বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬.
Home Blog Page 157

ঝিনাইদহে কবর থেকে স্কুল ছাত্রের লাশ উত্তোলন

0
নিহত স্কুল ছাত্রের ফাইল ছবি।

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে লাশ দাফনের ৬১ দিন পর আদালতের নির্দেশে সোহান (১৪) নামে এক স্কুলছাত্রর লাশ উত্তোলন করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মেফতাহুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশ সদর উপজেলার নগরবাথান গ্রামের একটি কবরস্থান থেকে সোহানের লাশ উত্তোলন করে। সোহান ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

গত ১৮ সেপ্টম্বর ঢাকায় রহস্যজনক মৃৃত্যু হয় সোহানের। ২১ সেপ্টম্বর ময়না তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে তার লাশ একটি মহল ঝিনাইদহের নগরবাথান গ্রামে সোহানের লাশ দাফন করে। লাশ দাফনের পর সোহানকে হত্যা করা হয়েছে বলে প্রচার হলে ঝিনাইদহের একটি আদালতে তার পিতা শহিদুল ইসলাম ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য ঝিনাইদহ ডিবি পুলিশকে দায়িত্ব দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফ লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য আবেদন করলে ঝিনাইদহ সদর আমলি আদালতের বিচারক তা মঞ্জুর করেন।

নিহত সোহানের মা সুন্দরী খাতুন অভিযোগ করেন, তার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করেছে নগরবাথান গ্রামের আব্দুল আজিজের ছেলে সাকিব (২৭)। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটনানো হয়।

আরও পড়ুন –হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিহত স্কুলে ছাত্রের বাবা ও মামলার বাদী শহিদুল ইসলাম জানান, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর সাকিব ও তার অজ্ঞাত বন্ধুরা সোহানকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ঢাকার ৩শ’ ফিটের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনার দিন বিকাল সাড়ে পাঁচটার দিকে শহিদুল ইসলাম ছেলেকে বাড়িতে ফেরার জন্য ফোন করলে সোহান জানায়, সে খুব ঝামেলায় আছে। এরপর সোহানের পিতা সাকিবকে ফোন করে। এ সময় ফোন ধরে সাকিব গালিগালাজ করে মোটা অংকের টাকা দাবি করে। ঘটনার কিছুক্ষণ পর রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে সোহানের পিতাকে ফোন করে জানানো হয় সোহান হাসপাতালে। খবর পেয়ে সোহানের পিতা হাসপাতালে গিয়ে দেখতে পান সাকিবের দুই ফুফু ডায়রি খাতুন ও আরজিনা খাতুন সেখানে উপস্থিত। সোহানের পিতা আরও অভিযোগ করেন, হাসপাতালে থাকতেই সাকিবের পিতা আব্দুল আজিজ তাকে ফোন করে কোন ঝামেলা না করার জন্য হুমকি দেন। এছাড়া সাকিবের ফুফা আরব আলী তাকে শিখিয়ে দেন পুলিশ গেলে আমি যেন তাদের বলি সোহান দুর্ঘটনায় মারা গেছে।

আরও পড়ুন – চলন্ত পিকাপ ভ্যান থামিয়ে আবারও ৭টি গরু ডাকাতি

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ গোয়েন্দা বিভাগের এসআই শরীফ জানান, আদালতে এ নিয়ে একটি হত্যা মামলা হয়েছে। ফলে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়না তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তে বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।

হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং আন্দোলনকারী আশরাফুল ইসলামকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত পলাতক আসামি ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিন্টু ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মিন্টু ফকির কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা।

আরও পড়ুন – ‘অমুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা, নইলে ব্যবস্থা’

