মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 146

কুষ্টিয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

0

কুষ্টিয়া প্রতিনিধি

টঙ্গী ইজতেমা মাঠে হামলায় হতাহতের ঘটনায় হামলাকারীদের দ্রæত গ্রেফতার ও সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম।

শুক্রবার বাদ আসর বড় বাজার থেকে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে পাঁচ রাস্তার মোড়ে সমাবেশ করে। সমাবেশে হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল খালেক, উপদেষ্টা মাওঃ আবু দাউদ, সিনিয়র সহ-সভাপতি মাওঃ শামসুল হক, সহ-সভাপতি মাওঃ আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল লতিফ খান, সাংগঠনিক সম্পাদক মাওঃ আফজল হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুল হাকিম, অর্থ সম্পাদক হাফেজ আরিফুজ্জামান, সহ-প্রচার সম্পাদক মাওঃ মোমিনুল ইসলাম, মুফতি দেলোয়ার হুসাইন প্রমুখ।

বক্তারা বলেন, সাদপন্থীরা ভারতের এজেন্ট। টঙ্গী ইজতেমার ময়দানে যখন আমাদের তাবলীগের সাথী ভাইয়েরা গভীর রাতে তাহাজ্জুদ পড়ছিলেন, ঠিক তখনই চিহ্নিত সাদপন্থীরা পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে চার জনকে শহীদ করেছে এবং অসংখ্য সাথী ভাইকে আহত করেছেন, আমরা এই হামলাকারী সন্ত্রাসী সাদপন্থীদের সর্বোচ্চ বিচার ও শাস্তি দাবী করছি, সারা বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে সা’দ পন্থীদের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করার আহবান জানাচ্ছি।

আরও পড়ুন – রবীন্দ্র কুঠিবাড়ি চত্বরে নবীন-প্রবীণ চিত্র শিল্পীদের মিলন মেলা

বক্তারা আরো বলেন, বিশ্বের ওলামায়ে কেরাম সাদপন্থীদের ভ্রান্ত ও কুফরি আক্বিদা গুলো তুলে ধরেছেন। সাদপন্থীরা সংশোধন না করে প্রমাণ করেছে, তারা বাতিল ও পথভ্রষ্ট। তাদেরকে বাংলার মাটিতে কোন কার্যক্রম করতে দেওয়া হবে না।

আরও পড়ুন – সর্বোচ্চ ২৫ শতাংশ মহার্ঘ ভাতা

রবীন্দ্র কুঠিবাড়ি চত্বরে নবীন-প্রবীণ চিত্র শিল্পীদের মিলন মেলা

0

কুমারখালী প্রতিনিধি

রবীন্দ্র স্মৃতিবিজড়িত শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির সামনে ফাঁকা মাঠে মুক্তমঞ্চ। মঞ্চের পূর্ব-দক্ষিণপাশে রয়েছে বড় বড় গাছ। গাছে ত্রিপলে রং-তুলি ও কাগজ নিয়ে বসেছেন নানা বয়সি শিক্ষার্থী।

আর তাদের ঘিরে চেয়ার টেবিলে রং – তুলি আর কাগজ নিয়ে দাঁড়িয়ে – বসে আছেন শতাধিক শিক্ষার্থী। তাদের মধ্যে রাজশাহী, কুষ্টিয়া ইসলামী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও অন্তত ২৭ জন শিক্ষক ও শিক্ষার্থী রয়েছেন। তারা জুলাই বিপ্লব, গ্রামীণ জীবনের চিত্র, রবীন্দ্র কুঠিবাড়ি, নদীসহ নানান ছবি আঁকছেন। আর এই দৃশ্য উপভোগ করার জন্য রয়েছেন অভিভাবক ও উৎসুক জনতাও। শুক্রবার ( ১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় সরেজমিন গিয়ে এ চিত্র দেখা যায়।

শীতের সকালে রবীন্দ্র কুঠিবাড়ি চত্বরে যেন বসেছে নবীন-প্রবীণ চিত্ত শিল্পীদের মিলন মেলা। তারা আপন মনে রং তুলির ছোঁয়ায় চিত্তের নির্মাণ করছেন।

ছবি আঁকলে মন ভাল থাকে বলে জানায় কুমারখালী সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রিনি সাহা। তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ছবি আঁকতে পেরে আনন্দিত। খুব ভাল লাগছে।

