মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬.
Home Blog Page 134

মুক্তিযোদ্ধার নির্মানাধীন ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

0

প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধার পরিবারসহ তিন পরিবার ঘরবন্ধি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বীর মুত্তিযোদ্ধা মোঃ রফিকুল আলম তালমের ইজারাকৃত জমি মাটি ভরাট করে দখল নেওয়ার পর এবার প্রকাশ্যে নির্মানাধীন ৯৯ ফুট লম্বা ঘর ভেঙ্গে জমিদখল নিয়েছে উপজেলা বিএনপির সদস্য সচিবের ভাই ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কাজল। মুক্তিযোদ্ধার পরিবারসহ তিন পরিবার জীবন ভয়ে ঘরবন্ধি হয়ে রয়েছেন। ওসি বললেন ওরা কারো কথা শোনো।

ভুক্তভোগী ও এলাবাসীদের সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আনিসুজ্জামান স্বপনের বড় ভাই উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান কাজলের নেতৃত্বে ৪০/৫০ জন উঠতি বয়সের যুবক খোকসা রেল স্টেশন এলাকায় তান্ডব শুরু করে। হামলাকারীরা সকালেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম তালম, মৃত সাইদুল ইসলামের স্ত্রী দিলরুবা রহমান ও তার বোন আঞ্জুদিলারা বেগমের পরিবারকে ঘরবন্ধি করে ফেলে সন্ত্রাসীরা।

এর পরেই খোকসা রেল স্টেশনের প্লাট ফর্মের পূর্ব পাশের ৯৯ ফুট লম্বা মুক্তিযোদ্ধা রফিকুল আলম তালের নির্মানাধীন দুই চালা টিনের ঘরটির ভেঙ্গে ফেলে। এর পর আঞ্জুদিলারা বেগমের ৮টি দোকান ঘরের সামনের বারান্দা ভেঙ্গে ফেলে। অসুস্থ বিধবা দিলরুবা রহমানের বসত বাড়ির একটি সেড ও দেয়াল ভেঙ্গে ফেলে। হামলাকারী বিএনপির নেতার সন্ত্রাসী বাহিনী প্রায় দুই ঘন্টা ধরে এলাকায় তান্ডব চালায়। পরে পুলিশ ও বিডি পুলিশ ঘটনা স্থলে পৌচ্ছে হামলাকারীদের তান্ডব থামায়।

সোমবার সকালের দফায় দফায় ভাংচুরের ঘটনার পর থেকে ভয়ে ঘরবন্ধি হয়ে পরেছেন মুক্তিযোদ্ধার পরিবার সহ অন্য দুই পরিবার। হামলার ভয়ে তারা বাড়ি থেকে বেড় হচ্ছেন না।

সোমবার ঘটনার পরপরই সরেজমিন গিয়ে দেখা গেছে, খোকসা রেল স্টেশনের প্লাট ফর্ম শেষ প্রান্তে মুক্তিযোদ্ধা রফিকুল আলম তালমের নির্মানাধীন সবুজ টিন দিয়ে ছাউনি দেওয়া ঘরটি মাটিতে ফেলে দেওয়া হয়েছে। ঘরের প্রায় ৪০টি সিমেন্টের খুটির অধিকাংশই ভাঙ্গা হয়েছে। স্টেশনের বিপরিত দিকে পাকা রাস্তার পাশের প্রায় ৭/৮টি দোকানের সামরে বারান্দার খুটি গুলো ভেঙ্গে দেওয়ো হয়েছে। দিলরুবা রহমানের বাড়ির সামরে ও পাশের দেওয়াল ভাঙ্গা পরে আছে।

বীর মুত্তিযোদ্ধা মোঃ রফিকুল আলম তালম জানান, রবিবার রাতে থানায় বিএনপি নেতা মনিরুজ্জামান কাজলের সাথে বৈঠক হয়। সেখানে থানার ওসি দুই পক্ষকেই কাজ বন্ধ রাখার অনুরোধ করেন। কিন্তু সকাল হতে না হতেই মনিরুজ্জামান কাজলের নেতৃত্বে ৪০/৫০ জন সন্ত্রাসী তার নির্মানাধীন ঘরটি রশি বেঁধে ভাঙ্গে ফেলে। এ সময় তিনি থানার ওসি ও ৯৯৯ নাম্বারে ফোন করেছিলেন। ফোন পেয়ে পুলিশ ও ডিবি পুলিশের পৃথক দল ঘটনা স্থলে এসে হামলাকারীদের শান্ত করে। এ ভাংচুরের পর তিনি বা তার পরিবারের লোকেরা হামলার ভয়ে বাড়ি থেকে বেড় হচ্ছেন না।

