মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬.
Home Blog Page 74

আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী সপ্তাহে ত্রয়োদশ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

তিনি বলেন, পর্যবেক্ষক হিসেবে ৩১৮টা আবেদন পেয়েছি, এই আবেদনগুলোর পর্যালোচনা চলছে। এছাড়া তথ্য সংগ্রহের জন্য নতুন ২২টা রাজনৈতিক দলের প্রাথমিক যাছাইয়ের ফিডব্যাক পাঠানো হবে বলে জানান তিনি।

প্রবাসী ভোট নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পদ্ধতিটা কীভাবে হবে, তা নিয়ে এখনো আলোচনা চলছে। এই বিষয়ে আরও আলোচনা প্রয়োজন আছে।

আরও পড়ুন – দৌলতপুরের বন্যাঃ বন্ধ করা হলো ২১ শিক্ষা প্রতিষ্ঠান

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রোডম্যাপে কী কী বিষয় থাকবে তা রোডম্যাপেই আপনাদেরকে আমরা জানিয়ে দিব।

আরও পড়ুন – ঝিনাইদহে মোটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে দুই ছাত্রের মৃত্যু

দৌলতপুরের বন্যাঃ বন্ধ করা হলো ২১ শিক্ষা প্রতিষ্ঠান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে বন্যা পরিস্থিতির আরওা অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে গত ২৪ ঘন্টায় আরও ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে বিপদসীমা থেকে এখনো সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার নতুন করে চিলমারী ও রামকৃষ্ণ ইউনিয়নের আরও তিনটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২১ টিতে গিয়ে দাড়ালো।

উপজেলার নদী তীরবর্তি ৪ ইউনিয়নের প্রায় ৪৩ হাজার পরিবার পাবিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে অধিকাংশ রাস্তাঘাট। বিশেষ করে চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের অধিকাংশ এলাকার অধিকাংশ অবস্থা খুবই করুন। বুধবার এই দুই ইউনিয়নের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষনা করা হলেও বৃহস্পতিবার আরও ৩টি শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত করে মোট ২১টি বিদ্যালয়ে শ্রেণি পাঠ বন্ধ করে দেয়া হয়েছে। প্রায় এক হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এদিকে বন্যার্ত পরিবারের সহায়তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ কাজ শুরু করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা শুরু হয়েছে।

পাবনা ওয়াটার হাইড্রোলজি বিভাগের তথ্য অনুযায়ী, ২ আগষ্ট থেকে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত আছে। গত ২৪ ঘন্টায় পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ৫ সেন্টিমিটার পানি বেড়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১২.৯৫ সেন্টিমিটারে গিয়ে দাড়িয়েছে। যা বিপদসীমা থেকে ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পদ্মার শাখা মাথাভাঙা নদীর পানি গত ২৪ ঘন্টায় ২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৯৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাতের তুলনায় দিনে পানি বৃদ্ধি পাচ্ছে বেশি।

ধারাবাহিক পানি বৃদ্ধির ফলে নদীর পাশ্ববর্তি নিচু এলাকা প্লাবিত হয়েছে। ইতমধ্যে প্রায় এক হাজার হেক্টর জমির ফসলের ক্ষেত তলিয়ে গেছে। প্রতদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। চিলমারী ও রামকৃষ্ণপুর এই দুই ইউনিয়ন মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব এলাকার মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছেন। বিশেষ করে শ্রমজীবী পরিবারের অবস্থা খুবই করুন। পদ্মার পাড় পেরিয়ে পানি যেন লোকালয়ে প্রবেশ না করে সে জন্য পূর্ব থেকে প্রস্তুতি নেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন।

বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকা ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, যেদিকে চোখ পড়ে শুধু পানি আর পানি। রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। একবাড়ি থেকে আরেক বাড়ি যাতায়াতের জন্য নৌকা বা ভেলা ব্যবহার করতে হচ্ছে। অসংখ্য বাড়ি ঘরের মধ্যে পানি প্রবেশ করেছে। ফিলিপনগর, মরিচা, চিলমারী ও রামকৃষ্ণপুর চরাঞ্চলের প্রায় এক হাজার হেক্টর জমির মরিচ, কলা, ধানসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষেতে পানি ঢুকে ক্ষতিগ্রস্থ হয়েছে।

