বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 435

ঝিনাইদহের সীমান্ত পথে অনুপ্রবেশকারী তিন ভারতীয় আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১২ লাখ টাকা, ৭টি স্মাট ফোন ও ল্যাপটপসহ তিন ভারতীয় নাগরিককে বিজিবি আটক করেছে।

শনিবার সকালে সীমান্ত এলাকার মাটিলা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সাগর দাউদ বিশ্বাস, তার স্ত্রী প্রাদনিয়া ও কন্যা শিশু মিষ্টিকে আটক করে ৫৮ বিজিবি। তারা ভারতের মুম্বাই শহরের বাহারাট নগরের বাসিন্দা।

৫৮ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার মাটিলা ক্যাম্পের বিজিবির সদস্যরা সীমান্তে অভিযান চালায়। অভিযানকালে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এই তিন ভারতীয় নাগরিককে আটক করে। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ ও ব্যাগ তল্লাসী চালিয়ে বাংলাদেশী ১২ লাখ নগদ টাকা, ৭টি স্মাট ফোন, ২টি হাত ঘড়ি ও একটি ল্যাপটপ উদ্ধার করে। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন প্রতিবাদে মেয়রের সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার বিল বকেয়ার দায়ে গুরুত্ব পূর্ন ৫টি প্রধান প্রকল্পের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী। ফলে অচল হয়ে পরেছে পানি সরবরাহ ও সড়ক বাতি। বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার মেয়র।

পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে শুক্রবার সকালে পৌরসভা মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মেয়র সহিদুজ্জামান। এ সংবাদ সম্মেলনে পৌরসভার সচিব, কর্মকর্তা-কর্মচারী, পৌর কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর মেয়র বলেন, কোটচাঁদপুর পৌরসভায় ২ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। যা দায়িত্বভার গ্রহণের আগের বকেয়া। কিন্তু ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর আবাসিক প্রকৌশলী পৌরসভার সাথে কোন আলোচনা ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে পৌরবাসীরা। পৌরসভার যে আয় হয় তা দিয়ে মোট বকেয়া বিদ্যুত বিল পরিশোধ করা সম্ভব নয়। তাই প্রতিমাসে এক লাখ টাকা করে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান কোটচাঁদপুর পৌরসভা।

ঝিনাইদহ ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান চৌধুরী জানান, কোটচাঁদপুর পৌরসভার পানি ও সড়ক বাতির ১০টি বিদ্যুৎ সংযোগের মধ্যে ৫টি বিচ্ছিন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বকেয়া আদায়ের জন্য এই সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান অব্যাহত থাকবে।

মিরপুরে ট্রেন থেকে ফেনসিডিল ও হেরোইন উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে ফেনসিডিল ও হেরোইন উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার কুষ্টিয়া-৪৭ বিজিবির উপ-অধিনায়ক মেজর রকিবুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানায়, শুক্রবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিত্রা ট্রেনটি কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশনে পৌঁছালে ট্রেনে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও ১৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা। তবে অভিযান চলাকালে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

উদ্ধারকৃত ফেনসিডিল ও হেরোইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাধ্যমে পরে ধ্বংস করা হবে বলে জানায় বিজিবির এ কর্মকর্তা।

ঝিনাইদহে এক বাড়িতে ডাকাতি

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার দিনগত রাত দেড়টার দিকে পবহাটি বিশ^াসপাড়ার মনিরুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

মনিরুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে তার বাড়ির দরজা ভেঙ্গে একদল ডাকাত ঘরে প্রবেশ করে। প্রথমে তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে গৃহকর্তা মনিরুল ইসলামসহ অন্যদের হাত-মুখ বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা বাড়ির একাধিক আলমারিতে থাকা স্বর্ণের আংটি, কানের দুল, হাতের বালা, চেইন, নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। এসময় মনিরুল ইসলামের মেয়ে মনিরা আক্তারা শান্তনাকে ছুরিকাঘাত করে। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে। আহত শান্তনাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের আইনের আওতায় আনা হবে।

