বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 434

খোকসায় কৃষকের পেয়ারা গাছ কেটে দিল জমির মালিক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এক কৃষকের ইজারা নেয়া (লিজকৃত) জমি থেকে প্রায় পৌনে একশো ধরন্ত পেয়ারা গাছ ও ৫ শতাধিক টমেটো গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া উঠেছে জমির মালিকের বিরুদ্ধে।

জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার শোমসপুর ইউনিয়নের মল্লিক পাড়ার মাঠে শতশত কৃষকের সামনে এ গাছ কাটা ও ফসল তছরুপের নৃশংস ঘটনাটি ঘটে। এ সময় কৃষক আসাদুজ্জামান আসাদ তার জমিতে ছিলেন না। হামলাকারীরা কৃষকের প্রায় ৪ লাখ টাকার ফসল ও গাছ তছরুপ করেছে। ওই কৃষক শোমসপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে।

ক্ষতিগ্রস্থ কৃষকের দাবি, মেহেদী হাসান জুয়েলের কাছ থেকে প্রতিবছর বছর ২০ হাজার টাকা ইজারায় ৫৬ শতাংশ জমি লিজ নিয়ে পেয়ারা ও সবজী ক্ষেত করেন। কিন্তু জমির মালিক কৃষকের সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই বুধবার দুপুর বেলায় তার পেয়ারার বাগানের গাছ কাটতে শুরু করে। এক পর্যায়ে তার স্ত্রী বাঁধা দিতে গেলে তাকে তাড়িয়ে দেওয়া হয়। তিনি মোবাইল ফোনে খবর পেয়ে পুলিশের দারস্ত হন। ততক্ষনে তার বাগান থেকে প্রায় ৮০টি পেয়ার গাছ ও সাড়ে ৫শ টমেটোর গাছ কেটে ফেলা হয়। গাছ গুলোর সাথে প্রচুর কাঁচা-পাকা ফল ছিল। যার আনুমানিক ক্ষতির পরিমান ৪ লাখ টাকা ছাড়িয়ে যাবে। এ ঘটনায় কৃষক মামলা করার জন্য থানায় গিয়েছেন।

শুক্রবার দুপুরে কৃষক আসাদুজ্জামান আসাদ অভিযোগ করে বলেন, ১৪ মাস আগে সে ও তার বন্ধু মেহেদী হাসান জুয়েল যৌথভাবে কৃষি খামার প্রকল্প শুরু করে। কিন্তু প্রথম মৌসুমে সবজী ক্ষেতে তাদের প্রায় ৫ লাখ টাকা লোকসান হয়। এক পর্যায়ে জমির মালিক জুয়েল তার সব জমি ফিরিয়ে নেয়। কিন্তু পেয়ারা বাগানের ৫৬ শতাংশ জমি বার্ষিক ইজারায় তার কাছে রয়ে যায়। এ বছর ফল দেখে জমির মালিক জুয়েলের মাথা খারাপ হয়ে যায়। ব্যবসায়ীক শক্রুতার কারনে জমির মালিক তার ইজারা দেওয়া জমি থেকে গাছ গুলো কেটে ফেলতে শুরু করে। সে একাধিক বার থানায় গিয়েছেন। প্রথমে মামলা নেওয়ার আশ্বাস দেওয়া হয়ে ছিল। এখন আপোষ-রফা করে নিতে বলছে।

জমির মালিক জুয়েল বলেন, বন্ধু হিসেবে তার (আসাদ) কাছে জমি ইজারা দিয়ে তিনি বিপদে পরেছেন। দুই বছর ধরে সে ইজারার (লিজের) টাকা পরিশোধ করেনি। এ ছাড়া জমির অন্য মালিকরা কিছু জমি বিক্রি করে দিয়েছে। ফলে নতুন মালিকদের বুঝে দেওয়ার জন্য তিনি কিছু গাছ কেটে দিয়েছেন।

শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন খান বলেন, যৌথ কৃষি প্রকল্প করতে গিয়ে কৃষক আসাদ প্রকৃতই ক্ষতিগ্রস্থ। এবার ধরন্ত পেয়ারা গাছ গুলো কেটে ফেলায় সে নতুন করে আরো প্রায় ৪ লাখ টাকার ক্ষতির মুখে পরেছে। ঘটনাটি তদন্ত করে সঠিক বিচার দাবি করেন তিনি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, কৃষক মামলা করতে চাইলে করবে। তবে ক্ষতিপুরন হিসেবে গত দুই বছর এবং সামনের তিন বছর মোট ৫ বছর কৃষক জমি চাষ করে খাবে এমন ভাবেই আপোষ হয়েছে।

কুমারখালীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়াম চত্ত¡রে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ হায়াত মাহামুদ, কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম লালু, ওসি মোহসীন হোসাইন প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মেলায় কৃষি পণ্যের ৩০ টি স্টল স্থান পেয়েছে।

শৈলকুপার ৬ দাদন ব্যবসায়ী আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে ৬ জন সুদে কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার শৈলকুপার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত ৬ সুদে কারবারিকে আটক করে। আটককৃতরা হলেন শৈলকুপার হরিহরা গ্রামের মৃত আব্দুল বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর আলম, ইব্রাহিমপুর গ্রামের মৃত খোরশেদ মোল্লার ছেলে আমজাদ হোসেন মোল্লা, বারইপাড়া গ্রামের মৃত আবুল শেখের রহিম শেখ, শেখপারা গ্রামের শহর আলী শেখের ছেলে সিদ্দিকুর রহমান, ভাটই বাজারের আব্দুস সালামের পলাশ হোসেন ও চাঁদপুর গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে পিয়ার আলী।

পুলিশ সুত্রে জানা গেছে, শৈলকুপা শহরসহ গ্রামগঞ্জে সুদ কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। এরা এক লাখ টাকার বিপরীতে সুদ হিসাবে সপ্তাহে ৮ থেকে ১০হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। এতে করে অনেকে তাদের আসল টাকা তো দূরে থাক সুদের টাকায় পরিশোধ করতে পারে না। পরবর্তীতে তারা কৌশলে আসল আর সুদ একসাথে মিলিয়ে টাকা ধার হিসাবে ষ্ট্যাম্পে লিখে নেয়। ব্যাংকের বøাঙ্ক (ফাঁকা) চেকও নিয়ে থাকে। সুদ কারবারিদের চাপে অনেকেই ভিটেমাটি ছাড়া হয়েছে। সুদখোরদের অত্যাচের আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির পাওয়ায় পুলিশ উদ্বিগ্ন হয়ে পড়ে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, হঠাৎ করেই এই জনপদে সুদে কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করতে পেরেছি। তাদের বিরুদ্ধে দ্রæত বিচার আইনে মামলা হয়েছে।

ওএমএস এর চাউল কিনতে যাবার পথে দুই বৃদ্ধ আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ওএমএস এর ডিলারের দোকানে চাউল কিনতে (ক্রয়) যাবার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে বৃদ্ধদয় হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

বৃহস্পতিবার কাকা ডাকা ভোরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের উপজেলা সদরের অদূরে মালিগ্রামে এই দুর্ঘটনা আহত হন বৃদ্ধ তোফাজ্জেল হোসেন তোফা খান (৬২) ও সকোমদ্দিন প্রামানিক (৬৫)। তারা দুজনে নিকট বন্ধু। তাদের বাড়ি উপজেলার পাইকপাড়া-মির্জাপুর গ্রামে।

