে। এক পক্ষ বাড়িতে হামলা চালিয়ে লুটের অভিযোগ করছে।

শনিবার বিকাল ৫টার দিকে উপজেলা সদরের চরপাড়ার শরিকানা সম্পত্তির সীমানা নির্দ্ধারণ নিয়ে এ হামলা পাল্টা-হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে ৪ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, উপজেলা সদরের ব্যবসায়ী আব্দুল মজিদ ও তার চাচাত ভগ্নিপতি আওয়ামী লীগ নেতা সাহেব আলীর মধ্যে জমির সীমানা নির্দ্ধারণ নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে আব্দুল মজিদের ছেলেরা পৌরসভার সার্ভেয়ারের মাধ্যমে বিবাদপূর্ণ জমির সীমানা নির্দ্ধারণ করে। সীমানায় সিমেন্টর কয়েকটি ছোট খুটি পুতে রেখে যায়। বিকালে সাহেব আলীর লোকেরা সীমান পিলার গুলো তুলে ফলায় দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের সন্ত্রাসীরা আব্দুুল মজিদের বাড়িতে হামলা করে ব্যপক লুট-তরাজ ও ভাংচুর করেছে বলে অভিযোগ পপাওওয়াা গেছে।

এ হামলায় আহত সাজ্জাদ হোসেন সাকিব (২৬), জুয়েল (২৪), আমজাদ হোসেন (৫৫), রিপন (৩৫) ও রকি (৩২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার পর তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনা স্থলে সরেজমিন গিয়ে পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিল আব্দুল হামিদের সাথে কথা বলা হলে তিনি জানান, পৌরসভার সার্ভেয়ার দিয়ে সকালে জমিটির সীমানা নির্দ্ধারণ করা হয়। এ সময় তিনজন কাউন্সিলর উপস্থিত ছিলেন। তখন সাহেব আলীকে বলা হয়েছিল, দুই পক্ষই স্বস্ব বস্থানে থাকবে। কেউ প্রতিপক্ষের দখলি জমিতে আসতে পারবেন না। ঈদের পর পৌরসভায় বসে সমাধান করা হবে। কিন্তু সে কথা না শুনে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে হামলা ও লুট-তরাজের ঘটনা ঘটিয়েছে। অপরাধিদের বিচারের দাবি করেন তিনি।

অসুস্থ্য ব্যবসায়ী আব্দুল মজিদের ছেলে শরিফুল ইসলাম সুমন জানান, বিবাদ পূর্ণ প্রায় ২০ শতাশ জমির সীমানা পিলার তুলে ফেলার প্রতিবাদ করলে প্রতিপক্ষ বহিরাগত সন্ত্রাসীদের ভারা করে এনে হামলা চালিয়েছে। হামলা কারীরা তার বাড়ি থেকে প্রায় ১৪ লাখ নগদ টাকা ও ৭ ভড়ি স্বর্ণের অলংকার লুট করে নিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন। এ হামলায় ২০/২৫ জন অংশ নেয়। সন্ত্রাস দের হাতে আগ্নেয় অস্ত্র ছিল বলেও তিনি দাবি করেন। হামলাকারীদের মু গামছা দিয়ে বাঁধা ছিল বলেও তিনি জানান। তিনি এ ঘটনায় মামলা করবেন বলেও জানান।

উপজেলা আওয়ামী লীগের নেতা সাহেব আলীর সাথে মুঠো ফোনে কথা বলা হলে তিনি জানান, তাকে না জানিয়ে জমির সীমানা নির্দ্ধারণ করে খুটি পুতে দেওয়া হয়েছে। তিনি এ ঘটনার প্রতিবাদ করলে তার উপর হামলা চালানো হয়। তিনি এ বিষয়ে মামলা করবেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহামুদুল হাসান জানান, রোগীদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফর্ড করা হয়েছে। বাঁকীরা ভালো আছেন।

ঘটনা স্থলে উপস্থিত পুলিশের এসআই মোজাম্মেল এর সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কলা করা হয় কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার সাথে খুলনা ও ফরিদপুর রূটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে।

কুষ্টিয়া ও ঝিনাইদহের বাস মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে দ্ব›েদ্বর জের ধরে শুক্রবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন আপাতত দুটি রুটে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আগামী ৯ এপ্রিলের মধ্যে সমাধান না হলে কুষ্টিয়ার সাথে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দেয়া হবে।

