মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 584

গাংনী বাজারে অগ্নিকান্ডে, পুড়ে গেছে ১২ দোকান ও বাড়ি

0
ছবি সংগ্রহ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে অগ্নিকান্ডে ১২ দোকান গুদাম ও বাড়ি পুড়ে গেছে।

রবিবার বেলা ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিতে আনেন।

স্থানীয়রা জানান, গাংনী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় মনিরুল বেডিংসহ কয়েকটি বেডিং স্টোরের পেছন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহুত্যের মধ্যে আশপাশের ১০-১২টি দোকানে ও দু’টি বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও মেহেরপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে এরইমধ্যে বেডিং স্টোর, কসমেটিকসহ বিভিন্ন দোকানের অর্ধকোটি টাকার মালামাল আগুনে পুড়ে যায়।

মেহেরপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শরিফুল হাসান ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে আগ্নিকা-ের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরে জানানো হবে। তবে অগ্নিকা-ে প্রায় অর্ধকোটির টাকা ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।

ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ৬ জন আটক

0
JHENIDA-7-P1

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি।

শনিবার দিনগত রাতে মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, কয়েকজন বাংলাদেশ অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদ পায় তারা। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জন পুরুষ, ২ জন নারী ও ১ শিশুকে আটক করা হয়।

আটককৃতদের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা, নড়াইলের কালিয়া ও মাদারীপুরের রাজৈর উপজেলায়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

খোকসায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৩

0
খোকসায় হামলায় আহত দুই নারী

স্টাফ রিপোর্টার

খোকসার গ্রামে জমি দখল কেন্দ্র করে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছেন।

আহতদের বর্ণনা থেকে জানা গেছে, শনিবার সকালে উপজেলা বসোয়ায় খরিদিয় জমির উপর ঘরতোলা কেন্দ্র করে আপন চাচাত ভাইদের মধ্যে এই হামলার ঘটনা ঘটে।

জানাগেছে, সুবাহান সরদার ও তার চাচাত ভাই কিয়ামুদ্দিনের মধ্যে খরিদিয় ২৩ শতক জমির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার সকালে একপক্ষ বিবাদপূর্ণ জমিতে ঘর তুলতে শুরু করে এ সময় প্রতিপক্ষ বাধা দেয়। এই ঘটনা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের শুরু হয়। এ সংঘর্ষে নার্গিস (৩০),পরিজান (৫৫) ও সুবাহান (৩৫) আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধিন সুবাহান ও পরিজান উভয়ে দাবি করছেন জমি তাদের। তারা দুই পক্ষই মামলা করবে বলে জানান।

কুমারখালীতে আ’লীগের সভা পন্ড

0
কুমারখালীতে আওয়ামী লগের নেতাদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সভাপতি- সম্পাদকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আওয়ামী লীগের দলীয় সভা পন্ড হয়ে গেছে। এ ঘটনায় সভাপতি কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও সাধারণ সম্পাদক কুমারখালী পৌরসভার মেয়র সামসুজ্জামান ওরুন একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।

দলীয় সূত্রে জানায়, দীর্ঘ এক বছরেরও অধিক সময় পর শনিবার আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা আহবান করা হয়। বিগত সভার এজেন্ডা বাস্তবায়ন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন, বিভিন্ন জনসভায় সাংগঠনিক বিরোধী বক্তব্যসহ সভায় পাঁচটি এজেন্ডা নির্ধারণ করা হয়। কিন্তু দুই বহিস্কৃত সদস্য জয়নাল আবেদীন ও আব্দুল মাজেদ মাষ্টার সভায় উপস্থিত হলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান ও সাধারন সম্পাদক সামসুজ্জামান ওরুন দুজনের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়।

এ সময় সাধারণ সম্পাদক সামসুজ্জামান ওরুন সভাপতি আব্দুল মান্নান খানের কাছে বহিস্কৃত দুজন নেতা কিভাবে সভায় উপস্থিত থাকতে পারেন এ নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদেরকে সভা থেকে বের করে দেওয়ার দাবি জানান। কিন্তু সভাপতি বহিস্কৃত দুই নেতাকে সভায় উপস্থিত রেখেই সভা শুরু করতে বলেন। এ নিয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যে বাগ-বিতন্ডার জেরে শুরুর আগেই পন্ড হয়ে যায় সভা।