জানা গেছে, ছাত্র-জনতা আন্দোলন চলাকালে ৫ আগস্ট দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া শহরের বকচত্বরের উত্তর দিকে রউফ চৌধুরীর মার্কেটের সামনে আশরাফুল ইসলামকে তলপেটে, বাম পায়ের উরুসহ শরীরের বিভিন্নস্থানে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২০ আগস্ট নিহত আশরাফুল ইসলামের স্ত্রী লাবণী আক্তার ইতি কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী সহ মোট ২৯ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫০-৬০ জনকে। নিহত আশরাফুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার শালদহ গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি রঙ মিস্ত্রির কাজ করতেন।

আরও পড়ুন –চলন্ত পিকাপ ভ্যান থামিয়ে আবারও ৭টি গরু ডাকাতি

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব বলেন, আন্দোলকারী আশরাফুল ইসলামকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন মিজানুর রহমান। বটতৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার পর থেকেই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘোষণা

0

সুধী পাঠক

দ্রোহ পত্রিকার অনলাইন ভার্সনে সংবাদের সাথে পোস্ট করা ছবি আপনারা দেখতে পাচ্ছেন না। প্রকৌশলগত ত্রুটির ফলে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা দুঃখিত।

– বার্তা সম্পাদক

‘অমুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা, নইলে ব্যবস্থা’

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অমুক্তিযোদ্ধারা সনদ বাতিল করে স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা পাবেন, অন্যথায় প্রতারণার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

বুধবার (১১ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান। শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উপদেষ্টা বলেন, বহু অভিযোগ আছে, মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে তালিকাভুক্ত হয়েছেন, গেজেটভুক্ত হয়েছেন এবং সুবিধাদি নিচ্ছেন। এটা জাতির সঙ্গে প্রতারণা। এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ।

তিনি আরও বলেন, আমরা একটা ইনডেমনিটিও হয়তো দেবো, যারা অমুক্তিযোদ্ধা এভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসেছেন, তারা যাতে স্বেচ্ছায় এখান থেকে চলে যান। যদি যান, তারা হয়তো তখন সাধারণ ক্ষমাও পেতে পারেন। আর যদি সেটা না হয়, আমরা যেটা বলেছি, প্রতারণার দায়ে আমরা তাদের অভিযুক্ত করবো।

১২ বছর ছয় মাস বয়সী ২ হাজার ১১১ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করার পর এ বিষয়ে আদালতে মামলা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, আদালতের কাছ থেকে যখন এই বিষয়টি নির্ণীত হবে, তখন তাদের বাতিল করবোই। এটার প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করবো। এরা যাতে শাস্তি ভোগ করে।

আরও পড়ুন – চলন্ত পিকাপ ভ্যান থামিয়ে আবারও ৭টি গরু ডাকাতি

ফারুক-ই-আজম বলেন, অন্য যেসব মুক্তিযোদ্ধার তালিকায় অমুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হয়েছেন, আমরা যাচাই-বাছাই প্রক্রিয়া সুনির্দিষ্ট করতে পারলে, তাদের ক্ষেত্রেও একই রকমের ঘটনা ও বিষয় হবে। তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত।

আরও পড়ুন – মোবারকগঞ্জ চিনিকল ছাত্রলীগ-যুবলীগ পুনর্ববাসন কেন্দ্রে

তিনি বলেন, আমরা চাই যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা, কোনোভাবে যাতে তাদের মর্যাদা নষ্ট না হয়। সেটা অক্ষুণœ রেখেই বাকি কাজ সম্পন্ন করতে হবে। এটাই হচ্ছে আমাদের জন্য দুরূহ কাজ। প্রচেষ্টা রাখছি, আশা করছি, এক্ষেত্রেও সফলতা আসবে।

চলন্ত পিকাপ ভ্যান থামিয়ে আবারও ৭টি গরু ডাকাতি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে আবারো গরু বোঝাই চলন্ত পিকাপ ভ্যানে সশস্ত্র ডাকাতরা হানা দিয়ে দুইজনকে এলোপাতাড়ি কুপিয়ে ৭টি গরু লুটে নিয়ে গেছে।

বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহসড়কের সদকী ইউনিয়নের ফুলতলা মৎস্য হ্যাচারীর সামনে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাত দলের হামলায় আহতরা হলেন-গোপালগঞ্জের মোকসেদপুর থানার পাচড়া এলাকার কুদ্দুস শেখের ছেলে জনি শেখ (৩৬) ও হোচেন শেখের ছেলে হৃদয় হোসেন ( ৩৩)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।

এঘটনায় পিকাপ ভ্যান চালক মো. সজিবকে (৩৪) সন্দেহ করছেন গরুর মালিক নাজমুল। সজিব দিনাজপুরের রুস্তমপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে। তাকে কুমারখালী থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

গত ৫ ডিসেম্বর রাতে একই সড়কের চাপড়া ইউনিয়নের দবিরমোল্লা গেট এলাকা থেকে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে এবং পিকআপ ভ্যান থামিয়ে মারধর করে রিপন শেখ নামের এক খামাড়ির পাঁচটি গরু ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। তিনি ফরিদপুরের ভাঙা থানাধীন চকিঘাটা এলাকার বাসিন্দা।

পুলিশ ও এক ভিকটিমের সঙ্গে আলাপ করে জানা গেছে, গোপালগঞ্জের খানদারপাড়র কালাম শেখের ছেলে নাজমুল (৩১) এবং পাচড়া এলাকার জনি শেখ ও হৃদয় হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পশুহাট থেকে গত মঙ্গলবার বিকালে প্রায় তিন লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আটটি বাছুর গরু খরিদ করেন। গরু গুলো নিয়ে ভাড়া করা পিকাপ ভ্যানে ( ঢাকা মেট্রো ন -১২-০২২৫) বাড়িতে ফিরছিলেন। পথে চার – পাঁচজন সশস্ত্র ডাকাত পিকআপের সামনে লোহার রড দিয়ে আঘাত করে তাদের গতিরোধ করে। এরপর ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে গরুর মালিক জনি ও হৃদয়ের কাঁধে – পিঠে এলোপাতাড়ি কোপানো শুরু করে। এসময় অপর গরু মালিক নাজমুল ভয়ে মাঠের মধ্যে দৌড়ে পালিয়ে যায় এবং ‘৯৯৯’ কল দেন। পরে খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌছে ভিকটিমদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে ততক্ষণে ডাকাতদল ৭টি গরু নিয়ে পালিয়ে যান। তবে চালক সজিবকে কোনো আঘাত করেনি ডাকাতরা।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, থানা চত্বরে রাখা রয়েছে জব্দকৃত পিকাপ ভ্যানটি। ভ্যানের ওপরে রয়েছে উদ্ধারকৃত লাল রঙের একটি গরু। এনিয়ে থানা চত্বরে কথা হয় গরু মালিক নাজমুলের সঙ্গে। তিনি বলেন, অনলাইনে গরু দেখে আমরা তিনজন দিনাজপুরে গিয়েছিলাম গরু কিনতে। পছন্দ হওয়ায় তিন লাখ ৭৬ হাজার টাকায় ৮টি গরু কিনে ভাড়া পিকাপ ভ্যানে ফিরছিলাম। পথে কুমারখালীর মৎস্য হ্যাচারীর সামনে চার – পাঁচজন ডাকাত প্রথমে গাড়িতে আঘাত করলে চালক গাড়ি থামিয়ে দেন। এসময় ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে জনি ও হৃদয়কে এলোপাতাড়ি কোপ শুরু করে। তা দেখে আমি দৌড়ে পালিয়ে যায় এবং ‘৯৯৯’ কল দিই। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করলেও ডাকাতরা ৭টি গরু নিয়ে গেছেন।

তিনি আরও বলেন, জনি ও হৃদয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে কুমারখালী এবং পরে কুষ্টিয়া হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। তারা এখন গাড়িতে ঢাকার পথে।

তার ভাষ্য, গাড়ি চালক সজিব সারা পথ বিভিন্ন জনের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং কখন কোথায় আছি তা জানিয়েছে। আবার ডাকাতরা চালককে কোনো আঘাতও করিনি। এঘটনায় চালক জড়িত। থানায় মামলার এজাহার দিয়েছি।

