মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 520

কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে প্রান্তিক কৃষক নিহত

0

কুমারখালী প্রতিনিধি

ব্যাটারী চালিত পাখি ভ্যান হারিয়ে পাগল প্রায় প্রান্তিক কৃষক ও ভ্যান চালক মুন্না (৫৫) ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

বুধবার সকালে কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরের পশ্চিমে কালুর মোড়ে তিনি এ ট্রেন দুর্ঘটনার শিকার হন। নিহত মুন্না কয়া ইউনিয়নের মাঠপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান ওই কৃষকের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মুন্না নিজের ব্যাটারিচালিত পাখি ভ্যান নিয়ে আলাউদ্দিন নগরের হাটে পেঁয়াজ বিক্রি করতে আসেন। বেলা ১১টার দিকে নিজের ভ্যানটি না পেয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। পরে রেল লাইন ধরে বাড়ি ফেরার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী সার্টল ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই প্রান্তিক কৃষক ও ভ্যান চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

দৌলতপুরে আফাজ উদ্দীনের স্বরণসভা অনুষ্ঠিত

0

বিএনপির সকল অপকর্মের বিচার করা হবে – হানিফ

দৌলতপুর প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ বলেছেন, মির্জা ফখরুল ইসলামরা কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের নেতাকর্মীর উপর যে পাশবিক নির্যাতন করা হয়েছিল সেদিন আপনাদের গণতন্ত্র-মানবাধিকার কোথায় ছিল। বিএনপি বাংলাদেশে যে সকল অপকর্ম করেছে তার সকল অপকর্মের বিচার করা হবে।

বুধবার বিকালে দৌলতপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সদস্য প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আফাজ উদ্দীন আহমেদের স্বরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশের অর্থায়নে পদ্মাসেতু, মেট্রোরেলসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে। কিন্তু বিএনপির খালেদা-তারেকের চোখে উন্নয়ন পড়ে না। বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি জিয়া ক্ষমতা দখল করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছিল বিএনপি দেশ বিরোধী ষড়যন্ত্রে আজও লিপ্ত রয়েছে।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দৌলতপুর আসনের সাংসদ অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান, সাধারন সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া-৩ আসনের সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. এজাজ আহমেদ মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. শরীফ উদ্দীন রিমন।

মহেশপুর সীমান্তে আটক আট

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী সেলমানপুর ও লেবুতলা গ্রাম থেকে নারী ও পুরুষসহ ৮ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার দিনগত রাতে তারা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার জন্য জড়ো হলে বিজিবি গোপন খবরের সূত্রধরে তাদের আটক করে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামের ইট ভাটা এলাকা থেকে নড়াইল জেলার কালিয়া উপজেলার কুলসুর গ্রামের বিকাশ পালের ছেলে লিটন পাল (২৮), মাগুরা জেলার শালিখা থানার ছান্দরা গ্রামের সমর পালের স্ত্রী লতিকা পাল (২৯), ছেলে শয়ন পাল (১০), পিরোজপুর জেলার কাউখালী থানার গোপালপুর গ্রামের সুমন মন্ডলের স্ত্রী নুপুর রায় (২৫), লেবুতলা গ্রামের ঈদগাহ মাঠ এলাকা ে থেকে পাবনা জেলার সুজানগর থানার হাটখালী গ্রামের কৃষ্ণা দেবনাথের স্ত্রী রিপা (৩০), মেয়ে যুথী খাতুন (১৬), আয়শা খাতুন (১১) এবং রাবিয়া (০৭) কে আটক করা হয়

খোকসায় মুরদা দাফনের সময় মৌ মাছির আক্রমনে ৩০ জন আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় কবর স্থানে এক নারীর দাফনের সময় মৌ মাছির আক্রমনে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলা সদরের কেন্দ্রেয় পৌর কবর স্থানে এক নারীর দাফনের সময় মৌ মাছির দল এ আক্রনের ঘটনাটি ঘটায়।

স্থানীয় ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, উপজেলা সদরের মাঠ পাড়া গ্রামের মৃত আলী রেজার স্ত্রী আনোয়ারা খাতুন (৭৫) বাধ্যক্য জনিত রোগে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। বুধবার সকালে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা তাকে দাফন করতে পৌর কবর স্থানে যান। জানাযার নামাজের পর মরহুমাকে কবরে নামানোর সময় অসংখ্য মৌমাছি দাফনে ব্যস্ত মুসল্লীদের ওপর আক্রমন করে। এ সময় অনেকেই মাটিতে লুটিয়ে পরে। কেউ কেউ দৌড়ে আত্ম রক্ষার চেষ্টা করেন। মৌমাছির দল প্রায় ২০ মিনিট ধরে মসজিদ কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক সড়ক ও কবর স্থানের লোকদের উপর আক্রমন চালায়। আহতদের মধ্যে প্রায় ১৫ জনকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ৩৫ মিনিট পর পরিস্থিতি শান্ত হলে স্থানীয় মসজিদের ৪/৫ মুসল্লী মরহুমার দাফন সম্পন্ন করে।