কুষ্টিয়া জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়- কয়েকদিন ধরেই ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের সঙ্গে ফরিদপুরের ট্রিপ নিয়ে ঝামেলা চলছিল। এর জের ধরে গত ৫ এপ্রিল মধ্যরাতে ঝিনাইদহের কালিগঞ্জে কুষ্টিয়ার গড়াই পরিবহনের স্টাফদের মারধর করেন ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এরই প্রতিবাদে শুক্রবার ভোর থেকে কুষ্টিয়া-খুলনাগামী গড়াই-রূপসা পরিবহন এবং কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী সকল যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু জানান, ঝিনাইদহ শ্রমিক ইউনিয়ন বেশি ট্রিপের অন্যায় দাবীতে আমাদের শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর ও বাস ভাংচুর করে। তারই প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে।

দুটি রুটে অনির্দিষ্টকালের এই বাস ধর্মঘটের কারণে বিশেষ করে রোজার মধ্যে যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। হঠাৎ বাস চলাচল বন্ধের কারণে অনেকেই বাস কাউন্টারে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। সকালে শহরের মজমপুর বাস ডিপো এবং শহরতলীর চৌড়হাস এলাকার বাস টার্মিনালে এই দুই রটে যাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে অনেকে যাত্রীকে।

কুষ্টিয়ায় শ^শুর বাড়ি খুলনার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শেখ আসলাম হোসেন নামে এক যাত্রী জানান, পরিবার নিয়ে খুলনায় যাওয়ার জন্য টিকিট কাউন্টারে এসে দেখি বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় তিনি এখন কিভাবে খুলনায় পৌছাবেন এনিয়ে চরম দু:শ্চিন্তায় পড়েছেন। তাঁর মতো অনেক যাত্রীকেই হঠাৎ ধর্মঘটের কারণে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে দুই শিশু সন্তানকে নিয়ে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যাওয়ার জন্য মজমপুর গেটে আসেন রতœা বেগম নামে এক যাত্রী। এসে জানতে পারেন বাস চলছে না। দুই শিশু সন্তানকে নিয়ে কিভাবে গন্তব্যস্থল ঝিনাইদহে যাবেন এ নিয়ে চিন্তিত তিনি।

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রæপের সভাপতি আক্তার হোসেন জানান, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ দাবি করছেন। তাদের এই অন্যায় দাবির কারণেই মূলত দ্ব›েদ্বর সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে আমরা ঝিনাইদহের কালীগঞ্জে বসি। এ সময় ঝিনাইদহ জেলার শ্রমিকরা কুষ্টিয়ার পরিবহন ষ্টাফদের মারধর করে এবং বাস ভাংচুর করে। এ ঘটনার প্রতিবাদে বাস শ্রমিক-মালিক গ্রæপ উভয় মিলে এই দুই রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে।

তিনি আরও বলেন, খুলনা থেকে কুষ্টিয়ায় বাস চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ফরিদপুর রুটেও বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বাসের স্টাফদের মারধরের ঘটনায় জড়িতদের আগামী ৯ এপ্রিলের মধ্যে গ্রেফতার না করা হলে আরো কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে।

ভুট্টা খেতের বিষ টোপে শিশুর মৃত্যু

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গ্রামে ভূট্টা খেতে কাঠবিড়ালির উপদ্রব ঠেকাতে দেওয়া বিষ টোপ খেয়ে ৩ বছরের এক শিমুর মৃত্যু হয়েছে। অসুস্থ্য অপর এক শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের কৃষক আবু তালেবের ভূট্টা খেতে এঘটনা ঘটে।

নিহত শিশু ওই এলাকার ইবাদুল হোসেনের মেয়ে নোভা খাতুন (৩)। বিষটোপ খেয়ে অপর শিশু সায়োম (৩) অসুস্থ্য হয়ে পরেছে। সে এলাকার সাইদুল ইসলামের ছেলে। নিহত ও অসুস্থ্য দুই শিশু সম্পর্কের চাচাতো ভাই বোন।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, কৃষক আবু তালেব ভূট্টা খেতে কাঠবিড়ালি মারার জন্য গুড়ের সাথে বিষ মিশিয়ে গোল গোল মিষ্টি বানিয়ে রেখে যায়। বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে ওই খেত থেকে শিশু নোভা ও সায়োম বিষটোপের মিষ্টি কুড়িয়ে পেয়ে খেয়ে ফেলে। মিষ্টি খেয়ে শিশুরা অসুস্থ্য শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানকার চিকিৎসক নোভাকে মৃত ঘোষণা করে এবং সায়োমকে ভর্তি করে। সায়োম বর্তমানে আশঙ্খা মুক্ত বলে জানা গেছে।

