সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 61

দুর্গাপূজা মন্দির কমিটির সাথে সৌজন্য সাক্ষাত বিএনপি’র নেতার

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন হোসেন পৌর এলাকার দূর্গাপূজা কমিটির সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সোমবার বিকালে পৌর এলাকার দূর্গাপূজা মন্ডপগুলোতে গিয়ে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির এই নেতা। তিনি ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান।

পৌর বিএনপির নেতা রিপন হোসেনের মটোরসাইকেল বহরে ছিলেন সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান, যুব নেতা শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

এইচএসসি’র ফল প্রকাশ হবে ১৯ অক্টোবরের মধ্যে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি বছরে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে। গত ১৯ আগস্ট তাদের প্রায় ১২ লাখেরও বেশি শিক্ষার্থীর লিখিত পরীক্ষা শেষ হয়। এখন তারা ফলের অপেক্ষায়।

শিক্ষা বোর্ডগুলো বলছে, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সে লক্ষ্যে এখন ফল তৈরির কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সে হিসাবে ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী গত ২৬ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল। ১৩ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিতের পর পুনরায় সূচি প্রকাশ করায় পরীক্ষা শেষ হতে কিছুটা দেরি হয়।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনিই মূলত পরীক্ষার ফল প্রকাশের কাজের বিষয়গুলো সমন্বয় করেন।

এ বিষয়ে অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত পাইনি। মন্ত্রণালয় বা কোনো পক্ষের সঙ্গে আলোচনা হয়নি। তিনবার পরীক্ষা পিছিয়েছে। এতে খাতা মূল্যায়নে শেষ করতে দেরি হচ্ছে। তবে ফল প্রকাশে যথাসাধ্য কম সময় নেওয়া হবে।’

কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখনও খাতা দেখার কাজ চলছে। খুব শিগগির খাতাগুলো বোর্ডে চলে আসবে। এরপর ফলাফল তৈরি করে প্রকাশ করা হবে। আশা করছি আগামী ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।’

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়।

তবে এ পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন মূলত সোয়া ১২ লাখের মতো এইচএসসি পরীক্ষার্থী।

কর্ম ব্যস্ততাহীন নিরাপত্তা কর্মীরা

0

সৌহাদ্য সম্প্রীতির অভার নেই। তাই ব্যস্ততা নেই পূজামন্ডপ পাহাড়ায় থাকা পুলিশ ও আনসার সদস্যদের। অলস সময় পার করছেন তারা। একটি দূর্গাপূজা মন্ডপে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের মোবাইলে গেম খেলতে দেখাযাচ্ছে। তাদের সাথে ভাব জমিয়ে মজা লুটছে স্থানীয় শিশুরাও। সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা শিমুলিয়া ইউনিয়নের মানিকাট গ্রামের একটি দূর্গাপূজা মন্ডপ থেকে ছবি তোলা।

দুর্নীতির অভিযোগে জামুকার সদস্য পদ হারালেন আমীর আলী

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের আলোচিত মুক্তিযোদ্ধা ফ্যাসিষ্ট আ’লীগের দোসর খ ম আমীর আলীকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্য পদ থেকে অব্যাহতি দিয়ে গেজেট প্রকাশিত হয়েছে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২২ এর ৫ (২) ধারাবলে কাউন্সিলের সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর নামে অর্থ হাতিয়ে নেয়া, অবৈধ সোনা চোরাচালান ও ব্যাংকের পেঅর্ডার জালিয়াতিসহ নানা অভিযোগে তাকে অব্যাহতি দেয়া হয় বলে জানা গেছে।

সূত্র জানায়, খ.ম. আমির আলীর নামে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২)/৪ ধারায় মামলা আছে। বনানী থানার মামলা নং ১৪। ওই মামলায় তিনি ৮ নং আসামী। ২০১২ সালে আমির আলীসহ একটি প্রতারক চক্র একটি ভুয়া কোম্পানী খুলে স্বর্ণ ব্যবসার নামে চেক ও পে-অর্ডার জালিয়াতির মাধ্যমে ১৫ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেন।