আহতদের মধ্যে হেকমত আলী (৭০), কমল, ফজলুল হক, হারুন অর রশিদ, ইদ্রিস আলী, বিকু, তপু, টিপুর অবস্থা গুরুতর। তারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

প্রয়াত বৃদ্ধার ভাতিজা পলাশ জানান, সে এবং তার বাবা এক আত্মিয়র পুরাতন কবরের কাছে দাড়িয়ে ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই মৌমাছিরা হামলা করে। তারা বাবা ও চাচাত ভাইগুলো সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন।

মসজিদের খাদেম রাজা জানান, তিনি এতো মৌমাছি কখনো এক সাথে দেখেন নি। ২০ মিনিটমত মৌ মাছির দল ছিল। ৩৫ মিনিট পর মরহুমার দাফন করা হয়। এসময় আত্মীয় স্বজনরা ছিলন। তারা সবাই হাসপাতালে গিয়েছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার মনিরুল ইসলাম জানান, এক সাথে অনেক লোক হওয়ায় তাদের চিকিৎসা দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে পরায় রোগীর সংখ্যা রেজিষ্টারে লেখা হয়নি। তবে প্রত্যেককে প্রচন্ড আকারে কামড়েছে মৌ মাছি দল।

দৌলতপুরের বঞ্ছনার শিকার বৃদ্ধ আত্মহত্যা করেছে

0

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বঞ্ছনার শিকার বৃদ্ধ ইদ্রিস আলী (৭৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি হাতিশালা মোড় এলাকায় নিজের বাড়িতে বৃদ্ধ আত্মহত্যা করে। নিহত বৃদ্ধ এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বৃদ্ধের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ইদ্রিস আলী বয়স্ক ভাতা বা সরকারি সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। দিনমজুর এক সন্তান থাকলেও তিনি তার কোনো খোঁজখবর রাখতেন না। এক প্রকার অর্ধাহারে-অনাহারে তার দিন কাটতো। সোমবার দিনভর তিনি অভুক্ত ছিলেন। মঙ্গলবার সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহে শিশুর অস্বভাবিক মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনইদহের গ্রামে ২য় শ্রেণির এক স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শিশুটির বাবার অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।

ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে রহস্যজনক ভাবে মারা যাওয়া ওই ছাত্রীর নাম রানী খাতুন (১০)। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল। রবিবার দিনগত রাতে শিশুটি তার নানা বাড়িতে মারা যায়। আর এই মৃত্যুকে কেন্দ্র করে শিশুটির বাবা আব্দুর রাকিব দাবি করছেন, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মা বলছেন জ্বরের কারনে তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, শহরের কানঞ্চনপুর গ্রামের আব্দুর রাকিবের সাথে সদর উপজেলার চুটলিয়া গ্রামের ইলিয়াস কাজীর মেয়ে ঝর্না খাতুনের বিয়ে হয়। ৪ বছরের মাথায় ২০১৪ সালে পারিবারিক কলহের জের ধরে তাদের বৈবাহিত সম্পর্ক বিচ্ছেদ হয়। এরপর থেকে মেয়ে রানীকে নিয়ে ঝর্ণা তার বাবার বাড়ীতে থাকতো। শিশু রানী বাবাও তার নানার বাড়িতে আসা যাওয়া করত। গত ১০ অক্টোবর বাবার বাড়ী থেকে জ্বর নিয়ে চুটলিয়া গ্রামে নানা বাড়ীতে আসে রানী।

এদিকে শিশুটির পিতা আব্দুর রাকিব অভিযোগ করে বলেন, রানীকে মারধর করা হয়েছে। মারধরের কারণেই ও মারা গেছে।

মৃত শিশুটির মা ঝর্ণা খাতুন জানান, রাত ১০ টার দিকে রানীর গায়ে জ্বর ছিল। গায়ে কম্বল জড়িয়ে সে টিভি দেখছিল । তিনি মেয়ের পাশে ঘুমিয়ে পড়েছিলেন। রাত ২ টার দিকে উঠে দেখেন মেয়ে (রানী) বিছানায় নেই। পরে তাকে বাথরুমের সামনে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যায়।

মৃত ছাত্রীর নানা ইলিয়াস কাজী জানান, ওকে ঘাড়ে তোলার পর ২টি ঝাকি দিল। তারপর সে মারা গেছে। ওর গায়ে জ্বর ছিল খুব।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তার মৃত্য হয়েছে ময়না তদন্ত ছাড়া এখনই বলা সম্ভব হচ্ছে না।

