বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 786

নিখোঁজ প্রতিবন্ধি অটো চালককে পাংশা থেকে উদ্ধার

0
Rm‡Mmy„m-wcM-7-o-7-compressed

দ্রোহ প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা বাসষ্ট্যান্ড থেকে নিখোঁজ প্রতিবন্ধি অটো চালককে সংজ্ঞাহীন অবস্থায় পাংশা থেকে উদ্ধার করা হয়েছে।

প্র্রতিবন্ধি অটো চালকের বাড়ি উপজেলা আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে। তার বাবার নাম মঞ্জু
মোল্লা।

জানা গেছে, শনিবার বিকালে খোকসা বাসস্ট্যান্ড থেকে কুমারখালী যাওয়ার কথা বলে যাত্রীবেশী ছিনতায় কারীরা প্রতিবন্ধি অটো চালক নাসিরকে নিয়ে যায়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে পাংশা বাসষ্ট্যান্ড এলাকা থেকে সংজ্ঞাহীন প্রতিবন্ধি অটো চালক নাসিরকে উদ্ধার করে গ্রামবাসী। পরে খবর পেয়ে পরিবারের লোকেরা তাকে নিয়ে এসে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চিকিৎসাধীন প্রতিবন্ধি অটো চালক নাসির জানায়, শনিবার বিকালে খোকসা বাসষ্ট্যান্ড এলাকা থেকে ৪ যাত্রী তার অটো রিজার্ভ করে কুমারখালীর উদ্যেশে রওনা হয়। এক পর্যায়ে যাত্রীরা তাকে একটি ফ্লিং ষ্টেশনে নিয়ে যায়। সেখান থেকে তাকে কেক ও কোমলপানিও খাওয়ায়। এ পর সে সংজ্ঞা হারিয়ে ফেলে। রবিবার সকালে সে জ্ঞান ফিরে পায়। পরে পরিবারে লোকেরা তাকে হাসপাতালে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স কুতুব উদ্দিন জানান, কোমল পানিওর সাথে নেশাজাত কিছু মিশিয়ে খায়ানোর ফলে সে সংজ্ঞা হারিয়ে ফেলে। তার সুস্থ হতে সময় লাগবে।

পুরোপুরি লকডাউন ৫০ জেলা, ১৩ টি আংশিক

0
crona-dro-7-p-4-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশের ৫০ জেলা পুরোপুরি লকডাউন, ১৩ জেলা আংশিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আক্রান্ত বিবেচনায় রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে চিহ্নিত করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন হবে স্বাস্থ্যবিধি ও আইনি পদক্ষেপ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে রেড জোন বিবেচনা করে পুরোপুরি লকডাউন দেখানো হচ্ছে। ইয়েলো জোন বিবেচিত আংশিক লকডাউন দেখানো হয়েছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর গ্রিন জোন বিবেচিত লকডাউন নয় এমন জেলা দেখানো হচ্ছে একটি এবং উপজেলা দেখানো হচ্ছে ৭৫টি।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শনিবার সর্বশেষ আপডেট করা তালিকায় খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরাকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। এই বিভাগে আংশিক লকডাউন বলা হচ্ছে বাগেরহাট, কুষ্টিয়া ও মাগুরাকে। খুলনা বিভাগেই দেশের একমাত্র গ্রিন জোন চিহ্নিত ঝিনাইদহ জেলা।

বরিশাল বিভাগের বরগুনা, বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। এই বিভাগে আংশিক লকডাউন ভোলা ও ঝালকাঠি।

চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও নোয়াখালীকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। এই বিভাগে আংশিক লকডাউন বান্দরবান, চট্টগ্রাম ও রাঙ্গামাটি।

ঢাকা বিভাগের গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইলকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। এই বিভাগে শুধু ঢাকা ও ফরিদপুর আংশিক লকডাউন।

রাজশাহী বিভাগের বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর ও রাজশাহীকে মধ্যে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। এই বিভাগে আংশিক লকডাউন চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ।

