রবিবার, মার্চ ১৫, ২০২৬.
Home Blog Page 26

পাবনার দুইটি আসনে নির্বাচন স্থগিত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২-এর নির্বাচন স্থগিত করা হয়েছে।

নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

চিঠিটি গত ৬ জানুয়ারি সই করা হয়েছে। চিঠিটি ইতোমধ্যে পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ এর সীমানা সংক্রান্ত সিএমপি আপিল বিভাগের ৫ জানুয়ারি আদেশের প্রেক্ষিতে আগামী ১২ ফেব্রæয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-১ ও পাবনা-২ এর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এর আগে শুক্রবার এ সংক্রান্ত খবর গণমাধ্যমে প্রকাশ করা হলে খবরটি সঠিক নয় বলে দাবি করেন ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক। তিনি বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন- এ মর্মে ইসির উদ্ধৃতি দিয়ে যে সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। এ বিষয়ে প্রচারিত সংবাদটি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ শনিবার বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘হাইকোর্টের নির্দেশ আমরা পেয়েছি। কিছু তথ্যগত অসম্পূর্ণতা ছিল। এই অসম্পূর্ণতা দূর করে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।’

শুক্রবার এ সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর ইসি সেটা অস্বীকার এবং সংবাদ তুলে নেওয়ার জন্য কেন অনুরোধ জানালো, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘গতকাল মুখে যা বলা হয়েছিল, সেটাই আজ লিখিতভাবে জানানো হলো। গতকালের কথা আজ তোলার দরকার নেই।’

গেরুয়া গোধূলী

0

শীতের গোধূলী। গড়াই পারে গারো গেরুয়া আভার ঝলকানি মহনীয়োতা ছড়াচ্ছে। শুক্রবার বিকালে খোকসার গড়াই নদী তীরের হাওয়া ভবন থেকে ছবিটি ধারণ করা।

ভারতীয় হাইকমিশনারের সাঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার গুলশানের কার্যালয়ে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

শনিবার বিকালে দলটির চেয়ারম্যানের গুলশানের কার্যালয়ে দলের নতুন চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তিনি।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তবে, বৈঠকে কী আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি।

এরপর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি।

এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রায় এক ঘন্টা ধরে চলা বৈঠক শেষে বিকাল ৪টার একটু আগে কার্যালয় থেকে বের হয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল।

গ্যাস সংকটে মাটির চুলার চাহিদা বেড়েছে

0

স্টাফ রিপোর্টার

হঠাৎ জ্বালানী গ্যাসের কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধির ফলের কাঠখড়ি (লাকরির) দিয়ে জ্বালানো মাটির তৈরী চুলার চাহিদা বেড়েছে। অনেকেই ছুটছেন মাটির চুলা তৈরীর কারিগরদের কাছে। কেউ কেউ শখের চুলা বিক্রি করছেন চড়া দামে।

কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের কালীবাড়ি পাড়ার গড়াই নদীর চরের বাসিন্দার শাহিদা খাতুন। শখের বসে নদীর পলিমাটি দিয়ে ৫/৬টি চুলা তৈরী করে ছিলেন। কিন্তু রান্নার জ্বালানি গ্যাসের কৃত্রিম সংকট দেখা দেওয়ার পর থেকে তার কাছে আশে পাশের গৃহীনিরা মাটির চুলা কিনতে আসতে শুরু করে। গত সপ্তাহ থেকে দূরের গ্রামের মহিলারা মাটির তৈরী চুলা কিনতে আসছেন। ক্রেতাদের চাহিদা মত মাটির তৈরী প্রতিটি চুলা ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গ্যাস সংকটের সাথে তার তৈরী চুলার চাহিদা বেড়েছে। তার (শাহিদার) হাতে এখন প্রায় ১০টি চুলার অডার রয়েছে।

খোজ নিয়ে জানা গেছে, উপজেলা সদরের ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার ১৪৫০ টাকা থেকে ১৮ শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গ্যাসের ডিলার বা খুচরা বিক্রেতার দোকান থেকে সরাসরি ক্রেতার কাছে গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে না। গোপনিয়তা রক্ষায় ব্যবসায়ীরা নিজেদের ভ্যান রিকসায় সিলিন্ডার পৌচ্ছে দিচ্ছেন। এর জন্য আবার গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ফলে ১২ কেজির সিলিন্ডার ক্রেতার বাসাবাড়িতে পৌচ্ছাতে ১৫০০ থেকে ১৮৫০ টাকা পরছে।

