বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬.
Home Blog Page 71

হাসপাতালের পুকুরে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

0
উৎসুক জনতার ভিড়

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়দের চোখে পড়ে পুকুরে ভাসমান মরদেহটি। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পুকুরে ভাসমান মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে সব দিক বিবেচনা করে তদন্ত চলছে এটি দুর্ঘটনা নাকি হত্যাকান্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ বলেন, “স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এসময় একটি বাটন মোবাইল ও পায়ের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।” তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

শহিদুল আলম শনিবার ভোরে দেশে ফিরছেন

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ফিলিস্তিন সংহতি অভিযানে যোগ দিয়ে ইসরায়েল কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর মুক্তি পাওয়া বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম শনিবার (১১ অক্টোবর) ভোরে দেশে ফিরছেন।

শহিদুল আলম এদিন ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শুক্রবার (১০ অক্টোবর) রাতে এ তথ্য জানান।

আবুল কালাম বলেন, শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ইসরায়েল থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। যেখানে তাকে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানান।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানিয়েছেন, শহিদুল আলমের ঢাকাগামী ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ছাড়ার কথা রয়েছে।

শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

ইসরায়েল কর্তৃপক্ষ শহিদুল আলমকে আটক করার পরপরই জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তির জন্য তাৎক্ষণিক কূটনৈতিক পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল।

গাজায় ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সমুদ্রপথে যাত্রা করা ‘গেøাবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলা’য় অংশ নেন শহিদুল আলম। তিনি ‘কনশান্স’ নামের এক জাহাজে ছিলেন। জাহাজ থেকে তিনি ২ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমরা অবরোধ ভাঙবো। আপনাদের উপস্থিতি ও সংহতির মূল্য হয়তো আপনারা নিজেরাও পুরোটা উপলব্ধি করতে পারছেন না। ফিলিস্তিন অবশ্যই মুক্ত হবে।’

শহিদুল আলমের এ সাহসী উদ্যোগের জন্য অনেকে অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৪ অক্টোবর এক বিবৃতিতে বলেন, ‘শহিদুল আলম এই অভিযানে অংশ নিয়েছেন একই সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতা নিয়ে- যে মানসিকতা তিনি ২০১৮ সালে শেখ হাসিনা সরকারের সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে ১০৭ দিন কারাভোগের মধ্যেও দেখিয়েছিলেন। তিনি আজ বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক।’

বিবৃতির শেষে মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা শহিদুল আলমের পাশে আছি, আমরা গাজার পাশে আছি- এখন এবং চিরকাল।’

একই দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে এক পোস্টে লেখেন, গাজা অভিমুখী ফ্লোটিলায় শহিদুল আলমের অংশগ্রহণ শুধু সংহতির প্রকাশ নয়, এটি ন্যায়ের পক্ষে বিবেকের শক্তিশালী উচ্চারণ। বাংলাদেশের পতাকা তুলে ধরে তিনি প্রমাণ করেছেন, এই জাতি কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি এবং করবে না।

গত বুধবার (৮ অক্টোবর) ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হওয়ার কথা জানান শহিদুল আলম। ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় যারা গাজায় গণহত্যা চালাচ্ছে।’

পরে ইসরায়েলের কারাগারে আটক থাকা শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা শুরু করে সরকার। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়টি জানানো হয়।

খোকসায় এবি পার্টির সংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় খোকসার জাবাল ই নূর কমপ্লেক্সে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং এবি পার্টি কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা উপজেলা এবি পার্টির আহ্বায়ক চৌধুরী মাওলানা মোক্তার হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি কুষ্টিযা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. বেলাল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাওলানা রেজাউল করিম, খোকসা পৌর এবি পার্টির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন আলিম, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

নারী নির্যাতন মামলায় ইউনিয়ন পরিষদের সচিব আটক

0
নারী নির্যাতন মামলায় আটক ইউনিয় পরিষদের সচিব জাহিদ হাসান। (ফাইল ছবি)

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় ইউনিয়ন পরিষদের সচিব জাহিদ হাসানকে পুলিশ আটক করেছে।