কুমারখারীতে প্রতিপক্ষের হামলায় ঔষধ ব্যবসায়ী খুন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় এক ঔষধ ব্যবসায়ী খুন হয়েছেন। এ হামলায় সাবেক এক ইউপি সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় ওষুধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৪০) নিহত হন। তিনি চর জগন্নাথপুর গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে। এ হামলায় সাবেক ইউপি সদস্য জাবেদ আলী গুরুতর আহত হয়েছেন। জাবেদ আলী সম্পর্কে নিহত আব্দুর রাজ্জাকের চাচা।

এলাকাবাসী জানান, ওষুধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের চাচা সাবেক ইউপি সদস্য জাবেদ আলীর কাছে একই এলাকার হাচেন মুন্সীর ছেলে জহুরুল মুন্সী ৭শ টাকা পেতেন। এ নিয়ে বৃহস্পতিবার সকালে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে জহুরুলসহ তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে রাজ্জাক ফালা বিদ্ধ হন এবং তার চাচা জাবেদ গুরুতর আহত হন। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত বলে ঘোষণা করেন। জাবেদ আলীকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন হোসাইন জানান, পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাক বিতন্ডার জের ধরে রাজ্জাক নামের এক ঔষধ ব্যবসায়ী নিহত এবং তার চাচা সাবেক ইউপি সদস্য আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

খোকসার পৌর মেয়রসহ একাধিক নেতার বাড়িতে হামলা-গুলি

0
মেয়রের পুরাতন বাড়ির জানালার কাঁচ গুলিতে ভেঙ্গে গেছে।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গভীর রাতে রাজনৈতিক বিরোধের জের ধরে আওয়ামী লীগের একাধিক নেতার বাড়িতে স্বসস্ত্র সন্ত্রাসীরা হামলা ও গুলি চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে বিবাদমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলুর শোবার ঘরের কাঁচের জনানা দিয়ে সন্ত্রাসীরা গুলী চালায়। এতে সাংগঠনিক সম্পাদকের জানাল কাঁচ ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারের সমর্থক।

মেয়রের ভাই আতিকুলের বাড়িতে সন্ত্রাসীদের ফেলে যাওয়া গুলি ( নিজেরা সংগ্রহ করেছে)।

রাত ১২ টার দিকে উপজেলা সদরের চুনিয়াপাড়া গ্রামে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা উপজেলা ছাত্রলীগের সাবেক সভপতি সায়েম হোসেন সুজন ও তার কর্মীদের হামলা করে। সন্ত্রাসীরা একটি হিরহন্ডা লাল রঙের মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। গভীর রাতে সন্ত্রাসীরা খোকসা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলামের পাতিলডাঙ্গীর পুরাতন বাড়ি (মেয়র এ বাড়িতে থাকেন না।) এবং তার ছোট ভাই আতিকুল ইসলামের মাঠপাড়ার বাড়িতে পৃথক হামলা চালিয়ে ভাংচুর করে। সন্ত্রাসীরা আগ্নেয় অস্ত্রদিয়ে গুলি চালিয়ে বাড়ি দুটির একাধিক কাঁচের জানালা ভেঙ্গে দেয়। এ সময় স্ত্রাসীরা অকথ্যভাষায় গালাগালি করে। রাতে সন্ত্রাসীরা চলে যাওয়ার পর থানা পুলিশের টহল দল ঘটনা স্থল পরিদর্শন করে। এ সব ঘটনায় থানা একটি জিডি হয়েছে।

আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু জানান, রাত সাড়ে ৮ টার দিকে তার শোবার ঘরের জানালার কাঁচ ভাঙ্গার বিষয়টি তাদের দৃষ্টি গোচর হয়। আগ্নেয় অস্ত্রের গুলিতে তার জানালার কাঁচটি ভাঙ্গা হয়েছে বলে তিনি অনুমান করছেন।

