সোমবার, মার্চ ৩০, ২০২৬.
Home Blog Page 143

চোর-ডাকাত ঠেকাতে রাত জেগে পাহাড়া দিচ্ছে গ্রামবাসীরা

0

কুষ্টিয়া প্রতিনিধি

‘সাড়া বাড়িতে স্প্রে (চেতনানাশক) দিয়েছিল ডাকাতরা। বাড়ির সবাই বেহুস হয়ে পড়েছিলাম। সেই সুযোগে ডাকাতরা ঘরে থাকা সব টাকা, সোনা-দানা নিয়ে গেছে। এখন সন্ধ্যা লাগলে চিন্তায় গাঁ হাত পা ঠান্ডা হয়ে যায়। তাই সন্ধ্যা হলেই ঘওে খিল দিয়ে শুয়ে পড়ি। জানের মায়াতো সবারই আছে।’

চোখে মুখে হতাশা আর আতঙ্কের ছাপ রেখে কথা গুলো বলছিলেন লতিকা রাণী বিশ্বাস (৫৫)। তিনি কুষ্টিয়ার কুমারখালীর কয়া ঘোষপাড়া এলাকার বিমল ঘোষের স্ত্রী। গত ১৫ জানুয়ারি রাতে তাঁদের বাড়িতে চেতনানাশক স্প্রে করে প্রয় এক লাখ নগদ টাকা ও চার ভরি স্বর্ণালংকার ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

লতিকা রাণীর ভাষ্য, ৫ আগষ্টের পর পুলিশের তেমন কোন তৎপরতা নেই। সেজন্য এলাকায় প্রায় প্রতিদিনই দিনই চুরি-ডাকাতির মত ঘটনা ঘটছে। এতে আতঙ্কিত এলাকাবাসী।

জানা গেছে, গত ১৫ জানুয়ারি রাতে একই এলাকার বিএনপি নেতা শরিফুল ইসলাম রিপনের বাড়িতে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকেছিল ৮-১০ জনের একদল ডাকাত। তাদের উপস্থিতি স্থানীয়রা টের পেলে তারা দ্রæত চলে যায়। রিপন কয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক।

রিপনের ছেলে তানভির আহমেদ বলেন, জানালা খুলে ঘুমাচ্ছিলাম। সেসময় বাড়ির ভিতর থেকে জানালায় শব্দ হচ্ছিল। জানালার কাছে গিয়ে দেখার চেষ্টা করলে একজন ডাকাত বাইরে থেকে হাত চেপে ধরে। উঠানে আরো ৮-৯ জন ছিল। তাদের হাতে পিস্তল, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র ছিল। তখন রাত দুইটা বাজে। ডাকাতরা প্রায় এক ঘণ্টা হাত চেপে ধরে রাখে। অনেক চেষ্টার পর হাত ছাড়িয়ে আশপাশের কয়েকজনকে ফোন দিলে সবাই বাড়িতে আলো জ্বালায়। তারপরে ডাকাতরা গেট খুলে চলে যায়।

কয়া স্কুলপাড়া আব্দুল মজিদর স্ত্রী রাফেজা খাতুন বলেন, গত বছরের ২৭ ডিসেম্বর আমার বাড়ির দরজা ভেঙে অস্ত্রহাতে ৪- ৫ জন ডাকাত ঢুকেছিল। তারা প্রথমে বড় ছেলেকে মারধর করে ভয়ভীতি দেখায়। পরে সবাইকে জিম্মি করে ৪৫ হাজার টাকা এবং সাত থেকে আট ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও কোন কূল-কিনারা করতে পারেনি পুলিশ।

লতিকা রাণীর ছেলে কাজল ঘোষ বলেন, ডাকাতদের স্প্রের কারণে বাড়ির সকলেই অচেতন হয়েছিল। ঘটনার পরদিন কেউ হাসপাতালে কেউ বাড়িতে চিকিৎসা নিয়েছে। এখনও সবার ঝিমধরা কাটেনি।

এলাকাবাসী জানায়, ৫ আগষ্টের পরে পুলিশের তৎপরতা কমে গেছে। সেজন্য প্রায় প্রতিদিনই এলাকায় চুরি ডাকাতির ঘটনা ঘটছে। সেজন্য নিজের জান-মালের নিরাপত্তার স্বার্থে রাতে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। গত শুক্রবার রাত থেকে প্রতি রাতে ১৬ জন করে পাহাড়া দিচ্ছেন তারা। সবাইকে সতর্ক করতে পাহাড়ার ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে ফেসবুকে।
কয়া বাজারের আকাশ নামে একজন তার ফেসবুকে দুটি ছবি পোষ্ট করে লিখেছেন, কয়া গ্রামে ডাকাতের উপদ্রব বেড়ে যাওয়ার কারণে গ্রামবাসী একত্রিত হয়েছে। প্রতিরাতে পাহাড়র মহড়া চলছে।

