বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬.
Home Blog Page 550

ঝিনাইদহে ভেজাল খেজুরের গুড় তৈরী কারখানায় অভিযান

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ভেজাল খেজুরের গুড় তৈরীর কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে।

বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া ও শৈলকূপা উপজেলার জুগনি গ্রামে খেজুরের গুড় তৈরীর কারখানায় হানা দেয় জেলা ভোক্তা অধিকারের মার্কেট মনিটরিং টিম।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, অভিযানকালে চিনি, চুন, ফিটকিরি ও সরিষার তেল মিশিয়ে খেজুরের গুড় তৈরির অপরাধে ব্যাবসায়ী টুটুল, আব্দুল কাদের ও আকবর মোল্লাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল ও নমুনা সংগ্রহ সহকারী মোঃ রাজিব হোসেনসহ ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল

রাজশাহী বাঘা উপজেলার এ সব ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে খেজুরের গাছ কিনে বস ও ভেজাল গুড় খেজুরের গুড় উৎপাদন করে আসছিল।

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাইসহ নিহত তিন

0
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাইসহ তিন জন নিহত হয়েছেন।

বুধবার ভোরে ১২ মাইল সাহারা ফিলিং ষ্টেশনের সামনে ঢাকা মেট্রো-ড-১২-০৫২৪ এবং যশোর-ট- ১১-৪৮৭৩ দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ড্রাইভার রাশেদ (৩৮) ও হেলপার ইয়াছিন (৩০) ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সম্পের্কে সালাদুলাভাই বলে নিশ্চিত করেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শাহজালাল।

ঢাকা মেট্রো-ড-১২-০৫২৪ ট্রাকের ড্রাইভার নিহত রাশেদ যশোর জেলার সাত পাঁচবাড়িয়ার আবুল হোসেনের ছেলে। নিহত হেলপার একই উপজেলার ছইর উদ্দিনের ছেলে ইয়াছিন।

দুর্ঘটনার সংবাদ শুনে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকের দরজা ভেঙ্গে লাশ দুটি বের করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

অপর দিকে জেলার মিরপুরে সড়ক দুর্ঘটনায় এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। নিহত ইটভাটা শ্রমিক চাঁদু আলী মল্লিক পৌরসভার নওপাড়া মহল্লার মৃত আজিজুল ইসলাম মল্লিকের ছেলে।

বুধবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে চাঁদু বাইসাইকেল যোগে ইট ভাটার কাজে যাচ্ছিলো। এ সময়ে কুষ্টিয়াগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনগণ ৩টি ড্রাম ট্রাক ভাংচুর করে। মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ায় দ্বৈত ভোটার হওয়ায় যুবক আটক

0
Mirpur-(Kushtia-Election-droho-03-p-1

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে তথ্য গোপন করে দ্বৈত ভোটার হওয়ার অপরাধে মিলন হোসেন (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত মিলন হোসেন উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পয়ারী গ্রামের ফজলুল হকের ছেলে।

বুধবার সকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে রিভাইজিং অথরিটির শুনানীতে নতুন ভোটার হিসেবে অর্ন্তভক্তিরু জন্য শুনানী অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাইকালে তিনি ইতোপূর্বে ভোটার হননি এই মর্মে একটি অঙ্গীকারনামাও দাখিল করেন। রিভাইজিং অথরিটি কর্তৃক আবেদনটি গৃহিত হলে তিনি নতুন ভোটার হিসেবে ছবি তোলেন। পরে বিষয়টি সন্দেহ হলে সার্ভারে পুনঃযাচাইকালে তিনি দ্বৈত ভোটার বলে প্রমাণিত হন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী ভোটার তালিকা আইনে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঝিনাইদহে শীতবস্ত্র বিতরণ

0
JHENIDA-POLLES-DROHO-2-P2

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বেদে সম্প্রদায়ের শীতার্তদের মাঝে পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার সকারে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সহযোগিতায় উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

কালীগঞ্জ উপজেলার বেদে পল্লীতে অসহায় ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ মাহফুজুর রহমান মিয়া, ওসি তদন্ত মতলেবুর রহমান প্রমুখ।

খোকসা-কুমারখালীর এমপি পিকআপ উপহার দিলেন পুলিশকে

0
পিকআপের চাবি হস্তান্তর করছেন এমপি

কুষ্টিয়া প্রতিনিধি

থানা পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে ব্যক্তিগত অর্থায়নে কুমারখালী থানা পুলিশকে পিকআপ কিনে দিলেন কুষ্টিয়া-৪ কুমারখালী খোকসা আসনের এমপি।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া-৪ কুমারখালী খোকসা আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমানের হাতে পিকআপের চাবি হস্তান্তর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, থানার সেকেন্ড অফিসার এস আই শরীফুল ইসলাম, রানা টেক্সটাইলের পরিচালক মাসুদ রানা, এস আই হাসানুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, একটি পিকআপের অভাবে পুলিশকে সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা রক্ষা বিশেষ করে দূর-দূরান্তে যাতায়তের ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ তাৎক্ষণিকভাবে কুমারখালী থানা পুলিশের জন্য পিকআপ ভ্যানের ব্যবস্থা করে দেন।
তিনি এই মহতী উদ্যোগের জন্য সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, এমপির দেওয়া এই পিকআপটি ৯৯৯ পুলিশের জরুরি সেবা কার্যক্রমের জন্য ব্যবহার করা হবে।

