সোমবার, এপ্রিল ৬, ২০২৬.
Home Blog Page 153

১ জানুয়ারি শিক্ষার্থীরা কয়টি বই পাবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাত পোহালেই নতুন বছর। নতুন পাঠ্যবই আনতে স্কুলে ছুটবে শিক্ষার্থীরা। বই হাতে মেতে ওঠার অপেক্ষায় তারা। তবে এবার পাঠ্যবই ছাপানো শেষ না হওয়ায় বছরের শুরুতে সব শিক্ষার্থী বই পাচ্ছে না। ফলে স্কুলে গিয়েও বই না পেয়ে অনেকের মন খারাপ হতে পারে। এ কারণে কারা বই পাবে, কারা পাবে না- তা নিয়ে উৎকণ্ঠায় অভিভাবক-শিক্ষকরা। সমালোচনায় তীরে বিদ্ধ হচ্ছে সরকারও।

প্রাথমিকে তিন শ্রেণির বই মিলবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই ছাপা হচ্ছে ৯৮ লটে। যার মধ্যে ৭০ লটের বই ছাপা শেষ হয়েছে। বাকি ২৮ লটের বই ছাপাতে পুনরায় টেন্ডার দেওয়ায় দেরি হয়েছে। ফলে সেগুলো ছাপানো সম্ভব হয়নি।

যে ৭০ লটের বই ছাপা হয়েছে, সেগুলোর মধ্যে তিনটি বই বেশি ছাপা হয়েছে। সেগুলো হলো- বাংলা, ইংরেজি ও গণিত। এ তিনটি বই প্রাথমিকের প্রায় সব স্কুলের শিক্ষার্থীরা বুধবার (১ জানুয়ারি) হাতে পাবে। তবে বাকি বইগুলো হাতে পেতে আরও অন্তত ১৫ দিন অপেক্ষা করতে হতে পারে প্রাথমিকের এ তিন শ্রেণির ছাত্র-ছাত্রীদের।

চতুর্থ-পঞ্চম শ্রেণির বই নিয়ে শঙ্কা। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বই বেশি। তবে তাদের বই ছাপানো এখনো শেষ হয়নি। সবেমাত্র এ দুই শ্রেণির বই ছাপানোর কাজে হাত দিয়েছেন ছাপাখানা মালিকরা। অনেক ছাপাখানা এখনো চুক্তিও করতে পারেনি।

এনসিটিবির প্রাথমিকের বই দেখভাল করছেন উৎপাদন নিয়ন্ত্রক আবু নাসের টুকু। তিনি গণমাধ্যমকে বলেন, ‘অমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই ঠিকঠাক পাঠাতে পারছি। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ের কাজ সেভাবে শেষ হয়নি। মাত্র ৯-১০টি উপজেলায় চতুর্থ ও পঞ্চমের কিছু বই পাঠানো হবে। সেগুলো অল্পকিছু শিক্ষার্থী পেতে পারে।’

মাধ্যমিকে ষষ্ঠ-সপ্তমের বই বেশি পাবে শিক্ষার্থীরা। মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বই বেশি ছাপাতে পেরেছে পাঠ্যপুস্তক বোর্ড। বিভিন্ন উপজেলায় এ দুটি শ্রেণির দুটি বা তিনটি করে বই পাঠানো হচ্ছে। ফলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা দুই-তিনটি করে বই হাতে পেতে পারে। তবে সব উপজেলার ষষ্ঠ-সপ্তমের শিক্ষার্থীরা আবার বই পাবে না।

এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক হাফিজুর রহমান বলেন, ‘৩২৩ উপজেলায় মাধ্যমিক ও ইবতেদায়ির বই যাচ্ছে। এর বেশিরভাগই ষষ্ঠ-সপ্তমের দুটি বা তিনটি করে বই দিচ্ছি আমরা।’

