বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 512

দুদকের মামলায়: কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী কারাগারে

0

কুষ্টিয়া প্রতিনিধি

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং’র অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার বিজ্ঞ স্পেশাল জজ আশরাফুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের আইনজীবী এ্যাডভোকেট আল মুজাহিদ হোসেন মিঠু কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে গত ২৮ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক নীল কমল পাল বাদী হয়ে রবিউল ইসলাম ও তাঁর স্ত্রী মোছা: কামরুন্নাহারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৮(২) ও ২৭ (১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করেন। এই মামলায় প্রকৌশলী রবিউল ইসলাম ও তাঁর স্ত্রী হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক রবিউল ইসলাম বৃহস্পতিবার কুষ্টিয়ার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। একই মামলায় আগামী ১৪ নভেম্বর তাঁর স্ত্রীর জামিন শুনানী রয়েছে। এদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম ও তার স্ত্রী কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোছা. কামরুন্নাহারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) বৃহস্পতিবার আরো একটি মামলা দায়ের করেছেন।

কুষ্টিয়ায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর এই দম্পতির জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৯ লাখ ৩৪ হাজার ৬৫২ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখাসহ হস্তান্তর-স্থানান্তর করায় তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলাটি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কামরুন্নাহারের স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৯১ লাখ ৭৩ হাজার ৫৯৯ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে অনুসন্ধানকালে তার গ্রহণযোগ্য আয়- চাকরির বেতন-ভাতা ও রেমিট্যান্স প্রাপ্তি বাবদ ৫২ লাখ ৩৮ হাজার ৯৪৭ টাকা পাওয়া যায়। আর বাকি ৩৯ লাখ ৩৪ হাজার ৬৫২ টাকা জ্ঞাত আয়বহির্ভূত বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা বলে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

এছাড়া, কামরুন্নাহার আয়কর রিটার্নে পারিবারিক ও দান মিলিয়ে মোট ব্যয়ের হিসাবে ৬৫ লাখ ৯৬ হাজার ২৯২ টাকা দেখিয়েছেন, যার মধ্যে স্বামীকে ৫০ লাখ টাকা দেওয়ার বিষয়টি উল্লেখ আছে।

এজাহারে এ বিষয়ে বলা হয়েছে, স্বামী মো. রবিউল ইসলাম তার স্ত্রীর কামরুন্নাহারের সম্পদ অর্জনের প্রদর্শিত বৈধ উৎস ব্যতীত অন্য কোনো আয় না থাকার পরও নিজের ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থকে বৈধ করতে স্ত্রীর কাছ থেকে ৫০ লাখ টাকা উপহার গ্রহণের মিথ্যা নাটক সাজিয়ে অবৈধ সম্পদ অর্জন ও দখলে রাখতে সহায়তা করেছেন। এই কারণে স্বামী রবিউলকে সহযোগী আসামি করা হয়েছে।

খোকসায় ঘুমন্ত গ্রামবাসীর উপর সন্ত্রাসী হামলা

0

২০ বাড়ি-দোকান ভাংচুর ও লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় নির্বাচনী তফশীল ঘোষনার রাতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে ঘুমন্ত গ্রামবাসীর উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে কমপক্ষে ২০টিবসত বাড়ী -দোকান ভাংচুর ও লুটতরাজ করেছে।

বুুধবার দিনগত রাত সাড়ে ১১ টার পরে উপজেলার ওসমান পর ইউনিয়নের কলপাড়া, কাজীপাড়া ও ক্যানেল পাড়ায় এ হামলা চালায় স্বসস্ত্র সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা কমপক্ষে প্রায় ৩০ রাউন্ড বন্দুকের গুলি ছোড়ে। হামলায় আহত ১৫ নারী পুরুষ স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

