বুধবার, এপ্রিল ১৫, ২০২৬.
Home Blog Page 210

আযমী’র জাতীয় সংগীত পরিবর্তনের দাবি ব্যক্তিগত, জামায়াতের নয়

0

দ্রোহ অনরাইন ডেস্ক

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছে, সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীর জাতীয় সংগীত পরিবর্তনের দাবি যে বক্তব্য দিয়েন তার তার ব্যক্তিগত, এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের দায় জামায়াতে ইসলামীর নয়।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের এক হোটেলে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

দেশের ৪৮ জন নাগরিকের দেওয়া বিবৃতিতে ‘জামায়াতে ইসলামীর আমির জাতিকে অতীতের সবকিছু ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন’ বলে উল্লেখ করা হলেও জামায়াতের আমির এ ধরনের কোনো কথা বলেননি বলে জানান তিনি। তাই জামায়াত এই বিবৃতির কোনো প্রতিক্রিয়া দেখাবে না বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন – কুষ্টিয়ায় যুবদল নেতার দম্ভোক্তি: আমি মাজেদ নেতৃত্ব দিয়ে সদর থানা ভেঙেছি

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আব্দুল্লাহিল আমান আযমী জামায়াতে ইসলামীর সদস্য নন। তিনি জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে যা বলেছেন, তা তার একান্ত ব্যক্তিগত মন্তব্য। এর ব্যাখ্যার দায় জামায়াতে ইসলামীর নয়।’

তিনি বলেন, ‘দেশের সংস্কার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত ১৫ বছর ধরে রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। সংবিধানের সংস্কার, ইলেকশন কমিশনের সংস্কার করতে হবে। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে গত ১৫ বছরে দলীয়করণ হয়েছিল, সেগুলোর সংস্কার করতে হবে।’

জামায়াত সেক্রেটারি আরও বলেন, ‘গত ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করতে দীর্ঘ সময় লাগবে। অন্তর্র্বতীকালীন সরকারের জন্য সব সংস্কার সম্ভব না হলেও নিরপেক্ষ নির্বাচন করতে যেগুলো করা দরকার, এখন সেটি করাই বড় চ্যালেঞ্জ।’

প্রয়োজনীয় সংস্কার করে একটি নির্বাচনের আয়োজন করতে অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলালসহ অনেকেই উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় যুবদল নেতার দম্ভোক্তি: আমি মাজেদ নেতৃত্ব দিয়ে সদর থানা ভেঙেছি

0

কুষ্টিয়া প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগষ্ট কুষ্টিয়া মডেল থানা ভাঙার কথা স্বীকার করেছেন জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ। এলাকায় অনুষ্ঠিত এক সমাবেশে তার নেতৃত্বে থানা ভাঙার স্বীকারোক্তি দিয়ে বক্তব্য দিয়েছেন তিনি নিজেই। বক্তব্যের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বুধবার (৭ আগস্ট) বিকালে সদর উপজেলার খাজানগর ইসলামীয়া দাখিল মাদ্রাসায় চাঁদাবাজি রোধে চালকল মালিক ও স্থানীয়দের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে তিনি এই বক্তৃতা দেন।

চার মিনিটের বক্তৃতার ওই ভিডিওতে মাজেদ বলেন, শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই শেখ হাসিনার সরকার পালাতে বাধ্য হয়েছে। কুষ্টিয়ায় শেষের দিন যেদিন ক্ষমতা হস্তান্তর হয়, এখানে আন্দোলনকারীরা আছে তাদের জিজ্ঞাসা করেন, কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভেঙেছি।

তিনি বলেন, আমার তিনটা ছেলে আমার পরিবার, আপনাদেরই ভাই আপনাদেরই চাচি। সে নিজেও এই আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছে। আপনারা আপনাদের ছেলে পেলেদের মেরেও ঠেকাতে পারেন নাই। তিনি আরো বলেন, রক্তে যখন টান দেয়, তখন জনগণের ¯্রােত ঠেকানো যায় না। তাই জনগণের ¯্রােতে হাসিনা চলে গেছে।

যুবদল নেতা মাজেদ বলেন, আমি আপনাদের বলবো আপনারা এমন কিছু করবেন না যাতে কুষ্টিয়ায় আমাদের দমবন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, ক্ষমতা চিরস্থায়ী না। জনগণ ভোট না দিলে বিএনপি সরকার গঠন করতে পারবে না। কিন্তু আমাদের দমযেন বন্ধ না হয়। হানিফ, আতা এবং খুনি হাসিনার মতো যেন পালাতে না হয়।

সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর কুষ্টিয়া মডেল থানায় চলে ব্যাপক ভাঙচুর। অস্ত্র ও জিনিসপত্র লুটপাট ছাড়াও থানায় অগ্নি সংযোগ করা হয়। এ ঘটনায় ৯ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় ৮ থেকে ১০ হাজার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন থানার পরিদর্শক (অপারেশন) এস এম আব্দুল আলিম। যার মামলা নম্বর ৭। এজাহারে থানায় হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন – ভারতের যুদ্ধ প্রস্তুতিতে উদ্বিগ্ন না, তবে অবাক হয়েছেন: পররাষ্ট্র উপদেষ্টা

তবে ঘটনার এক মাস পার হলেও এই মামলায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজুল হক চৌধুরী।

বক্তৃতার বিষয়ে জানার জন্য জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদের মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, এই ধরনের বক্তব্য যদি তিনি দিয়ে থাকেন তাহলে ঠিক করেননি।

ভারতের যুদ্ধ প্রস্তুতিতে উদ্বিগ্ন না, তবে অবাক হয়েছেন: পররাষ্ট্র উপদেষ্টা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলে যে বক্তব্য দিয়েছেন তাতে অবাক হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন,‘আমি যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন।’

রবিবার দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের লক্ষেèৗতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে ‘ভারত শান্তিপ্রিয় দেশ’ বলে মন্তব্য করে সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবিলায় জন্য তৈরি থাকতে বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল-হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করেন। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণেরও পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন – ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি’র মতবিনিময়

ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ-বিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। এটা তিনি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কি না, সেটা আমাদের বুঝতে হবে। আর তিনি যেভাবে কথাটা বলেছেন, সেটা বিটিং এরাউন্ড দ্য বুশ অনেকটা।’

রাজনাথ সিংয়ের বক্তব্যটিকে ‘এলোমেলো মন্তব্য’ হিসেবে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, তারপরও রাজনাথ কেন বাংলাদেশের উল্লেখ করেছেন সে বিষয়ে খোঁজ নেওয়া হবে। কারণ ইউক্রেন যুদ্ধের কারণে ভারতের প্রস্তুুতির কোনো প্রয়োজন আমি দেখি না বা হামাসের সঙ্গে যা হচ্ছে তাতেও ভারতের কী সম্পর্ক! ইউক্রেন এবং হামাস ইস্যুর সঙ্গে বাংলাদেশ কীভাবে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে।’

শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক আশ্রয় যে কাউকে যেকোনো দেশ দিতে পারে। দেওয়া উচিত কি না, এ ক্ষেত্রে সেটা দেখার বিষয়।’

ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি’র মতবিনিময়

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা বিএনপি’র নেতাদের সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে ঝিনাইদহ শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। মতবিনিময় সভায় ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি এ্যাড. এমএ মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, আসিফ ইকবাল মাখন, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর থানা বিএনপি’র সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সদর পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন – কুমারখালীতে ৪ মাদকসেবীকে কারাদন্ড

মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন বিএনপি’র নেতারা। কোথাও কেউ কোন ধরনের বিশৃঙ্খলা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলেও হুশিয়ারী দেন তারা।

কুমারখালীতে ৪ মাদকসেবীকে কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া কুমারখালীতে চারজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে কুমারখালী পৌরসভার দুর্গাপুর এলাকায় আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছে – কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়ার মৃত শওকতের ছেলে আবুল কালাম (৪৯), দূর্গাপুর এলাকার মামুনুর রশিদের ছেলে ফাহিম ইসলাম (২৩)। তাদের একমাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও এলংগী পাড়ার শরিফুল ইসলামের ছেলে মুর্শিদ আলম (২৪) কে দুই মাস এবং দূর্গাপুর এলাকার মৃত মোফাজ্জেলের মনির হোসেন (২২) কে চার মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন – ঝিনাইদহে ১৮ দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধীদের সংবাদ সম্মেলন

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত এতথ্য নিশ্চিত করে। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় বিভিন্ন মেয়াদে চারজন মাদককারবারী বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ঝিনাইদহে ১৮ দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধীদের সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সরকারি কেসি কলেজে শিক্ষার মান উন্নয়ন ও কলেজ ক্যাম্পাসের অনুকূল পরিবেশ রক্ষায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে কেসি কলেজ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন, কেসি কলেজ ছাত্রদলের আহŸায়ক শিমুল আল মাসুদ, সদস্য সচিব মেহেদি হাসান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি এইচ এম নাঈম মাহমুদ, আব্দুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী আমির খানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ইলমা খাতুন।

আরও পড়ুন –

সংবাদ সম্মেলন থেকে বন্ধ হল খুলে মেধা-দারিদ্র ও দুরত্ব বিবেচনা করে সিট বরাদ্দ, ছাত্র সংসদ, ক্যান্টিন চালু, ফাঁকা সিটগুলোতে মেধার ভিত্তিতে ভর্তি, উন্নয়ন তহবিলের সঠিক ব্যবহার, বেতন ও ভর্তির ক্ষেত্রে কোন খাতে কত টাকা নেওয়া হয় তার রশিদ বইয়ে উল্লেখসহ ১৮ দফা দাবী পেশ করা হয়।

