ঝিনাইদহের সীমান্ত পথে অনুপ্রবেশকারী তিন ভারতীয় আটক

0
230

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১২ লাখ টাকা, ৭টি স্মাট ফোন ও ল্যাপটপসহ তিন ভারতীয় নাগরিককে বিজিবি আটক করেছে।

শনিবার সকালে সীমান্ত এলাকার মাটিলা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সাগর দাউদ বিশ্বাস, তার স্ত্রী প্রাদনিয়া ও কন্যা শিশু মিষ্টিকে আটক করে ৫৮ বিজিবি। তারা ভারতের মুম্বাই শহরের বাহারাট নগরের বাসিন্দা।

৫৮ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার মাটিলা ক্যাম্পের বিজিবির সদস্যরা সীমান্তে অভিযান চালায়। অভিযানকালে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এই তিন ভারতীয় নাগরিককে আটক করে। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ ও ব্যাগ তল্লাসী চালিয়ে বাংলাদেশী ১২ লাখ নগদ টাকা, ৭টি স্মাট ফোন, ২টি হাত ঘড়ি ও একটি ল্যাপটপ উদ্ধার করে। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

Share this news as a Photo Card