বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬.
Home Blog Page 155

ঝিনাইদহ বিজয় দিবসে বর্নাঢ্য আয়োজন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠন মহান বিজয় দিবসে শোভাযাত্রা ও র‌্যালি করেছে।

সোমবার বেলা ১২ টায় জেলা বিএনপির আয়োজনে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা স্টান্ডে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পামাল্য অর্পণ করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুন – বিজয় দিবসের ভাষণে বারবার ঐক্যের কথা বলেছেন প্রধান উপদেষ্টা

এদিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনেও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কালীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম তোতাসহ বিভিন্ন নেতাকর্মী অংশ নেয়।

আরও পড়ুন – বিজয় দিবসের অনুষ্ঠানে ইউএনও গাড়ি ভাংচুর

ঝিনাইদহ প্রেসক্লাব স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি এম রায়হান, এম সাইফুল মাবুদ, আসিফ ইকবাল মাখন, এম, রবিউল ইসলাম রবি, আব্দুল হাই, সোহেল আহম্মেদ, শিপলু জামান প্রমুখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজয় দিবসের ভাষণে বারবার ঐক্যের কথা বলেছেন প্রধান উপদেষ্টা

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, শক্তিশালী স্বৈরাচারী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমেই আমরা হটাতে পেরেছি। তারা এখনো সর্বশক্তি দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্যকে নস্যাৎ করতে চাচ্ছে, একের প্রতি অন্যের বিষ উগড়ে দিতে চাচ্ছে। তাদের এই হীন প্রচেষ্টাকে কোনোভাবেই সফল হতে দেবেন না।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। ভাষণে তিনি একাধিক প্রসঙ্গে একাধিকবার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেছেন, বিজয়ের মাস হোক নারী-পুরুষ, ধর্ম, বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে জাতির মহা ঐক্যের মাস। বিজয়ের মাস হোক ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণ করে নতুন বাংলাদেশ গড়ার শপথ দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করার মাস।

ঐক্যবদ্ধ থাকার জন্য ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ প্রতিষ্ঠা করার কথাও জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। তিনি বলেছেন, ‘এর কাজ হবে রাজনৈতিক দলসহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা।’ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা নিজেই।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এ বছরের বিজয় দিবস বিশেষ কারণে মহা আনন্দের দিন। মাত্র চার মাস আগে একটি অসম্ভব সম্ভব হয়ে গেল, দেশের সবাই মিলে একজোটে হুংকার দিয়ে উঠলো, পৃথিবীর ঘৃণ্যতম স্বৈরাচারী শাসককে পালিয়ে যেতে বাধ্য করে আমাদের প্রিয় দেশকে মুক্ত করেছে ছাত্র-জনতার সম্মিলিত অভ্যুত্থান। যে হাজার হাজার শহীদ এবং আহতদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার অটুট ঐক্যের মাধ্যমে এই গণ-অভ্যুত্থান সম্ভব হলো তাদের সবাইকে স্মরণ করি এবং আজ এবারের মহা বিজয়ের দিনে সমগ্র জাতির পক্ষ থেকে তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিতের জন্য, গণতন্ত্রের জন্য, একটি বৈষম্যহীন দেশ গড়ার তাগিদে ছাত্র জনতা স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রক্ত দিয়ে চার মাস আগে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে ঐক্য গড়ে তুলেছিল, সে ঐক্য এখনো পাথরের মতো মজবুত আছে। মাত্র কয়েক দিন আগে জাতি আবার গর্জে উঠে সমগ্র পৃথিবীকে সেকথা জানিয়ে দিয়েছে।’

‘যখন পরাজিত শক্তি নড়েচড়ে ওঠার চেষ্টা করছিল, সকল রাজনৈতিক দলের এবং সকল ধর্মের শীর্ষ ব্যক্তিদের এবং ছাত্রদের সমাবেশের মাধ্যমে এক কণ্ঠে সজোরে ঘোষণা দিয়েছিল আমরা যে নিরেট ঐক্যের মাধ্যমে অভ্যুত্থান করেছি সেই ঐক্য আরও জোরদার হয়েছে। চার মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি। নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি।’ যোগ করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে, তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি, বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে।’

