মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 523

এ মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে

0

দ্রোহ ডেস্ক

চলতি মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।এ দিইন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিাপ্রতিষ্ঠানের সিনারিও কি সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। বিশ্ববিদ্যালয়গুলো খুলতে কেন দেরি হচ্ছে সে বিষয়ে আমাদের শিামন্ত্রী বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যে- বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চলে। আশা প্রকাশ করছি যে, এ মাসের মধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।’

‘একটা প্রাক্টিক্যাল প্রবলেম হলো হল ম্যানেজমেন্ট। হলগুলোর অবস্থা তো খুবই খারাপ। দুই বছর যেহেতু বন্ধ ছিল সুতরাং হলগুলো খুলে রিনোভেন্ট করে ছাত্র-ছাত্রীদের জিনিসপত্র বা বিছানাপত্র কতটুকু ব্যবহার উপযোগী আছে, সেগুলো দেখতে হবে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে, এটাই অন্যতম বড় একটা কারণ ইউনিভার্সিটিগুলো খুলতে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘স্কুল-কলেজ তো আমরা খুলে দিয়েছি, পরীাও ডিকেয়ার করা হয়েছে। শিামন্ত্রী ইনশিওর করেছেন যে, পরীা নিতে কোনো অসুবিধা হবে না, যেগুলো অলরেডি ডিকেয়ার করা হয়েছে। যদি ম্যাসিভ কোনো ডিটুরেশন না হয়, এই সিনারিও কন্টিনিউ থাকলে বা স্ট্যাবল থাকলে ইনশাল্লাহ যেভাবে পরীা ডিকেয়ার করা হয়েছে, সেটা নিয়ে নেওয়া হবে।’

এসময় তিনি জানান, ভ্যাকসিনের বিষয়ে ১৮ বছর পর্যন্ত বলা হচ্ছে। ১৮ বছরের নিচের বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া যায় কি না তার টেকনিক্যাল বিষয় দেখে এক্সপ্লোর করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মাদক মামলায় পরীমনিকে অভিযুক্ত করে চার্জশিট

0
পরিমনী ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে সিআইডি। চার্জশিটে পরীমনি ছাড়াও দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরী।

সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।

গত ২৮ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমনিকে তার হ্যারিয়ার গাড়ি, আইফোন, ল্যাপটপসহ জব্দ ১৬টি আলামত ফেরত দেওয়ার নির্দেশ দেন আদালত।

হ্যারিয়ার গাড়ি ছাড়াও জব্দ করা অন্য ১৫টি আলামতের মধ্যে রয়েছে দুটি ল্যাপটপ, তিনটি আইফোন, একটি আইপ্যাড, মেমরি কার্ড একটি, পেনড্রাইভ একটি, টেলিটক মডেম একটি, মাই স্টাইক একটি, স্ট্যান্ডার্ড ব্যাংকের ভিসাকার্ড একটি, ব্র্যাক ব্যাংকের গোল্ডকার্ড একটি, ব্র্যাক ব্যাংকের ভিসাকার্ড একটি ও দুটি পাসপোর্ট।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল দুটি জব্দ তালিকার মোট ১৬টি আলামত পরীমনিকে ফেরত দেওয়ার সুপারিশসহ একটি প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা বলেছিলেন, ‘যদি পরীমনিকে তার থেকে জব্দ আলামত ফেরত দেওয়া হয়, সেেেত্র তদন্তে কোনো বিঘœ ঘটবে না।’

এরও আগে গত ১৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে গাড়ি, ল্যাপটপ ও মোবাইলসহ ১৬টি জব্দ আলামত জিম্মায় চেয়ে পরীমনি আবেদন করলে আদালত মালিকানা যাচাই করে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করলে পরদিন (১ সেপ্টেম্বর) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর বাসায় অভিযান চালানোর পর পরীমনিকে বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ওইদিন রাত ৮টা ১০ মিনিটে র‌্যাবের একটি সাদা মাইক্রোবাসে পরীমনিকে র‌্যাব সদর দপ্তরে নেওয়া হয় এবং সেখানে রাত ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। পরদিন ৫ আগস্ট বিকেল ৫টা ১২ মিনিটে পরীমনি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে বনানী থানায় নিয়ে যাওয়া হয়।

