বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬.
Home Blog Page 758

বুড়িগঙ্গার উদ্ধার অভিযান শেষ হলো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দীর্ঘ ৩০ ঘণ্টা অভিযান চালিয়েও ডুবে যাওয়া ছোট লঞ্চটি পুরোপুরি টেনেও তুলতে পারল না উদ্ধারকারীরা। লঞ্চের ভিতরে আর কোনো মৃতদেহ আছে কিনা, সে বিষয়েও এখন অব্দি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। এমন অনিশ্চয়তার মধ্যে মঙ্গলবার উদ্ধার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুড়িগঙ্গা নদীতে চলছে শোকের মাতম। কেউ বোন খুজছে, কেউ খুজছে ভাইকে, কেউ নদীকূলে বসে আছে প্রিয়জনের প্রতিক্ষায়। এমনি দৃশ্য ছিল বুড়িগঙ্গার চারপাশের এলাকা জুড়ে। মৃতপ্রায় দূষিত বুড়িগঙ্গা এমন ভয়ংকরী হতে পারে, তা সবারই ধারনার বাইরে ছিল। তীব ¯্রােত নেই, নেই আছড়ে পড়া ঢেউ। কিন্তু সেই শান্ত নদীতে লঞ্চডুবির ঘটনায় কেড়ে নিল ৩৪ জনের প্রাণ।

লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সোমবার সকালে মর্নিং বার্ড নামের ছোট্ট লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসে। সকাল ৯টার কিছু সময় পর সদরঘাটের অদূরেই ময়ূর-২ নামের বিশাল একটি লঞ্চ পেছন দিয়ে সেটিকে ধাক্কা দেয়। এতে মাত্র কয়েক সেকেন্ডেই লঞ্চটি তলিয়ে যায়। কয়েকজন যাত্রী লঞ্চ থেকে বেরিয়ে আসতে পারলেও নারী ও শিশুসহ বেশিরভাগ যাত্রীই আটকা পড়ে মারা যান।

দুর্ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরিরা ডুবে যাওয়া লঞ্চে তল্লাশি অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয় ৩২ জনের লাশ। অভিযানের ১৩ ঘণ্টার মাথায় সোমবার রাতে লঞ্চটি টেনে তোলার সময় সুমন বেপারী নামে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। গতকাল ভেসে ওঠে দু’জনের লাশ। মৃতদের ৩২ জনই মুন্সীগঞ্জের বাসিন্দা।

আরও দেখুন  দেখুন. যেভাবে লঞ্চটি ডুবে গেল

মঙ্গলবার বিকেল ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও দুপুর থেকেই উদ্ধারকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করবার প্রস্তুতি নিতে থাকেন। পরে উদ্ধারকারী সংস্থাগুলোর সমন্বয় সভার পর উদ্ধার কার্যক্রমের সমাপ্তি টানা হয়।

সীমিত পরিসরে অফিস চলবে ৩ আগস্ট অব্দি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মহামারী করোনা পরিস্থিতি দিনের পর দিন অবনতি হওয়ায়, যেভাবে সীমিত পরিসরে অফিস চলছে, তা আগামী ৩ আগস্ট অব্দি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। মানুষকে সচেতন করতে স্বাস্থ্য সেবা বিভাগ এবং তথ্য মন্ত্রণালয় প্রচার-প্রচারণা চালাবে।

মঙ্গলবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

আরও দেখুন  বিল পরিশোধের তিন দিনের মাথায় রাস্তা গেলো নদীর জলে

প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে আদেশ জারি করা হবে বুধবার। করোনা ভাইরাসের বিস্তার রোধে ২৬ মার্চ থেকে দীর্ঘ ৬৬ দিনের লকডাউন তুলে নেবার পর ৩১ মে থেকে ১৫ জুন অব্দি সীমিত পরিসরে অফিস খোলার পাশাপাশি গণপরিবহনও চলাচালের অনুমতি দিয়েছে সরকার। পরে আরেক দফায় ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয় সরকার ঘোষিত আদেশ। মঙ্গলবার এ সময় শেষ হচ্ছে তাই নতুন করে বুধবার ১ জুলাই থেকে এর মেয়াদ বৃদ্ধি করে ৩ আগস্ট অব্দি বর্ধিত করা ঘোষণা আসছে বলে জানান তিনি।

পাংশাতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

0
বৃক্ষরোপন কর্মসূচী

পাংশা প্রতিনিধি

পাংশা উপজেলার শাওরাইল ইউনিয়ন আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগের আয়োজনে ফুলতলা বাজারে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষ রোপন করে কর্মসূচীর শুভ সুচনা করেন আশিক মাহমুদ মিতুল। পরে ১৫টি প্রতিষ্ঠানের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। । এসময় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কোন মাদক ব্যাবসায়ীকে আশ্রয় দেয়না। কোন মাদকসেবী দলের সদস্য হতে পারে না। তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন আপনারা মাদকসেবী পেলে প্রশাসনের হাতে তুলে দিবেন। পাংশা মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আপনাদের সাহয্য দরকার।

আরও পড়ুন বিল পরিশোধের তিন দিনের মাথায় রাস্তা গেলো নদীর জলে

এ সময় উপস্থিত ছিল, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী উপজেলা আ.লীগের সভাপতি  আতিউর রহমান নবাব, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মজনু, শাওরাইল ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ঠান্ডু, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল,পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি  শাহিদুল ইসলাম মারুফ, শাওরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি  কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কুমারখালীতে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

0
কুমারখালীতে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর- বুজরুক বাঁখই সড়ক এলাকায় ফলদ ও বনজ বৃক্ষ রোপনের মধ্যদিয়ে এ কর্মসূচী উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা কৃষক লীগের সভাপতি আবু হানিফ, সাধারন সম্পাদক মুন্সী ইকবাল, জেলা কৃষক লীগের সদস্য কফিল উদ্দিন সেখ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেফুল করিম, মুন্সী রাব্বি প্রমূখ।

আরও দেখুন বিল পরিশোধের তিন দিনের মাথায় রাস্তা গেলো নদীর জলে

কৃষক লীগের সাধারন সম্পাদক মুন্সী ইকবাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা উপজেলার ১১টি ইউনিয়নের প্রধান প্রধান সড়কে বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহণ করেছি।

ইতোমধ্যেই নন্দলালপুর ইউনিয়নের কিছু কিছু এলাকায় ফলদ ও বনজ বৃক্ষ রোপন করা হয়েছে।

মিষ্টিকুমড়া ভর্তি ট্রাকে মিললো ১১ কেজি গাজা ও ফেনসিডিল

0
আটককৃত মাদকদ্রব

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে মিষ্টিকুমড়া ভর্তি পিকআপ ভ্যানে র‌্যাব অভিযান চালিয়ে ১১ কেজি গাজাসহ ফেনসিডিল উদ্ধার করেছে।

পিকআপ ভ্যানের ড্রাইভার মারুফ হোসেন ও হেলপার হাসমত মোল্লা র‌্যাবের হাতে আটক হলেও পালিয়ে গেছে মাদক পাচারের মুল হোতা বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল ও তার সহযোগী চুয়াডাঙ্গার শহিদুল।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ র‌্যাব-৬ এর প্রেস ব্রিফিংয়ে বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুয়াডাঙ্গার আন্দুলবাড়ীয়া থেকে একটি মিষ্টিকুমড়া ভর্তি পিকআপ ভ্যানে বিপুল পরিমান মাদক পাচার করা হচ্ছে এবং পিকআপ ভ্যানটি ঝিনাইদহের উপর দিয়ে যাবে।

সংবাদ পেয়ে র‌্যাব ক্যাম্পের সামনের সড়কে চেক পোষ্ট বসায় ঝিনাইদহ র‌্যাব। পিকআপ ভ্যানটি ঝিনাইদহ বিসিক শিল্প নগরীর ১নং গেইটে পৌছালে র‌্যাব থামানোর চেষ্টা করে। এ সময় পিকআপটি রাস্তার পাশে থামিয়ে ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন বিল পরিশোধের তিন দিনের মাথায় রাস্তা গেলো নদীর জলে

র‌্যাব গাড়ির ড্রাইভার ও হেলপারকে আটক করতে পারলেও পালিয়ে যায় নজরুল এবং শহিদুল। র‌্যাব পিকআপ তল্লাসী করে ৩ লাখ ৩০ হাজার টাকা মুল্যোর ১১ কেজি গাজা, এক লাখ ১৭ হাজার টাকা মুল্যের ১১৭ বোতল ফেন্সিডিল, ৫৪ বস্তা মিষ্টি কুমড়া, ৩টি মোবাইল সেট, ৩টি সীম কার্ড ও মাদক বিক্রি নগদ ৩ হাজার ৮১০ টাকা জব্দ করে। এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ)/১৪(গ)/৪১ ধারায় মামলা করা হয়েছে।