আরও পড়ুন – মোবারকগঞ্জ চিনিকল ছাত্রলীগ-যুবলীগ পুনর্ববাসন কেন্দ্রে

অভিযোগ অস্বীকারে পুলিশ হেফাজতে থাকা চালক সজিব বলেন, তিনি প্রথমবারের মতো গরু তুলেছেন গাড়িতে। ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

আরও পড়ুন – গণহত্যার দায়ে আদালতই শেখ হাসিনাকে দেশে আনবে – আমান উল্লাহ আমান

আহতরা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ। তিনি বলেন, চালককে জিজ্ঞাসাবাদ চলছে। থানায় ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মোবারকগঞ্জ চিনিকল ছাত্রলীগ-যুবলীগ পুনর্ববাসন কেন্দ্রে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল (মোচিক) ছাত্রলীগ ও যুবলীগ পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় এই চিনি কলে অবৈধ ভাবে ১৩৭ জন ছাত্রলীগ ও যুবলীগ কর্মীকে দৈনিক হাজিরায় শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম আ’লীগের সাবেক এমপি আনারের ঘনিষ্ঠ বন্ধু গোলাম রসুল দলীয় বিবেচনা অর্থ বানিজ্যের মাধ্যমে অনভিজ্ঞদের শ্রমিক হিসেবে কাজে লাগায়। তবে এসব শ্রমিক কর্মচারীদের কোন নিয়োগপত্র নেই বলে জানাগেছে। অবৈধ শ্রমিকদের আবারও কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে মিলকর্তৃপক্ষ। এ নিয়ে মোবারকগঞ্জ চিনিকল এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তথ্য নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩-২০২৪ আখ মাড়াই মৌসুমে দৈনিক হাজিরার ভিত্তিতে মিলটির বিভিন্ন বিভাগে ১৩৭ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, মিলের এমডি সাইফুল আলম ও মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল শ্রমিকদের তালিকা। এসব শ্রমিকের মধ্যে ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন, সহ-সভাপতি মিরাজুল ইসলাম ও কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর সজল রয়েছে। এ ছাড়া ছাত্রলীগ যুবলীগের রাজনীতির সাথে জড়িতদের নিয়োগ দেওয়া হয়।

৫ আগস্ট হাসিনার পতন ঘটলে আত্মগোপনে চলে যায় শ্রমিক ইউনিয়নের দুর্নীতিবাজ সভাপতি গোলাম রসুলসহ অনেক শ্রমিককে অবৈধভাবে নিয়ো দেয়া হয়। আগামী ১৩ ডিসেম্বর মোবারকগঞ্জ সুগার মিলের ২০২৪-২০২৫ অর্থ বছরের আখ মাড়াই মৌসুম উদ্বোধনের আগেই মিল কর্তৃপক্ষ জনবল সংকটের কথা বলে পলাতক যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের কাজে নেওয়ার তৎপরতা চালাচ্ছেন।

সোমবার (৯ ডিসেম্বর) এসব শ্রমিকরা কাজে যোগদানের চেষ্টা করলে সাধারণ শ্রমিকরা বিরোধিতা করে তাদের ধাওয়া করে। খবর পেয়ে যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সাধারণ শ্রমিক ইলিয়াস রহমান মিঠু জানান, বিগত সরকারের সময়ে একদম অবৈধভাবে ১৩৭ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। নূন্যতম এসকল শ্রমিকদের সাক্ষাৎকারও নেওয়া হয়নি। সাবেক এমপি আনার ও তার বন্ধু গোলাম রসুল টাকার বিনিময়ে এ সকল শ্রমিকদের নিয়োগ দেয় বলে তিনি অভিযোগ করেন। আর এই অনৈতিক কাজে সহায়তা করেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।