উপজেলা প্রশাসনের তথ্য মতে, চিলমারী ইউনিয়নের ১৮টি গ্রামের ১৫ হাজার, রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৮টি গ্রামের ২০ হাজার, ফিলিপনগর ইউনিয়নের ১১ হাজার ও মরিচা ইউনিয়নের ২৫০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্থ হয়েছে এক হাজার হেক্টর জমির ফসল। পানিবন্দি অসহায় পরিবারগুলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী সহায়তা অব্যাহত রয়েছে। বুধ ও বৃহস্পতিবার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম ও মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ উপস্থিত ছিলেন।

মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া গ্রামের জামিরুল ইসলাম বলেন, পদ্মায় পানি বৃদ্ধির ফলে গ্রামের হাজার হাজার মানুষ আতংকিত হয়ে পড়েছে। কেননা নদীর পাড়ের ব্যাপক অংশ অরক্ষিত রয়েছে। যে কোন সময় এসব অংশ নিয়ে পানি লোকালয়ে ডুকে পড়ার আশংকা রয়েছে। এ জন্য জরুরী ভিত্তিতে নদীর অরক্ষিত পাড় রক্ষা করা প্রয়োজন।

চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর তালিকা তৈরী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, চরাঞ্চলের প্রায় এক হাজার হেক্টর জমির মরিচ, রোপা আউশ কলা, বিভিন্ন ধরনের সবজি, ভুট্রা বন্যার পানিতে আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষককের তালিকা করা হচ্ছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশমত পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রশিদুর রহমান বলেন, আগের তুলনায় পানি বৃদ্ধির হার কিছুটা কমে গেছে। ২-৩ দিনের মধ্যেই পানি কমতে শুরু হতে পারে।

আরও পড়ুন – ঝিনাইদহে মোটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে দুই ছাত্রের মৃত্যু

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরন শুরু করা হয়েছে। বন্যার্থদের সহায়তার জন্য ১৮৫ প্যাকেট শুকনা খাবার ও ২০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হচ্ছে।

আরও পড়ুন – খোকসায় আওয়ামী লীগ নেতা হবি আটক

ঝিনাইদহে মোটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে দুই ছাত্রের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-দড়িগোবিন্দপুর গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬) ও একই গ্রামের ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬)। আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজের ও শিহাব কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয়রা জানায়, রাত ৮ টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে পার্শবর্তী বয়েরাতলা বাজারে যাচ্ছিলো। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়।

আরও পড়ুন – খোকসায় আওয়ামী লীগ নেতা হবি আটক

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুরে রেফার্ড করে। ফরিদপুরে যাওয়ার পথে শিহাব ও ঢাকায় যাওয়ার পথে আরাফাত মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন – বিনামূল্যে লাইসেন্স পেলেন দেড় হাজার ভ্যানচালক

খোকসায় আওয়ামী লীগ নেতা হবি আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হবিবর রহমান হবিকে আটক করেছে।

বৃহস্পতিবার সকালে আটক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জানিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিবর রহমান হবিকে কোট হাজতে প্রেরণ করা হয়।

খোকসা থানা পুলিশের হোয়াটস অ্যাপ সূত্রে জানানো হয়, বুধবার দিনগত রাতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাকত হবিবর রহমান হবি (৬০) কে নিজ বাড়ি কমলাপুর থেকে আটক করা হয়। আটক আওয়ামী লীগ নেতা কমলাপুর গ্রামের মোঃ দেলবর আলী মন্ডলের ছেলে।

আরও পড়ুন – বিনামূল্যে লাইসেন্স পেলেন দেড় হাজার ভ্যানচালক

উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক চেয়ারম্যান হবিকে গত ২৪ মে খোকসা থানায় দায়েরকৃত ১০ নম্বর মামলায় আদালতে সপর্দ করা হয়।