মেয়রের বাড়িতে সন্ত্রাসীদের ব্যবহার করা গুলির খোসা ও স্পিন্টার ( নিজেরা সংগ্রহ করেছে) ।

ছাত্রলীগের সাবেক সভাপতি সায়েম হোসেন সুজন বলেন, রাতে সে তার লোক জন নিয়ে কথা বলছিলেন। সন্ত্রাসীরা একটি প্রাইভেট কার ও মােটরসাইকেল এসে তার উপর হামলা করে। হামলাকারীদের হাতে আগ্নেয় অস্ত্র ও ধারালো অস্ত্র ছিল। এ সময় সে প্রানভয়ে আত্ম গোপন করলে সন্ত্রাসীরা মিথুন নামের তার এক কর্মীর মোটরসাইকেল ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। এ হামলার সাথে তার নিজের দলীয় সন্ত্রাসীদেরা জড়িত বলে তিনি দাবি করেন।

পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই একটি শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ আতিকুল ইসলাম জানান, রাত ২টার পরে বিকট শব্দে তার ঘুম ভাঙ্গে। এ সময় হামলা কারীরা তার বাড়ির বাইরে চিৎকার চেচা-মেচি ও অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। সন্ত্রাসীদের দলনেতা উচ্চ স্বরে নিজের নাম পরিচয় উল্লেখ করে গুলি চালাচ্ছিল। প্রায় ১৫ মিনিট পর তারা চলে যায়। রাজনৈতিক বিরোধের জের ধরে এ হামলা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম বলেন, তিনি আইনের পথে আগাবেন। তারা তদন্ত করলে জড়িতদে পরিচয় নিশ্চিত হওয়া যাবে। রাজনৈতিক বিরোধ না অন্য ঘটনায় তা তিনি নিজের পর্যবেক্ষন করছে।

থানার ওসি তদন্ত মামুনুর রশিদ মিটিং থাকায় কথা বলতে অপারোগতা জানান।

থানার সেকেন্ড অফিসার এসআই দ্বিপন জানান, এসব ঘটনায় এ পর্যন্ত একটি জিডি রেকর্ড করা হয়েছে। তবে মামলা হয়নি। যেহেতু মামলা হয়নি, সে হেতু আটক নেই।

কুমারখালীতে মোটরসাইকেলের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিহত

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালীতে মোটরসাইকেলের ধাক্কায় সামিয়া আফরিন সোহাগী (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অপর এক শিশু গুরুতর আহত হয়েছে।

সোমবার বেলা ১২ টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার ৩২ নং চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু শিক্ষার্থী আফরিন সোহাগী ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। সে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের চড়াইকোল হওতাপাড়ার সোহান শেখের মেয়ে। আহত অপর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হালিমা আক্তার মুন্নি (৭) একই এলাকার হালিম আলীর মেয়ে।

আহত মোটরসাইকেল চালক কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর রাতুলপাড়ার হেকমত আলীর ছেলে নাইমুল হোসেন নয়ন একজন প্রসাধনি ব্যবসায়ী।

বিদ্যালয়ের সহকারী শিক মুক্তা রাণী শিকদার বলেন, বিদ্যালয় ছুটির পর তিনি শিার্থীদের সড়ক পারাপারে সহযোগিতা করছিলেন। হঠাৎ দ্রæত গতি সম্পন্ন একটি মোটরসাইকেল দুই শিশুকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলই সোহাগী মারা যায়। মুন্নি নামের আরেকজন ছাত্রী গুরুতর আহত হয়।

প্রত্যদর্শীরা জানান, স্প্রিডব্রেকার না থাকায় প্রায় এখানে দুর্ঘটনা ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন হোসাইন বলেন, মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই একজন ছাত্রী নিহত হয়েছে। চালকসহ আরো একজন ছাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিদ্যালয় এলাকায় স্প্রিডব্রেকার নেই।