এরপর র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। ওই মামলায় পরীমনিকে আদালতে হাজির করলে প্রথমে চারদিন এবং পরে আরও দুই দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

২০১৪ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরীমনি এ পর্যন্ত ৩০টি চলচ্চিত্র ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমনিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ।

পাংশায় ট্রেনে কাটা পড়ে নাতনিসহ দাদির মৃত্যু

0

পাংশা প্রতিনিধি

রাজবাড়ী পাংশায় মধুমতি ট্রেনে কাটা পড়ে দুই বছর বয়সী নাতনিসহ দাদির মৃত্যু হয়েছে।

সোমবার উপজেলার বালিয়াপাড়া এলাকায় এ ট্রেন দুর্ঘটনা ঘটে। দুর্ঘনায় নিহত হয়েছে হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের আকবর প্রামাণিকের স্ত্রী মোমেনা বেগম (৫৬)। এ দুর্ঘটনায় দুই বছরের শিশু রুকাইয়া তার নাতনি নিহত হয়।

স্থানীয়রা জানান, নাতনিকে নিয়ে পাশের বাড়িতে যান মোমেনা বেগম। পরে সেখান থেকে ফেরার পথে রাজশাহী থেকে দৌলতদিয়া ঘাটের উদ্যেশ্যে ছেড়ে আসা মধুমতি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

ঝিনাইদহে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-২ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলা কৃষি কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের বস্তবায়নে প্রনোদনার এই সার-বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদুন্নবি কালু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকরাম হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবুল হাসনাত প্রমুখ। কৃষি অফিসের তথ্য মতে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় ৫০০ জন কৃষককের মাঝে পিয়াজের বীজ এবং রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

শিল্পী লামিয়া ও দিশার পরিবেশনা

0

খোকসায় দূর্গা প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় খোকসায় গভীর রাতে দুর্বৃত্তরা একটি মন্দিরে হামলা চালিয়ে দূর্গা প্রতিমাসহ ৪টি প্রতিমার মন্ড (মাথা) ও অঙ্গ প্রত্যঙ্গ ভাংচুর করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দিনগত গভীর রাতে একদল দুর্বৃত্ত¡ ওসমানপুর ইউনিয়নের শতবর্ষী আজইল সার্বজনীন দুর্গা মন্দিরে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা দূর্গা প্রতিমাসহ ৪টি প্রতিমা ভাংচুর করে। এসময় পূজা কমিটির লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা পরিদর্শন করেছেন। সার্বজনীন দূর্গা পূজা শুরুর ১০ দির আগে এ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটলো।

 

আজইল সার্বজনীন পূজা মন্দিরের পাহারাদার প্রলয় জানান, শনিবার দিনগত রাত ৩ টা পর্যন্ত তারা দুইজন মন্দিরে পাহারা দেয়। বিছানায় যাওয়ার কয়েক মিনিটের মধ্যে শব্দ পেয়ে তিনি মন্দির আঙ্গিনায় আসেন। এ সময় লুঙ্গী কাছা দেওয়া তিনজন দুর্বৃত্ত¡ দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর মন্দিরের বাইরে তারা দুটি প্রতিমার মাথা পরে থাকতে দেখে।

মন্দিরের জমিদাতা বিশ্বনাথ পাল দাবি করেন, মন্দিরের নামে দেবত্তোর জমি-জমা নিয়ে বিরোধ কেন্দ্র করে একটি পরিবার চার বছর আগে গ্রামে মহামায়া সার্বজনীন দূর্গা মন্দির নামে নতুন একটি মন্দির তৈরী করে। ইতোমধ্যে নতুন মন্দির কমিটির সভাপতি পুরাতন মন্দিরর কমিটির বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে আদালতে একটি মামলা করেছেন। এবারে তারা পূজা শুরুর ১০ দিন আগে মন্দিরে হামলা করে প্রতিমা ভাংচুর করেছে। তিনি এর বিচারের ভার ওপর ওয়ালার কাছে ছেড়ে দিয়েছন।

