মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 812

ফোন করে ডেকে নিয়ে হত্যা করলো কলেজ ছাত্রকে

0

 

পাবনা প্রতিনিধি

দ্রোহ অনলাইন ডেস্ক

কলেজ ছাত্রকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পাবনা জেলার সাধুপাড়াতে ওই কলেজছাত্র খুনের ঘটনা ঘটেছে। শনিবার সকালে মোবাইল ফোনে পেয়ে কলেজ ছাত্র জুয়েল রানা বাড়ি থেকে বেড় হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশের একটি দল দুপুরের সাধুপাড়া থেকে রক্তাক্ত সজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নিহত ছাত্রের নাম জুয়েল রানা আকাশ (২০)। পাবনা পৌর এলাকার মন্ডলপাড়া মহল্লাার সুজন মিয়ার ছেলে জুয়েল রানা । সে পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র ।

নিহত জুয়েল রানার পরিবারের সাথে কথা বলে জানা গেছে , সকাল দশটার সময় মুঠোফোনে কল পেয়ে জুয়েল রানা বাড়ি থেকে বেড় হয়ে যায়। দুপুর একটার দিকে স্থানীয় লোকজন সাধুপাড়া এলাকায় রক্তাক্ত সজ্ঞাহীন অবস্থায় জুয়েল রানাকে দেখতে পান। তাঁর পরিচয় শনাক্ত করতে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার রাতে পরিবারের লোকে জুয়েল রানার মৃতদেহ শনাক্ত করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, আহত অবস্থায় উদ্ধারের পর থেকেই পুলিশ কলেজ ছাত্রের পরিচয় শনাক্তের চেষ্টা করছিল। সে সময়ের মধ্যেই কলেজছাত্র মারা যায়। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক সহ বিভিন্নভাবে তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হয়। রাতে জুয়েল রানার স্বজনেরা এসে লাশটি শনাক্ত করেন।

করোনায় সংক্রমিত ও মৃত্যের সংখ্যা বেড়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমিত হওয়ার সংখ্যা। ১৪ জন মারা গেছেন ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে । এদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেলেন ২২৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৮৮৭ জন। এ নিয়ে দেশে বর্তমানে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৬৫৭ জন ।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৬ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ২ হাজার ৬৫০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে নিজ বাড়ি গেছেন।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৩৮ জনের করোনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । সারাদেশে এখন ৩৬টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।

খোকসায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

শ্বশুর বাড়ির করিডোরের গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় মিলল কলেজ ছাত্রী গৃহবধূর মৃতদেহ। নিহতের বাবার পরিবারের দাবি গৃহবধূকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে।

শনিবার দিনগত গভীর রাতে খোকসার জয়ন্তীহাজরা ইউনিয়নের তাহেরপুরে শ্বশুর বাড়িতে কলেজ ছাত্রী গৃহবধূ মিম খাতুন ওরফে পলি নিহত হয়। গৃহবধূর স্বামীর নাম সুমন হোসেন।

নিহতের স্বামীর পরিবার জানায়, শনিবার গৃহবধূর বাবা মেয়েকে শ্বশুর বাড়িতে দেখতে আসেন। রাতে মিম তার বাবাকে বিদায় দিয়ে নিজের ঘরে ম্বামী সুমন হোসেনের সাথে ঘুমাতে যায়। গভীর রাতে গৃবধূর স্বামী পরিবারের লোকদের ডেকে স্ত্রীর গলায় ফাঁস নিয়েছে বলে জানায়। এক পর্যায়ে নিজেরাই গৃহবধূর মৃতদেহ টি শোবার ঘরের পাশের কোরিডোরের গ্রীল থেকে নামায়। তারা নিশ্চিত হয় গৃহবধূ মিম মারা গেছে। পরে রাতেই তারা নিহতের বাবার বাড়ি মেয়ের মৃত্যুর খবর জানান। নিহত গৃহবধূ উপজেলার আমবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

নিহতের ভাই পলাশ জানান, তিন বছর আগে স্কুলে পড়াকালীন সময়ে মিম এর সাথে সুমনের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। তারা গোপনে বিয়ে করে। দুই পরিবারের কেউই বিয়ে মেনে নিতে পারেনি। এক পর্যায়ে গত বছর পরিবার দুটির মধ্যে সমঝোথা হলে আনুষ্ঠানিক ভাবে বিয়ে চলন হয়। তবে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ লেগেই থাকত। শনিবার রাতে তার (মিমের) বাবা মেয়ের বাড়ি এসেছিলেন। তার পরে রাতে তারা বোনে মৃত্যুর খবর জানতে পারে। পলাশের দাবি, নিহত গৃহবধূর শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সুমন তার বোনকে হত্যা করে গ্রীলের সাথে ঝুলিয়ে রেখে নাটক করেছে।