হামলায় ক্ষতিগ্রস্থ আঞ্জুদিলারা বেগমের ছেলে সাবেক বিজিবি সদস্য দেলোয়ার আজিজ দিলু জানান, আগের রাতে থানা থেকে ফিরে মনিরুজ্জামান কাজল তাদের ৮ জন ভারাটিয়াকে দোকান গুলোর বারান্দা পরিস্কার করতে নির্দেশ দেন। সকালে তার মা ও স্ত্রী রাস্তায় হাটতে বেড় হয়। তখন কাজলের লোকজন তাদের বাড়ি ফিরে যেতে বাধ্য করে। এর পর ভাংচুর হয়েছে। পুলিশ এসেছে তারা আর বাড়ি থেকে বেড় হওয়ার সাহস পায়নি। একরম ঘর বন্ধি হয়ে রয়েছেন।

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান কজলের সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কল দেওয়া হয়। তিনি ফোনটি রিসিভ করলেও কথা বলেনি। তার নিকট ছোট ভাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আনিসুজ্জামানের মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, তিনি শুনেছেন এলাকার লোকজন রস্তার জমি ক্লিয়ার করেছে। ওই মুক্তিযোদ্ধা গ্রাম থেকে উঠে আসা একটি রাস্তার মাথায় ঘর তুলে রাস্তা বন্ধ করেছিলেন। রাস্তাটা প্রয়োজনও ছিলো। মনিরুজ্জামান কাজল এ সাথে জড়িত না। ।

খোকসা রেল স্টেশনের পূর্ব ও উত্তরে প্রায় ১০০ লম্বা ব্যানিজিক ও প্রায় ১০০ ফুট লম্বা কৃষি জমি তার স্ত্রী আরিফা খাতুনের নামে ইজহারা নিয়ে ভোগদখল করে আসছিলেন। ৫ আগস্টের পর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান কাজলের চোখ পরে। তিনি জমি দখলের পায়তারা শুরু করে। সম্প্রতি তিনি ব্যক্তি উদ্দোগে গ্রামবাসীর কথা বলে তার গোটা জমি দখলের চেষ্টা করছে। ইতেমধ্যে তারা প্রায় ১০০ ফুট লম্বা একটি জমিতে মাটি ফেলে দখল নিয়েছেন। সোমবার সকালে দফায় দফায় ভাংচুরা করা হয়।

আরও পড়ুন – সরকারী কলেজের ১৩ শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাইমুল ইসলাম সোমবারের হামলা ও ভাংচুরের কথা স্বীকার করেন। তিনি বলেন, আগের রাতে তিনিও দুই পক্ষকে কাজ বন্ধ রাখার অনুরোধ করেছিলেন। আসলে ওরা দুই তিন ভাই কারো কথা শোনেনা। এ ঘটনায় মামলা হয়নি।

 

বীজ আলু

0

জমি থেকে বীজ আলু তোলার সময় চলে এসেছে। মাটির নিচে থেকে আলু তোলার প্রস্তুতি নিচ্ছে কৃষক। ইতোমধ্যেই বীজ আলু চাষের সিংহভাগ জমি থেকে গাছ তুলে ফেলা হয়েছে। এই বীজ আলু বিএনডিসি খরিদ করে সংরক্ষণ করবে। আগামী বছর কৃষকের মধ্যে বিতরণের জন্য। বীজ আলু তোলার প্রস্তুতির ছবিটি খোকসা-কুমারখালীর সীমান্তবর্তী মহিষাকোলা মাঠ থেকে শনিবার তোলা।

আরও পড়ুন – খোকসায় বিএনপি নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

আরও পড়ুন – সরকারী কলেজের ১৩ শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আরও পড়ুন – থানায় অগ্নি সংযোগের ঘটনায় বিএনপি নেতাকে দুষলেন আর এক নেতা

সরকারী কলেজের ১৩ শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষসহ ১৩ শিক্ষকের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