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের আমিরুল ইসলাম তার লিখিত অভিযোগ উল্লেখ করেন, খ ম আমীর আলী তার পিতা রুস্তম আলীকে মুক্তিযোদ্ধা বানানোর আশ^াস দিয়ে এক লাখ ৭৮ হাজার টাকা গ্রহন করেন। কিন্তু রুস্তম আলীকে তিনি মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেননি। এখন পাওয়ানা টাকা চাইলে তিনি ফেরৎ দিচ্ছেন না।

ধানের পাতা মোড়ানো রোগে কৃষক দিশেহারা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উঠতি আমন ধানের পাতা মোড়ানো পোকার আক্রমন মহামারি আকার ধারণ করেছে। কৃষকের অভিযোগ পাশে নেই কৃষি কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন আবাদ মৌসূমে প্রায় ৬৭৩৯ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ মাত্রা ছিলো। কিন্তু আবাদ হয়েছে ৬৭৪০ হেক্টর জমিতি।

কৃষকরা বলছেন, চলতি আমন আবাদ মৌসূমে খোকসা পৌর এলাকা, শিমুলিয়া, জানিপুর ও বেতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন মাঠে পোকার আক্রমন দেখাদেয়। ধান সবে কাইচ থোর হয়েছে। এ পর্যন্ত তিন চার বার কীটনাশক স্প্রে করেছেন প্রতিটি কৃষক। কিন্তু পোকার আক্রমন যাচ্ছে না। এখন আবার দেখা দিয়েছে পাকা মোড়ানো রোগ। অনেক কৃষকের জমির সব ধান নষ্ট করে দিচ্ছে এই পোকা। দুই একটি ধানের জামিতে কারেন্ট পোকার আক্রমন দেখা দিয়ে। দলগত ভাবে আক্রমন করে এই পোকা। ধান কাইচ থোর হলেই এই পোকার আক্রমদেখা দেয়া। ফসল কাটা পর্যন্ত এরা ধান গাছের সাথে আটকে থাকে। এই পোকা আক্রমন করলে ধানের বিছালি (খড়) পর্যন্ত নষ্ট করে ফেলে।

মালিগ্রাম মধ্যপাড়ার কৃষক আব্দুস ছাত্তার খান। নিজের ৯ বিঘা জমিতে ধানী গোল্ড, ১৭ ও ৭০০৬ প্রজাতের আমন ধান আবাদ করেছেন। তার বেশীর ভাগ জমিতের ধান পাতামোড়ানো পোকার আক্রমনে নষ্ট হয়ে গেছে। তিনি কোন কোন জমিতে তিন বার কীটনাশক স্প্রে করেছেন। জমির ধান রক্ষা করতে পারেনি।

এই কৃষকের অভিযোগ কৃষি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের ডাকলে মাঠে আসেন না। সন্ধ্যায় তারা বসেন সার কীটনাশক ওষুধের দোকানে। কৃষকের কথা শুনে ওষুধ নির্বাচন করেন।

এক গ্রামে আর এক কৃষক রানা। তিনিও ৫ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছে। তিনি প্রতিটি জমিতে চার বার কীটনাশক স্প্রে করেছেন। তার জমিতেও পোকার আক্রম হয়েছে। তিনিও অভিযোগ করেন বøক সুপার ভাইজারদের বিরুদ্ধে। তিনি বলেন আগে তার(কৃষি কমর্কর্তারা) রাজনৈতিক ভয়ডরে মাঠে আসতো। এখন তারা জমিদার হয়ে গেছে।

