সোমবার, এপ্রিল ৬, ২০২৬.
Home Blog Page 171

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে কোকেন জব্দ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) অভিযানে গত দুই দিনে মাদকবিরোধী অভিযানে ১ দশমিক ৬ কেজি কোকেন জব্দ হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে সোমবার (১৮ নভেম্বর) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয় সোমবার সকালে বিজিবি’র বিশেষ টহলদল মিরপুর রেলওয়ে স্টেশনের রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস মেইল ট্রেনে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ১ দশমিক ২২ কেজি কোকেন উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ৬১ লাখ টাকা। এ বিষয়ে মিরপুর থানায় জিডি করা হয়েছে।

আরও পড়ুন – পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বিবেচনা না রাখার সুপারিশ

এর আগের দিন রবিবার(১৭ নভেম্বর) বিজিবি’র টহলদল পুরাতন ঠোটারপাড়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০ দশমিক ৩৮ কেজি কোকেন উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ টাকা। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি জিডি করা হয়েছে।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বিবেচনা না রাখার সুপারিশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশন প্রধান সফর রাজ হোসেন।

সোমবার (১৮ নভেম্বর) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ দপ্তরে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সরকারি, আধা সরকারি কিংবা ব্যাংকের চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন করতে হয় জানিয়ে সফর রাজ হোসেন বলেন, পুলিশ ভেরিফিকেশনের এই পদ্ধতি ১৯২৮ সাল থেকে হয়ে আসছে। এটা প্রায় ৯৬ বছর ধরে চলছে। ব্রিটিশ আইনের ম্যানুয়াল অনুযায়ী এখানে কয়েক ধরনের প্রশ্ন এবং তদন্ত করা হয়। এতে অনেক সময় অনেক চাকরিপ্রার্থী বাদ পড়ে যায়। আরেকটি বিষয় প্রচলিত আছে আত্মীয়-স্বজনের মধ্যে কেউ রাজনীতি করে কিনা এবং রাষ্ট্রবিরোধী কেউ আছে কিনা। এটা ব্রিটিশদের আঙ্গিকে চিন্তা করা হতো।

সম্প্রতি এমন একটি অভিযোগ এসেছে যে কারো আত্মীয়-স্বজন রাজনীতি করে কিন্তু সরকারি দল করে না তাদের অনেকের ক্ষেত্রে এসব যুক্তি দেখে চাকরি দেওয়া হয়নি। দেখা গেছে রাজনৈতিকভাবে তাদের খালা, ফুফা বা অন্য কেউ রাজনীতিতে জড়িত। পরিবারের কেউ না হলেও তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। আমরা এই প্রথাকে বাদ দেওয়ার সুপারিশ করছি।

তিনি বলেন, ব্যাংকের একজন গার্ড থেকে ক্লার্ক সবার চাকরি গুরুত্বপূর্ণ। অনেক সময় নামপরিচয় পরিবর্তন করে কেউ চাকরিতে ঢুকতে পারে। পরবর্তীতে দেখা যেতে পারে যে সে কোনো অপরাধের সঙ্গে জড়িত। সুতরাং ভেরিফিকেশন জরুরি। যেভাবেই হোক এ পুলিশ ভেরিফিকেশনে যাতে ভোগান্তি না হয় সেই বিষয়ে সুপারিশ করেছি। পুলিশ ভেরিফিকেশন হবে কিন্তু সেখানে আত্মীয়-স্বজনের রাজনৈতিক বিবেচনা আমলযোগ্য হবে না।

আরও পড়ুন – সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো

সফর রাজ হোসেন বলেন, আমরা পুলিশ সংস্কার কমিশনের সব সদস্য স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। অক্টোবর মাসের ৬ তারিখ থেকে আমরা কাজ শুরু করেছি। চলতি বছরের ৩১ ডিসেম্বর কমিশনের রিপোর্ট দাখিল করার কথা রয়েছে। আমরা মোটামুটি মধ্য সময় এসেছি। প্রাথমিক পর্যায়ে বেশকিছু কাজ করেছি। এটাকে একটা খসড়ার চূড়ান্ত রূপ বলা যায়।

তিনি বলেন, আমরা যেসব সুপারিশ করছি এর কিছু কিছু বিষয় স্বল্প সময়ে বাস্তবায়ন করা সম্ভব। এ ছাড়া কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো বাস্তবায়ন করতে দীর্ঘ সময় প্রয়োজন হবে।