কুমারখালী রং তুলি আর্ট স্কুলের শিক্ষার্থী তিশা পাল বলেন, ছবি এঁকে মনের ভাব প্রকাশ করি। কুঠিবাড়িতে আর্ট ক্যাম্পে এসে বড়দের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে ভাল চিত্র শিল্পী হতে চাই।

সাংস্কৃতিক জনপদে ছবি আঁকতে আসতে পেরে আনন্দিত বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পেইন্ট পিকিং বিভাগের অধ্যাপক মো. আনিসুজ্জামান। কুঠিবাড়িতে নবীন প্রবীণ শিল্পীদের মিলন মেলা বসেছে। শিশুরা বড়দের আঁকা দেখে শিখতে পারছে। চমৎকার এ আয়োজনের মধ্যদিয়ে শিশু শিল্পের বিপ্লব ঘটবে। নতুন প্রজন্মের জন্য সারাদেশে এমন আয়োজন দরকার।

জানা গেছে, শিশু শিল্পীদের উৎসাহ প্রদানে এবং মেধা বিকাশের লক্ষ্যে রবীন্দ্র কুঠিবাড়িতে দুইদিন ব্যাপী আর্ট ক্যাম্পের আয়োজন করেছে স্বেচ্ছাসেবি সংগঠন ড. নাসের ফাউন্ডেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও আর্ট বাংলার সহযোগীতায় শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম চঞ্চল। ড. নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বেকার্সফিল্ড ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের চেয়ারপার্সন ড. মো. আবু নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক ও আর্ট বাংলা ফাউন্ডেশনের মহাপরিচালক হারুন অর রশিদ টুটুক। আগামীকাল শনিবার দুপুর টায় কুঠিবাড়ি চত্বরে আর্ট ক্যাম্প শেষ হবে এবং বিকেল ৩ টা থেকে কুমারখালী পাবলিক লাইব্রেরিতে শুরু হবে সাতদিন ব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠান। চলবে ১৮ জানুয়ারি রাত ৮ টা পর্যন্ত।

আরও পড়ুন – সর্বোচ্চ ২৫ শতাংশ মহার্ঘ ভাতা

এবিষয়ে ড. নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো. আবু নাসের বলেন, শিশু ও নতুন শিল্পীদের উৎসাহ প্রদান এবং মেধা বিকাশের জন্য দুইদিন ব্যাপী আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন স্কুল, কলেজ, রাজশাহী, ইসলামী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ১১০ জন শিক্ষক – শিক্ষার্থী অংশ নেন।

আরও পড়ুন – ইনক্রিমেন্ট থেকে মহার্ঘ ভাতা বেসিকে যোগ হবে

ছবি আঁকা একধরনের সৃষ্টিশীল আন্দোলন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম চঞ্চল। তিনি বলেন, ছবি আঁকার মধ্যদিয়ে মনোগত বিকাশ ঘটে। শিল্প, সাহিত্যের বিপ্লবের পাশাপাশি দেশের উন্নয়ন হয়। সারাদেশে ছড়িয়ে পড়ুক এ আন্দোলন।

সর্বোচ্চ ২৫ শতাংশ মহার্ঘ ভাতা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এবারই প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হবে। পেছনের গ্রেডে থাকা কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন, যেখানে সামনের গ্রেডে থাকা কর্মকর্তাদের জন্য ভাতার হার হবে কম। অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা কর্মকর্তাদের তুলনায় বেশি হবে।

অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী, ১ থেকে ৩ নম্বও গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের ১০ শতাংশ, ৪ থেকে ১০ নম্বর গ্রেডের চাকরিজীবীরা পাবেন ২০ শতাংশ, আর ১১ থেকে ২০ নম্বর গ্রেডধারীরা ২৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এতে সর্বনিম্ন ৪ হাজার থেকে সর্বোচ্চ ৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে। স্কেলের পার্থক্যের কারণেও কেউ ৪ হাজার টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না।
তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন, পেনশনে থাকা কর্মকর্তা-কমর্চারীরাও মহার্ঘ ভাতা পাবেন।

সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ ক্ষেত্রে বাড়তি অর্থের উৎস উল্লেখ করতে হয়। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাজস্ব খাতে ব্যয় কমানো খুবই কঠিন, তাই সবকিছু উন্নয়ন বাজেটের ওপর নির্ভর করবে। উন্নয়ন বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে বর্ধিত বেতনভাতা দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে ফেব্রæয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে।

বৃহস্পতিবার এ অর্থবছরই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। তিনি বলেছেন, ‘আগামী ৩০ জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কত শতাংশ মহার্ঘ ঘোষণা করা হবে, সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব।’

জনপ্রশাসন সচিব আরও বলেন, মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে। এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা মহার্ঘ ভাতা পাবেন, ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে? এ প্রশ্নের জবাবে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির এ সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

সরকারি কর্মচারীদের সর্বশেষ পে-স্কেল দেওয়া হয় ২০১৫ সালে। এরপর আর বেতন বাড়েনি তাদের। অথচ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরও পড়ুন –  ইনক্রিমেন্ট থেকে মহার্ঘ ভাতা বেসিকে যোগ হবে

মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করতে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের দাবি ছিল মহার্ঘ ভাতার। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্র্বতী সরকার মহার্ঘ ভাতা নির্ধারণে কমিটি গঠন করে। কমিটি বিষয়ে অর্থ বিভাগের জারি করা আদেশে বলা হয়েছিল, সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটির কার্যপরিধি ছিল মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি।

আরও পড়ুন – চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করে সরকার। কিন্তু ২০১৫ সালের পর আর কোনো নতুন পে-স্কেল দেওয়া হয়নি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায়। সর্বশেষ পে-কমিশনের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন। তিনি নতুন পে-কমিশন না করে মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বেতন কমিশন গঠনের সুপারিশ করেন। কিন্তু আগের সরকার এ সুপারিশ বাস্তুবায়ন করেনি। বাড়তি মূল্যস্ফীতিতে বেতন বাড়াতে নতুন পে-স্কেল ঘোষণাসহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা।

ইনক্রিমেন্ট থেকে মহার্ঘ ভাতা বেসিকে যোগ হবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান। মহার্ঘ ভাতা কারা পাবেন, কীভাবে দেওয়া হবে- সে ব্যাপারেও জানান তিনি।

মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন সচিব বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে সচিব এসব কথা জানান।

মোখলেসুর রহমান বলেন, ‘মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও একজন মেম্বার। ইতোমধ্যেই দুইটা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরই হবে। তবে এবার ব্যতিক্রম হবে, আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না, এবার পাবে। একটা রিজেনেবল অ্যামাউন্ট পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে।’

এই বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বাজেটে মানে ৩০ জুনের মধ্যে, আমি বলব অবশ্যই এর মধ্যে হবে। তার আগেই হবে ইনশাআল্লাহ।’

কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থসচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন সিনিয়র সচিব। তিনি বলেন, ‘এ বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থসচিবকে জিজ্ঞেস করেন। তারা বলতে পারবে।’

কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে সচিব বলেন, ‘অনুমান করে বলা ঠিক হবে না। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব পরিষ্কার করে বলতে পারবেন।’

এছাড়া ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব।

সচিব বলেন, ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের পুনরায় তদন্ত হয়েছে। ফৌজদারি অপরাধে জড়িত ছাড়া বাকিরা সবাই নিয়োগ পাবে।

আরও পড়ুন –চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

এর আগে, গত ২ জানুয়ারি ৪৩তম বিসিএস থেকে ২২৭ জন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এবং ৪০ জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকার জন্য বাদ পড়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন –  খেজুরের রস সংগ্রহ

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন – শেখ হাসিনার ভারতে অবস্থানের স্ট্যাটাস জানে না ঢাকা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় পদ-পদবী ব্যবহার ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, বিভিন্নজনের সঙ্গে অসদাচরণ এবং শৃঙ্খলা বর্হিভূত কর্মকান্ড পরিচালনা করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় এ সিদ্ধান্ত নেওয়া হলো।

আরও পড়ুন – ভারতীয় বিএসএফ দুইদিনে ২ বাংলাদেশিকে হত্যা করল

এর আগে গত মঙ্গলবার শহরের মুক্তিপাড়ার ব্যবসায়ী নুরুজ্জামানের নির্মাণাধীন বাড়িতে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা জাহিদুল ইসলাম সোহেলকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

