মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬.
Home Blog Page 201

কালীগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৯টার দিকে যশোর-ঝিনাইদহ মহসড়কের পিরোজপুর এলাকায় রাস্তার পাশে লাশটি পড়ে ছিল। খবর পেয়ে কালীগঞ্জ উপজেলার বারবাজার হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গ্রামবাসি জানায়, সোমবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন – অবশেষে কালভার্টটির সংস্কার হলো প্রবাসী টাকায়

বারবাজার হাইওয়ে থানার এসআই ফজলুর রহমান জানান, নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসির কাছ থেকে জানা গেছে। তিনি আরও জানান, রবিবার রাতের কোন এক সময় চলন্ত গাড়ির ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে তিনি নিহত হতে পারেন। নিহতের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন আছে। লাশটি উদ্ধার করে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

অবশেষে কালভার্টটির সংস্কার হলো প্রবাসী টাকায়

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সড়কের একটি কালভার্টের স্লাব ভেঙ্গে এলাকারীর চরম দুর্ভোগে পরে। অপর দিকে কালভার্টটি সংস্কারে পৌর কর্তৃপক্ষ গড়িমসি শুরু করে। অবশেষে ক্ষতিগ্রস্ত কালভার্টটি সংস্কারের দায়িত্ব নেন জনৈক মালয়েশিয়া প্রবাসী।

জনদুভোগ নিরশনে এগিয়ে আসেন মালয়েশিয়া প্রবাসী বাবু প্রামানিক। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের বাসিন্দা। গত রবিবার ওই প্রবাসীর অর্থায়নে ক্ষতিগ্রস্ত কালভার্টটির পুন:নির্মান কাজ সম্পন্ন হয়েছে।

কুমারখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের দুর্গাপুর -তারাপুর সড়কের (দুর্গাপুর পূর্বপাড়া কালিবাড়ি সংলগ্ন) কালভার্টটির স্লাব ভেঙ্গে পরায় মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, অতিবৃষ্টির কারণে কালভাটির স্লাব ভেঙ্গে পরে যোগাযোগ ব্যহত হয়। ক্ষতিগ্রস্থ কালভার্টটি সংস্কারের উদ্যোগ নিতে পৌরসভা কর্তৃপক্ষের বার বার দৃষ্টি আকর্ষণ করা হয়। জাতীয় এবং আঞ্চলিক পত্রিকায় রিপোর্ট করা হয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ক্ষতিগ্রস্ত কালভার্টের অদুরের একটি মাদরাসার (হেফজখানা) ছাত্র-শিক্ষকেরা ভাঙ্গা কালভাটের উপর বাঁশের চরাট তৈরি করে দেন। এভাবেই ঝুঁকি নিয়ে পথচারী ও যানবাহন চলাচল করতে থাকে। অনেক পথচারী ও যানবাহন দুর্ঘটনার কবলে পরে।

আরও পড়ুন – রাজবাড়ীতে খুনের মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা

স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ জানান, যোগাযোগ স্বাভাবিক রাখতে এক পর্যাযে কালভার্টের ভাঙ্গা স্থানে বালি ফেলে ভরাট করায় ৬ নম্বর ওয়ার্ডে জলাবন্ধতার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিক ভাবে পৌরসভার সার্ভেয়ার ফিরোজুল ইসলামকে জানানো হয় কিন্তু তিনি কোন ব্যবস্থা নেননি।

প্রবাসী বাবু প্রামাণিকের ঘনিষ্ঠ স্বজন আশরাফ জানান, এই সড়ক দিয়েই বাবু প্রামাণিকের গ্রামের বাড়িতে যাতায়াত করতে হয়। তার বাবার কাছে স্থানীয়রা এই ভাঙ্গা কালভাটটি সংস্কারের অনুরোধ করেন। তিনি এ বিষয়ে ছেলেকে জানালে বাবু প্রামাণিক তাঁর ঘনিষ্ঠজন আশরাফকে জরুরি ভিত্তিতে সেতুটি সংস্কারের দায়িত্ব দেন।

পৌরসভার সাভেয়ার ফিরোজুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করা হয়। তিনি ফোন রিসিভ করেনি।

রাজবাড়ীতে খুনের মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা

0

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাটাখালীতে সুশীল কুমার সরকার (৫৭) নামে এক ব্যক্তিকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা পর উপজেলার কাটাখালী এলাকার একটি চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সুশীল গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মনিন্দ্রনাথ সরকারের ছেলে।

জানা গেছে, সুশীল চরমপন্থি নেতা ছিলেন। কিন্তু বর্তমানে তিনি স্বাভাবিক জীবন যাপন করতেন। সন্ধ্যার দিকে কাটাখালী মোড়ে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে কুপিয়ে ও গুলি করে চলে যায়। পরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন – ডেঙ্গুতে একদিনে আরও ছয়জনের মৃত্যু, শনাক্ত হাজার ছুঁইছুঁই