বিল পরিশোধের তিন দিনের মাথায় রাস্তা গেলো নদীর জলে

0

স্টাফ রিপোর্টার

চুড়ান্ত বিল পরিশোধের তিন দিনের মাথায় গুচ্ছগ্রাম প্রকল্পের বসতিদের যাতায়াতের জন্য সদ্য নির্মিত সেতুতে ওঠার রাস্তার মাটি নদীর জলে ধুয়ে গেছে। নকশা অনুযায়ী নির্মান না করায় সেতুটি নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। নদীর জলে ধুয়ে যাওয়া রাস্তাটি স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে ভূমিহীনরা।

জানা গেছে, চলতি অর্থ বছরের ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রনালয়ের অর্থায়নে হিজলাবট গুচ্ছগ্রাম প্রকল্পে যাতায়াতের রাস্তার মোড়াগাছা হেলিপ্যাড এলাকায় গড়াই নদীর কোলের ভিতরে সেতুটি নির্মান করা হয়। যার ব্যয় হয় প্রায় ২৮ লাখ ১১ হাজার টাকা। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান মাহিম এন্টারপ্রাইজ নকশা পরিবর্তন করে সেতুটি তৈরী করে বলে গুচ্ছ গ্রামের ভুমিহীনরা অভিযোগ করেন। বর্ষা পানির তোরে সদ্য নির্মিত সেতুটি নদী গর্ভে বিলিন হওয়ার আশঙ্কাও করছেন তারা। চলতি সপ্তাহের প্রথম দিকে চুড়ান্ত বিলের সমুদয় টাকাও নিয়ে গেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

বর্ষা মৌসুমের শুরুতে গড়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সেতুতে ওঠার রাস্তার মাটি নদীর জলে ধুয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে গুচ্ছ গ্রামের প্রায় ৩ শতাধিক ভূমিহীর পরিবারের লোক। রাস্তাটি সংস্কারের জন্য ভূমিহীনরা ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের সাথে যোগাযোগ করেছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি। রাস্তা সংস্কার বা সেতু রক্ষায় কোন ব্যবস্থা নেয়নি উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা।

অবশেষে বাধ্য হয়ে মঙ্গলবার সকাল থেকে গুচ্ছ গ্রামের ভূমিহীনরা নিজেদের উদ্যোগে সেতুর দুই পাশে বাঁশের বেড়া ও বালির বস্তা ফেলে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন।

ভূমিহীন নেতা ফরহাদ বলেন, ঠিকাদার নকশার পরিবর্তন করে সেতুর নির্মান কাজ করেছে। এ বিষয়ে তারা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ প্রকৌশলীর কাছে অভিযোগ করেছিলন। কিন্তু উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকী দেওয়া হয়। ইতোমধ্যে কর্মকর্তাদের সাথে যোগসাযোগে ঠিকাদার বিল নিয়ে চলে গেছে।

ওসমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মঞ্জুরুল কবির সেতু নির্মান কাজ শেষ হয়েছে কিনা তা জানেন না। তবে সেতুর নকশা পরিবর্তন করা হয়েছে বলে তিনি স্বীকার করেন। ভূমিহীনরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা সংস্কার করছেন বলেও তিনি জানান।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক আমিরুল ইসলাম তুষার বলেন, তিনি সেতুর উচ্চতা বাড়িয়েছেন, সে কারনে উইং ওয়াল চার ফুট ছোট করেছেন। এ ছাড়া প্রায় ৪শ ফুট অতিরিক্ত মাটির রাস্তাও নির্মান করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিমুল হক এ ব্যাপারে কথা রাজি হন নি। এছাড়া রাস্তা নদীর জলে ধুয়ে গেছে বলে তিনি শোনেন নি। জরুরী ভিত্তিতে ভাঙ্গন রোধে উদ্যোগে নেওয়ার কোন অপসোন নাই বলেও তিনি জানান। তবে তিনি স্বীকার করেন চলতি সপ্তাহে ঠিকাদারী প্রতিষ্ঠান চুড়ান্ত বিল নিয়ে গেছে।

