শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 30

তালাক দেওয়া পুত্রবধূকে ঘরে তোলায় প্রতিপক্ষের হামলা শ্বাশুরী নিহত

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে তালাক দেওয়া পুত্রবধূকে ফের ঘরে তোলার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত রাবেয়া খাতুন (৩৯) মারা গেছেন।

শনিবার (৮ আগষ্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম এলাকার ভ্যানচালক মকছেদ আলীর স্ত্রী।

স্বজনদের ভাষ্য, তালাক দেওয়া পুত্রবধূকে বাড়িতে ফিরিয়ে আনায় ক্ষুব্ধ হয়ে একই এলাকার আকুব্বর শেখের দুই ছেলে শরিফ হোসেন (২৬) ও রাকিবুল ইসলাম এবং চাঁদ আলীর ছেলে আসাদুল হোসেন (৩০) সহ তাদের সহযোগীরা রাবেয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয় ও পিটিয়ে হত্যা করেছে। অভিযুক্তরা সম্পর্কে রাবেয়ার আপন ভাতিজা।

পুলিশ, স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় তিন মাস আগে পারিবারিক কলহের জেরে রাবেয়ার বড় ছেলে সুমনের বউ বৃষ্টিকে তালাক দেওয়া হয়। কিন্তু ধর্মীয় রীতিনীতি না মেনে ৪ আগষ্ট সেই পুত্রবধূকে ফের বাড়ি নিয়ে আসেন রাবেয়া। এতে ক্ষুব্ধ হয়ে ওইদিন সন্ধ্যায় শরিফ, রাকিবুল, আসাদুল ও তাদের সহযোগীরা রড, চাপাতি, বাঁশের লাঠি, কাঠের বাটাম, হাতুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রাবেয়ার বাড়িতে আসেন।

এরপর উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রাবেয়া মাথায় আঘাত পেয়ে গুরুতর অস্স্থু হয়ে পড়লে স্বজনরা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুইদিন চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত রাবেয়ার ভাই বাদী হয়ে গত শুক্রবার রাতে পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ।

পুত্রবধূ বৃষ্টি খাতুন বলেন, ‘তিনমাসে আগে আমাকে তালাক দিছিল স্বামী। সেদিন ( ৪ আগষ্ট) আমার স্বামী – শ্বাশুড়ি মিলে আমাকে পুনরায় বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে আসেন। সেজন্য শরিফ, রাকিব, আসাদুলরা এসে শ্বাশুড়ি, স্বামী ও দেবরের সাথে তর্কাতর্কি শুরু করেন। একপর্যায়ে তারা তুমুল মারামারি লাগায়। অন্ধকার ছিল, সেজন্য কে কাকে মারেছে তা বুঝা যাচ্ছিল না। আমার স্বামীকেও ব্যাপক মারধর করা হয়েছে।’

নিহত রাবেয়ার স্বামী মকছেদ আলী বলেন, ‘ভাতিজাদের না জানিয়ে ছেলের বউকে (পুত্রবধূ) বাড়ি নিয়ে আসেন আমার স্ত্রী। সেই রাগে ভাতিজা শরিফ, রাকিব, আসাদুলরা এসে হুট করে হামলা চালায়। এতে আমার আহত বউ আজ মেডিকেলে মারা গেছে। আমি এর বিচার চাই।’

মামলার বাদী রাবেয়ার ভাই সাইদুল রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে ভাতিজারা মিলে রাবেয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। অপরাধীদের সঠিক শাস্তির আশায় থানায় মামলা করেছি। তার ভাষ্য, চিকিৎসক রাবেয়ার মাথে ১৪টি সেলাই দিয়েছিল।

এদিকে মৃত্যুর খবর শুনে গা ঢাকা দিয়ছে অভিযুক্ত ভাতিজারা। তবে অভিযুক্ত রাকিবুলের স্ত্রী আর্জিনা খাতুন ও শরিফের স্ত্রী কাজলী খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তালাক দেওয়া বউ কাউকে না জানিয়ে ঘরে তোলেছে। আমাদের স্বামীরা একথা শুনতে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওরা ( রাবেয়ার ছেলেরা) মারধর করে। পরে মারামারির ভিতরে কে কার মারেছে তা কেউ জানেনা। স্বামীরা কাউকে হত্যা করেনি।’ তাদের ভাষ্য, এ ঘটনায় তাদের স্বামীরা আহত হয়েছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, তালাক দেওয়া পুত্রবধূকে ফিরিয়ে আনা নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত রাবেয়া আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদেও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

