বুধবার, এপ্রিল ১৫, ২০২৬.
Home Blog Page 214

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারের সব শ্রেণির চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কি ভাবে হিসাব জমা দিতে হবে সে বিষয়ে নির্দেশনা পাওয়া যায়নি।

রবিবার (১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাক্ষরিত নির্দেশনায় শুধু বলা হয়েছে, ‘সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে। তবে কতদিনের মধ্যে কীভাবে হিসাব জমা দিতে হবে তা উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন – শৈলকুপায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান গণমাধ্যমকে বলেছেন, ‘সরকার সিদ্ধান্দ নিয়েছে সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব জমা দিতে হবে। কী পদ্ধতিতে কীভাবে জমা দেবে সে বিষয়ে আমরা ফরম্যাট রেডি করে দেবো।’

দেশে বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারী রয়েছেন। পাঁচ বছর পরপর এসব সরকারি কর্মচারীর নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার কথা। তবে চাকরির সেই আচরণবিধি তেমন কেউই মানছেন না। কর্মচারীদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থারও হিসাব নেয়ার ব্যাপারে গরজ দেখা যায় না।

শৈলকুপায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার গ্রামে অভিযান চালিয়ে মোক্তার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করেছে। সে উপজেলার মাইলমারি গ্রামের আছের উদ্দীন মল্লিকের ছেলে।

আরও পড়ুন – কুষ্টিয়া ও কুমারখালীতে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান

ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রবিবার দুপুরে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজার এলাকায় কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাব মহিষগাড়ি এলাকায় অস্থান নিয়ে অভিযান চালিয়। এ সময় একটি শুটারগান ও গুলিসহ মোক্তার মল্লিককে আটক করে র‌্যাব। এ ব্যাপারে শৈলকুপা থানায় র‌্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

কুষ্টিয়া ও কুমারখালীতে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান

0

আপনার লোকেরাই আপনাকে মাস্টারমাইন্ড ও গডমাদার বানিয়েছে

কুষ্টিয়া ও কুমারখালী প্রতিনিধি

আপনার লোকেরাই আপনাকে মাস্টার.মাইন্ড ও গডমাদার বানিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।

রবিবার সকাল (৯টায়) কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদানের সময় প্রধান অতিথির বক্তব্য জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এ কথা বলেন।

কুমারখালী উপজেলা জামায়াতের উদ্যোগে একই ইসুতে আলাউদ্দিন নগর শিক্ষাপল্লীতে পৃথক সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান।

তিনি বলেন, এখন যারা ধরা পড়ছে তারা বলছে এটা আমি করি নাই অমুকের হুকুমে করেছি। আর যখন ক্ষমতায় ছিলেন তখন সব সময় বলা হতো গাছটা এদিকে দুলেছে, গাছের পাতা নড়ছে মাননীয় প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) দেখছেন। সব কিছুতেই উনার অনুমতি লাগবে, উনার নির্দেশনা লাগবে।

আরও পড়ুন – শিগগির সরকারের রূপরেখা প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা

তাহলে আপনার লোকেরাইতো আপনাকে মাস্টারমাইন্ড এবং গডমাদার বানিয়েছে আমরা বানাই নাই।

তিনি আরও বলেন কেমন শাষন করলেন, বললেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিন্তু সুন্দর বেহেশতী বাগান পয়দা করলেন তাহলে সাড়ে ১৫ বছরের মাথায় এই ভাবে আপনাদের দেশ ছেড়ে যেতে হতোনা।

“আওয়ামী লীগ সরকার জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিল, এখন শোনা যাচ্ছে আওয়ামী লীগ তাদের নেতৃত্ব পরিবর্তন করে পুনরায় রাজনীতিতে আসার পরিকল্পনা করছে” এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে। তারা এদেশের মানুষ, রাজনীতি করার অধিকার সবার আছে। আমাদের রাজনীতি কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল, আমরা সেটা করতে চাই না।

“আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না” মন্তব্য করে ডা: শফিকুর রহমান বলেন, গণহত্যার সংগঠন যারা করে, তাদের বহু দলকে, বহু দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেটা সময়ের পরিক্রমায় দেখা যাবে। কিন্তু আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

বিভিন্ন জায়গায় হামলা ও ঢালাওভাবে মামলা হচ্ছে এমন আরেক প্রশ্নের জবাবে জামায়াতের আমীর বলেন, জাতির কাছে আহ্বান জানিয়েছি এই ধরণের অপকর্ম কেউ যেন না করে। দশজন দোষীর সাথে একজন নির্দোষ মানুষকে ইচ্ছাকৃতভাবে হ্যারেজ করার জন্য আসামি করা হলে পুরটায় দোষী আমরা। আমরা বলেছি একাজ কেউ করবে না।