আরও পড়ুন – ইসরায়েল হামলার মাত্রা বাড়িয়েছে ২৪ ঘণ্টায় নিহত ১২৩

বিনামূল্যে লাইসেন্স পেলেন দেড় হাজার ভ্যানচালক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ১৫০০ জন ভ্যান চালকে সড়কে চলাচলের জন্য বিনামূল্যে লাইসেন্স দিয়েছেন একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টায় যদুবয়রা ইউনিয়ন পরিষদ চত্বরে লাইসেন্স প্রদান করা হয়।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের অর্থায়নে (ভর্তুকি মূল্যে) চালকদের হাতে লাইসেন্স তুলে দেন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন যদুবয়রা ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল করিম, ৫ নম্বর ওয়ার্ড সদস্য আবু সাঈদ, ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ( মহিলা) সদস্য মোছা. মরিয়ম খাতুন ও ৭,৮, ও নম্বর ওয়ার্ডের মোছা. হাসি খাতুন প্রমুখ।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, আমার ইউনিয়নে প্রায় দুই হাজার জন ভ্যানচালক (শ্রমিক) আছেন। ভ্যান চালিয়ে সন্তানদের পড়াশোনা, ওষুধ কেনা, সংসার চালাতে তাদের খুব কষ্ট হয়। সেজন্য গত বছরের ন্যায় এবারো পরিষদের ভর্তুকি দিয়ে বিনামূল্যে ১৫০০ জনকে লাইসেন্স প্রদান করা হয়েছে। পরিষদের সাধ্যমত ভবিষ্যতেও এধরনের কার্যক্রম চলামান থাকবে।

তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ, স্মার্টফোনের অপব্যবহারসহ নানা অপরাধ নির্মূলে চালকদের সচেতন করা হয়েছে।

ভ্যানচালক মনছের আলী বলেন, সারাদিন খাটেখুটে যা পাই, তা দিয়ে চলতে বেশখানি কষ্টই হয়। ফ্রি ফ্রি যা পাবো, তাই লাভ। তিনি ইউনিয়নের জোতমোড়া গ্রামের বাসিন্দা তিনি।

রসুলপুর গ্রামের এরশাদ শেখ বলেন, পৌর এলাকায় গেলেই ভ্যান ধরে ৩০০ টাকার লাইসেন্স করায়। কিন্তু চেয়ারম্যান ফ্রি দিচ্ছে।

আরও পড়ুন – ইসরায়েল হামলার মাত্রা বাড়িয়েছে ২৪ ঘণ্টায় নিহত ১২৩

পরিষদের সচিব রেজাউল করিম বলেন, গতবছর প্রায় এক হাজার ৬০০জনকে বিনামূল্যে লাইসেন্স প্রদান করা হয়েছিল।

আরও পড়ুন – বাংলাদেশীসহ ২২৯ বিদেশিকে ঢুকতে দিলো না মালয়েশিয়া

ইসরায়েল হামলার মাত্রা বাড়িয়েছে ২৪ ঘণ্টায় নিহত ১২৩

0
ছবি সংগৃহীত

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

গাজা সিটিতে পরিকল্পিত দখল অভিযানের আগে বুধবার (১৩ আগস্ট) ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ১২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দৈনিক প্রাণহানি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও বলেছেন, ফিলিস্তিনিরা চাইলে গাজা ছাড়তে পারে। তার এই প্রস্তাককে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে আরব দেশসহ বহু বিশ্বনেতা এই ধারণাকে নতুন ‘নাকবা’ হিসেবে দেখছেন, যা ১৯৪৮ সালের যুদ্ধে ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুতির কথা স্মরণ করিয়ে দেয়।

গত ২৪ ঘণ্টায় গাজার পূর্বাঞ্চলে জেইতুন ও শেজাইয়া এলাকায় বিমান ও ট্যাংক হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আল-আহলি হাসপাতাল জানিয়েছে, জেইতুনে একটি বাড়িতে বিমান হামলায় ১২ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসে কয়েকটি বাড়ি ধ্বংসের খবর পাওয়া গেছে। এছাড়া ত্রাণ নিতে যাওয়া নয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি মেডিকেল সূত্র।