‘পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। সজাগ থাকুন। নিজের লক্ষ্যকে জাতির লক্ষ্যের সঙ্গে একীভূত করুন। পৃথিবীর কোনো শক্তিই আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না।’

আরও পড়ুন – বিজয় দিবসের অনুষ্ঠানে ইউএনও গাড়ি ভাংচুর

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি দেশের গণমাধ্যমকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাই, বিশ্বের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরুন। অপপ্রচারের বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার।’

আরও পড়ুন – বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলায় একজন গ্রেফতার

‘জাতির এই নিরেট ঐক্য এই বছরের বিজয় দিবসকে স্মরণীয় করে রাখবে। ইতিহাসের অনন্য স্থানে প্রতিষ্ঠিত করে রাখবে। এই ঐতিহাসিক অর্জনের জন্য দলমত নির্বিশেষে দেশের সকল তরুণ-তরুণী, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। এই ঐক্যের জোরে আমরা আমাদের সকল সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে পারবো।’ বলে আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।

বিজয় দিবসের অনুষ্ঠানে ইউএনও গাড়ি ভাংচুর

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিজয় দিবস অনুষ্ঠানের অব্যবস্থাপনার অভিযোগে বিক্ষুদ্ধরা উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে ’কে হেনস্থা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার ব্যবহারের সরকারী গাড়ি ভাংচুর করা হয়।

সোমবার সকাল সোয়া ৮টার দিকে কোটচাঁদপুর শহরের বালক বিদ্যালয় চত্বরের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় এ অনাকাংক্সিক্ষত ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, কোটচাঁদপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারটি বিজয় দিবস উপলক্ষে ধোয়ামোছা ও পরিস্কার করা হয়। মাইকের ব্যবস্থা করা হয়। কিন্তু বছর তার কিছুই করা হয়নি। তাছাড়া সকাল ৮টায় উপজেলা প্রশাসন প্রথম শ্রদ্ধা জানানোর পরই রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কিন্তু ইউএনও উছেন মে আসেন নির্ধারিত সময়ের পর। এতে উপস্থিত জনতা আরও ক্ষুদ্ধ হয়ে ওঠেন। ইউএনও’র বিলম্বে আসার সঙ্গে যোগ হয় অব্যাস্থপনার চিত্র।

সকাল ৮টা পাঁচ মিনিটে ইউএনও গাড়ি থেকে নামার সাথে সাথে বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে প্রতিবাদ জানাতে থাকেন। এ সময় ইউএনও উছেন মে প্রতিউত্তর দিতে গেলে বিক্ষুদ্ধ জনতা তাকে হেনস্থা করে।

পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বিএনপি নেতাদের পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ইউএনওকে উদ্ধার করে নিরাপদে পৌছে দেন। পরে বেলা ১০টার দিকে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা নিয়ে নির্বাহী কর্মকর্তা উছেন মে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন – বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলায় একজন গ্রেফতার

কোটচাঁদপুর থানা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, আয়োজকদের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ নাখোশ ছিল। পরে অবশ্য ঠিক হয়ে গেছে। এ সময় কিছু বিক্ষুদ্ধ মানুষ ইউএনওর গাড়িতে ইটপাটকেল নিক্ষোপ করে ভাংচুর করে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের সংবাদ সম্মেলন

জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল জানান, পুলিশ সুপার ও কোটচাঁদপুর ইউএনওর ফোন পেয়ে ঘটনাটি জানতে পারি। তারপর অবশ্য সব কিছু ঠিকঠাক হয়ে যায়। সরকারী সব অনুষ্ঠান সঠিক ও সুচারু ভাবে পালিত হয়েছে। জেলা প্রশাসক বলেন, স্থানীয় পৌরসভার দায়িত্ব ছিল শহীদ মিনার পরিস্কার পরিচ্ছন্নসহ ব্যবহার উপযোগী করা। কিন্তু সেখানকার পৌর প্রশাসন অচল। এ কারণে কিছু মানুষ সংক্ষুদ্ধ হয়ে এমন কান্ড ঘটায়।

বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলায় একজন গ্রেফতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ বাদি হয়ে সদর থানায় এ বিষয়ে মামলাটি দায়ের করেন।

