বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 428

ঝিনাইদহে কবি পাগলা কানাইয়ের মুর‌্যাল উদ্বোধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে মরমি কবি পাগল কানাইয়ের মুর‌্যাল উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের কবির মাজারে চত্বরে এ মুর‌্যালটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন প্রমুখ।

কবি পাগলা কানাইয়ের স্মৃতি ধরে রাখতে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে এই মুর‌্যাল নির্মান করা হয়েছে। এর আগে এখানে কবির ভাস্কর্য্য স্থাপন করা হয়।

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে তিন ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি দেবব্রত রায় জানান, রবিবার সকাল ৬ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের দবির মোল্লা গেটের পাশে মোটরসাইকেল ও নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সামস তবরেজ লিখন (২৬) নামের একজন নিহত হয়। নিহত লিখন কুষ্টিয়া শহরতলীর দেশয়ালীপাড়া এলাকার বশিরুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি ঢাকায় ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। সকালে মোটরসাইকেল যোগে কর্মস্থল ঢাকার উদ্দ্যেশে রওয়ানা হয়েছিলেন তিনি।

অপরদিকে সকাল সাড়ে ৮টার একই মহাসড়কের কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বাসের সঙ্গে ধাক্কা লেগে আবদুর রউফ (৩৮) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। নিহত আবদুর রউফ লাহিনী এলাকার মৃত সোবিজ উদ্দিনের ছেলে। সকালে কাজের জন্য শহরের দিকে যাচ্ছিলেন রউফ।

কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

0
নিহত শ্রমিকের লাশবাহী এ্যাম্বুলেন্স ঘিরে সাথি শ্রমিকদের আহজারি।

কুষ্টিয়া প্রতিনিধি

বিদ্যুতের লাইন বন্ধ করে উন্নয়ন কাজ করছিলেন ঠিকাদারের শ্রমিকরা। কিন্তু নির্দ্ধারিত সময়ের আগে চালু করে দেওয়া হয় বিদ্যুৎ। আর এতেই ঘটে বিপত্তি। বিদ্যুতায়িত হয়ে একজন শ্রমিক ঘটনা স্থলেই নিহত হয়েছেন। আহত হেডমিস্ত্রি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার বেলা দেড়টার দিকে কুমারখালী পৌরসভার খোকনমোড় এলাকার এদুর্ঘটনা ঘটে। নিহত লাইনম্যানের নাম মানিক হোসেন (৪০)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। আর আহত হেডমিস্ত্রি একই এলাকার মৃত তছলেম হোসেনের ছেলে রাজু হোসেন (৪৫)।

জানা গেছে, কুমারখালীর ওয়েস্ট জোন পাওয়ার ড্রিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকোলি) পৌরসভার খোকনমোড় এলাকায় বিদ্যুত লাইনের উন্নয়নমূলক কাজ করছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা। উন্নয়ন কাজের জন্য বেলা দুইটা পর্যন্ত বিদ্যুত লাইন বন্ধ রাখার কথা বলেছিলেন সহকারী প্রকৌশলী রাজু হোসেন। এ নিয়ে শ্রমিকদের একাধিকবার মুঠোফোনে রাজুর সাথে কথা হয়েছিল। কিন্তু বেলা দেড়টার দিকে লাইন চালু হলে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান মানিক ও হেডমিস্ত্রি রাজু গুরুতর আহত হন। পরে অন্যান্য শ্রমিকরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার রাজুকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।

ঠিকাদারের শ্রমিক রফিকুল ইসলাম বলেন, তারা খোকনমোড়ে কাজ করছিলেন। রাজু স্যারের সাথে তাদের বারবার কথা হচ্ছিল। দুইটা পর্যন্ত লাইন বন্ধ থাকার কথা ছিল। কিন্তু আগেই লাইন চালু হলে দুর্ঘটনায় মানিক মারা যায় এবং হেডমিস্ত্রি আহত হন।

ঠিকাদার ময়েজ উদ্দিন বলেন, তিনি অন্য সাইডের কাজে ছিলেন। লাইন বন্ধ রাখার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই লাইন চালু হওয়ায় দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়েছেন।