রবিবার সকালে কলেজের বিজ্ঞান ভবন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রায় এক ঘন্টা কুষ্টিয়া সরকারি কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধের কারণে ওই সড়কে দীর্ঘ যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, একটি কু-চক্রী মহল পুলিশের সঙ্গে যোগসাজসে মামলাবাজির ব্যবসা করতেই এই মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে। ওই কুচক্রী মহলটি আমাদের শিক্ষা জীবনকে অন্ধকারে ঠেলে দেয়াসহ কলেজ ক্যাম্পাসকে অস্থিতিশীল করে শিক্ষার মনোরম পরিবেশ ধ্বংসের কাজে লিপ্ত। শিক্ষার্থীরা অবিলম্বে ষড়যন্ত্র ও হয়রানি মূলক মামলা থেকে ১৩ শিক্ষকের নাম নিঃশর্ত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় দাবি আদায়ের জন্য লাগাতার ক্লাশ-পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচী গ্রহণের হুশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিক এ ঘটনাকে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার কান্ডজ্ঞানহীন এবং কু-চক্রী মহলের নিন্দনীয় কাজের ফল হিসেবে চিহ্নিত করে অবিলম্বে এর একটা সুরাহার দাবি করে কলেজের অধ্যক্ষ মোল্লা মো. রুহুল আমিন বলেন, এ জাতীয় নিন্দনীয় কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

জানা যায়, কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকার জান মোহম্মদ জানুর ছেলে শেখ সবুজ রহমান (৪০) শেখ হাসিনা সরকার পতনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনের সময় বিগত ৫ আগস্ট দুপুর সাড়ে তিনটার দিকে শহরের কোর্টপাড়া এলাকার মেহেরজান রেস্টুরেন্টের সামনে পৌঁছালে কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার রায়, সাবেক উপাধ্যক্ষ আনছার হোসেন, প্রাণী বিদ্যা বিভাগের সহযোগী অধ্যক্ষ আকলিমা খাতুন, রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহা: রোকনুজ্জামান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাশেমুজ্জামান, অর্থনীতি বিভাগের অধ্যাপক বিকাশ চন্দ্র সাহা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নবীনূর রহমান খান, প্রাণী বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ফিরোজ রহমান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান মন্ডল, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আলতাফ হোসেন, হিসাব-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রথীন্দ্রনাথ সাহা, উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞানী বিভাগের সহকারী অধ্যাপক রুমানা আফরোজ রেশমা ও একই বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর নূর ইস সাবা হুমায়রার নির্দেশে এজাহার নামীয় ২১ জন আসামিসহ অজ্ঞাত নামা আরো ৫-৭ জন তার ওপর ওপর গুলি ও হামলা চালায়।

হামলার এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে গেলে তাকে অন্যান্যরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার শরীরের বিভিন্ন স্থানে গুলি ঢুকে রয়েছে। এ ঘটনার দীর্ঘদিন পর গত ১১ ফেব্রæয়ারি আহত শেখ সবুজ রহমান বাদী হয়ে কুষ্টিয়া সরকারি কলেজের ১৩ জন শিক্ষকসহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মডেল থানায় মামলাটি দায়ের করেন।

শিক্ষার্থীরা জানান, মামলার ১৬ নাম্বার আসামি হিসাবে ছাত্রলীগের সাবেক নেতা ও কিশোর গ্যাং প্রধান শেখ এসকে সজিবের নাম উল্লেখ করা হয়েছে। ৫ আগস্টের দুই দিন পর ৭ আগস্ট শেখ এসকে সজীবসহ ২৭ জন কুষ্টিয়া জেলা কারাগার ভেঙে পালিয়ে যায়। অথচ মামলার ঘটনার তারিখ ৫ আগস্ট দেখানো হয়েছে।

দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার কারণে থানায় মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে বাদী উল্লেখ করেন।

আরও পড়ুন – খোকসায় বিএনপি নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

মামলার বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘যে কেউ যে কারও বিরুদ্ধে কগনিজেবল অভিযোগ নিয়ে আসলে মামলা হতেই পারে। আমরা তদন্তু করে দেখবো ঘটনার সত্যতা আছে কি না। সত্যতা না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে চার্জশীট হবে না।