পুরাতন মন্দির কমিটির সভাপতি চন্ডি ঘোষ জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলা হতে পারে। তবে তারা লোক চিনতে না পারায় মামলার পথে হাটছেন না।

মহামায়া সার্বজনিন পূজা মন্দিরের সভাপতি গৌর পদ বিশ্বাসের সাথে কথা বলার জন্য তার বাড়ি ও মন্দিরে যাওয়া হয়। তাকে পাওয়া যায়নি। পরিবারের লোকেরাও তার ফোন নম্বর দিতে রাজি হন নি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধাংশ বিশ্বাস মধাব বলেন, প্রতিমা ভাংচুরের বিষয়ে শোনার পর তিনি ঘটনা স্থলে গিয়ে ছিলেন। এ বিষয়ে নিশ্চিত হতে অধিকতর তদন্ত ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন তিনি। এরা সার্বজনীন এ পূজা শুরুর ১০ দির আগে প্রতিমা ভাংচুরের ঘটনায় তিনিও চিন্তিত।

ওসি (তদন্ত) মামুনুর রশিদ জানান, এ ব্যাপারে কোন এজাহার পাওয়া যায়নি। কেউ আটক হয়নি। তদন্ত চলছে। তদন্তে সত্য বেড়িয়ে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন, প্রতিমা ভাংচুরের বিষয়টি স্পর্শকাতর। পুলিশ তদন্ত করছে। তিনি নিজে সরেজমিন গিয়েছেন। তদন্তের মাধ্যমে সত্য বেড়িয়ে আসবে। এ ছাড়া বিবাদ পূর্ণ দুই মন্দির কমিটি ও স্থানীয়রা বসবে বলেও তিনি আভাষ দেন।

ঝিনাইদহের একটি ইউনিয়নে একাধিক ব্যাক্তির ভাতার টাকা গায়েব

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের শতাধিক বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধির ভাতার টাকা নগদ একাউন্ট থেকে তুলে নিয়েছে প্রতারক চক্র। ভুক্তভোগিরা এ বিষয় নিয়ে পুলিশের দারস্থ হয়েছেন।

ভাতা ভোগিদের অভিযোগ, স্থানীয় সাগান্না ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বর আব্দুল ওহাবের ঘনিষ্ট হিসেবে পরিচিত রাজন নামে এক কলেজ ছাত্র এই টাকা উঠিয়ে নিয়েছেন। ডাকবাংলা বাজারের নগদ এর এজেন্ট হবিবুর রহমানও স্বীকার করেছেন রাজন মাঝে মধ্যে এসে ভাতাভোগীদের টাকা উঠিয়ে নিয়ে যায়।

প্রতিবন্ধি ফেরদৌছি বেগম অভিযোগ করেন, রাজন তাদের বই ও সিমসহ মোবাইল নিয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারে একাউন্টে কোন টাকা নেই। টাকা তুলে দেওয়ার কথা বলে দুই’শ টাকাও নেয় রাজন। একই কথা জানান, বাথপুকুরিয়া গ্রামের বিধবা শামারুপ নেছা, একই গ্রামের আছিয়া বেগম, আমেনা খাতুন, প্রতিবন্ধি নুর আলম ও বাবুল। তাদের ভাষ্য কলেজ ছাত্র রাজন টাকা উত্তোলনের কথা বলে নিজেই তাদের টাকা তুলে নিয়েছেন। এই টাকা তুলে সে ৫০ হাজার টাকা দিয়ে গরু কিনেছে।

আব্দুল খালেক নামে এক প্রতিবন্ধির পিতা জানান, ব্যাংক থেকে যখন টাকা প্রদান করা হতো তখন তাদের কোন টাকা খোয়া যায়নি। মোবাইল ব্যাংকিং চালু হওয়ার পর তাদের এলাকার বহু মানুষের ভাতা নগদ একাউন্ট থেকে হাওয়া হয়ে গেছে।