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

১১৩ বারের মতো পিছিয়েছে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৮ নভেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।

তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

২০১২ সালের ১১ ফেব্রæয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তহস্তান্তর করা হয়।

দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ই এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন – কুমারখালীতে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব থেকে র‌্যাবকে সরিয়ে দিয়েছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে পিবিআই।

কুমারখালীতে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের আওতায় দিনব্যাপী আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সৌজন্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা কুমারখালী পৌর শিশুপার্কে দিনব্যাপী এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।

সোমবার সকাল ১০টায় এ মেলার উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নাজমুল হক, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সভাপতি কেএএম রুয়াইম রাব্বি।

স্বাগত বক্তব্য রাখেন, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন।

দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয় এবং বিজ্ঞান বিষয়ক নিজেদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করে।

আরও পড়ুন – নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, আর থামবে না: ড. ইউনূস

উদ্বোধনী আলোচনা অনুষ্ঠান শেষে স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। বেলা তিনটায় অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, আর থামবে না: ড. ইউনূস

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তর্র্বতীকালীন সরকারের ১০০ দিন পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত জুলাই-আগস্টের বিপ্লবের শহীদদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। এটা আর থামবে না।

রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অন্তর্র্বতী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলি কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলি বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে।

দৈনন্দিন রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আমাদের ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের কথাও ভাবতে হচ্ছে। আপনারা সবাই জানেন, আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্যদিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি। বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি। সরকারের সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে। চলমান সংস্কার প্রক্রিয়ায় তাদের প্রতিটি মতামত সক্রিয় ভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ে, ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে। তাদের সুপারিশ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ক্রমাগতভাবে আলোচনায় বসবো। সকলের ঐকমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করবো।

নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে। আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে।

নির্বাচন কমিশন ভোটার তালিকা হাল নাগাদসহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটি অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথম বারের মত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যেও সরকার কাজ করছে।

তবে আমরা মনে করিনা যে একটি নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন। যে ছয়টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতোমধ্যে তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন। কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে। আমার অনুরোধ আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন।

প্রথম ছয়টি সংস্কার কমিশনের মধ্যে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন। নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি। তাদের প্ল্যাটফর্মে যান। আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন। আপনি দেশের মালিক। আপনি বলে দিন আপনি কি চান। কীভাবে চান।

নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনাদ্বিধায় বলতে থাকুন। সবার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। সংস্কার হলো জাতির দীর্ঘ মেয়াদি জীবনী শক্তি। সংস্কার জাতিকে বিশেষ করে আমাদের তরুণ-তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে। জাতিকে বঞ্চিত করবেন না।

নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য সে কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশমালার কোন অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে। সমান্তরাল ভাবে ভোটার তালিকা হাল নাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে।

আমি নিশ্চিত নই, সংস্কার প্রস্তাবসমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাবো। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাক্সিক্ষত নির্বাচন আয়োজন করবো। ততো দিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য্য ধারণ করার অনুরোধ করবো। আমরা চাইবো, আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগযুগ ধরে অনুসরণ করা হবে। এর ফলে সাংবাৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এজন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রæত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন।

অন্তর্র্বতী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য, এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাক্সক্ষা থেকে। এই আকাক্সক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না।

ইতোমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে। নির্বাচন ছাড়াও আরো গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত্য গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকতে থাকবো কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে।

আরও পড়ুন – খোকসায় ৪ মাদক বিক্রেতা ও সেবী আটক

আমরা দু’দিন পরে চলে যাবো। কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো সে সুযোগটা যেন কোন রকমেই হাতছাড়া করে না দিই এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দলমত, নারী-পুরুষ, ধর্ম, তরুণ-বৃদ্ধ, ছাত্র, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি। আশা করি আপনারা আমার এই আবেদন গ্রহণ করবেন।

খোকসায় ৪ মাদক বিক্রেতা ও সেবী আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী ও সেবীকে আটক করা হয়েছে।

শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক বিক্রেতা ও সেবীকে আটক করা হয়।

আটক মাদক বিক্রেতা ও সেবীরা হলো জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামের শাজাহান শেখ লতা (৫০) পিতা- আফসার হোসেন, একই ইউনিয়নের নাগরপাড়া গ্রামের নিরল রায় (৩৫), পিতা- নিমাই রায়, বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের জনি ইসলাম (৩৪) পিতা- রফিকুল ইসলাম, আমবাড়িয়া ইউনিয়নের গোসাডাঙ্গী গ্রামের রুবেল শেখ (৩৫), পিতা করম আলী।