খোকসায় বিএনপি নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মুক্তিযোদ্ধার ইজারাকৃত জমি মাটি ভরাট করে দখল নেওয়ার চেষ্টা সহ ওই মুক্তিযোদ্ধার ঘর নির্মানে বাঁধা দেওয়া অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। তবে বিএনপির নেতার দাবি আলোচনা সাপেক্ষে এলাকারাসীর জন্য রাস্তা নির্মানের প্রয়োজনে যা করার ,তাই করেছেন।

বীর মুত্তিযোদ্ধ মোঃ রফিকুল আলম তালম জানান, খোকসা রেল স্টেশনের পূর্ব ও উত্তরে প্রায় ১০০ লম্বা ব্যানিজিক ও প্রায় ১০০ ফুট লম্বা কৃষি জমি তার স্ত্রী আরিফা খাতুনের নামে ইজহারা নিয়ে ভোগদখল করে আসছিলেন। ৫ আগস্টের পর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান কাজলের চোখ পরে। তিনি জমি দখলের পায়তারা শুরু করে। সম্প্রতি তিনি ব্যক্তি উদ্দোগে গ্রামবাসীর কথা বলে তার গোটা জমি দখলের চেষ্টা করছে। ইতেমধ্যে তারা প্রায় ১০০ ফুট লম্বা একটি জমিতে মাটি ফেলে দখল নিয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, তার স্ত্রীর নামে রেলওয়ে থেকে ইজারা কৃত অপর একটি জমিতে ঘর নির্মান কাজ করাচ্ছিলেন। গত দুই তিন দিন ধরে ঘর নির্মানা কাজ বন্ধের চেষ্টা কর ছিলেন ওই নেতা। তিনি নিজে লোক জন নিয়ে ঘর নির্মানে বাধা দেন। সব চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে রবিবার সকালে পুলিশ পাঠিয়ে ঘরের নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন।

দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে, পোড়াদাহ-রাজবাড়ী রেল রুটের খোকসা রেল স্টেশনের পেছনে দীর্ঘ একটি ডোবা। স্টেশনের প্লাট ফর্ম সংলগ্ন কাচা দোকান গুলোর ডোবার পর দিয়ে তৈরী। দোকান গুলোর পেছনের এই ডোবাটির একাংশ মাটি দিয়ে ভরাট কাজ করা হচ্ছে। একটু এগিয়ে যেয়েই স্টেশনের প্লাট ফর্ম শেষ হতেই সবুজ টিনের তৈরী শতফুট লম্বা একটি ঘর। নির্মান কাজ বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, মুক্তিযোদ্ধা রফিকুল আলম তালম রেলওয়ে থেকে ইজারা নিয়ে এই জমি ভোগদখল করছিলেন। এই জমির পেছনেও তারই জমি। কিন্তু হঠাৎ করে কেন যে রাস্তার প্রয়োজন পরলো এ বিষয় তাদের বোধগম্য নয়।

ঘটনা স্থলেই কথা হয় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ার মনিরুজ্জামান কজলের সাথে। তিনির দাবি করেন এলাবাসীর প্রয়োজনে রাস্তা করা হচ্ছে। মুক্তিযোদ্ধার সাথে আলোচনা করেই মাটি ফেলা হয়েছে। তিনি স্পষ্টত জানিয়ে দেন কার ইজারা আছে তার ব্যাপার নয়। জনগনের অধিকার সবার আগে। রাস্তা জনগনের অধিকার।

ঘর নির্মানে বাধার বিষয়ে তিনি একই কথা বলেন, জনগনের টাকায় রাস্তা করার হচ্ছে। জনগন তাকে টাকা দিয়েছেন তাই রাস্তা হচে। এটা কোন সরতকারী প্রকল্প নয় বলেও তিনি স্বীকার করেন।

রেলওয়ের খোকসার ষ্টেশন মাষ্টারের সাথে কথা বলারে চেস্টা করা হয়। তিন্তু তিনি ডেপুটিশনে থাকায় কথা বলা সম্ভব হয়নি।