শৈলকুপার এলজিইডির রাস্তা এখন জলাশয়

0
শৈলকুপার এলজিডির রাস্তা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি

প্রথম দেখায় মনে হয় এটি রাস্তা না কি পুকুর? আসলে এটি শৈলকুপার এলজিইডির রাস্তা। প্রায় দেড় যুগ পার করছে রাস্তাটি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের কীর্ত্তিনগর ভুলুন্দিয়া গ্রামে রাস্তাটির এমনি বেহাল দশা। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে।

শৈলকুপার নাদপাড়া, ভাটবাড়িয়া, ভুলুন্দিয়া, কীর্ত্তিনগর, তেঘড়িয়াসহ বিভিন্ন গ্রামের মানুষ এই সড়ক ব্যবহার করে কাতলাগাড়ী আসেন। কিন্তু বৃষ্টি হলেই রাস্তায় হাটু পানি বেধে যায়। বর্তমানে রাস্তার উপর থৈ থৈ পানি। সড়কটি যেন মরনফাঁদে পরিণত হয়েছে।

আরও পড়ুন– ঝিনাইদহে বাল্যবিবাহ দেবার অপরাধে অর্থদন্ড করলেন ইউএনও

এলাকাবাসি জানান, বাজারে পন্য সরবরাহ করতে কৃষকরা এই রাস্তাটি ব্যবহার করেন। রাস্তাটি ভেঙ্গে চুরে যাওয়ায় কৃষকদের ভোগান্তির শেষ নেই। পুরো রাস্তা জুড়ে জলাশয় সৃষ্টি হবার ফলে ৩ কিলোমিটার পথ ঘুরে কাতলাগাড়ী বাজারে যাচ্ছে প্রায় ১৫ গ্রামের মানুষ ।

কুমারখালীতে উপজেলা পরিষদের অর্থায়ণে চিকিৎসা উপকরণ বিতরণ

0
কুমারখালীতে চিকিৎসা উপকরণ বিতরণ

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা পরিষদের অর্থায়ণে সরকারি হাসপাতালে চিকিৎসা উপকরণ, প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন, ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা উপকরণ এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের জন্য উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আর্থিক অনুদানের চেক ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা প্রমূখ।

আরও পড়ুন  যেভাবে লঞ্চটি ডুবে গেল

সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান শেষে সরকারি হাসপাতালে এ্যানালাইজার মেশিন, প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে প্রয়োজনী ঔষধ ক্রয়ের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে দশ হাজার টাকার অনুদানের চেকসহ স্প্রে মেশিন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উকরণ হিসাবে স্কুলব্যাগ, টিফিনবক্স ও ছাতা বিতরণ করা হয়েছে।

বিশ্বে প্রাণঘাতী করোনায় মোট আক্রান্তের সংখ্যা কোটি ছাড়ালো

0
World-Dro-30-p-6
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মঙ্গলবার সকাল অব্দি ১ কোটি ২ লাখ ৭৫ হাজার ৩৯২ জনে দাঁড়ালো । অপরদিকে বৈশ্বিক এ ভাইরাসে প্রাণহানি ঘটেছে ৫ লাখ ৪ হাজার ৮৫১ জনের।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে জানা গেছে, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাাজিল। এ অব্ধি ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৬৮ হাজার ১৯৫ জন এবং প্রাণহানি ঘটেছে ৫৮ হাজার ৩১৪ জনের।

সবচেয়ে বেশি আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে রাশিয়া। এ দেশটিতে মোট আক্রান্ত ৬ লাখ ৪০ হাজার ২৪৬ জন। করোনায় আক্রান্ত দেশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৮ হাজার ৩১৮ জন। মৃত্যুবরণ করেছেন ১৬ হাজার ৪৭৫ জন।

সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ২৫ লাখ ৮৮ হাজার ২০ জন। মৃত্যুবরণ করেছেন ১ লাখ ২৬ হাজার ১৩১ জন।
আরও পড়ুন

করোনা কালের ক্রীড়া অঙ্গণ..দ্রোহ নিউজ Sports situation in corona…Droho News

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ অব্ধি ২১৩টিরও বেশি দেশে সংক্রমিত হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস।

সর্বশেষ সংবাদ

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...

কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক গ্রেস ব্রিফিং অনুষ্ঠিত...

শৈশবের বৃষ্টি ভেজা ফুটবল

এক পসলা বৃষ্টির জমেছে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বিকালে ছবিটি তোলা।