বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬.
Home Blog Page 551

সুনামগঞ্জে সাংবাদিকে গাছে বেঁধে নির্যাতন

0
REPOTER-DRO-01-P2

দ্রোহ অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের তাহিরপুরে স্থানীয় এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতন করেছে সন্ত্রাসীরা। আহত সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট জাদুকাটা নদীর ঘাগটিয়া এলাকায় সাংবাদিক কামাল হোসেন এর উপর এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক কামাল হোসেন দৈনিক সংবাদ ও সিলেটের আঞ্চলিক পত্রিকা দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।

কামাল হোসেন জানিয়েছেন, তিনি সোমবার দুপুরে উপজেলার জাদুকাটা নদীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদের জন্য ছবি নিতে সেখানে গিয়েছিলেন। কাজ শেষে তিনি এলাকার একটি দোকানে বসে অন্যদের সঙ্গে কথা বলছিলেন। তখন ঘাগটিয়া গ্রামের মাহমুদুল ইসলাম, দীন ইসলাম ও রইস উদ্দিন গিয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে তারা তাকে ধরে এনে বাজারের একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন।

তিনি বলেন, দুপুর আড়াইটার বাদাঘাট ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, তারা খবর পেয়ে কামাল হোসেনের পরিবারের সদস্যদের নিয়ে সেখানে গিয়েছিলেন। পরে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। তারা ঘটনাটি তদন্ত করে দেখেছেন।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে তিনি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

মিয়ানমারে এনএলডি প্রধান অং সান সু চি আটক, জরুরী অবস্থা জারি

0
এনএলডি প্রধান অং সান সু চি

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের সেনাবাহিনী দেশটিকে জরুরী অবস্থা জারি করেছে। এনএলডি প্রধান অং সান সু চি ও দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজনকে আটক করে সেনাবাহিনী।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের ক্ষমতা কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লেইংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ মিয়ানমারের ক্ষমতা এখন সেনাবাহিনীর দখলে। খবর আল জাজিরার।

সোমবার সকালে অভিযান চালিয়ে দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজনকে আটক করে সেনাবাহিনী। এসব নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এনএলডির মুখপাত্র মিও নিয়ুন্ট।

গত কয়েকদিন ধরেই সু চির বেসামরিক সরকার এবং দেশটির সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত বছরের নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তারপর থেকেই মূলত দু’পক্ষের মধ্যে উত্তেজনার শুরু। প্রথম থেকেই সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে আসছে।

আর এই অভিযোগ এনেই মূলত সোমবার ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। একই সঙ্গে দেশজুড়ে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এনএলডির মুখপাত্র মিও নিয়ুন্ট বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সোমবার সকালের দিকে অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট এবং বেশ কয়েকজন নেতাকে ‘তুলে নিয়ে’ যাওয়া হয়েছে। তিনি বলেন, আমি লোকজনকে বলব চটজলদি এই ঘটনায় প্রতিক্রিয়া না দেখাতে। আমি চাই সবাই আইন মেনে চলবেন। তিনি এএফপি নিউজকে বলেন, আমরা মনে করছি সেনা অভ্যুত্থান শুরু হয়ে গেছে।

সোমবার নব-নির্বাচিত সংসদের প্রথম বৈঠক হবার কথা ছিল। কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।

সোমবার সকালে মিয়ানমারের রাজধানী নাইপিদোতে কোনো ফোন সংযোগ পাওয়া যায়নি। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘দেশের প্রধান শহর ইয়াংগুনের সিটি হলের সামনে সেনা মোতায়েন করা হয়েছে।’

এনএলডির এক আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সু চি ও প্রেসিডেন্টের সঙ্গে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হান থার মিন্ট রয়েছেন।’

গত ৮ নভেম্বরের নির্বাচনে এনএলডি পার্টি ৮৩ শতাংশ আসন পায়। এই ঘটনাকে সু চির বেসামরিক সরকারের প্রতি সর্বসাধারণের অনুমোদন হিসেবে দেখা হচ্ছে।

২০১১ সালে সামরিক শাসন শেষ হওয়ার পর এটি দ্বিতীয় বার নির্বাচন ছিল। তবে সামরিক বাহিনী নির্বাচনের ফলকে বাধাগ্রস্ত করেছে। তারা সুপ্রিম কোর্টে দেশটির প্রেসিডেন্ট এবং ইলেক্টোরাল কমিশনের প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

সোমবার সকাল থেকেই রাজধানী নাইপিদো এবং প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়া বড় শহরগুলোতে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। ‘টেকনিক্যাল সমস্যার’ কারণে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওর সম্প্রচার বন্ধ রয়েছে।