আরও পড়ুন – থানায় অগ্নি সংযোগের ঘটনায় বিএনপি নেতাকে দুষলেন আর এক নেতা

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাইমুল ইসলাম বলেন, হাজার বছরেও রাস্তা করার প্রয়োজন হয়নি। পুকুরের মধ্যদিয়ে রাস্তা করা নিছক হিংসা। তবে দুই পক্ষেকে একত্রে বসিয়ে সমাধান করা যায় কিনা।

থানায় অগ্নি সংযোগের ঘটনায় বিএনপি নেতাকে দুষলেন আর এক নেতা

0

স্টাফ রিপোটার

সংবাদ সন্মেলন করে নিজ দলের নেতার ভাইয়ের বিরুদ্ধে ৫ আগস্ট থানায় হামলা ও অগ্নি সংযোগের অভিযোগ করলের উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক।

রবিবার সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ রাজু নিজের অফিসে সাংবাদিক সম্মেলন করেন।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ খান তার বক্তব্যে দাবি করেন, ৫ আগস্ট ছাত্র জনতার বিজয়ের দিন উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুজ্জামান স্বপনের ভাই কামরুজ্জামান শরিফ নেতৃত্ব দিয়ে থানায় হামলা ও অগ্নি সংযোগ করান। সেদিনই স্থানীয় মানুষ বিএনপির নেতাদের উপর ক্ষুদ্ধ হন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির একই কমিটির সদস্য সচিব আনিসুজ্জামান স্বপন ও তার ভাইদের বিরুদ্ধে জমি দখল, দলবাজি, দলের মধ্যে কন্দোল সৃষ্টি অভিযোগ করে।

তিনি আরও বলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুজ্জামান স্বপন এক ফেসবুক বক্তব্যে তার (রাজু) পরিবার সম্পর্কে বেফাস মন্তব্য করেছেন। তার পরিবারকে সরাসরি আওয়ামী লীগের দালাল আক্ষা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির এই নেতা আরও বলেন, সদস্য সচিব নিজে দলকে বিভক্ত করে রেখেছেন। ৫ আগস্টের পর ওই নেতার ভাইসহ অনুসারীরা বিএনপির ব্যানার ব্যবহার করে জমি দখল থেকে শুরু করে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

নাফিজ আহমেদ রাজু স্পষ্ট অভিযোগ করে বলেন, সদস্য সচিবের বড় ভাই উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জান কাজল ব্যক্তি শক্রতা বসত শোমসপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা সহ একাধিক ব্যক্তির জমি দখল ও নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন।

আরও পড়ুন – খোকসায় ছাত্রলীগ নেতা আটক

থানায় আগুন দেওয়া ঘটনার নেতৃত্ব দেওয়া অভিযোগে নাম আসা কামরুজ্জামান শরিফ সাবেক ছাত্রদল নেতা। তিনি একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (বরখাস্ত কৃত)। গত আওয়ামী লীগ সরকারের একাধিক মামলার আসামী হওয়ায় তাকে চাকুরি থেকে সাময়ীক অব্যহতি দেওয়া হয়।

খোকসায় ছাত্রলীগ নেতা আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশ আট করেছে।

আটক ওই ছাত্রলীগের নেতার নাম মোঃ সেলিম হোসেন (২৫)। সে সিংঘরিয়া গ্রামের আব্দুল সালাম শেখের ছেলে। এবং শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারী।

আরও পড়ুন – ঝিনাইদহে ৩ চরমপন্থী নেতা নিহত, প্রতিপক্ষের দায় স্বীকার

খোকসা থানা পুলিশের হোয়ার্টসআ্যাপের মাধ্যমে জানা গেছে, শনিবার (২২ ফেব্রæয়ারি) রাতে খোকসা থানাধীন বিলজানি বাজার এলাকা থেকে ছাত্রলীগ নেতা সেলিম হোসেনকে আট করা হয়। চলতি মাসের ৯ তারিখে খোকসা থানায় দায়ের করা ৪ নং মামলার এজাহার ভুক্ত আসামী রয়েছে ওই ছাত্রলীগ নেতা।

ঝিনাইদহে ৩ চরমপন্থী নেতা নিহত, প্রতিপক্ষের দায় স্বীকার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার ও মৎস্যজীবী লীগের সহ-সভাপতি হানিফ তার দুই সঙ্গীসহ খুন হয়েছে। এ হত্যার দায় স্বীকার করেছেন স্থানীয় জাসদ গনবাহিনী।