রংপুর বিভাগের আটটি জেলাকেই পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। জেলাগুলো হলো- দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও ঠাকুরগাঁও।

সিলেট বিভাগের সব ক’টি জেলাকেই বলা হচ্ছে পুরোপুরি লকডাউন। বিভাগের জেলাগুলো হলো- হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট।

ময়মনসিংহ বিভাগেরও সব ক’টি জেলা জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুরকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢাকা মহানগরীর ৩৮টি এলাকাকে আংশিক লকডাউন (ইয়েলো জোন বিবেচিত) হিসেবে দেখানো হচ্ছে। তবে লকডাউন নয় (গ্রিন জোন বিবেচিত) বলে দেখানো হচ্ছে ১১টি এলাকাকে। এখন পর্যন্ত পুরোপুরি লকডাউন (রেড জোন বিবেচিত) হিসেবে ঢাকার কোনো এলাকাকে দেখানো হচ্ছে না।

মহানগরীর আংশিক লকডাউন বলে চিহ্নিত ৩৮টি এলাকা হলো- আদাবর, থানা, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, ওয়ারী, কদমতলী, কলাবাগান, কাফরুল, কামরাঙ্গীরচর, কোতয়ালী, খিলক্ষেত, গুলশান, গেন্ডারিয়া, চকবাজার, ডেমরা, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, দক্ষিণখান, দারুসসালাম, ধানমন্ডি, নিউমার্কেট, পল্টন মডেল, পল্লবী, বংশাল, বাড্ডা, বিমানবন্দর, ভাটারা, মিরপুর মডেল, মুগদা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, রমনা মডেল, লালবাগ, শাহআলী, শাহজাহানপুর, শেরেবাংলা নগর, সবুজবাগ, সুত্রাপুর ও হাজারীবাগ থানা এলাকা।

আর লকডাউন নয় বলে চিহ্নিত ১১টি এলাকা হলো- উত্তরখান থানা, ক্যান্টনমেন্ট থানা, খিলগাঁও, তুরাগ, বনানী, ভাষানটেক, মতিঝিল, রামপুরা, রূপনগর, শাহবাগ ও শ্যামপুর থানা এলাকা।

হ্যান্ডকাফ উদ্ধার হলেও মাদক ব্যবসায়ী ছাড়া পেল

0
dukatpur-dro-7p-2-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে সমঝোতার মাধ্যমে হ্যান্ডকাফ উদ্ধার হলেও ছাড়া পায় মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী আনোয়ারুল একই গ্রামের মোহন আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে দৌলতপুর থানার এসআই শাজাহান মাদাপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে ৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। পুলিশ মাদক ব্যবসায়ীকে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নেবার সময় হ্যান্ডকাফসহ ওই আসামী পালিয়ে যায়।

পালাতক আসামীকে আটক করতে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে। পরে আনোয়ারুল হোসেনকে গ্রেফতার করা হবে না বলে ঘোষনা দেয়। এ শর্তের ভত্তিতে ডাংমড়কা এলাকা থেকে হ্যান্ডকাফসহ মাদক ব্যাবসায়ীকে উদ্ধার করে এসআই শাজাহান-এর কাছে নিয়ে যায় গ্রামবাসী। পরে হ্যান্ডকাফটি উদ্ধার করা হলেও শর্ত অনুযায়ী তাকে ছেড়ে দেওয়া হয়।

দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, এমন কোন ঘটনা আমার জানা নেই।

পিছিয়ে দেওয়া হলো একাদশ শ্রেণিতে ভর্তি

0
Hsc-dro-7p-1-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আসন্ন ২০২০-২১ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি ও ক্লাস প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