আরও পড়ুন – গণহত্যার দায়ে আদালতই শেখ হাসিনাকে দেশে আনবে – আমান উল্লাহ আমান

শ্রমিক জবেদ আলী জানান, গত মৌসুমে নিয়োগ পাওয়া ১৩৭ জনের অধিকাংশই ছাত্রলীগ-যুবলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের আবারও কাজে লাগাতে চাইলে সাধারণ শ্রমিক তাদের প্রতিহত করবে। ফলে এ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আরও পড়ুন – দুই দুর্বৃত্তকে ধরলো এক ইউটিউবার নারী

সুগার মিলের ব্যবস্থপনা পরিচালক সাইফুল আলম বলেন, টাকা নিয়ে শ্রমিক নিয়োগ করার বিষয়টি সঠিক না। যে ১৩৭ জন নিয়োগ দেওয়া হয়েছিল সেটি দৈনিক হাজিরায়। তাদের কোন নিয়োগই নাই। তাদের পুনরায় নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। তবে তারা মিলের মধ্যে কাজের দাবীতে জড়ো হচ্ছে বলে জানতে পারছি।

গণহত্যার দায়ে আদালতই শেখ হাসিনাকে দেশে আনবে – আমান উল্লাহ আমান

0

কুষ্টিয়া প্রতিনিধি

খুলনা বিভাগীয় বিএনপির দায়িত্বরত সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, গণহত্যা, বিডিআর ও ছাত্রজনতা হত্যার আসামী শেখ হাসিনার আইন অনুযায়ী বিচার হবে। আর বিচারের মাধ্যমে আদালতই তাকে দেশে আনবে। সম্প্রতি ভারত ইস্যূ নিয়ে বাংলাদেশে জাতীয় ঐক্য গঠিত হয়েছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে যে বিভেদ সৃষ্টি হয়েছে ঐক্যবদ্ধভাবেই আমরা তার মোকাবেলা করবো।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ায় দলীয় একটি সভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সভায় খুলনা বিভাগীয় বিএনপির দায়িত্বরত সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে সংগঠিত করা হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হলে বিএনপি জাতীয় সরকার গঠন করবে।

আরও পড়ুন – দুই দুর্বৃত্তকে ধরলো এক ইউটিউবার নারী

কুষ্টিয়া জেলা বিএনপি এবং সকল ইউনিট সমূহের কাউন্সিল নির্ধারিত সময়ে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ।

আরও পড়ুন – কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশকে জুতা পেটা করা সেই দুই নারী আটক

এসময় কুষ্টিয়ার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।

জাতীয় পতাকা

0

প্রাথমিকের তৃতীয় ধারাবাহিক মূল্যায়নের শেষ দিন ছিল চারুকারু ও সংগীত বিষয়ক পরীক্ষা। শিশুদের দেশপ্রেমে উদ্ভুদ্ধ করতে জাতীয় পতাকা আঁকার জন্য প্রশ্নপত্রে নির্দেশনা দেওয়া। কমলমতি শিশুরা মনোযোগসহকারে পাতাকার ছবিটি আঁকছে। মঙ্গলবার খোকসার আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে শিশুদের ছবিটি ধারণ করা।

দুই দুর্বৃত্তকে ধরলো এক ইউটিউবার নারী

0
আটক দুই দুর্বৃত্ত ইন সেডে সাহসী নারী মুন্নি আক্তার কণা

স্টাফ রিপোর্টার

দিনের বেলায় দরজার তালা ভেঙ্গে ডাকাতি করতে ঘরে ঢোকা দুই দুর্বৃত্ত আটক করে পুলিশে সপর্দ করলেন এক দু’সাহসী নারী ইউটিউবার। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় দায়ের করা মামলার বাদিও হলেন নিজে।