নিহত শিশুর দাদা বসির উদ্দিন বলেন, বাড়ির পাশের ভূট্টা খেত থেকে বিষ মিশানো মিষ্টি খেয়ে নোভা মারা গেছে। আর সায়োম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত কৃষক আবু তালেব মুঠোফোনে বলেন, তাঁর ফসলে কাঠবিড়ালের উপদ্রব। তা নিধনের জন্য তিনি আঁখের গুড়ের সাথে বিষ মিশিয়ে রেখেছেন। কিন্তু এভাবে দুর্ঘটনা ঘটবে তিনি তা বুঝতে পারেনি।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম বলেন, একজন শিশু হাসপাতালে পৌছানোর পূর্বেই মারা গিয়েছিল। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে বিপদমুক্ত আছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন হোসাইন বলেন, ভূট্টা খেতের কাঠবিড়ালি মারা বিষপানে এদুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার শহরতলীতে শিউলী খাতুন (৩০) নামের এক গৃহবধূকে বটি দিয়ে জবাই করে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক স্বামী।

ঘাতক স্বামী মন্টু মন্ডল (৪২) স্থানীয় জনতা আটকের পর পুলিশের হাতে সোপর্দ করে।

বৃহস্পতিবার দুপুরে শহড়তলীর হরিশংকরপুর শাহ পাড়া এলাকায় নিজ বাড়িতে হত্যা করা হয় গৃহবধূকে। হত্যাকারী স্বামী মন্টু হরিশংকরপুর শাহ পাড়া এলাকার বুদোর ছেলে।

জানা গেছে, মানসীক ভারসাম্যহীন মন্টুর সাথে স্ত্রী শিউলী খাতুনের দীর্ঘ দিন যাবত পারিবারিক কলহ চলে আসছিলো। বৃহস্পতিবার সকালের দিকে স্ত্রী শিউলীর সাথে মন্টুর কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ঘরে থাকা তরকারী কাটা বটি দিয়ে স্ত্রী শিউলীকে এলোপাাতাড়ি কুপিয়ে জখম কওে ঘাতক স্বামী। জখমে অতিরিক্ত রক্ত রণ হওয়ায় ঘটনাস্থলেই শিউলী খাতুন নিহত হন। পরে স্থানীয় জনগন টের পেয়ে মন্টু মন্ডলকে আটক করে পুলিশকে খবর দেয়।

পুলিশ গৃহবধূ শিউলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। স্ত্রী হত্যার অভিযোগে আটক মন্টুকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিউলীকে হত্যার অভিযোগে স্বামী মন্টুকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রথম আলো সম্পাদকের ৬ সপ্তাহের আগাম জামিন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ রবিবার এই জামিন মঞ্জুর করে।

আগাম জামিনের শুনানির জন্য মতিউর রহমান এদিন আদালতে উপস্থিত হন। তার পে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল, ইমতিয়াজ মাহমুদ ও প্রশান্ত কর্মকার।

রাষ্ট্রপে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরী ও সুদীপ চ্যাটার্জি।
স্বাধীনতা দিবসে এক সংবাদ প্রতিবেদনে ‘মিথ্যা, বিভ্রান্তিকর, জাতির জন্য মানহানিকর’ তথ্য-উপাত্ত প্রকাশ ও প্রচারের অভিযোগে ২৯ মার্চ মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন আইনজীবী মশিউর মালেক।

ওই মামলায় পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া নাম উল্লেখ না করে একজন ‘সহযোগী ক্যামেরাম্যানকে’ আসামি করা হয়েছে মামলার এজাহারে।