কুমারখালী ওজোপাডিকোলি’র প্রকৌশলী মখলেছুর রহমান ও সহকারী প্রকৌশলী রাজু হোসেন বলেন, এক অঞ্চলের লাইন বন্ধ করে শ্রমিকরা অন্য অঞ্চলে কাজ করছিলেন। ঠিকাদারের ভুলেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন বলেন, বিদ্যুত অফিস দুইটার পরিবর্তে দেড়টার দিকে লাইন চালু করায় এদুর্ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

ট্রেনে কাটা পড়ে জামাই নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া (৪৬) নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে সুন্দরপুর স্টেশনের অদুরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামি চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। নিহত মানিক বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, তিনি ঢাকা গাজিপুরে থাকে গার্মেন্টসে শ্রমিকের কাজ করতেন। সে শুক্রবার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে শ্বশুরবাড়ি বাড়ীতে বেড়াতে আসেন। তার শ্বশুর এ গ্রামের মৃত আকবার ধনী।

সুন্দরপুর গ্রামের আমিরুল ইসলাম জানান, গত তিন মাস আগে এ গ্রামের মৃত আকবার ধনীর মেয়ে রোমেনা বেগমের (৪৮) কে তিনি বিয়ে করেন। এটা তার দ্বিতীয় বিয়ে। ঘটনার দিন সকাল ১০টার দিকে পাশ্ববর্তী একতারপুর বাজারে ঘুরতে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন তিনি। এরপর বেলা ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামি চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়।

কালীগঞ্জ থানার এসআই প্রকাশ কুমার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তাই তার মরদেহ উদ্ধার করবে রেল পুলিশ। তবে তার কাছে থাকা ২৩০০ টাকা আমি হেফাজতে নিয়েছি। এটা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মোবারকগঞ্জ রেলষ্টেশনের মাস্টার শোভন রায় জানান, ঘটনা জানার পর যশোর রেল পুলিশকে জাননো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেন।

কুষ্টিয়ায় হিন্দু মহাজোটের মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ৬০টি সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শনিবার বেলা ১১টার দিকে জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখা উদ্যোগে সংগঠনের নেতাকর্মীরা কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে সংগঠনটির নেতারা বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনসহ ভয়-ভীতির কারণে দেশে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ১৯৪৭ সালে এ ভূখন্ডে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা ছিল ৩৩শতাংশ স্বাধীনতার পরবর্তী ২২ শতাংশ।

সরকারী পরিসংখ্যান মতে, ২০১৫ সালে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা ছিল ১০.৭ শতাংশ। এর মাত্র ৬ বছর পরে সরকারী পরিসংখ্যান মতে, হিন্দু সম্প্রদায়ের সংখ্যা ২.৮ শতাংশ কমে মাত্র ৭.৯ শতাংশে এসে দাঁড়িয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে এ দেশ অচিরেই হিন্দু সম্প্রদায় শূন্য হবে।
হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠাই এর একমাত্র সমাধান বলে তারা দাবি করেন।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অঘোর কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক তরুন কুমার ঘোষ, সংগঠনিক সম্পাদক সহাদেব অধিকারী, বিমল সেন, বিধান মাস্টার, শিক্ষিকা মিনু পোদ্দার, সুকরা নন্দী, প্রদীপ মন্ডল প্রমুখ।

তিন বছরেও পৌর এলাকার বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প চালু হয়নি

0
পানি সরবরাহের ট্যাব চুরি হয়ে গেছে।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের পাইপ লাইন ও পাম্প হাউস নির্মান শেষ হলেও প্রকল্পটির ৩ বছরেও চালু হয়নি। পাইপ বসানোর জন্য খোড়া-খুড়ি করা রাস্তা গুলো সংস্কারের উদ্যোগ নেই বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ দিন ব্যবহার না হওয়ায় পাড়া-মহল্লায় বসানো তিন শতাধিক পানির ট্যাব চুরি হয়ে গেছে।

