মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 588

কুষ্টিয়ায় টাকার লোভে মাকে হত্যা

0
মা হত্যায় আটক ছেলে।

নিখোঁজের ৩৪ দিন পর বস্তাবন্দী মায়ের লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় টাকার লোভে ছেলে তার গর্ভধারিণী মাকে বন্ধুদের সহায়তায় হত্যা করে লাশ মাটির নিচে পুঁতে রেখেছিল। শুধু তাই নয় হত্যার পর মা নিখোঁজ হয়েছে এ কথা বলে থানায় সাধারণ ডায়রী করে ঘাতক ছেলে।

হত্যাকান্ডের ৩৪ দিন পর মঙ্গলবার বিকেলে পুলিশ মাটির নিচে পুঁতে রাখা হতভাগ্য ওই মায়ের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ছেলেসহ তিন জনকে গ্রেফতার করেছে।

হতভাগ্য নিহত মমতাজ বেগম (৫৫) মিরপুর উপজেলার পোড়াদহ দক্ষিণ কাঠদহ এলাকার মৃত ফজল বিশ্বাসের স্ত্রী এবং পাঁচ সন্তানের জননী।

পুলিশ জানায়, গত ২১ জানুয়ারী মমতাজ বেগম নিখোঁজ হন। এই ঘটনায় নিহতের ছেলে মুন্না ২৫ জানুয়ারী মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, মমতাজ বেগম নিখোঁজের সাধারণ ডায়েরীর সূত্র ধরে সোমবার নিহতের ছেলে মুন্নার বন্ধু একই এলাকার বাসিন্দা ইয়াসিনের ছেলে রাব্বি (২৭)কে গোয়েন্দা পুলিশ আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে দক্ষিণ কাঠদহ এলাকা থেকে নিখোঁজ মমতাজের ছেলে মুন্নাকে আটক করে। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে মুন্না ৩৪ দিন পূর্বে তার মাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে বস্তাবন্দী অবস্থায় লাশ বাড়ির নলকূপের পাশে মাটির নিচে পুঁতে রেখেছে বলে স্বীকার করে। পরে পুলিশ তার দেওয়া তথ্য মতে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল থেকে বস্তাবন্দি অবস্থায় নিখোঁজ মমতাজ বেগমের লাশ উদ্ধার করে।

পুলিশ এ হত্যাকান্ডের ঘটনায় নিহত মমতাজ বেগমের একমাত্র ছেলে মুন্না (৩০), দেবর কাদের (৫০) ও মুন্নার বন্ধু রাব্বীকে (৩০) গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি পোড়াদহ কাপড়ের হাটে একটি দোকান নিহত মমতাজ বেগম ২৫ লক্ষ টাকায় বিক্রি করেন। দোকান বিক্রয়ের ওই টাকা মমতাজ বেগম তার ৪ মেয়ে ফাহিমা, ফরিদা, সুরভী ও মুন্নি প্রত্যেককে সাড়ে ৪ লক্ষ টাকা করে প্রদান করেন। মুন্না তার মাকে বোনদেরকে টাকা দিতে বাধা দেয়। কিন্তু মমতাজ বেগম ছেলে মুন্নার অনিচ্ছা সত্বেও মেয়েদেরকে চার লাখ করে টাকা দেন। এ কারণে মুন্না ক্ষুদ্ধ হয়ে চাচা কাদের, বন্ধু রাব্বী ও সুজনকে টাকা দিয়ে চার জন মিলে এ হত্যাকান্ড ঘটায়।

পোড়াদহ ইউপি চেয়ারম্যান মজনু জানান, নিহত মমতাজ বেগম তার ছেলে মুন্না ও ছেলের স্ত্রী সুমাইয়ার বিরুদ্ধে অভিযোগ এনে একাধিকবার বিচার দাবি করেন।

নিহত মমতাজ বেগমের বড় জামাই সেকেন আলী জানান, আমার শ্বাশুড়ী গত ২১ জানুয়ারী নিখোঁজ হন। এরপর থেকেই মুন্না নানান নাটক করে।

টিকার দ্বিতীয় ডোজ ৭ এপ্রিল থেকে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ৭ এপ্রিল থেকে করোনা ভাইরাস টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার সচিবালয়ে টিকা সংক্রান্ত এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, দেশে এখন পর্যন্ত ২৩ লাখ ৮০ হাজার মানুষ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। সোমবারও ২০ লাখ ডোজ এসেছে। টিকার প্রাপ্যতার উপর নির্ভর করবে মানুষের টিকা দেয়া।