শুক্রবার সকালে নিজের বাড়ি আমবাড়িয়া গ্রাম থেকে গোপগ্রাম ইউনিয়নর পরিষদের সচিব মোঃ জাহিদকে আটক করা হয়। সে একই গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। স্ত্রী মোছাঃ ঝুমুর খাতুন তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে খোকসা থানায় একটি মামলা করে। মামলার বাদির দুইটি শিশু কন্যা সন্তান রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা খোকসা থানা পুলিশের এস আই নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আটক ইউপি সচিব জাহিদ হাসানকে আদালত জেল হাজতে প্রেরণ করেছে। আটক জাহিদ গোপগ্রাম ইউনিয়নর পরিষদের সচিব পদে কর্মরত আছেন।

বাদির এজাহার ও পরিবার দাবি অভিযোগ, বিয়ের পর থেকে জাহিদ হাসান তার স্ত্রী ঝুমুর খাতুনের উপর শারীরিক ও মানষিক নির্যাতন চালিয়ে আসছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বামীর পরকিয়ার বিষয়ে কথা বললে দুই সন্তানের মা ঝুমুরের উপর হামলা করে জাহিদ। এক পর্যাযে ঝুমুর জ্ঞান হারালে সন্তান সহ ঘরে আটকে রেখে চলে যায়। কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরলে পরিবারের লোকদের ফোনে জানায়। তারা এসে ঝুমুরকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা করান। এ ঘটনায় ঝুমুর খাতুন বাদি হয়ে খোকসা থানায় মামলা দায়ের করে। (যার নম্বর ৩, তারিখ ১০ অক্টোবর) এ মামলায় জাহিদ হাসনকে আটক করা হয়।

অভিযোগে আরও বলা হয়, বাদিনীর ৮ ও ৫ বছর বয়সী দুটি শিশু কন্যা সন্তানের উপর নির্যাতন করেন জাহিদ হাসান। দুই মেয়ে ও তার নিজের নিরাপত্তার অভাবে কথা বলা হয় এজাহারে।

বাদিনীর ভাই আবু তাহের বলেন, দশ বছর আগে পারিবারিক ভাবে জাহিদ হাসানের সাথে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার বোনের উপর জাহিদ হাসান অমানবিক নির্যাতন করে আসছে। এ নিয়ে একাধিক বার পারিবারিক ভাবে সালিশী বৈঠক হয়েছে। কয়েক দফায় নগদ টাকাসহ টেলিভিশন ফ্রিজ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদের চাকুরির সুবাদে জাহিদ অন্য নারীতে আশক্ত হয়ে পরেছেন। পরকিয়া প্রেমে জড়িয়ে পরার বিষয়ে প্রতিবাদ করায় তার বোন ঝুমুরের উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। তার বোন চরম অসুস্থ থাকায় কারো সাথে কথা বলতে পারছেন না।

নারী ও শিশু নির্যাতন মামলার একমাত্র আসামী জাহিদ পুলিশের হেফাজতে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তার বাবা আব্দুস সোবাহানের সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কলা করা হয় কিন্তু তিনি ফোন ধরেনি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজু জানান, মামলার রেকর্ডের কয়েক ঘন্টার মধ্যে একমাত্র আসামীকে আটক করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

খোকসায় বিএনপির অফিসের আসবাব পত্র ভাঙচুরের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার সরকারী আবাস প্রকল্পের পুকুর ও বালিমহল দখল পাল্টা দখল কেন্দ্র করে রাতের আঁধারে বিএনপি একটি আঞ্চলিক অফিসের আসবাব পত্র ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার দিনগত রাত ১১ দিকে খোকসা ইউনিয়নের মোড়াগাছা বাজারে বিএনপির এ আঞ্চলিক অফিসটি ভাঙচুর করে কয়েকজন দুর্বৃত্ত। বিএনপির পক্ষ থেকে জানানো হয় এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। হামলায় অংশ নেওয়া তিনজনের মুখ কালো কাপরে বাঁধা ছিল। হামলাকারীদের পরণে ছিলো কালো কাপড়ের পোশাক। হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা বাজারের পশ্চিমে গড়াই নদীর দিকে চলে যায়। গত ফেব্রæয়ারী মাসে বিএনপির এ অফিস চালু করা হয়। এ অফিসটি পরিচালনা করতেন প্রবাস ফেরত রুহুল আমিন নামের এক কর্মী। তার সাথে হিজলাবট দ্বিপচরের তিন বিঘা জমির একটি সরকারী পুকুর ও বলিমহলের দখল পাল্টা দখল কেন্দ্র করে পাশের উপজেলা কুমারখালীর কয়েকজনের সাথে বিরোধ হয়।