ভুক্ত ভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১১ টার দিকে সন্ত্রাসীরা কাজী পাড়ার জিকে ব্রিজের উপর কয়েক রাউন্ড গুলি ছুড়ি আতঙ্ক সৃষ্টি করে। পরে ৫০-৬০ জন স্বসস্ত্র সন্ত্রাসী স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বর জহিরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করে। রাত ২ টা পর্যন্ত প্রায় তিন ঘন্টা ধরে জহুরুল মেম্বরের সমর্থক হাফিজুল, সামছদ্দিন, বাটু, আফতাব নাসির মতিন, আজাদ, মহন, সোহরাবের বাড়িসহ কমপক্ষে ২০টি বাড়ি – দোকান ভাংচুর করে। এসব বাড়িতে থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলা কারীরা।

গভীর রাতে হামলার সময় সন্ত্রাসীরা বৃদ্ধা হাসিয়া খাতুনের গলায় অস্ত্র ধরে আলমারীর চাবি নেবার চেষ্টা করে। এসময় তার দুই মেয়ে সন্ত্রাসীদের পায়ে চেয়ে ধরে কান্নাকাটি করে। তাতেও রক্ষা পায়নি তার বাড়ি। ভাংচুর ও লুট হয়েছে।

কাজীর ব্রিজ এলাকার পানি উন্নয়ন বোডের জিকে খালের সরকারী জমিতে বসবাস করেন সমিরন ও রেশমা। তাদেও বাড়িও রক্ষা পায়নি ভাংচুর করা হয়েছে। তাদেও প্রতিবেশীর ঘর থেকে গরু লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তারা জানান সন্ত্রাসীরা প্রায় তিন ঘন্টা ধরে হামলা চালায়। তারা আগের থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল। তাদের দাবি করেন, হামলাকারীরা তার প্রতিবেশী আফতাব শেখের একটি গরু, বাইসাইকেল লুট করে নিয়ে গেছে।

ঘামলায় ক্ষগ্রস্ত জহুরুল মেম্বর জানান, ইউনিয় পরিষদের নির্বাচনের তফশীল ঘোষনার রাতে হামলা করবে বলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আগেই ঘোষনা দিয়ে ছিল। পুর্ব পরিকল্পিত ভাবে কয়েকটি সন্ত্রাসী বাহীনি একহয়ে ঘুমন্ত গ্রমবাসীদের উপর হামলা চালিয়েছে। স্বসস্ত্র সন্ত্রাসীরা তিন ঘন্টা ধরে অসংখ্য গুলি চালিয়েছে। লুটপাট করেছে প্রতিটি বাড়িতে। হামলার শুরু থেকে তিনি থানা পুলিশকে একাধিকবার ফোন করেছেন। কিন্তু প্রশাসন এগিয়ে না আসায় তার লোকজন বেশী ক্ষতির শিকার হয়েছে।

ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাবলু জানান, রাতে হামলার বিষয়ে পুলিশকে তিনিও ফোন করেন। কিন্তু কোন প্রতিকার পান নি। ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য সন্ত্রাসীরা ঘুমন্ত মানুষের উপর হামলা করেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, তিনি নির্বাচনী দায়িত্ব পালনে খোকসার বাইরে আছেন। হামলায় ক্ষতিগ্রস্থ্য ইউপি সদস্যকে অভিযোগ দিতে বলা হয়েছে। তিনি ফিরে কঠোর ব্যবস্থা নেবেন।

২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪০ ইউনিয়নে ভোট, থাকছে খোকসা-কুমারখালী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ ধাপে খোকসা ও কুমারখালীর ইউনিয়ন পরিষদ গুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোটগ্রহণ হবে ২৩ ডিসেম্বর।

এসব ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।

বুধবার নির্বাচন কমিশন (ইসি) সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপে ৮৩৬টি ইউপিতে এবং ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

খোকসায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামের যাত্রী বোঝাই ব্যাটারী চালিত অটো বাইক রাস্তার ব্রিজ থেকে ছিটকে খালে পরে এক বৃদ্ধ যাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার একতারপুর(জানিপুর) ইউনিয়নের দশকাহনিয়া গ্রামে মধ্যে যাত্রীবাহী অটোটি দুর্ঘটনার কবলে পরে। বৃদ্ধ যাত্রী আজাহার আলী (৮৫), তিন নারী ও এক শিশুসহ অটো চালক নাজিবুর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বৃদ্ধ আজাহার মারাযান। নিহত বৃদ্ধের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানার বরুরিয়া গ্রামে।