কয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন বলেন, ডাকাত ও চোরের উপদ্রব ঠেকাতে নিজেরায় রাত জেগে পাহাড়ার ব্যবস্থা করেছি। প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন দাবি-করেন ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ভেঙে পড়েছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশকে বিষয়টি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন – কুষ্টিয়া সদর হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান

তবে গ্রামবাসীর অভিযোগ অস্বীকার করে কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, মানুষের জান-মালের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। খবর পাওয়া মাত্র ছুটে যাচ্ছে পুলিশ। পুলিশের তৎপরতা আরো জোরদার করা হবে। অপরাধ নির্মূলে সকলের সহযোগীতা চেয়েছেন তিনি।

কুষ্টিয়া সদর হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান

0

কুষ্টিয়া প্রতিনিধি

অনিয়ম দুর্নীতির আঁতুড় ঘর হিসেবে পরিচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। এখানে দালালদের দৌরাত্মে চিকিৎসা নিতে আসা অসহায় রোগী এবং তাদের স্বজনরা। রোগীদের নিয়ে টানা হেঁচড়া আর হয়রানি যেন এখনকার নিত্যদিনের চিত্র।

এমন অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্যকর্মকর্তার সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল।
অভিযানে বিভিন্ন অনিয়মের ঘটনায় চারজনকে চিহ্নিত করা হয়।

অভিযুক্তরা হলেন ডি.এম.এফ ইন্টার্নি ম্যাটস এর ছাত্র মোঃ আশিক (২২)। ঔষধ কোম্পানির একজন প্রতিনিধি হিসেবে কাজ করার দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও চিকিৎসকের অনুমতি ব্যতিত রোগীদেও প্রেসক্রিপশন লেখার দায়ে নাইম হাসান নামে পি.ডি.টি ট্রেনিং এ থাকা অপর এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ডের আদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

এছাড়া রোগীদের হয়রানির অভিযোগে মোঃ বাপ্পি (৪০) ও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পলি খাতুন ও হাবিবুর রহমান নামে তিনজনকে মুচলেকা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল জানান, দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দালালরা রোগীদের সঙ্গে প্রতারণা করে হাসপাতালের বাইরের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়ে যেত। এসব অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন – কুমারখালীতে ভাই হত্যা মামলায় ভাই-ভাবিসহ গ্রেফতার ৪

অভিযানে দুইজনকে অর্থদন্ড দেওয়া হয়েছে। হাসপাতাল এলাকা দালালমুক্ত করতে এই ধরনের অভিযান চলামান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

প্রস্তুতি বটে

0

৫৩ তম জাতীয় শীতকালীন ক্রিড়া প্রতিযোগী আসন্ন। আবার স্কুলে স্কুলে চলতি মাসেই বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা শেষ করার নির্দেশনা এসেছে। জানুয়ারির তৃতীয় সপ্তাহ পার হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌচ্ছেনি। তাই আসন্ন ক্রিড়া প্রতিযোগীতার প্রস্তুতির ধুয়ো তুলে শিক্ষার্থীদের মাঠেই আটকে রাখতে মরিয়া স্কুল কর্তৃপক্ষ। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের “বালিশ বদল” খেলার প্রস্তুতির মহড়ার ছবিটি সোমবার সকালে তোলা।

আরও পড়ুন – কুমারখালীতে ভাই হত্যা মামলায় ভাই-ভাবিসহ গ্রেফতার ৪

কুমারখালীতে ভাই হত্যা মামলায় ভাই-ভাবিসহ গ্রেফতার ৪

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালক ভাই হত্যা মামলায় ছোট ভাই, ভাবি, ভাগ্নেসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার গভীর রাতে উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মূলগ্রাম থেকে আসামিদেও গ্রেফতার করা হয়। সোমবার দুপুর ২ টার দিকে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নিহত মজিবর রহমান শেখ উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মুলগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। গ্রেফতারকৃতরা হলেন নিহত মজিবরের ছোট ভাই মজনু শেখ (৫৫) ও তাঁর স্ত্রী সায়েরা খাতুন (৪৫), ভাগ্নে অমিত হাসান (৩৬) ও চাচা নাসির শেখ (৪৫)।