খোকসা খানা ভাপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন অফিস ভাঙচুরের ঘটনায় বিএনপি জিডি করেনি।

সোমবার সকালে মোড়া গাছা বাজারে গিয়ে দেখা যায়, একটি টিন সেড আঁধাপাকা ঘরের দুই সাটারের দোকানে বিএনপির অফিস। ঘরের মধ্যে কয়েক খানা প্লাষ্টিকের ভাঙা চেয়ার, কিছু ব্যানার ফেষ্টুন ও একটি টেলিভিশন পরে আছে। নেতাদের বসার জায়গায় মাথার উপর এখনো জিয়াউর রহমান ও তারেক রহমানের একটি ব্যানার ঝুলছে।

অফিসের কেয়ার টেকার বদিউর হাসান জনান, প্রতিদিনের মত রবিবার সাকাল ৮ টায় অফিসটি খোলা হয়। রাত ১০টায় নিয়ম মাফিক সাটার নামিয়ে চলে যান। আগে থেকেই অফিসটিতে তালা দেওয়া হয় না। রাতে মুঠো ফোনে অফিস ভাংচুরের খবর জানতে পারেন।

মোড়াগাছা হাটের নৈশ প্রহরী মোতাহার (৭৬) জানান, অফিস ভাংচুরের সময় সে সহ ৬ জন ডিউতে ছিলেন। তিনি বাজারের পূর্ব দিক থেকে আসার সময় বিএনপির অফিসের ভিতরে ভাঙচুরের আওয়াজ পেয়ে এগিয়ে যান। এ সময় কালো পোশাক ধারী তিনজন লোক দৌড়ে পালিয়ে যান। এর ঘটনার পর তারা অফিসের কর্মকর্তা রুহুল আমিনকে খবর দেন।

বিএনপি এই অফিস পরিচালনার দায়িত্বে থাকা রুহুল আমিন জানান, আওয়ামী লীগের কিছু লোক প্রায় দেড়যুগ ধরে হিজলাবট দ্বিপচরের আশ্রয়ন প্রকল্পের একটি সরকারী পুকুর দখল করে মাছ চাষ করতো। ৫ আগস্টের পর তাদের থেকে পুকুরটি ছাড়িয়ে নিয়ে ভূমিহীনদের হাতে ছেড়ে দেওয়ায় হয়। এ ছাড়া দ্বিপচর থেকে বালি তোলায় বাধা দেওয়ার হয়েছে। এ সব ঘটনার সূত্র ধরে দুর্বৃত্তরা রাতের আঁধারে অফিসে হামলা করতে পারে।

রুহুল আমিন আরও জানান, উপজেলা সম্মেলনের কারণে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি না থাকায় প্রায় সাতমাস আগে তিনি অফিস চালু করেন। তবে তিনি এখনো বিএনপির কমিটি ভুক্ত সদস্য নয় বলেও স্বীকার করেন।

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান বলেন, তাদের একটি অফিসে রাতের আধারে হামলা হয়েছে। এ ঘটনায় থানায় জিডি করা জন্য বলা হয়েছে। কাউকে হুমকী ধামকি একটি ঘটনা। আর রাতের আঁধারে অফিসে হামলার ঘটনা এক নাও হতে পারে। পুলিশী তদন্তে প্রকৃত ঘটনা ও দোষী চিহ্ণিত করা পর ব্যবস্থা নেওয়া হবে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, রাতেই স্থানীয় গ্রাম পুলিশ ও বাজারের নৈশ প্রহরীর মাধ্যমে ঘটনা জেনেছি। পরে বিএনপি নেতাদের অভিযোগ নিয়ে আসার কথা ছিলো। কেউ আসেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেবেন।