পরে একাধিক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় যুবলীগের প্রেসিযিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি বলেন, দলের মধ্যে থেকে দলের সুযোগ সুবিধা নিয়ে দলকে যারা পিছন থেকে ছুরি মারে তাদের উচিৎ জবাব দিতে হবে। আওয়ামী লীগ এই উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন। এই সংগঠনের মার্কা নৌকা। বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা নৌকার হালকে শক্ত করে ধরে দেশে উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে চলেছেন। শুধু রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নয়, দেশে মানবিক, বুদ্ধিভিত্তি ও সমৃদ্ধশালী উন্নয়ন করে চলেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া দেশে কোন মৌলবাদী দল ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি, জামাতসহ বিভিন্ন মৌলবাদী দল ধর্মীয় উসকানীর মধ্য দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। ধর্মকে পুঁজি করে তারা ক্ষমতার মসনদে বসতে চাই। তিনি নেতা-কর্মীদের সব সময় সজাগ থেকে নৌকার জন্য কাজ করে করে যাওয়ার আহবান জানান।

কুষ্টিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

0
কুষ্টিয়া প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে শীতার্তদের মাঝে তিন শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহবুব রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আন্দোলনের বাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, প্রেসক্লাবের সহ-সভাপতি লুৎফুর রহমান কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী বাবু, প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহীদি হাসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সমকাল ও ডিবিসি নিউজের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা।

নকল নবিশদের চাকরি সরকারি হচ্ছে- আইনমন্ত্রী

0
JAITO-SANSOD-01-P6

দ্রোহ অনলাইন ডেস্ক

নকলনবিশদের চাকরি সরকারীকরণ করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দেশের জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবিশের সংখ্যা ১৬ হাজার ২৪৫ জন। তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আইন ও বিচার বিভাগ ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে। অচিরেই ওই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।

জনগণের ইচ্ছাকে শ্রদ্ধা দেখান : জাতিসংঘ প্রধান

0
JATISANGO-DRO-01-P5

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও অন্যান্য রাজনৈতিক নেতাদের আটকের তীব্র নিন্দা জানিয়েছেন।

মিয়ানমারের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা দেখাতে তিনি সামরিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার জাতিসংঘের মুখপাত্র এমনটি বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এইসব ঘটনা গণতান্ত্রিক সংস্কারের প্রতি মারাত্মক আঘাত বলেন মুখপাত্র স্টিভেন দুজারিক।

তিনি বলেন, সব নেতাদের মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের বৃহত্তম স্বার্থে কাজ করতে হবে, অর্থপূর্ণ সংলাপে অংশ নিতে হবে, সহিংসতা থেকে বিরত থাকতে হবে এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাকে পুরোপুরি সম্মান করতে হবে।

সোমবার স্থানীয় সময় ভোররাতে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী সু চি এবং দলটির জ্যেষ্ঠ নেতাদের আটক করে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সেনাবাহিনী।

ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) মুখপাত্র মিও নয়েন্ট রয়টার্সকে বলেছেন, যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে সু চি ছাড়াও প্রেসিডেন্ট উয়িন মিন্ট এবং অন্যান্য জ্যেষ্ঠ নেতারা আছেন।

এর কয়েক ঘণ্টার পর সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত টেলিভিশনে এক বছরের জন্য দেশে জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হয় বলে রয়টার্সের খবরে জানানো হয়।

টেলিভিশনে ওই ঘোষণায় বলা হয়, গত নির্বাচনে ‘জালিয়াতির’ ঘটনায় সরকারের জ্যেষ্ঠ নেতাদের আটক করা হয়েছে। জরুরি অবস্থা জারি করে মিয়ানমারের ক্ষমতা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীর প্রধান সেনাবাহিনীর সিনিয়র জেনারেল মিং অং হ্লাইংয়ের হাতে।

গত বছর অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে মিয়ানমারের বেসামরিক সরকার ও প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনার পর দেশটিতে এসব ঘটনা ঘটলো।

গত বছর ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে অং সান সু চির দল এনএলডি বড় জয় পায়। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ৩২২টি আসনই যথেষ্ট, সেখানে এনএলডি পেয়েছে ৩৪৬টি আসন।

গত বছর অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে মিয়ানমারের বেসামরিক সরকার ও প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনার পর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নিল।

দাবি মানা না হলে সেনাবাহিনী ফের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিল তারা।