গাজায় খাদ্যাভাব ও অপুষ্টিতে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজনই শিশু। যুদ্ধ শুরুর পর থেকে এই কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে, যার মধ্যে ১০৬ জন শিশু।

আরও পড়ুন – বাংলাদেশীসহ ২২৯ বিদেশিকে ঢুকতে দিলো না মালয়েশিয়া

জাতিসংঘ ও ২৪টি দেশ এ সপ্তাহে গাজার ‘অচিন্তনীয় দুর্ভোগ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সীমাহীন ত্রাণ প্রবেশের আহ্বান জানিয়েছে। ইসরায়েল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রায় ৩২০টি ট্রাক গাজায় প্রবেশ করেছে এবং একই সংখ্যক ট্রাক জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা বিতরণ করেছে। পাশাপাশি, তিন ট্যাংকার জ্বালানি ও ৯৭ প্যালেট আকাশপথে সরবরাহ করা হয়েছে। তবে জাতিসংঘ ও ফিলিস্তিনিদের দাবি, এই সাহায্য মোটেও পর্যাপ্ত নয়।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন – গৃহবধূর লাশ উদ্ধারঃ হত্যার দায় স্বীকার করলেন স্বামীর

বাংলাদেশীসহ ২২৯ বিদেশিকে ঢুকতে দিলো না মালয়েশিয়া

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কেএলআইএ-তে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির (এমসিবিএ) সমন্বিত অভিযানে বিভিন্ন দেশের ২২৯ বিদেশি নাগরিককে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার থেকে বুধবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযানকালে কেএলআইএ টার্মিনাল ১ এবং টার্মিনাল ২-এর আন্তর্জাতিক আগমন এবং প্রস্থান হলে ৭৬৪ বিদেশি নাগরিককে স্ক্রিনিং করে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবেশে বাধা দেওয়া ২২৯ জন প্রবেশশর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন।

মালয়েশিয়া প্রবেশে বাধাপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন ২০৪ জন। এছাড়া ভারত ১৪ জন, শ্রীলঙ্কার ৩ জন, পাকিস্তানের ৩ জন, ইন্দোনেশিয়ার ৩ এবং কম্বোডিয়া ২ জন নাগরিক ছিল।

এমসিবিএ জানিয়েছে, মোট বাংলাদেশিদের মধ্যে বুধবার ভোরে ঢাকা থেকে তিনটি ফ্লাইটে ৬৬ জন বাংলাদেশি কেএলআইএ ১-এ পৌঁছান।

প্রবেশ প্রত্যাখ্যানের প্রধান কারণগুলির মধ্যে রয়েছে- ভুয়া হোটেল বুকিং উপস্থাপন করা, ফেরার বিমানের টিকিট না থাকা এবং পর্যাপ্ত আর্থিক সামর্থ্য প্রমাণ করতে ব্যর্থ হওয়া।

সংস্থাটি এক বিবৃতিতে জানানো হয়, সবাই দেশে অবৈধভাবে থাকার এবং কাজ করার জন্য প্রবেশ সুবিধার অপব্যবহার করার চেষ্টা করছিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন – গৃহবধূর লাশ উদ্ধারঃ হত্যার দায় স্বীকার করলেন স্বামীর

এমসিবিএ জানিয়েছে, প্রবেশপথ নিয়ন্ত্রণ আরও কঠোর করা হবে এবং অবৈধভাবে বিদেশিদের পাচারের প্রচেষ্টায় জড়িত কর্মকর্তাদেরসহ যে কোনো পক্ষের বিরুদ্ধে আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – প্রেসক্লাবের অভিযোগ বক্সঃ এক বিএনপির নেতার বিরুদ্ধে ৪ অভিযোগ

গৃহবধূর লাশ উদ্ধারঃ হত্যার দায় স্বীকার করলেন স্বামীর

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার হওয়া উর্মি খাতুনকে হত্যার দায় স্বীকার করেছেন তার স্বামী আবু বক্কর সিদ্দিক রানা (৩৫)।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে রানাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের সদস্যরা।

রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, স্ত্রীর পরকীয়া সম্পর্ক নিয়ে ক্ষিপ্ত ছিলেন রানা। বৃহস্পতিবার রাতে এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উর্মিকে মারধর ও গলাটিপে শ্বাসরোধে হত্যা করেন রানা। পরে বাইরে থেকে ঘরে তালা দিয়ে পালিয়ে যান।

এর আগে শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে হাউজিং এফ বøকের একটি ভাড়া বাসা থেকে উর্মির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

উর্মি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের মহিম মন্ডলের মেয়ে। ৫ বছর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রানা খানের সাথে উর্মির দ্বিতীয় বিয়ে হয়। তারা স্বামী-স্ত্রী কাপড়ের ও খাবারের দোকান দিয়ে ব্যবসা করতেন। হাউজিং এফ বøকে ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন – প্রেসক্লাবের অভিযোগ বক্সঃ এক বিএনপির নেতার বিরুদ্ধে ৪ অভিযোগ

সে সময় নিহতের ভাই আবু সাইদ অভিযোগ করেন, উর্মি ৫ বছর আগে রানাকে দ্বিতীয় বিয়ে করেন। রানা মাদকাসক্ত। এজন্য বেশ কয়েকবার জেলে গেছেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ ছিল। পারিবারিক কলহের জেরে মারপিট ও শ্বাসরোধ করে উর্মিকে হত্যা করা হয়েছে। উর্মি ও রানা হাউজিং এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তারা সিটি কলেজের সামনে কাপড় ও খাবারের দোকান দিয়ে ব্যবসা করতেন।

আরও পড়ুন – মানববন্ধন ও সমাবেশে হামলার অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে

 

প্রেসক্লাবের অভিযোগ বক্সঃ এক বিএনপির নেতার বিরুদ্ধে ৪ অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রেসক্লাবে স্থাপিত বিএনপির অভিযোগ বক্সে এ সপ্তাহে দলটির একজন নেতার বিরুদ্ধেই দখল ও চাঁদাবাজির চারটি অভিযোগ পড়েছে। এ ছাড়া অভিযোগ এসেছে একজন সাংবাদিক ও কুষ্টিয়ার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. সুজাত হোসেন খানের বিরুদ্ধেও।

বুধবার দ্বিতীয় বারের মত কুষ্টিয়া জেলা বিএনপি স্থাপিত অভিযোগ বক্স খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন, সিনিয়র সহ সভাপতি লুৎফর রহমান কুমার ও কোষাধ্যক্ষ এম. লিটন উজ জামান, নির্বাহী সদস্য এএইচএম আরিফ, দৈনিক খবর ওয়ালার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহিন আহমেদ জুয়েল প্রমুখ।

এ সপ্তাহে সর্বমোট ছয়টি অভিযোগ পড়ে। এরমধ্যে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আল আমীন রানা ওরফে কানাইয়ের বিরুদ্ধেই পড়েছে চারটি অভিযোগ। সবগুলো অভিযোগই ছিল দখলদারি ও চাঁদাবাজি বিষয়ক। অভিযোগ কারীদের মধ্যে সংখ্যালঘুরাও রয়েছেন। আর কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খানের বিরুদ্ধে অভিযোগ নতুন লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে উৎকোচ গ্রহণ।

অভিযোগের বিষয়ে আল আমীন রানা কানাই বলেন, বক্স থাকলে অভিযোগ পড়তেই পারে। এগুলো যাচাই-বাছাই করে আপনারা দেখেন। আমি এ ধরনের কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত নই।

অভিযোগ অস্বীকার করেছেন সরকারি ওই কর্মকর্তা সুজাত হোসেন বলেন, আমরা অনেকের বিরুদ্ধে অনেক ব্যবস্থা নিয়ে থাকি। তারা চক্রান্তু করে অভিযোগ দিতে পারেন। এসব অভিযোগের সত্যতা নেই।