সভায় কুষ্টিয়া-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যরিষ্টার সেলিম আলতাফ জর্জ উপস্থিত ছিলেন। কুমারখালী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশাদুর রহমান আসাদ উপজেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির সভা মূলতবী ঘোষণা করার কথা জানিয়েছেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির সভা পন্ড হওয়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান ও সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন। শনিবার দুপুর একটায় কুমারখালী রেল স্টেশন সংলগ্ন নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান বলেন, দীর্ঘ এক বছর পরে শনিবার বেলা ১১ টায় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে কার্যকারী কমিটির সভা ছিল। কিন্তু সভা শুরুর আগ মুহূর্তে সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন সংগঠনের দুই সদস্য জয়নাল আবেদিন এবং আরেক সদস্য আবদুল মাজেদ মাস্টারকে বহিস্কৃত দাবি করে সভা থেকে বের করে দেওয়ার কথা বলেন। এ নিয়ে প্রায় ৪০ মিনিট তকর্-বিতর্কের এক পর্যায়ে সভার মূলতবী ঘোষণা করা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল থেকে তাদের বহিষ্কার করা হলেও পরবর্তীতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সাধারণ ক্ষমার কারণে তারা এখনও দলের সদস্য আছেন।

অপরদিকে একই দিন বিকেল ৩ টায় কুন্ডুপাড়া নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন বলেন, আগের বর্ধিত সভার কার্যবিধি অনুমোদন, বিভিন্ন ইউনিয়নের নতুন কমিটি গঠন, বিভিন্ন জনসভায় বিভ্রান্তিমূলক বক্তব্য সহ নানা বিষয় নিয়ে আলোচনার কথা ছিল শনিবারের কার্যনির্বাহী সভায়। কিন্তু নিজের কোরাম পূরণ করার জন্য সভাপতি আব্দুল মান্নান খান বহিস্কৃত দুই সদস্যকে সভায় উপস্থিত করান।

আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান করায় সভাপতি এবং আমি নিজে স্বাক্ষর করে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যে দুজনকে দল থেকে বহিষ্কার করলাম তাদেরকে সভার কোরাম পূরণের জন্য নিয়ে এসে সভাপতি রীতিমত গঠনতন্ত্র লংঘন করেছেন বলে দাবি করেন ওরুন। তিনি বলেন, বহিস্কৃত নেতাদের বের করে সভা শুরুর প্রস্তাব জানালে সভাপতির সাথে তর্ক-বিতর্কের এক পর্যায়ে পদাধিকার বলে সভা পন্ড করে চলে যান। ওরুন অভিযোগ করেন, সভা বন্ধের জন্য পুলিশসহ নানা ইস্যু খুঁজছিলেন সভাপতি সাহেব। এদিকে উপজেলা আওয়ামী লীগের দুগ্রুপের দীর্ঘ দিনের দ্বন্দ্ব প্রকাশ্য রুপ নেওয়ায় শহর এলাকায় নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা লক্ষ্য করা যায়। অবশ্য সভা শুরুর আগে থেকে সভাস্থল ও তার আশেপাশে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়ায় দুর্ঘটনার ২৭ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

0
ছবি সংগ্রহ

কুষ্টিয়া প্রতিনিধি

টানা ২৭ ঘণ্টা পর পোড়াদহ-গোয়ালন্দ-ফরিদপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

লাইনচ্যুত পাঁচটি বগি অপসারণ ও ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতের পর শনিবার বিকাল ৫ টার দিকে ওই লাইনে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার বড় স্টেশনের অদূরে লাইনের ওপর আগে দাঁড়িয়ে থাকা একটি রেল ট্রলির সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

এ দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের লাইন দুমড়ে মুচড়ে যায়। ফলে এ রেল রুটের গোয়ালন্দ-ফরিদপুরের সাথে খুলনা ও রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় এরই মধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে রেলওয়ের কুষ্টিয়া অফিসের উপ-সহকারী প্রকৗশলী সাইফুলকে।