এ মামলার দুই নম্বর আসামি আমির হামজা মানিকের বাবা ও মামলার ৮ নম্বর আসামি আশরাফুল ইসলাম মতিনকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব খবরের সত্যতা নিশ্চিত করেছেন ।

এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়া শহরের পৌরসভা চত্বরে পিঠা উৎসবে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম-আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, হুমাইরা কবির সাদিয়া, মুখ্য সংগঠক এম ডি বেলাল হোসেন বাঁধনসহ কয়েকজনের ওপর ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্র নিয়ে হামলা চালান। এতে কয়েকজন আহত হন।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন –কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের সংবাদ সম্মেলন

মামলার আসামিরা হলেন কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার আশরাফুল ইসলাম মতিনের ছেলে স্যাম সাদিক (২২), জগতি এলাকার আমির হামজা মানিক (২২), থানাপাড়া এলাকার প্রেম (২৩), শাহরিয়ার (২২), সিয়াম (২৩), টোটন (২৩), কমলাপুর এলাকার গোপিজয় (২৩) এবং একই এলাকার মৃত আবু হানিফের ছেলে আশরাফুল ইসলাম মতিন (৫৫)।

আরও পড়ুন – মহেশপুর সীমান্ত থেকে তিন ভারতীয় গ্রেফতার

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব বলেন, এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের সংবাদ সম্মেলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

সংগঠনের নেতাদের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২ টায় কুষ্টিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভা চত্বরে হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এতে কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ ও মূখ্য সংগঠক এম ডি বেলাল হোসেন বাঁধনসহ কয়েকজন আহত হন।

সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান বলেন, হামলার পর আমাদের হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশকে আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

হামলায় গ্যাং গ্রুপ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা জড়িত অভিযোগ করেন মোস্তাফিজুর রহমান বলেন, পৌরসভার মেলা প্রাঙ্গণে কোনো কারণ ছাড়ায় অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করা হয়। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। হামলাকারী সাতজনকে আমরা সনাক্ত করতে পেরেছি। হামলায় নেতৃত্ব দেওয়া স্যাম সাদী, আমির হামজা ও প্রেম নামে তিনজন সরাসরি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত।

পৌরসভা চত্বরে মেলা প্রাঙ্গণে হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে দাবি করেন মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন – মহেশপুর সীমান্ত থেকে তিন ভারতীয় গ্রেফতার

হামলার পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক হাসিবুর রহমান বলেন, ছাত্রলীগের কর্মী ও কিশোর গ্যাং বাহিনীর সদস্যরা মোস্তাফিজ, শ্রেষ্ঠ, বাধন ও হুমাইরা কবিরের ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন – কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলা

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব বলেন, হামলার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

মহেশপুর সীমান্ত থেকে তিন ভারতীয় গ্রেফতার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম মাইলবাড়িয়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভারতের উত্তর প্রদেশ জেলার শাহপুর থানার বাশারতপুর গ্রামের সারাদ এডবিনের মেয়ে জাউন কল্লবীন, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হরিণঘাটা থানার সুবেন্দ্রপুর গ্রামের জগবন্ধুর মেয়ে কশৈল্লা সরকার ও শেহজানপুর জেলার ভান্ডা থানার রাড়–য়া গ্রামের রানু বার্মার ছেলে কাজল বার্মা।

রবিবার সন্ধ্যার দিকে বিজিবির এক ই-মেইল বার্তায় এ খবর জানানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহশেপুর ৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল আজিজুস শহীদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে সীমান্ত দিয়ে অবৈধ পথে মাইলবাড়িয়া গ্রামে তিন ভারতীয় নাগরিক প্রবেশ করেছে এবং ওই গ্রামেই অবস্থান করছে। খবর পেয়ে শ্যামকুড় বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তিন ভারতীয় নাগরিককে আটক করে।’

আরও পড়ুন – কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলা

তিনি আরো বলেন,‘আটককৃতদের বিরুদ্ধ মহশেপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন – খোকসায় শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দীন জানান, বিবিজি তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তারা আসলে ভারতীয় নাকি বাংলাদেশী তা জিজ্ঞাসাবাদ না করে বলা যাচ্ছে না। তিনি এও জানান, বাংলাদেশে তাদের আত্মীয় সজন রয়েছে।