পূর্ব পরিকল্পনা অনুসারে শনিবার থেকে এ ভর্তি প্রক্রিয়া শুরুর কথা ছিল। তবে কবে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন উর রশীদ শনিবার গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৭ মে ভর্তি বিষয়ে শিক্ষাবোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে নির্দেশনা চেয়ে পত্র দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি। নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবোর্ড থেকে জানা গেছে, ২৭ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবরে লেখা ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান জিয়াউল হকের ওই চিঠিতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনপত্র অনলাইনে ছাড়ার সম্ভাব্য সময় ৬ জুন ধরা হলেও সারাদেশে করোনা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একাদশের ভর্তি প্রক্রিয়া শুরু করা হলে অনলাইনে আবেদনের জন্য ছাত্রছাত্রীরা বিভিন্ন কম্পিউটারের দোকান ও সাইবার ক্যাফেতে ভিড় করবে। এতে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হবে। এছাড়া ভর্তির প্রয়োজনে অন্তত একবার সংশ্লিষ্ট কলেজে শিক্ষার্থীদের স্বশরীরে যেতে হবে। অথচ, সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এখন বন্ধ। এসব বাস্তবতার আলোকে একাদশের ভর্তি নিয়ে করণীয় বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হয়।

শিক্ষাবোর্ডগুলোর চেয়ারম্যানরা জানান, ভর্তি প্রক্রিয়া শেষ করে আগামী ১৬ আগস্ট একাদশ শ্রেণির ক্লাস শুরুর পরিকল্পনা করেছিলেন তারা। তবে করোনার কারণে সব সূচি এলোমেলো হয়ে গেছে।

গত ৩১ মে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর সারাদেশে গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ, যা গতবছর ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন, যা গত বছর পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।

সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন

0
Md-nasim-6-p-18
মোহম্মদ নাসিম। ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন। ইতোমধ্যে তার চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য। এ ছাড়া ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী।

শনিবার বিকাল সাবেক এই মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আশরাফুল আলম মিন্টু জানান, মেডিকেল বোর্ড মিটিং করে তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো জানান, সাবেক এ স্বাস্থ্য মন্ত্রীর চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ কনক কান্তি বড়ুয়াকে প্রধান করে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। অপারেশনের পর চিকিৎসকরা মোহাম্মদ নাসিমকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন। এবার তা বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হয়েছে।

সোমবার থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার উন্নতি হওয়। শুক্রবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের কথা ছিল। কিন্তু শুক্রবার ভোর সাড়ে ৫টায় স্ট্রোক করায় তার অবস্থার অবনতি ঘটে।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ রাজিউল হকের নেতৃত্বে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় এবং অস্ত্রোপচারকারী চিকিৎসক অধ্যাপক ডাঃ রাজিউল হককে ফোন করে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। সূত্র-বাসস।

কুমারখালীতে দুই জনের কারাদণ্ড

0
Knmarkhily-dro-6-p16-compressed
কুমারখালীতে দণ্ডপ্রাপ্তরা।

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ভেজাল নারকেল তেল বিক্রির দায়ে দুই জনের ১৫ দিনের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার বিকালে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খান এ দণ্ডাদেশ দিয়েছেন।

জানা গেছে, বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল নারিকেল তেলসহ মাসুদ রানা ও কাজী মারুফকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খ্যাতনামা প্রতিষ্ঠানের ৯০ বোতল ভেজাল তেল জব্দ করা হয়। আটক দুজনের বাড়ি কুমারখালী উপজেলার বানিয়াকান্দি গ্রামে।

ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজীবুল ইসলাম খানের উপস্থিতিতে ভেজাল নারকেল তেল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ইতোমধ্যে কারাদণ্ডাদেশ প্রাপ্ত দুইজনকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

কুষ্টিয়ার জেলা প্রশাসক করোনা আক্রান্ত

0
dc-kustia-dro-6-p15-compressed
কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যা থেকেই তিনি সর্দি জ¦রে অনুভব করছিলেন। শনিবার সকালে পরীক্ষার জন্য তিনি নমুনা দেন। এ দিন বিকালে জানতে পারেন তার শরীরে করোনা ভাইরাস সংক্রমন ঘটেছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচএম আনোয়ারুল ইসলাম জেলা প্রশাসক আসলাম হোসেনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত জানান, তিনি সুস্থ আছেন। হোমকোয়ারেন্টিনে রয়েছেন। জেলা প্রশাসক আসলাম হোসেনের জন্য দোয়া কামনা করেন তিনি।