প্রকৌশলীর দপ্তর থেকে পাওয়া তর্থে জানা গেছে, খোকসা পৌরসভার ৯ ওয়ার্ডের মধ্যে ৬টির ১২ হাজার মানুষের বিশুদ্ধ খাবার পানি সরবরাহে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে পৃথক দুটি প্রকল্প গ্রহন করে। গত ২০১৯ সালের অক্টোবর মাসে দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাইপ লাইন নির্মান কাজ ও একটি পাম্প হাউস নির্মানের কার্যাদেশ দেওয়া হয়। কাজটি শেষ করার জন্য ১০ মাস সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু অদৃশ্য কারণে ৩ বছরে কমপক্ষে ৫ দফায় সময় বাড়িয়েছে ঠিকাদার। অভিযোগ উঠেছে কাজ শেষের আগেই বিলের ৯০ শতাংশ টাকা ঠিকাদারকে পরিশোধ করা হয়েছে।

খোজ নিয়ে দেখা গেছে, প্রায় এক বছর আগে পৌর এলাকার ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে ১৪ কিলোমিটার পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। সুবিধা ভোগী পর্যায়ে পানি সরবরাহের জন্য প্রায় ৭০০ টি সংযোগসহ পানির ট্যাপ বসানো হয়। একদিন পরীক্ষামূলক পানি সরবরাহও করা হয়। অদৃশ্য কারণে পানি সরবরাহের বিষয়টি ধামা চাপা পরে যায়। ফলে পৌরবাসীদের বৃহৎ অংশ সরবরাহের পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ প্রকল্প সম্পর্কে অবগতনন সংশ্লিষ্ট ওয়ার্ড়ের কাউন্সিলরা। পৌর সভায় বসেই জনস্বাস্থ্য প্রকৌশলীর গাফিলতির কারনেই পানি সরবরাহ করা হচ্ছেনা বলে দাবি করেন ওই কাউন্সিলর।

নিজের বাড়ি থেকে ৫শ গজ দূরে খাবার পাসি সংগ্রহ করতে এসেছে মাজেদা নামের একবৃদ্ধা।

পানি সরবরাহ শুরুর আগেই শতভাগ পানির ট্যাব চুরি হয়ে গেছে। পানির পাইপ স্থপনের সময় পৌর এলাকার ৮ কিলোমিটার রাস্তা খোড়া খুড়ি করা হয় কিন্তু সে গুলো সংস্কার করা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতে রাস্তা গুলো কাদা-জলে তলিয়ে যায়। এলাবাসীদের অভিযোগ ঠিকাদারের লাগানো পাইপ ও ট্যাব গুলো খবই দুর্বল ছিল। বচ্চারা কিছু তছরুপ করেছে। কিছু লাগানোর পর পর হাওয়ায় মিলিয়ে গেছে। পাইপ পোতার সময় এলাকাবসীদের জানানো হয়েছিল প্রতিদিন সকালে ও বিকালে দুই বার পানি সরবরাহ করা হবে। নিজেরা পাইপ সরবরাহ করলে প্রত্যেকেই নিজ নিজ বাসা-বাড়িতে পানি নিতে পারবেন। অনেকেই এ সুযোগ কাজে লাগিয়ে বাসা-বাড়িতে পাইপ লাইন টেনে নিয়েছেন। কিন্তু তিন বছরে সর্বরাহের এক ফোটা পানি পাইনি কেউ, একদিনের জন্য।

পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাজেদা খাতুন। বয়স ৫০। চার সন্তানের জননী। নিজের বাড়িতে ব্যক্তিগত টিউবয়েল আছে। কিন্তু পানিতে প্রচুর আইরণ থাকায় বাড়ি থেকে প্রায় ৫ শ মিটার দূরে কালিবাড়িতে পানি নিতে এসেছেন। প্রায় দেড় বছর আগে নিজের পয়সা খরচ করে পাইপ আর তিনটি ট্যাব কিনে দিয়ে পানির সংযোগ নিয়েছেন। কিন্তু দীর্ঘ সময়েও পৌরসভা পানি সরবরাহ করেনি। অযতার্থ টাকা খরচ করে বসে ্আছেন। সরবরাহের পানি দিলে তাকে আর এই বৃদ্ধ বয়সে অতিরিক্ত কষ্ট করে খাবার পানি টেনে নিতে হতো না। তিনি খাবার পানি সমস্যার সমাধানের দাবি জানান।

পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহব্বত আলী জানান, দেড় বছর আগে তার বাড়ির বেড়ারর সাথে ঠিকাদার পাইপ দিয়ে গেছে। কিন্তু সেই পাইপে আর পানি আসেনি। তিনি জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলীর উপর ক্ষুদ্ধ।

৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসেম আলী বলেন, পানি সরবরাহের লাইন তৈরী বা পরিকল্পনার সময় তাকে জানোই হয়নি। পাইপ লাইন স্থাপনের সময় যে সব রাস্তা কেটে চলাচলের অনুপযোগী করা হয়েছে, সে গুলো মেরামতের জন্য অনেকার পরিষদের মিটিং এ তোলা হয়েছে। কিন্তু রাস্তা আর সংস্কার হয়নি। তিনি পানি সরবরাহ সহ রাস্তা সংস্কারের দাবি জানান।

পৌর সভার উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ টিপু প্রকল্পটি চালু না হওয়া হতাশ। তিনি জনান, বিলম্বে হলেও প্রকল্পের পাইপ, গুরুত্বপূর্ণ স্থান গুলোতে পানি সরবরাহের ট্যাপ স্থাপন ও বাসা বাড়িতে পানির পাইপ লাইনের সংযোগ দেওয়া হয়েছে। পাম্প হাউস নির্মান কাজ অনেক আগেই শেষ হয়েছে। পানি সর্বরাহ চালু না হওয়ার বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশলী ও ঠিকাদার বলতে পারবে।

পৌরসভার প্রকৌশলী সুজন আলী বলেন, কাজটি জনস্বাস্থ্য প্রকৌশলীর। প্রকল্পটি হস্তান্তরের জন্য তাদের মৌখিক তাগাদা দেওয়া হয়েছে। তিনি নিজে উদ্যোগী হয়ে একদিন পরীক্ষা মূলক পাম্প চালুকরে করেছিলেন। কিন্তু পাইপ লাইনে একাধিক লিকেজের সন্ধান পাওয়া গেছে। এ রিয়য়েও তারা জনস্বাস্থ্য প্রকৌশলীকে জানিয়েছে। এ ছাড়া যেসব স্থানে সাধারণ মানুষের খাবার পানি নিশ্চিত করতে ট্যাব লাগানো হয়েছিল সে গুলোর একটিও নেই। মালামাল সংরক্ষনের জন্য হলেও প্রকল্পটি দ্রæত চালু হওয়া প্রয়োজন।

পৌর সভার প্যানেল মেয়র ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান টিপু নিজেও বলতে পারেন নি পানি সরবরাহ প্রকল্পের বিষয়ে। তিনি শুনেছেন অচিরেই পানি ছাড়া হতে পারে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সুমন আলী জানান, প্রকল্পের সিংহ ভাগ কাজ হয়ে গেছে। নতুন আরো একটি পাম্প হাউস নির্মান করা হচ্ছে। আগামী জুন মাসের দিকে প্রকল্পটিতে পানি সরবরাহ করা হতে পারে।

পৌরসভার মেয়র তরিকুল ইসলাম তারিক জনস্বাস্থ্যের প্রকল্পোগুলো বাস্তবায়ন নিয়ে নিজেও ক্ষুদ্ধ। তিনি বলেন, পানি সর্বরাহ প্রকল্পটি বাস্তবায়নে বিলম্বের বিষয়ে ওই বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন কিন্তু লাভ হয়নি। প্রকল্পটি বাস্তবায়ন দীর্ঘ সূত্রতায় ঝুলে আছে। শুষ্ক মৌসূমের আগে পানি সরবরাহ চালু হলে পৌর বাসীরা উপকৃত হবে বলেও তিনি জানান।