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তাদেরকে মারধর করে ছাত্রলীগের কর্মী ও কিশোর গ্যাং এর সদস্যরা। হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা আহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে কুষ্টিয়া পৌরসভা চত্বরে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৭টার দিকে শহরের কুষ্টিয়া পৌরসভা চত্বরে পিঠা উৎসবে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, হুমাইরা কবির সাদিয়া, মূখ্য সংগঠক এম ডি বেলাল হোসেন বাঁধনসহ কয়েকজন। এসয় প্রায় ৩০ থেকে ৪০ জন ছাত্রলীগ কর্মী ও আরডি এক্স বয়েজ নামের কিশোর গ্যাং এর সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। এ সময় হামলাকারীদের হাতে অস্ত্রসস্ত্র ছিল। হামলার পর অভিযুক্তরা পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে আমির হামজা, স্যামসাদী, প্রেমসহ ছাত্রলীগের বেশ কয়েক জন উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নৈতারা বলেন, আমরা কুষ্টিয়া পৌরসভায় গিয়েছিলাম। সেখান আমাদের হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় ছাত্রলীগ ও কিশোর গ্যাং এর সদস্যরা। আমরা পুলিশকে হামলার বিষয়টি জানিয়েছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক হাসিবুর রহমান বলেন, ৭টার দিকে ছাত্রলীগের কর্মীরা ও কিশোর গ্যাং বাহিনীর সদস্যরা মুস্তাফিজ, শ্রেষ্ঠ, বাধন ও হুমাইরা কবিরের উপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে এবং মারধর করে। এতে কয়েকজন আহত হয়েছেন। পুলিশের কাছে অভিযোগ দেয়া হয়েছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। দ্রæত তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

আরও পড়ুন – খোকসায় শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব বলেন, বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

আরও পড়ুন – খোকসায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার মুখপাত্র পারভেজ মোশারফ এক সংবাদ বিজ্ঞপ্তি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খোকসায় শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায়র নব গঠিত থানা ও পৌর শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তিযুদ্ধ সংসদের সভা কক্ষে পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার মোঃ আলাউদ্দিন খাঁন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সভাপতি খ ম মখলেছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক হোসেন শিকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন থানা শ্রমিক দলের সভাপতি মোঃ আজাদ হোসেন।

আরও পড়ুন – খোকসায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বক্তব্য রাখেন খোকসা থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ঝন্টু, খোকসা পৌর শ্রমিক দলের সভাপতি আঃ রশিদ রঙ্গিন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।

আরও পড়ুন – চায়ের দোকানির মৃত্যুকেন্দ্র করে হামলায় তিন পুলিশ আহত

পরিচিতি সভা শেষে খোকসা বাজারে একটি আনন্দ মিছিল বের করা হয়।

খোকসায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার শিমুলিয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে শিমুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে থানা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন – চায়ের দোকানির মৃত্যুকেন্দ্র করে হামলায় তিন পুলিশ আহত

খোকসা থানা কৃষকদলের আহ্বায়ক মোঃ রফিক মন্ডলের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার মোঃ আলাউদ্দিন খান।

আরও পড়ুন – ঝিনাইদহে আদালত আঙ্গিনায় পরিষ্কার পরিছন্নতা অভিযান

কৃষক সমাবেশে বক্তব্য রাখেন, খোকসা থানা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন আহবায়ক আবু সায়েব, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম বাবু প্রমুখ। এ সময় স্থানীয় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন শামীম হোসেন, শাজাহান, খোকসা থানা কৃষক দল সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম কৃষক সমাবেশটি পরিচালনা করেন।

চায়ের দোকানির মৃত্যুকেন্দ্র করে হামলায় তিন পুলিশ আহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের অভিযানের সময় এক জাসদ নেতার ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুদ্ধ জাসদ নেতা-কর্মীদের মারপিটের শিকার আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন ভেড়ামারা থানার উপ পরিদর্শক (এসআই) সালাউদ্দীন, পুলিশ কনস্টেবল এখলাছ উদ্দীন ও মিজানুর রহমান।

