রবিবার, মার্চ ২২, ২০২৬.
Home Blog Page 60

বিসর্জন

0

উৎসব মুখোর পরিবেশে দেবী দূর্গাকে বিদায় জানাতে গড়াই নদীতে আনা হয়। পৃথক পৃথক নৌকায় দেবী মূতি তুলে নদীর দুই তীরের অপেক্ষায় থাকা হাজার হাজার পূনার্থী ও দর্শনাথীদের প্রদর্শনের সূয়োগ করে দেওয়া হয়। নদীর দুই পাড়ের ১০ ঘাট ঘুড়িয়ে সন্ধ্যায় দেবী দূর্গার মূর্তি বিসর্জন দেওয়া হয়। বৃহস্পতিবার বিকালে খোকসা গড়াই নদী থেকে ছবি গুলো তোলা।

দূর্গা মূর্তি বিসর্জন উপলক্ষে নদীর দুই তীরের বসেছিল গ্রামীন মেলা। সংসাবে প্রয়জনীয় মাটির তৈজস পত্র ও খেলনা কিনছেন একদল নারী।
গড়াই নদীর ঘাটে দাঁড়িয়ে এক পূনার্থী উলু ধ্বনী দিয়ে দেবী দূর্গাকে বিদায় জানাচ্ছেন।

বৃদ্ধা নীলিমার দুঃখ ঘুচলো না

0

স্টাফ রিপোর্টার

তিন পুত্র খেতে পড়তে দেয় না সত্তুরউদ্ধ নীলিমা খাতুন ও তার শয্যাশায়ী স্বামীকে। তাই প্রতিদিন ৬০ টাকা হাজিরায় প্রতিবেশী নারীদের সাথে চুল বাছায়ের কাজ করেন বৃদ্ধ এই নারী। দুই দিনের কাজের টাকা জমিয়ে অসুস্থ্য শয্যাশায়ী স্বামীর একদিনের ওষুধ কেনেন। দিনে একবার একপোয়া চাউলের ভাত রাঁেধন। বৃদ্ধ-দম্পতি নুন-ফ্যান খেয়ে বেঁচে আছেন। সন্তানে তার দুঃখ ঘুচলো না।

কুষ্টিয়ার খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাশালিয়া গ্রাম। এ গ্রামে চুল ব্যবসায়ীদের কারখানায় কাজ করেন বয়বৃদ্ধ নীলিমা খাতুন। তিনি তিন পুত্র ও তিন কন্যা সন্তানের মা। ছেলেরা বড় হয়ে আলাদা ঘর সংসার করছে। মেয়েদের বিয়ে দিতে সামান্য চাষের জমিটুকু বিক্রি করে ফেলেছেন। দুই বছর আগে বৃদ্ধা নীলিমার স্বামী আব্দুল্লাহ (৮৫) অসুস্থ্য হয়ে শয্যাশায়ী হয়। তিন ছেলে মা বাবার দিকে আর ফিরেও তাকায়নি। অথচ বৃদ্ধার স্বামীর নামের ৬ শতক জমির উপর ছেলেরা বসবাস করে। কিন্তু বাবা মায়ের ভাত কাপড় তাদের কাছে ভার হয়ে গেছে।

শয্যাশায়ী স্বামীর চিকিৎসা ও খাবার জোঠাতে প্রথমে অন্যের বাড়িতে কাজ করতেন নীলিমা। সেখানে শুধু দুই বেলা দুই মুঠো খাবার জুটলেও ওষুধ কেনা অসম্ভব হয়ে ওঠে। এক পর্যায়ে ৬ মাস আগে এই চুল বাছা কারখানায় কাজ নেন তিনি। এখানে বৃদ্ধার এক নাতীসহ প্রায় ১২ জন নারী শ্রমিক কাজ করেন। তারা সবাই সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কাজ করে হাজিরা পায় ৬০ টাকা।

বুধবার দুপুরে কারখানায় চুল বাছায়ের কাজ করতে করতে নীলিমা বলেন, ছেলেদেরই নাকি সংসার চলে না। তারা আবার বৃদ্ধ বাবা মা’র খাবার দেবে কি করে ? মেয়েদের বিয়ে দিতে সামান্য জমিটুকু বিক্রি করে ফেলেছি। স্বামী আব্দুল্লা সুস্থ্য থাকতে জোন-পাট (দিন মুজুর) দিতে সংসার চালাতেন। এখন পঙ্গু হয়ে ঘরে পরে আছেন। তাদের আর কে দেখবে। কয়েক বছর আগে স্থানীয় ওয়ার্ডের মেম্বর রেজন আলী ওই বৃদ্ধার নামে বয়স্ক ভাতার কার্ড করে দিয়ে ছিলেন। প্রায় ৫/৬ মাস আগে থেকে তার ভাতার টাকা আর আসে না।