মঙ্গলবার সকালে কুষ্টিয়ার খোকসা থানা সদরের স্কুল পাড়ার শাজাহান মাষ্টারের দোতলা বাড়ির নিচ তলার ভাড়াটিয়া নারী ইউটিউবার মুন্নি আক্তার কণা’র ভাড়া বাসার দরজার তালা ভেঙ্গে সংঘবদ্ধ দুর্বৃত্তরা হানা দেয়। এ সময় মুন্নি বাড়ির ছাদে রোদে বসে কাজ করছিলেন। অপর ভাড়াটিয়ারা ছিলেন নিজ নিজ কাজে ব্যস্ত। এক পর্যায়ে নিজের (মুন্নি) ফ্লাটে ফিরে তার বাসার দরজার তালা ভাঙ্গা দেখতে পান। এ সময় দুর্বৃত্তরা ঘরের মধ্যের আসবাবপত্র তছনছ করছিল। তিনি বুদ্ধি খাটিয়ে ঘরের দরজা হ্যাজবোল্ড দিয়ে এক দুর্বৃত্তকে আটকাতে স্বক্ষম হন। অপরজনকে বøকসিবল (লোহার কেচি গেট) গেটের মধ্যে আটকে দেন। ইউটিউবার মুন্নির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মোঃ খলিল (৪৩) পিতা- মহর আলী ও জাকির হোসেন (৪৬) পিতা- শাজাহান নামের দুই দুর্বৃত্তকে আটক করে পুলিশে সপর্দ করে।

সকালে দুর্বৃত্ত আটকের পর নারী ইউটিউবার মুন্নি আক্তার কণার বাসায় দিয়ে তাকে পাওয়া যায় না। তখন তিনি থানায় মামলা দায়ের নিয়ে ব্যস্ত ছিলেন। তবে মুন্নি ঘরের তালার হ্যাজবোল্ড ও মেঝেতে ছোপ ছোপ রক্ত পরেছিল। ঘরের আসবাবপত্র তছনছ করার চিহ্ন ছিল স্পষ্ট।

দুপুরে থানায় মামলা দায়ের করে ইউটিউবার মুন্নি আক্তার কণা বাড়ি ফিরে ঘটনার বর্ণান দিতে গিয়ে বলেন, দুর্বৃত্তদের আটকাতে “শরীরের শক্তি থেকে বুদ্ধির কৌশলটাকেই বেশী ব্যবহার করি”। তিনি বলেন, সকালে ছাদে রোদে পিঠ দিয়ে সংসারের কাজ করছিলেন। স্বামী ছিলেন বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে। হঠাৎ তার কানে তালা ভাঙ্গার শব্দ যায়। তিনি দ্রæত ছাদ থেকে নেমে আসেন। এসেই নিজের ঘরের তালা ভাঙ্গা দেখেন। ঘরে ঢুকে দুর্বৃত্তদের সাথে দেখা হয়। নিজের সম্পদ রক্ষায় তিনি ঝাপিয়ে পরেন। এক পর্যায়ে দুর্বৃত্ত¡রা তার ডান হাতে আঘাত করে। “মরার আগে মেরে মরাই ভালো” এ বোধ থেকে ঘরের ভিতরে দুর্বৃত্তদের রেখে দরজা আটকে দেন। এ সময় একজন দুর্বৃত্ত বেড়িয়ে যায়। তাকেও বাড়ির ক্লপসিপল গেটের মধ্যে আটকে চিৎকার দেন। কখনো তিনি “নার্ভাস হননি”।

হেজাবী নারী মুন্নি আক্তার কণার স্বামী আসাদুজ্জামান খোকসা বাজারের ইলেকট্রিক সামগ্রীর ব্যবসায়ী। তার একমাত্র ছেলে পিয়াল অষ্টম শ্রেণির ছাত্র। এ সময় ছেলে স্কুলে পরীক্ষা দিচ্ছিলো। স্বামী ছিলেন দোকানে। বাসায় তিনি ছিলেন একা। তার একটি সোনার আংটি ও ১৫ হাজার টাকা খুয়া গেছে। মুন্নি ২০০৮ সালে এসএসসি পাশ করার পর সংসার জীবন শুরু করেন। শখের বসে কয়েক বছর আগে “আমার রান্না” নামের একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে নিয়মিত রান্না বিষয়ক ভিডিও আপলোড করে থাকেন।