খোকসায় বৌভাতের অনুষ্ঠানে তড়িতাহত হয়ে পলিটেকনিক ছাত্র নিহত

0

স্টাফ রিপোর্টার

বিয়ে বাড়ি দাওয়াত খেয়ে হাতধুতে গিয়ে পিছল খেয়ে পরে গিয়ে তড়িতাহত হয়ে পলিটেনিকের ৭ম সেমিষ্টারের ছাত্রেতের মৃত্যু হয়েছে।

নিহত পলিটেকনিক ছাত্র গোপি বিশ্বাস (২১)। সে জানিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের গৌতম বিশ্বাসের ছোট ছেলে। সে কুষ্টিয়া পলিটেকনিকের ম্যাকানিক্যান বিভাগের সপ্তম সেমিস্টারের পরীক্ষার্থী দিচ্ছিলো।

শনিবার (৮ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিয়ে উপজেলার জানিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের একটি বিয়ে বাড়ির বৌভাত অনুষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, বাল্যবন্ধু নিষিতের বিয়েব বৌভাত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গোপি বিশ্বাস পরীক্ষার ফাঁকে শনিবার হোস্টেল থেকে বাড়ি আসে। বিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়ার শেষে হাত ধুতে যাচ্ছিলো। এরমধ্যে পা ফোঁসকে বিদ্যুতের (ইলেকট্রিক) গেটের উপর পরে গিয়ে তড়িতাহত হয়। বিয়ে বাড়িতে আসা লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

নিহত ছাত্রের মা শিখা বিশ্বাস বলেন, “নিজেকে কি দিয়ে প্রবোধ দেবো। কি কারণে ব্যাটাকে ডেকে আনলাম।” তাকে শান্ত দেবার চেষ্টা করছে পরিবারের লোকেরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেন জানান, পলিটেকনিক ছাত্রটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

খোকসায় বিএনপি নেতার উপর হামলা প্রতিবাদে সড়কে ট্যায়ার জ্বেলে অবরোধ

0

স্টাফ রিপোর্টার
‎
‎কুষ্টিয়ার খোকসায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ রাজু খানের ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার প্রতিবাদে সড়কে ট্যায়ার জ্বেলে অবরোধ ও বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে দলটির আংশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকাল চারটায় খোকসা হাই স্কুল মার্কেটের আহত নেতার অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীদের একাংশ প্রতিবাদ মিছিলটিতে যোগ দেন। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস ষ্ট্যান্ডে অবস্থান গ্রহণ করে। মিছিল কারীরা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ট্যায়ার জ্বেলে সড়কে অবরোধ সৃষ্টি করে। প্রায় ৪৫ মিনিট তারা অবরোধ সৃষ্টি করে রাখে। এ সময় সড়কের দুই পাশে কয়েক যাত্রীবাহী বাস ট্রাক আটকে যায়। সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ওসি আগামী ৪৮ ঘন্টার মধ্যে নাফিজ আহমেদ রাজু খানের উপর হামলা কারীদের চিহ্নিত করে আটকের প্রতিশ্রæতি দিলে অবরোধকারী বিএনপি নেতারা-কর্মীরা অবরোধ সাময়িক ভাবে প্রত্যাহার করে।


‎
‎অবরোধ কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান পুনম, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ জেড জি রশিদ রেজা বাজু, আহত বিএনপি নেতা রাজু’র মেঝ ভাই আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুল্লাহ প্রমুখ।
‎
‎উল্লেখ্য, গত বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে বিএনপির অফিস শেষে থানাপাড়াস্থ নিজ বাসভবনে ফেরার পথে পরিচয় নিশ্চিত হয়ে একদল সশস্ত্র সন্ত্রাসীরা নাফিজ আহমেদ রাজু খানের ওপর অতর্কিত হামলা করে। সন্ত্রাসীরা এই নেতার বাড়ির প্রধান গেট লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফওে ান ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি কওে চলে যায়।