এসিসিতে পাপনের স্থলাভিষিক্ত হলেন জয় শাহ

0
জয় শাহ

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছেন জয় শাহ। এবার আরও একটি পালক যোগ হলো তার মুকুটে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হলো তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থ সচিব অরুণ ধুমাল বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বিসিসিআইয়ের পক্ষ থেকে টুইট করেও ‘অভিনন্দন’ জানিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান। মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়ান কাপ আয়োজন করে থাকে। গত বছর পাকিস্তানে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল।

কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির জন্য তা বাতিল হয়। নতুন বছরে এশিয়া কাপ আয়োজন করার দায়িত্ব জয় শাহর কাঁধে। সভাপতির চেয়ারে বসার পর এটিই তার সবচয়ে বড় চ্যালেঞ্জ।

ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

0
Jhenida-droho-31-p3

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবসে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর আয়োজনে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে জনসচেতনা সৃষ্টির লক্ষে সেখানে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির কর্মকর্তাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

আলোচনা সভায় অংশ নেন মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, এইড’র প্রতিনিধি আশাফুর নাহার আশা প্রমুখ।

এসময় বক্তারা, কুষ্ঠ রোগ দেশ থেকে দূর করতে রোগীদের অবহেলা না করে চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার আহবান জানান।

শৈলকুপা উপজেলার উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনায় সংগ্রহ

0

Y

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রার্থী শেফালী বেগম এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেনের মৃত্যুতে এই উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার উপজেলা নির্বাচন অফিস থেকে প্রয়াত উপজেলা চেয়ারম্যানের স্ত্রী শেফালী বেগমের পক্ষে মনোনয়র ফরম সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন। এসময় ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, নজরুল হোসেন, কামরুজ্জামান জিকু, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স.ম. রানাউজ্জামান বাদশা উপস্থিত ছিলেন।

শেফালী বেগম আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় সরকারি কলেজে মতবিনিময় সভায় হানিফ

0
মাহাবুব উল আলম হানিফ এমপি

ভ্যাক্সিন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য অরুচিকর

কুষ্টিয়া প্রতিনিধি

ভ্যাক্সিন নিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ভ্যাক্সিন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য অত্যন্ত অরুচিকর ও নীচু মনের পরিচয়। সরকারের লক্ষ্য ছিলো ভ্যাক্সিন আবিষ্কার হওয়ার পর যত দ্রুততম সময়ের মধ্যে এই ভ্যাক্সিনটা জনগণের মাঝে পৌছে দেয়া যায়।

ভ্যাক্সিনটা যাতে দেশে আনা যায় সেজন্য উদ্যোগ নেয়া হয়েছিলো, তখন থেকেই আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে নিয়ে আমাদের দেশের তথাকথিত বিরোধী দল যারা জনবিচ্ছিন্ন সেই বিএনপি এবং তার সহযোগীরা নানা সময়ে নানা ধরণের অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিমূলক এবং অরুচিকর কথাবার্তা বলা শুরু করে।

রবিবার সকালে কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদিরের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বৈশি^ক অতিমারি কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় টিকাদান সম্পর্কিত জনসচেতনতা সৃষ্টি এবং কলেজের উন্নয়ন কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি প্রথমে বলেছিলো ভ্যাক্সিন আসবেনা ভ্যাক্সিন নিয়ে সরকার তালবাহানা করছে, এভাবে নানা কথা বলেছে, ভ্যাক্সিন এসে গেছে দেশে, ভ্যাক্সিন আসার পরে তা কে আগে নিবে কে পরে নিবে এসব নিয়ে কথা হচ্ছে। এমনকি এই ভ্যাক্সিনের বিষয়ে মির্জা ফখরুল সাহেব যে সমস্ত কথা বলেছেন এটা অত্যন্ত অরুচিকর এবং নি¤œমনের পরিচয় দিয়েছেন।

ভ্যাক্সিন নেয়ার দায়িত্ব জনগণের সকলের, ভ্যাক্সিন সরকার বের করেছে জনগনের কাছে পৌছে দেয়ার জন্য। যার যখন ইচ্ছে হবে সে তখন ভ্যাক্সিন নেবেন, কেউ ইচ্ছা করলে প্রথম দিকে নিতে পারে, আবার কেউ ইচ্ছা করলে পরবর্তীতেও নিতে পারেন। কিন্তু আমি না নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে আগে ভ্যাক্সিন নিতে হবে এই কথা বলা অত্যন্ত নীচু রাজনৈতিক মানষিকতার পরিচয় রহন করে।
হানিফ আরো বলেন, এর মধ্যদিয়ে যেটা প্রমাণিত হয়েছে- যে বিএনপি একটা অত্যন্ত নি¤œমানের রাজনৈতিক দল হিসেবে জনগনের কাছে পরিচিত হয়েছে। আসলে বিএনপি আজ পর্যন্ত সরকারের বিরুদ্ধে নালিশ করা ছাড়া কোন পজিটিভ কথা বলেছে ? কেউ শুনেছে দেশের জনগণ ? তারা তো শুরু থেকেই সরকারের বিরুদ্ধে নালিশীই করে আসছে। এজন্য অনেকেই এখন বিএনপিকে নালিশী পার্টি বলে।