বৃদ্ধা নীলিমা খাতুন আরও জানান, প্রতিদিন সকালে এক পোয়া চাউল রান্না করেন। অসুস্থ স্বামীকে তিন বার খাওয়ান। নিজে কোন দিন একবার খান নাও খান। কারখানার কাজের টাকার সাথে বয়স্ক ভাতার টাকাটা হলে স্বামীর চিকিৎসা চালিয়ে যেতে পারতেন।

কান্না জড়িত কন্ঠে বৃদ্ধা নীলিমা বলেন, ঈদ উৎসব আসলে গ্রামের মানুষ তাদের সাহার্য করে। কিন্তু ঈদ পার্বনে ছেলেরা বৃদ্ধ বাবা মা’র একবেলা খাবারতো দূরের কথা। জানতেও চায়না বাবা মা ঁেবচে আছে না মরে গেছে।

জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকিব খান টিপু বলেন, বাবা মা’র ভড়নপোষনের দায়িত্ব সন্তানদের। কিন্তু তারা বাবার মার দেখে না এ হতে দেওয়া যাবে না। মোবাইল সিমের কারনে বৃদ্ধার টাকা বন্ধ হয়ে যেতে পারে। তার সাথে অসহায় পরিবারটি কষ্ট শেয়ার করেনি। সাংবাদিকদের মাধ্যমে তিনি প্রথম শুনলেন। এখন দ্রæত ব্যবস্থা নেবেন।

কাগজের ফুল

0

নিজের হাতে তৈরী করা রঙিন প্লাষ্টিকের কাগজের ফুল বিক্রি করেন আব্দুর রহিম সরদার। এই ফুল শিশুদের হাতে তুলে দিয়ে আনন্দ পান তিনি। মেলার মৌসুম এলেই তিনি বেড়িয়ে পরেন ফুল তৈরীর সরমজান আর ঝাপি নিয়ে। বুধবার বিকালে কুৃষ্টিয়ার খোকসা থেকে ছবিটি তোলা।

ফেব্রুয়ারিতেই দেশে সংসদ নির্বাচন হবে – অ্যাটর্নি জেনারেল

0

ঝিনাইদহ প্রতিনিধি

অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেছেন, ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বেই আগামী ফেব্রæয়ারিতে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। জনগণ সতঃস্ফুর্তভাবে ভোট দেবে। এটাই জনগণের সাথে বর্তমান সরকারের সামাজিক চুক্তি।

তিনি আরও বলেন, নির্বাচন কে সামনে রেখে যত বাধাই আসুক জনগণ তা প্রতিহত করা হবে। এটাই জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকারের বৈধতা ও জনগণের সামাজিক চুক্তি।

বুধবার দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সভাপতি মায়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সমিতির সাধারণ সম্পাদক মুন্সি কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সহ সভাপতি জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান ও জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেন, অনেকেই বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। আপনাদের বলতে চাই, ২০০৯ সাল থেকে লাখ লাখ মানুষ রাজনৈতিক হামলা মামলার শিকার হয়েছেন। হাজার হাজার মানুষ গুম হয়েছেন, বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস সমাজ বদলের ইতিহাস, মানুষের সভ্যতার ইতিহাস। মানুষ যখন বন্যপ্রাণীর মত বসবাস করতেন, হিং¯্র ছিলেন, আত্মকেন্দ্রিক ছিলেন, তখন মানুষ সমাজবদ্ধ হয়ে সভ্যতার দিকে ধাবিত হয়েছেন। এভাবে ধাবিত হতে হতে মানুষ তাদের শাসককেক মনোনয়ন দিয়েছেন। আর এই মনোনীত সাংবিধানিক আইন হলো ৬২২ খ্রিস্টাব্দে মদিনা সনদ। রাসুল পাক (সাঃ) বিভেদপূর্ণ জনগোষ্ঠিকে এক কাতারে দাঁড় করিয়ে মদীনা সনদে স্বাক্ষর করেছিলেন।

চলতি বছর নয় মাসে ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপে গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৬ জন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯৮ জন, আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৩৪২ জন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন।

গত ২৪ ঘণ্টায় ৬১২ ডেঙ্গু রোগী হাসপাতাল ওথকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ৭৯৬ জন। অন্যদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৩৪২ জন। তাদের মধ্যে ৬৪ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৫ দশমিক ৮০ শতাংশ নারী।