অপর নিহতরা হলেন- হাফিনের শ্যালক শ্রীরামপুর গ্রামের উম্মাদ আলীর ছেলে লিটন এবং কুষ্টিয়া ইবি থানার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম। নিহতরা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিতে যুক্ত ছিলেন।

শনিবার (২২ ফেব্রæয়ারি) নিহতদের স্বজনরা তাদের পরিচয় নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকার একটি ক্যানালের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। তিনজনের মাথায় গুলির চিহ্ন রয়েছে। পাশে দুইটি মটরসাইকেল ও নিহতদের ব্যবহৃত হেলমেট পড়ে ছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে এই এলাকায় তারা একাধিক গুলির শব্দ শুনতে পান। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন ইবি থানার পিয়ারপুর ও শৈলকুপায় রামচন্দ্রপুর গ্রামের মাঠের মধ্যে শ্মশানঘাট এলাকায় তিনজনকে গুলি করে হত্যার পর ফেলে রাখা হয়েছে। তারা এগিয়ে গিয়ে দেখতে পান তিনজনের মৃতদেহ পড়ে আছে। পাশে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল পড়ে আছে। যার নম্বর চুয়াডাঙ্গা ল ১২-০১২৩।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হানিফ মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ছিলেন। হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুর রহমান হত্যা মামলায় তার ফাঁসি আদেশ হয়। উচ্চ আদালতেও ফাঁসির রায় বহাল থাকলে হাসিনা সরকারের সময় প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিশেষ ক্ষমা নিয়ে এলাকায় ফিরে আসেন হানিফ এবং মৎস্যজীবী লীগের উপজেলা কমিটির সহ-সভাপতি নিযুক্ত হন। আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। আওয়ামী সরকারের পতনের পর হানিফ আরও একটি রাজনৈতিক দলের ব্যানারে ফিরে আসার চেষ্টা করেন। এ হত্যান্ডের ঘটনায় কেউ মামলা করেনি।

ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, শুক্রবার দিবাগত রাতে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের কীভাবে মারা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এদিকে হত্যার দায় স্বীকার করে ‘জাসদ গণবাহিনীর কালু’ পরিচয় দিয়ে গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হয়েছে।

আরও পড়ুন –সরকারি বরাদ্দে প্রতিবন্ধি আজাদের দোকান ঘরই হয়নি, আবার ব্যবসা

হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করা হয় ‘এতদ্বারা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর ও খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিনাকুন্ডু নিবাসী মো. হানিফ তার দুই সহযোগীসহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। তাদের লাশ রামচন্দ্রপুর ও পিয়ারপুর ক্যানালের পাশে রাখা আছে। অত্র অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেয়া হলো অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে। কালু জাসদ গণবাহিনী।’

সরকারি বরাদ্দে প্রতিবন্ধি আজাদের দোকান ঘরই হয়নি, আবার ব্যবসা

0

স্টাফ রিপোর্টার

ভিক্ষুক পুনঃবাসন প্রকল্পের আওতায় ব্যবসার জন্য নগদে ১৮ হাজার টাকা, একবান্ডিল ঢেউটিন সাথে ঘর তৈরীর কিছু কাঠ পেয়েছিলেন রেল দুর্ঘটনায় দুই হাত ও এক পা হারানো প্রতিবন্ধি আবুল কালাম আজাদ। সরকারি টাকার সাথে ভিক্ষা করে জমানো ১৫ হাজার টাকা দিয়ে বাড়ির আঙ্গিনায় দোকান ঘর তৈরী কাজ শুরু করেছিলেন। অর্থাভাবে ঘরটি আর তৈরী করতে পারেনি। ব্যবসাও শুরু করতে পারেনি। তাই আবার ভিক্ষাবৃত্তি পেশায় নেমেছেন। এ প্রকল্পের সুবিধা ভোগীদের সবাই ভিক্ষাবৃত্তি পেশায় ফিরে গেছেন।

ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভিক্ষুক পুনবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি চালু হয় ২০১৬ -১৭ অর্থ বছরে। আট বছরে সরকারের এ প্রকল্পে সুবিধা পেয়েছেন দুই শতাধিক ভিক্ষারী। কিন্তু প্রতিদিনই গ্রামগঞ্জ ও হাটা বাজারের দল বেঁধে ভিক্ষা করতে দেখা যায় অসংখ্য ভিক্ষারীকে।
স্বামী অসুস্থ হয়ে পরায় প্রায় ৫ বছর ভিক্ষা করছেন জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসালিয়া গ্রামের আমেনা বেগম। এবছর অসুস্থ্য স্বামীর জন্য শীতের একটা কম্বল পাওয়ার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত কম্বলও তার ভাগ্যে জোঠেনি। একই গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি রেহানা খাতুন। স্বামী পরিতক্তা এই নারীও ভিক্ষুক পুনবাস প্রকল্পের আওতায় পরেনি। তার মত বৃদ্ধা রেবা, বিলকিস, জয়নব, সারথি রানি মন্ডলও এ প্রকল্পের সহায়তা পায়নি।

উপজেলায় সমাজ সেবা অফিসে ভিক্ষাবৃত্তি পেশার সাথে জড়িত বা উপকার ভোগী ভিক্ষুকের সংখ্যা জানাতে পারেনি। তাদের কাছে গত দুই অর্থ বছরের ৩২ জন সুবিধাভোগী ভিক্ষুকের তালিকা আছে। সমাজ সেবার তালিকায় রেল দুর্ঘটনায় দুই হাত ও এক পা হারানো প্রতিবন্ধি আবুল কালাম আজাদকে ব্যবসার জন্য সর্বোচ্চ সরকারি সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু সে সহায়তার টাকায় ব্যবসাতো দূরের কথা দোকান ঘরের মেঝে পর্যন্ত তৈরী করতে পারেন নি। ঘর তুলতে গিয়ে ভিক্ষা করে জমানো সব টাকা তার শেষ হয়ে গেছে। দুই শিশু পুত্র আর স্ত্রীসহ ৪ জনের সংসার চালাতে আবার ভিক্ষায় বেড় হচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের একটি সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরে ৮৬ জন ভিক্ষুককে প্রথম বার পূনবাস প্রকল্পের সুবিধা দেওয়া হয়। এরপর প্রতিবছরই নতুন বরাদ্দ এসেছে। প্রায় ২ শতাধিক ভিক্ষুককে প্রকল্প থেকে সহায়তা দেওয়া হয়েছে। সূত্রটি আরো জানায়, উপজেলারা ভিক্ষুকের তালিকা তাদের কাছে আছে। তবে তালিকাটি বিগত সরকারের আমলে করা।

উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার উত্তরের পদ্মা নদীর তীরের গোপগ্রাম ইউনিয়নের বরইচারা গ্রাম। এই গ্রামের রমজান মৃধার ছেলে প্রতিবন্ধি আবুল কালাম আজাদ। স্ত্রী আসমা ও দুই পুত্র রোহান ও রুমনসহ তিনি গ্রামেই বাস করেন। আগে কুষ্টিয়া জেলা শহরে রিকসা চালাতেন। ২০০৯ সালে শহর থেকে বাড়ি ফেরার সময় ট্রেনের নিচে পরে ২টি হাতসহ বাম পা (কাটা পরে) হারান।

বৃহস্পতিবার সরেজমিন প্রতিবন্ধি আবুল কালাম আজাদের বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। সকালেই তিনি ভিক্ষার ঝুলি হাতে উপজেলা সরের দিকে রওনা করেছেন। পাকা রাস্তার সাথে নিজের বসত ঘরের উত্তরে বাড়ির জমিতেই আধাপাতা ১৫ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া দোকান ঘর নির্মান কাজ শুরু করেছিলেন। সবেমাত্র ঘরের পোতা পর্যন্ত উঠেছে। অর্থাভাবে কয়েক মাস আগেই দোকান তৈরীর কাজ বন্ধ করে দিয়েছেন।

প্রতিবন্ধি আজাদের স্ত্রী আসমা খাতুন জানান, তার স্বামী ভিক্ষুক ছিল না। ভাগ্যের দোষে প্রতিবন্ধি হয়ে গেছে। ছোট ছোট দুই ছেলে আর সংসারের তাগিদে মানুষের কাছে হাত পাততে বাধ্য হচ্ছেন। অনেক চেষ্টা তদবিরের পর গত বছর ব্যবসার জন্য সমাজসেবা অফিসের মাধ্যমে নগদ ১৮ হাজার টাকা, একবান্ডিল ঢেউটিন সাথে ঘর তৈরীর কিছু কাঠ পেয়ে ছিলেন। যা দিয়ে দোকার ঘরের পোতা পর্যন্তও হয়নি। সরকারি টাকার সাথে ভিক্ষা করে জমানো ১৫ হাজার টাকা লাগিয়ে ঘরটির পোতা পর্যন্ত করা সম্ভব হয়েছে। টাকা না থাকাই দোকান ঘর করা হয়নি। ব্যবসা করবেন কি দিয়ে ?