সোমবার সন্ধায় এ রিপোট লেখার সময় উপসহকারী কৃষি কর্মকর্তার খোকন হোসেনের সাথে কথা বলা হয়। তিনি দাবি করেন নিজেরা পরীক্ষা করে দেখেছেন। এ উপজেলাতে পাতামোড়ানো ও মাজরা পোকার আক্রমন মহামারি আকার ধরণ করেনি। যেসব কৃষকের জমিতে এই পোকার আক্রমন হয়েছে তাদের ওষুধের পরামশ্য দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান বলেন, পোকার আক্রমন হলে উপসহকারী কৃষি কর্মকর্তাদের তড়িৎ সেখানো যাওয়া নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। এখন পোকার আক্রম দেখা দিলেও উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে।

কুমারখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত 

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এবারো প্রায় চার হাজার দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়েছে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন ও তহিরন নেছা হাসপাতাল। এক হাজার জনকে ছানি অপারেশন করা হবে।

রবিবার সকাল ৯টায় আলাউদ্দিন নগরে অবস্থিত তহরিন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প ২০২৫ শুরু হয়।

এ নিয়ে গেল ২১ বছরে অর্ধ লক্ষাধিক মানুষকে বিনামূল্যে এমন সেবা দিয়েছে হাসপাতালটি। এর মধ্যে অন্তত ১৫ হাজার রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে।

এ সময় উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার বয়োজ্যেষ্ঠ ফরিদা খাতুন আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘চোখে ছানি পড়েছে বাবা। আমরা ফকির মানুষ। বাইরে অপারেশন করাতি ক্লিনিক ওয়ালা ২৫ হাজার টাকা চাইছে। সেজন্য ফ্রি শুনে এখেনে আইসি।’

সদকী ইউনিয়নের ঘাঁসখাল এলাকার আব্দুর রহিমের বয়স সত্তরোর্ধ। দেহ কর্মক্ষম হলেও ঝালমুড়ির বিক্রি করে জীবিকার্জন তার। তিনি বলেন, মেলাদিন আগে এখান থেকে বিনামূল্যে এক চোখের ছানি অপারেশন করেছিলাম। মাইকে খবর শুনে আরেক চোখের জন্য এসেছি। বিনামূল্যে সেবা পেয়ে খুশি সবাই।

আয়োজকরা জানায়, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী, শিক্ষানুরাগী ও আলাউদ্দিন আহমেদ গত ২১ বছর ধরে সুবিধাবঞ্চিত মানুষের চক্ষু চিকিৎসার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০০৪ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৫০,০০০ রোগী এই ক্যাম্পের মাধ্যমে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন, যার মধ্যে ১৫,০০০ জনের সফল ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। বিনামূল্যে সেবা নিতে পেরে খুশি স্থানীয়রা।

কুমারখালীতে ওয়ার্ড বিএনপির সভাপতির উপর হামলার অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগ নেতারা হামলা চালিয়ে বিএনপি নেতাকে মারপিট ও দলীয় কার্যালয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।

আহত ওই নেতার নাম মো. রাশিদুল জাম্মান (৫৫)। তিনি কয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার সকালে আটজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত বিএনপি নেতার ভাই দুলাল শেখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বেডে চিকিৎসাধীন আহত বিএনপি নেতা রাশিদুল জাম্মান। তার হাত, মুখ, পিঠ, পায়ের মাংসপেশিতে আঘাতের ক্ষত।

এ সময় আহত বিএনপি নেতা ও ইউপি সদস্য রাশিদুল জাম্মান বলেন, কালোয়া বাজারে আমার একটি দলীয় কার্যালয় রয়েছে। শনিবার রাতে প্রতিপক্ষের বিএনপি নেতাদের ছত্রছায়ায় কয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১০-১২ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে এবং কার্যালয়ে ভাঙচুর করেছে। সুষ্ঠু বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছি। মামলা করা হবে। তবে তিনি প্রতিপক্ষের কারো নাম বলেননি।