পদ্মার পাড় ধসে তলিয়ে যাওয়া নিখোঁজ শিশু মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড় ধসে তলিয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু মোছাঃ নূরিয়া খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ২৮ ঘন্টা পর বৃহস্পতিবার বিকালে পাশের মিরপুর উপজেলার শিমুলতলা এলাকার মীর আব্দুল করিম কলেজ সংলগ্ন পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস।

নিহত নূরিয়া খাতুন ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মোঃ আশিক শেখ ও মোছাঃ নূরনাহার খাতুনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকার মীর আব্দুল করিম কলেজ সংলগ্ন পদ্মা নদীতে একটি শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী শিমুলতলা গ্রামের বাসিন্দা বিথী খাতুন জানান, শিশুটির লাশ দৌলতপুরের দিক থেকে ভেসে ভাটির দিকে কুষ্টিয়ার অভিমুখে যাচ্ছিল। স্থানীয়রা নদী থেকে মরদেহটি টেনে কিনারে এনে আটকে রাখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার ঈশ্বরদী উপজেলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমাদের নৌ পুলিশের একটি টিম দ্রæত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে নিখোঁজ শিশুর পরিবারকে খবর দেওয়া হলে তারা উপস্থিত হয়ে লাশটি নূরিয়ার বলে নিশ্চিত করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়র।

এর আগে গত বুধবার বেলা ১২টার দিকে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে পদ্মা নদীর পাড়ে দাঁড়িয়ে ছিল দুই শিশু। এ সময় হঠাৎ নদীপাড় ধসে পড়লে তারা তীব্র স্রোতে ভেসে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে ভুরকাপাড়া গ্রামের মোঃ ইজাজুল মন্ডলের মেয়ে মোছাঃ জামিলা খাতুনকে (৭) জীবিত উদ্ধার করতে পারলেও নূরিয়া গভীর পানিতে তলি
য়ে যায়।

ঘটনার পর ভেড়ামারা ফায়ার সার্ভিস ও দৌলতপুর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। পরবর্তীতে খুলনা থেকে আসা ডুবুরি দলের একটি টিমও উদ্ধার অভিযানে অংশ নেয়।

এদিকে সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা-মা ও স্বজনদের আহাজারিতে পদ্মাপাড়ের পরিবেশ ভারী হয়ে উঠেছে। নূরিয়ার এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খোকসায় পাঁচ বছরের শিশু ধর্ষনের অভিযোগ মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গ্রাম পুলিশের ছেলের বিরুদ্ধে ৫ বছর শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ছেলেকে পুলিশে সপর্দ করেছে গ্রাম পুলিশ বাবা।

উপজেলা শিমুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বসোয়া গ্রামে বুধবার (৫ আগস্ট) বিকালে বাড়ি পাশের রাস্তা থেকে ডেকে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষন করে। গুরুতর অসুস্থ্য শিশু ছাত্রীটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সৈকতকে তার বাবা গ্রাম পুলিশ এরশাদ নিজে থানা পুলিশের কাছে সপর্দ করেছেন বলে তিনি দাবি করেন। অভিযুক্ত সৈকত একটি মাদ্রার অষ্টম শ্রেণির ছাত্র। ভুক্তভোগী ও অভিযুক্তের বাড়ির পাশাপাশি।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, বিকালে শিশুটির বাবা মা বাড়ির পাশের বিলে পাট ধোয়ার কাজ করছিলো। এ সময় শিশুটি দাদা দাদির সাথে ঘরে শুয়ে ছিলো। এক পর্যায়ে শিশুটি সেখান থেকে উঠে গিয়ে রাস্তায় সাথীদের সাথে খেলায় মেতে ওঠে। এ সময় প্রতিবেশী গ্রাম পুলিশ এরশাদ আলীর ছেলে মাদ্রাসা ছাত্র সৈকত আলী তাকে মায়ের কাছে পৌচ্ছে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। একটু দূরে একটি সোন খড়ের জমিতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষন করে। এরপর শিশুটিকে অসুস্থ্য অবস্থায় ছেড়ে দেয়। সে (শিশু)তার মা-বার কাছে গিয়ে ঘটনাটি জানায়। তারা অসুস্থ্য শিশুকে দ্রæত উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করে।

