বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 565

শৈলকুপায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীকে বহিস্কার

0
বহিস্কার আদেশের চিঠি

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকূপা পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী তৈয়বুর রহমান খান কে দল থেকে বহিস্কার করা হয়েছে।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী ৪৭(ঠ) ধারা অনুযায়ী শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান কে বহিষ্কার করা হয়েছে। তৈয়বুর রহমান খান আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজী আশরাফুল আজম এর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল এ সিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি বলেন, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজী আশরাফুল আজম। কিন্তু তৈয়বুর রহমান দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া তার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নিয়েছে।

খোকসায় আব্দুল মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

0
combol-khoksa-DROHO- 3

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রায় ৫ শতাধিক হত দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে বীব মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে পৌর এলাকার হত দদ্রিদের হাতে কম্বল তুলেদের উপজেলার আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত, মুজাহিদুল ইসলাম বাবলু, আকমল হোসেন, হাফিজুর রহমান, সুরুজ হোসেন, মাহাতাব উদ্দিন, অসীম দাস প্রমুখ।

combol-khoksa-DROHO- 3

পশ্চিম জনপদে হঠাৎ জেকেবসা শীতের প্রকপ থেকে রক্ষায় প্রায় ৫ শতাধিক হত দরিদ্রে মানুষের হাতে কম্বল তুলে দিয়ে বীব মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মজিদ ফাউন্ডেশনের কর্ণধর আল মাছুম মোর্শেদ শান্ত বলে দীর্ঘ দিন ধরে প্রতিষ্ঠানটি মানব সেবাই কাজ করে চলেছে। এ শীতে প্রথম ধাপে তারা পৌর এলাকার দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলো। পরবর্তীতে উপজেলা ব্যাপী হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হবে।

নববর্ষের প্রথম শিশু ফিজিতে

0
বছরের প্রথম শিশুর জন্ম হয়েছে ফিজিতে

দ্রোহ অনলাইন ডেস্ক

নতুন বছরের প্রথম দিনের প্রথম প্রহরে বছরের প্রথম শিশুর জন্ম হয়েছে ফিজিতে। পৃথীবিজুড়ে প্রথম দিনে প্রায় ৩ লাখ ৭১ হাজার ৫০৪ নবজাতক জন্ম নিয়েছে। এর মধ্যে ৯ হাজার ২৩৬ শিশুর জন্ম হয়েছে বাংলাদেশে। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এসব তথ্য জানিয়েছে।

বছরের প্রথম দিনে জন্ম নেওয়া শিশুদের মধ্যে অর্ধেকেরও বেশির জন্ম হয়েছে বিশ্বের ১০টি দেশে। বাংলাদেশ ছাড়া তালিকার অপর নয়টি দেশ হলো ভারত (৫৯,৯৯৫), চীন (৩৫,৬১৫), নাইজেরিয়া (২১,৪৩৯), পাকিস্তান (১৪,১৬১), ইন্দোনেশিয়া (১২,৩৩৬), ইথিওপিয়া (১২,০০৬), যুক্তরাষ্ট্র (১০,৩১২), মিসর (৯,৪৫৫) ও গণপ্রজাতন্ত্রী কঙ্গো (৮,৬৪০)।

ইউনিসেফের ধারণা, ২০২১ সালে বিশ্বে প্রায় ১৪ কোটি নবজাতকের জন্ম হবে। আর এদের গড় আয়ু হবে ৮৪ বছর।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর শুক্রবার বলেছেন, আজ জন্ম নেওয়া শিশুটি এক বছর আগের চেয়ে একেবারেই ভিন্ন এক বিশ্বে প্রবেশ করল। সে বিশ্বে আবারও কল্পনা করার একটি নতুন সুযোগ নিয়ে এল এই নববর্ষ। আজ জন্ম নেওয়া শিশুরা এমন বিশ্বের নাগরিক হবে, তাদের জন্য সেটি গড়ে তুলতে আমরা এখন কাজ করে যাচ্ছি। আরও স্বাস্থ্যকর, আরও নিরাপদ বিশ্ব আমরা তাকে দিতে চাই।

২০২১ সাল ইউনিসেফের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বছরজুড়ে ইউনিসেফ ও এর সহযোগী সংগঠনগুলো প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তা উদ্যাপন করবে।