কালীগঞ্জ অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসার চাকরীচ্যুত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসার আব্দুস সালামকে চুড়ান্তভাবে চাকরীচ্যুত করা হয়েছে।

রবিবার এ সংক্রান্ত একটি আদেশ অগ্রণী ব্যাংকের হেড অফিস থেকে কালীগঞ্জ শাখায় পৌঁচেছে। ব্যংকের হেড অফিসের উপ-মহাব্যবস্থাপক সুস্মিতা মন্ডল সারিত এক চিঠিতে বলা হয় অভিযুক্তের বিরুদ্ধে জারীকৃত অভিযোগপত্র, অভিযোগ পত্রের জবাব, শুনানীর বক্তব্য, প্রাথমিক তদন্ত প্রতিবেদন ও তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে কমিটি নি¤েœাক্ত সুপারিশ করেন।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, আব্দুস সালামের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগের মধ্যে রয়েছে, অনিয়ম ও ভুয়া কৃষি ঋন মঞ্জুরী ও বিতরণের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। মৃত ব্যক্তিদের নামে ভুয়া কৃষি ঋন দেখিয়ে অর্থ আত্মসাৎ। বিদেশে অবস্থানরত প্রবাসি ব্যক্তিদের নামে ভুয়া কৃষি সৃষ্টির মাধ্যমে অর্থ আত্মসাৎ। ভুয়া এনআইডি ব্যাবহার করে কৃষি ঋন বিতরণ। ভুয়া ও জাল মাঠ পর্চা/খতিয়ান তৈরী করে চাষযোগ্য জমি দেখিয়ে ভুমিহীনদের কৃষি ঋন প্রদান। কমান্ডিং এরিয়ার বাইরে কৃষি ঋন বিতরণ। পল্লী ঋন বিতরণে সরাসরি জিএল কোড ব্যবহার। সল্প মেয়াদী এসএমই ঋন বিতরণে অনিয়ম। দীর্ঘদিন গ্রামে/এলাকায় বসবাস না করা ব্যকিক্তদের নামে ভুয়া কৃষি ঋন দেখিয়ে অর্থ আত্মসাৎ। স্বর/টিপসহি জাল করে জালিয়াতির মাধ্যমে ভুয়া কৃষি ঋন সৃষ্টি করে অর্থ আত্মসাৎ। মঞ্জরীকৃত ঋনের চেয়ে গ্রাহককে কম টাকা দান করে অবশিষ্ট অর্থ আত্মসাৎ। আবাদী জমির প্রমানক গ্রহন না করে ঋন বিতরণ ও শাখার কর্মকর্তা কর্মচারিদের সাথে দুর্ব্যবহার, নিরিা কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি, অভিযোগ সমুহে মোট জড়িত টাকা ২৬.৭৫ লাখ।

জানা গেছে, ২০২০ সালের অক্টোবর মাসে কালীগঞ্জ অগ্রণী ব্যাংকের ঋণ জালিয়াতির খবর পত্রপত্রিকায় প্রকাশিত হলে সাময়িকভাবে ম্যানেজার শৈলেন কুমার বিশ্বাস ও ক্যাশ অফিসার আব্দুস সালামসহ তিনজনকে বরখাস্ত করা হয়। এরপর ব্যাংকের উচ্চ পর্যায়ে থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। কালীগঞ্জের কায়েকজন গ্রাহক দুর্নীতিবাজ ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ঝিনাইদহের আদালতে চারটি মামলা করেন।