শ্রীমঙ্গলে ‘লাল-ঘাড় ডোরা’ সাপ উদ্ধার

0
LAL-GAR-SENIX-DRO-1-P4

দ্রোহ অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল কলাবাজার থেকে বিপন্ন প্রজাতির একটি ‘লাল-ঘাড় ডোরা’ সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকালে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ এটি উদ্ধার করে নিয়ে আসে।

বন্যপ্রাণী ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, ‘হঠাৎ সাপটি দেখে লোকজন আতঙ্কিত হয়ে তাকে ফোন দেয়। পরে শ্রীমঙ্গল শহরের কলাবাজারে গিয়ে তিনি সাপটি নিয়ে আসেন। কলার ছড়ির ভেতরে করে সাপটি প্রাকৃতিক বন থেকে এখানে আসতে পারে।

তিনি আরও জানান, সাপটির ইংরেজি নাম রেড-নেক কিলব্যাক (Red-nack Keelback)। ‘লাল-ঘাড় ডোরা সাপ’ ছাড়াও বাংলায় একে ‘লাল-ডোরা সাপ’ বলে। এরা দিনেরবেলা বিচরণ করে। উত্তেজিত হলে গোখরা সাপের মতো মাথা উঁচু করে ফণা তুলতে পারে। এরা বিষধর এবং তাদের কামড়ে তীব্র বিষ লক্ষ্য করা যায়।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের মিশ্র চিরসবুজ বনের পরিত্যক্ত জলাশয়, আর্দ্র তৃণভূমি প্রভৃতিতে এদের দেখা যায়। এরা বিপন্ন প্রজাতি। শিগগিরই লাউয়াছড়া বনে সাপটি অবমুক্ত করা হবে বলে জানান বন্যপ্রাণী ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।

সুষ্ঠু ভোটের পর ক্ষমতা ফিরিয়ে দেবে – মিয়ানমার সেনাবাহিনী

0
MANIMAR-RME-DROHO0-01-P3

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে নতুন সামরিক জান্তা বৈঠক শেষে জানান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করা হবে। এ তথ্য নিশ্চিত করেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেইং।

মিয়ানমার সেনাবাহিনীর একটি অফিসিয়াল ওয়েবসাইটে বৈঠকের সারাংশ তুলে ধরে জানানো হয়েছে, দেশটিতে সুষ্ঠু ও সত্যিকারের শৃঙ্খলাপূর্ণ বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা অনুশীলনের প্রতিশ্রুতি দিয়েছেন কমান্ডার-ইন-চিফ সিনিয়র জেনারেল মিন অং হ্লেইং।

অবশ্য কবে নাগাদ নির্বাচন দেয়া হতে পারে সে বিষয়ে কোনো সময়সীমা জানায়নি মিয়ানমার সেনাবাহিনী। সোমবার সকালে অভ্যুত্থানের পরপরই এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে তারা।

গত ৮ নভেম্বরের নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৮৩ শতাংশ আসন পায়। ২০১১ সালে সামরিক শাসন শেষ হওয়ার পর দেশটিতে এটি দ্বিতীয় নির্বাচন ছিল।

ভোটের ফলাফল মেনে নেয়নি সামরিক বাহিনী। তারা সুপ্রিম কোর্টে দেশটির প্রেসিডেন্ট এবং নির্বাচন কমিশনের প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এরপর সোমবার সকালে সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে অভ্যুত্থান ঘোষণা করে মিয়ানমার সেনাবাহিনী।

টেলিভিশনটির এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ৮ নভেম্বরের বহুদলীয় সাধারণ নির্বাচনে যে ভোটার তালিকা ব্যবহার করা হয়েছে তাতে গড়মিল পাওয়া গেছে। এ বিষয়টির সমাধান করতে ব্যর্থ হয়েছে ইউনিয়ন নির্বাচন কমিশন।

এতে আরও বলা হয়, ভোটার তালিকা নিয়ে জালিয়াতি করা হয়েছে, যার ফলে গণতন্ত্র নিশ্চিত সম্ভব হচ্ছে না। বিষয়টি নিষ্পত্তি করতে অস্বীকৃতি জানানো এবং উচ্চ ও নিম্নকক্ষে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে পার্লামেন্ট।

মিয়ানমার সেনাবাহিনী বলছে, এই সমস্যার সমাধান না হলে এটি গণতন্ত্রের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। আইন অনুযায়ী, এই সমস্যার অবশ্যই সমাধান করতে হবে। একারণে ২০০৮ সালের সংবিধানের ৪১৭ অনুচ্ছেদ অনুযায়ী দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আগামী এক বছর এই জরুরি অবস্থা বহাল থাকবে।

সর্বশেষ সংবাদ

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...

কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক গ্রেস ব্রিফিং অনুষ্ঠিত...

শৈশবের বৃষ্টি ভেজা ফুটবল

এক পসলা বৃষ্টির জমেছে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বিকালে ছবিটি তোলা।