পুলিশ জানায়, বসতবাড়ির জমি এবং ২৫ হাজার পাওনা টাকার জেরে ২০২৪ সালের পহেলা নভেম্বর ভ্যানচালক মজিবর রহমানকে মারপিট করে রক্তাক্ত জখম করেন তার ভাই, ভাবিসহ স্বজনরা। এ ঘটনায় আহত হয়ে তিনি ৩ নভেম্বর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে নিজবাড়িতে চলে যান। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১২ নভেম্বর মারা যান। এ ঘটনায় ১৩ নভেম্বর মজিবরের স্ত্রী শরিফা খাতুন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বাদী শরিফা খাতুন বলেন, বসতবাড়ির জমি ও পাওনা টাকা চাওয়ার জেরে স্বামীকে হত্যা করেছে নিকটতম আত্মীয়রা। সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।

আরও পড়ুন – খোকসায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, একটি হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

খোকসায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পৃথক পৃথক ভাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) বিকালে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা থানা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা পৌর বিএনপি’র আহ্বায়ক এ জেড জি রশিদ রেজা বাজু।

বক্তব্য রাখেন খোকসা পৌর বিএনপি’র সদস্য সচিব মোস্তফা শরিফ, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা সালাম লুলু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক।

সদ্য ঘোষিত থানা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ খান রাজুর নেতৃত্বে তার নিজের কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার সন্ধ্যায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মার্কেটে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির আহবায়ক নাফিজ আহমেদ খান রাজু।

আলোচনা করেন থানা কৃষক দলের আহবায়ক রফিক মন্ডল, পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কাজী এনামূল হোসান ডলার, পৌর বিএনপিরসাবেক অর্থ সম্পাদক এনামুল কবির, পৌর বিএনপির সিনিয়র আহবায়ক এবিএম হাফিজুল কবির ফারুক, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এম আব্দুল্লাহ খান, আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি সুনাম মোরশেদ, আমিরুল ইসলাম, আবুল কাশেম বাংলা, সবুজ মল্লিক, সোয়েব হাবিব, মিজান মন্ডল প্রমুখ।

আরও পড়ুন –  দৌলতপুরে বিএনপি নেতার বাড়ি থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রিয় পৌর মসজিদের ইমাম আব্দুর রাজ্জাক।

দৌলতপুরে বিএনপি নেতার বাড়ি থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় বিএনপি নেতার ছেলে ও স্ত্রীকে আটক করেছে যৌথবাহিনী।

রবিবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় তার বাড়িতে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোরে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকতের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে তার বাড়ি থেকে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ নগদ টাকা ও এক হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করে যৌথবাহিনী। পরে লিয়াকতের স্ত্রী কাজল রেখা (৪৬) ও ছেলে আব্রাহাম লিংকনকে (২০) আটক করা হয়। লিয়াকত মেম্বার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। অবশ্য অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন না।

স্থানীয়রা জানান, লিয়াকত মেম্বার বৈরাগীর চর এলাকা সহ আশেপাশের এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত। শুধু তাই-ই নয়, সে আশেপাশের জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ও অস্ত্রের ব্যবসা করে। অবৈধভাবে ভারত থেকে সিমান্ত দিয়ে অস্ত্র মাদক আনেন এবং দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করেন। দীর্ঘদিন ধরে তিনি মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছেন। ৫ আগস্টের পর থেকে সে আরও বেপরোয়া হয়ে ওঠে।

এছাড়াও লিয়াকত আলীর স্ত্রী কাজল রেখা শিক্ষকতার আড়ালে মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত। তার ছেলে আব্রাহাম লিংকনও তাদের ব্যবসার সাথে জড়িত। সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগে পড়ালেখা করে। লিয়াকত সারাদেশ ব্যাপী মাদক ও অস্ত্র ব্যবসা করে। ৫ আগষ্ট সরকার পতনের পর লিয়াকত তার বাড়ির সামনে লোক দেখানো গরুর ফার্ম করেন। ফার্মের আড়ালে অস্ত্র মাদক ব্যবসায় আরও জোর দেন।

অভিযোগের বিষয়ে কথা বলার জন্য লিয়াকত আলীর সাথে যোগাযোগ চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। যদি এমন হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন – লাফিয়ে গড়াই পার

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, সেনাবাহিনী ও পুলিশের অভিযানে সাবেক ইউপি সদস্য লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ নগদ টাকা ও এক হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। এবিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে।