তথ্য নিয়ে জানা গেছে, মুক্তিযোদ্ধার সন্তান কোঠায় ২০১৭ সালের ৫ অক্টোবর কালীগঞ্জ শাখায় অফিসার ক্যাশ পদে যোগ দেন হরিণাকুন্ডু উপজেলার ভেড়াখালী গ্রামের আব্দুল গণির ছেলে আবদুস সালাম। তিনি প্রথম বিদ্যুৎ বিল ও ২০১৯ সালের ১ ফেব্রæয়ারি ঋণ শাখায় যোগদান করেই দুর্নীতিতে জড়িয়ে পড়েন। আব্দুস সালামের বিরুদ্ধে অবৈধ অস্ত্রধারী হিসেবে ২০১৪ সালের ৩১ মার্চ রাজশাহী জেলার মতিহার থানায় একটি মামলা বিচারাধীন আছে।

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় সৎ বাবার যাবজ্জীবন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষনের ঘটনায় দায়ের সৎ বাবার যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের জয়নাল আবেদীন।

আদালত সূত্রে জানা গেছে, রোজিনা বেগম শিশু কন্যাকে নিয়ে জয়নাল আবেদীনকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর স্বামীর সাথে মহেশপুরের স্বরুপপুর গ্রামে রোজিনা তার বাবার বাড়িতে বসবাস করতে থাকে। প্রতিদিনের মত সকালে হাটতে বের হয় রোজিনা। বাড়িতে ফিরে দেখে জয়নাল আবেদীন তার শিশু কন্যাকে ধর্ষণে চেষ্টা করছে। পরে গ্রামবাসীর সহযোগীতায় তাকে আটক কওে পুলিশে সপর্দ করা হয়। ঘটনার দিন ৫ সেপ্টেম্বর ২০১৯ সালে জয়নাল আবেদীনের বিরুদ্ধে মহেশপুর থানায় ওই শিশুর মা রোজিনা বেগম বাদী হয়ে ধর্ষন মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১৬ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশীট দাখিল করেন। বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন আদালত।

খোকসার মিরা রায় ও তার বৃদ্ধা মা নিজের ঘরে মরতে চান

0

স্টাফ রিপোর্টার

নিজের ঘরে মরতে পারলে আত্মা শান্তি পেত। তাই সরকারের কাছে শুধু মাত্র একটি ঘরের দাবি বৃদ্ধ মা-বেটির। যেখানে নিজের ধর্মমতে অন্তিম সময় কাটাতে পারবেন।

সহায় সম্বলহীন বৃদ্ধা মিরা রায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়ার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। একবার সরকারী ঘরের তালিকায় নাম লেখাতে পেরেছিলেন কিন্তু বিধিবাম, মৃত স্বামী বা তার নিজের নামে জমি না থাকায় নাম কাটা পরেছে। সেই থেকে সরকারী ঘর পাবার জন্য হন্নে হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

খোকসা উপজেলার শোমসপুর ইনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শোমসপুর গ্রামে এক খুপড়ি ঘরে বাস করেন বৃদ্ধা মিরা রায় (৬৫) ও তার মা সুধারানী চক্রবর্তী (৮৫)। নিজে আনসার ভিডিপির সদস্য ছিলেন। ১০ বছর চাকুরীও করেছেন। স্বামী সুবল রায়ের মৃত্যুর পর তাদের মানবেতর জীবন শুরু হয়। রাজনৈতিক প্রতিহংসার শিকার হয়ে নিজের ভিটেবাড়ি থেকে বিতারিত পরিবারটির উপার্জনের কেউ নেই। মিরা নিজে ভালো চোখে দেখেন না। প্যারালাইসড হয়ে যাওয়া মা আশিতিপর বৃদ্ধা সুধারনী চক্রবর্তীর পেটের ভাত আর ওষুধ বার্তী চাপ হয়ে দাড়িয়েছে মেয়ে মিরার কাছে। অন্যদিকে প্রতিমাসে ঘর ভাড়া গুনতে হয় এক হাজার টাকা। পান থেকে চুন খসলেই ঘর মালিকের গালমন্দ তার নিত্য দিনের সাথি হয়ে দাঁড়িয়েছে।