তিনি আরো বলেন, আমরা সবচেয়ে নির্যাতিত দল। কিন্তু যারে তারে মামলার আসামি করাবো না। হাজার হাজার মামলা দায়ের করবো এটার ইচ্ছা নেই।
সংবিধানের কিছু জায়গায় পরিবর্তন লাগবে জানিয়ে জামায়াতের আমীর আরও বলেন, ‘আমরা যারা এখন বিরোধী দলে আছি তারা সাড়ে পনের বছর ধরে বলে আসছি এই আইন বøাক। এই কালো আইন কালো কানুন বদলাতে হবে। আমরা চাই এই সরকারের হাতে সব জঞ্জাল পরিস্কার হয়ে যাক।

জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের নির্বাহী সদস্য ও পরিচালক মোবারক হোসাইন। কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দীন জোয়ার্দ্দারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার সমন্বয়ক পারভেজ মোশাররফ, তৌকির আহমেদ,মুস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইমরান হোসাইন, শহর শাখার সভাপতি সেলিম রেজাসহ শহীদ পরিবারের সদস্যরা।

মতবিনিময় সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় বাড়ি ঢাকাসহ বিভিন্ন জেলা ও কুষ্টিয়া শহরে গত ৫ আগষ্ট নিহত ১৪ জনের প্রত্যেক পরিবারকে নগদ দুই লাখ টাকা করে মোট ২৮ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন জামায়াতের আমির ডা: শফিকুর রহমান।

শিগগির সরকারের রূপরেখা প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা

0

দ্রোহ নলাইন ডেস্ক

এই সরকারের রূপরেখা শিগগির প্রকাশ করবেন বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৩১ আগস্ট) বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে সংবাদ সম্মেলনে বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম।

আরও পড়ুন – মরদেহগুলো পুলিশের গাড়িতেই পুড়িয়ে দেওয়া হয়

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আজকের মতবিনিময় সভায় অন্তর্র্বতী সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। প্রাতিষ্ঠানিক, সংবিধান, বিদ্যমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে। আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চাওয়া হয়েছে। এর ভিত্তিতে প্রধান উপদেষ্টা শিগগির রূপরেখা প্রকাশ করবেন।

রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবনার ওপর নির্ভর করবে এই সরকারের মেয়াদ কতদিন হবে। তবে কোনো দলই এই সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন তোলেনি। দলগুলো রাষ্ট্র সংস্কারের স্বার্থে ধৈর্য ধরতে রাজি আছে বলে জানান প্রেস সচিব।

বিকাল ৩টা থেকে বিভিন্ন দলের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান উপদেষ্টা। এতে অংশ নেন হেফাজতে ইসলাম, খেলাফত মজলিশ,খেলাফত আন্দোলন, জাতীয় পার্টি, গণফোরাম, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাসদসহ কয়েকটি দল।

মরদেহগুলো পুলিশের গাড়িতেই পুড়িয়ে দেওয়া হয়

0
সংগৃহতি ছবি

দ্রোহ অনাইন ডস্ক

ভ্যানে মানুষের নিথর দেহ স্তুপ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঢাকার আশুলিয়া থানা এলাকায় বলে নিশ্চিত হওয়া গেছে।

গতকাল শুক্রবার (৩০ আগস্ট) রাতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। প্রথমে ঘটনাস্থল নিয়ে ধোঁয়াশা থাকলেও, পরে একটি নির্বাচনী পোস্টারের সূত্র ধরে বেরিয়ে আসে মূল ঘটনা। একই সঙ্গে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনাটি ৫ আগস্ট বিকালের।

ভিডিওতে দেখা যায়, একটি ভ্যানে কয়েকটি মরদেহ স্তূপ করে রাখছেন পুলিশ সদস্যরা। পরে একটি পুরোনো ব্যানার দিয়ে সেগুলো ঢেকে ফেলা হয়। এসময় আরও কয়েকজন পুলিশ সদস্যকে আশপাশে হাঁটাহাঁটি করতে দেখা যায়।

আরও পড়ুন – নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে যাচ্ছে জামায়াত

