শনিবার, মার্চ ২১, ২০২৬.
Home Blog Page 747

করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু পর ছেলে আক্রান্ত

0
মুক্তিযোদ্ধা মিজানুর রহমান পিন্টু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তার ছেলে আক্রান্ত হয়েছে। মুক্তিযোদ্ধা মিজানুর রহমান পিন্টু (৭২) শহরের হাউজিং ব্লক নং এ-৫১ এর বাসিন্দা।

করোনা উপসর্গ নিয়ে ২৪ জুন তিনি ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হোন।

মৃতের পরিবারের সদস্যরা বলেন, গত এক সপ্তাহ ধরে তিনি জ¦রসহ করোনার উপসর্গে ভুগছিলেন। বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে শ^াসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির দুই দিনের মাথায় ২৬ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরের দিন বেলা ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দিয়ে কুষ্টিয়া পৌর গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

মৃত্যুর পর তাঁর নমুনা পরীক্ষার মাধ্যমে জানা যায় তিনি করোনা পজেটিভ ছিলেন। একই সাথে তাঁর বড় ছেলে ব্যবসায়ী ফেরদৌস ইমামের (৪৬) করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮ জনে গিয়ে দাঁড়ালো। এর মধ্যে ৭ জন পুরুষ এবং ১ জন নারী।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রবিবার মোট ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১৯৭ টি, নড়াইল জেলার ৭৮ টি ও মেহেরপুরের ৭ টি নমুনা ছিল। কুষ্টিয়া জেলায় নতুন করে ৩৬ জনকে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ৪ জন, কুমারখালীতে ৫ জন, ভেড়ামারায় ৪ জন, এবং কুষ্টিয়া সদরে ২৩ জন।

নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ২৪ জন এবং মহিলা ১২ জন। এ অব্দি কুষ্টিয়া জেলায় বহিরাগত বাদে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৭৭ জন। এর মধ্যে দৌলতপুর ৭৯, ভেড়ামারা ৭৪, মিরপুর ৪১, সদর ২৮৫,কুমারখালী ৭৭ এবং খোকসা উপজেলায় ২১ জন।

আক্রান্তদের মধ্যে পুরুষ রোগী ৪২৯ এবং নারী ১৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন মোট ১৭৯ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৬৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন ২৬ জন। মৃত ৮ জনের মধ্যে কুমারখালী উপজেলায়-২, দৌলতপুর-১, ভেড়ামারা-১ এবং কুষ্টিয়া সদরে ৪ জন।

শরিসা ইউপি চেয়ারম্যান স্ব-পরিবার করোনায় আক্রান্ত

0
পাংশার ম্যাপ

পাংশা প্রতিবেদন

রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউপি চেয়ারম্যান স্ব-পরিবারে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন।

ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস জানান, তিনি তার স্ত্রী ও ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কারোরই কোন উপসর্গ নেই। ইউপি চেয়ারম্যান শরিসা ইউনিয়ন বাসিকে স্বাস্থ্য বিধি মেনে সর্তক থাকতে আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার জন্য স্যাম্পল দিয়ে রবিবার ফলাফল পজেটিভ এসেছে।

আরও দেখুন  জেলেদের বৈচিত্রময় জীবন

তিনি বলেন, আমার সংস্পর্সে আসা ব্যাক্তিদের আইসোলেশনে থাকার পরার্মশ দিয়েছি সেই সাথে নমুনা দেওয়ার জন্যই অনুরোধ জানিয়েছি। ইউপি চেয়ারম্যানসহ তার পরিবার সকলের নিকট দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

0
সংগৃহিত

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়া তুচ্ছ ঘটনায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে।

রবিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে নিহত রিপন হোসেন (৩০) বাঘারপাড়া পৌরসভার মহিরন এলাকার মনিরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় যুবলীগ নেতা বরকতকে পুলিশ আটক করেছে। আটক বরকত যশোর শহরের মোল্যাপাড়া এলাকার মাহফুজুর রহমানের ছেলে। তিনি পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সম্পাদক।

স্থানীয়রা বলেন, রবিবার দুপুর ১টার দিকে প্রাইভেটকার চালক বরকত ও তার স্ত্রী গাড়ি ভাড়া নিয়ে রিপনের সাথে কথা বলছিলেন। এক পর্যায়ে ভাড়া নিয়ে তাদের কথা কাটাকাটি শুরু হয়। হঠাৎ করে বরকত তার কাছে থাকা ছুরি দিয়ে রিপনের বুকে আঘাত করে। ওষুধ ব্যবসায়ী হিরু রিপনকে বাঁচাতে এরে তিনিও আহত হন।

যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও দেখুন  জেলেদের বৈচিত্রময় জীবন