এর আগে গত ৩০ জুলাই দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে প্রথমবার বক্সটি খুলে অভিযোগ পড়ে শোনান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

সেবার গুরুত্বপূর্ণ অভিযোগের মধ্যে ছিল কুষ্টিয়া শহরের বড়বাজার ট্রাক শ্রমিক অফিস থেকে চাঁদা আদায়, লালন একাডেমির সাপ্তাহিক সেবার নামে অনিয়ম, দুর্নীতি ও প্রতারণা, জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া মাঠের মধ্যে হত্যাকান্ডের বিচার দাবি এবং বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে শহরের ধোপাপাড়া, মধ্য মিলপাড়া কলোনিতে সাজু বাহিনীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ।

এর আগের চারটি অভিযোগ প্রসঙ্গে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, সবগুলো অভিযোগ খতিয়ে দেখা হয়। অভিযোগের প্রেক্ষিতে মিল পড়াই দখল হয়ে থাকা ক্লাব ঘরটি দখলমুক্ত করে কলেজ কর্তৃপক্ষের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন – মানববন্ধন ও সমাবেশে হামলার অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে

গত ২১ জুলাই কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জানতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ বক্স স্থাপন করে জেলা বিএনপি। কুষ্টিয়া প্রেসক্লাবের নিচে ফটকের পাশে এটি স্থাপন করেন বিএনপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। শহরের আরও কয়েকটি স্থানে এমন বক্স বসানোর কথা জানান তারা।

আরও পড়ুন – দৌলতপুরে পদ্মার পানি বিপদসীমা ছুইছুই

মানববন্ধন ও সমাবেশে হামলার অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীর চরে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে হামলা অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বুধবার (১৩ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলার চর সাদিপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

হামলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম আজম আহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়াও এ ঘটনায় পরিষদ চত্বরে কয়েকদফা পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

মানববন্ধনকারীদের ভাষ্য, পদ্মানদীর কারণে জেলা ও উপজেলা শহর থেকে বিচ্ছিন্ন চর সাদিপুর ইউনিয়ন। উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় এখানকার মানুষের জীবনমান অনুন্নত হলেও শান্তিতে বসবাস করছেন চরাঞ্চলের মানুষ। কিন্তু একটি চক্র ব্যক্তিগত স্বার্থে ষড়যন্ত্র করে চর সাদিপুরকে পার্শ্ববর্তী পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করে চাই। সেজন্য বুধবার সকাল ১১টায় চরসাদিপুর পরিদর্শনে আসার কথা ছিল পাবনা প্রশাসনের একটি দল।

প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। সকাল ১০টার দিকে পাবনার দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রসস্ত্রসহ মানববন্ধনে হামলা করে এবং সমাবেশ স্থলের চেয়ার টেবিল ভাঙচুর করেছে। পরে দুপুর ১২টার দিকে ‘ মা, মাটি, মোহনা, আমরা পাবনা যাবোনা ‘ শ্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানান্তর নয়, উন্নত যোগাযোগ ব্যবস্থার দাবি জানিয়ে আহত বিএনপি নেতা গোলাম আজম বলেন, আজ পাবনার প্রশাসন স্থানান্তরের বিষয়ে পরিদর্শনে আসার কথা ছিল। কিন্তু এর প্রতিবাদে আমরা হাজারো এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করি। কিন্তু হঠাৎ পাবনার একদল দুর্বৃত্ত মোটরসাইকেল বহর নিয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। তার ভাষ্য, স্থানান্তরের আগেই পাবনার সন্ত্রাসীরা হামলা করেছে। স্থানান্তরের পরে তারা নানাভাবে হয়রানি করবে।

স্থানীয়রা জানায়, পদ্মা নদীর তীর ঘেঁষে ( উত্তর) প্রায় ২৫ বর্গমাইল আয়তন নিয়ে ১৯৯৮ সালে গঠিত চরসাদীপুর ইউনিয়ন। সেখানে ৯ টি গ্রামে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। এটি উপজেলা শহর থেকে প্রায় ১৭ কিলোমটার এবং জেলা শহর থেকে প্রায় ২৯ কিলোমটার দূরে। যার উত্তর ও পশ্চিমে রয়েছে পাবনার হেমায়েতপুর ও দৌগাছি ইউনিয়ন। ১৯৬২ সালের আগ পর্যন্ত এটি পাবনা সদরের সঙ্গে যুক্ত ছিল।