দশমের বই গেছে ৩৮ জেলায়। দশম শ্রেণিতে এক বছর পড়ে ২০২৬ সালের শুরুতে এসএসসি পরীক্ষায় বসতে হবে শিক্ষার্থীদের। এ কারণে এবার দশমের বই আগে বিতরণে অগ্রাধিকার দিয়েছে সরকার। তারপরও এ শ্রেণির পাঁচ ভাগের এক ভাগ বই ছাপানো হয়েছে মাত্র।

এনসিটির বিতরণ নিয়ন্ত্রক শাখার তথ্যমতে, দশম শ্রেণিতে বইয়ের মোট সংখ্যা প্রায় সাড়ে পাঁচ কোটি। বিভাগ বিভাজন (বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক) ফিরে আসায় বই বেড়েছে। সব বিভাগ মিলিয়ে বই ৩৩টি। ফলে মোট বইও বেশি ছাপাতে হচ্ছে।

বিতরণ নিয়ন্ত্রক হাফিজুর রহমান বলেন, ‘দশম শ্রেণির এক কোটির মতো বই ছাপিয়ে স্কুলে পাঠানো হয়েছে। এ বইগুলো সেনাবাহিনী ছাপিয়ে দিয়েছে। এখনো চার কোটির বেশি বই ছাপাতে হবে। হয়তো জানুয়ারির ১৫ তারিখের মধ্যে দশমের শিক্ষার্থীরা বই পেয়ে যাবে। তাদের বই অগ্রাধিকার দিয়ে ছাপানো হচ্ছে।’

অষ্টম-নবমের বই ছাপা হয়নি। মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা বছরের প্রথমদিনে একেবারেই বই পাবে না। নামমাত্র দু-এক উপজেলায় এ দুই শ্রেণির বই যেতে পারে। তবে সে বিষয়ে এখনো নিশ্চিত নন এনসিটিবির কর্মকর্তারাও।

আরও পড়ুন – কুষ্টিয়ায় কাভার্ডভ্যানচাপায় ২ জন নিহত

এনসিটিবি সূত্র জানায়, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের বই ছাপার কাজের চুক্তি করতে দেরি হয়েছে। এখনো বই ছাপা শুরু হয়নি। দু-একটা প্রেসকে কিছু বই ছাপিয়ে দেওয়ার অনুরোধ করা হলেও তেমন সাড়া মেলেনি। ফলে অষ্টম ও নবমের বই দেরিত যাবে।

আরও পড়ুন – দুনিয়া কাঁপানো অভ্যুত্থানের বছর ২০২৪

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘সব উপজেলায় আমরা কিছু না কিছু বই পাঠাচ্ছি। সব স্কুলেও কিছু না কিছু বই পাঠানো হয়েছে। বই একেবারে যায়নি এমন উপজেলা ও স্কুল থাকবে না। হয়তো সব শ্রেণির সব শিক্ষার্থী প্রথমদিনে বই হাতে পাবে না। তবে অল্প সময়ের মধ্যে আমরা ধাপে ধাপে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেবো।’

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানচাপায় ২ জন নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানচাপায় দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার বহলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌড়হাস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহত দুজনের মধ্যে একজন ভ্যানচালক ও অন্যজন আরোহী। নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের।

আরও পড়ুন – দুনিয়া কাঁপানো অভ্যুত্থানের বছর ২০২৪

তিনি বলেন, কাভার্ডভ্যানটি কুষ্টিয়া শহর থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল। পথে বহলবাড়িয়া এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ভ্যানচালক ও আরোহী কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তারা মারা যান।

আরও পড়ুন – সচিবালয়ের অগ্নিকান্ডে কোনো নাশকতার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

দুনিয়া কাঁপানো অভ্যুত্থানের বছর ২০২৪

0
বছরের শেষ সূর্যাস্তের ছবিটি ধারন করেছেন নাহিদুজ্জামান শয়ন

দ্রোহ অনলাইন ডেস্ক

মহাকালের আবর্তে হারিয়ে যেতে বসেছে দুনিয়া কাঁপানো অভ্যুত্থানের বছর ২০২৪ সাল। আসছে খ্রিস্টীয় নতুন বছর ২০২৫। মধ্যরাতে বিশ্বের সঙ্গে এই নতুন বছরকে বরণ করেছে বাংলাদেশও। নতুন বছর মানেই সবার প্রাণে নতুন স্পন্দন, নতুন প্রত্যাশা আর সম্ভাবনার স্বপ্ন।

বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া। এবার নতুন বছর এমন এক সময়ে এসেছে যখন রাজনৈতিক পটপরিবর্তনের পর শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের যাত্রা।

নতুন বছর নতুন কল্যাণময়ে শুরু হোক আমাদের পথচলা। অন্যান্য বছরের তুলনায় বিদায়ী বছরটি অনেক বেশি চ্যালেঞ্জের মুখে ফেললেও লক্ষ্যচ্যুত হয়নি বাংলাদেশ। বছরটি ছাত্র-জনতার অভ্যুত্থানের জন্য সবচেয়ে বেশি আন্দোলিত, যেখানে দেশের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এছাড়া হঠাৎ বন্যা, শীত, গরমের মতো প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক অস্থিরতাও জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। তবে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করেও অব্যাহত রেখেছে উন্নয়নের অগ্রযাত্রা। তবে একই সময় যুদ্ধ, বৈশ্বিক মন্দা, ডলার সংকটসহ মজুতদারির কারণে দ্রব্যমূল্য ওপরে উঠেছে। দ্রব্যমূল্যের ঘোড়ার লাগাম হাতে অনবরত ছুটতে গিয়ে ক্লান্ত হয়েছে নতুন সরকার। তবুও হাল ছাড়েনি। বছরের প্রথম বড় ধাক্কা আসে ২৯ ফেব্রæয়ারি। সেদিন ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনায় ৪৬ জনের প্রাণ যায়। মার্চ মাসে এমভি আব্দুল্লাহ জাহাজ সোমালিয়ার জলদস্যুদের হাতে ছিনতাই হয়। এতে ২৩ বাংলাদেশি নাবিক জিম্মি হন। কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর নাবিকরা মুক্তি পান। মে মাসে ঘূর্ণিঝড় রেমাল উপক‚লে আঘাত হানে, যার প্রভাবে সাত জেলায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আগস্টের শেষদিকে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী। আমরা আশাবাদী হতে চাই। নির্বাচনের বছর হওয়ায় ২০২৪ সালজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল রাজনৈতিক কর্মকাÐ। বিচার-বিশ্লেষণ এবং আলোচনা-পর্যালোচনার বড় অংশজুড়ে রয়েছে দেশের রাজনীতি। হাইকোর্ট ৫ জুন সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করলে পরদিন শিক্ষার্থীরা এর প্রতিবাদে বিক্ষোভ করেন। তাদের এই বিক্ষোভ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ১ জুলাই থেকে শিক্ষার্থীরা বড় আকারের আন্দোলন শুরু করেন। ১৫ তারিখ থেকে আন্দোলনকে কেন্দ্র করে শুরু হয় সহিংসতা। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দফায় দফায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের পর আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় ছাত্রলীগ। এর দুই দিন পর ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ফলে বাংলাদেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় বিশ্বের যোগাযোগ। পরিস্থিতি সামাল দিতে ১৯ জুলাই মধ্যরাত থেকে সরকার দেশব্যাপী কারফিউ জারি করে ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। তবে প্রতিবাদের ঢেউ এতটাই বেগবান হয় যে, তুমুল গণআন্দোলনের মধ্যে শেখ হাসিনা ৫ আগস্ট ভারতে চলে যান; টানা ১৫ বছর পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ২০২৪ সালে বাংলাদেশের তৈরি পোশাক খাত একটা বড় ধরনের সংকটের ভেতর দিয়ে গেছে। বিদেশে বাংলাদেশের শ্রমবাজারে একটা বড় ধরনের ধস নেমেছে।

আরও পড়ুন – সচিবালয়ের অগ্নিকান্ডে কোনো নাশকতার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