নিহত বৃদ্ধের প্রতিবেশী জামাল উদ্দিন জানান, বৃদ্ধ আজাহার ও তার পরিবারের লোকেরা পাংশা উপজেলার কেয়া গ্রামে একটি ইসলামী জলসা শোনার জন্য যাবার পথে দুর্ঘটনার শিকার হয়। হাসপাতালে নেওয়ার পথে বৃদ্ধ মারা যায়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘনায় নিহত বৃদ্ধের দাফনের প্রস্তুতি চলছিল।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, দুপুরের দিকে কয়েক জন যাত্রী নিয়ে ব্যাটারী চালিত অটো রিকসাটি যাবার সময় ব্রিজর উপর থেকে ছিটকে খালে পরে যায়। এতে বৃদ্ধ আহত হন এবং মারা যান।

এ ব্যাপারে কথা বলার জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমানের সরকারী ফোনে কল করা হয় কিন্তু তিনি রিসিভ করেন নি।

খোকসায় মৃত শিশুকে জীবিত করতে মধ্যযুগীয় চিকিৎসা

0
মৃত শিশুকে ঘিরে উৎসুক জনতার একাংশ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পানিতে পরে মারা যাওয়া শিশুকে জীবিত করে তুলতে মধ্যযুগীয় চিকিৎসা।

বুধবার সকালে উপজেলা সদরের রাজিনাথপুর গ্রামের দেড়বছর বয়সী রাইফ নামের একটি শিশু বাড়ির সাথে ডোবার পানিতে পরে ভেসে ওঠে। সকাল পৌনে নয়টার দিকে পরিবারের লোকেরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃতবলে ঘোষনা করেন। মৃত রাইফের বাবার নাম ইদ্রিস আলী। সে স্থানীয় বাসিন্দার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫০ গজ দূরের মৃত শিশুটিকে নিজ বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। এবার মৃত শিশুটিকে জীবিত করে তুলতে শুরু করা মধ্যযুগীয় চিকিৎসা। প্রথমে মৃত শিশুটিকে লবন দিয়ে ঢেকে দিয়ে কয়েক মিনিট রাখা হয়। তার পর প্রায় ঘন্টা খানে মাথায় তুলে নাচানো হয়। এক পর্যায়ে মৃত শিশুটির চোখের পাতা নড়ছে বলে দাবি করে ওঠেন শিশুটির মা। মৃত শিশুটিকে নিয়ে পরিবারের লোকেরা দ্বিতীয় দফায় আবার ছোটেন স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে। শিশুটি পরীক্ষা করে দ্বিতীয় বারও শিশুটিকে মৃতবলে ঘোষনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরু জ্জামান। এ সময় ঘটনা স্থলে পুলিশ উপস্থিত ছিল।

মৃত শিশুকে বাঁচিয়ে তোলার চেষ্টা

মৃতের চাচা ইউনুস আলী জানান, শিশুটি পানিতে পড়ার পর পরই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রথম বার হাসপাতালে নেওয়ার পরেও সে জীবিত ছিল।

ঘটনা স্থলে উপস্থিত থানা পুলিশের এসআই আলতাফ জানান, তারা হাসপাতালের খবরের ভিত্তি এসেছেন। মৃত শিশুকে জীবিত করতে মধ্যযুগীয় চিকিৎসা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রথম থেকে শিশুটিকে দ্বিতীয় বার হাসপাতালে পাঠানোর চেষ্টা করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান জানান, প্রথম বার হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। পানিতে ডুবে মারা যাওয়া মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কয়েক ঘন্টা পর্যন্ত নড়তে পারে। এটা খুব স্বাভাকি ঘটনা, ডাক্তারী পরিভাষায় এটাকে “রাইগর মোটিভ” বলা হয়। ।

খোকসায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় রবি মৌসুমে প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু করা হয়েছে।

আসন্ন রবি মৌসুমে উপজেলার প্রায় ২৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও খেসারী ফসলের আবাদে উৎসাহ দিতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনার আওতায় বীজ সার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪, খোকসা-কুমারখালী আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

মঙ্গলবার দুপুরে কৃষি অফিস চত্বরে এ উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-মাসুম মোরশেদ শান্ত, জিল্লুর রহমান প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।