বিষয়টি নিয়ে কলেজ ছাত্র রাজন জানান, তিনি কারো টাকা উত্তোলন করেন নি। সামনে নির্বাচন, তাই প্রতিপরা আমার উপর এ রকম মিথ্যা দায় চাপাচ্ছে।

সাগান্না ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বর আব্দুল ওহাব বলেন, আসন্ন ইউপি নির্বাচন নিয়ে দলাদলির কারণে এ ধরণের মিথ্যা অভিযোগ থানায় দেওয়া হয়েছে। দেশের অন্যান্য স্থানের মতো তার ওয়ার্ডেও নগদ একাউন্ট হ্যাক করে টাকা তুলে নেওয়া হয়েছে বলে তিনি দাবী করেন।

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাড়ির এএসআই মাখন বিশ্বাস জানান, ভাতা ভোগিদের টাকা আত্মসাতের অীভযোগ পেয়েছেন। বিষয়টি তিনি সরেজমিন তদন্ত করে দেখেছেন বাথপুকুরিয়া গ্রামের প্রায় ৭ জন বিধবাসহ বেশ কয়েকজন বয়স্ক ও প্রতিবন্ধি তাদের ভাতার টাকা পাননি। বিষয়টি প্রযুক্তিগত ও জটিল হওয়ায় তিনি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে শনিবার উদ্ধতন কর্মকর্তারা ভুক্তভোগিদের থানায় ডেকে তাদের বক্তব্য শোনেন।

ঝিনাইদহ জেলা সমাজসেবা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, সারা জেলা থেকে এ রকম শত শত অভিযোগ পাচ্ছি, কিন্তু তাদেরকে কোন সহায়তা দিতে পারছি না। কোন কোন উপজেলায় ৫% থেকে ১০% টাকা হ্যাকিংয়ের শিকার হয়েছে।

খোকসায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে খোকসা কালীবাড়ী প্রধান ফটকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে ব্যানারে মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়। পরে মন্দির চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু ফোরাম কুষ্টিয়ার আহবায়ক সুনিল চক্রবর্তী, খোকসা কালীবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস, প্রকৌশলী দ্বিলীপ সেন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক মহাদেব বিশ্বাস মহন।

বক্তারা আসন্ন সার্বজনিন দূর্গা উৎসবের আগে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানের মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় তারা ব্যথিত। তারা দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের জোর দাবি করেন।

আট মাসে ৮১৩ ধর্ষণ, ১১২ কন্যাশিশু যৌন হয়রানির শিকার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের এক পর্যবেণ প্রতিবেদনে জানানো হয় গত আট মাসে ৮১৩ নারী ধর্ষণ ও ১১২ জন কন্যাশিশু যৌন হয়রানির শিকার হয়েছে। আর অপহরণ ও পাচার হয়েছে ১৪০ জন।

বৃহস্পতিবার জাতীয় প্রেস কাবে আব্দুস সালাম হলে ‘কন্যাশিশুর পরিস্থিতি পর্যবেণ প্রতিবেদন ২০২১’ উপস্থাপন করেন ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি। তিনি জাতীয় ও স্থানীয় ২৪টি সংবাদমাধ্যমে আসা নির্যাতনের প্রতিবেদন তুলে ধরেন।

নাছিমা আক্তার উল্লেখ করেন, ২০১৬-২০ সালের অক্টোবর পর্যন্ত সারাদেশে ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণ মামলা হয়েছে। প্রতি বছর এ মামলার পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এছাড়া ২০২০ সালের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত বাল্যবিয়ের শিকার হয়েছে এক হাজার ২৫৩ জন কন্যাশিশু।
প্রতিবেদনে যৌতুক, গৃহকর্মী নির্যাতন, আত্মহত্যা ও হত্যাসহ নানা নির্যাতনের চিত্র তুলে ধরা হয়।