ঘাতক স্বামী সুমনের বাবা স্কুল শিক্ষক আলতাফ প্রামানিক জানান, তার ছেলের সাথে পুত্র বধূর কোন বিরোধ ছিল না। তবে সামান্য পান থেকে চুন খসলেই মিম নিজে তার হাত ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্লেড দিয়ে কাটত।

খোকসা থানার ওসি তদন্ত ইদ্রিস আলীর সাথে মোবাইলে কথা বলা হয়। কিন্তু তিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা বলবেন জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম বলেন, গৃহবধূর মৃত্যু নিয়ে সন্দেহ হচ্ছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুমনকে থানায় আনা হয়েছে। আইনি পক্রিয়া চলছে।
জরা ইউনিয়নের তাহেরপুরে শ্বশুর বাড়িতে কলেজ ছাত্রী গৃহবধূ মিম খাতুন ওরফে পলি নিহত হয়। গৃহবধূর স্বামীর নাম সুমন হোসেন।

নিহতের স্বামীর পরিবার জানায়, শনিবার গৃহবধূর বাবা মেয়েকে শ্বশুর বাড়িতে দেখতে আসেন। রাতে মিম তার বাবাকে বিদায় দিয়ে নিজের ঘরে ম্বামী সুমন হোসেনের সাথে ঘুমাতে যায়। গভীর রাতে গৃবধূর স্বামী পরিবারের লোকদের ডেকে স্ত্রীর গলায় ফাঁস নিয়েছে বলে জানায়। এক পর্যায়ে নিজেরাই গৃহবধূর মৃতদেহ টি শোবার ঘরের পাশের কোরিডোরের গ্রীল থেকে নামায়। তারা নিশ্চিত হয় গৃহবধূ মিম মারা গেছে। পরে রাতেই তারা নিহতের বাবার বাড়ি মেয়ের মৃত্যুর খবর জানান। নিহত গৃহবধূ উপজেলার আমবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

নিহতের ভাই পলাশ জানান, তিন বছর আগে স্কুলে পড়াকালীন সময়ে মিম এর সাথে সুমনের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। তারা গোপনে বিয়ে করে। দুই পরিবারের কেউই বিয়ে মেনে নিতে পারেনি। এক পর্যায়ে গত বছর পরিবার দুটির মধ্যে সমঝোথা হলে আনুষ্ঠানিক ভাবে বিয়ে চলন হয়। তবে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ লেগেই থাকত। শনিবার রাতে তার (মিমের) বাবা মেয়ের বাড়ি এসেছিলেন। তার পরে রাতে তারা বোনে মৃত্যুর খবর জানতে পারে। পলাশের দাবি, নিহত গৃহবধূর শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সুমন তার বোনকে হত্যা করে গ্রীলের সাথে ঝুলিয়ে রেখে নাটক করেছে।

ঘাতক স্বামী সুমনের বাবা স্কুল শিক্ষক আলতাফ প্রামানিক জানান, তার ছেলের সাথে পুত্র বধূর কোন বিরোধ ছিল না। তবে সামান্য পান থেকে চুন খসলেই মিম নিজে তার হাত ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্লেড দিয়ে কাটত।

খোকসা থানার ওসি তদন্ত ইদ্রিস আলীর সাথে মোবাইলে কথা বলা হয়। কিন্তু তিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা বলবেন জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম বলেন, গৃহবধূর মৃত্যু নিয়ে সন্দেহ হচ্ছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুমনকে থানায় আনা হয়েছে। আইনি পক্রিয়া চলছে।

বাংলাদেশের সেরা পর্যটন কেন্দ্র

0

অপরূপ সৌন্দর্যের এই দেশের প্রায় প্রতিটি জেলাতেই রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। দেশ-বিদেশের বহু পর্যটক ঘুরে বেড়ানোর জন্য প্রতিবছর ভিড় জমিয়ে থাকেন। প্রাচীন স্থাপনা, পাহাড়ে-আহারে, নদীতে নৌকা ভ্রমণ, সবুজের মাঝে জ্যোৎস্নার খেলা, এমনকি মেঘের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলার মতো চোখ জুড়ানো পর্যটন স্থান রয়েছে।

 