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনাম উদ্দিন বলেন, বেলা ২টার দিকে গুরুতর অবস্থায় রিপনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালের আনার আগেই তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন, কি কারণে রিপনকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ঘটনার সাথে জড়িত বরকতকে আটক করা হয়েছে।

সরকার জানেই না তারা কী করতে চাচ্ছে-ফখরুল

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রবিবার দুপরে জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক দল আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের দেশ ভিত্তিক লগডাউন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার জানেই না তারা কী করতে চাচ্ছে।

বিএনপি মহাসচিব নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে সরকারের উদাসীনতা, লুটপাট আর অবহেলায় স্বাস্থ্যখাত একেবারেই ভেঙে পড়েছে বলে মন্তব্য করেন।

ফখরুল বলেন, সরকার অনেক আগেই বলেছে সারাদেশকে জোন ভিত্তিক করে লগডাউন ঘোষনা করা হবে। মহানগরকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে রেড জোন চিহ্নিত করে লকডাউন দেওয়া হবে। কিন্তু শুধুমাত্র পূর্ব রাজাবাজার ছাড়া আর কোথাও এটি হয়নি। আসলে সরকার জানেও না যে তারা মূলত কী করবে, কী করতে চাচ্ছে।

দেশের বর্তমানে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করেছে এ সময় স্বাস্থ্য অধিদফতর একটি গাইডলাইন দেবে এমনটা বিশ্বাস ছিল আমাদের কিন্তু দুঃখের ব্যাপার সেটিও তারা দিতে পারেনি।

তিনি আরও বলেন, আমরা আগে থেকেই অনেকবার বলেছি, স্বাস্থ্যখাতে সরকারের উদাসীনতার কারণে লুটপাট চলছে। একমাত্র তাদের উদাসীনতার জন্য এবং ভ্রান্ত নীতির কারণে আজকে সবচেয়ে করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। এখানে কারও কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার প্রথম থেকেই এই বৈশ্বিক মহামারিকে উপেক্ষা করেছে, অবহেলা করেছে। এটির পেছনে তাদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তারা অন্য কাজে ব্যস্ত ছিল।

আরও দেখুন  জেলেদের বৈচিত্রময় জীবন

মির্জা ফখরুল বলেন, বর্তমান সময়ে বড় সমস্যা হচ্ছে অক্সিজেন পাওয়া যাচ্ছে না। এমনকি হাসপাতালগুলোতেও অক্সিজেন নেই। মানুষ হাসপাতালে যেতে চাচ্ছে না, হাসপাতালের যে ব্যবস্থা তাতে কেউ আস্থা রাখতে পারছে না। বেশিরভাগ মানুষই ঘরের মধ্যে চিকিৎসা নিচ্ছে। আবার অনেকেই ঘরের মধ্যেই মারা যাচ্ছে। সরকারের ভুল নীতির কারণে সমগ্র দেশে করোনা ছড়িয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে ছাত্র ইউয়িনের মানববন্ধন

0
স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে ছাত্র ইউয়িনের মানববন্ধনের ছবি

রাজবাড়ী প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদ।

রবিবার দুপুরের দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন নেতাকর্মীরা ।

এসময় বক্তব্য রাখেন , বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সভাপতি আব্দুল হালিম বাবু ,সাধারণ সম্পাদক কাওসার আহমেদ রিপন , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রফ্রন্টের আহবায়ক শোভন রহমান ,ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাতুল হাসান জনি , প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওসার আহমেদ সহ প্রমুখ।

বক্তরা বলেন , রাজবাড়ীতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও এখানে নেই কোন করোনা পরীক্ষার ল্যাব। এখানে করোনা পরীক্ষার জন্য একটা ল্যাব তৈরিসহ বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা ব্যাস্থবায়ন করতে হবে। করোনা কালে মানুষের দুর্বিষহ অবস্থা , সেটা সকলেই জানে। আমাদের স্বাস্থ্য খাতে যেভাবে দুর্নীতি চলছে সেটা কিন্তু করোনা কালেও বন্ধ হয়নি। মানুষের দিকে তাদের কোন খেয়াল নেই বলে অভিযোগ করেন বক্তারা। স্বাস্থ্যখাতে চলছে সীমাহীন দুর্নীতি। অচিরেই বন্ধ করতে হবে এসব।

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বক্তারা বলেন, জণগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে স্বাস্থ্যমন্ত্রী । দ্রুত মন্ত্রীর পদত্যাগসহ সে স্থানে একজন যোগ্য লোককে স্বাস্থ্যমন্ত্রী বানানোর জোর দাবি জানায় তারা।