২০২৩ সালে সারাদেশে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন।

পূজার অর্ঘ

0

শারদীয় দূর্গা উৎসবের মহাঅস্টমী পূজার অঞ্জলী দেওয়ার জন্য নারী ভক্তরা দলবেঁধে পূজার অর্ঘ নিয়ে নিকটবর্তী দূর্গাপূজা মন্ডপের উদ্যেশ্যে যাত্রা করেন। খোকসা কালীবাড়ি কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্ডপের সামনে থেকে পূজার অর্ঘ সহ নারী ভক্তদের ছবিটি মঙ্গলবার সকালের।

বিএনপি’র অভিযোগ বক্সে এবার জমা পড়ল ৭ অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রেসক্লাবে স্থাপিত বিএনপির অভিযোগ বাক্সে গত এক সপ্তাহে ৭ টি অভিযোগপত্র জমা পড়েছে। এর মধ্যে ভেড়ামারা প্রেসক্লাবে তালা, দোকান ও জমি দখলের অভিযোগ উঠে এসেছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপির স্থাপিত অভিযোগ বাক্স খুলে এসব অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ বক্স খুলে অভিযোগপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন প্রমুখ।

একটি অভিযোগপত্রে ভেড়ামারা প্রেসক্লাব তালাবদ্ধ করে রাখার অভিযোগ তোলা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, ২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর পর দীর্ঘ এক বছর এক মাস কতিপয় সাংবাদিক ভেড়ামারা প্রেসক্লাবকে নিজের সম্পত্তি মনে করে তালাবদ্ধ করে রেখেছে। আওয়ামী সরকারের সময় উপজেলা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বড় ভাই রফিকুল ইসলাম চুন্নুর মদদপুষ্ট কতিপয় সাংবাদিক প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে দেয়।

সাংবাদিকের পক্ষ থেকে অবিলম্বে ভেড়ামারা প্রেসক্লাবের তালা খোলার দাবি জানানো হয়।

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোন্দকার রাশিদুল ইসলাম তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন যে, উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজুল মন্ডল ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমার এবং আমার পরিবারের নামে মিথ্যা হয়রানিমুলক মামলা দিয়ে জেল জরিমানা করে আপসের নামে আমার মার্কেটের প্রথম দোকানঘর চুক্তি নামায় লিখে নেই। আমার তিন প্রজন্ম বিএনপি সমর্থিত এবং আওয়ামী আমলে কোন ফ্যাসিস্টের কাছে আত্মসমর্পণ করিনি। বিধায় প্রশাসন এবং গন্যমান্য ব্যক্তিরা এই অন্যায়ের কোন সমাধান করেনি। তাই নিজের অস্তিত্ব বাঁচাতে দোসরের শর্ত মতে দোকান-ঘর চুক্তি নামায় লিখে দিই কিন্তু এখন এগারো মাস যাবত বজুল মন্ডল এবং তার ছেলে আমার দোকান ভাড়া দেইনা এবং ভাড়া চাইতে গেলে আমার লাশ হাওড়ে-বাওড়ে ফেলে রাখা এবং রাস্তায় দড়ি বেধে টেনে নিয়ে বেড়ানোর হুমকি দেই। উল্লেখ্য যে আমার মার্কেটের পেছনের দোকান গুলোতে আমি নিজে ব্যবসা করি। আমার সামনের দোকানটা না থাকায় ক্রেতা কম আসে এবং আমি লসের সম্মুখীন হচ্ছি এবং অভিযুক্ত নানা ভাবে আমার ব্যবসায় সমস্যা সৃষ্টি করছে। এলাকায় গন্যমান্য ব্যক্তির কাছে অভিযোগ দিয়েও সমাধান পাচ্ছি না। ফ্যাসিস্টের এই অন্যায়ের হাত থেকে আমাকে রক্ষা করুন। আমি এই সমস্যার সমাধান চাই।