পথচারীকে পিষ্ট করে বাস টি পরে গেলো খাদে

0

স্টাফ রিপের্টার

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় দ্রæতগামী বাস চালক নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা পাখি ভ্যানের চালক ও ভাঙারী ব্যবসায়ীকে পিষ্ট করেছে। কয়েক গজ দূরে গিয়ে বাস টিও সড়কের পাশে পরে যায়। এ ঘটনায় বাসের আর তিন যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বেলা ২টার দিকে সড়কটির মোড়াগাছা ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটির নম্বর ঢাকা মেট্রো – ব ০২ – ০৫৯৪। কুষ্টিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ৫০ জন যাত্রী বাসটি যাত্রা করে। ঘটনা স্থলে পৌচ্ছে চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাখি ভ্যানেকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় বাসটি সড়কের পাশে নেমে যায়। দুর্ঘটনার পর চালক ও সহযোগীরা আত্মগোপন করে। বাসের চাকায় পিষ্ট ভ্যানচালক ও ভাঙারি ব্যবসায়ীর নাম রুবেল (৩২)। সে উপজেলার বিলাজানি গ্রামের শাহজাহান আলী শেখের ছেলে। গুরুতর আহত রুবেলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

আহত বাসযাত্রী তোফাজ্জেল হোসেন জানান, কুষ্টিয়া থেকে ছাড়ার পর বাসের চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। পথে কয়েক দফায় দুর্ঘটনার মুখো মুখি হয়। শেষ পর্যন্ত পাখি ভ্যানকে চাপা দিয়ে গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে।

উপসহকারী মেডিকেল অফিসার বিপ্লব কুমার জানান, বাস দুর্ঘটনায় কমপক্ষে ৫জন রোগী জরুরী বিভাগে আনা হয়। সবাই প্রাথািমক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। শুধূ বাসের চাকায় পিষ্ট রুবেলকে রেফার্ড করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশর ওসি সৈয়দ আল মামুন বলেন, কেউ মারা যায়নি। গ্রেপ্তার হয়নি। তবে বাস জব্দ করা হয়েছে।

প্রয়াত আনিসু জ্জামান আনিসে’র দাফন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার

স্বাধীন বাংলাদেশের প্রথম মহিলা ইউপি চেয়ারম্যান রাবেয়া খাতুনের প্রথম পুত্র প্রয়াত আনিসু জ্জামান আনিস (৫৬) এর দাফন সম্পন্ন।

রবিবার রাত ১১ টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের নিজ বাড়িতে আনিসু জ্জামান আনিস অসুস্থ হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

সোমবার দুপুরে উপজেলা সদরের কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে মরহুম আনিসু জ্জামানের নামাযে জানাযা শেষে পৌর কবস্থানে সাবেক চেয়ারম্যান প্রয়াত রাবেয়া খাতুনের কবরে তাকে সমাহিত করা হয়। মরহুমের পিতা প্রয়াত আনোয়ার আহম্মেদ তাতারী খোকসার পৌরসভার প্রথম মেয়র ছিলেন। মরহুমের স্ত্রী ইসরাত জাহান পুনম খোকসা উপজেলা পরিষদের তিনবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন।

মরহুমের নামাযে জানাযায় কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, কুষ্টিয়া ৪ আসেন জামায়াত মনোনিত প্রার্থী আফজাল হোসেন, বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

প্রয়াত আনিসু জ্জামান ব্যক্তিগত জীবনে একটি বীমা কোম্পানির শাখা প্রধান ছিলেন। তিনি উপজেলার সর্বস্তরের মানুষের কাছে মিয়া ভাই নামে পরিচিত ছিলেন। আনিসু জ্জামান নিঃসন্তান ছিলেন। প্রয়াত আনিসু জ্জামান এক স্ত্রী, দুই ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

অতিরিক্ত মদ পানে মেডিকেল শিক্ষার্থীর মারা গেছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

অতিরিক্ত মদপানে নন্দিনী সরকার তুলি (২৫) নামের ঢাকা মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর মুত্যু হয়েছে।

শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তুলি মানিকগঞ্জ সদর উপজেলার অনিল সরকারের মেয়ে ও ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

ঝিনাইদহের শৈলকুপায় মামার বাড়িতে বেড়াতে এসে অতিরিক্ত মদ পান করে তিনি অসুস্থ হয়ে পড়েন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন জানান, নন্দিনী শৈলকুপা উপজেলার ভান্ডারীপাড়ায় মামার বাড়িতে পূজার ছুটিতে বেড়াতে এসে বন্ধুদের সাথে দশমীর দিন অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসান ইমাম বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার আগেই নন্দিনীর মুত্যু হয়।