যশোরে মাদ্রাসা সভাপতির বাড়িতে মিললো সরকারি বই

0
ছবি সংগৃহীত

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরের একটি মাদ্রাসার সভাপতির বাড়ি থেকে ৫ বস্তা সরকারি বই উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে নওয়াপাড়া পৌর এলাকার নর্থবেঙ্গল রোড সংলগ্ন নওয়াপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি আনোয়ার মাস্টারের বাড়ি থেকে বইগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারকে আহবায়ক করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

থানা পুলিশের এসআই ইসরাফিল শামীম জানান, গোপন সংবাদ পেয়ে থানা পুলিশ উপজেলা শিক্ষা অফিসারকে সঙ্গে নিয়ে মাদ্রাসা সভাপতি আনোয়ার মাস্টারের বাড়ি থেকে ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের ৫ বস্তা সরকারি বই জব্দ করা হয়। জব্দ বই গুলোর মধ্যে ১ম ও ২য় শ্রেণির সরকারি পাঠ্যবই রয়েছে।

নওয়াপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি আনোয়ার মাস্টার জানান, মহামারী করোনায় প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় এবং মাদ্রাসায় ভালো ঘর না থাকায় শিক্ষকরা তার বাড়িতে বইগুলো রেখেছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম জানান, সরকারি বই মাদ্রাসায় না রেখে সভাপতির বাড়িতে রাখার অপরাধে মাদ্রাসার প্রধান আবদুল ওয়াদুদ মোল্লাকে শোকজ করা হয়েছে। এছাড়া গঠিত তদন্ত কমিটির রিপোটের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশে করোনা ভ্যাকসিন মিলবে ৪২৫ টাকায়

0
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দ্রোহ অনলাইন ডেস্ক

অনেক দেশের তুলনায় কম দামে অল্প সময়ে বাংলাদেশ করোনা ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রথম পর্যায়ে ৬ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে। পর্যায়ক্রমে আরো অর্ডার দেওয়া হবে।

শনিবার মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।

মন্ত্রী বলেন, অক্সফোর্ডের ভ্যাকসিন সর্বোচ্চ ৫ ডলার (যা বাংলাদেশি টাকায় ৪২৫ টাকা) খরচে পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের ভ্যাকসিন শিগগিরই অনুমোদন দেবে। এ ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া কম বলেও জানান তিনি।

তিনি বলেন, চলতি মাসেই ভ্যাকসিনের প্রথম চালান আসবে। অক্সফোর্ডের ভ্যাকসিন ৩ কোটি ডোজই পাওয়া যাবে, প্রথম চালানে আসবে ৫০ লাখ ডোজ। প্রথম চালানের ভ্যাকসিন কাদের প্রথম দেয়া হবে, সে বিষয়ে তালিকা প্রণয়নে প্রধানমন্ত্রীর মূখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। ভ্যাকসিন দেয়ার পরও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে বলেও জানান তিনি।

উইজডেন সাময়িকীর সেরা ক্রিকেট দলে মুশফিক

0
উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম

দ্রোহ অনলাইন ডেস্ক

উইজডেন সাময়িকীর সেরা ক্রিকেট দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ঘোষিত এই দলে অধিনায়ক হিসেবে আছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার পাকিস্তানের ইমরান খান।

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ২০০৫ সালে অনুষ্ঠিত টেস্ট অভিষেক হয় মুশফিক রহিমের। তাকে সেরা একাদশে নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে উইজডেন জানায়, এই বয়সেও অসাধারণ খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। নিজের ধারাবাহিকতার নিদর্শনস্বরূপ সে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। এই ক্রিকেটার একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ৩টি ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন। বাংলাদেশের হয়ে ৬০ শতাংশ ডাবল সেঞ্চুরিই তার দখলে।

উইজডেনের ঘোষিত সেরা দলে নিজের নাম দেখে বেশ উচ্ছ্বসিত মুশফিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খুশির খবর শেয়ার করেছেন মিস্টার ডিপেন্ডেবল। কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে একই দলে স্থান পাওয়াটা অত্যন্ত সম্মানের এবং গর্বের বলে জানান তিনি।

এ অবদি সাদা পোশাকে ৭০টি ম্যাচ খেলেছেন তিনি। ১৩০ ইনিংস ব্যাট করে ৩৬.৪৭ গড়ে তার সংগ্রহ ৪ হাজার ৪১৩ রান। তার সেঞ্চুরির সংখ্যা ৭টি। এ ছাড়া ফিফটি আছে ২১টি। পাশাপাশি আছে ৩টি ডাবল সেঞ্চুরি। টেস্টে তার সর্বোচ্চ ইনিংস ২১৯ রান।

