পেঁয়াজ আবাদ মৌসূমে জমিতে রোপণের জন্য বীজতলা প্রস্তুত করেছে চাষীরা। হঠাৎ করে পেঁয়াজের বীজতলায় বেড়ে ওঠা চারায় পচন রোগ দেখা দিয়েছে। তাই ছত্রাক নাশক স্প্রে করছেন এক চাষী। মঙ্গলবার দুপুরে বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম থেকে ছবিটি তোলা।



পেঁয়াজ আবাদ মৌসূমে জমিতে রোপণের জন্য বীজতলা প্রস্তুত করেছে চাষীরা। হঠাৎ করে পেঁয়াজের বীজতলায় বেড়ে ওঠা চারায় পচন রোগ দেখা দিয়েছে। তাই ছত্রাক নাশক স্প্রে করছেন এক চাষী। মঙ্গলবার দুপুরে বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম থেকে ছবিটি তোলা।



কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল “সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন”।
হোসনে আরা রুবীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, লিগ্যাল এইড সম্পাদক আকলিমা খাতুন মিনা, স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী শাখার সাধারণ সম্পাদক ইশরাত জাহান প্রমুখ।
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপির মনোনিত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিল করে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিককে প্রার্থী করার দাবিতে কাফনের কাপড় পরে এবং মাথায় বেধে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।
তৃণমূল বিএনপির ব্যানারে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫ টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর জিলাপিতলা থেকে মিছিলটি বের করা হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খোকসার মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেষ হয় এ কর্মসূচি। এতে কুমারখালী ও খোকসা উপজেলার কয়েক শত নেতাকর্মীরা অংশ নেন।
অপরদিবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।
এবিষয়ে কুমারখালী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, ‘দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মেহেদী রুমীকে মনোনয়ন দেওয়া হয়েছে। যিনি দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিলেনই না। তাকে মনোনয়ন দেওয়ায় অখুশি তৃণমূল নেতাকর্মীরা।’
নন্দলালপুর ইউনিয়ন বিএনটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, মেহেদীকে পরিবর্তন করে আনছারকে মনোনয়ন না দিলে এ আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করা সম্ভব হবেনা। এখানে রুমী বিএনপি’র প্রার্থী হিসেবে বহাল থাকলে জামায়াত জিতে যাবে। সেজন্য পরিবর্তন করে আনছারকে দেওয়ার দাবি জানান তিনি।
খোকসা ইউনিয়ন যুবদল নেতা রবিউল ইসলাম বলেন, মেহেদীকে পরিবর্তন করে আনছারকে মনোনয়ন দিলে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে। না হলে বিশাল ভরাডুবি হবে।
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে নয়টি অবৈধ ইটভাটা। এ সময় প্রায় এক কোটি টাকার কাঁচা ইট নষ্ট করা হয়। মঙ্গলবার সকাল থেকে দিনভর এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাশার, পরিদর্শক নাসরিন সুলতানাসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
অভিযানে সহযোগিতা করে কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়ন, কুষ্টিয়া পুলিশ বিভাগ, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান বলেন, পদ্মা নদী বেষ্টিত চরসাদীপুর ইউনিয়নটি অত্যন্ত দুর্গম এলাকা। এখানে আসা যেমন কষ্টকর, ঠিক তেমনি অভিযান পরিচালনাও চ্যালেঞ্জিং। তবুও অবৈধ ইটভাটা উচ্ছেদে আমরা কঠোর অবস্থানে আছি। আজ নয়টি ভাটা উচ্ছেদ করেছি, আরও কয়েকটি শনাক্ত আছে। পর্যায়ক্রমে সব অবৈধ ভাটা উচ্ছেদ করা হবে।
পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক জানান, কুষ্টিয়া জেলায় ১৮৫ টির মত ইটভাটা রয়েছে। যার মধ্যে মাত্র ১৭ টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। অবৈধ এই ইটভাটা গুলো প্রতিবছর প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের আইনকে অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে। পর্যায়ক্রমে অবৈধ এসব ইটভাটা গুলোই অভিযান পরিচালনা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে তিনি ঘোষণা।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ ইটভাটা দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে আসছিল। অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তির সঞ্চার হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১৬টি ককটেল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে ঢাকা থেকে আসা মেট্রোপলিটন পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট।
সোমবার সকাল ১০টার দিকে শহরের নতুন বাজার এলাকায় মিনি স্টেডিয়াম মাঠে এই ধ্বংসকরণ কার্যক্রম সম্পন্ন হয়। পুলিশ জানিয়েছে, চলতি বছরের গত ১৭ জুন কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ১৬টি ককটেল উদ্ধার করে যৌথবাহিনী। ওই সময় আব্দুর রাজ্জাককে আটক করা হয়। ককটেল বোমাগুলো কালীগঞ্জ থানায় সংরক্ষিত ছিল। ঢাকা থেকে আসা বোম্ব ডিজপোজাল ইউনিট বোমা নিষ্ক্রিয়করণ কাজে নেতৃত্ব দেয়।
বোমা ডিসপোজাল ইউনিট প্রধান এবং কালীগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ আবু আজিব, কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গত জুন মাসে উদ্ধার হওয়া ১৬টি ককটেল সফলভাবে নিষ্ক্রিক্রয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। বোমার বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে নিজ ঘর থেকে সুমি আক্তার (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে। নিহত ছাত্রী বিরল রোগে আক্রান্ত ছিলো বলে পরিবার দাব করছে।
সোমবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার আমবাড়িয়া গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সুমি আক্তার আমবাড়িয়া গ্রামের কৃষক গোলাপ রহমানের মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে মাজিহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুজ্জামান বলেন, ঢাবি শিক্ষার্থী সুমি ফাইব্রাস ডিস প্লাসিয়া নামে একটি বিরল রোগে আক্রান্ত ছিলেন। গতরাত ৩টা পর্যন্ত তিনি নিজ ঘরে লেখাপড়া করেছেন। পরে ফজরের নামাজের জন্য ডাকতে গেলে তার ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। পরে তাকে ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখা যায়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, মেয়েটি বিরল রোগে আক্রান্ত ছিল। সহপাঠী এবং গ্রামের বিভিন্ন মানুষের সহায়তায় তার চিকিৎসা চলছিল। কিন্তু গত রাতে তার শরীরে প্রচন্ড ব্যথা অনুভব হয়। ভোরে নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকা ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দিনগত রাতে শহরের পিটিআই রোডের এরিয়া অফিসে এ ঘটনা ঘটে। এ সময় সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে যায়। তবে আগুনে ব্যাংকের ভেতরের কোনো কাগজপত্রের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। বাড়িটির কাছেই বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়ি।
এ বিষয়ে ব্যাংকের কর্মকর্তা বিপ্লব দাস বলেন, সকালে অফিস এসে তারা দেখতে পান ব্যাংকে আগুন দেয়া হয়েছে। এতে সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভিতরে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে চুরির অপবাদে এক যুবককে নির্যাতনের পর নাকে খত দেওয়ানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে।
শনিবার হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের ৯ নম্বর সওয়ার্ডের কালিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
চুরির অপবাদে নির্যাতনের শিকার যুবকের নাম রসুল আলী (২৮)। সে একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
গত শুক্রবার রাতে ওই গ্রামের পল্লী চিকিৎসক এনামুল হকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরদিন বেলা তিনটার দিকে সালিশের নাম করে ওই যুবককে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নেওয়া হয়। পরে তাকে চুরির অপবাদ দিয়ে শারীরিক নির্যাতন চালায় গ্রামের কয়েকজন ব্যক্তি।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, যুবক মাটিতে উবু হয়ে শুইয়ে নাক মাটিতে ঘষতে ঘষতে গ্রামে ঘোরাচ্ছেন একজন ব্যক্তি। সেই দৃশ্য দেখছেন গ্রামবাসী। একপর্যায়ে তাকে তুলে তিনবার কান ধরে উঠবস করানো হয়। এরপর তাকে মারতে মারতে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। এ সময় কেউ এ বিচারের বিরুদ্ধে কথা বললে তারও বিচার করা হবে বলে চিৎকার করে বলতে থাকেন কয়েকজন ব্যক্তি।
যুবককে নাক খত দিয়ে গ্রাম ঘুরিয়ে নিয়ে বেড়ানো বিএনপি নেতার নাম সিরাজুল ইসলাম। তিনি ভায়না ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি। ঘটনা স্বীকার করে সিরাজুল ইসলাম বলেন, শুক্রবার রাতে গ্রামের এনামুল ডাক্তারের বাড়িতে গরু চুরি করতে গিয়েছিল ওই যুবক। পরিবারের লোকজন জেগে ওঠায় সে দৌড়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী পরিবার বিচার দিলে দুই গ্রামের মাতব্বরা মিলে ওই যুবকের নাকে খত দিয়ে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়।
আইন পরিপন্থি বিচার আপনি করতে পারেন কিনা এমন প্রশ্নে এই বিএনপি নেতা বলেন, ‘পুলিশে দিলে ওর বড় ক্ষতি হতো। তাছাড়া গ্রামের লোকজন হাত-পা ভেঙে দিতে চেয়েছিল। আমি দেখলাম ছেলেটার এতবড় ক্ষতি করে লাভ কী? তাই মাত্র দশ হাত নাকে খত দিয়ে ছেড়ে দিয়েছি।’
পল্লী চিকিৎসক এনামুল হক জানান, তার বাড়িতে রসুল আলী গরু চুরি করতে ঢুকেছিল। তার ছেলে ও পরিবারের অন্যরা ঘটনা বুঝতে পারলে পেলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে তিনি গ্রামের মাতব্বরদের কাছে বিচার দেন। অভিযুক্ত রসুলের বাবা তার কাছে ক্ষমা চাইতেও এসেছিল বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে রসুলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা আব্দুল মান্নান এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার বলেন, ‘এমন ঘটনার কথা আমিও শুনেছি। এর বেশি কিছু আমি বলতে পারছি না।’
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার বলেন, আইন বহির্ভূত এমন সালিশ কেউ করতে পারে না। এ বিষয়ে নির্যাতিত ওই যুবক বা তার পরিবারের কেউ থানায় অভিযোগ দেয়নি। তবুও বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকসহ তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে খোকসা উপজেলা সদরের পৌর এলাকার আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বলাই চন্দ্র মোদক ও প্রতিষ্ঠাতা সহকারী শিক্ষক আলতাফ হোসেনকে অবসর জনিত কারনে ও অপর সহকারী শিক্ষক মোছাঃ মজির্নিা খাতুন অন্যত্র বদলি হওয়ায় এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাহিদ আকবর। প্রধান শিক্ষক মমতাজ খাতুন স্বাগত বক্তব্য রাখেন। সহকারী শিক্ষক মিতা রানী বিশ্বাস বিদায়ী শিক্ষকদের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন।

বিদায়ী শিক্ষকদের হাতে বিদ্যালয়ের ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলেদের অনুষ্ঠানের সভাপতি ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাহিদ আকবর।