শিশুটির দাদি রাহেলা খাতুন বলেন, ছেলে ও বউ বিলে পাট ধোয়ার কাজ করছিলো। এ সময় শিশু নাতনি তাদের কাছে ঘরে ছিলো। এক পর্যায়ে শিশুটি খেলার জন্য রাস্তায় যায়। এ সময় এরশাদ চৌকিদারের ছেলে সৈকত রাস্তা থেকে শিশুটিকে বাবা মার কাছে পৌচ্ছে দেওয়ার কথা কলে ডেকে নিয়ে যায়। পথে একটি খেতের ভিতর নিয়ে শিশুটিকে ধর্ষ করে। এরপর শিশুকে চিপ ও লজেন্স কিনে দেবে বলে ভোলানোর চেষ্টা করে। কিন্তু শিশুটি তার মায়ের কাছে ধর্ষককে মারতে বলে কেঁদে দেয়। তারা অসুস্থ্য শিশুটিকে নিয়ে দ্রæত হাসপাতালে যায়। সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

অসুস্থ্য মেয়েকে নিয়ে হাসপাতালে থাকায় শিশুটির বাবা মার সাথে কথা বলা সম্ভব হয়নি।

ধর্ষকের বাবা এরশাদ চৌকিদারের সাথে ফোনে কথা বলা হয়। তিনি জানান, ছেলে সৈকতকে থানায় হাজির করে দিয়েছেন। এখনো সিদ্ধান্ত হয়নি। ছেলে থানাতে আছে।

তিনি আরও জানান, গতকাল (বুধবার) সন্ধ্যায় খবরটি শোনার সাথে সাথে তিনি ছেলে সৈকতকে তারা করেন। ছেলে পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে ছেলের নানি বাড়ি পাংশার থেকে ধরে এনে থানা ওসির হাতে সপর্দ করেছেন। নিজের ছেলে দোষ করেছে বলেও তিনি স্বীকার করেন। তবে দোষের পরিমান তিনি নিরুপণ করতে পারেনি।

শিমুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর নাসির জানান, তিনি শিশু ধর্ষনের ঘটনাটি শুনেছেন। শিশুটিকে কুষ্টিয়ায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সত্যতা জানতে থানা পুলিশের এসআই রাজু তাকে ফোন করেছিলেন।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির বলেন, অভিযুক্ত গ্রাম পুলিশের ছেলেকে পাশের উপজেলার পাংশা থেকে আটক করা হয়েছে। মামলা সম্পর্কে কোন তথ্য না দিয়ে তিনি ফোন কেটে দেন।

ছবি
খোকসা (কুষ্টিয়া) ধর্ষিতা শিশুর বাড়ির সামনে প্রতিবেশীদের জটলা।

আইন শৃঙ্খলার অবনতি : খোকসার বিএনপি নেতা রাজুর উপর সন্ত্রাসী হামলা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহম্মেদ খান রাজু’র উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

গত এক সপ্তাহের ব্যবধানে একাধিক বাড়িতে ধারাবাহিক ডাকাতি ও চুরি ঘটনার পর থানা থেকে মাত্র ৫০ গজের মধ্যে বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা আইন শৃঙ্খলার চরম অবনতি হিসেবে দেখছেন রাজনৈতিক মহল।

বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে তার উপজেলা সদরের থানা পাড়ায় বাড়ির গেটের সামনে এ হামলার শিকার হন বিএনপির এ নেতা। সঙ্গবদ্ধ হামলাকারী সন্ত্রাসীরা ৫জন ছিলো। আহত নাফিজ আহমেদ রাজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। এসময় হামলা কারীদের আটকাতে চেষ্টা করলে তাকে ও তার বাড়ি লক্ষ করে আগ্নেয় অস্ত্রের গুলি ও ককটেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসার পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহতের পরিবার সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার পরে উপজেলা বিএনপির সাবেক নেতা নাফিজ আহমেদ খান রাজু অফিস থেকে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির গেটে পৌচ্ছালে সন্ত্রাসীরা তার কাছে পরিচয় জানতে চায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর তার উপর ধারালো অস্ত্রদিয়ে হামলা করে। একই সাথে লোহা পেটানোর হাতুড়ি দিয়েও হামলা চালায়। তখন তিনি আত্মরক্ষায় চিৎকার দিলে পরিবারের লোক এগিয়ে আসে। এ সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড আগ্নেয় অস্ত্রের গুলি ও ককটেল নিক্ষেপ করে। কয়েক মিনিটের মধ্যে হামলা কারীরা দুটি মোটরসাইকে চলে যায়।

নাফিজ আহমেদ রাজু জানান, তিনি তার এক বন্ধুর মোটরসাইকেল থেকে বাড়ির গেটে রাস্তায় নামেন। ইতোমধ্যে কয়েকজন লোক তার পরিচয় জানতে চায়। এর পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় তিনি একজন হামলাকারী সন্ত্রাসী আটকাতে সক্ষম হন। কিন্তু অন্য সন্ত্রাসীরা তার উপর গুলি ও ককটেল চার্জ করে। এক পর্যাযে সন্ত্রাসীকে ছেড়ে দিয়ে আত্মরক্ষা করেন।

তিনি ও তার পরিবারের অভিযোগ, থানা থেকে তার বাড়ির দূরত্ব মাত্র ৫০ গজের মধ্যে। কিন্তু পুলিশ চিহ্নিত সন্ত্রাসীদের আটকের উদ্যোগ না নেওয়া তার উপর এই হামলা হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করছেন না।

উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুরম জানান, তারা রাজুর চিৎকারে ঘর থেকে বাইরে আসেন এ সময় সন্ত্রাসীরা বন্দুকের গুলি ও ককটেল চার্জ করতে থাকে। তারা রাজুকে বাড়ির ভেতরে নিয়ে গেট আটতে চেষ্টা করে। এ সময় সন্ত্রাসীরা গেটের উপর গুলি চালায়। ঘটনার প্রায় ১৮ মিনিট পর পুলিশ আসে।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেন জানান, বিএনপি নেতাকে রাত সাড়ে ১১ টায় হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার্ড করা হয়েছে। তার ডান পায়ে ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত জখম হয়েছে। এ ছাড়া ডান হাতের বাহুর দুটি হাড় ও বাম হাতের তিনটি আঙ্গুল ভেঙ্গে গেছে বলে অনুমান করা হচ্ছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, তারা খবর পেয়ে ঘটনা স্থলে এসেছেন। তারা সন্ত্রাসীদের পরিচয় নিশ্চিত হতে তদন্ত শুরু করেছেন।

কুষ্টিয়া ঝিনাইদহ ও ইবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

0

দ্রোহ ডেস্ক

কুষ্টিয়া, ঝিনাইদহ ও ইবিত নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২য় বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (০৫ আগষ্ট) সকালে কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জুলাইযোদ্ধারাসহ অন্যরা।

এসময় জুলাই শহীদদের জন্য দোয়া করা হয়। পরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে শহীদদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারাসহ রাজনৈতিক প্রতিনিধি এবং সুধিজনরা অংশ নেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিবসটি পালনে ক্যাম্পাসে র‌্যালী বের হয়। পরে সকাল ১১টায় টিএসসিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন প্রমুখ।

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেমব্রিজ একাডেমির সামনে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন। এরপর পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাসান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া শহীদ পরিবারের সদস্যরা, সিভিল সার্জন কার্যালয়, বিআরটিএসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়ন, জুলাইয়ের চেতনার বাস্তবায়ন এবং হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রæত বিচারের দাবি জানান।

খোকসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির আলোচনা সভা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে উপজেলা বিএনপির বিজয় র‌্যালি শুরু করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শেখ সাদী বলেন, জুলাই গণঅভ্যুত্থান থেকে অনুপ্রেরণা নিয়ে সবাইকে দেশ গঠনে কাজ করতে হবে। দেশে কোনো অন্যায়-অবিচার মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, “এই জুলাই কোনো ব্যক্তি বা দলের নয়, এটি আপামর জনতার অর্জন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান।