মাটির চুলার কারিগরের কাছে অর্ডার দিতে আসা আছমা খাতুন নামের এক নারী জানান, শুধু গ্যাসের দাম বাড়েনি। বেড়েছে কাঠখড়ির দাম। তবুও রান্না করে খেতে হবে। তাই প্রায় ২ কিলোমিটার দূরের কলেজ পাড়া থেকে চুলার অর্ডার দিতে এসেছেন। যারা চুলা তৈরী করছে তারা এখন চুলার অডার নিতে গরিমশি করছে।

চুলা তৈরীর কারিগর শাহিদা জানান, নদীর নিচে থেকে মাটি টেনে আনতে হয়। এ ছাড়া চুলা তৈরীর জন্য গুড়ের কুলা’র মুখ পাওয়া যাচ্ছে না। এক একটা চুলা তৈরী করতে ৪/৫ দিন সময় ব্যয় হয়। যে টাকায় চুলা বিক্রি করা হয় তা দিয়ে হাজিরা হয় না।

শাহিদ আর বলেন, নদীর পলিমাটির তৈরী চুলায় কাঠখড়ি থেকে লতাপাতও জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। তা ছাড়া এই চুলা জ্বালানী স্বাশ্রয়ী হয়। আগুন ভালো হওয়ায় দ্রæত রান্না করা যায়। তার চুলার খরিদ্দারের ভীড় দেখে নদীর তীরের অনেক মহিলারা চুলা তৈরী শুরু করেছে। তারা সবাই চাহিদার সাথে চুলা বিক্রি করছে।

গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী ওলি সাথে কথা বলে জানা গেছে, শনিবার ডিলারের ঘর থেকে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়নি। তবে আগের দিন কিছু সিলিন্ডার সরবরাহ করা হয়েছিলো। এখন তারা গ্রাহক পর্যাযে গ্যাস সরবরাহ করতে পারছেন না।

প্রতিবন্ধীদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখালেন শিক্ষা সচিব

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ির পুকুর ঘাটের বকুল তলায় প্রতিবন্ধীদের স্বাবলম্বী করার স্বপ্ন দেখালেন দেশের প্রথম নারী শিক্ষা সচিব।

শনিবার শীতের রৌদ্রজ্জ্বল সকালে ব্যাটারিচালিত হুইল চেয়ারে জেলার বিভিন্ন এলাকার অন্তত ১৭ জন স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত প্রতিবন্ধী স্বাবলম্বী হওয়ার স্বপ্নের আড্ডায় যোগদেন। তাদের কারো দুই পা, কারো এক পা আবার কারো পা থাকলেও নেই হাটাচলার শক্তি। তবুও চোখেমুখে হাসি আর সাহসিকতার প্রতিচ্ছবি।

তাদের সামনে প্লাস্টিকের চেয়ারে বসে আছেন দেশের প্রথম নারী শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহেনা পারভীন, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ ফউজুল আজিম, কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলুর ভিজিটিং রিসার্চ স্কলার ড. এ কে এম গোলাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো.আব্দুর রজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ প্রমুখ।

তারা গান, হাসি, আড্ডা আর শারীরিক প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে সম্ভাবনার গল্পে মেতে উঠেছিলেন।

দুপুর আড়াইটার দিকে কুঠিবাড়ির প্রধান ফটকের পাশে অবস্থিত জেলা পরিষদের বিশ্রামাগার ‘ গীতাঞ্জলী’র সামনে তারা একসঙ্গে মধ্যাহ্ন ভোজ সেরে নেন। ব্যতিক্রমী এ আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ড.নাসের ফাউন্ডেশন। এমন আয়োজনে খুশি উপস্থিত সকলেই।

এ সময় উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রাম থেকে আসা রাজু আহমেদ জানান, তিনি বালুটানা গাড়িতে শ্রমিকের কাজ করতেন। ২০০২ সালে গাড়ি উল্টে গেলে নিচে চাপা পড়েছিলেন তিনি। তখন থেকেই আর হাটাচলা করতে পারেন না। এ অবস্থায় তাকে ফেলে একমাত্র কন্যা সন্তান নিয়ে চলে গেছেন স্ত্রী। এখন অসুস্থ মাকে নিয়ে অন্যের কাছে হাত পেঁতে চলছে তার মানবেতর জীবনযাপন।