আহমেদ সাদাত জানান, করোনা সংক্রমনের পর থেকেই কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন করোনায় অসহায় মানুষের পাশে ছিলেন। শুক্রবার ছুটির দিনেও তিনি অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। যারা জেলা প্রশাসকের পাশে থেকে সার্বক্ষণিক কাজ করেছেন তারাও আগামীকাল পরীক্ষার জন্য নমুনা দেবেন। তবে তার আগে জেলা প্রশাসনের সবাই হোম কোয়ারেন্টিনে থাকবেন বলেও জানান তিনি।

শনিবার সন্ধায় কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে পরীক্ষার রির্পোটে নতুন করে আরো ৭ জনের দেহে করোনা ভাইরাসের পজিটিভ শনাক্ত হয়েছে। এই নিয়ে কুষ্টিয়ায় ১১১জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

দেশে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ৮৪৬ জন

0
Corona-Dro-6-p-15-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৮৪৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৬ জনে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা অব্দি দেশের ৫০টি ল্যাবে ১২ হাজার ৪৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে নতুন করে আরো ২ হাজার ৬৩৫ জনের দেহে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এ সময়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের।

শনিবার কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা বলেন, শনিবার সকাল অব্দি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। এ নিয়ে দেশে ৮৪৬ জনের মৃত্যু হলো। সর্বশেষ মৃতদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৭ জন নারী। নতুন করে আরো ২ হাজার ৬৩৫ জন প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশে এ সময় অব্দি আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৬৩ হাজার ২৬ জন।

তিনি আরো বলেন, শেষ ২৪ ঘন্টায় চিকিৎসাধীন থাকা ৫২১ জন সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ১৩ হাজার ৩২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

খোকসায় স্বেচ্ছা শ্রমের ভিত্তি রাস্তা সংস্কার

0
reper-dro-6-p12-compressed
স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে রাস্তা সংস্কার।

স্টাফ রিপোর্টার

খোকসায় সিরাজপুর হাওড় নদীর উৎস্য মুখে বৃষ্টির পানির তোরে ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামত করলো গ্রামবাসী।

গ্রামবাসীরা জানায়, উপজেলার বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১শ গজ দূরের সিরাজপুর হাওড় নদীর উৎস্য মুখের চরে কয়েকশ পরিবারের ঘর বসতি। হাওড় নদীর তীর ধরে কমলাপুর রুমীপাড়ার মোড়ে ওঠার রাস্তাটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া বৃষ্টিতে মাটির এ রাস্তাটি ভেঙ্গে যায়। কিন্তু কেউই সংস্কারের উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হতে থাকে। এক পর্যায়ে এলাকার নারী পুরুষ মিলে রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহন করে।

reper-dro-6-p13-compressed
স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে রাস্তা সংস্কার।

নিজেদের সিদ্ধান্তমতো তারা নিজেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে রাস্তাটি মেরামত শুরু করে। পরদিন শনিবার দুপুর পর্যন্ত তারা রাস্তাটি মেরামত সম্পন্ন করে।

মাটির রাস্তাটি মেরামত চলাকালে স্থানীয় বাসিন্দার সুখজান নেছা বলেন, কয়েকদিন আগে বৃষ্টির পানির তোরে রাস্তাটি ভেঙ্গে হাওড় নদীতে নেমে যায়। এর পর থেকে তারা বাচ্চা-কাচ্চা গরু-বাছুর নিয়ে চরম বিপদের মধ্যে রয়েছেন। তাই নিজেরা রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন। গ্রামের ছেলেদের পাশাপাশি মেয়ে বউরাও তাদের সহযোগিতা করছে।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...