অনুষ্ঠানে ঊক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা সালাম লুলু, কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ, কুমারখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম, খোকসা পৌর শ্রমিক দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাহারুল ইসলাম বাহার।

পদ্মার পাড় ধসে নদীতে পরে এক শিশু নিখোঁজ, অন্যজনকে জীবিত উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড় ধসে নিখোঁজ শিশুদের মধ্যে এক শিশু এখনো নিখোঁজ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত একশিশুকে জীবিত উদ্ধার করা হয়।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীর পাড়ে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ পাড় ধসে পানির নিচে তলিয়ে যায় ভুরকাপাড়া গ্রামের ইজাজুল মন্ডলের মেয়ে জামিলা খাতুন (৭) ও আশিক শেখের মেয়ে নূরিয়া খাতুন (৮)। চিৎকার শুনে স্থানীয় কৃষকরাসহ গ্রামবাসীরা দ্রæত এগিয়ে আসেন।

স্থানীয় যুবক লালন শেখের তৎপরতায় জামিলাকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তীব্র স্রোতের কারণে নূরিয়া গভীরে তলিয়ে যায়। সন্তান হারিয়ে দিশেহারা নূরিয়ার পরিবারে চলছে শোকের মাতম।

সংবাদ পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ভেড়ামারা ফায়ার সার্ভিস ও দৌলতপুর থানা পুলিশ।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার শফিকুল ইসলাম জানান, প্রবল স্রোত ও গভীরতার কারণে তল্লাশি ব্যাহত হচ্ছে। উদ্ধারকাজে অংশ নিতে খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং ফায়ার সার্ভিসকে সহায়তার পাশাপাশি নিখোঁজ শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।

তনু হত্যা মামলায় গ্রেফতার আসামি সাবেক সেনাসদস্য হাফিজুর জামিনে মুক্ত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় দশ বছর পর গ্রেফতার একমাত্র আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্র্বতীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

গত রবিবার (২ আগস্ট) আসামিকে জামিন দিলেও মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টার পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে সব আনুষ্ঠানিকতা শেষে তার কারামুক্তির পর বিষয়টি প্রকাশ্যে আসে।

এর আগে গত রবিবার হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিন আবেদনের শুনানি নিয়ে আসামিকে জামিনের আদেশ দেন। একই সঙ্গে হাফিজুর রহমানকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জামিন আদেশের কপি অনুযায়ী আদালতে ওইদিন রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম, সহকারী অ্যাটর্নি জেনারেল সাব্বির হোসেন, মিজানুর রহমান, রেজাউল করিম ও মীর মনিরুজ্জামান। হাফিজুরের পক্ষে ছিলেন আইনজীবী মোসলেম উদ্দিন ভূঁইয়া।

জামিনের বিষয়ে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম সাংবাদিকদের জানান, তিনি বিষয়টি জানেন না। তার ভাষ্য, ওই আদালতে রাষ্ট্রপক্ষের আটজন আইন কর্মকর্তা দায়িত্ব পালন করেন। মামলার নথি কার কাছে ছিল বা মামলাটি কার দায়িত্বে ছিল, তা তার জানা নেই। তবে আপিলের পর জামিন স্টে (স্থগিত) হলে আসামি সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়ে যাবে।

সহকারী অ্যাটর্নি জেনারেল সাব্বির হোসেন সাংবাদিকদের বলেন, আমি আজই জামিনের বিষয়টি জানতে পেরেছি। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি। সাক্ষাৎ হলে জামিন স্থগিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ৫২ বছর বয়সী হাফিজুর সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কলেজছাত্রী তনু। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সেনানিবাসের পাওয়ার হাউজের অদূরে ঝোপের মধ্যে তার মরদেহ পাওয়া যায়।

এ হত্যার ঘটনায় করা মামলাটি দীর্ঘদিন ধরে তদন্ত ও আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। হাফিজুর রহমানের গ্রেফতারের পর মামলাটি আবারও আলোচনায় আসে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...