খোকসায় তিনটি আশ্রয়ন প্রকল্প হুমকীর মুখে

0

জিপিএ-৫: এগিয়ে ছাত্রীরা, শীর্ষে ঢাকা বোর্ড

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মহামারীর মধ্যে পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে মেয়েরা। আর সব বোর্ডের মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করা ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর সবাই পাস করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ জন।

মহামারীর আগের বছর অর্থাৎ ২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ; আর জিপিএ-৫ পেয়েছিলেন মোট ৪৭ হাজার ২৮৬ জন শিক্ষার্থী।

শনিবার মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ঢাকা বোর্ডে ৫৭ হাজার ৯২৬, রাজশাহীতে ২৬ হাজার ৫৬৮, কুমিল্লায় নয় হাজার ৩৬৪, যশোরে ১২ হাজার ৮৯২, চট্টগ্রামে ১২ হাজার ১৪৩, বরিশালে পাঁচ হাজার ৫৬৮, সিলেটে ৪ হাজার ২৪২, দিনাজপুরে ১৪ হাজার ৮৭১ এবং ময়মনসিংহ বোর্ডের ১০ হাজার ৪০ জন জিপিএ-৫ পেয়েছেন।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে চার হাজার ৪৮ এবং কারিগরি বোর্ড থেকে চার হাজার ১৪৫ জন শিক্ষার্থী পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী।

১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৮৩ হাজার ৩৩৮ জন ছাত্রী এবং ছাত্র ৭৮ হাজার ৪৬৯ জন ছাত্র। সেই হিসেবে উচ্চ মাধ্যমিকে ছাত্রদের থেকে চার হাজার ৮৬৯ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।

শেষ অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হল।

কুষ্টিয়ায় সাংবাদিকদের এমপি হানিফ

0

পাপুলের দায় বিএনপিকেই বহন করতে হবে

কুষ্টিয়া প্রতিনিধি

পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, পাপুল সরকারদলীয় নয়, স্বতন্ত্র সংসদ সদস্য। আর পাপুলের বিরুদ্ধে অবৈধ অর্থ আয়সহ যেসব দুর্নীতির অভিযোগ উঠছে সেইসব দুর্নীতিগুলো বিএনপির সময় হয়েছে। যদি তার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ থাকে তবে এর দায় বিএনপিকেই বহন করতে হবে।

শনিবার দুপুর ঢাকা থেকে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাড়িতে পৌছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করেন, পদ্মা সেতুতে কোন দুর্নীতি হয়নি। এটা আর্ন্তজাতিক আদালতে প্রমাণীত সত্য। বিএনপির যে অভিযোগ করেছিল তা ছিল কাল্পনিক।

দেশব্যাপী অনুষ্ঠিত পৌরসভার নির্বাচন নিয়ে হানিফ বলেন, পরিকল্পিতভাবে বিএনপি নির্বাচনে অংশই নেয় নির্বাচন কমিশন ব্যবস্থাকে বিতর্কিত করার জন্য। আর ভোটের সময় দেখা যায় কেন্দ্রে তাদের কোন এজেন্ট থাকে না, ভোটার থাকে না। আর প্রশাসনতো ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিরপেক্ষ একটা ভূমিকায় সক্রিয় থাকবে এটাই স্বাভাবিক। ভোটের নামে বিএনপির সন্ত্রাসীরা যদি নাশকতা করে তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবেই।

এসময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভা নির্বাচন

0

যুবলীগ নেতার জেল-জরিমানা, দুই কিশোরী দিলো মুচলেকা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভা নির্বাচনে চটকাবাড়িয়া ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে রাজু আহমেদ নামে এক যুবলীগ কর্মীকে ৬ মাসের কারাদ-সহ অর্থদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে পৌরসভার ভোট গ্রহন চলাকালে ঝিনাইদহে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুর জামান এই আদেশ দেন।

যুবলীগ নেতা রাজু ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার রুস্তম আলীর ছেলে। কারাদ-ের আদেশ ছাড়াও ওই যুবকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদ- প্রদান করে আদালত।

অপর দিকে হরিনাকুন্ডু সরকারি বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় অন্তরা খাতুন ও শাপলা খাতুন কে পুলিশ আটক করে। পরে তাদের মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এসব ঘটনার সত্যতা নিশ্চেত করেন।

সর্বশেষ সংবাদ

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...

কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক গ্রেস ব্রিফিং অনুষ্ঠিত...

শৈশবের বৃষ্টি ভেজা ফুটবল

এক পসলা বৃষ্টির জমেছে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বিকালে ছবিটি তোলা।