ষকদের একাগ্র ভ‚মিকার ফলে কৃষি ও কৃষিজাত পণ্য উৎপাদন ছিল এ বছর আগের মতোই স্বাভাবিক, যা স্বস্তি বয়ে এনেছে অর্থনীতিতে। নতুন বছরের কাছে আরো অনেক প্রত্যাশার বীজ বুনে গেছে বিদায়ী বছর। বিগত বছরের ব্যর্থতা কাটিয়ে ওঠা আর সাফল্যকে সংহত করার প্রত্যয় নিয়ে আমরা বরণ করেছি নতুন বছরকে। আমরা চাই, উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত থাকুক। প্রত্যাশার জায়গাও কম নয়। ২০২৫ সালের প্রতিটি দিন হোক সুন্দর ও কল্যাণময়।

আরও পড়ুন – খোকসায় প্রাথমিকের ফল প্রকাশ, ১ জানুয়ারি পাবে নতুন বই

সচিবালয়ের অগ্নিকান্ডে কোনো নাশকতার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সচিবালয়ে অগুন লাগার ঘটনায় কোনো নাশকতার প্রমাণ মেলেনি বলে জানিয়েছে ওই ঘটনায় গঠিত উচ্চপর্যায়ে তদন্ত কমিটি। প্রাথমিক রিপোর্টে তারা জানিয়েছেন, বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানায় তদন্ত কমিটি।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। বৈদ্যুতিক তারের লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন লেগেছে।

সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসলেও ১০ ঘণ্টা পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে তা পুরোপুরি নেভে বলে জানায় ফায়ার সার্ভিস।

এসময় তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক ড. মাকসুদ হেলালী জানান, প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে দাখিল করা হয়েছে। তার সঙ্গে প্রাথমিক তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে প্রায় এক ঘণ্টা বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ দলের কাছে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জেনে নিয়ে ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, সোর্স একটাই তবে টানেলের কারণে অন্যদিকে গিয়েছে। ফলে ছয়তলা শেষ না করে, সাততলার আগুন নেভানো সম্ভব ছিল না। বাইরে থেকে দুই জায়গায় আগুন মনে হলেও, এটা আসলে ইন্টারকানেক্টেড বলে এমন মনে হয়েছে।

আরও পড়ুন – খোকসায় প্রাথমিকের ফল প্রকাশ, ১ জানুয়ারি পাবে নতুন বই

বাংলাদেশ সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল বলেন, ডগ স্কোয়াডসহ বিভিন্নভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি। কোনো ধরনের বিস্ফোরকের আলামত আমরা সচিবালয়ে পাইনি।

আর ও পড়ুন – কুষ্টিয়ায় অস্ত্র গুলিসহ শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলছেন, ইন্টেরিয়র ডিজাইনের জিনিস থাকাতে আগুন ছড়িয়েছে দ্রæত। সচিবালয়ে অগ্নিনিয়ন্ত্রণ ব্যবস্থারও ঘাটতি ছিল বলে জানায় ফায়ার সার্ভিস।

খোকসায় প্রাথমিকের ফল প্রকাশ, ১ জানুয়ারি পাবে নতুন বই

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার প্রায় সবগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর তৃতীয় প্রান্তিক (সমাপণী) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি ২০২৪ শিক্ষা বর্ষে ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রায় সাড়ে ১৩ হাজার শিক্ষার্থী তৃতীয় প্রান্তিক (সমাপণী) পরীক্ষায় অংশ গ্রহণ করে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তৃতীয় প্রান্তিক (সমাপণী) পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারিত ছিল। প্রায় সবকটি বিদ্যালয় যথা সময়ে ফল প্রকাশ করেছে। ১ জানুয়ারি সকালে ২০২৫ শিক্ষা বর্ষের নতুন বই উপজেলায় পৌছাবে। এ দিন কিছু শিক্ষার্থীর হাতে নতুন বই পৌচ্ছে দেওয়ার প্রস্তুতি রয়েছে।

মঙ্গলবার সকালে খোকসা জানিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে শিশুদের মধ্যে সমাপণী পরীক্ষার ফলাফল বিতরণ করা হয়। এদিন বিদ্যালয়টির শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৭৮১ জন ছাত্র-ছাত্রীদের হাতে এ অনুষ্ঠান থেকে পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়।