খোকসায় হিন্দু নেতাদের সাথে এমপির শুভেচ্ছা সভা

0

স্টাফ রিপোর্টার

খোকসায় সার্বজনীন দূর্গা পূজা কমিটির নেতাদের সাথে শুভেচ্ছা সভা করেছেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

মঙ্গলবার সকালে খোকসা কালীবাড়ির নাট মন্দিরের অনুষ্ঠিত শুভেচ্ছা সভায় এমপি জর্জ বলেন, অসম্প্রদায়িক সমাজ গড়তে শারদীয় দুর্গোৎসব বাঙ্গালী সংস্কৃতির সাথে মিশে আছে। এ সার্বজনীন উৎসব সৌহার্দ্য সম্প্রীতি মধ্য দিয়ে পালিত হোক এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আশিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীবাড়ি কেন্দ্রিয় সার্বজনীন দূর্গা পূজা কমিটির সভাপতি প্রতাপ আদিত্য সিংহ।

শুভেচ্ছা সভার পর উপজেলার ৬৩ টি পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ( প্রতি মন্দিরে) দুই হাজার নগদ টাকা তুলেদেন প্রধান অতিথি এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

ঝিনাইদহে টিসিবির পেঁয়াজ জব্দ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে টিসিবির ৬শ কেজি পেঁয়াজ ও একটি পিকআপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে কালীগঞ্জ শহরের থানা রোডে পিকআপ থেকে ১৪ বস্তা পেঁয়াজ ও পিকআপ জব্দ করা হয়। এ সময় পিকআপের চালক পলাতক ছিল।

ঝিনাইদহ থেকে টিসিবির পন্য উত্তোলন করলেও জানানো হয়নি দায়িত্বরত ট্যাগ অফিসারকে। এ খবরের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়। তার নির্দেশে থানা পুলিশের জব্দকৃত পেঁয়াজ ও পিকআপ থানায় নিয়ে যায়। এ ব্যাপারে নিয়মিত মামলা ওেশর্ডেও প্রস্তুতি চলছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে শহরের কাঁচামাল আড়ৎ ইমা বাণিজ্য ভান্ডারে টিসিবির ডিলার সরোয়ার হোসেন শিপন পেঁয়াজগুলো বিক্রির উদ্দ্যোশে ফিরোজ নামের একজনের কাছে পাঠান। কিন্তু তিনি টিসিবির পেঁয়াজ কিনতে অস্বীকৃতি জানান। এরপর সেগুলো অন্যস্থানে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদেও খবর দেয়।

ইমা বাণিজ্য ভান্ডারের ম্যানেজার ফিরোজ হোসেন জানান, সকালে টিসিবির ডিলার সরোয়ার হোসেন শিপন ফোন করে পেঁয়াজগুলো কিনতে অনুরোধ করেন। কিন্তু তিনি পিকআপসহ পেঁয়াজগুলো ফেরত পাঠিয়ে দেন।

টিসিবির ডিলার মৃধা জেনারেল স্টোরের মালিক সরোয়ার হোসেন শিপন মৃধা জানান, সকালে তিনি পন্য উত্তোলনের কথা উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছিলেন। সকালে বারবাজার এলাকায় চিনি, তেল ও ডাল বিক্রি করেছেন। পেয়াঁজগুলো সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল।

ট্যাগ অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তরুন কুমার দাস বলেন, সরকারি নিয়ম আছে কোন ডিলার পন্য উত্তোলন করলে অবশ্যই ট্যাগ অফিসারকে জানাতে হবে। কিন্তু তিনি পন্য উত্তোলন করলেও জানানো হয়নি। তিনি কিছুই জানেন না।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার জানান, মঙ্গলবার সকালে ঝিনাইদহ থেকে টিসিবির ডিলার মৃধা জেনারেল স্টোরের মালিক সরোয়ার হোসেন শিপন মৃধা ৩০০ কেজি চিনি, ডাল ৩০০ কেজি, তেল ৪০০ লিটার ও ৬০০ কেজি পেঁয়াজ উত্তোলন করেন। কিন্তু পিকআপে চিনি, ডাল ও তেল পাওয়া যায়নি। ১৪ বস্তায় ৬০০ কেজি পেয়াজ পিকআপে ছিল। সেগুলো জব্দ করা হয়েছে। টিসিবির পন্য কেউ এভাবে বিক্রি করতে পারেন না।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, ডিলার সরোয়ার হোসেন শিপন মৃধা পন্য উত্তোলনের কোন তথ্য জানান নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে টিসিবির পণ্য রাতের আধারে গোডাউন থেকে সরানোর সময় জনতার হাতে ধরা পরেন। মোবাইল কোর্টে দশ হাজার টাকা জরিমানা ও মুসলেকা দিয়ে রা পান মৃধা জেনারেল স্টোরে মালিক শিপন মৃধা।