খেজুরের রস সংগ্রহ

0

খেজুরের গুড় শীতের পিঠে-পুলির প্রধান উপকরণ। গাছ থেকে রসে পাওয়া সে একযুদ্ধ। প্রায় তিন সপ্তাহ চেষ্টার পর মেলে রস। সেই রস জ্বাল দিয়ে গুড় তৈরী হয়। শিশু গাছি রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করছে। কুষ্টিয়ার খোকসার বি-মির্জাপুর গ্রাম থেকে গাছ কাটার ছবিটি তোলা।

শেখ হাসিনার ভারতে অবস্থানের স্ট্যাটাস জানে না ঢাকা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কী স্ট্যাটাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন সে সম্পর্কে স্পষ্ট ধারণা নেই বাংলাদেশের। ভারতের বিভিন্ন মিডিয়ায় সম্প্রতি খবর বের হয়েছে যে, তাকে সে দেশে ‘রেসিডেন্সি পারমিট’ দেওয়া হয়েছে। কোনো কোনো মিডিয়ায় বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। কোনো কোনো মিডিয়ায় বলা হয়েছে যে, তাকে ট্রাভেল পাশও দেওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে বুধবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে জানতে চেয়েছিলেন। জবাবে উপদেষ্টা বলেন, ‘আমরাও আপনাদের মতো পত্রিকায় পড়েছি। এ ব্যাপারে আমাদের কী করার আছে!’

ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ নেই। কারণ ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় না। তবে রেসিডেন্স পারমিট অনেককে দেওয়া হয়েছে। অতীতে আধ্যাত্মিক নেতা দালাই লামাসহ অনেকে ভারতে আশ্রয় নিয়েছেন। এসব বিষয়ে ভারত সরকার সিদ্ধান্ত নিয়ে তাদের আশ্রয় দেয়। শেখ হাসিনাকে ভারত প্রাথমিকভাবে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছিল। বাংলাদেশ সরকার ইতোমধ্যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে চিঠি দিয়েছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার বিশেষ ট্রাইব্যুনালে করা হচ্ছে। ট্রাইব্যুনাল তাকে আদালতে হাজির করার নির্দেশ দিলে সরকার তাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে ‘নোট ভারভাল’ পাঠায়।

জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো নোট ভারভালের জবাব এখনো ভারতের কাছ থেকে পাওয়া যায়নি।’

আরও পড়ুন – ভারতীয় বিএসএফ দুইদিনে ২ বাংলাদেশিকে হত্যা করল

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাংলাদেশের নোট ভারভাল পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, শেখ হাসিনার ব্যাপারে ভারতের অবস্থান অপরিবর্তিত আছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি বাংলাদেশ সফরকালে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ। বিষয়টি সম্পর্কে তিনি নোট নিয়েছেন বলে জানান পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

আরও পড়ুন – প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া

ভারতীয় বিএসএফ দুইদিনে ২ বাংলাদেশিকে হত্যা করল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একদিনের ব্যবধানে সুনামগঞ্জ ও হবিগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশিকে হত্যা করল।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় বিশ্বম্ভপুরের মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক হলেন- উপজেলা গামাইতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সাইদুল ইসলাম অবৈধভাবে বাংলাদেশি সুপারি নিয়ে মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় বিএসএফ তাকে গুলি করে। পরে ২৮ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে। স্থানীয়রা তাকে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ড. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতন্তদের পর জানা যাবে কী ধরনের বুলেট শরীরে লেগেছে।

২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের করাইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৯-এর কাছ থেকে আনুমানিক ২০-২২ গজ ভারতের অভ্যন্তরে গামারীতলা নামক স্থানে এক বাংলাদেশি সুপারি নিয়ে চোরাকারবারের উদ্দেশে প্রবেশ করেন। এ সময়ে ১৯৩ ব্যাটালিয়ন বিএসএফের করাইগড়া ক্যাম্পের টহল দল চোরাকারবারিকে লক্ষ্য করে ফায়ার করলে তার পেটে গুলি লাগে বলে গোয়েন্দা সূত্র এবং এলাকাবাসীর মাধ্যমে জানা যায়।