তিনি বলেন, এ মাসে ৫০ লাখ টিকা পাওয়ার কথা থাকলেও পেয়েছি ২০ লাখ। এখানেও ঘাটতি হয়ে গেলো। এ বিষয়ে আমরা সেরামের উপর চাপ প্রয়োগ করেছি। এখানকার যারা সাপ্লায়ার, তাদের উপরেও আমরা চাপ প্রয়োগ করেছি আপনারা এটা তাড়াতাড়ি মেকআপ করেন।

টিকা নিয়ে ভারতের সেরাম ইন্সটিটিউটও চাপের মধ্যে আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারত সরকার এবং বিশ্বজুড়েও চাপ আছে। এ ভ্যাকসিনটি বিভিন্ন দেশে যাচ্ছে, চাহিদা রয়েছে। আমরা এ বিষয়েও এখন থেকে চিন্তা-ভাবনা শুরু করেছি।

টিকা সরবরাহে দেশে নতুন কিছু সাপ্লায়ার আবেদন করেছে জানিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনা হচ্ছে। এটা সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবো। সামনে যতটুকু সরবরাহ হবে সেটার উপরই আমাদের কার্যক্রম নির্ভর করবে।

কুমারখালীতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

0
ছাত্রলীগের সাবেক নেতা আলী হোসেন ছবি সংগৃহীত

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী অবৈধ বালু উত্তোলনের দায়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকে গ্রেফতার করেছে নৌপুলিশ।

উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দিনগত রাতে বালু উত্তোলন অবস্থায় ছাত্রলীগের সাবেক নেতা আলী হোসেন, নৌকার মাঝি ও ড্রেজার চালকসহ আটজনকে আটক করা হয়।

আটক ছাত্রলীগের সাবেক নেতা আলী হোসেন কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বজলুর রহমানের ছেলে।

আলী হোসেন ড্রেজার দিয়ে দীর্র্ঘদিন যাবত পদ্মানদীর সুলতানপুর বেলতলা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নৌ পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক আটক করে।

গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন- দৌলতপুরের রুবেল শেখ, ভেড়ামারার রাজা ও রুবেল আলী, ঈশ্বরদীর বিজয় কুমার হালদার ও নুরুজ্জামান, মিরপুরের তাজমহল ও কয়ার সবুজ শেখ।

এ বিষয়ে নৌ পুলিশের পরিদর্শক আব্দুল জলিল জানান, দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করছিলেন তারা। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে বালু উত্তোলন অবস্থায় গ্রেফতার করা হয়েছে।

খোকসায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0
আটক বশির

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে থানা পুলিশ আটক করেছে।

সোমবার গভীর রাতে উপজেলার ধোকড়াকোল গ্রামের নিজের বাড়ি থেকে কালু মোল্লা ছেলে বশির মোল্লা (৩০) কে আটক করে পুলিশ। পরে তার ঘর তল্লাশী করে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, অভিযুক্ত বশির মোল্লার বিরুদ্ধে থানায় আরো তিনটি মামলা রয়েছে।

সাংবাদিক হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

ঘাতকদের ছোঁড়া বুলেটাঘাতে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া প্রেসক্লাব চত্বরে প্রবীন সাংবাদিক দৈনিক কুষ্টিয়া বার্তা’র সম্পাদক আলহাজ্ব মো: খাদেমুল ইসলামের সভাপতিত্বে সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ অংশ নিয়ে সংহতি জানান।

এসময় বক্তরা বলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্ষমতাসীন রাজনৈতিক দলের গ্রুপিং ও দ্বন্দ্বে সৃষ্ট সংঘর্ষের চিত্রধারণ ও সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্ব পালনকালে সংঘর্ষকারীদের ছোঁড়া গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক মুজাক্কির মৃত্যু বরণ করেন। বক্তারা বুলেটবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক মুজাক্কির হত্যায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারসহ বিচারের দাবি জানান।

