কুষ্টিয়া প্রতিনিধি
আগের দিন স্কুল থেকে ফিরে বোনের বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে ছিল কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থী মো: আইমান (৭)। পরিদিন তার মৃতদেহ মিললো বাড়ির পাশের পুকুরে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে আইমানের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সেই পুকুরের কিনারায় ডুবন্ত অবস্থায় পাওয়া গেছে শিশু আইমানের লাল রংয়ের সাইকেলটিও।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে নিহত আইমানের বাড়ি। সে এই গ্রামের আব্দুল মমিনের ছেলে। এদিকে শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওই শিশুর ফুফা নোমান জহির রাজা বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আইমানের স্কুল ছুটি হয়। সাড়ে ১১টার দিকে সাইকেল নিয়ে বাড়ি থেকে সে বের হয়। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতেই ভেড়ামারা থানায় একটি জিডিও করা হয়েছিল।
শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরের কিনারা থেকে একটু দুরেই স্থানীয়রা মানুষের পায়ের আঙ্গুল দেখতে পাই। এরপর আইমানের পরিবারকে খবর দেয়। পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুকুরের কিনারা থেকেই সাইকেলটি পাওয়া গেছে।
আরও পড়ুন – খোকসায় নদী ভাঙ্গনের হুমকীতে পাকা রাস্তা, বসত বাড়ি
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল রব তালুকদার বলেন, থানায় পরিবার জিডি করেছিল। সকালে বাচ্চাটির মরদেহ পুকুর থেকে পাওয়া গেছে। বাবা-মায়ের বরাত দিয়ে ওসি বলেন,পরিবার ধারণা করছে সাইকেলসহ গড়িয়ে বাচ্চাটি পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। এ ব্যাপারে পরিবারের কোন অভিযোগ নেই।
আরও পড়ুন – কুমারখালীর প্রধান রাস্তা দখল মুক্ত করার দাবিতে পদযাত্রা