আরও পড়ুন – চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করায় যুবদল নেতার উপর হামলা

থানা পুলিশের হোয়টস অ্যাপে জানানো হয় আটক ব্যক্তিদের বিরুদ্ধে খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। যার নম্বর ৮। তারিখ ১৭ নভেম্বর ২০২৪ ইং।

চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করায় যুবদল নেতার উপর হামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় এক যুবদল নেতাকে মারপিট করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও ইউ পি চেয়ারম্যানের বিরুদ্ধে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মেছের আলী খাঁ’র অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করায় ওই যুবদল নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ওই ইউনিয়নের ঘোষপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (১৭ নভেম্বর) দুপুরে কুমারখালী থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই যুবদল নেতা ।

মারধরের শিকার ওই যুবদল নেতার নাম জাহাঙ্গীর আলম। তিনি চরসাদিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ও গোবিন্দপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে গত শনিবার বিকালে চরসাদিপুর ইউনিয়ন পরিষদের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন এলাকাবাসীর একাংশ। এতে চরসাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বয়েনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চরসাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক গোলাম আযম, ইউনিয়ন জামায়াতের আমির আবু তালেব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা নদীর কারণে জেলা ও উপজেলা শহরের সঙ্গে চরসাদিপুরের উন্নত যোগাযোগ ব্যবস্থা নেই। সেজন্য সরকারি কর্তাদের নজরদারি কম। সেই সুযোগে আওয়ামী লীগ পন্থী চেয়ারম্যান মেছের আলী খাঁ পাঁচ – সাত হাজার টাকা ঘুষের বিনিময়ে ভিজিএফ, প্রতিবন্ধি, বয়স্ক ও বিধবা ভাতার কার্ড প্রদানে দলীয়করণ, স্বজনপ্রীতি করেছেন। দলীয়করণের মাধ্যমে টিআর, কাবিখাসহ সরকারি নানা প্রকল্পে অনিয়ম ও অর্থ লুটপাট করেছেন। তারা এই অনিয়ম ও দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণের দাবি জানান।

চরসাদিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসবের প্রতিবাদে গত শনিবার বিকালে মানববন্ধন করা হয়। সেই ক্ষোভে রাতে চেয়ারম্যান মেছের আলী খাঁ, তাঁর দুই ছেলে ফিরোজ হোসেন ও নাজমুল হোসেনসহ আট – দশ জন মিলে আমাকে কিল ঘুষি, লাথি মারে এবং হত্যার হুমকি দিয়েছেন। আমি বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেছের আলী খাঁ। তিনি বলেন, জাহাঙ্গীর আমার পাড়া প্রতিবেশী আত্মীয়। সে কেন মানববন্ধনে গিয়েছিল? তা জানতে গিয়েছিলাম। তবে মারধর করা হয়নি।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আরও বলেন, সরকার পরিবর্তন হওয়ায় জামায়াত – বিএনপির নেতাকর্মীরা ব্যক্তগত সুবিধা নিতে না পেরে মনগড়া অভিযোগ করছেন।

আরও পড়ুরন – বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত সাপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি বাতিল, ত্যাগী বঞ্চিত ও পরীক্ষিত নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিতরা।

রবিবার বেলা ১১ টার দিকে শহরের প্রধান সড়ক এনএস রোডের দুই পাশে অবস্থান নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে পাবলিক লাইব্রেরীর মাঠে সমাবেশ করেন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে, ‘মামা-ভাগনে পকেট কমিটির মানি না, মানবো না’ ¯েøাগান দেন।

মানববন্ধন পরবর্তী সমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম উল হাসান অপু বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত কমিটি বাতিল চেয়ে হাজার হাজার নেতাকর্মী আজকে আমাদের কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারা ইতোমধ্যেই ¯েøাগান তুলেছেন, কুতুবউদ্দিন আহমেদ-জাকির হোসেন সরকারের নেতৃত্বাধীন মামা-ভাগনে পকেট কমিটি মানি না, মানবো না। যতক্ষণ পর্যন্ত এই কমিটি বাতিল করে, ত্যাগী বঞ্চিত, পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। দু-একদিনের মধ্যেই নতুন কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে এনএস রোডের দুই ধার দিয়ে হাজারো নেতাকর্মী ব্যানার নিয়ে অবস্থান নেন। এ সময় অনেকের হাতেই ছিল নতুন কমিটি বাতিলের দাবি সম্বলিত লিফলেট।

কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার বলেন, কেন্দ্র দুইজনের কমিটি দিয়েছে, পরে সেই দুইজন যে ৩১ সদস্যের কমিটি দিয়েছে সেটা অবৈধ কমিটি, এই কমিটিতে ত্যাগীদের বঞ্চিত করা হয়েছে।

পদবঞ্চিত নেতাকর্মীরা থানা মোড় থেকে একটি মিছিল নিয়ে এনএস রোড দিয়ে বড়বাজার যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া যুবদলের সাবেক সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু ও জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এসএম গোলাম কবির প্রমুখ।

আরও পড়ুন – চালকের চোখে মরিচের গুড়া ছিটিয়ে গরু ডাকাতির

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর কুতুব উদ্দিন আহমেদকে আহবায়ক ও প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে কুষ্টিয়া জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত এই আহ্বায়ক কমিটিতে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক তিন এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও অধ্যাপক শহিদুল ইসলামসহ বিগত কমিটির সিংহভাগ নেতা-কর্মীই বাদ পড়েছেন।

চালকের চোখে মরিচের গুড়া ছিটিয়ে গরু ডাকাতির

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা এলাকায় চলন্ত পিকআপ চালকের চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে পাঁচটি গরু ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইসলামী বিশ^বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের মারধরে পিতা-পুত্রসহ তিনজন আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এঘটনার কিছুই জানা নেই চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ।

জানতে চাইলে রবিবার বেলা সাড়ে বারটায় চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকুল চন্দ্র বিশ^াস বলেন,‘এরকম কোন ঘটনা জানা নেই। খোঁজ নিয়ে জানাচ্ছি।’ তিনি দাবি করেন, রাত সাড়ে আটটা থেকে হাইওয়েতে তাদের টহল পুলিশ ছিল।

আহতরা হলেন নওগাঁ জেলার ধামইরহাট থানার চানকুড়ি এলাকার আবদুর রহিম (৫৫), তাঁর ছেলে রেজওয়ান (২৩) ও পিকআপ চালক মুকুল হোসেন (৪০)।

জেলা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহিম ও তার ছেলে রেজওয়ান গুরু ব্যবসায়ী। তারা শনিবার জয়পুরহাট থেকে একটি পিকআপ ভ্যানে করে ক্রেতার বাড়িতে পৌছে দেওয়ার জন্য যশোরের উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে দশটার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে শান্তিডাঙ্গা এলাকায় ইসলামী বিশ^বিদ্যালয়ের একটু আগে কয়েকজন ব্যক্তি পিকআপের চালককে লক্ষ্য করে মরিচের গুড়া ছুড়ে মারে। এতে চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থেমে যান। এর পরপরই প্রায় ৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয় এবং মারপিট করে। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপ ভ্যান থেকে গরুগুলো নামিয়ে তাদের ট্রাকে তুলে নিয়ে কেটে পড়ে। পিকআপে পাঁচটি গরু ছিল যার দাম প্রায় সাড়ে তিন লাখ টাকা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রেজওয়ান বলেন, আহত অবস্থায় তারা সড়কে পড়ে ছিলেন। খবর পেয়ে ইসলামী বিশ^বিদ্যালয় থানার পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন – গড়াই নদীর বালু উত্তোলনের দায়ে দুজনের কারাদন্ড

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) শেখ ওবাইদল্লাহ জানান, মহাসড়কে পাঁচটি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহতদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গড়াই নদীর বালু উত্তোলনের দায়ে দুজনের কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৭ নভেম্বর) বিকাল পৌনে ৫ টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।

আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় আদালত পরিচালনায় সহযোগীতা করে থানা পুলিশ।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামের ছবেদ আলী মন্ডলের ছেলে আক্তার (৩৫)। তাকে পনেরো দিন ও এলাকার জামির শেখের ছেলে সুমন শেখ। তাকে দশ দিনের কারাদন্ড দেওয়া হয়।

আরও পড়ুন – খোকসায় পুকুরের পানিতে পরে শিশুর মৃত্যু

এতথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আক্তারকে ১৫ দিন এবং সমুনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...