ছেউড়িয়া গ্রমের একজন বাসিন্দা তার অভিযোগপত্রে লিখেছেন যে, আমার এইখানে দবির মোল্লার গেটের সাথে একটি জমির এস.এ ১০৪৮ দাগের মামলা চলছে। মামলাটি আমি ফারুক বনাম জালাল বেপারী। জালাল বেপারী আবার আমির হোসেন বাচ্চুর সাথে এই জমি এওয়াজ করেন। এই মামলা চলমান অবস্থায় তৃতীয় পক্ষ হেলাল বাচ্চুর নিকট থেকে বায়নামা করেছে বলে সে সোহাগ মোল্লা ও তার ভাই সুমন মোল্লা সহ আরও অনেক ছেলে এনে এই জমি দখল করিতে যাই। সোহাগ মোল্লা ও সুমন মোল্লা বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে জমি দখল করিতে এসেছিল। আমি এই সমস্যার সমাধান চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিযোগ তুলেছেন যে, মাসুদ রুমি কলেজের সামনে ট্রাক মালিক সমিতির জায়গা দখল করা হয়েছে। সৈয়দ মাসুদ রুমি কলেজের প্রিন্সিপাল সজল চোধুরী ও ভাইস প্রিন্সিপাল শরিফুল ইসলামের সাথে করে কয়েকজনের নেতৃত্বে ট্রাক মালিক সমিতির জমি জোর করে দখল করা হয়েছে। তারা দোকান ঘর নির্মান করছে। বিনিময়ে কলেজ থেকে একটা দোকান করলে ৬০ হাজার টাকা করে মুনাফা পাই। দখলবাজরা গত ৬ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে কলেজের সামনে পশ্চিমে থাকা দোকানদার মিন্টু, আমদ আলী, রাসেল, সমির তাদের জোর করে হুমকি ধামকি দিয়ে কলেজের মিটিং আছে বলে নিয়ে গিয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। কলেজের জমির উপর থাকতে হলে এই টাকা দেওয়া লাগবে। না হলে দোকান ঘর উচ্ছেদ করা হবে। সেই সন্ত্রাসী বাহিনীর লোকজন দিয়ে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। ঐ মাঠে থাকা সকল ট্রাক আমার বাপের ব্যবসা প্রতিষ্ঠানের উপর গাড়ি রাখতে হবে বলে হুমকি দিচ্ছে। তারা এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও অবৈধভাবে বিচার শালিস করে তারা তিন ভাই মিলে অবৈধ টাকা ইনকাম করছে। এদের জন্য এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারে না। তাদের কারণে বিএনপির ভাবমুর্তি নষ্ট হচ্ছে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জানতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ বাক্স স্থাপন করে জেলা বিএনপি। কুষ্টিয়া প্রেসক্লাবের নিচে ফটকের পাশে এটি স্থাপন করেন বিএনপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। যে কেউ নাম পরিচয় গোপন রেখে সুনির্দিষ্ট অভিযোগপত্র জমা দিতে পারেন।

দুর্গাপূজা মন্দির কমিটির সাথে সৌজন্য সাক্ষাত বিএনপি’র নেতার

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন হোসেন পৌর এলাকার দূর্গাপূজা কমিটির সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সোমবার বিকালে পৌর এলাকার দূর্গাপূজা মন্ডপগুলোতে গিয়ে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির এই নেতা। তিনি ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান।

পৌর বিএনপির নেতা রিপন হোসেনের মটোরসাইকেল বহরে ছিলেন সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান, যুব নেতা শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

এইচএসসি’র ফল প্রকাশ হবে ১৯ অক্টোবরের মধ্যে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি বছরে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে। গত ১৯ আগস্ট তাদের প্রায় ১২ লাখেরও বেশি শিক্ষার্থীর লিখিত পরীক্ষা শেষ হয়। এখন তারা ফলের অপেক্ষায়।

শিক্ষা বোর্ডগুলো বলছে, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সে লক্ষ্যে এখন ফল তৈরির কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সে হিসাবে ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী গত ২৬ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল। ১৩ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিতের পর পুনরায় সূচি প্রকাশ করায় পরীক্ষা শেষ হতে কিছুটা দেরি হয়।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনিই মূলত পরীক্ষার ফল প্রকাশের কাজের বিষয়গুলো সমন্বয় করেন।

এ বিষয়ে অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত পাইনি। মন্ত্রণালয় বা কোনো পক্ষের সঙ্গে আলোচনা হয়নি। তিনবার পরীক্ষা পিছিয়েছে। এতে খাতা মূল্যায়নে শেষ করতে দেরি হচ্ছে। তবে ফল প্রকাশে যথাসাধ্য কম সময় নেওয়া হবে।’

কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখনও খাতা দেখার কাজ চলছে। খুব শিগগির খাতাগুলো বোর্ডে চলে আসবে। এরপর ফলাফল তৈরি করে প্রকাশ করা হবে। আশা করছি আগামী ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।’

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়।

তবে এ পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন মূলত সোয়া ১২ লাখের মতো এইচএসসি পরীক্ষার্থী।

কর্ম ব্যস্ততাহীন নিরাপত্তা কর্মীরা

0

সৌহাদ্য সম্প্রীতির অভার নেই। তাই ব্যস্ততা নেই পূজামন্ডপ পাহাড়ায় থাকা পুলিশ ও আনসার সদস্যদের। অলস সময় পার করছেন তারা। একটি দূর্গাপূজা মন্ডপে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের মোবাইলে গেম খেলতে দেখাযাচ্ছে। তাদের সাথে ভাব জমিয়ে মজা লুটছে স্থানীয় শিশুরাও। সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা শিমুলিয়া ইউনিয়নের মানিকাট গ্রামের একটি দূর্গাপূজা মন্ডপ থেকে ছবি তোলা।

সর্বশেষ সংবাদ

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...