নিহত সুশীলের ভাই সুনীল কুমার সরকার জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার ভাইকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, নিহত সুশীল কুমারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় তিনটি অস্ত্র ও দুটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। হত্যাকান্ডের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

ডেঙ্গুতে একদিনে আরও ছয়জনের মৃত্যু, শনাক্ত হাজার ছুঁইছুঁই

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে আরও ৯২৬ জন।

রবিবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৩১ জন। এছাড়া মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৪ জন।

আরও পড়ুন – শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন দিসানায়েক

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৮২২ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৪৯৪ জন এবং বিভিন্ন বিভাগে আছেন ১ হাজার ৩২৮ জন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন দিসানায়েক

0
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুড়া কুমার দিসানায়েকে- ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুড়া কুমার দিসানায়েকে। তিনি মার্ক্সবাদী হিসেবে বেশ জনপ্রিয়। শ্রীলঙ্কার নির্বাচন কমিশন দিসানায়েককে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। খবর আল জাজিরার।

শনিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় ও তৃতীয় পছন্দের প্রার্থীকে বিবেচনায় নিয়ে নতুন করে ভোট গণনা করা হয়। শ্রীলঙ্কার ইতিহাসে দ্বিতীয়বার ভোট গণনার ঘটনা ছিল এই প্রথম।

দুই শীর্ষ প্রতিযোগী এনপিপি দলের অনুড়া কুমারা দিশানায়েকে ও বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা ছাড়া বাকিরা প্রার্থীরা নির্বাচনী লড়াই থেকে বাদ পড়ে যান তুলনামূলক কম ভোট পাওয়ার কারণে।

আরও পড়ুন – বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে বাড়তে পারে বৃষ্টি

এগিয়ে থাকা দুই প্রার্থীকে দ্বিতীয় পছন্দের প্রার্থী হিসেবে যারা ভোট দিয়েছিলেন সেগুলো পরে আবার গণনা করা হয়।

সেই গণনা শেষ হওয়ার পর দেশটির নির্বাচন কমিশন অনুড়া কুমার দিসানায়েকেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচিত নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে আশা করা হচ্ছে।

বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে বাড়তে পারে বৃষ্টি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির ফলে দেশে বৃষ্টি বাড়তে পারে। তবে লঘুচাপের কারণে সমুদ্রবন্দরে কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি।

রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন – বায়তুল মোকাররমের সেই পালিযে যাওয়া খতিবকে অপসারণ

এ বিষয়ে আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, পূর্বাভাস অনুযায়ী লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি মৌসুমি লঘুচাপ। তবে সমুদ্রবন্দরগুলোতে এখনো সতর্ক সংকেত দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে।

বায়তুল মোকাররমের সেই পালিযে যাওয়া খতিবকে অপসারণ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

৫ আগস্ট পালিয়ে যাওয়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মুফতি মাওলানা রুহুল আমিনকে অপসারণ করা হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অপসারণের কথা জানানো হয়। রুহুল আমিন পলাতক অবস্থা থেকে গত শুক্রবার হঠাৎ বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়াতে গেলে মসজিদের ভেতরেই দুপক্ষের মুসল্লিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

আরও পড়ুন – মহেশপুর সীমান্তে আরও রোহিঙ্গা নারীসহ ১০ জন আটক

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এরপর থেকে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জুমার নামাজ পড়িয়ে আসছিলেন। কিন্তু রুহুল আমিন গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) হঠাৎ জুমার নামাজ পড়াতে গেলে মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে মসজিদের মধ্যেই দুপক্ষের মুসল্লিরা সংঘর্ষে জড়ায় এবং ভাঙচুর করা হয় মসজিদ।

এ ঘটনায় ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, জাতীয় মসজিদে এ ধরনের হামলা ও ক্ষতিসাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্সিত, নিন্দনীয় ও জঘন্য অপরাধ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর।

মহেশপুর সীমান্তে আরও রোহিঙ্গা নারীসহ ১০ জন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আরও ৩ রোহিঙ্গা নারীসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। শনিবার দিনগত রাতে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন – আ.লীগ নেতাদের জামিন বাতিলের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

রবিবার দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মোঃ আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদ পেয়ে সীমান্ত এলাকার গ্রামগুলোতে টহল জোরদার করা হয়। টহল চলাকালে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে ৩ জন রোহিঙ্গা নারী ও দালালের সহযোগীসহ ১০ জনকে আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় রবিবার বিকালে মামলা করা হয়। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ, বাগেরহাট ও কক্সবাজারে বলে তারা জানান।

আ.লীগ নেতাদের জামিন বাতিলের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আন্দোলকারী তামজিদ হোসেন জনিকে (২৬) হত্যাচেষ্টা মামলায় র‌্যাবের হাতে আ.লীগ নেতা ও পৌরসভার তিন কাউন্সিলরসহ ৬ আসামিকে জামিন দেন কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালত। তাদের জামিন বাতিল দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন ছাত্র-জনতা।

রবিবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র-জনতা, বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামিন পাওয়া তিন কাউন্সিলর হলেন- কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম নজু ও ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছ কোরাইশী। তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার অন্যতম সমন্বয়ক তৌকির আহমেদ বলেন, জীবন ও রক্তের বিনিময়ে আমরা ছাত্র – জনতা দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছি। আন্দোলনকারীকে হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগের নেতা, পৌরসভার কাউন্সিলরসহ ৬ জনকে জামিন দেয়া হয়েছে। তাদের জামিন বাতিল, বিচারক মাহমুদা সুলতানাকে প্রত্যাহার, আন্দোলনে হত্যা এবং হত্যা চেষ্টা মামলার সকল আসামির শাস্তির দাবি জানাচ্ছি।

আন্দোলনকারীকে হত্যা চেষ্টা মামলায় তিন আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়াই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি মানা না হলে আমরা কঠোর কর্মসূচির ডাক দিবো।

এবিষয়ে কথা বলার জন্য আদালত পুলিশের ইন্সপেক্টর জহুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে বিষয়টি নিশ্চিত করে আদালত সূত্র জানিয়েছেন, তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়াই মানববন্ধন সমাপ্ত করে আদালত ছেড়ে যায় ছাত্র জনতা।

আরও পড়ুন – জিডি করার ৭ ঘন্টার পর মাদ্রাসা ছাত্রীর লাশ পাওয়া গেলো

প্রসঙ্গত, কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এলোপাতাড়ি মারপিট ও গুলি করে তামজিদ হোসেন জনি (২৬) নামে এক আন্দোলনকারীকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে নির্দেশদাতা আসামি করা হয়। মামলায় ৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০/৪৫ জনকে। গ্রেপ্তার কাউন্সিলররা এই মামলার আসামি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কুমারখালী উপজেলার ঘোরাই গ্রামের লুৎফুর রহমানের ছেলে জিলহজ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, হত্যা চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। ৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিডি করার ৭ ঘন্টার পর মাদ্রাসা ছাত্রীর লাশ পাওয়া গেলো

0
নিহত কলেজ ছাত্রী তিথি

ঝিনাইদহ প্রতিনিধি

সকালে মাদ্রাসা ছাত্রী নিখোজের বিষয়ে থানায় জিডি করা হয়। আর বিকালে পাওয়া গলো তার লাশ। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে।

গ্রামবাসি তোজাম্মেল হোসেন জানান, দুই দিন আগে (গত শুক্রবার রাতে) একটি ফোনে কল পেয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায় মাদ্রাসা ছাত্রী আইরিন আক্তার তিথি (১৮)। এরপর তাকে আর পাওয়া যায়নি।

রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে দুধসর গ্রামের একটি কলাবাগানে আইরিণ আক্তার তিথির লাশ পাওয়া যায়। তিথি দুধসর গ্রামের মিঠুর মেয়ে। তিথিকে গলায় ওড়না পেচিয়ে হত্যার পর তার শরীরে এসিড সাদৃশ্য কোন দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রত্যাক্ষদর্শীরা জানান।

আরও পড়ুন – দৌলতপুরে কলেজ অধ্যক্ষকে অপসারণের দাবীতে বিক্ষোভ

প্রতিবেশি বাদশা আলমগীর জানান, গত শুক্রবার রাতে ফোন পেয়ে তিথি পাশে কালুর বাড়িতে যায়। সেখানে তার স্ত্রীর সঙ্গে কথা বলে। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। প্রেমের সম্পর্কের কারণে কেউ ডেকে নিয়ে তাকে হত্যা করতে পারে এমন ধারণা করেন তিনি।

তিথির মা রেখা বেগম জানান, ঘটনার দিন একটি ফোন পেয়ে সে প্রতিবেশী কালুর বাড়িতে যায়। যাওয়ার সময় তিথি নিজেই কললিষ্ট থেকে নাম্বারটি মুছে দিয়ে যায়। সেখানে কি হয়েছে বা কার সঙ্গে কথা বলেছে তা জানার আগেই তার মেয়ে নিখোঁজ হয়ে যায়। মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিথির বাবা মিঠু জানান, রবিবার সাকাল ১০টার দিকে তিথি নিখোঁজ থাকার বিষয়ে শৈলকুপা থানায় তিনি জিডি করেন। জিডি করার ৭ ঘন্টার মধ্যে বিকাল সাড়ে ৫টার দিকে তার মেয়ের লাশ মিললো। তার মেয়ে গত বছর দাখিল পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছিল। এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে তিনি দাবী করেন। হত্যার নেপথ্যের কুশিলবদের তিনি সনাক্ত করে গ্রেফতারের দাবী জানান।

শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, রবিবার সকালে আইরিন আক্তার তিথি নামে এক মেয়ে নিখোঁজের বিষয়ে জিডি করেন তার পিতা মিঠু। এখন শুনছি তার লাশ পাওয়া গেছে। তিনি জানান খবর পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করে রহস্য উদঘাটন করবেন বলে ওসি গনমাধ্যমকর্মীদের জানান।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...