এতো বড় পর্যায়ের লোকজন এভাবে কোনোদিন প্রতিবন্ধীদের ডেকে সম্মানিত করেনি। এখানে গান, গল্প, আড্ডায় আসতে পেরে খুব খুশি চাপড়া ইউনিয়নের উত্তর মিরপুর গ্রামের শামিম আহমেদ। তিনি বলেন, একটি দুর্ঘটনায় পা হারিয়ে এখন অস্বাভাবিক জীবন কাটাচ্ছি পরিবার ও সমাজের বোঝা হয়ে। তার ভাষ্য, প্রতিবন্ধীরা সবাই মিলে একটা কিছু করে স্বাবলম্বী হওয়ার পরিকল্পনার জন্য ড.নাসের ফাউন্ডেশন তাদের একত্রে করেছিলেন।

শহিদুল ইসলাম নামের আরেকজন জানান, এভাবে কেউ তাঁদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখায়নি। নাসের ফাউন্ডেশনের দেওয়া স্বপ্ন বাস্তবায়ন হলে তাঁরা স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের কল্যাণে কাজ করতে পারবেন।

শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন ও ক্রীড়া নিয়ে দুই হাজার সাল থেকে কাজ করছে বলে জানিয়েছেন ড.নাসের ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু নাসের। তিনি বেকার্সফিল্ড ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির কমিউনিকেশনস বিভাগের চেয়ারপার্সন। তিনি জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে ব্যক্তিগত খরচ ও উদ্যোগে কাজ করছে সংগঠনটি।

সংগঠনটির ব্যতিক্রমী এ সব আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন। তিনি জানান, দেশ ও জাতির কল্যাণে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন গুলোতে আরও উদ্যোমী হয়ে এগিয়ে আসতে হবে।

কালীগঞ্জে অজ্ঞাত পরিচয়ের তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের একটি লিচু বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার নলডাঙ্গা এলাকায় সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের গুঞ্জননগর মাঠের একটি লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান তার মরদেহ গাছে ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশে ওই মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে কয়েকদিন ধরেই তার মরদেহ গাছে ঝুলছে। মাঠের ওই লিচু বাগানটি লোকালয় থেকে একটু দুরে হওয়ায় এতোদিন কারো নজরে আসেনি। ঝুলন্ত ওই তরুণের পরণে কালো জিন্সের প্যান্ট ও গায়ে লাল-কালো সুয়েটার ছিলো।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, সংবাদ পেয়ে অজ্ঞাত ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, সে আত্মহত্যা করেছে না কেউ তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখেছে তা ময়না তদন্তের পর জানা যাবে।

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তারেক রহমান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের পেজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে দলটির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শুক্রবার রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিনা রহমান, মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ।

কুমারখালীতে আন্তঃস্কুল নারী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আন্তঃস্কুল নারী ক্রিকেট ট্র্নুামেন্টের ফাইনাল খেলা খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয় দল চাম্পিয়ন হয়েছে।

শুক্রবার বিকালে কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো এই আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ড. নাসের ফাউন্ডেশন।

ফাইনাল খেলায় কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট একাদশকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয় দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহেনা পারভিন।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও অনুষ্ঠানের প্রধান অতিথি রেহেনা পারভিন বলেছেন, দেশের এমন একটি সময়ে নারী ক্রিকেট ট্র্নুামেন্টের এ আয়োজন আমাদের শক্তি ও সাহস যোগায়। শীতের পড়ন্ত বিকালে নারীদের খেলায় আমি মুগ্ধ – অনুপ্রাণিত। ছেলেদের আগে এদেশের নারীরা বিশ্বকাপ ছিনিয়ে আনবে বলে প্রত্যাশা তাঁর। ‘

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ফউজুল আজিম, কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু’র ভিজিটিং রিসার্চ স্কলার ড. এ কে এম গোলাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুর রাজ্জাক খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক প্রমূখ।

বিক্ষোভের মুখে পিছু হটবে না ইরান – খামেনি

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, চলমান বিক্ষোভের মুখে ইসলামি প্রজাতন্ত্র কোনোভাবেই পিছু হটবে না। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ‘রক্তে রাঙা’।

শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এসব কথা বলেন খামেনি।
শনিবার (৩ জানুয়ারি) থেকে বিক্ষোভ বাড়তে থাকলেও এ বিষয়ে এটাই খামেনির প্রথম প্রকাশ্য বক্তব্য। ভাষণে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। খামেনি বলেন, ট্রাম্পের ‘হাত এক হাজারেরও বেশি ইরানির রক্তে রঞ্জিত’। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে জুনে সংঘটিত যুদ্ধে যুক্তরাষ্ট্র যে সমর্থন ও সরাসরি হামলা চালিয়েছে, তার দায়ও ওয়াশিংটনের ওপর বর্তায়।

খামেনি আরও দাবি করেন, ‘অহংকারী’ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিণতিও ১৯৭৯ সালের বিপ্লবের আগে ক্ষমতাচ্যুত ইরানি রাজতন্ত্রের মতোই হবে। তিনি বলেন, গত রাতে তেহরানে একদল ভাঙচুরকারী নিজেদেরই একটি ভবন ধ্বংস করেছে শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করার জন্য। এ সময় তার সমর্থকরা ‘যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক’ ¯েøাগান দেন।

খামেনি বলেন, সবাই জানে, শত শত হাজার ‘সম্মানিত’ মানুষের রক্তের বিনিময়ে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। নাশকতাকারীদের সামনে আমরা কখনোই পিছু হটবো না।

আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ইরানের বিভিন্ন বড় শহরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সবচেয়ে তীব্র আকার ধারণ করে। বিক্ষোভকারীরা ‘স্বৈরাচারের পতন চাই’সহ বিভিন্ন ¯েøাগান দেন ও একাধিক সরকারি ভবনে আগুন ধরিয়ে দেন। ধর্মীয় শাসনব্যবস্থার বিরোধিতায় রাস্তায় নামে বিপুলসংখ্যক মানুষ।

এই পরিস্থিতিতে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটবøকস জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ পুরো দেশে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। সংস্থাটি জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে ইরান টানা ১২ ঘণ্টার বেশি সময় ধরে সম্পূর্ণভাবে অফলাইনে ছিল, যা চলমান ব্যাপক বিক্ষোভ দমনের একটি প্রচেষ্টা।

বিশ্লেষকদের মতে, চার দশকের বেশি সময় ধরে টিকে থাকা ইসলামি প্রজাতন্ত্রের জন্য এটি অন্যতম বড় চ্যালেঞ্জ। বিক্ষোভকারীরা প্রকাশ্যেই ধর্মতান্ত্রিক শাসনের অবসানের দাবি জানাচ্ছেন।

এদিকে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে সরকার উৎখাতের আগ্রহ ‘অবিশ্বাস্য রকমের’। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীদের হত্যার পথ বেছে নিলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে ও যুক্তরাষ্ট্র সে জন্য প্রস্তত রয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি যাচাই করা ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার রাতে তেহরানের বিশাল আয়াতুল্লাহ কাশানি বুলেভার্ডের একটি অংশে বিপুল জনসমাগম হয়। উত্তরাঞ্চলীয় শহর তাবরিজ, পূর্বের ধর্মীয় নগরী মাশহাদ ও কুর্দি অধ্যুষিত পশ্চিমাঞ্চলের কেন্দ্রীয় শহর কেরমানশাহসহ বিভিন্ন এলাকায়তেও বড় ধরনের বিক্ষোভ হয়েছে।

কেন্দ্রীয় শহর ইসফাহানে রাষ্ট্রীয় টেলিভিশনের আঞ্চলিক কার্যালয়ের প্রবেশপথে আগুন দেওয়ার দৃশ্যও ছড়িয়ে পড়ে, যদিও এসব ছবি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া মারকাজি প্রদেশের রাজধানী শাজান্দে গভর্নরের কার্যালয়েও আগুন জ্বলতে দেখা গেছে বলে ভিডিওতে দাবি করা হয়।

এদিকে, শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে সরকারের পক্ষে পাল্টা সমাবেশের চিত্র প্রচার করা হয়। সেখানে বিভিন্ন শহরে হাজারো মানুষ সরকারের সমর্থনে ¯েøাগান দিতে দেখা যায়। একই সঙ্গে ক্ষয়ক্ষতির চিত্র দেখিয়ে তেহরানের মেয়রের বরাত দিয়ে জানানো হয়, বিক্ষোভে ৪২টিরও বেশি বাস, সরকারি যানবাহন ও অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে ও অন্তত ১০টি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিক্ষোভকে ২০২২-২৩ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলনের পর সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। নরওয়ে-ভিত্তিক ইরান হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।