আরও পড়ুন – প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া

আগের দিন মঙ্গলবার হবিগঞ্জের চুনারুঘাটের পর এবার উপজেলার বাল্লা সীমান্তের বড়কিয়া এলাকায় জহুর আলী (৫০) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও সীমান্তের ওপারের ভারতীয় লোকজন তাকে হত্যা করেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। হত্যার পর ওই ব্যক্তির লাশ ভারতীয় পুলিশ উদ্ধার করে ত্রিপুরা রাজ্যের খোয়াই মহকুমা হাসপাতালে নিয়ে গেছে।

আরও পড়ুন – জানুয়ারিতেই আসছে পৌনে ২ লাখ টন চাল- উপদেষ্টার

প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে। সেখানে তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলবে সাবেক এ প্রধানমন্ত্রীর।

বুধবার (৮ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের এ তথ্য জানান।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলে জানান তিনি।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, হাসপাতালে ভর্তি করার পর খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকদের তাদের প্রাথমিক কার্যকর শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার থেকে তার যথাযথ চিকিৎসা শুরু করবেন তারা।

আরও পড়ুন – জানুয়ারিতেই আসছে পৌনে ২ লাখ টন চাল- উপদেষ্টার

তিনি আরও বলেন, খালেদা জিয়া যথেষ্ট হাসিখুশি রয়েছেন। তার মনোবল অনেক শক্ত। তিনি দীর্ঘ জার্নি করে আসার পরেও বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে না উঠে ছেলে তারেক রহমানের গাড়িতে করেই হাসপাতালে এসেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন –  কুমারখালী কৃষি অফিসে দুদকের অভিযান

জানুয়ারিতেই আসছে পৌনে ২ লাখ টন চাল- উপদেষ্টার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জানুয়ারি মাসেই সরকারিভাবে এক লাখ ৭৫ হাজার টন চাল দেশে আসবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ চাল এলে বাজারে দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান উপদেষ্টা।

ক্রমেই বাড়ছে চালের দাম- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আলী ইমাম মজুমদার বলেন, বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে আমনের ক্ষতি হয়েছে। আমরা চাল আমদানির ব্যবস্থা নিয়েছি। বেসরকারিভাবে চাল আমদানির জন্য শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ব্যবসায়ীদের চাল আমদানির জন্য উৎসাহিত করছি।

তিনি জানান, এরই মধ্যে ২ লাখ ৫০ হাজার টন চাল আমদানির জন্য দরপত্র চূড়ান্ত করা হয়েছে। মিয়ানমার থেকে জি-টু-জি (দুই দেশের সরকারের মধ্যে চুক্তি) ভিত্তিতে এক লাখ টন চাল আনা হবে। পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আনার বিষয়ে আলোচনা হচ্ছে।

চলতি মাসে সরকারিভাবে এক লাখ ৭৫ হাজার টন চাল আসবে জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেন, এ চাল এলে দাম কমবে বলে আশা করি।

আলী ইমাম মজুমদার আরও বলেন, চালের শুল্ক ছাড় দিয়েছি, ওএমএস কার্যক্রম চলছে, সেটি আরও জোরদার করা হবে। টিসিবির অধীনে প্রতি মাসে ৫০ হাজার টন চাল দেওয়া হচ্ছে। মার্চ থেকে শুরু হবে খাদ্যবান্ধব কর্মসূচি। এ কর্মসূচির অধীনে ৫০ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে।

আরও পড়ুন – খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মজুতবিরোধী আইন প্রয়োগে জেলা প্রশাসক ও ইউএনওদের নির্দেশনা দেওয়া হয়েছে। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারাও এ বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন।

আরও পড়ুন – কুমারখালী কৃষি অফিসে দুদকের অভিযান

তিনি বলেন, গত ৫ আগস্টের পর দায়িত্ব নিয়ে সরকার একটি বিধ্বস্ত প্রশাসন ব্যবস্থা পেয়েছে। এছাড়া পেয়েছে বিধ্বস্ত পুলিশ, বিধ্বস্ত স্বাস্থ্য ব্যবস্থা। এগুলো একটা সেটে আনতে সময় লাগে। বাই দিস টাইম এটা চলে এসেছে।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...