মানবাধিকার ও গণমাধ্যমকর্মী হাসান আলীর সঞ্চালনায় এই প্রতিবাদ মানব বন্ধনে বক্তব্য রাখেন, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি সাংবাদিক মজিবুল সেখ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া সভাপতি ও মাইটিভির কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল-মামুন সাগর, সাংবাদিক মুকুল খসরু, সংহতি জানিয়ে বক্তব্য দেনা সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়ার জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক কনক চৌধুরী, জাসদ নেতা কারশেদ আলম, আহম্মেদ আলী প্রমুখ।

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত

0
Shrazgong-rta-droho-23-P1

দ্রোহ অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জে ঢাকা-রাজশাহী মহাসড়কে বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ পাঁচজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দ উপজেলার কোনবাড়ি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মৃত মোকছেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান (৭০), শেরপুর উপজেলার বেতগাড়ি গ্রামের ধীরেন চন্দ্রের ছেলে বিমল কুমার (৪৫) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল হান্নান (৬০)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পরিদর্শক নুরুল ইসলাম জানান, সকালে বগুড়া থেকে ঢাকাগামী যুগান্তর পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৮৪০) ও উত্তরবঙ্গগামী সয়াবিন তেল বহনকারী ট্রাকের (বগুড়া-ড-১১-২৩০৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসে থাকা চারজনের মৃত্যু হয়।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে যানবাহন চলাচলে বিঘœ ঘটে। সকাল ৯টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছেন। এছাড়া হতাহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই পুরুষ।

সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফারুক হোসেন চিকিৎসকদের বরাদ দিয়ে জানান, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। মরদেহগুলো জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এছাড়া আহতদের মধ্যে ১০ জনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভোটার দিবসে তাৎক্ষণিক ভোটার হওয়ার সুযোগ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভোটার দিবসে নাগরিকদের তাৎক্ষণিক ভোটার হওয়ার সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন নির্বাচন কমিশনের উপজেলা, আঞ্চলিক, জেলা ও বিভাগীয় কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলেই সরাসরি ভোটার হওয়া যাবে। আগামী ২ মার্চ, মঙ্গলবার দিবসটি পালিত হবে। তবে চলমান মহামারী পরিস্থিতিতে এবার দিবসটি পালিত হবে স্বল্প পরিসরে।

সোমবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান গণমাধ্যমকে এ কথা জানান।

গত বছর ঘটা করে এই দিবসটি পালিত হলেও এবার কাটছাঁট হচ্ছে। করোনার কারণে এবার বড় কোনো সমাবেশ থাকছে না। তবে ভোটারদের সচেতন করতে বাংলাদেশে টেলিভিশন এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হবে। জাতীয় পত্রিকায় প্রকাশিত হবে ক্রোড়পত্র। আলোকসজ্জা করা হবে রাজধানীর নির্বাচন ভবনে। ভবনের আশেপাশের সড়কগুলোতে ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হবে। দিবসটিতে ইসির কর্মকর্তাদের নিয়েই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে আসাদুজ্জামান আরও বলেন, ভোটার হওয়া একটি চলমান প্রক্রিয়া। তবে ভোটার দিবসে কেউ ইসির অফিসে গিয়ে তখনই ভোটার হতে পারবেন। নতুন ভোটারদের নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে যাচাই করা হবে। এরপরই তাদের ভোটার করা হবে। এজন্য কমিটি গঠন করা হয়েছে।

দেশে তৃতীয়বারের মতো পালিত হতে যাচ্ছে ভোটার দিবস। আইন অনুযায়ী এর আগে ২ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত কম্পিউটার ডেটাবেইসে থাকা বিদ্যমান সব ভোটার তালিকা হালনাগাদ করা হবে।

২০১৮ এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতিবছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।

জাতীয় ভোটার দিবস ‘খ’ শ্রেণিভুক্ত একটি দিবস। প্রমোশন ক্যাম্পেইন সংক্রান্ত দিবসগুলো ‘খ’ শ্রেণিতে থাকে। দিবসটি উপলক্ষে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এসব কর্মসূচি হাতে নিয়েছে ইসি।

নির্বাচন শতভাগ সুষ্ঠু হচ্ছে : সিইসি

0
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা

দ্রোহ অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক হচ্ছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

সোমবার দুপুরে যশোরের কেশবপুরে পৌরনির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন হচ্ছে। নির্বাচনে ৬০ শতাংশের উপর মানুষ ভোট দিচ্ছে। মিডিয়াতেই বলা হয় কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়, নারীরা দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছেন। পরিবেশ পরিস্থিতি ভালো থাকলেই নারীরা কেন্দ্রে গিয়ে ভোট দেন। ফলে নির্বাচন সঠিক ও প্রতিযোগিতামূলক হচ্ছে।