লাফিয়ে গড়াই পার

0

গড়াই নদীর এ অংশ দিয়ে বছরের বেশীর ভাগ সময় পারা পারের নৌকা চলে। এ বছর একটু আগেই অংশটি পানি শুন্য হয়ে পরেছে। কিন্তু গড়াই নদী পানির প্রবাহ ঠিক রাখতে গত দুই দশকে ব্যয় করা হয়েছে হাজার কোটি টাকা। কিশোর দল গরু খাওয়ানোর ঘাস কাটতে যাওয়ার সময় লাফিয়ে গড়াই নদীর একাংশ পার হচ্ছে। কুষ্টিয়ার খোকসার হিজলাবট দ্বিপচর আবাসন প্রকল্পকে মূলভূমি থেকে বিচ্ছিন্ন করা গড়াই নদীর একাংশের ছবি এটি।

আরও পড়ুন – খোকসায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

খোকসায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার জামাতের কর্মী খোকন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খোকসা উপজেলা জামায়াতে ইসলামী।

খোকসা উপজেলা মডেল মসজিদ থেকে উপজেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলটি শুক্রবার বাদ আছর শুরু হয়। পরে স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, খোকসা কুমারখালী আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: আফজাল হোসেন, খোকসা উপজেলা জামাতের আমীর মোঃ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আয়েন উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান নাটোরী, খোকসা পৌর জামায়াতের আমীর আব্দুল বারিক, উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা মুর্শিদ আলম, কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন, খোকসা উপজেলা শিবিরের সাবেক সভাপতি আব্দুল আলীম প্রমুখ।

আরও পড়ুন – ঝিনাইদহে নিখোঁজের যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের যুবকের লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর সেপটিক ট্যাংক থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে সোহেল হোসেনের বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত রুবেল হোসেন (৩০) সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে।

নিহতের চাচা জুয়েল হোসেন বলেন, গত শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে গ্রামের একটি মুদি দোকান থেকে রুবেল বাড়ি ফিরছিল। তার বন্ধুরা সবাই বাড়ি চলে গেলেও সে বাড়িতে আসে না। তার পর থেকেই নিখোঁজ হয়। ইতোমধ্যে পরিবারের পক্ষ থেকে থানায় জিডিসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। সাতদিন পর শনিবার সকালে সোহেলের বাড়ির কাজ করছিল মিস্ত্রীরা। এসময় ওই বাড়ির পেছনে সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে টের পায় নির্মাণ শ্রমিকেরা। পরে ঢাকনা খুলে রুবেলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিহতের আর এক চাচা আলমগীর হোসেন জানান, গ্রামের মধ্যে রুবেলের মতো এমন ভালো ছেলে হয় না। আমরা বিশ্বাস করতে পারছি না রুবেলের কেউ শত্রু আছে। তাকে কেউ এভাবে খুন করতে পারে। তাকে যেই খুন করুক খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

আরও পড়ুন – রেলের সিগনাল হয় মশাল জ্বেলে

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, আমরা সংবাদ পাওয়া পর ঘটনাস্থলে আসি। এখানে এসে দেখতে পায় নির্মাণাধীন একটি ভবনের পাশে সেপটিক ট্যাংকের ভেতরে একটা লাশ উপুড় করে রাখা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তে হত্যার আসল রহস্য জানা যাবে।

রেলের সিগনাল হয় মশাল জ্বেলে

0

প্রতিটি ট্রেনের ষ্টেশনে প্রবেশের অনুমতি পত্র থাকে লোহার গোলায় বাঁধা টোকেনে সাথে। ষ্টেশনে প্রবেশের আগের মুহুত্যে ইঞ্জিনের চালকের হাতে গোলা না পৌচ্ছালে ট্রেন আর চলবে না। রেলের বিশেষ বাতি জ্বেলে রাতের আধারে ইঞ্জিনের চালকের সাথে যোগাযোগ রক্ষা করা হয়। কিন্তু এখন আর হাতে সিগনাল বাতির (বিশেষ বাতি) ব্যবস্থা নেই। তাই মশাল জ্বেলে একজন পুটার পোড়াদহ থেকে রাজবাড়ী গামী সাটেল ট্রেনের ইঞ্জিনের চালকের হাতে অনুমতি পত্রের গোলা পৌছানোর চেষ্টা করছেন। কুষ্টিয়া জেলা সদরের বড় ষ্টেশনে প্রবেশের মুখে বড়বাজার রেল ক্রসিংএ মশাল জ্বেলে গোলা দেবার চেষ্টা করছেন একজন পুটার পদমর্যাদার রেল কর্মচারী। দু’দিন আগে বৃহস্পতিবার রাতে ছবিটি তোলা।

সর্বশেষ সংবাদ

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার...

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...