প্রথম আলোয় গত ২৬ মার্চ প্রকাশিত যে প্রতিবেদন নিয়ে আলোচনা চলছে, তার প্রতিবেদক ছিলেন শামস। ওই প্রতিবেদনে ‘রাষ্ট্রবিরোধী’ উপাদান থাকার কথা বলছেন মতাসীন আওয়ামী লীগের নেতারা।
একজন শ্রমজীবী মানুষকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, “পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব।”
ওই মন্তব্য ধরে শিরোনাম করা হলেও ছবি দেওয়া হয় আরেক শিশুর, যার কথা প্রতিবেদনের ভেতরে ছিল। ওই ছবি ও শিরোনাম দিয়ে সোশাল মিডিয়ায় একটি কার্ড পোস্ট করা হয়, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে একাত্তর টেলিভিশনে একটি প্রতিবেদনও প্রচার করা হয়।

পরে প্রথম আলো প্রতিবেদনটি থেকে ছবি সরিয়ে শিরোনাম বদলে দেয়। পাশাপাশি তাদের সোশাল মিডিয়ায় দেওয়া পোস্টও প্রত্যাহার করা হয়।

প্রতিবেদন প্রকাশের তিন দিন পর বুধবার সকালে খবর আসে, শামসকে তার সাভারের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ‘সিআইডি’ পরিচয় দিয়ে। প্রায় ৩০ ঘণ্টা পর তাকে আদালতে হাজির করা হয়।
এর মধ্যে ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা মো. গোলাম কিবরিয়া তেজগাঁও থানায় শামসকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। পরের রাতে রমনা থানায় মামলা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মশিউর মালেক।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় দায়ের করা এ মামলায় ‘প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ুণ্ণ করার’ অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বাদী মশিউর মালেক অভিযোগ করেছেন, স্বাধীনতা দিবসের দিনে প্রথম আলো ‘অসৎ উদশ্য নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যা ও রাষ্ট্রবিরোধী প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে জনমনে ‘অসন্তোষ’ সৃষ্টি হয়েছে এবং দেশে ‘অস্থিতিশীল পরিবেশ’ সৃষ্টি হয়ে ‘আইন শৃঙ্খলার অবনতি ঘটার উপক্রম’ হয়েছে।
শামসকে যেভাবে তুলে নেওয়া এবং মামলা দেওয়ার বিষয়টি ডিজিটাল নিরাপত্তা আইনকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার প্রধানও ওই আইন স্থগিত করে সংশোধনের আহবান করেছে, যাতে এ আইন সংবাদমাধ্যমের কণ্ঠরোধে ব্যবহার করা না হয়।

এবার ফিতরা সর্বনিম্ন ১১৫ টাকা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশে মুসলমানদের জন্য এবছর রোজার ঈদে জনপ্রতি ফিতরার সর্বনিম্ন হার ১১৫ টাকা নির্ধারণ করেছে সরকার। আর সর্বোচ্চ ফিতরা হবে ২,৬৪০ টাকা।

ন্যূনতম ফিতরার এই হার গতবারের চেয়ে ৫৩ শতাংশ বেশি। গত বছর সর্বনিম্ন ফিতরা ছিল ৭৫ টাকা, আর সর্বোচ্চ ২৩১০ টাকা।

রবিবার সকালে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এবারের হার নির্ধারণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।

ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য রোজার ঈদে ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের প থেকে বাবাকে এই ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই।

মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন।

আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম । খেজুর, কিসমিস, পনির ও যবের ক্ষেত্রে তিন কেজি ৩০০ গ্রাম মাধ্যমে ফিতরা আদায় করতে হয়।

এসব পণ্যের বাজারমূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনি¤œ ফিতরা নির্ধারণ করা হয়।

দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কমিটি।

খোকসায় ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের ইফতার মাহফিল

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আছর উপজেলা সদরের একটি রেস্তোরায় উপজেলার বিভিন্ন স্তরের কবি-সাহিত্যিক, ব্যবসায়ী, সাংবাদিক, শিক ও পেশাজীবীদের সন্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম এর সভাপতি আশিকুর রহমান চপলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন লেখক সাহিত্যিক রেজা-উল করিম।

অনুষ্ঠানে আলোচনা করেন এ্যাডঃ সিরাজ প্রামাণিক, খোকসা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ওয়াজেদ আলী প্রমুখ।

দেশ ও জাতির কল্যান কামনা করে ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের মোয়াজ্জেম হাফেজ জামাল উদ্দিন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...