কুষ্টিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

0
180

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার শহরতলীতে শিউলী খাতুন (৩০) নামের এক গৃহবধূকে বটি দিয়ে জবাই করে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক স্বামী।

ঘাতক স্বামী মন্টু মন্ডল (৪২) স্থানীয় জনতা আটকের পর পুলিশের হাতে সোপর্দ করে।

বৃহস্পতিবার দুপুরে শহড়তলীর হরিশংকরপুর শাহ পাড়া এলাকায় নিজ বাড়িতে হত্যা করা হয় গৃহবধূকে। হত্যাকারী স্বামী মন্টু হরিশংকরপুর শাহ পাড়া এলাকার বুদোর ছেলে।

জানা গেছে, মানসীক ভারসাম্যহীন মন্টুর সাথে স্ত্রী শিউলী খাতুনের দীর্ঘ দিন যাবত পারিবারিক কলহ চলে আসছিলো। বৃহস্পতিবার সকালের দিকে স্ত্রী শিউলীর সাথে মন্টুর কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ঘরে থাকা তরকারী কাটা বটি দিয়ে স্ত্রী শিউলীকে এলোপাাতাড়ি কুপিয়ে জখম কওে ঘাতক স্বামী। জখমে অতিরিক্ত রক্ত রণ হওয়ায় ঘটনাস্থলেই শিউলী খাতুন নিহত হন। পরে স্থানীয় জনগন টের পেয়ে মন্টু মন্ডলকে আটক করে পুলিশকে খবর দেয়।

পুলিশ গৃহবধূ শিউলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। স্ত্রী হত্যার অভিযোগে আটক মন্টুকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিউলীকে হত্যার অভিযোগে স্বামী মন্টুকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card