মুজিব বর্ষে গৃহহীন ও ভুমিহীনদের মধ্যে প্রধান মন্ত্রীর উপহারের ঘর বিতরনের ঘোষনার পর থেকে ঘরের আশায় বুক বেঁধেছেন বৃদ্ধা মিরা রায় ও তার মা। জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের প্রচষ্টায় প্রথম দিকের তালিকায় তার নাম এসেছিল। কিন্তু নিজের নামে জমি না থাকায় তিনি বাদ পরেন। পুত্র সন্তানহীন মিরা ঘরভাড়া আর পেটের দায়ে ভিক্ষায় নেমেছেন। তবে মা -বেটি দু’জনেই সরকারের উপহারের ঘরে মরতে চান।

বৃহস্পতিবার সকালে মিরা রায় ও তার মায়ের সাথে কথা বলার জন্য তার বাড়িয়ে যাওয়া হয়। তখন মিরা ভিক্ষায় বেড়িয়ে পরেছেন। খুপড়ি ঘর থেকে বেড়িয়ে এলেন বয়সের ভারে নুয়ে পরা আশিতিপর বৃদ্ধ সুধা রানী চক্রবর্তী। তিনি জানান, তাদের নিজের ঘর ছিল। যজমান ছিল (শিষ্য)। শুধু রাজনৈতিক প্রতিহিংসা তাদের সবহারা করেছে। তারা এই সরকারের কাছে একটি ঘর দাবি করেন। যেখানে আপাতত শান্তিতে মরতে পারবেন।

উপজেলা সদরের বাজারে বৃদ্ধ মিরা রায়য়ের সাথে দেখা করা হয়। তিনি বলেন, রাজবাড়ি জেলার পাংশার নারায়নপুরে তাদের সব ছিল। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা তাদের সর্বশান্ত করেছে। প্রতিটি মানুষের মৃত্যুর সময় নিজের ঠিকানা থাকা উচিত। কিন্তু তার কোন ঠিকানা নেই। নিজের ঘর না থাকায় প্রায় দুই যুগেরও বেশী সময় পূজা অর্চনা করতে পারেন না। ঘরে সন্ধ্যা বাতি দিতে পারেন না। সরকারের কাছে তাদের শুধু মাত্র একটি ঘরের দাবি। যেখানে তিনি নিজের ধর্মমতে মরতে পারেন।

তিনি আরো জানান, স্বামী ও নিজে আওয়ামী লীগ করতেন। সেই রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে ১৯৯৭ সালের দিকে প্রতিপক্ষের রোসানলে পরে নিজের ভিটা বাড়ি ছেড়ে পালিয়ে শোমসপুরে আশ্রয় নেন। সেই থেকে অন্যের বাড়িতে ভাড়া থাকেন। টাকা পয়সা না থাকায় প্রায় ২২ বছর খুপড়ি ঘরে ভাড়া থাকছেন। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যানকে সাথে নিয়ে ৪ বার কর্মকর্তাদের সাথে দেখা করেছেন তিনি। একবার তালিকায় নাম ছিল কিন্তু জমি না থাকায় তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। তবে বর্তমান কর্মকর্তারা আগামীতে ঘর দেওয়ার আশ্বাস দিয়েছেন।

শোমসপুর ইউনিয়নের চেয়ারম্যান বদর উদ্দিন খান বলেন, উপজেলা সর্ব প্রথম ঘরের দাবিদার মিরা। তিনি নিজে উপজেলা বৃদ্ধাকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়েছেন কিন্ত কি কারণে বৃদ্ধা ঘর পাচ্ছেন না, তার তার বোধগম্য নয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম বলেন, বৃদ্ধাকে জমিসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। কর্মকর্তারা কথা দিয়েছে, আগামী কিস্তিতে তার নামে ঘর বরাদ্দ হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস বলেন, অনেকেই ঘরের সমস্যা নিয়ে আসেন। বৃদ্ধা মিরা রায় তার সাথে দেখা করলে তিনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...