শাহবাগ ছেড়েছেন চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আন্দোলকারীরা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চাকরিপ্রত্যাশীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিল। পরে ১২ ঘন্টার সময় দিয়ে তারা শাহবাগ ছেড়েছেন। অবরোধ থেকে তারা জানিয়েছেন, অন্তর্র্বতীকালনি সরকারের উপদেষ্টা পরিষদের প্রতিনিধি এসে দাবি পূরণে সুস্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। দুপুর আড়াইটা থেকে বৃষ্টি শুরু হলেও বৃষ্টিতে ভিজে আন্দোলন চালিয়ে যান।

আন্দোলনের সমন্বয়ক রাসেল আল মাহমুদ বলেন, ‘বিকাল ৩টা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি ছিল। কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। বলা হয়েছে একটি বৈষম্যহীন কমিটি আমাদের জন্য গঠন করে দেওয়া হবে। আমরা আমাদের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে তাদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি সুস্পষ্টভাবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

আরও পড়ুন – ছাত্রকে গুলি করে হত্যার দায়ে পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে একটি কমিটি আমাদের সঙ্গে আলোচনা করতে আসবে বলেছেন। আলোচনার মাধ্যম দাবি পূরণের নিশ্চয়তা দিলে আমরা সমাবেশ শেষ করবো।’

বিকাল ৫টার দিকে রাসেল মাহমুদ বলেন, ‘আমাদের বিষয়ে (চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫) আলোচনা চলছে। আমাদের বলা হয়েছে, আলোচনা পরবর্তী এখানে এসে আপডেট জানানো হবো। সে পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। আমরা শাহবাগের বাইরে কোনো কর্মসূচি দেইনি।

ছাত্রকে গুলি করে হত্যার দায়ে পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

0
গ্রেপ্তার পুলিশ সদস্য

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরে কলেজছাত্র মো. হৃদয়কে (২০) গুলি করে হত্যা করায় এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জের পারাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই কনস্টেবলের নাম মো. আকরাম হোসেন (২২)। তিনি গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন।

নিহত কলেজ ছাত্র হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন। লেখাপড়ার পাশাপাশি তিনি কোনাবাড়ী এলাকায় অটোরিকশা চালাতেন।

আরও পড়ুন – দৌলতপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কোনাবাড়ী থানা পুলিশ জানায়, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর মহানগরের কোনাবাড়ী সড়কের কোনাবাড়ী এলাকায় গত ৫ আগস্ট মো. হৃদয় (২০) সরকারের বিরুদ্ধে বিভিন্ন ¯েøাগান দেন। এসময় কয়েকজন পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে হৃদয় রাস্তার পাশে অবস্থান নেয়। ওই সময় শিল্প পুলিশে কর্মরত কিছু পুলিশ সদস্য কোনাবাড়ী এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এসময় তারা হৃদয়কে রাস্তার পাশ থেকে ধরে নিয়ে চড়থাপ্পড় মারেন। একপর্যায়ে পুলিশ কনস্টেবল আকরাম অতি উৎসাহী হয়ে তার পেছন দিক থেকে গুলি করলে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনাবাড়ী থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে কিশোরগঞ্জের পারাইল এলাকা থেকে অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা বলেন, কনস্টেবল আকরামকে শনিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হবে।

দৌলতপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

0
নিহত দুই শিশু - ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বন্ধুদের সাথে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষিকোলা গ্রামে এই ঘটনা ঘটে ।

নিহতরা উপজেলার লক্ষিকোলা গ্রামের রাকিবুল ইসলামের ছেলে তামিম হোসেন (১২) ও আকছেদ মন্ডলে ছেলে আশিক আহমেদ (১১)।

আরও পড়ুন – যৌথ বাহিনীর অভিযানে ৫৩ অস্ত্র উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে বেশ কয়েকজন শিশু গোসল করতে নামে। এসময় তামিম ও আশিক পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুদের চিৎকারে এলাকাবাসীরা এসে মৃত অবস্থা তাদের উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দুপুরে পুকুরের পানিতে গোসলে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

যৌথ বাহিনীর অভিযানে ৫৩ অস্ত্র উদ্ধার

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৫৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে।

পুলিশ সদর দপ্তরের বরাতে শনিবার (৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- দুইটি রিভলবার, ১৮টি পিস্তল, দুইটি রাইফেল, ১১টি শটগান, একটি পাইপগান, ছয়টি শুটারগান, তিনটি এলজি, তিনটি বন্দুক, একটি একে-৪৭, একটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, একটি এয়ারগান ও তিনটি এসবিবিএল।

আরও পড়ুন – কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানের জেল পলাতক আসামি গ্রেপ্তার

গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ অভিযানে রয়েছে- বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড এবং র‌্যাব।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...