খোকসায় সহকারী শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য যোগদান করা সহকারী শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সদ্য যোগদান করা ৫৩ জন শিক্ষকের সাথে শিক্ষার মান উন্নয়নে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকালে উপজেলা শিক্ষক সমিতির হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নাজনিন আলম, সহকারী অফিসার খাইরুল আলম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক তুরান আলী মোল্লা, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।

কুষ্টিয়ায় গৃহবধু হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় তরলদাহ্য পদার্থ ছুড়ে অন্ত:সত্ত¡া গৃহবধুকে হত্যার দায়ে রোকনুজ্জামান ওরফে রনি (৩৮) নামের এক যুবককে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহষ্পতিবার বিকালে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালেন বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম দন্ডপ্রাপ্ত যুবকের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে সাজাপ্রাপ্ত যুবককে আরও ৫০ হাজার টাকা জরিমানারও আদেশ দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত ওই যুবক কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফজলুল হকের মাদকাসক্ত ছেলে রোকনুজ্জামান ওরফে রনি(৩৮)।

মামলা নথি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিয়ে ভাড়াটিয়া অন্ত:সত্ত¡া গৃহবধু জুলেখা খাতুন (৩৫) বাড়ির মালিক হামিদা খাতুনের সাথে তার দোতলায় বসে গল্প করছিলেন। এ সময় ইন্টারনেট সংযোগের পাসওয়ার্ড দেয়া নেয়াকে কেন্দ্র করে পূর্ব থেকে সৃষ্ট দ্ব›েদ্বর জেরে বাড়ির মালিকের ছেলে রোকনুজ্জামান পেট্টোল, তারপিনসহ অতিদাহ্য মিশ্রিত তরল ছুড়ে গ্যাস লাইটের আগুন ধরিয়ে দেয়া গৃহবধু জুলেখার দেহে। এ ঘটনায় ওই গৃহবধুর শরীরের ৭০শতাংশ অগ্নিদগ্ধ হয়। দগ্ধ জুলেখাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে অগ্নিদগ্ধ জুলেখা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এঘটনায় নিহতের স্বামী মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের বাসিন্দা পোল্ট্রি ব্যবসায়ী মেহেদী হাসান আসামী রোকনুজ্জামান রনির বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ৩ জুন কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক জাবিদ হাসান এ মামলার একমাত্র আসামী রোকনুজ্জামানের বিরুদ্ধে একসাথে দুইটি নর হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে চার্র্জশীট দাখিল করেন আদালতে।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের সরকারী কৌসুলি এ্যাড. আব্দুল হালিম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধুর বাসায় ব্যবহৃত ইন্টারনেট সংযোগের পার্সওয়ার্ড নেয়াদেয়াকে কেন্দ্র করে পূর্ব থেকে যুুবক রোকনুজ্জামানের সাথে দ্ব›দ্ব চলছিলো। তারই জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত মামলার একমাত্র আসামী রনির মৃত্যুদন্ডসহ ৫০হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

খোকসায় শ্বাস রোধ করে গৃহবধূকে হত্যার অভিযোগ

0
নিহত গৃহবধূ জহুরা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় স্বামীর পরকিয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে গলাটিপে হত্যার পর ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানোজ অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর নিথর মৃতদেহ ঘরের বারান্দায় রেখে স্বামীসহ পরিবারের লোকেরা পালিয়ে যায়।

উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গী গ্রামের বুধবার দিনগত সন্ধ্যায় নিজের ঘরের বারান্দা থেকে এক সন্তানের জননী গৃহবধূ জহুরা খাতুন (২৫) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী ইসারত বিশ্বাস এ গ্রামের আজগর বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন প্রসাধনী ব্যবসায়ী।