জানা গেছে, প্রায় ৬ কিলোমিটার পদ্মা নদীর বুকের ওপর দিয়ে জেলা ও উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন চর সাদিপুরের বাসিন্দারা। ভরা বর্ষা মৌসুমে যাতায়াতের একমাত্র বাহন ইঞ্জিনচালিত নৌকা। আর শুষ্ক মৌসুমে নদীর অধিকাংশ এলাকা জুড়ে চর জাগে। তখন পানিতে নৌকা ও চরে ইজিবাইক, বাইসাইকেল, মোটরসাইকেল এবং পায়ে হেঁটে যাতায়াত করেন তারা। এতে অতিরিক্ত অর্থ ব্যয় ও সময় অপচয়ের সঙ্গে পাল্লা দেয় চরম ভোগান্তি। এসব নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে স্থানান্তরের বিষয়ে তদন্ত শুরু করেছে।

ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, পরিষদ চত্বরে উত্তেজিত হাজারো জনতা। পরিষদ ভবনের সামনে সমাবেশ স্থলে পড়ে আছে অগোছালো চেয়ার। তাতে ভাঙচুরের ক্ষত। পাবনার কিছু বিএনপির নেতাকর্মীরা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করছেন। চেয়ারম্যান কক্ষের বাইরে স্থানীয় দুইটি পক্ষ হাতাহাতি করছে। পরে দুপুর ১২টার দিকে মানববন্ধন অনু্ষ্িঠত হয়। এ সময় ‘ মা মাটি মোহনা, আমরা পাবনা যাবোনা’ স্থানান্তর নয়, উন্নত যোগাযোগ ব্যবস্থা চাই ‘ ¯েøাগান দেন মানববন্ধনকারীরা।


এ সময় নাম প্রকাশে না করার শর্তে স্থানীয় এক বিএনপি নেতা বলেন, স্থানান্তরের আগেই পাবনার সন্ত্রাসীরা আমাদের উপর হামলা ও ভাঙচুর করেছে। পরে আরো অত্যাচার করবে। সুতরাং আমরা কুষ্টিয়ার মধ্যেই থাকতে চাই।

স্থানীয় কৃষক হামিদ সরদার (৭৫) বলেন, পদ্মানদীর কারণে আমাদের কপাল পুড়েছে। তবুও আমার বাপ দাদারা বাস করেছে কুমারখালীর নামে। আমরাও বাস করতে চাই। আমাদের চলাচলের ভোগান্তি হলেও শান্তিতে আছি।

তবে এঘটনায় জড়িত পাবনা এলাকার মানুষের নাম ঠিকানা পাওয়া যায়নি। তারা কেউ প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি।

চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেছের আলী খাঁ বলেন, হট্টগোল হয়েছে পরিষদ চত্বরে। পাবনার প্রশাসন আজ আর আসবেনা। এর বেশি কিছু বলতে পারছিনা।

হামলা ও ভাঙচুরের ঘটনা নিশ্চিত করে কুমারখালী থানার উপ-পরিদর্শক হুমায়ন কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – দৌলতপুরে পদ্মার পানি বিপদসীমা ছুইছুই

পদ্মা নদীর কারনে চরসাদিপুর একটি দুর্গম এলাকা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, সাদিপুরকে পাবনার সঙ্গে সংযুক্ত করা যায় কি না? এই মর্মে পাবনার প্রশাসন পরিদর্শনে আসতে চেয়েছিলেন। কিন্তু স্থানীয়দের হট্টগোলের কারনে তারা আসেননি। পরবর্তী বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন – দোকানীর কান কামড়ে ছিঁড়ে দিল যুবক

সর্বশেষ সংবাদ

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণার পর কমলো তেলের দাম

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার (২৩...

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...