আরও পড়ুন – কুষ্টিয়ায় অস্ত্র গুলিসহ শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী

ফলাফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর অপূর্ব লাল ভট্টাচার্য। অতিথি ছিলেন খোকসা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু, শিক্ষিকা কৃষ্ণা চক্রবর্তী, অঞ্জনা রানী, মোঃ শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানরোজা কাদির।

আরও পড়ুন- পরীক্ষার ফল

সহকারী উপজেলা শিক্ষা অফিসার হুসাইন মোহম্মদ বেলাল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তৃতীয় প্রান্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১ জানুয়ারী সকালের মধ্যে শিক্ষকদের মাধ্যমে শিশু শিক্ষঅর্থীদের হাতে হাতে বই পৌছে দেওয়ার সব প্রস্তুতি রাখা হয়েছে।

কুষ্টিয়ায় অস্ত্র গুলিসহ শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে ১৪ টি দেশি অস্ত্র ও ১৮৭ রাউন্ড গুলিসহ রেজাউল করিম রেজা নামের এক শীর্ষ সন্ত্রাসী আটক হয়েছে।

মঙ্গলবার ভোরে জেলার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ টি দেশীয় অস্ত্র, ১টি ইয়ার গান ও ১৮৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন – পরীক্ষার ফল

এ দিন দুপুরে কুষ্টিয়া সেনা ক্যাম্পের প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয় আটক রেজাউল করিম রেজা একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের নানা অভিযোগ রয়েছে। আটক শীর্ষ সন্ত্রাসী রেজাকে অস্ত্রসহ কুমারখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পরীক্ষার ফল

0
বার্ষিক পরীক্ষার ফলা দেওয়া হয়েছে। শিশুর প্রাপ্ত নম্বর দেখতে ব্যস্ত এক অভিভাবক। খোকসা জানিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাস থেকে মঙ্গলবার বেলা ১১ টায় ছবিটি তোলা।

বছরের শেষ দিন উৎসব মুখোড় পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির সমাপণী পরীক্ষার ফলাফল দেওয়া হয়। প্রগতি পত্র হাতে ঝাঁকে ঝাকে শিশুদের বাড়ি ফিরতে দেখা যায়। কে কত নম্বর পেলো ? এ নিয়ে শিশুরা ছিল কৌতহলি। কুষ্টিয়ার খোকসার বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এলাকা থেকে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধারণ করা কৌতহলি শিশুদের ছবি।

শিশু আমেনা, হাপসা, মারিয়ারা প্রগতি পত্র দেখতে দেখতে ব্যস্ততম কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহসড়ক ধরে বাড়ি ফিরছিল। তারা পাইক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪র্থ শ্রেণি শেষ করে ৫ শ্রেণিতে উত্তিন্ন হয়েছে।
পাইক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিশু প্রগতি পত্র নিয়ে স্কুল থেকে বেড় হচ্ছে।
পাইক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিশু প্রগতি পত্র নিয়ে স্কুল থেকে বেড় হচ্ছে।
মানিকাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফল প্রকাশ হবে একদিন বিলম্বে। কিন্তু পূর্ব ঘোষনা অনুযায়ী অনেক শিশুই বিদ্যালয়ে আসে। সিমেন্টর তৈরী একটি পরিতক্ত পাইপ নিয়ে তারা খেলায় মেতে ওঠে। মঙ্গলবার বেলা ১২টার দিকে ছবিটি তোলা।

খোকসার হাবিবুর রহমান হবি আর নেই

0

স্টাফ রিপোর্টার

বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান হবি (৭২) আর নেই (ইন্না……রাজউন)। তিনি দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে খোকসার সাংস্কৃতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো।

বৃহস্পতিবার বিকাল ৫টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করনে। শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