খোকসার গড়াই নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসল করতে নেমে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত মাদ্রাসা ছাত্রের নাম আজিজুল (১৪)। শনিবার দুপুরে গড়াই নদীর ওসমানপুন পুর ঘাটে সে গোসল করতে নেমে নিখোঁজ হয়। সে বানপাড়া নাটর এর মাফুজুর রহমানের ছেলে।

জানা গেছে, কয়েকদিন আগে পরিবারের সদস্যদের সাথে উপজেলার ওসমানপুর গ্রামে নানা বাড়িতে মামার নাতি ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে যোগ দেয়। শনিবার দুপুরে বাড়ির অন্যান শিশুদের সাথে আজিজুল নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে পানিতে ডুব দিয়ে সে হারিয়ে যায়। পরে শিশুটির লাশ নদীর জলে ভেসে ওঠে।

নিহত শিশুর মামা বকুল জানায়, আজিজুলসহ চার শিশু নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে আজিজুল নদীতে ডুব দিয়ে হারিয়ে যায়। তখন শিশুরা বাড়িতে গিয়ে খবর দেয়। তারা পানিতে নেমে খোজা-খুজির সময় আজিজুলের লাশ পানিতে ভেসে ওঠে। তিনি জানান, নিহত আজিজুল ১৩ পারা কোরআনে হাফেজ ছিলো।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

১ লাখ ৮০ হাজার মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের একটি খসড়া তালিকা প্রকাশ করেছে। এতে সারা দেশে ১ লাখ ৮০ হাজার মুক্তিযোদ্ধার নাম রয়েছে। চলমান যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যেই এই তালিকা প্রকাশ করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই তালিকা সম্পর্কে যদি যৌক্তিক কারো কোনো আপত্তি থাকে, তবে তা বিবেচনায় নিয়ে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার উদ্দেশ্যেই এই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। যে কেউ আগামী ১৫ মার্চের মধ্যে যে কোনো যৌক্তিক আপত্তি প্রদান করতে পারবেন।

আগামী ২৬ মার্চ বা স্বাধীনতা দিবসের আগেই মন্ত্রণালয় চূড়ান্ত নির্ভুল তালিকা প্রকাশ করতে চায়। ইতিপূর্বে প্রায় প্রতিটি সরকারের আমলেই মুক্তিযোদ্ধারে তালিকা প্রণয়ন ও কাউকে বাদ দেওয়া, কাউকে অন্তর্ভুক্ত করার ঘটনা ঘটেছে।

শিগগিরই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন: আইনমন্ত্রী

0
আইনমন্ত্রী আনিসুল হক।

দ্রোহ অনলাইন ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর পর ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি নতুন করে জোরালো হয়ে উঠেছে।

সে প্রসঙ্গ টেনে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, বিতর্কিত এ আইন পরিবর্তন বা সংশোধন করার কোনো পরিকল্পনা বা সম্ভাবনা আছে কি না।

উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা কিছু দিনের মধ্যেই দেখবেন।’ এর আগে গত ১ মার্চ আইনমন্ত্রীকে উদ্ধৃত করে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছিল, ‘এই আইনে কোনো অপরাধের অভিযোগ এলে পুলিশের তদন্তের আগে কাউকে গ্রেপ্তার করা যাবে না বা তার বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না- এমন একটি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দেশের সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবীদের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর আপত্তি ও উদ্বেগের মধ্যে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস হয় ডিজিটাল নিরাপত্তা আইন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ব্যাপক সমালোচিত ৫৭সহ কয়েকটি ধারা বাতিল করে নতুন ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হলেও পুরনো আইনের বাতিল হওয়া ধারাগুলো নতুন আইনে রেখে দেওয়ায় এর অপপ্রয়োগের শঙ্কা থেকেই যায়।