আহত তোফাজ্জেলের ভাই জমারত আলী জানান, তার ভাই ও তার বন্ধু একই বাইসাইেকেলে উপজেলা সদরের একটি ওএমএস (খোলা বাজারে) ডিলারের দোকানে চাউল খরিদের জন্য রওনা হয়। মালিগ্রামে পৌচ্ছালে পেছন থেকে আসা একটি দ্রæতগামী ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। বৃদ্ধদের অবস্থা সংকটাপন্য হওয়া তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। বিকালে এ রিপোট লেখা পর্যন্ত বৃদ্ধরা অচেতন ছিলেন।

আহত বৃদ্ধ সকোমদ্দিনের প্রতিবেশী নাছিমা জানান, বোঝেন তো অভাবের সংসার তাই ফ্রিসেলের (খোলা বাজার) কমদামের চাল তুলতে যাচ্ছিল। ঘরে সামান্য কিছু ধান আছে। রমজানের সময় কাজ থাকে না। তাই সে ধান তুলে রেখে ফ্রিসেলের চাল তুলতে যাচ্ছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত রাকিবুল ইসলাম জানান, আহত বৃদ্ধদের অবস্থা আশঙ্কা জনক হওয়া তাদের দ্রæত রেফার্ড করা হয়েছে।

কুমারখালীতে তাঁতীদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে তাঁতীদের সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজন বৃহস্পতিবার সকালে পরিষদের সভাকক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

খোকসার ইউএনও’র সহায়তায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে মেধাবী মিম্মা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার মেধাবী ছাত্রী মিম্মা’র বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আর্থিক সহযোগিতায় এগিয়ে এলেন উপজেলা নিবাহী অফিসার (ইউএনও)। এবার তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির বাধা দূর হলো।

উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রামের কৃষি শ্রমিক আশরাফুল আলীর মেধাবী কন্যা মিম্মা গতবছর এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫সহ পাশ করে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগে পরীক্ষায় দিয়ে ভর্তির সুযোগ পেয়ে যায়। কিন্তু দরিদ্র বাবা টাকার যোগারে ব্যর্থ হন। মেধাবী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হয়ে পরে। নিরুপায় মিম্মা মোবাইল ফোনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপন কুমার বিশ্বাসকে বিষয়টি অবগত করে। বুধবার বিকালে ছাত্রী ও তার বাবাকে নিজের দপ্তরে ডেকে এনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আর্থিক সহায়তার ১০ হাজার টাকা নিজহাতে তুলে দিলেন ইউএনও।

ছাত্রী মিম্মার বাবা আশরাফুল আলী বলেন, দুই মাস আগে বিদ্যুতের আগুনে বাড়ি পুড়ে যাওয়ায় তিনি অসহায় হয়ে পরেছেন। এতো টাকা জোগার করে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা তার কাছে অসম্ভব হয়ে পরেছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার মেয়ে মিম্মা কে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সৃষ্টি করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস বলেন, মানবিক দিক বিবেচনা করে ছাত্রীটির বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এই আর্থিক সহযোগিতা ব্যবস্থা করেছি।

ঝিনাইদহে সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক যুবক নিহত হয়েছে।

বুধবার ভোরে বাংলাদেশের শ্যামকুড় সীমান্তের ওপারে ভারতের পাকুড়া সীমান্তে এ ঘটনা ঘটে। বুধবার বিকাল পর্যন্ত নিহত বাংলাদেশী যুবক আরিফুল ইসলামের মরদেহ ভারতের অভ্যন্তরে পাখিউড়া মাঠে পড়ে ছিল। নিহত যুবক শ্যামকুড় পশ্চিমপাড়ার মৃত আফেজ উদ্দিনের ছেলে।

শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বলেন, মঙ্গলবার আরিফুলসহ গ্রামের চার/পাঁচজন যুবক ভারতে গরু আনতে গিয়েছিল। বুধবার ভোরে গরু নিয়ে ফেরার সময় ভারতের পাখিউড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আরিফুল গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলে নিহত হয়। আরিফুলের সহযোগীরা নিখোঁজ রয়েছে।