নারীর প্রতি যৌন হয়রানির রোধে ৯টি বিষয়ে সুপারিশ করা হয়। সুপারিশের মধ্যে রয়েছে শিশু নির্যাতন ও ধর্ষণ ঘটনাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দ্রæত সময়ে বিচার শেষ করা, যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন, কন্যাশিশু নির্যাতনকারীদের রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ করা, পৃথক অধিদপ্তর গঠন, বাল্যবিয়ে বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর নজরদারি বাড়ানো।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিষ্ঠাতা সম্পাদক ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার বলেন, আমাদের দেশে আইনের শাসন নেই। গণমাধ্যমে আসলেই আলোচিত হয়। তার আগে কোনো ঘটনাকে এতোটা গুরুত্ব দেওয়া হয় না।

কন্যাশিশু নির্যাতনকারীদের রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয়ের এক প্রশ্নে তিনি বলেন, বর্তমান সরকারের সময় এমন পরিস্থিতি হয়েছে তা নয়। আমরা দেখেছি এই পরিস্থিতি বিগত সরকারের সময়ও ছিল। মতাসীনরা এসব ঘটনায় অনেক েেত্রই জড়িত থাকে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এডুকো বাংলাদেশের ডিরেক্টর অব প্রোগ্রাম ফারজানা, একশনএইড বাংলাদেশের চাইল্ড স্পন্সরশিপ ম্যানেজার মনিকা বিশ্বাসসহ সংগঠনটির বেশ কয়েকজন সদস্য।

বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্তির আবেদন শুরু হচ্ছে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নতুন করে আগামী ১০ অক্টোবর থেকে অনলাইনে বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্তির আবেদন কার্যক্রম শুরু করতে যাচ্ছে  শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) এমপিওভুক্তি করতে ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিা বিভাগের ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইটে (www.banbeis.gov.bd) গিয়ে আবেদন করা যাবে।

এমপিওভুক্তির আবেদন সরাসরি ই-মেইলে বা ডাকযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোনো দপ্তরে গ্রহণ করা হবে না।

২০১৮ সালে এমপিওভুক্তির জন্য ৯ হাজার ৪৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে আবেদন করেছিল। দীর্ঘ যাচাই-বাছাই শেষে ২০১৯ সালের ২৩ অক্টোবর দুই হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন প্রধানমন্ত্রী। পরে চূড়ান্তভাবে এমপিওভুক্ত করা হয় দুই হাজার ৬১৫টি শিাপ্রতিষ্ঠান।

২০১৯ সালে বিশেষ মতাবলে সরকার আরও সাতটি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছিল। তবে এবার এমপিওভুক্তির বেশকিছু শর্তে পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া দুই বছর আগেই যেহেতু মাত্র দুই হাজার ৬১৫টি প্রতিষ্ঠান যোগ্য হয়েছে। ফলে আগামী অর্থবছরও সব ধরনের প্রতিষ্ঠান মিলিয়ে সর্বোচ্চ হাজারখানেক প্রতিষ্ঠানের শর্ত পূরণের সুযোগ রয়েছে।

২০২১ সালের নীতিমালা অনুযায়ী, নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি পেতে নিম্ন মাধ্যমিকে শহরে ১২০ ও মফস্বলে ৯০, মাধ্যমিকে শহরে ২০০ ও মফস্বলে ১৫০, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শহরে ৪২০ ও মফস্বলে ৩২০, উচ্চ মাধ্যমিক কলেজে শহরে ২৫০ ও মফস্বলে ২২০ এবং ডিগ্রি কলেজে স্নাতকে শহরে ৪৯০ ও মফস্বলে ৪২৫ জন শিক্ষার্র্থী থাকতে হবে।

পাসের হার স্তরভেদে সর্বনিম্ন ৪৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৭০ শতাংশ করা হয়েছে। এ ছাড়া নতুন এমপিও পেতে মোট ১০০ নম্বরের মধ্যে শিার্থী সংখ্যায় ৩০, পরীার্থীর সংখ্যা ৩০ ও পাসের হারে ৪০ নম্বর রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...