করোনায় মৃত বাবার মরদেহ ফেলে পালালো সন্তান

0
Corona-Dro-28p-11
করোনার প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল গেটে করোনায় আক্রান্ত মৃত বাবার মরদেহ ফেলে পালিয়ে গেলো সন্তান। মৃতের নাম নিত্যানন্দ বল্লভ (৬২)।

হাসপাতাল থেকে বার বার খবর দেবার পরেও মরদেহ নিতে আসেনি তার আত্মীয়রা।

মৃত নিত্যানন্দ বল্লভের বাড়ি কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ণ খান গ্রামে।
রবিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৬ জুন নিত্যানন্দ বল্লভ করোনায় আক্রান্ত হয়ে কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন।

শনিবার বিকালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর খবরটি তার স্বজনদের জানালেও তারা এখনও কোনো খোঁজ নেননি। তার ছেলে অফিসিয়ালি মরদেহ বুঝে নিলেও পরে সেটি ফেলে রেখে পালিয়ে যান।। হাসপাতালের প্রধান গেটে পড়ে আছে নিত্যানন্দের মরদেহ।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনের উদ্যোগে মরদেহটি পৌর শ্মশানে দাহ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চুরির অভিযোগে শিশু নির্যাতন ফার্মেসি মালিক গ্রেফতার

0
নির্যাতিত শিশু জিসান

ঝিনাইদহ প্রতিনিধি

দোকান থেকে টাকা চুরির অভিযোগে এক শিশুকে নির্যাতন করেছে ফার্মেসি মালিক।
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলায় জটারখালী বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জিসান (১১) নামের এক শিশুকে টাকা চুরির অভিযোগে ফার্মেসি মালিক নির্যাতন করে। শিশুটি নির্যাতনের একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

জানা গেছে, দোকান মালিক শিশুটিকে হাত-পা বেঁধে নির্যাতন করেছে। শিশুকে শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশ মামুন নামে ফার্মেসি মালিককে গ্রেপ্তার করেছে। মামুন উপজেলার জোড়াদহ গ্রামের শামছুল আলমের ছেলে। নির্যাতিত শিশু জিসান একই গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত মামুনের হরিনাকুন্ডু উপজেলার জটারখালি বাজারে ওষুধের ফার্মেসি আছে। জিসান তার ফার্মেসির কর্মচারী। শনিবার সকালে দোকানের ৩ হাজার টাকা চুরি হওয়ায় জিসানকে অভিযুক্ত করে মামুন তার হাত-পা বেঁধে নির্যাতন করে। এ সময় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ওই শিশুকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে এবং একই স্থান থেকে মামুনকে আটক করে।

জিসানের বাবা খলিলুর রহমান বলেন, তার ছেলে দীর্ঘদিন মামুনের ওষুধের দোকানে কাজ করছে। কোনদিন তার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠেনি। শনিবার সকালে তার ছেলেকে মাত্র ৩ হাজার টাকা চুরির অভিযোগ তুলে নির্যাতন করে দোকান মালিক মামুন।

শিশু জিসানের দাবি, সে টাকা চুরি করেনি। তাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে মারধর করেছে ফার্মেসি মালিক মামুন।

অভিযুক্ত দোকান মালিক মামুন বলেন, তিনি দোকান ফেলে বাইরে গিয়েছিলেন। দোকানে ফিরে দেখেন ক্যাশ বাক্সে ৩ হাজার টাকা নেই।

হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক সোহেল বলেন, এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রাম পুলিশরা ৪র্থ শ্রেণির মর্যাদা পেতে পারেন-পলক

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে রবিবার দুপুরে সেখানকার ১০২ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণকালে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের ৪৬ হাজার গ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণির কর্মচারির মর্যাদা দেয়ার পরিকল্পনা করছে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরও বলেন, বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে আলোচনা করা হবে। গ্রামের আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন কুষ্টিয়ায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

মাগুরায় নতুন করে আরও ১৯ জনের করোনা শনাক্ত

0
coronavirus-Dro-18-p-12-compressed

মাগুরা প্রতিনিধি

মাগুরায় নতুন করে আরও ১৯ জনের শরীরে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ৪৬ জন।

রবিবার সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা বলেন, রবিবার নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন মহম্মদপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের নাজিরসহ সিভিল সার্জনের গাড়ির চালক।

আরও পড়ুন দেশে একদিনে ১৯ হাজার নমুনা পরীক্ষায় শনাক্ত ৩৮০৯ জন

এছাড়াও রয়েছে সদর উপজেলার ১১ জন, শ্রীপুর ৩ জন, মহম্মদপুরে ৪ জন ও শালিখা উপজেলায় ১ জন। এ অব্দি সুস্থ হয়েছে ৪৬ জন। আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। জেলায় করোনায় ৩ জন মারা গেছে।

সর্বশেষ সংবাদ

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...