আরও পড়ুন – কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশকে জুতা পেটা করা সেই দুই নারী আটক

ইউটিউবার মুন্নির পাশের ফ্লাটে থাকে স্থানীয় একটি মহিলা কলেজের বিজ্ঞান শাখার প্রদর্শক শারিমন শাওন। ঘটনার সময় বাসায় ছিলে। তার পাশের দরজায় এতবড় ঘটনা ঘটেছে তিনি বুঝতে পারেননি। প্রথমে ভেবেছিলেন বিদ্যুতে কোন সমস্যা হয়েছে। পরে দুর্বৃত্তের উপস্থিতি টের পেয়ে তিনিও ঝাপিয়ে পড়েন। “অন্য দিন এ সময় বাসায় কেউ থাকি না। ভাগ্য ভালো যে আজ ঘটনার সময় বাসায় উপস্থিত ছিলাম। না হলে খুন হয়ে যেতে পারতো”।

আরও পড়ুন – খোকসায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাঈনুল ইসলাম বলেন, চোরচক্র তালা ভেঙ্গে চুরির উদ্যোগ নিয়েছিল। ভাড়াটিয়া নারীর সাহসিকতায় দুইজন চোর ধরা সম্ভব হয়েছে।

কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশকে জুতা পেটা করা সেই দুই নারী আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল ইসলাম নামের এক ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় জরিত সেই দুই নারীকে অবশেষে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে কুষ্টিয়া শহরের নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্ত ওই দুই নারীকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ আটক করে। আটক দুই নারী হচ্ছেন কুষ্টিয়া পৌর এলাকার আবু হানিফ লেনের আশরাফুল ইসলাম মতিনের স্ত্রী সোহানা ইসলাম রোজা এবং হাউজিং ডি-বøক এলাকার রিপন আলীর স্ত্রী সানজিদা আক্তার শান্তা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব অভিযুক্ত দুই নারীকে আটকের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কোর্ট স্টেশন মসজিদের সামনের মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল নাজমুল ইসলাম। তখন স্টেশনে ট্রেনের সিগন্যাল পড়ে। ওই দুই নারী একটি বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় সড়কে অতিরিক্ত যানজট থাকায় রিকশায় থাকা দুই নারীর রিকশা আটকে দেন ট্রাফিক পুলিশের ওই কনস্টেবল। তবে তারা ট্রেনের সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ কনস্টেবল। সেখান থেকেই তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ওই দুই নারী চরম উত্তেজিত হয়ে ওই ট্রাফিক পুলিশ সদস্যকে পায়ের স্যান্ডেল খুলে মারপিট করেন। মারধরের ওই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। ঘটনাটি জেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়।

স্থানীয় একটি ফার্মেসির সিসিটিভি ফুটেজে দেখা যায়, নাজমুল হোসেন (৪৮) নামের ওই ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একজন নারী তড়িঘড়ি করে এসে আচমকা তার ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন। কয়েক সেকেন্ড পর আরও একজন নারী এসে যোগ হন এবং তিনিও ওই ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর শুরু করেন। একপর্যায়ে দুই নারী তাদের স্যান্ডেল খুলে নাজমুলকে পেটাতে থাকেন। স্থানীয়রা ছুটে এসে দুই নারীকে থামতে বলেন এবং ট্রাফিক পুলিশকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।

আরও পড়ুন – খোকসায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব জানান, এঘটনায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের উপর হামলার অভিযোগে ওই দুই নারীকে আটক করা হয়েছে এবং দুজনের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন –স্কুলে ভর্তির লটারির নতুন তারিখ ১৭ ডিসেম্বর

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) রমা. মিজানুর রহমান জানান, বিষয়টি জানার পর সাথে সাথে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ প্রদান করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...

সাঁতারু নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন

কুমারখালী প্রতিনিধি ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সফলতা সহ জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি-স্বরূপ কুমারখালী নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। ইতোমধ্যে যুব...

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...