আরও পড়ুন – পেঁয়াজের মূল্য বৃদ্ধির দাবিতে চাষীদের বিক্ষোভ

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি খোকসা থানা পাড়ার মজিবুর রহমান বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। তিনি এক স্ত্রী, একপুত্র, তিন কন্যা ও ভাই ভগ্নিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাসের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি খোকসা ডিগ্রী কলেজ থেকে অবসর গ্রহণ করলেও জীবনের শেষ সময় পর্যন্ত প্রতিষ্ঠানটির দাপ্তরিক কাজ করে গেছেন।

আরও পড়ুন – গড়াই নদীতে অবৈধ ড্রেজার লাগিয়ে বালু তুলে জলাশয় ভরাট

সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান হবির মৃত্যুতে সাপ্তাহিক দ্রোহ পরিবার, খোকসা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রয়াত হাবিবুর রহমান হবির বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

পেঁয়াজের মূল্য বৃদ্ধির দাবিতে চাষীদের বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতিরিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পেঁয়াজ উৎপাদনে লোকসানের মুখে পড়ায় ন্যায্যমূল্যের দাবিতে দ্বিতীয় দিনের মত খলিশাকুন্ডি বাজারে মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চাষীরা। পরে দুপুর আড়াই টার দিকে কুষ্টিয়া থেকে সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মানববন্ধন শেষে চাষিরা কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে রাখেন। খবর পয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে দুপুর আড়াই টার দিকে সেনাবাহিনীর সদস্যরা কুষ্টিয়া থেকে সেখানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষুদ্ধ চাষিরা জানান, চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের রোপণ করা মুড়িকাটা পেঁয়াজ নষ্ট হয়েছে। ফলে দ্বিতীয় দফায় বাড়তি মূল্যে পেঁয়াজের বীজ কিনে দ্বিগুণেরও বেশি খরচ করে তাদের চাষ করতে হয়েছে। কিন্তু উত্তোলন মৌসুমে বিভিন্ন দেশ থেকে সরকার ব্যাপক পরিমাণে পেঁয়াজ আমদানি করায় বড় দরপতন ঘটেছে পেঁয়াজের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ায় পাইকারি মুড়িকাটা পেঁয়াজের দাম মণপ্রতি এক থেকে দেড় হাজার টাকা কমে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচও উঠছে না। পাশাপাশি বিরূপ আবহাওয়ায় ফলন কম হওয়ায় লোকসানে পড়েছেন তারা। তাই আমদানি বন্ধ করে পেঁয়াজের মূল্য বৃদ্ধির দাবি জানান তারা।

আরও পড়ুন – লাঠির শো ডাউন

খলিশাকুন্ডি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জুলমত হোসেন বলেন, এ বিষয়ে চাষিদের একটি স্মারক লিপি দিতে বলা হয়েছে ইউএনও স্যারের মাধ্যমে। বর্তমানে অবরোধ উঠে গিয়ে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন – গড়াই নদীতে অবৈধ ড্রেজার লাগিয়ে বালু তুলে জলাশয় ভরাট

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, এটি একটি জাতীয় বিষয়। আমরা চাষীদের সাথে কথা বলছি তাদের বুঝাতে চেষ্টা করছি। অবরোধ উঠে গিয়ে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

লাঠির শো ডাউন

0

খোকসা থানা ও পৌর বিএনপির কর্মী সমাবেশ ঘিরে সভাস্থল উতপ্ত হয়ে ওঠে। আনন্দ মিছিল পরিণত হয় লাঠি মিছিলে। পরে অবশ্য নেতারা বিক্ষুদ্ধ কর্মীদের শান্ত করেন। নেতাদের হস্তক্ষেপের পর এভাবে লাঠি জড়ো করা হয়। বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দ্রোহ পত্রিকার ক্যামেরায় আটক কিছু ছবি।

সর্বশেষ সংবাদ

দুই দিনেও সন্ধ্যান মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালকের

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি দুই দিনেও। জমি নিয়ে বিরোধের জেরে তাকে গুম করা হতে পারে মনে করছেন পরিবার। সোমবার ভ্যানচালক...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...