নিহত গৃহবধূ জহুরার শ্বশুর বাড়িতে গ্রামে প্রতিবাদী নাড়িদের একাংশ। কিন্তু ঘরে তালঅ দিয়ে আত্মগোপনে আছে ঘাতক স্বামী ও তার ভাই ভাবিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে জয়ন্তী হাজরা গ্রামের স্বামী পরিতক্তা ইসারতের সাথে মোটা অংকের যৌতুকে পাশের গ্রাম গোসাইডাঙ্গীর ইসরাত বিশ্বাসের বিয়ে হয়। তাদের ঘরে জন্ম নেওয়া প্রতিবন্ধি মেয়ে শিশুটি তিন মাস আগে মারা যায়। বড়ভাই এনামূল প্রবাসে থাকায় ভাবীর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পরেন ইসারত। এ নিয়ে স্বামীর সাথে জহুরা খাতুনের বিরোধ চরম পর্যায়ে পৌছায়। এ ঘটনা কেন্দ্র করে বুধবার সারাদিন গৃহবধূ জহুরার উপর শরীরিক নির্যাতন চালায় স্বামী ও তার মা। সন্ধ্যার পর স্বারীর নির্যাতনে জহুরা মারা যায়। পরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে নাটক সাজানোর চেষ্টা করে স্বামী ও শ্বশুরী।

বৃহস্পতিবার দুপুরে জয়ন্তী হাজরা গ্রামে নিহত গৃহবধূর বাবার বাড়িতে শোকার্ত আত্মীয় স্বজনরা মৃতদেহ ময়না তদন্ত থেকে আসার অপেক্ষায় ছিলেন। অন্যদিকে পাশের গ্রাম গোসাইডাঙ্গীতে ঘাতক স্বামীর বাড়িতে উৎসুক নারীরা ঘৃনা আর প্রতিবাদ জানাতে ভিড় জমিয়েছেন। এ দিন (বৃহস্পতিবার) সকালে আত্মগোপন থেকে নিজের বাড়িতে ফিলে আসা ঘাতক শ্বশুর-শ্বাশুরীর পরেছেন জনরোশের মুখে। এসব নারীরা গৃহবধূ হত্যার বিচারের দাবি করেন।

নিহতের ভাবী শামসুন্নাহার জানান, মৃত্যু সংবাদ পাওয়ার কয়েক মিনিট আগেও ননদ জহুরার সাথে তার মুঠোফোনে কথা হয়। তখন সে সারা দিনের নির্যাতনের কথা জানিয়েছিল। সন্ধা ৭টার পর ফোন দেওয়া হলে অপর প্রান্ত থেকে সাইফুল নামের এক শিশু জানায় তার চাচী (জহুরা) আত্মহত্যা করেছে। এই সংবাদ শোনার পর তার গৃহবধূর শ্বশুর বাড়ি ছুটে গিয়েছিলেন। তার আগেই গৃহবধূর মৃতদেহ ঘরের বারান্দায় ফেলে রেখে স্বামী তার ভাবী নাজমাসহ শ্বশুর বাড়ি লোকেরা আত্মোগোপন করে।

তিনি দাবি করেন, জহুরার স্বামীর সাথে তার এক প্রবাসী ভাইয়ের স্ত্রী নাজমারর পরকিয়া রয়েছে। এ ঘটনায় বাঁধা দেওয়ায় তার(জহুরার) উপর স্বামী শ্বাশুরীর নির্যাতন চরমে পৌচ্ছায়। ঘটনার দিন সন্ধার পর থেকে গৃহবধূর উপর স্বামী ও শ্বাশুরী শারীরিক নির্যাতন করে। এক পর্যায়ে গলা টিপে শ্বাস রোধ করে গৃহবূকে হত্যা করা হয়েছে।

নিহত জহুরার শ্বাশুরী আছিয়া খাতুন আত্মপক্ষ সমর্থন করে কথা বলছেন।

নিহত গৃহবধূর ভাই আনারুল ইসলাম জানান, ঘাতক স্বামী ইসারতের সাথে তার সেজো ভাবি নাজমার পরকিয়া রয়েছে। এ নিয়ে তারা দুই পক্ষ কথা বলে সমাধানের চেষ্টা করে। কিন্তু তার বোনের উপর নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করে। বুধবার রাতে তাদের বাড়িতে আসতে চাওয়া তার বোনের উপর নির্যাত মাত্রা বাড়িয়ে দেওয়া হয়। এক পর্যায়ে তারা স্বামীই শ্বাসরোধ করে জহুরাকে হত্যা করেছে। তারা মালা করবেন বলে জানা।