এখন অনেকে বলছেন, সেই আশঙ্কা যে সত্যি ছিল, কারাগারে মুশতাক আহমেদের মৃত্যুই ‘তার প্রমাণ’।
গত বছরের ৬ মে লেখক-অনলাইন অ্যাক্টিভিস্ট মুশতাককে তার লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তার করার পর ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। পরে অভিযোগপত্র দেওয়া হলে সেখানেও তাকে আসামি করা হয়।

গত দশ মাসে কয়েকবার আবেদন করেও জামিন পাননি ৫৩ বছর বয়সী মুশতাক। গত ২৫ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তার মৃত্যু হলে সারা দেশে শুরু হয় প্রতিবাদ-বিক্ষোভ।

ডিজিটাল নিরাপত্তা আইনের অব্যাহত অপপ্রয়োগের যে অভিযোগ আসছে, সে বিষয়ে আইনমন্ত্রীকে উদ্ধৃত করে বিবিসি বাংলার ওই প্রতিবেদনে বলা হয়, ‘সব আইনই যখন করা হয়, তখন কিন্তু একটা ট্রায়াল অ্যান্ড এরর বা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যায়। কথা হচ্ছে, এখানে যদি কিছু অ্যাবিউজ এবং মিসইউজ হয়, সেটা কি করে বন্ধ করা হবে- সে ব্যাপারে ব্যবস্থা আমরা নিচ্ছি।’

পরে মন্ত্রী স্টেশনের বাইরে এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, ইউএনও মোহাম্মদ নূর-এ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় শতাধিক সংগঠন ও ব্যক্তি ফুলেল শুভেচ্ছাসহ মন্ত্রীকে স্বাগত জানান। করোনা পরিস্থিতির মধ্যে মন্ত্রী প্রায় এক বছর পর তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এলেন।

ঝিনাইদহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত কাউন্সিলর আটক

0
কারাদন্ড প্রাপ্ত কাউন্সিল আবু হানিফ

ঝিনাইদহ প্রতিনিধি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত কোটচাঁদপুর পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলর আবু হানিফকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে পৌর শহরের দুধসারা এলাকা থেকে মাদক মামলায় এক বছরের কারাদন্ড প্রাপ্ত কাউন্সিল আবু হানিফ কে কোটচাঁদপুর থানা পুলিশ আটক করে। আটককৃত কাউন্সিলর মৃত জয়নাল আবেদীনের ছেলে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সদ্য বিজয়ী পৌর কাউন্সিলর আবু হানিফকে একটি মাদক মামলায় আদালত দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদন্ড এবং ৫শ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, সাজাপ্রাপ্ত আসামি আটক আবু হানিফ গত ৩০ জানুয়ারি কোটচাঁদপুর পৌরসভার নির্বাচনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।

খোকসার সাবেক কাউন্সিলর আলীম সড়ক দুর্ঘটনায় আহত

0
আশরাফুল আলীম ফাইল ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌর সভার সাবেক কাউন্সিলর আশরাফুল আলীম (৫৭) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকালে কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসা কেন্দ্রিয় কবরস্থান মসজিদের পাশে ঘাতক ট্রাকের ধাক্কায় তিনি গুরু তর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। সন্ধ্যা ৭তার দিকে সাবেক কাউন্সিলর আশরাফুল আলীমকে নিয়ে পরিবারের লোকেরা ঢাকার উদ্যেশ্যে যাত্রা করেছেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে বহন কারী এ্যামন্বুলেন্সটি রাস্তায় ছিল।

আমরাফুল আলীম কমলাপুর গ্রামের মৃত মৌলভী মমতাজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা অধ্যাপক আব্দুল মজিদের জামাতা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খোকসা বাস ষ্ট্যান্ডের একশ মিটার পূর্বদিকে দ্রুতগামী রাজবাড়ী অভিমুখি একটি ট্রাক আশরাফুল আলীমের মটোরসাইকেলের পেছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তিনি এ সময় একটি চলন্ত প্রাইভেট কার উপর ছিটকে পরেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান জানান, আহত আশরাফুল আলীম এর অবস্থা খুবই গুরুতর। তার মাথায় আঘাতের পরিমান অনেক গভীর। তিনি অচেত রয়েছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...