মৃত তুলির কাকা গনেষ চন্দ্র সরকার বলেন, নন্দিনী এবার ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। পূজার ছুটিতে শৈলকুপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে মামা বিজয় সরকারের বাড়িতে বেড়াতে আসে। এখানে প্রতিবছর পূজার সময়ই আসে। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়লে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শনিবার গভীর রাতে তাকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তরুণকে আটকে রেখে পরিবারের কাছে চাঁদা দাবি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মো. রাফি (১৮) নামের এক তরুণকে পাঁচদিন আটকে রেখে চাঁদা দাবির মামলায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। রবিবার (৬ অক্টোবর) দুপুরে আটক দুই জনকে আদালতে পাঠানো হয়।

আটকরা হলেন – উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার শহিদুলের ছেলে রাব্বি হোসেন (২২) ও সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মনির উদ্দিনের ছেলে রাজু আহমেদ।

পুলিশ জানায়, খুলনার ৪ নম্বর ঘাট এলাকার রাশেদুল ইসলামের ছেলে মো.রাফি সম্প্রতি ফকির লালন শাহের আখড়াবাড়িসহ কুমারখালীর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে এসেছিলেন। ঘুরাঘুরি একপর্যায়ে ৩০ সেপ্টেম্বর কুমারখালীর দুর্গাপুর এলাকা থেকে স্থানীয় রাব্বি তার লোকজন নিয়ে রাফিকে আটক করে। পরে কুমারখালী কলেজ মোড় এলাকায় একটি ভাড়া দোকানঘরে তাকে চারদিন আটকে রেখে পরিবারের কাছে প্রায় তিন লাখ টাকা চাঁদা দাবি করে।

টাকা না দিলে গত শনিবার দুপুরে রাফিকে অন্যত্রে সরিয়ে নেওয়ার সময় সদকী বাজারের লোকজন বিষয়টি টের পাই এবং রাফি, রাব্বি ও রাজুকে আটক করে পুলিশের কাছে সোপার্দ করে।

এ ঘটনায় ওইদিন রাত ১২টার পরে রাফি বাদী হয়ে রাব্বিকে প্রধান আসামি করে ৯ জনের নামে বেআইনী ভাবে আটক ও চাঁদাবাজি আইনে মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাব্বি ও রাজুকে রবিবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার বাদী মো. রাফি পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ সব তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, খুলনা থেকে কুমারখালী ঘুরতে এসেছিল রাফি। তাকে স্থানীয় কয়েকজন একটি কক্ষে আটকে রেখে পরিবারকে ফোন দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে রাফিকে অন্যত্রে সরিয়ে নেওয়ার সময় জনতা তাদের আটকে পুলিশের কাছে সোপার্দ করে। এ ঘটনায় থানায় ৯জনের নামে মামলা হয়েছে। মামলায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

দাবি আদায়ে সরকারি মাধ্যমিকের শিক্ষকদের সংবাদ সম্মেলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

সরকারি মাধ্যমিকের শিক্ষক-কর্মকর্তারা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও এন্ট্রিপদ নবম গ্রেডসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষক কমনরুমে দুপুর সাড়ে ১২টায় স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান।

এ সংবাদ সম্মেলনে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদের কুষ্টিয়া জেলার আহ্বায়ক ও কুষ্টিয়ার জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোঃ ইউনুছ আলী, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুন্সী কামরুজ্জামান, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহীনা বেগম, কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মোল্লা মোঃ মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ জাকিরুল ইসলাম ও কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম ও ও সহকারী শিক্ষক তৈমুর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মোছাঃ মাহবুবা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

৫ দফা দাবি হলো – স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ স্তরীয় পদসোপান বাস্তবায়ন, অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সব শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের মঞ্জুরী আদেশ দেয়া।

সর্বশেষ সংবাদ

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...

কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক গ্রেস ব্রিফিং অনুষ্ঠিত...

শৈশবের বৃষ্টি ভেজা ফুটবল

এক পসলা বৃষ্টির জমেছে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বিকালে ছবিটি তোলা।