মহেশপুর ৫৮-ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, সীমান্তে একজন মারা গেছে এমন খবর পেয়েছি। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

মিরপুরে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত

0
নিহত সুলতান উল আলম লিংকন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুলতান উল আলম লিংকন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পৌরসভার মোশাররফপুর এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুলতান উল আলম লিংকন একই এলাকার আবদুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় নিহতের পিতা আবদুর রশিদ বাদী হয়ে ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, মিরপুর পৌরসভার মোশাররফপুর এলাকার করিম বক্সের ছেলে শাহিন মল্লিক ও রাজ্জাক মল্লিকসহ তাদের লোকজনের সাথে সুলতান উল আলম লিংকনের দীর্ঘ বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় উভয় পরিবারের মধ্যে হাতাহাতি ও গোলযোগ ছড়িয়ে পড়ে। এসময় ছুরিকাঘাতে গুরুতর জখম হন সুলতান উল আলম লিংকন। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মিরপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, পূর্ব শত্রæতার জেরে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছিল। সুলতান উল আলম লিংকনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। এ হত্যাকান্ডের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

কুমারখালীতে ‘পর্যটন ও উদ্যোক্তা’ নামের অ্যাপস উদ্বোধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীতে পর্যটন ও উদ্যোক্তা নামের মোবাইল অ্যাপসের উদ্বোধন করা হয়েছে। এক প্লাটফমে যুক্ত থাকছে ২২টি পর্যটন কেন্দ্র ও শতাধিক উদ্যোক্তা।

ঐতিহ্যের পর্যটন, উদ্ভাবনে উন্নয়নে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পর্যটন কেন্দ্র গুলোকে আরো সমৃদ্ধি করতে এবং বেকারত্ব কমাতে নতুন উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার এবং তাঁদের সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষে “পর্যটন ও উদ্যোক্তা” নামের এ মোবাইল অ্যাপসের শুভ উদ্বোধন করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। এ ছাড়া স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (স্থানীয় সরকার) আরিফ উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার উপস্থিত ছিলেন।

এবিষয়ে অ্যাপসের পরিকল্পনা ও বাস্তবায়নকারী এবং কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল জানান, ঐতিহ্যের পর্যটনকে আরো সমৃদ্ধ করতে ও দেশের বেকারত্ব কমানোর লক্ষে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার, তাঁদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও নতুন উদ্যোক্তা তৈরির জন্য অ্যাপসের যাত্রা শুরু হয়েছে। এরপর পর্যটন ও উদ্যোক্তা ম্যাপসের উদ্বোধন করা হবে। এই একটি অ্যাপসে কুমারখালীর প্রায় শতাধিক উদ্যোক্তা ও ২২ টি পর্যটন কেন্দ্র স্থান পেয়েছে।

কুমারখালীতে গাঁজা চাষী আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গাঁজার গাছসহ কালাম প্রামানিক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার চরসাদিপুর ইউনিয়ন পরিষদ ভবন এলাকা থেকে গাছটি জব্দ করে পুলিশ। যাঁর ওজন প্রায় ৪০ কেজি।

এঘটনায় বাড়ির মালিক কালাম প্রামানিককে (৪১) আটক করেছে পুলিশ। তিনি ওই এলাকার আজিত প্রামানিকের ছেলে। রাতেই তাঁর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। মামলা নম্বর ৫। মঙ্গলবার সকালে উক্ত মামলায় তাকে আসামী করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, বসতবাড়ির আঙিনায় নিষিদ্ধ গাঁজার চাষ করছিলেন কালাম প্রামানিক। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি গাঁজার গাছসহ গৃহকর্তাকে আটক করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন হোসাইন বলেন, বাড়ির আঙিনায় গাঁজাচাষ করছিলেন আসামি কালাম প্রামানিক। গোপন সংবাদের ভিতিতে অভিযান চালিয়ে গাঁজাচাষ জব্দ ও তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...