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান বলেন, সেদিন আমরা ভয়ংকর চিত্র দেখলাম। একপাশে আন্দোলনকারীরা অন্যপাশে পুলিশ। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। এরপর ছয়টি মরদেহ একটি ভ্যানে তোলে পুলিশ। কিছু সময় পরই সেসব মরদেহ পুলিশের গাড়িতে দেখা যায়। তখন মরদেহগুলোসহ সেই গাড়িটি আগুনে জ্বলছিল।

একটি তথ্যে জানা গেছে, ভ্যানে মোট মরদেহের সংখ্যা ছিল ছয়টি। যার মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তারা হলেন- সাজ্জাদ হোসেন সজল, তানজিল আহমেদ সুজয়, বাইজিদ ও সবরু হুমায়ুন। বাকি দুজনের পরিচয় এখনো মেলাতে পারেনি পুলিশ।

অভিযোগ আছে, মরদেহগুলো পুলিশের গাড়িতেই পুড়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ সকালে ভিডিওটি দেখেছি। এটি এনালাইসিস করা হচ্ছে। আপনারা যেহেতু মিডিয়ায় কাজ করেন, কোনো তথ্য কিংবা সূত্র পেলে আমাদের সহযোগিতা করার অনুরোধ করছি।

নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে যাচ্ছে জামায়াত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (১ সেপ্টেম্বর) এ আবেদন করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

শিশির মনির বলেন, ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করতে রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হবে।

আরও পড়ুন – ভারতের মর্টারশেল বাংলাদেশের ভেতরে এসে পড়লো

এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

পরবর্তীতে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। তবে আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকে।

ভারতের মর্টারশেল বাংলাদেশের ভেতরে এসে পড়লো

0
মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে একটি জমি থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুর সীমান্তে বাংলাদেশের ভেতর থেকে ভারতের একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) সকালে মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে একটি জমি থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পর দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

চাষি নাজু হোসেন জানান, গত ১৬ আগস্ট রাত ১০ টার দিকে লড়াই ঘাট সীমান্ত এলাকায় আকাশে উজ্জল আলো দেখা যায়। সে সময় বিস্ফোরণের বিকট শোনা পায়। বিজিবি ক্যাম্প থেকে স্থানটি বেশ খানিকটা দূরে। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি তখন এড়িয়ে যায় এলাকাবাসী। পরে শুক্রবার (৩০ আগস্ট) বিকালে নাজু হোসেন তার সিমের ক্ষেতে গিয়ে মর্টারশেলটি দেখতে পেয়ে গ্রামবাসীকে জানান। রাতে বিজিবি ক্যাম্পেও খবর দেওয়া হয়। পরে বিজিবি এসে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে।

আরও পড়ুন – মিথ্যা মামলা দিয়ে জমি দখলের অভিযোগ

শনিবার বিকালে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের ভূ-খন্ডে মর্টারশেল পাওয়ার বিষয়টি মোবাইলে বিএসএফকে জানানো হয়েছে এবং তথ্য-উপাত্ত ও ভিডিও দেওয়া হয়েছে। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও ভারতীয় মিডিয়াতে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিএসএফ দায় স্বীকার করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে তারা বিজিবিকে আশ্বস্ত করে।

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। সেইসঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হলে সোমবার তা করতে সম্মতি দেয় বিএসএফ।

মিথ্যা মামলা দিয়ে জমি দখলের অভিযোগ

0

ঝিনাইদহ প্রতিনিধি

প্রতিবেশিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ক্যাডার রাসেল আহম্মেদ ও তার পিতার বিরুদ্ধে।

শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আসাদুজ্জামান। লিখিত বক্তব্যে তিনি দাবী করেন, আবু জাফর নামে এক ব্যাক্তি ১২৭৯ নং জোড়াদহ মৌজায় আরএস খতিয়ানের ৫১২২, ৫১২৩, ৫১২৯ ও ৫১৩২ নং দাগে ১০.৪৩ শতক জমি ক্রয় করেন। কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে শুধু মাত্র ৫১২৯ ও ৫১৩২ নং দাগ থেকে প্রায় ১২ শতক জমি দখল করে নেন।

আরও পড়ুন – মাদ্রাসা শিক্ষক ও গৃহিণীকে গাছের সাথে বেঁধে নির্যাতন

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এ ঘটনার প্রতিবাদ করায় ছাত্রলীগ ক্যাডার রাসেল আহম্মেদ গত ২১ আগষ্ট হরিণাকুন্ডুর আমলী আদালতে মহিলাসহ একই পরিবারের ১২ জনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। সে দিন আদৌ কোন মারামারির ঘটনা ঘটেনি।