তিনি জানান, বিয়ের সময় ইসরাতকে নগদে আড়াই লাখ টাকা, সোনার গহনা ও বাড়ির ব্যবহারের জিনিস পত্র দেওয়া হয়েছিল। তার পরেও তার বোনের কপালে সুখ হলো না।

নিহত গৃহবধূর শ্বাশুরী আছিয়া খাতুন পুত্রবধূ জহুরার উপর নির্যাতনের বিষয়ে অস্বীকার করেন। তিনি জানান, জহুরা তার নিজের ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তারা টের পেয়ে ঘরের আড়া থেকে তাকে উদ্ধার করে সুস্থ্য করার চেষ্টা করেন। কিন্তু তার আগেই সে মারা যায়।

শ্বশুর আজগর আলী জানান, যখন জহুরা মারা যায় তখন তার ছেলে ব্যবসায়ীক কাজে পাশের উপজেলায় গিয়েছিল। লাশ রেখে সবাই পালিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছেলে কেনো পালিয়েছে জানেন না। নিজে বৃদ্ধ বয়সে নাজেহাল হওয়া থেকে বাঁচার জন্য পালিয়েছিলেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, এ ঘটনায় গৃহবধূর ভাই মনরুজ্জামান বাদি হয়ে হত্যা মামলা করেছে। নিহতের স্বামীসহ ৪ জনকে আসামী করা হয়েছে।

কুমারখালীতে ২২ জনের নামে দুদকের মামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

বিধিমালা লঙ্ঘন করে কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগের অভিযোগে তৎকালীন সভাপতি ও পৌর মেয়রসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

গত মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীলকমল পাল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

অভিযোগ থেকে জানা গেছে, গত ২০১৭-১৮ সালের শুরুর দিকে কুমারখালী বালিকা বিদ্যালয়টি সরকারী করণের সম্ভাবনা দেখা দিলে তৎকালনি সভাপতি প্রধান শিক্ষকসহ অন্যরা পরস্পর যোগসাজশে কর্মচারী গিয়োগ বিধি পরিপন্থী ভাবে বিদ্যালয়ের ১৭টি পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়।

সম্পতি বিদ্যালয়টি সরকারী করার গেজেট প্রকাশের পর বিধিমালা লঙ্ঘন করে শিক্ষক কর্মচারীদেও নিয়োগের বিষয়টি জানাজানি হয়ে যায়।
মামলার অন্যান আসামী করা হয়েছে বিদ্যালয়টির সাবেক সভাপতি ও কুমারখালী পৌরসভার মেয়র শামসুজ্জামান অরুন, কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, শিক্ষক প্রতিনিধি ও ট্রেড ইন্সট্রাক্টর ভোকেশনাল শাখার আব্দুস সাত্তার, সহকারী শিক্ষক খলিলুর রহমান, আসমা বেগম মালা, এস এম আতি বিন বাপ্পী, কুতুবুল আলম, মনিরা পারভিন, লুৎফুন নাহার লাবনী, শেখ সেলিম রেজা, আব্দুল্লাহ মোহাম্মদী, আমিরুল ইসলাম, শহিদুল ইসলাম, কম্পিউটার ডেমোনেস্ট্রেটর সাম্মী আক্তার, নিম্নমান সহকারী কম্পিউটার অপারেটর বাসনা রানী কর্মকার, আয়া রুপালী খাতুন, পরিচ্ছন্নতা কর্মী সনজিদ কুমার বাঁশফর, নৈশপ্রহরী নাসিম হোসেন, অফিস সহায়ক আলমগীর হোসেন, দারোয়ান আমিরুল ইসলাম, বিজ্ঞান ল্যাব অ্যাসিস্ট্যান্ট খাদিজাতুল কোবরা ও কম্পিউটার ল্যাব অপারেটর আব্দুল্লাহ আল মামুন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, মামলার বিষয়ে জানি না।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি পৌর মেয়র সামছুজ্জামান অরুণ বলেন, মামলার বিষয়টি শুনেছি। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে মামলা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...