ঘটনার তদন্তে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার পুলিশ সুপার মো: মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) পলাশ কান্তি নাথকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হচ্ছেন মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক এবং ডিআই ওয়ান শেখ ওবায়দুল্লাহ। কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত পূর্বক লিখিত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে এটিকে হত্যাকান্ড বলে দাবি করে অভিযুক্ত ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডীপুর গ্রামে ভেড়ামারা থানার ছয় পুলিশ সদস্য অভিযানে গেলে পুলিশ হেফাজতে রফিকুল ইসলাম দুদু (৪৫) নামে এক চা বিক্রেতার মৃত্যুর ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম দুদু একই গ্রামের আজিজ মন্ডলের ছেলে। পেশায় তিনি একজন চায়ের দোকানদার ছিলেন। তাঁর ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদগ্রাম ৪ নং ব্রীজের কাছে রফিকুলের চায়ের দোকান। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা থানা পুলিশের এস আই সালাউদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযানে যান। এসময় পুলিশের হাত থেকে বাঁচতে ব্রীজ থেকে রফিকুল লাফ দেন। পুলিশ সেখানে ধাওয়া করে তাকে আটক করে। পুলিশের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের কারণেই রফিকুলের মৃত্যু হয়েছে এমন অভিযোগ এনে তিন পুলিশকে মারধর করে তাদের বাজারের একটি দোকানে আটকিয়ে রাখে জাসদের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। এ সময় পুড়িয়ে দেওয়া হয় পুলিশের ব্যবহৃত মোটরসাইকেলটি। প্রায় তিন ঘন্টা পর রাত ১০ টা ২০ মিনিটের দিকে ক্যাপ্টেন লাম ইয়ানুল ইসলামের নেতৃত্বে কুষ্টিয়া থেকে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌছে অবরুদ্ধ তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে দিয়ে আসেন।

এদিকে রফিকুল ইসলামকে ওয়ার্ড জাসদের নেতা উল্লেখ করে তাকে হত্যার প্রতিবাদ জানিয়ে এবং দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় জাসদ। জাসদের দপ্তর সস্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রফিকুল ইসলাম দুদুকে নির্মমভাবে পিটিয়ে ঘাড় ভেঙ্গে মুমূর্ষু অবস্থায় ব্রীজ থেকে নিচে ছুড়ে ফেলে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ ছিল না।

নিহত রফিকুল ইসলামের ভাই চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, নিহত ব্যক্তি একজন চায়ের দোকানদার। তার বিরুদ্ধে কোন মাদক মামলা নেই। সে মাদকের সাথে জড়িতও না। পুলিশ অন্যায়ভাবে তাকে আটক করতে এসে হত্যা করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ছয় পুলিশকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন – ঝিনাইদহে আদালত আঙ্গিনায় পরিষ্কার পরিছন্নতা অভিযান

ভেড়ামারা থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম জানান, চায়ের দোকানের আড়ালে রফিকুল ইসলাম দুদুর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। এই সংবাদ নিশ্চিত হয়ে ৬ সদস্যর পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তাকে আটকও করা হয়। তিনি পুলিশের হাত থেকে বাঁচতে ব্রীজ থেকে লাফ দেন। পুলিশও তাকে ধাওয়া দিয়ে আবারো আটক করে। এক পর্যায়ে তিনি অসুস্থ অনুভব করলে, তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। এরপর বিক্ষুদ্ধ নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে হামলা চালায়। তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে এবং পুলিশের মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

আরও পড়ুন – খোকসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

তিনি আরও জানান, তিন পুলিশ সদস্যকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদিকে শনিবার ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রফিকুল ইসলাম দুদুর মরদেহের ময়নাতদন্ত শেষে দুপুরের দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং নিজ গ্রামে বাদ আসর জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

সর্বশেষ সংবাদ

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...

সাঁতারু নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন

কুমারখালী প্রতিনিধি ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সফলতা সহ জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি-স্বরূপ কুমারখালী নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। ইতোমধ্যে যুব...

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...