উল্লেখ্য, চলতি অর্থবছরে উপজেলার ২৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

খোকসার পাইকপাড়া-মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আকমল হোসেন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার পাইকপাড়া-মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা আকমল হোসেন আকত আলী। বিনা প্রতিদ্ব›িদ্বতায় সংখ্যা গরিষ্ঠ ভোটে তিনি সভাপতি হলেন।

মঙ্গলবার সকালে নির্বাচন পরিচালনা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হকের অফিস কক্ষে সদ্য নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিদের ভোটের মাধ্যমে তিনি সভাপতি নির্বাচিত হয়।

গত ৪ নভেম্বর পাইকপাড়া-মিজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকদের ভোটে আকমল হোসেন আকত আলী, আক্তারুজ্জামান, আকরাম হোসেন ও আব্দুর রহমান ব্যাপক ভোটের ব্যাবধানে পূর্ণ প্যানেলে বিজয়ী হন।

পাইকপাড়া-মিজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আকমল হোসেন আকত আলী উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদের দায়িত্ব পালন করছেন। তিনি আওয়ামী পরিবারের সদস্য।

পাইকপাড়া-মিজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মী, বিদ্যালয়ের সন্মানীত ভোটার, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগনের প্রতি কৃতজ্ঞতা জানান।

নির্ধারিত ভাড়ার বেশি নিলে কঠোর ব্যবস্থা: কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিবহনমালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই যেন নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা না হয়। তিনি আরো বলেন, এ ব্যাপারে প্রতিশ্রæতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তাঁর সরকারি বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, গ্যাস, অকটেন ও পেট্রলচালিত যানবাহনের েেত্র বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না।

টানা তিন দিন সাধারণ মানুষের দুর্ভোগের পর ভাড়া বাড়িয়ে রবিবার বিকালে ধর্মঘট প্রত্যাহার করেন পরিবহনমালিকেরা।

সারা দেশে দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া বেড়েছে গড়ে ২৭ শতাংশ। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বেড়েছে ২৮ শতাংশ। রবিবার বিকালে পরিবহনমালিক নেতাদের উপস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপ (বিআরটিএ) বাড়তি ভাড়া ঘোষণা করে। বাড়তি ভাড়া শুধু ডিজেলচালিত বাস-মিনিবাসের েেত্র প্রযোজ্য হবে। সংকুচিত প্রাকৃতিক গ্যাসচালিত (সিএনজি) বাস-মিনিবাস পুরোনো ভাড়াতেই চলবে। বাড়তি ভাড়া ঘোষণার পর পরিবহনমালিক সমিতির নেতারা তাৎণিকভাবে ধর্মঘট প্রত্যাহারের কথা জানান।

বিএনপির নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে কোনো ভয়ংকর পরিস্থিতি নেই। জনস্বার্থে সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতিবাজ ও অনিয়মকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর।

জনগণের সম্পদ যারা লুণ্ঠন করে, তাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই সরকারের অবস্থান কঠোর বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি সম্পদ লুণ্ঠনকারীদের প নিয়েছে বলেই এ ধরনের বক্তব্য দিচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, যারা মুক্তিযুদ্ধের মহানায়ককে হত্যা করে স্বাধীনতার চেতনাবিরোধী ধারায় রাষ্ট্র পরিচালনা করেছিল, সিপাহি জনতার বিপ্লবের নামে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের হত্যা করেছিল, সময় এসেছে তাদের মুখোশ উন্মোচন করার।

ওবায়দুল কাদের আরও বলেন, ১৯৭৫ সালের ৩ থেকে ৭ নভেম্বর পর্যন্ত যেসব ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটেছে, তা জনসমে আনা হয়নি। বরং কারও কারও কৃত্রিম ইএেৎ তৈরি করা হয়েছে। তদন্ত কমিশন গঠনের মাধ্যমে এসব ঘটনা ও দায়ীদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি।

নেতা-কর্মীদের হয়রানি নিয়ে বিএনপি নেতাদের অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পূজামন্ডপে হামলা করেছে যারা, আগুন জ্বালিয়েছে যারা, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে, বিএনপির ভাষায় তারা দেশপ্রেমিক।

তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কর্মসূচি ঘোষনা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার জাতীয় প্রেসকাবের সামনে ঢাকা মহানগর দণি ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, এই সমাবেশ থেকে আমরা কর্মসূচি ঘোষণা করছি। কর্মসূচি হচ্ছে- জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ নভেম্বর দেশের মহানগরগুলোতে, (ঢাকা বাদ দিয়ে, কারণ আজকে ঢাকায় কর্মসূচি হয়েছে) প্রতিবাদ সমাবেশ হবে। আর একই দাবিতে আগামী ১২ নভেম্বর সারাদেশের জেলা সদরগুলোতে বিােভ সমাবেশ হবে।

বিএনপি মহাসচিব বলেন, করোনা শুরুর আগে এদেশের দরিদ্র মানুষের সংখ্যা দুই কোটি ছিল। এখন দরিদ্র হয়েছে ৩ কোটি ৪৮ লাখ। প্রতিদিন মানুষের দারিদ্র্য বাড়ছে। সুতরাং সাধারণ মানুষ দিনের পর দিন গরীব থেকে গরীব হচ্ছে।

সরকারের চরিত্র হচ্ছে লুট করা- এমন মন্তব্য করে তিনি বলেন, সরকার একদিকে অর্থনীতিকে লুট করছে। অন্যদিকে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করছে। আপনারা দেখেছেন, হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে।

নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, এটা পকেট কাটা সরকার, যাদের সবাই বলে পকেটমার। এই পকেটমার সরকার পর পর দুইবার জনগণের পকেট কাটলো। একবার পকেট কাটলো- ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে দিয়ে। দ্বিতীয়বার জনগণের পকেট কাটলো বাস ভাড়া বাড়িয়ে দিয়ে। সব পাতানো ও সাজানো খেলা।

মানববন্ধনে দণি বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, দণি বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ বক্তব্য দেন।

এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

চলতি বছরে প্রাথমিকে অটোপাস

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এ বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ও সমাপনী পরীক্ষা হবে না। সব শ্রেণির শিক্ষার্থীদের কাস ও বাসার কাজের ওপর স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান মূল্যায়ন করবে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৬ অক্টোবরের সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর প্রাথমিক শিা সমাপনী ও বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষার্থীদের কাস ও বাসার কাজের ওপর মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে তোলা হবে।

মন্ত্রী বলেন, যেহেতু এ বছরের অধিকাংশ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল, সে বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের ওপর চাপ তৈরি না করতে সমাপনী ও বার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে না।

মন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছিলেন, প্রাথমিকের সমাপনী কেন্দ্রীয়ভাবে হবে না। সম্ভব হলে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে নিজ নিজ প্রতিষ্ঠানে। পরীক্ষা ছাড়া সার্টিফিকেট দিলে তাতে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে। তাই সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা নেওয়া সম্ভব না হলেও বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা নিয়ে মূল্যায়ন করা হবে।

তবে মন্ত্রণালয় থেকে সোমবার জানানো হয়, কোনো পরীক্ষা নেওয়া হবে না। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।

গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জানানো হয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে প্রধানমন্ত্রী সার-সংক্ষোপ সম্মতি দিয়েছেন। নিজ নিজ বিদ্যালয়ের মাধ্যমেই মূল্যায়ন করা যেতে পারে। আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরিস্থিতি বিবেচনায় ক্লাসের সংখ্যা বাড়ানো যেতে পারে। কাসের সংখ্যা বাড়িয়ে ডিসেম্বরের শেষে বিগত শিক্ষাবর্ষের মতো বর্তমান শিক্ষাবর্ষেও শিক্ষার্থীদের মূল্যায়ন করা যেতে পারে।

প্রধানমন্ত্রী সার-সংক্ষোপ অনুমোদনসহ নির্দেশনা দিয়েছেন। ২০২০ শিক্ষাবর্ষে যেভাবে নিজ নিজ বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে, সেভাবে ২০২১ শিক্ষাবর্ষেও করা যেতে পারে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...