তেহরান থেকে পাওয়া সাম্প্রতিক ভিডিওগুলোতে নিরাপত্তা বাহিনীর সরাসরি হস্তক্ষেপ দেখা না গেলেও, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ শুক্রবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনী ‘নাশকতাকারীদের’ বিষয়ে কোনো ছাড় দেবে না।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানের শাহের ছেলে, যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভি বলেন, এই বিক্ষোভ দেখিয়েছে যে কীভাবে বিশাল জনসমাগম দমনমূলক শক্তিকে পিছু হটতে বাধ্য করতে পারে। তিনি শুক্রবার আরও বড় বিক্ষোভের আহ্বান জানান, যাতে ভিড় আরও বড় হয় ও সরকারের দমনক্ষমতা আরও দুর্বল হয়ে পড়ে।

সূত্র: এএফপি

ঝিনাইদহ বিএনপি প্রতিজ্ঞা না ভাঙ্গা কর্মী নিজাম উদ্দিন মারা গেছেন

0

ঝিনাইদহ প্রতিনিধি

বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার শপথ নেওয়া সেই আলোচিত বিএনপি কর্মী নিজাম উদ্দিন (৪৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

স্থানীয়রা জানায়, নিজাম উদ্দিন ২০১৪ সালের ৩১ মে থেকে ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত খাননি। বিএনপি সরকার পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামের দোয়া ও খাবারের আয়োজন করা হয়। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে গিয়ে রান্না করা খাবারের হাড়ি ফেলে দেয়। এ ঘটনা চরমভাবে ক্ষুব্ধ ও অপমানিত হয় নিজাম উদ্দিন। সেই থেকে প্রতীজ্ঞা করেন যতদিন বিএনপি সরকার ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত মুখে তুলবেন না। এরপর থেকেই তিনি নিয়মিত ভাত পরিহার করে কলা রুটি, চিড়া এসব শুকনা খাবার গ্রহণ করতেন।

নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম বলেন, বাবাকে ভাত খাওয়ানোর জন্য পরিবার থেকে বহুবার চেষ্টা করেছি। কিন্তু তিনি বলতেন প্রতিজ্ঞা ভাঙলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। শেষ পর্যন্ত তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।

পরিবারের ভাষ্যমতে, ২০২৫ সালের অক্টোবরে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি চিকিৎসার দায়িত্ব নেন। তার নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরে আসেন নিজাম উদ্দিন। তবে পুরোপুরি সুস্থ হতে না পারায় শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

নিজাম উদ্দিন মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের মৃত নূরানী বাক্স মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

নিজাম উদ্দিনের মৃত্যুতে বাঁশবাড়িয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বাড়িতে ভিড় করছেন রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়স্বজন ও সাধারণ মানুষ। অনেকেই তাকে ‘রাজনৈতিক প্রতিজ্ঞার প্রতীক’ হিসেবে উল্লেখ করছেন।

মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, নিজাম উদ্দিনের এই আত্মত্যাগ দলীয় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা সবসময় তার পরিবারের পাশে থাকবো।

সর্বশেষ সংবাদ

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দ্রোহ অনলাইন ডেস্ক আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে...

কুষ্টিয়াসহ ৫ জেলায় নতুন ডিসি

দ্রোহ অনলাইন ডেস্ক কুষ্টিয়াসহ পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে...

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

দ্রোহ অনলাইন ডেস্ক একযোগে দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি...

কুমারখালীতে এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে অন্তত ৭৩টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য ২২৪ কেজি সৌদি খেজুর প্রদান করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন...

খোকসায় ডাকাতিতে ব্যর্থ হয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি

স্টাফ রিপোর্টার সংখ্যালঘুর বাড়িতে ডাকাত দল ঢোকার ৫ মিনিটের মধ্যে রুখে দিলো গ্রাম বাসী। তবে ডাকাতরা যাওয়ার বেলায় ২ লাখ টাকা চাঁদার দাবি করে গেছে। শনিবার...