এসময় তিনি আরও বলেন, পৃথিবীর সবস্থানেই নির্বাচনে কিছু সহিংস ঘটনা ঘটে। প্রতিযোগিতামূলক নির্বাচন হলে মানুষের মধ্যে সহনশীলতার অভাব দেখা দেয়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তা দ্রুত প্রশমনও করে। ফলে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, মানুষ ভোট দিচ্ছে না, প্রতিযোগিতামূলক হচ্ছে না এসব কথা মানতে একেবারেই রাজি না আমি।

সিইসি বলেন, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় যশোর পৌরসভার নির্বাচন হচ্ছে না। তবে, দ্রুত সময়ের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করতে চায় কমিশন। এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন শেষ করার ইচ্ছা পোষণ করেন তিনি।

সিইসি আরও বলেন, উচ্চ আদালতের নির্দেশ থাকলে আমাদের কিছু করার থাকে না। তবে যতক্ষণ পর্যন্ত আদেশের কপি আমরা হাতে না পাই। হাইকোর্টের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়েছে। নতুন আদেশ পেতে সময় লাগবে। ফলে ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচন করা সম্ভব না। কারণ এতদিন নির্বাচনের কোনও কার্যক্রম করা যায়নি। টাইম লস হয়ে গেছে। এই টাইমটা দিতে হবে প্রার্থীদের। মোটামুটি ১৪/১৫দিন টাইম দিতে হয় প্রার্থীদের। এটা আমরা পাইনি।

তিনি বলেন, মার্চে নির্বাচন করা সম্ভব নয়। কারণ ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনটি সম্পন্ন করা যেতে পারে। তারপরও বলবো যতদ্রুত সম্ভব নির্বাচন সম্পন্ন করা হবে।

কেশবপুর পৌরনির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার এর আগে নির্বাচনি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ূন কবীর, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় খুলছে ২৪ মে হল ১৭ মে

0
শিক্ষামন্ত্রী দীপু মনি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় এক বছর ধরে বন্ধ থাকা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে শ্রেণিকক্ষে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেছেন, ২৪ মে সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আর ১৭ মে থেকে ছাত্রাবাসগুলো খুলে দেয়া হবে।

সোমবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে এ সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়েই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর সব শিক্ষা প্রতিষ্ঠানের মত বিশ্ববিদ্যালয়গুলোও গতবছর ১৭ মার্চ বন্ধ ঘোষণা করা হয়। এরপর অনলাইনে ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের হলে ফেরার অনুমতি দেয়া হয়নি।

এ পরিস্থিতিতে সম্প্রতি বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাস খুলে দেয়ার দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তালা ভেঙে হলে ঢুকে পড়েছেন, কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে তারা এখনো হলেই অবস্থান করছেন।

সোমবার হলে ফেরার জন্য আন্দোলন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও।
দেশের উচ্চ শিক্ষা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহও উপস্থিত ছিলেন।

দৌলতদিয়া ঘাটে তীব্র যানজট

0
RAJBRIE-DRO-HO-22-P5

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘাট পারের অপেক্ষায় শত শত যানবাহন আটকা পড়েছে।

তিন দিনের সরকারি ছুটির শেষে অন্যদিকে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরসের যাত্রীবাহী পরিবহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এ যানজটের শৃষ্টি হয়।

সোমবার বিকালে সরোজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল পর্যন্ত যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ লাইন পরেছে।

এছাড়াও আলাদা ভাবে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে ফেলুর দোকান পর্যন্ত দুই কিলোমিটার ট্রাকের সারি পারাপারের অপেক্ষায় রয়েছে।

শরিফুল ইসলাম নামের একজন যাত্রী বলেন, ঘাটে এসেই প্রায় ৪ ঘন্টা বাসে বসে আছি। কখন ফেরিতে উঠতে পারব, সেটা জানি না। ফেরিতে উঠতে পারলে বেঁচে যাই।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি বলেন, বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।

তিনি আরো বলেন, নদী পারে যাতে যাত্রীদের কোন দুর্ভোগে পড়তে না হয় সেইজন্য যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...