ইমরান খান (অধিনায়ক), শচীন টেন্ডুলকার, নেইল হার্ভে, ডেনিস কম্পটন, মার্টিন ক্রো, গ্রায়েম পোলক, গ্যারি সোবার্স, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), অনিল কুম্বলে, ওয়াসিম আকরাম এবং প্যাট কামিন্স।

খোকসায় সমাজসেবা দিবসে পালিত

0
khoksa-DROHO-2JUN-P3
সমাজসেবা দিবসের আলোচনা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় সমাজসেবা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দীন।

আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডা. কামরুজ্জামান। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার শাম্মী আক্তার যুথি।

চুয়াডাঙ্গায় জমির সীমানা নিয়ে বিরোধে একজন খুন

0
CHADUNGA-DROHO-2JUN-P2
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বসতবাড়ির জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক জন নিহত হয়েছে।

শুক্রবার রাতে দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের হামলায় নিহত হয়েছেন শফিকুল ইসলাম (৪০)। নিহত শফিকুল উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের মাঝপাড়ার শুকুর আলীর ছেলে।

দর্শনা থানার পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমির সীমানা নিয়ে শফিকুল ইসলাম ও প্রতিবেশী আবুল কালামের সঙ্গে বেশ কয়েক মাস ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তিতে উভয় পক্ষ সার্ভেয়ার দিয়ে জমির মাপ করিয়ে নেয়। এতে আবুল কালামের দখলে শফিকুলের জমি পাওয়া যায়।

শুত্রবার সন্ধ্যায় দখলকৃত জমি ছেড়ে দেওয়ার জন্য কথা বললে আবুল কালাম পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে শফিকুলের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে দর্শনা থানার পুলিশ রাত সাড়ে আটটার দিকে শফিকুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত শফিকুলের ছেলে আসাদুজ্জামান বাদী হয়ে রাতেই দর্শনা থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় আবুল কালামসহ সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও দুজনকে আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় এজাহারভুক্ত একজন আসামি তাজেরা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে।

দর্শনা থানার ওসি (তদন্ত) শেখ মাহবুবুর রহমান বলেন, শফিকুলের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

গঙ্গা চুক্তির দুই যুগ পূর্তির বছর – পদ্মায় পানির প্রবাহ এবারও কম

0
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদী

দ্রোহ অনলাইন ডেস্ক

গঙ্গার পানি চুক্তির দুই যুগ পূর্তির বছরে পদ্মা নদীতে বাংলাদেশ-ভারত যৌথ পর্যবেক্ষণ দলের পানি পরিমাপ শুরু হচ্ছে।

শনিবার পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানি পরিমাপের কাজ শুরু করছে দু’দেশের ছয় সদস্যের বিশেষজ্ঞ টিম। পরিমাপ ও পর্যবেক্ষণ ৩১ মে পর্যন্ত চলবে।

পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের সূত্র জানিয়েছে, গত বছরের জানুয়ারির তুলনায় এবার একই সময়ে পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ১৪ হাজার কিউসেক পানি প্রবাহ কম রয়েছে।

গঙ্গা চুক্তি অনুযায়ী, প্রতি বছর জানুয়ারির ১ থেকে পানিপ্রবাহ পর্যবেক্ষণ শুরু হয়। কিন্তু এবার বছরের প্রথম দিন শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় ২ জানুয়ারি থেকে পানিপ্রবাহ পর্যবেক্ষণ শুরু করা হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড পাবনা ওয়াটার হাইড্রোলজি বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রইচ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার থেকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানি পরিমাপের কাজ শুরু করছে দু’দেশের ছয় সদস্যের বিশেষজ্ঞ টিম। এই টিমে রয়েছেন ভারতের কেন্দ্রীয় নদী কমিশনের (সিডব্লিউসি) উপ-পরিচালক (ডিডি) শ্রী ভেংক্টেশ্বর লুই এবং সিডব্লিউসির সহকারী পরিচালক (এডি) নগেন্দ্র কুমার।

বাংলাদেশের রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওয়াটার হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন আহমদ, নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী সুমন মিয়া এবং উপ-বিভাগীয় প্রকৌশলী সিব্বির হোসেন।