সেন্টমার্টিন হলো বিশ্বের অন্যতম বড় প্রবাল দ্বীপ। অপূর্ব সুন্দর জায়গা সেন্টমার্টিন। সেন্টমার্টিন দ্বীপ ডাবের জন্য বিখ্যাত। আপনি সেন্টমার্টিনে পাবেন সুমিষ্ট ডাবের পানি আর শাঁস। এখানে মাছধরাসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীকে উত্তেজিত করতে পারেন।

 

প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পার্বত্য চট্টগ্রামের জেলা রাঙামাটি। কাপ্তাই লেকের বুকে ভেসে থাকা ছোট্ট এর জেলা শহর আর আশপাশে সর্বত্রই রয়েছে অসংখ্য বৈচিত্র্যময় স্থান। এখানকার জায়গাগুলো বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে সাজে। তবে বর্ষার সাজ একেবারেই অন্যরূপ।

অধ্যাপক আনিসুজ্জামানকে সিএমএইচে স্থানান্তর

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

 

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের এর উন্নত চিকিৎসার জন্য শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) স্থানান্তর করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান জানান, তাঁর অবস্থা সংকটাপন্ন না হলেও তিনি ভীষণ অস্বস্তিতে ভুগছেন এবং কষ্ট পাচ্ছেন। থেকে থেকে স্মৃতিভ্রমও হচ্ছে। শনিবার বেলা দুইটার দিকে তাঁকে সিএমএইচে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে বেশ স্বাভাবিকভাবেই কথা বলেছেন। পরে আবার তীব্র শারীরিক কষ্টের কথা জানিয়েছেন। বিকেল পর্যন্ত তাঁর অবস্থা স্থিতিশীল ছিল। তবে বয়স ও নানা অসুখ এবং অস্বস্তি বিবেচনায় তাঁরা খুবই উদ্বিগ্ন।

গত ২৭ এপ্রিল বরেণ্য এই শিক্ষাবিদকে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর হার্ট, কিডনি, ফুসফুস, উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতা রয়েছে। এর আগেও গত মাসের প্রথম সপ্তাহে একবার তিনি আরেকটি হাসপাতালে ভর্তি হন। তাঁর বয়স হয়েছে ৮৩ বছর।

খাবারের বস্তা কাঁধে নিয়ে দরিদ্রদের পাশে আফ্রিদি

0

 

দ্রোহ অনলাইন ডেক্স

রুক্ষ পাথুরে প্রান্তর। অনেক দূরে দু-একটা জীর্ণ ঘর। আধুনিক সভ্যতার লেশমাত্র নেই, শুধু বেঁচে থাকাটা লড়াই। এই প্রান্তের লড়াকু মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শহীদ আফ্রিদি। খাবারের বস্তা কাঁধে নিয়ে ছুটে গেলেন তাদের পাশে।

করোনাভাইরাস মহামারির শুরু থেকে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে পাকিস্তানে গরিব-দুঃখী মানুষের সাহায্য করছেন আফ্রিদি। লকডাউনের ফলে খেটে খাওয়া মানুষদের রোজগার বন্ধ হওয়ায় মানবেতর জীবন-যাপন করছেন তারা। তাদের জন্য ‘ফুড ড্রাইভ’ চালু করেছেন পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডার। দেশের নানা এলাকায় গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন তাদের ঘরে, দিচ্ছেন টাকা-পয়সা।

বেলুচিস্তানের লাসবেলা জেলার প্রত্যন্ত অঞ্চলে নিম্ন আয়ের মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন আফ্রিদি। খাবারের বস্তা একাই টেনে তাদের মাঝে পৌঁছে ডাক দিতেই ছুটে আসে শিশুরা, বড়রা।

পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডারের ইউটিউব চ্যানেল আছে। সে চ্যানেলে বেলুচিস্তানে এই ত্রাণ কার্যক্রমের ভিডিও পোস্ট করেছেন তিনি। আফ্রিদির ভাষায়, ‘পাকিস্তানে সবচেয়ে মানবেতর জীবনয-যাপন করা মানুষের বসবাস বেলুচিস্তানে ।

করোনার প্রার্দুভাব শুরুর পর আফ্রিদি সিদ্ধান্ত নিয়েছিলেন বন্ধুদের নিয়ে তহবিল গঠন করবেন। এই তহবিল এখন কাজে লাগাচ্ছেন ত্রাণ কার্যক্রমে। শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য চাইছেন বিত্তবানদের কাছে।

সাজ সাদিক টুইটারে আফ্রিদির ত্রাণ কার্যক্রমের ভিডিও-র ক্যাপশনে লিখেছেন, “কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছিলেন “অন্যের সেবা করে এই পৃথিবীতে নিজের থাকার ভাড়া মেটাতে হয়।”

সর্বশেষ সংবাদ

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...