কুষ্টিয়ায় লালনের তিরোধান দিবস পালন হচ্ছে না

0

কুষ্টিয়া প্রতিনিধি

পয়লা কার্তিক মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবসের স্মরনোৎসব পালন করা হচ্ছে না।

কুষ্টিয়ায় করোনার চিত্র ভয়াবহ। এখানো গণজমায়েতের ক্ষেত্রে সরকারি বিধি নিষেধ আরোপ থাকায় এ বছরও লালন স্ম^রণোৎসব পালন করা সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম তাঁর সম্মেলন কে প্রেস ব্রিফিং-এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, এনডিসি মো: সবুজ হাসান, জেলা প্রশাসকের ষ্টাফ অফিসার আহমেদ সাদাত, লালন একাডেমির এডহক কমিটির সদস্য তাইজাল আলী খান ও এ্যাডভোকেট শহিদুল ইসলাম।

সাধু, বাউল ও ভক্তরা এ অনুষ্ঠান ঘিরে আগেই অবস্থান নিয়েছিলেন কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় সাঁইজির ধামে। প্রতিবারের মত দিনণ ঠিক রেখে এবারও কিছু লালন ভক্তরা চলে এসেছিলেন আখড়াবাড়িতে। ১৩১ বছর আগে, ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক আধ্যাত্মিক এই সাধকের মৃত্যু পর প্রথমে ছেঁউড়িয়ার আখড়া কমিটি ও পরে লালন একাডেমির উদ্যোগে এই লালন স্ম^রনোৎসব হয়ে আসছে। কিন্তু করোনা মহামারীর কারণে গত বছর থেকে এতো দিনের সেই রেওয়াজ ভাঙতে হয়।

উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় করোনায় ৭৭২ জন রোগী মৃত্যুবরণ করেছেন এবং এখনো কিছু মানুষ করোনা আক্রান্ত অবস্থায় রয়েছেন।

উদোম শরীরে করোনার টিকা দিয়ে আলোচনায় ইপিআই কর্মী

0

ঝিনাইদহ প্রতিনিধি

উদোম ঘমার্ক্ত শরীর। পরনে শুধু প্যান্ট। মাঝে মধ্যে চেয়ারে বসে ধুমপান করছেন। আর এভাবে নারীদের শরীরে দিচ্ছেন করোনার টিকা।

রবিবার দুপুরে এমনই চিত্র দেখা গেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। টিকাদান কেন্দ্রে নারী পুরুষের কোন আলাদা বুথ নেই। এই সুযোগে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলামকে উদোম শরীরে নারীদের টিকা দিতে দেখা যায়। এ ঘটনায় অনেক নারী বিব্রতকর অবস্থায় পড়েন। টিকা দেয়া শেষে অনেক নারীকে বলতে শোনা যায় সরকারি হাসপাতালে এভাবে খালি শরীরে টিকা দেওয়া এর আগে কখনো দেখি নি।

হাসপাতালের কর্মচারীরা জানান, সকাল সাড়ে ১০ টার পর থেকে প্রায় দুপুর ১ টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম নিজে উদোম শরীরে টিকা প্রদান করেন। এ দৃশ্য প্রতিদিইন দেখা যায়।

টিকা নিতে আসা রিওন হোসেন জানান, একজন সরকারি কর্মচারী কোনভাবেই উদোম শরীরে দায়িত্ব পালন করতে পারেন না। তারপরও নারীদের করোনার টিকা প্রদান ও টিকা কেন্দ্রে বসেই ধুমপান করছেন।

স্বপ্না খাতুন নামে এক নারী জানান, তাকে খালি গায়ে এক ব্যক্তি টিকা দিয়েছেন। এ ঘটনায় তিনি অস্বস্থি মধ্যে পওে যান। একই অভিযোগ রিতা রানী।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম বলেন, ঘেমে তার শার্ট ভিজে গিয়েছিল। তিনি খুলে রৌদ্রে রেখেছিলেন। এজন্য খালি গায়ে টিকা প্রদান করেছেন। তিনি আরও বলেন, যখন চাপ কম ছিল তখন একটু দুরে বসে সিগারেট ধরিয়ে ধুমপান করছিলাম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অরুন কুমার বলেন, খালি গায়ে বিশেষ করে নারীদের মাঝে দায়িত্ব পালন করার কোন নিয়ম নাই। তাছাড়া পাবলিক স্থানে ধুমপান করার কোন বিধানও নাই। চাকরি বিধি অনুযায়ী যদি তিনি কোন অবহেলা করে থাকেন ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...