সংবাদ সম্মেল জোড়াদহ কলেজের শিক্ষার্থী ইবনে সাবিত ও মহসিন ইসলাম হৃদয় অভিযোগ করেন, তাদের বয়স ১৮ না হলেও তাদের বিরুদ্ধে ল্যাপটপ চুরির মামলা দিয়েছে প্রতিপক্ষ। পুলিশের ভয়ে এই দুই ছাত্র পড়ালেখা করতে পারছে না। তারা পালিয়ে বেড়াচ্ছে।

রাসেল ও তার পিতা আবু জাফর অভিযোগকারীদের পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

মাদ্রাসা শিক্ষক ও গৃহিণীকে গাছের সাথে বেঁধে নির্যাতন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পরকীয়া প্রেমের অভিযোগে প্রেমিক মাদ্রাসা শিক্ষক ও এক গৃহিণীকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাতভোর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার সদকী ইউনিয়নের ঘাঁসখাল গ্রাম থেকে শনিবার সকালে থানা পুলিশ নির্যাতিদের উদ্ধার করে।

অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষকের নাম মো. শহিদুল ইসলাম (৫০)। তিনি সদকী দাখিল মাদ্রাসার বাংলা বিষয়ের শিক্ষক। তার বাড়ি রাজশাহী জেলায়। আর গৃহিনী ঘাঁসখাল গ্রামের এক সন্তানের জননী।

এলাকাবাসী জানান, গৃহিনীর স্বামী ঢাকায় হকারের কাজ করেন। মাদ্রাসা শিক্ষক শহিদুল দীর্ঘদিন ধরে বাড়িতে এসে তার নবম শ্রেণিতে পড়ুয়া সন্তানকে প্রাইভেট পড়াচ্ছেন। ওই গৃহিনী ও শিক্ষক পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। গত শুক্রবার আনুমানিক রাত দুইটার দিকে গৃহিনীর ঘরে থেকে আপত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়। উৎসুক জনতা তাদের গাছের সঙ্গে দঁড়ি দিয়ে বেঁধে রাতভোর মারধর করেন। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আর পড়ুন – জ্বালানি তেলের দাম কমছে

সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে দঁড়ি দিয়ে বাঁধা হয়েছে ওই মাদ্রাসা শিক্ষক ও গৃহিণীকে। তাদের হাত ও পিঠ বাঁধা। বাড়িতে উৎসুক জনতার ভিড়।

মাদ্রাসা শিক্ষক শহিদুল ইসলাম স্বীকার কনে, প্রাইভেট পড়াতে এসে তিনি ছাত্রের মায়ের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। প্রেমের টানে শুক্রবার রাতে আসলে জনগণ তাদের হাতে নাতে ধরে ফেলেন। পরে তাদের গাছের সঙ্গে দঁড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়েছে।

গৃহিণী জানান, শিক্ষকের কাছে তার ছেলে প্রাইভেট পড়ে অনেক দিন। তবে আজই প্রথম রাতে বাড়ি এসেছেন স্যার।

সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ বলেন, তিনি লোকমুখে ও ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছেন যে, পরকীয়া প্রেমের জেরে এক মাদ্রাসা শিক্ষক ও এক গৃহিনীকে দঁড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তাদের মরধরও করা হয়েছে। তিনি সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন, এক মাদ্রাসা শিক্ষক ও এক নারীকে দঁড়ি দিয়ে বেঁধে রেখেছিল উৎসুক জনতা। খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ রাজনৈতিক দলের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনায় বসছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (৩১ আগস্ট) বিকাল ৩টায় প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় হবে এ বৈঠক হবে।

গত ১২ আগস্ট বিএনপি, জামায়াতে ইসলামীসহ যেসব দল ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেছিল, তাদের এবারের বৈঠকে ডাকা হয়নি। আমন্ত্রণ পায়নি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং দলটির শরিকরাও।

আরও পড়ুন – জ্বালানি তেলের দাম কমছে

বিভিন্ন সূত্রে জানা গেছে, জাতীয় পার্টি (জাপা) ডাক পেয়েছে এ বৈঠকে। তবে বাম গণতান্ত্রিক জোট আমন্ত্রণ পায়নি।

এর আগে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তাদের প্রতিনিধি দল বৈঠক করে প্রধান উপদেষ্টার সঙ্গে। দ্রæত সময়ে নির্বাচনের দাবি তোলা বিএনপি জানিয়েছিল, পরবর্তী ভোটের রূপরেখা নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা।

পরে প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন ড. ইউনূস।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...