তবে অভিযোগ অস্বীকার করে কয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ওলি জোয়ার্দার ফোনে বলেন, বিএনপির দুই গ্রæপের অভ্যন্তরীণ কোন্দলে হামলার খবর শুনেছি। তবে এর সঙ্গে আওয়ামী লীগ জড়িত নয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালোয়া বাজারটি ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত। সেখানে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের একটি বিএনপির কার্যালয় রয়েছে। সম্প্রতি রাশিদুল জাম্মান আরেকটি কার্যালয় খুলেছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে মনোমালিন্য চলছিল। একপর্যায়ে শনিবার রাতে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। আর অভিযুক্তরা ৫ আগষ্টের আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে থাকলেও বর্তমানে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সঙ্গে চলাফেরা করছেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য বকুল হোসেন বলেন, অন্য এলাকা থেকে এসে রাশিদুল বাজারের শান্তি নষ্ট করছে। তবে কোনো হামলার ঘটনা ঘটেনি। রাশিদুল নিজেই ছবি খুলে নিয়ে চলে গেছে।

অভ্যন্তরীণ কোন্দলে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান। তিনি বলেন, আহত বিএনপির নেতার ভাই লিখিত অভিযোগ করেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়ায় সংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

সাংবাদিকতার মূলভিত্তি হচ্ছে সততা। একজন ভালো সাংবাদিক কখনও মিথ্যে বা পক্ষপাতদুষ্ট খবর প্রচার করেন না। সত্য তথ্য যাচাই করে, নিরপেক্ষ অবস্থানে থেকে খবর পরিবেশন করা তার মূল কাজ।

গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ বিশ্বাসযোগ্যতা। যে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা যত বেশি, দর্শক-শ্রোতা এবং পাঠকের কাছে তার গ্রহণযোগ্যতা তত বেশি। তাই জনস্বার্থে, সংবাদমাধ্যমের স্বার্থে এমনকি নিজ স্বার্থেই সাংবাদিককে তাদের প্রাত্যহিক কার্যক্রমের মধ্য দিয়ে নৈতিকতার চর্চা করতে হয়। সাংবাদিকতায় প্রতিবন্ধকতা হলো বস্তুনিষ্ঠতার জায়গা। বস্তুনিষ্ঠতায় ঘাটতি পড়লে সাংবাদিকতায় প্রতিবন্ধকতা আসে। তাই বস্তুনিষ্ঠতা খুবই জরুরী।

মনে রাখবেন, সংবাদপত্র একটি দেশ ও জাতিকে যেমন এগিয়ে নিয়ে যেতে পারে, আবার জাতির সর্বনাশও করতে পারে। এ ক্ষেত্রে সংবাদ পরিবেশনই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। নিরপেক্ষ বস্তুনিষ্ঠ খবর সমাজে শান্তি আনে, আর মিথ্যা খবর কখনো সমাজকে বিষিয়ে তোলে, অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই সংবাদপত্র ও সাংবাদিকদের সতর্ক হয়েই লিখতে হয়। সাংবাদিকরা সম্ভবত সবচেয়ে বেশি নীতিসচেতন। এটি তাদের হতেই হয়।

শনিবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র মহাসচিব কাদের গনি চৌধুরী এসব কথা বলেন।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট শামিম উল হাসান অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র দপ্তর সম্পাদক মো: আবু বকর। এছাড়াও অন্যান্যের মধ্যে ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আবু বকর সিদ্দিক, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখসহ সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পূজা কমিটির সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শারদীয় দূর্গপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পূজা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সাদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান, পৌর বিএনপির সভাপতি এ জেড জি রশিদ রেজা বাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী নিতেন্দ্রনাথ বিশ্বাস।

ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মারা গেছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দোগাছি গ্রামের রিপন মন্ডলের ছেলে লামিম হোসেন (৫) এবং পার্শ্ববর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে আপন হোসেন (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দুই শিশু ছিপ নিয়ে খালে মাছ ধরতে যায়। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায় এবং তীব্র স্রোতে ভেসে যায়। স্থানীয়রা দ্রæত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মুত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সর্বশেষ সংবাদ

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...