খোকসা বাস স্ট্যান্ডে প্রতিবন্ধি আজাদের সাথে দেখা করা হয়। তিনি জানান, সরকারি টিন আর টাকায় তার দোকান ঘরকরাই হয়নি। ব্যবসার পূজির আগে তার দোকান ঘরটি ঠিক করা দরকার। ঘর তৈরী করতে তার আরো প্রায় ১ থেকে দেড় লাখ টাকা প্রয়োজন। সাথে ব্যবসার পুজি দরকার। সবমিলিয়ে দুই-আড়াই লাখ টাকা হলে ব্যবসা শুরু করা সম্ভব। কিন্তু এখন তার বাড়ির লোকের দুই বেলার খাবার দিতে পারছেন না। তাই বাধ্য হয়ে অন্যদের মত সেও ভিক্ষা করছেন। সরকারি সাহার্যের দু’টো মুরগি বা হাঁস, একটা ছাগল অথবা গরুর বাছর দিয়ে কেউ কিছুই করতে পারেনি। তাই তার মত প্রায় সবাই ভিক্ষা করছেন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ভিক্ষুক পুনবাস ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি উপকার ভোগীদের কল্যানেই এসেছে। তবে কাক্সিক্ষত সফলতা আসতে সময় লাগবে। তিনি জানান, প্রকল্পটি অনেক আগে চালু হলেও তার কাছে গত দুই অর্থ বছরের ৩২ জন উপকার ভোগীর তালিকা আছে। তাদের মধ্যে কয়েকজন ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে ভালোই আছেন বলে দাবিও করেন তিনি।

আরও পড়ুন – শ্রদ্ধা নিবেদন

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সুদিপ্ত রায় দ্বিপন বলেন, প্রকল্পটির সর্বশেষ অবস্থা ফাইল দেখে জানাতে হবে।

শ্রদ্ধা নিবেদন

0

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের কর্মী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ শহীদ বেদিতে সমবেত হয়ে ছিলেন। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী মাধমিক বিদ্যালয়ের শহীদ মিনার থেকে বৃহস্পতিবার রাতে ছবি গুলো তোলা।

 

প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডঃ মোহম্মদ ইউনুস।
শুক্রবার (২১ ফেব্রæয়ারি) প্রথম প্রহরে ১২টা ২ মিনিটে তিনি শহীদ মিনারে পৃথক পৃথক ফুল দেন। ফুল দেওয়া শেষে ১২টা ৩ মিনিটে তিনি শহীদ মিনার ত্যাগ করেন।

রাত ১১টা ৫৯ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে প্রবেশ করেন। এ সময় রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।

রাত ১২টা ১২ মিনিটের দিকে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

আরও পড়ুন – বিএনপি নেতার ভাইয়ের হাতে প্রকৌশলী লাঞ্ছিত, প্রতিবাদে মানববন্ধ

প্রধান উপদেষ্টার পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ, রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনৈতিক এবং বিদেশী মিশনের প্রধানবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

সর্বশেষ সংবাদ

ধুলায় আঁধার সড়ক

কয়েকশ কোটি টাকা ব্যয়ে সংস্কার কারের অল্প কিছু দিনের মধ্যে আঞ্চলিক সড়কের কয়েকটি পয়েন্টে চলাচল অযোগ্য হয়ে যায়। এসব স্থানে পাকাসড়ক ভেঙ্গে ইট বিছিয়ে...

দুই দিনেও সন্ধ্যান মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালকের

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি দুই দিনেও। জমি নিয়ে বিরোধের জেরে তাকে গুম করা হতে পারে মনে করছেন পরিবার। সোমবার ভ্যানচালক...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...