পাউবো উত্তরাঞ্চলীয় পরিমাপ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোর্শেদুল ইসলাম জানান, বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে প্রায় ৮৮ হাজার কিউসেক পানি বিদ্যমান। গত বছর ১ জানুয়ারি থেকে প্রথম ১০ দিনে ফারাক্কা পয়েন্টে গঙ্গায় এক লাখ ৬১ হাজার কিউসেক পানি ছিল। এর মধ্যে বাংলাদেশের হিস্যা ছিল ৬০ হাজার ৬১ কিউসেক এবং ভারতের ৪০ হাজার কিউসেক পানি। একই সময় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির পরিমাণ ছিল এক লাখ দুই হাজার ৫৭৪ কিউসেক পানি। গত বছরের তুলনায় এবার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পয়েন্টে ১৪ হাজার কিউসেক পানি কম বিদ্যমান।

মোর্শেদুল ইসলাম আরও জানান, চুক্তির শর্তানুযায়ী ১ জানুয়ারি থেকে প্রতি ১০ দিন পর পর পানি প্রাপ্তির তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে ৩১ মে পর্যন্তÍ।

বাংলাদেশ-ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি পানিচুক্তি স্বাক্ষর হয় ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের হায়দারাবাদ হাউজে। পরবর্তী বছর ১৯৯৭ সালে ১ জানুয়ারি থেকে দু’দেশের মধ্যে ভারতের অংশে গঙ্গা নদীর পানি ভাগাভাগি চুক্তি কার্যকর শুরু হয়।

চুক্তির সিডিউল অনুযায়ী প্রতি বছর শুষ্ক মৌসুমের পাঁচ মাস অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত এ চুক্তি কার্যকর হবে। পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে এই পানির প্রবাহ পরিমাপ করা হয়।

দু’দেশের প্রকৌশলী ও পানি বিশেষজ্ঞরা প্রতি মাসে তিন দফা অর্থাৎ ১০ দিন পর পর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি প্রবাহের পরিমাপ রেকর্ড করে তা যৌথ নদী কমিশনের কাছে উপস্থাপন করেন। যদিও চুক্তি অনুয়ায়ী কোনো বছরেই ভারত বাংলাদেশকে পানি দেয়নি।

চুক্তি অনুয়ায়ী বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে আসছে ভারত। ফলে দেশের বৃহত্তম গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প, পাবনা সেচ ও পানি উন্নয়ন প্রকল্প, পানাসি প্রকল্প, বরেন্দ্র প্রকল্পসহ দেশের বৃহত্তম বিভিন্ন প্রকল্পের হাজার হাজার হেক্টর জমিতে আধুনিক প্রযুক্তি ও সেচ পাম্প ব্যবহার করেও জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। এ অঞ্চলের ছোট ছোট নদীগুলোও ক্রমশ মরে যাচ্ছে।

৫০ লাখ ওএমএস কার্ডের সাত লাখ ভুয়া

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মহামারীতে সরকার ঘোষিত ‘সাধারণ ছুটির’ সময় যে ৫০ লাখ ওএমএস কার্ড বিতরণ করা হয়েছিল, তার মধ্যে সাত লাখ ভুয়া কার্ড পাওয়া গেছে।

গত ২৪ সেপ্টেম্বর খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য দেন বলে বৈঠকের কার্যবিবরণী থেকে জানা যায়। ওই বৈঠকের কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয় ৩০ ডিসেম্বর।

বৈঠকে খাদ্যমন্ত্রী বলেন, ‘করোনার সময় ৫০ লাখ ওএমএস কার্ড বিতরণ করা হয়েছে, যার মধ্যে ৭ লাখ ভুয়া কার্ড পাওয়া গেছে।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ২৬ মার্চ থেকে দেশের সব অফিস-আদালত এবং যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করে বিশেষ প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার নির্দেশ দেয় সরকার। ফলে বেশিরভাগ শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েন। মানুষের ওই ঘরবন্দি দশা চলে ৩১ মে পর্যন্ত।

ওই সময় দুর্দশায় পড়া শ্রমজীবী মানুষকে বিশেষ ওএমএসের মাধ্যমে ১০ টাকা কেজি দরের চাল দিতে রেশন কার্ডের সংখ্যা ৫০ লাখ থেকে বাড়িয়ে এক কোটি করে সরকার।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...